Tag: madhyom news

madhyom news

  • SIR: রাজ্যে শুরু হল এসআইআর, এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা, চলছে হাতে-কলমে কাজ

    SIR: রাজ্যে শুরু হল এসআইআর, এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা, চলছে হাতে-কলমে কাজ

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গের ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ শুরু হল। একসঙ্গে দেশের মোট ১২টি রাজ্যে এই এসআইআরের কাজ শুরু হয়েছে। নির্বাচন কমিশনের (Election Commisson) বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দিতে শুরু করেছেন। সেই সঙ্গে শুরু হয়েছে ভোটারদের তথ্যসংগ্রহের কাজও। তবে এসআইআরকে ঘিরে বিএলওদের ‘প্রকাশ্যে হুমকি’ দিয়েছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। পাল্টা কমিশনও বিএলওদের সবরকম নিরাপত্তা এবং সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছে। অপর দিকে অবৈধ অনুপ্রবশকারীদের নাম যেন ভোটার লিস্টে না থাকে তা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বঙ্গ বিজেপি। ফলে নির্বাচনের আগেই এসআইআর (SIR) ইস্যুতে রাজনৈতিক উত্তাপ নরমে-গরমে চরম আকার নিয়েছে রাজ্যে।

    ম্যাপিং-এ আড়াই লক্ষ ভোটারের মিল (SIR)

    পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভার ভোট কেন্দ্রে মোট ভোটার রয়েছে সাড়ে সাতকোটির বেশি। নির্বাচন কমিশন (Election Commisson) দফতর সূত্রে খবর, বাংলায় এসআইআর ম্যাপিংয়ের ক্ষেত্রে সোমবার পর্যন্ত ২ কোটি ৪৫ লক্ষ ৭১ হাজার ১১৪ জন ভোটারের তথ্য মিলেছে। শতাংশের বিচার করলে বাংলায় ৩২.০৬ শতাংশ ভোটারের তথ্য ম্যাপিংয়ে (SIR) মিলেছে। এই বর্তমান তালিকার সঙ্গে ২০০২ সালের তালিকার কতজন ভোটারের নাম রয়েছে এটা যেমন দেখা হয়েছে, ঠিক তেমনি বর্তমান ভোটারদের বাবা-মায়ের নাম ২০০২ সালে রয়েছে কিনা তাও মিলিয়ে দেখা হয়েছে।

    এনুমারেশন কী?

    এনুমারেশন হল শুমারি বা গণনা বা পরপর উল্লেখ। এই ফর্মের মাধ্যমে ভোটার গণনা করা হবে। একজন ভোটারের স্বাক্ষর থাকলে তবেই খসড়া ভোটার হিসেবে গণনা করা হবে। ২৭ অক্টোবর ২০২৫ সাল পর্যন্ত নির্বাচনী খসড়া তালিকায় যাদের নাম রয়েছে তাদের বাড়িতে বাড়িতে যাবে এনুমারেশন ফর্ম। দুটি করে ফর্ম দেওয়া হবে। একটিতে সই করে বিএলওকে দেওয়া হবে অপর আরেকটি ভোটারের কাছে থাকবে।

    ২-১ দিন পর অনলাইনে আবেদন

    যেসব নাগরিক অন্যরাজ্য বা বাইরে থাকেন তাদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণের (Election Commisson) ব্যবস্থা করেছে কমিশন। তবে তা আজ থেকেই কার্যকর হবে না। কাজের প্রক্রিয়াকে সহজ করতে দ্রুত পরিষেবা উপলব্ধ করবে। কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, অনলাইনে শুরু করতে আরও ২-১ দিন সময় লাগবে। কমিশন এসআইআর-এ যে ম্যাপিং কাজ করেছে তা ভোটার তালিকার সঙ্গে চলতি বছরের সর্বশেষ প্রকাশিত তালিকাকে মিলিয়ে দেখছে। বাংলায় শেষ নিবিড় তালিকা সংশোধনের কাজ হয়েছে গত ২০০২ সালে। ইতিমধ্যে মুখ্য নির্বাচন আধিকারিকের নতুন ওয়েবসাইটেও (SIR) তুলে ধরা হয়েছে।

    ২৯৪টি আসনে যাবে এনামুরেশন ফর্ম

    কমিশন সূত্রে জানা গিয়েছে, ম্যাপিংয়ের সময় যে যে ভোটারদের তথ্যে মিল রয়েছে তাদের এনুমারেশন ফর্ম পূরণ করলেই হবে। আলাদা করে কোনও নথি দেওয়ার প্রয়োজন হবে না। তবে যাদের ২০০২ সালের তালিকায় যোগসূত্র পাওয়া যাবে না তাদের ক্ষেত্রে তথ্য ভেরিফিকেশন করতে হবে। তবে সকল ভোটারদের কাছেই যাবে এনুমারেশন ফর্ম। নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যের ২৯৪টি আসনে ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন ভোটারের কাছে এনামুরেশন ফর্ম যাবে। ইতিমধ্যে দ্বিগুণ সংখ্যক ফর্ম ছাপানো হয়েছে।

    আসছে দিল্লির প্রতিনিধি দল

    এদিকে রাজ্যে এসআইআর (SIR) কেমন ভাবে কাজ করছে তা পরিদর্শন করতে বুধবার দিল্লি থেকে জাতীয় নির্বাচন কমিশনের এক প্রতিনিধিদল আসছে। এই দলে থাকবেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল এবং প্রিন্সিপাল সেক্রেটারি এসবি যোশী। শুক্রবার পর্যন্ত রাজ্যে নানা প্রকার কাজ খতিয়ে দেখবেন। এখন উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে কাজ পরিচালনার কাজে যুক্ত থাকবেন। বিএলওদের (Election Commisson) কাজগুলিকে পর্যালোচনা করবেন।

    ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হবে এনুমেরেশন ফর্ম। খসড়া প্রকাশিত হবে ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি সময়ে। ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত পর্যন্ত চলবে অভিযোগ শোনা এবং খতিয়ে দেখার কাজ। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

  • SIR: ‘মঙ্গলগ্রহ হোক বা আন্টার্কটিকা যেখানে খুশি মিছিল করুন মমতা, এসআইআর হচ্ছেই’: শমীক

    SIR: ‘মঙ্গলগ্রহ হোক বা আন্টার্কটিকা যেখানে খুশি মিছিল করুন মমতা, এসআইআর হচ্ছেই’: শমীক

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের মিছিলকে শমীকের কটাক্ষ। মঙ্গলবার এসআইআর-এর (SIR) প্রতিবাদে কলকাতায় মেগা মিছিল করেছে তৃণমূল। সেই মিছিলে হাঁটবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে মিছিলে আবার পা মেলাবেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে তীব্র কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। তিনি রাজ্যের ভোটার সংখ্যার বৃদ্ধিকে গুরুতর সমস্যা বলে উল্লেখ করেছেন। তাঁর সাফ কথা, এরাজ্যে জনসংখ্যা বৃদ্ধি হারের তুলানায় ভোটার তালিকায় নাম বৃদ্ধি অস্বাভাবিক ভাবে হয়েছে।

    দুর্নিতিকে ভোলাতেই এসআইআর বিরোধী আন্দোলন (SIR)!

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর (SIR) বিরোধিতার মিছিলকে তোপ দেগে শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী কালীঘাট থেকে নামতে পারেন, দিঘা থেকে নামতে পারেন, মঙ্গলগ্রহে মিছিল করতে পারেন, আন্টার্কটিকা থেকে করতে পারেন। মুম্বইয়ের জুহু বিচে করতে পারেন। যেখানে যেমন খুশি মিছিল করতে পারেন কিন্তু এসআইআর তো হবেই। এসআইআর বিরোধী মিছিলের একটাই উদ্দেশ্য সীমাহীন দুর্নীতি, তৃণমূলের অবাধ লুটপাট, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ, বগটুইয়ে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা আরও নানা অপকর্মকে ঢাকতে চাওয়া। সব কিছুর মূলে মমতা নিজেই।”

    মানুষ চায় একটাই নির্ভুল তালিকা

    জনসংখ্যার তুলনায় ভোটারদের অস্বাভাবিক বৃদ্ধির ঘটনাকে কটাক্ষ করে শমীক (Samik Bhattacharya) বলেন, “২০০১ সালে পশ্চিমবঙ্গের জনসংখ্যা ছিল ৮.০২ কোটি। ২০২৫ সালে দাঁড়িয়েছে প্রায় ১০.৫৬ কোটি। মোট বৃদ্ধি ২.৫৪ কোটি (৩১.৭%)। তবে ভোটার তালিকার সংখ্যার গল্প আলাদা। ২০০২ সালে ভোটার ছিল প্রায় ৪.৫৮ কোটি, ২০২৫ সালে হয়েছে ৭.৬৪ কোটি। যার বৃদ্ধির পরিমাণ ৩.০৬ কোটি (৬৭%)। ভোটার সংখ্যা, জনসংখ্যার বৃদ্ধির তুলনায় অনেক বেশি। যদি ধরে নিই বাংলাদেশে গত ২০ বছরে হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা কমেছে। ধরে নিলাম এই কমে যাওয়া পুরো সংখ্যাটাই ভারতে এসেছে তবুও এতো বাড়তি ভোটারকে বিশ্লেষণ করা যায় না। তবে স্বচ্ছ ভোটার তালিকা কোনও রাজনৈতিক দলের বিষয় নয়, এটা নাগরিকের অধিকার। মানুষ চায় একটা নির্ভুল তালিকা (SIR), সঠিক ভোট আর প্রকৃত গণতন্ত্র।”

  • Ramakrishna 498: “মেয়েটির স্বামী রাজা উপাধিধারী, কলিকাতানিবাসী, জমিদার–মায়ের বুক যেন দশ হাত হইত”

    Ramakrishna 498: “মেয়েটির স্বামী রাজা উপাধিধারী, কলিকাতানিবাসী, জমিদার–মায়ের বুক যেন দশ হাত হইত”

    শ্রীরামকৃষ্ণ কাপ্তেন, নরেন্দ্র প্রভৃতি ভক্তসঙ্গে দক্ষিণেশ্বরে

    দ্বিতীয় পরিচ্ছেদ

    ১৮৮৫, ১৩ই জুন

    শ্রীরামকৃষ্ণ ও শ্রীরাধিকাতত্ত্ব—জন্মমৃত্যুতত্ত্ব

    পুত্র-কন্যা বিয়োগ জন্য শোক ও শ্রীরামকৃষ্ণ–পূর্বকথা 

    “দেশে শ্রীরাম মল্লিককে অত ভালবাসতাম, কিন্তু এখানে যখন এলো তখন ছুঁতে পারলাম না।

    “শ্রীরামের (Ramakrishna) সঙ্গে ছেলেবেলায় খুব প্রণয় ছিল। রাতদিন একসঙ্গে থাকতাম। একসঙ্গে শুয়ে থাকতাম। তখন ষোল-সতের বৎসর বয়স। লোকে বলত, এদের ভিতর একজন মেয়েমানুষ হলে দুজনের বিয়ে হত। তাদের বাড়িতে দুজনে খেলা করতাম, তখনকার সব কথা মনে পড়ছে। তাদের কুটুম্বেরা পালকি চড়ে আসত, বেয়ারগুলো ‘হিঞ্জোড়া হিঞ্জোড়া’ বলতে থাকত।

    “শ্রীরামকে দেখব বলে (Kathamrita) কতবার লোক পাঠিয়েছি; এখন চানকে দোকান করেছে! সেদিন এসেছিল, দুদিন এখানে ছিল।

    “শ্রীরাম বললে, ছেলেপিলে হয় নাই। ভাইপোটিকে মানুষ করেছিলাম। সেটি মরে গেছে। বলতে বলতে শ্রীরাম দীর্ঘনিশ্বাস ফেললে, চক্ষে জল এল, ভাইপোর জন্য খুব শোক হয়েছে।

    “আবার বললে, ছেলে হয় নাই বলে স্ত্রীর যত স্নেহ ওই ভাইপোর উপর পড়েছিল; এখন সে শোকে অধীর হয়েছে। আমি তাকে বলি, ক্ষেপী! আর শোক করলে কি হবে? তুই কাশী যাবি?

    “বলে ‘ক্ষেপী’—একেবারে ডাইলিউট (dilute) হয়ে গেছে! তাকে ছুঁতে পারলাম না। দেখলাম তাতে আর কিছু নাই।”

    ঠাকুর শোক সম্বন্ধে এই সকল কথা বলিতেছেন, এদিকে ঘরের উত্তরের দরজার কাছে সেই শোকাতুরা ব্রাহ্মণিটি দাঁড়াইয়া আছেন। ব্রাহ্মণী বিধবা। তার একমাত্র কন্যার খুব বড় ঘরে বিবাহ হইয়াছিল। মেয়েটির স্বামী রাজা উপাধিধারী,—কলিকাতানিবাসী,—জমিদার। মেয়েটি যখন বাপের বাড়ি আসিতেন, তখন সঙ্গে সেপাই-শান্ত্রী আসিত,—মায়ের বুক যেন দশ হাত হইত। সেই একমাত্র কন্যা কয়দিন হইল ইহলোক ত্যাগ করিয়া গিয়াছে!

    ব্রাহ্মণী দাঁড়াইয়া ভাইপোর বিয়োগ জন্য শ্রীরাম মল্লিকের শোকের কথা শুনিলেন। তিনি কয়দিন ধরিয়া বাগবাজার হইতে পাগলের ন্যায় ছুটে ছুটে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে (Ramakrishna) দর্শন করিতে আসিতেছেন, যদি কোনও উপায় হয়; যদি তিনি এই দুর্জয় শোক নিবারণের কোনও ব্যবস্থা করিতে পারেন। ঠাকুর আবার কথা কহিতেছেন-

  • SIR: মমতা সরকারের আবেদন খারিজ, সোদপুরে শুভেন্দুর সভা-মিছিলে অনুমতি হাইকোর্টের

    SIR: মমতা সরকারের আবেদন খারিজ, সোদপুরে শুভেন্দুর সভা-মিছিলে অনুমতি হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: পুলিশ অনুমতি দেয়নি কিন্তু তবুও থেমে থাকেনি বিজেপি। প্রদীপ করের মৃত্যু প্রসঙ্গে তৃণমূলের মিথ্যাচারের বিরুদ্ধে মিছিল করতে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আবেদন করেছিল বঙ্গ বিজেপি। এবার হাইকোর্ট রাজ্য প্রশাসনের আবেদন খারিজ করে শর্ত সাপেক্ষে মিছিলের অনুমতি দিয়েছে। উল্লেখ্য মৃত্যু নিয়ে কোনও রকম তদন্ত করার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ‘এই মৃত্যু আত্মহত্যা! এসআইআর (SIR) আবহে এনআরসির কারণে মানসিক ভাবে ভয় পেয়ে এই কাজ করেছেন। আর এখান থেকেই বিজেপির প্রশ্ন তদন্তের আগে মৃত্যু নিয়ে মমতা এতো নিশ্চিত কীভাবে?

    বিকেল ৩ টে থেকে সন্ধ্যে ৫ টা পর্যন্ত মিছিল (SIR)

    সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের এজলাসে মামলার (Calcutta High Court) শুনানি হয়। বিজেপিকে অনুমতি দিয়ে বিচারপতির নির্দেশ, বিকেল ৩টে থেকে সন্ধ্যে ৫টা পর্যন্ত মিছিল করতে পারবে। মিছিলের শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ১০০০ লোক নিয়ে মিছিল করা যাবে। তবে আয়োজকদের নিশ্চিত করতে হবে স্থানীয়দের যাতে কোনও অসুবিধা না হয়। মানুষের ভোগান্তী যেন না হয়। পুলিশকে আইন শৃঙ্খলার বিষয়ে কড়া নজরদাড়ি রাখতে হবে। মিছিল সোদপুর থেকে আগরপাড়া তেঁতুলতলা বাস স্টপ পর্যন্ত করতে হবে।

    ২০০২ সালে প্রদীপ করের নাম রয়েছে

    রাজ্যে এসআইআর (SIR) আবহে সোদপুরের প্রদীপ করের মৃত্যুকে এনআরসি আতঙ্ক বলে চিহ্নিত করেছে তৃণমূল কংগ্রেস। আবার তৃণমূলের পক্ষেই পুলিশ তথ্য দিয়ে বলেছে, দেহের পাশ থেকে উদ্ধার হওয়ায় নোটেও সেরকমই লেখা রয়েছে। যদিও সেই নোটের হাতের লেখা নিয়ে হাজারও সংশয় রয়েছে। ইতিমধ্যে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক টিম। তবে বিজেপির বক্তব্য, মৃত প্রদীপ বাবুর হাতের চারটি আঙ্গুল নেই। উপরন্তু তিনি তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। তিনি কীভাবে আত্মহত্যার নোট লিখবেন? ফলে এটা কী হত্যা নাকি আত্মহত্যা, এই নিয়ে বিজেপি প্রশ্ন তুলেছে। বিজেপির সাফ কথা পুলিশের করা কেস সম্পূর্ণ ভাবে মিথ্যা।

    তবে এই প্রদীপ করের মৃত্যু নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, “যেখানে ২০০২ সালে প্রদীপ করের নাম রয়েছে, তিনি কেন আত্মঘাতী হবেন।” পাল্টা বিজেপির দাবি তাঁকে খুন করা হয়েছে। ফলে ঘটনার অপপ্রচার এবং আসল মৃত্যুর কারণ জানতে রাস্তায় নামতে চলেছে বিজেপি। তৃণমূলের মিথ্যাচারের বিরুদ্ধে বিজেপি সোদপুর থেকে আগরপাড়া পর্যন্ত মিছিল করবে।

  • Nadia: জাল পাসপোর্ট কাণ্ডে চাকদায় ইডির হানা! মিলেছে পাকিস্তানের যোগসূত্র, আটক ২

    Nadia: জাল পাসপোর্ট কাণ্ডে চাকদায় ইডির হানা! মিলেছে পাকিস্তানের যোগসূত্র, আটক ২

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার সাতসকালে জাল পাসপোর্ট (Fake Passport Case) কাণ্ডে ফের নড়েচড়ে বসল ইডি। নদিয়ার (Nadia) চাকদায় মিলল জাল পাসপোর্টের খবর। ইতিমধ্যে একই পরিবারের দুই ভাইকে জিজ্ঞাসাবাদ করতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে উদ্ধার হয়েছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। তবে তদন্তকারী অফিসারদের শুধু যে দুই ভাইয়ের দিকেই নজর তা নয়, নজরের রয়েছে তাদের বাবাও। জাল পাসপোর্ট নিয়ে পাকিস্তান বা বিদেশে পাঠানোর একটা বড় চক্র বহুদিন ধরে এলাকায় সক্রিয় ছিল বলে জানা গিয়েছে। টাকার বিনিময়ে এই জাল পাসপোর্ট, আন্তর্জাতিক স্তরে আরও বড় কোনও চক্র রয়েছে কিনা, সেই দিকও খোঁজ খবর করছে ইডি। জাল পাসপোর্ট (Fake Passport Case) দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা এবং সুরক্ষার জন্য কতটা ক্ষিতকর সেইদিকের কথা ভেবেই অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞ মহল। গোটা ঘটনায় শোরগোল পড়েছে জেলা জুড়ে।

    ৪-৫ ঘণ্টা টানা চলে তল্লাশি (Nadia)

    এদিন ভোর বেলায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইনফোর্সমেন্ট ডিরেক্টরের একটি দল অভিযান চালায় চাকদার (Nadia) দুবড়া গ্রাম পঞ্চায়েতের পড়ারি গ্রামে। ইতিমধ্যে কাঠমিস্ত্রী বিপ্লব সরকার এবং তাঁর ভাই রাজমিস্ত্রী বিপুল সরকারকে আটক করা হয়েছে। তবে সন্দেহের তালিকায় রয়েছেন তাঁদের বাবাও। সকাল ছটা নাগাদ চারটি গাড়িতে করে মোট চারজন ইডির আধিকারিক পৌঁছায়। এরপর বিপ্লব এবং বিপুলের বাড়িতে মোট ৪-৫ ঘণ্টা টানা চলে তল্লাশি। একে একে খতিয়ে দেখা হয় পাসপোর্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল। তবে দুই ভাইয়ের পাসপোর্টে কোনও জাল নথি (Fake Passport Case) ব্যবহার করে করা হয়েছিল কিনা তাও সবিস্তারে খতিয়ে দেখা হচ্ছে।

    ৩০০-র বেশি জাল পাসপোর্ট উদ্ধার

    সম্প্রতি পাকিস্তানের নাগরিক আজাদ মল্লিক নামক এক ব্যক্তিকে জাল পাসপোর্ট মামলায় গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাকে জিজ্ঞাসাবাদ করে সন্ধান মিলেছে উত্তর ২৪ পরগনা, নদিয়ার (Nadia) গেদে সীমান্তের একাধিক সংযোগের তথ্য। নদিয়ার শিবপুর থেকে ইন্দুভূষণ হালদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে তদন্তকারী অফিসাররা। তার অবশ্য নিজের একটি সাইবার ক্যাফে ছিল। সেখান থেকেই জাল পাসপোর্ট তৈরি করেছে বলে জানা গিয়েছে। তবে তদন্ত চালিয়ে, হানা দিয়ে এবং সন্দেহজনক ব্যক্তিদের জিজ্ঞাসা করে এখনও পর্যন্ত ৩০০-র বেশি জাল পাসপোর্ট (Fake Passport Case) উদ্ধার করেছে ইডি। পাকনাগরিক আজাদের পাসপোর্ট নাকি ইন্দুভূষণই স্বয়ং রিনিউ করে দিয়েছিল। তদন্তে আরও জানা গিয়েছে ইন্দুর সঙ্গে আজাদের খুব ভালো সম্পর্ক ছিল। বেশ কিছু আর্থিক লেনদেনের হিসেবও মিলেছে। এবার এই তথ্যের ভিত্তিতেই বিপ্লব-বিপুল এবং তার বাবাকে আটক করেছে পুলিশ।

    চাকদায় অভিযান চলে ২-৩ বার!

    উল্লেখ্য কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা আগেও ২-৩ বার অভিযান চালিয়েছিল চাকদায় (Nadia)। ইতিমধ্যে ধৃতদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আরও নানা তথ্যকে ক্ষতিয়ে দেখছে। মোবাইলের কল লিস্টের তথ্য অনুসন্ধান করে সমস্ত কথাবার্তার সূত্রগুলিকে খোঁজ করে দেখা হচ্ছে। ভারতের শত্রুরাষ্ট্র পাকিস্তান যোগ এবং আন্তর্জাতিক পাচারচক্র, জালিয়াতি চক্রের বড়সড় কোনও পরিকল্পনা এই জাল পাসপোর্টের (Fake Passport Case) মধ্যে রয়েছে কিনা তাও তদন্ত করে দেখছেন অফিসাররা। একদিকে এসআইআর অপর দিকে সীমান্তে বাংলাদেশিদের গ্রেফতার এই ঘটনার পাশাপাশি জাল পাসপোর্টচক্র সীমান্তে চোরাকারবার এবং পাচার সম্পর্কেও বিরাট ইঙ্গিত বহন করছে।

    হাজার হাজার টাকার বিনিময়ে জাল পাসপোর্ট

    ইডির এক তদন্তকারী অফিসার জানিয়েছেন, “চলতি বছরের এপ্রিল মাসের ১৬ তারিখে এই ভুয়ো পাসপোর্টের মামলায় বিরাটি থেকে আজাদ মল্লিক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল ইডি। কিন্তু পরে জানা যায়, সেই ব্যক্তি তার নাম মিথ্যে বলেছিল। তার আসলে আসল নাম আহমেদ হোসেন (Nadia)! হাজার হাজার টাকার বিনিময়ে জাল পাসপোর্ট তৈরি করে দিতো এই আহমেদ হোসেন। তাকে গ্রেফতার করেই ইন্দুভূষণের বিষয়ে জানতে পেরেছিল ইডি। এখন তদন্ত চলছে। কীভাবে এই জালিয়াতির (Fake Passport Case) কারবার চলতো সেই বিষয়ে আরও তদন্ত করা হচ্ছে।”

  • Suvendu Adhikari: “নির্বাচন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়েছে, এখন সাপ বেরোচ্ছে”, হুঁশিয়ারি শুভেন্দুর

    Suvendu Adhikari: “নির্বাচন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়েছে, এখন সাপ বেরোচ্ছে”, হুঁশিয়ারি শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা (SIR) ঘোষণার পর থেকেই ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ধরা পড়তে শুরু করেছে। অবৈধ বাংলাদেশি-রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নিয়ে তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ৪ নভেম্বর থেকেই পশ্চিমবঙ্গ সহ দেশের ১২টি রাজ্যে এসআইআর-এর কাজ শুরু হবে। তাই অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পালানোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি তোপ দেগে বলেন, “নির্বাচন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়েছে। এখন সাপ বেরোচ্ছে।”

    বাংলাদেশি মুসলমানদের ডিপোর্ট করবে বিএসএফ (Suvendu Adhikari)

    ৪ অক্টোবর, মঙ্গলবার থেকেই নির্বাচন কমিশনের বিএলওরা বাড়িতে বাড়িতে গিয়ে নিবিড় সংশোধনের কাজ শুরু করবেন। টানা তিন মাস কাজ চলবে। ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে। আর তাই কাগজে কলমে ধরা পড়ার আগে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারত ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন। শুভেন্দু (Suvendu Adhikari) স্পষ্ট কথায় বলেন, “আজকে বলছি পালাও, হাতে মাত্র ২৪ ঘণ্টা রয়েছে। ৪ তারিখের আগেই পালাও। ৪ তারিখের পর যে ফর্মগুলি রিটার্ন (SIR) আসবে না, বাংলাদেশি মুসলমানদের ডিপোর্ট করবে বিএসএফ। যে রাস্তা দিয়ে এসেছেন সেই রাস্তা দিয়ে পালান। ৭ ফেব্রুয়ারি ভোটার লিস্টে নাম না থাকলে রাজ্যের পুলিশও বাঁচাতে পারবে না।”

    ২০-২৫ শতাংশ মুসলিম বাংলাদেশি পালিয়েছে

    জাতীয় নির্বাচন কমিশন এসআইআর (SIR) ঘোষণার করার পর থেকেই ভারত-বাংলাদেশ সীমান্তে গত কয়েকদিনে প্রচুর বাংলাদেশি ধরা পড়েছে। আসলে সীমান্ত টপকে বাংলাদেশে যাতেই এই লোকগুলি ধরা পড়েছে। নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “২০-২৫ শতাংশ মুসলিম বাংলাদেশি পালিয়েছে। সীমান্ত এলাকার গ্রাম ফাঁকা হয়ে গিয়েছে। নিউটাউনে কাজের লোকেগুলি নেই। গর্তে কার্বলিক দিলে সাপ বেরোয়। জাতীয় নির্বাচন কমিশন অ্যাসিড দিয়েছে। সাপগুলি এখন বেরহচ্ছে।”

    পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে এতো বিরোধিতা কেন? এই নিয়ে শুভেন্দু বলেন, “সারা দেশে মোট ১২টি রাজ্যে হচ্ছে। তামিলনাড়ুতে স্ট্যালিন সাহেবের রাজ্যে হচ্ছে, শুধু অবিজেপি শাসিত নয়, একাধিক বিজেপি শাসিত রাজ্যেও এইআইআর হচ্ছে। কোথাও তো কোনও আন্দোলন বা হইচই নেই। সব কিছুতেই যেন গেল গেল রব। এই রাজ্যেই কেন?”

    অপর দিকে বামনেতা সুজন চক্রবর্তী বলেছেন, “এসআইআরে গরিব লোকেরা খুব কষ্টে পড়বে, তাদের কাছে কাগজ কম আছে।” আবার শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, “নির্বাচন কমিশনকে বিজেপি ব্যবহার করছে।” তবে নরমেগরমে ভোটের আগেই এসআইআর আবহে বঙ্গরাজনীতি এখন বিরাট উত্তাল।

  • Kirit Somaiya: মহারাষ্ট্রে ৫১১টি বাংলাদেশি-রোহিঙ্গার জাল জন্ম প্রমাণপত্রের খোঁজ দিলেন কীর্তি সোমাইয়া  

    Kirit Somaiya: মহারাষ্ট্রে ৫১১টি বাংলাদেশি-রোহিঙ্গার জাল জন্ম প্রমাণপত্রের খোঁজ দিলেন কীর্তি সোমাইয়া  

    মাধ্যম নিউজ ডেস্ক: মহারাষ্ট্রে চমকপ্রদ তথ্য প্রকাশ করলেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ কীর্তি সোমাইয়া (Kirit Somaiya)। অমরাবতীতে জন্মের প্রমাণপত্র দেওয়ার কেলেঙ্কারি উন্মোচন করেছেন তিনি। তাঁর অভিযোগ শত শত অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের (Bangladeshi Rohingya) বেআইনি ভাবে জন্ম সার্টিফিকেট দেওয়া হয়েছে। এই তথ্যের উপর ভিত্তি করে অনুপ্রবেশকারীরা নিজেদের নাগরিকত্ব বা পাসপোর্ট তৈরি করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। দেশজুড়ে এসআইআর আবহে এই ঘটনা ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

    নিখোঁজ ৫০০ বাংলাদেশি-রোহিঙ্গা (Kirit Somaiya)

    বিজেপি নেতা সোমাইয়া (Kirit Somaiya) বলেছেন, অমরাবতী মিউনিসিপাল কর্পোরেশন (এএমসি) কর্তৃক ১৭০০ টিরও বেশি জন্ম সনদ অবৈধভাবে জারি করেছে। যার মধ্যে ৫১১টি বাংলাদেশি ও রোহিঙ্গাদের (Bangladeshi Rohingya) দেওয়া হয়েছে। আর এর ফলেই তারা ভারতীয় নাগরিকত্ব, পাসপোর্ট এবং সরকারের নানা জনকল্যাণ মুখী প্রকল্পের সুবিধা পেতে সক্ষম হয়েছে।” এই তথ্য জানাজানি হতেই মহারাষ্ট্র পুলিশ ৫০৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। বর্তমানে ৫০০ জনেরও বেশি সুবিধাভোগী নিখোঁজ। একাধিক গোয়েন্দা সংস্থা, জাতীয় নিরাপত্তা ও সুরক্ষার কথা ভেবে ইতিমধ্যে চরম উদ্বেগ প্রকাশ করেছে।

    ভারতীয় ন্যায় সংহিতা ধারায় মামলা

    সোমাইয়া (Kirit Somaiya) ২৫ জুলাই, ২০২৫ তারিখে অমরাবতী পুর কমিশনারকে চিঠি লিখে এই দুর্নীতির কথা জানান। ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের মার্চ মাসের মধ্যে জারি করা সকল জন্ম সনদের আরেকবার তদন্ত করে দেখা উচিত। এরপর অমরাবতী জেলাশাসক ১৮ মার্চ, ২০২৫ তারিখে একটি আদেশ জারি করেন, যাতে এই ধরণের সমস্ত সার্টিফিকেট বাতিল করা হয়। পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা প্রয়োগ করেছে। যার মধ্যে রয়েছে ধারা ৩৩৬(৩), ৩৪০(২), এবং ৩১৮(৪) ধারা। গোটা মামলায় তদন্তের নেতৃত্ব দেওয়ার জন্য নরেশ এম গিরঘুসেকে নিযুক্ত করা হয়েছে।

    আগেও মেলে ভুয়ো জন্ম প্রমাণপত্র

    তবে জানা গিয়েছে অমরাবতীর ঘটনাটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। সোমাইয়া (Kirit Somaiya) ছত্রপতি সম্ভাজি নগর বা ঔরঙ্গাবাদে একই ধরণের ঘটনার কথা আগেও একবার প্রকাশ্যে জানিয়েছিলেন। সেখানে ২০২৪ সালে ২০,০০০ এরও বেশি সার্টিফিকেটে তারিখ পিছিয়ে দিয়ে জন্মসনদের আবেদন জমা দেওয়া হয়েছিল। এই ঘটনা ছিল মহারাষ্ট্রের মধ্যে সর্বোচ্চ। তদন্তে দেখা গেছে যে এই আবেদনগুলির মধ্যে ১০,০০০টি সম্পূর্ণ ভাবে ভূয়ো। সোমাইয়া মহারাষ্ট্র জুড়ে তার তদন্ত চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, “এটি কেবল দুর্নীতি নয়, এটি জাতির বিরুদ্ধে একটি অনুপ্রবেশ অপরাধ। যারা অবৈধভাবে বিদেশীদের (Bangladeshi Rohingya) নাগরিকত্ব পরিচয়পত্র দিয়েছে তাদের রেহাই দেওয়া হবে না। আমরা সবরকম ব্যবস্থা গ্রহণ করব।”

  • PM Modi: আরজেডি কংগ্রেসের মাথায় বন্দুক ঠেকিয়ে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী পদ নিয়েছে, তোপ মোদির

    PM Modi: আরজেডি কংগ্রেসের মাথায় বন্দুক ঠেকিয়ে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী পদ নিয়েছে, তোপ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: বিহার নির্বাচনে (Bihar Election) জমজমাট প্রচার সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। বিপক্ষ মহাজোটকে নিশানা করে বলেন, “আরজেডি কংগ্রেসকে বন্দুকের মুখে দাঁড় করিয়ে মুখ্যমন্ত্রীর পদকে ছিনিয়ে নিতে চাইছে।” বিহার নির্বাচনে কংগ্রেস এবং আরজেডির মধ্যে মতভেদকে তুলে ধরে আমজনতাকে এনডিএ সরকারের পক্ষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করলেন মোদি। অপারেশন সিঁদুর থেকে মহাকুম্ভ একাধিক বিষয়ে লালুর দলকে আক্রমণ করলেন মোদি।

    মহাজোটে দ্বন্দ্ব চরম শিখরে (PM Modi)

    বিহারের আরাতে একটি নির্বাচনী (Bihar Election) প্রচার সভাতে গিয়ে নরেন্দ্র মোদি (PM Modi) বলেন, “কংগ্রেস আরজেডি নেতাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করতে চাননি। কিন্তু আরজেডি কংগ্রেসের কানে বন্দুক ঠেকিয়ে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর পদ দখল করে নিয়েছে। নির্বাচন আবহেই মহাজোটের একাধিক রাজনৈতিক দলের মধ্যে মতভেদ এবং ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব চরম শিখরে উঠেছে। ভোটের পরেও তারা একে অপরের বিরুদ্ধে দাঁড়াবে। আরজেডি নিজেদের নির্বাচনী সংকল্পে কংগ্রেসের দাবিগুলিকে উপেক্ষা করেছে। জোর করে কংগ্রেসের বিষয়গুলিকে বাদ দিয়ে দিয়েছে। নির্বাচনের আগে যাদের মধ্যে এতো ঝগড়া, নির্বাচনের পরেও তাদের মধ্যে কোন্দল অব্যাহত থাকবে। তাদের বিশ্বাস করলে মস্ত বড় ভুল হবে।”

    অনুপ্রবেশকারীদের কড়া তোপ

    নির্বাচনী প্রচারে (Bihar Election) অপারেশন সিঁদুরের কথা মনে করে দিয়ে প্রধানমন্ত্রী মোদি (PM Modi) বলেন, “যখন পাকিস্তানে বিস্ফোরণ হয়েছিল, সেই সময় কংগ্রেসের রাজপরিবারের ঘম ভেঙে গিয়েছিল। পাকিস্তান এবং কংগ্রেস অপারেশন সিঁদুরের ধাক্কা থেকে সেরে উঠতে পারেনি। আরজেডি হিন্দু ভাবাবেগকে সম্মান করে না। মহাকুম্ভকে ‘ফালতু’ শব্দ প্রয়োগ করেছিল। একই ভাবে পবিত্র ছটপুজোকেও। রাজ্যের সম্পদের উপর প্রথম অধিকার বিহারের জনগণের থাকা উচিত, অনুপ্রবেশকারীদের নয়। কংগ্রেস সরাসরি বিআর আম্বেদকরকে অপমান করেছে কারণ তিনি কংগ্রেসের প্রথম পরিবারের চেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠছিলেন। বাবা সাহেবকে সবচেয়ে বেশি অসুবিধার মধ্যে ফেলেছিল কংগ্রেসের নেতারাই।”

    প্রধানমন্ত্রী মোদি আরও বলেন, “আরজেডি বিহারে জঙ্গল রাজ এবং তোষণের রাজনীতি এনেছেকংগ্রেস পরিচালিত ১৯৮৪ সালের শিখ গণহত্যার সাথে জড়িত ছিল আরজেডি আপনারা ভুলবেন না ১৯৮৪ সালের ১ ও ২ নভেম্বরের দিনগুলিকে। কংগ্রেসের সদস্যরাই দিল্লি এবং দেশের বিভিন্ন স্থানে কীভাবে শিখদের উপর গণহত্যা চালিয়েছিল।

  • UK Incedent: ইংল্যান্ডের কেমব্রিজশায়ারে ট্রেনে এলোপাথাড়ি ছুরির আঘাতে জখম ১০, গ্রেফতার ২

    UK Incedent: ইংল্যান্ডের কেমব্রিজশায়ারে ট্রেনে এলোপাথাড়ি ছুরির আঘাতে জখম ১০, গ্রেফতার ২

    মাধ্যম নিউজ ডেস্ক: ইংল্যান্ডে কেমব্রিজশায়ারের একটি ট্রেনে ভয়াবহ ছুরির হামলায় দশজন জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এঁদের মধ্যে ন’জনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার, ২ নভেম্বর ডনকাস্টার থেকে লন্ডন কিংস ক্রসগামী (UK Incedent) একটি যাত্রিবাহী ট্রেনে এই হিংসাত্মক ঘটনাটি ঘটেছে। আচমকা ছুরির (Knife Attack) হামলার ঘটনায় এলাকায় ব্যাপক ভয় এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    গ্রেফতার-২ (UK Incedent)!

    স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, হান্টিংডনে ছুরিকাঘাতের (Knife Attack) ঘটনা কোনও কট্টরপন্থী সংগঠনের তরফে এলাকায় ভয়ের বাতাবরণ সৃষ্টি করতে করা হয়েছে। তবে কোন সংগঠন করেছে তা এখনও জানা যায়নি। কেমব্রিজশায়ারের পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দু’জনকে ইতিমধ্যেই গ্রফতারও করা হয়েছে। ঘটনাটি যে বড়সড় আক্রমণের ঘটনা তা আঁচ করেই একাধিক পুলিশ অফিসার এবং আপৎকালীন বাহিনীকে নিয়ে হান্টিংডন স্টেশনে পৌঁছে যান। উল্লেখ্য, এই খানেই ট্রেনটি (UK Incedent) থেমে গিয়েছিল। সন্ত্রাস দমনকারী একাধিক উচ্চপদস্থ কর্তা ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমে পড়েছেন। যদিও হামলার পিছনে ঠিক কী উদ্দেশ্য ছিল, তা নিশ্চিত করে জানা যায়নি। গ্রেফতার হওয়া দুই ব্যক্তির পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। যাঁরা জখম হয়েছেন তাঁদেরও এখনও শনাক্ত করা হয়নি।

    উদ্বেগজনক অবস্থায় প্রধানমন্ত্রী

    ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছে, হান্টিংডনের কাছে একটি ট্রেনে এলোপাথাড়ি ছুরি (UK Incedent) চালানো হয়। এরপর উত্তেজিত জনতা একপ্রকার সংকেত দিয়ে ঘটনার কথা পুলিশ এবং জরুরি পরিষেবাগুলিকে জঙ্গি হামলা সম্পর্কে জানায়। অপর দিকে প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মার এই ঘটনাকে উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। তিনি এক্স হ্যান্ডলে পোস্ট করে বলেন, “ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমার সমবেদনা রয়েছে। জরুরি পরিষেবাগুলিকে দ্রুত পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। সকলকে পুলিশের পরামর্শ মেনে চলার কথা বলব।”

    ইংল্যান্ড এবং ওয়েলসে ক্রমবর্ধমান ছুরির হামলার ঘটনা সত্যিই উদ্বেগের। ওই দেশের সরকারি তথ্য অনুসারে জানা গিয়েছে, ২০১১ সাল থেকে ছুরি-সম্পর্কিত অপরাধ ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। গত একবছরে, ছুরি নিয়ে হামলার বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপের অংশ হিসেবে ৬০ হাজার ছুরি (Knife Attack) বাজেয়াপ্ত করা হয়েছে। বেশ কিছু অপরাধী আত্মসমর্পণও করেছে।

  • Madras High Court: সরকারি জমিতে হিন্দু অনুষ্ঠানে বাধা ডিএমকে সরকারের, হাইকোর্টের গুঁতোয় অনুমতি

    Madras High Court: সরকারি জমিতে হিন্দু অনুষ্ঠানে বাধা ডিএমকে সরকারের, হাইকোর্টের গুঁতোয় অনুমতি

    মাধ্যম নিউজ ডেস্ক: ধর্মীয় স্বাধীনতা এবং সরকারি জমির অবাধ ব্যবহার সম্পর্কে মাদ্রাজ হাইকোর্ট সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। তামিলনাড়ুর ডিন্ডিগুল জেলার একটি পাবলিক মাঠে অনুষ্ঠানের আয়োজন করার জন্য একটি হিন্দু সংগঠনকে (Hindu Community) অনুমতি দিয়েছে মাদ্রাজ হাইকোর্টের (Madras High Court) মাদুরাই বেঞ্চ। গত এক শতাব্দীরও বেশি সময় ধরে খ্রিস্টান ইস্টার উদযাপনের জন্য এই স্থানটি একচেটিয়াভাবে সংরক্ষিত ছিল। মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি বলেছেন, দেশের সংবিধান ২৫ নম্বর অনুচ্ছেদ বলে সকল ধর্মীয় স্বাধীনতার অধিকারকে নিশ্চয়তা দেয়। আর তাই হিন্দু সংগঠনের পক্ষে রায় দেয় কোর্ট।

    অন্যায্য আচরণে হাইকোর্টের দ্বারস্থ (Madras High Court)

    আদালত (Madras High Court) ব্যাখ্যা করে জানিয়েছে, এই অধিকার রক্ষা করা স্থানীয় প্রশাসন এবং পুলিশের কর্তব্য। তারা কেবল সম্ভাব্য আইনশৃঙ্খলা সমস্যার কথা উল্লেখ করে কোনও অনুষ্ঠানকে নিষিদ্ধ করতে পারে না। পরিবর্তে, পুলিশকে অবশ্যই একজন ব্যক্তির অধিকারের পাশে দাঁড়াতে হবে এবং উদ্ভূত যে কোনও সমস্যার মোকাবিলা করতে হবে। কালীয়াম্মন মন্দিরের কাছে একটি উন্মুক্ত জন সাধারণনের ময়দানে অন্নধনম অনুষ্ঠান (Hindu Community) করতে চেয়েছিলেন এক ব্যক্তি। তিনি স্থানীয় কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন। কিন্তু তাঁকে অনুমতি দেওয়া হয়নি। মাঠ ব্যবহারের অনুমতি তো দেওয়াই হয়নি, উল্টে তাঁকে পাবলিক রাস্তার পাশে একটি জায়গায় অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়। ফলে তাঁর প্রতি অন্যায্য আচরণ মনে করে হাইকোর্টের দ্বারস্থ হন। আদালত পুলিশকে জিজ্ঞাসা করে কেন অনুরোধটি প্রত্যাখ্যান করা হয়েছে? পুলিশের উত্তর, এটি আইনশৃঙ্খলার সমস্যা তৈরি করবে বলে আশঙ্কা তাদের।

    জমির মালিকানা সরকারের

    মামলা চলাকালীন জানা গিয়েছে ১০০ বছর আগে ময়দানের একপাশে একটি মঞ্চ করা হয়। আর এই মঞ্চ কেবলমাত্র ইস্টারের উৎসবের সময়ে খ্রিষ্টানরাই ব্যবহার করতে পারত। তবে ২০১৭ সালে শান্তি কমিটির পক্ষ থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয় গত ১০০ বছর ধরে যারা অনুষ্ঠান করে আসছে কেবলমাত্র তারাই পারবে এই অনুষ্ঠান করতে। তবে মামলায় উঠে আসে জমির মালিকানার অধিকার রয়েছে রাজ্য সরকারের হাতে। তাই বিচারপতি জিআর স্বামীনাথন বলেন, সরকারি জমিতে সমাজের সকল শ্রেণীর জন্য ধর্মনিরপেক্ষ ভাবে কাজ করতে দেওয়া উচিত।

    আদালত গ্রামের জনসংখ্যার দিকেও নজর দিয়েছে। যেখানে প্রায় ২,৫০০ খ্রিস্টান পরিবার এবং ৪০০ হিন্দু পরিবার রয়েছে। মনে হচ্ছে পুলিশ কেবল খ্রিস্টান সম্প্রদায়ের বিরোধিতাকে আইনশৃঙ্খলা পরিস্থিতি হিসাবে উল্লেখ করেছে। বিচারপতি (Madras High Court) স্বামীনাথন তাই প্রশাসনের এই ভাবনাকে অত্যন্ত দুঃখজনক পরিস্থিতি বলে অভিহিত করেছেন। প্রতিটি ধর্মীয় অনুষ্ঠানে অন্যান্য ধর্মের লোকদের (Hindu Community) অংশগ্রহণ থাকা উচিত বলেও মনে করেন তিনি।

LinkedIn
Share