Tag: Maldives

Maldives

  • Sri Lanka Update:  মালদ্বীপ ছেড়ে সিঙ্গাপুর পালালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া, মেলেনি আশ্রয়, যাবেন কোথায়? 

    Sri Lanka Update:  মালদ্বীপ ছেড়ে সিঙ্গাপুর পালালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া, মেলেনি আশ্রয়, যাবেন কোথায়? 

    মাধ্যম নিউজ ডেস্ক: মালদ্বীপ (Maldives) ছেড়ে এবার সিঙ্গাপুর পালালেন শ্রীলঙ্কার (Sri Lanka) প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে (Gotabaya Rajapaksa)। জনরোষ আঁচ করে আগেই দেশ ছেড়েছিলেন তিনি। এবার ছাড়লেন মালদ্বীপও। সিঙ্গাপুরের (Singapore) বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সে দেশে প্রবেশে অনুমতি দেওয়া হয়েছে গোতাবায়াকে। তবে তাঁকে আশ্রয় দেওয়া হয়নি। ব্যক্তিগত সফরের জন্য সে দেশে গোতাবায়াকে অনুমতি দেওয়া হয়েছে। আশ্রয় চাওয়ার জন্য কোনও আর্জি শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পক্ষ থেকেও করা হয়নি। সিঙ্গাপুরের তরফে তাঁকে আশ্রয়ও দেওয়া হয়নি।

    সূত্রের খবর, সৌদি এয়ারলাইন্সের বিমানে সিঙ্গাপুরে পৌঁছান গোতাবায়া। সেখানকার স্থানীয় সময় সন্ধ্যা সাতটার পরে সিঙ্গাপুর চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। গোতাবায়াকে দেখে সিঙ্গাপুরে যাতে বিক্ষোভ প্রদর্শন না হয়, সে ব্যাপারে জনগণকে সতর্ক করে দিয়েছে সিঙ্গাপুর পুলিশ। তারা জানিয়ে দিয়েছে, অবৈধ জমায়েত করা হলে ব্যবস্থা নেওয়া হবে।

    আরও পড়ুন : দেনার দায়ে জর্জরিত শ্রীলঙ্কার পাশে দাঁড়াল ভারত, স্বাগত জানালেন সনৎ জয়সূর্য

    এদিকে, এদিনই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদে ইস্তফা দিয়েছেন গোতাবায়া। ই-মেইল মারফত তিনি তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন পার্লামেন্টের স্পিকার মহিন্দা ইয়াপা আবেওয়ার্দেনাকে। তিনি বলেন, এ ব্যাপারে অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়া হবে শুক্রবার। অন্যদিকে, গোতাবায়ার পদত্যাগের দাবিতে যাঁরা সোচ্চার হয়েছিলেন তাঁরাই ক্রমশ খালি করে দিচ্ছেন সরকারি বিভিন্ন অফিস। প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে দিন কয়েক আগে যাঁরা দখল নিয়েছিলেন সরকারি অফিসগুলি, সেগুলো বাঁচাতেই এবার সাঁটানো হয়েছে পোস্টারও। বিদ্রোহীরা জানান, প্রেসিডেন্টের বাসভবন সহ বিভিন্ন সরকারি বাসভবন থেকে তাঁরা সরে গিয়েছেন।

    আরও পড়ুন : রাজনৈতিক পটবদল, আগামী সপ্তাহেই নতুন রাষ্ট্রপতি পাবে শ্রীলঙ্কা

    অন্যদিকে, কলম্বোয় শুক্রবার পর্যন্ত বাড়ানো হয়েছে কারফিউয়ের মেয়াদ। তার পর থেকেই কলম্বোর রাস্তাঘাটে কমে গিয়েছে জনতার ভিড়। দিন কয়েক আগেও যেসব প্রতিবাদী কারফিউ উপেক্ষা করে ভিড় করছিলেন সরকারি বিভিন্ন ভবনের সামনে, এদিন তাঁরাই সরে গিয়েছেন নিজেরাই। সাঁটিয়ে দেওয়া হয়েছে পোস্টার। লেখা হয়েছে, এটা সরকারি সম্পত্তি। একে রক্ষা করা আমাদের উচিত। বছর আঠাশের এক বিক্ষোভকারী শঙ্কা জয়শেকেরে বলেন, সরকারি অফিস দখলের প্রয়োজন আমাদের নেই। আমরা শুধু দেখাতে চেয়েছিলাম সরকারি ভবনের দখল নেওয়ার ক্ষমতা আমাদের রয়েছে। এটা একটা প্রতীকী বিক্ষোভ ছিল। সেই কারণেই বিভিন্ন সরকারি অফিস থেকে সরে যাচ্ছি আমরা। বছর তিরিশের আর এক প্রতিবাদী গেহান মেলরয় বলেন, আমরা জঙ্গি নই। আমরা কেবল লোকজনকে দেখাতে চেয়েছিলাম সরকারি সম্পত্তি নষ্ট করতে আমরা এখানে আসিনি।

     

  • Katrina’s Birthday: বিয়ের পর প্রথম জন্মদিন, সেলিব্রেট করতে ক্যাটকে নিয়ে মালদ্বীপ উড়ে গেলেন ভিকি

    Katrina’s Birthday: বিয়ের পর প্রথম জন্মদিন, সেলিব্রেট করতে ক্যাটকে নিয়ে মালদ্বীপ উড়ে গেলেন ভিকি

    মাধ্যম নিউজ ডেস্ক: বলিউডে (Bollywood) গসিপের কোনও কমতি নেই। বিগত কয়েকদিন ধরেই ক্যাটরিনার মা হওয়া নিয়ে অনেক গুঞ্জনই শোনা যাচ্ছিল। আলিয়ার মা হওয়ার খবরের ঝড় না থামতেই গুঞ্জন রটেছিল যে এ বার বলিউডে বাবা-মার তালিকায় নাম আসতে চলেছে ভিকি-ক্যাটের। ফলে ক্যাটরিনার (Katrina) মা হওয়া নিয়ে অনুরাগীদের মনে অনেক কৌতুহল। তবে এ বিষয়ে এখনও কিছু জানাননি ভিকি-ক্যাট। এই গুঞ্জনে কান না দিয়ে তাঁরা এখন ক্যাটরিনার জন্মদিন পালনে মজেছে। গতকাল অর্থাৎ ১৬ জুলাই ৩৯ বছরে পা রাখলেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। এবারের জন্মদিনটা ‘ক্যাট’-এর জন্য একটু বেশিই স্পেশাল। কারণ ভিকি কৌশলের (Vicky Kaushal) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর এটাই ক্যাটরিনার প্রথম জন্মদিন (Birthday)। তাই এবারের জন্মদিনকে স্পেশাল বানাতে ভিকি তাঁর স্ত্রী কে নিয়ে পৌঁছে গিয়েছেন মালদ্বীপে (Maldives)। সোশ্যাল মিডিয়া জুড়ে দেখা গিয়েছে ভিকি-ক্যাটের মালদ্বীপ ঘোরার ছবি।

    আরও পড়ুন: “কোনও বিয়ে নয়, কোনও আংটি নয়”, বিয়ে জল্পনায় নীরবতা ভাঙলেন সুস্মিতা

    মালদ্বীপে যাওয়ার আগেই তাঁদের মুম্বাই বিমানবন্দরে একসঙ্গে দেখা যায় এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। জন্মদিনের দিন বউয়ের জন্য বিশেষ পোস্ট লিখতেও ভোলেননি ভিকি। ফিল্মি কায়দায় ভিকি লেখেন, ‘বার বার দিন ইয়ে আয়ে…বার বার দিল ইয়ে গায়ে… হ্যাপি বার্থ ডে মাই লাভ।’

    [insta]https://www.instagram.com/p/CgEvr2mvLyr/?utm_source=ig_web_copy_link[/insta]

    শুধুমাত্র ভিকি নয়, জন্মদিনে ক্যাটকে তাঁর পরিবার, প্রিয়জনদের সঙ্গে কাটাতে দেখা যায় আর সেই ঝলকই উঠে এসেছে ক্যাটরিনার ইনস্টাগ্রামে। পরিবার এবং বন্ধুদের সঙ্গে মালদ্বীপের সমুদ্র সৈকতে আনন্দে মেতেছেন ক্যাটরিনা। এদিন তাঁর পরিবারের মধ্যে তাঁর বোন ইসাবেল কাইফ (Isabelle Kaif), ভিকির ভাই সানি কৌশলকে (Sunny Kaushal) দেখা যায়। এছাড়াও অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ (Ileana D’Cruz), অঙ্গিরা ধর(Angira Dhar) , সানির গার্লফ্রেন্ড শর্বরী ওয়াঘ (Sharvari Wagh) কে দেখা যায়।

    [insta]https://www.instagram.com/p/CgEuTjVP1IL/?utm_source=ig_web_copy_link[/insta]

    আরও পড়ুন: মা হতে চলেছেন আলিয়া! নিজেই সোশ্যাল মিডিয়ায় দিলেন সুখবর..

    [insta]https://www.instagram.com/p/CgE2FYgvUYP/?utm_source=ig_web_copy_link[/insta]

    আবার ক্যাটের জন্মদিনে বি-টাউনের তারকারা সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছাতে ভরিয়ে দেয়। কারিনা কাপুর (Kareena Kapoor), অনুষ্কা শর্মা (Anushka Sharma), সোনম কাপুর (Sonam Kapoor), সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra), নেহা ধুপিয়া (Neha Dhupia), অভিষেক কাপুর (Abhishek kapoor), প্রীতি জিনটা (Preity Zinta) প্রমুখ অভিনেতা-অভিনেত্রীরা সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

  • Sri Lanka Crisis: শ্রীলঙ্কা ছেড়ে মালদ্বীপ পালালেন রাষ্ট্রপতি, দায়িত্বে রনিল বিক্রমসিংহে, জরুরি অবস্থা জারি

    Sri Lanka Crisis: শ্রীলঙ্কা ছেড়ে মালদ্বীপ পালালেন রাষ্ট্রপতি, দায়িত্বে রনিল বিক্রমসিংহে, জরুরি অবস্থা জারি

    মাধ্যম নিউজ ডেস্ক: বিক্ষোভের আগুনে জ্বলছে দ্বীপরাষ্ট্র। ভেঙে পড়েছে অর্থনীতি। সোমবার পদত্যাগ পত্রে সই করেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষ   (Sri Lankan President Gotabaya Rajapaksa)। আর তার পরেই তল্পিতল্পা গুটিয়ে দেশ ছেড়ে পালালেন গোতাবায়া। রাষ্ট্রপতির দেশ ছাড়ার জল্পনা আগেই ছিল। দেশের সামরিক বাহিনীর বিমানে চেপেই পরিবার নিয়ে মালদ্বীপে (Maldives) পালিয়েছেন তিনি। শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রকের অনুমোদনের পরেই ১৩ জুলাই ভোরে রাষ্ট্রপতি, তাঁর স্ত্রী এবং দু’জন দেহরক্ষীকে নিয়ে সেনা বিমান মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দেন। এর জন্য প্রয়োজনীয় ইমিগ্রেশন, শুল্ক এবং অন্যান্য সমস্ত বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রক (Ministry of Defense) অনুমোদন দিয়েছিল। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফ থেকেও রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের দেশ ছেড়ে চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কাতুনায়াকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়েছে বিমানটি। মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে সেই বিমান। মালদ্বীপে পৌঁছে তাঁরা কোথায় গিয়েছেন সে বিষয়টি গোপন রাখা হয়েছে শ্রীলঙ্কার প্রশাসনের পক্ষ থেকে। 

    আরও পড়ুন: রাজনৈতিক পটবদল, আগামী সপ্তাহেই নতুন রাষ্ট্রপতি পাবে শ্রীলঙ্কা 

    সূত্রের খবর, অ্যান্টোনভ-২২ সামরিক বিমানে চেপে দেশ ছাড়েন গোতাবায়া। শ্রীলঙ্কার বায়ু সেনার মিডিয়া ডিরেক্টর (Sri Lankan Air Force Media Director) এক বিবৃতিতে বলেছেন, “শ্রীলঙ্কার রাষ্ট্রপতি, তাঁর স্ত্রী ও ২ জন দেহরক্ষীকে দেশ ছাড়ার জন্যে ইমিগ্রেশন, শুল্ক এবং অন্যান্য বিষয়ে অনুমোদন দিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রক। ১৩ জুলাই ভোরে এয়ার ফোর্সের বিমানে তাঁদের মালদ্বীপে নিয়ে যাওয়া হয়েছে।”

    আরও পড়ুন: দেনার দায়ে জর্জরিত শ্রীলঙ্কার পাশে দাঁড়াল ভারত, স্বাগত জানালেন সনৎ জয়সূর্য

    সোমবারই রাজাপক্ষ পদত্যাগ পত্রে স্বাক্ষর করেছেন। যা আজ সংসদের স্পিকারের হাতে তুলে দেওয়া হবে। বুধবার তিনি ইস্তফা দেবেন, এমনটাই জানিয়েছিলেন স্পিকার। কিন্তু তার আগেই দেশ ছেড়েছেন রাজাপক্ষ। তবে তিনি আগেই ইঙ্গিত দিয়েছিলেন, নিজের পরিবারকে নিরাপদ স্থানে না নিয়ে যেতে পারলে ইস্তফা দেবেন না।  

    রাষ্ট্রপতির দেশ ছাড়ার পরেই, ফ্লাওয়ার গার্ডেনে প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের বাড়ির সামনে বিশাল জমায়েত করে জনতা। বিক্ষোভ শুরু হয়ে যায় প্রাসাদের সামনে। দেখা নেই কোনও রক্ষীর। ফলে প্রাসাদ চত্বরে অবাধ বিচরণ জনতার। এই পরিস্থিতিতেই জারি হয়ে গেল জরুরি অবস্থা। জরুরি অবস্থা জারি হওয়ার পরেই দেশের কার্যনির্বাহী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন রনিল বিক্রমসিংহে। 

    [tw]


    [/tw]

    [tw]


    [/tw] 

    শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর দফতরেরও দখল নিয়েছে বিক্ষোভকারীরা। প্রতিবাদ রুখতে কাঁদানে গ্যাস প্রয়োগ করে পুলিশ। রনিল বিক্রমসিংহে বলেন, ফ্যাসিস্ট শক্তি সরকার দখল করতে চাইছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাকে নির্দেশ দিলেন নয়া রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংহে। 

    [tw]


    [/tw]

    নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সাময়িক সময়ের জন্য রাষ্ট্রপতির পদে বহাল থাকবেন দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে।  

    গত সপ্তাহের শেষেই রাষ্ট্রপতির বাস ভবনের দখল নেন দেশের সাধারণ মানুষ। বিষয়টি এমন দিকে গড়াতে পারে, সেকথা আগেই আঁচ করেছিলেন রাষ্ট্রপতি গোতাবায়া। তাই আগেভাগেই রাষ্ট্রপতি ভবন ছাড়েন তিনি। তারপর থেকে তাঁর কোনও সন্ধান ছিল না। পরবর্তীতে শোনা যায়, তিনি শ্রীলঙ্কার নৌসেনা শিবিরে লুকিয়ে ছিলেন। অবশেষে বুধবার ভোরে সেনা বিমানে চেপে দেশ ছাড়েন তিনি।   

     

LinkedIn
Share