Tag: Mark Zuckerberg

Mark Zuckerberg

  • Google TikTok: টিকটককে কেনার প্লানিং করছে গুগল! দেখুন বিস্তারিত

    Google TikTok: টিকটককে কেনার প্লানিং করছে গুগল! দেখুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে(TikTok) কেনার ভাবনাচিন্তা করছে টেক জায়ান্ট কোম্পানি গুগল(Google)। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (Artificial Intelligence) উপর অল্টার (Alter) নামে একটি স্টার্টআপ কোম্পানি কোন ব্যক্তির ছবি নিয়ে তা হুবহু একটি কার্টুন চরিত্রে বদল করে দিতে পারে। এই কার্টুনের মতো দেখতে ছবি গুলিকে বলা হয় অবতার (Avatar)। গুগল এই কোম্পানিকে অধিগ্রহণ করেছে। যদিও ১০০ মিলিয়ন দিয়ে কেনা এই কোম্পানির অধিগ্রহণের বিষয়টি গুগলের কেনার ২ মাস পর প্রকাশ্যে এসেছে।

    [tw]


    [/tw]

    অল্টার কে সহ-সংস্থাপক নেও লিংকন তার সোস্যাল মিডিয়া প্রোফাইলে ‘building avatars at Google’ আপডেট করার পরেই বিশেষজ্ঞরা অল্টার ও তাদের অবতারকে ভবিষ্যতে গুগলের  একটি গুরুত্বপূর্ণ  অংশ হিসেবে মনে করছেন।
    মেটা মালিকানাধীন  মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg) তার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রামের প্ল্যাটফর্মে অবিলম্বে এই অবতার ফিচারটি আনার চেষ্টা করছে, ফেসবুকে বর্তমানে অবতার ফিচারটি থাকলেও  তার উন্নতি সাধনের চেষ্টা চালাচ্ছে ফেসবুক।

    AI প্রযুক্তিটি ভবিষ্যতে ব্যবসার জন্য একটি উজ্জ্বল  সম্ভাবনা পথ দেখাচ্ছে। ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে চিত্র তৈরী, সঙ্গীত এবং এমনকি শিল্পকারুকার্য  তৈরি করা যাবে। এই AI-ভিত্তিক অবতারগুলি Google ভালরকম ব্যবহার করতে পারবে। গুগলের ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি অ্যাপলের ফেস আইডির মতো উন্নত নয়। এই AI প্রযুক্তির অবতারগুলি গুগলের ফেস রিকগনিশন প্রযুক্তির উন্নতি ঘটাতে পারবে। ইউটিউব শর্টসের সাথেও অবতারগুলি একত্রিত করা যেতে পারে।

    গুগল এই শর্টস ভিডিওর বাজারকে ধরতে টিকটক অ্যাপটিকে কিনতে পারে বলে জানা গিয়েছে। গুগল সম্প্রতি স্টার্টআপ কোম্পানি অল্টারের (Alter) সমস্ত কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নেয়।

    প্রসঙ্গত, শর্টস ভিডিও এই অ্যাপ টিকটক প্রতিদিন, কোনও বিজ্ঞাপন ছাড়াই আড়াই মিলিয়ন ডলার আয় করে টিকটক। হিসেব করলে দেখা যায়, ঘণ্টায় এই সংস্থার আয় ১ লাখ ৪ হাজার ডলার।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Facebook’s new feature: ভুয়ো খবর ঠেকাতে ফেসবুকের গ্রুপ অ্যাডমিনদের জন্য নতুন ফিচার

    Facebook’s new feature: ভুয়ো খবর ঠেকাতে ফেসবুকের গ্রুপ অ্যাডমিনদের জন্য নতুন ফিচার

    মাধ্যম নিউজ ডেস্ক: ভুয়া খবর ছড়ানো ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক (Facebook)। এ লক্ষ্যে বেশ কয়েকটি নতুন টুল চালু করেছে মেটার মালিকানাধীন কোম্পানিটি। নতুন ফিচার (Facebook’s new feature) ভুয়া তথ্য শনাক্তে সহায়তা করবে শুধু তাই নয়; ফেসবুক গ্রুপের অ্যাডমিনদের কাজের চাপও কমিয়ে দেবে। এতে করে গ্রুপের কর্মযজ্ঞ আরও ভালোভাবে সম্পাদন করতে পারবেন অ্যাডমিনরা। গ্রুপে কোনও তথ্য পোস্ট করার আগে ওই তথ্যটির সত্যতা সম্পর্কে ফ্যাক্ট চেকার টুল (Fact Checker Tool) সেই তথ্যটির সত্য বা মিথ্যা সম্পর্কে গ্রুপটির আডমিনের কাছে সঠিক তথ্য তুলে ধরবে।এমনকি যদি তথ্যটি মিথ্যে হয় সেক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে পোস্টটিকে সরিয়ে ফেলা হবে তবে সেক্ষেত্রে অ্যাডমিনের অনুমতি নেওয়া হবে।

    চলতি বছরের মার্চ মাস থেকেই ফেসবুক ভুল তথ্য সম্বলিত পোস্টগুলিকে স্বয়ংক্রিয়ভাবে সরিয়ে ফেলছে।

    ফেসবুকের পরিসংখ্যান অনুযায়ী প্রতিমাসে, ১.৮ বিলিয়নের ও বেশী মানুষ রাজনীতি থেকে শুরু করে সমাজের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এই গ্রুপগুলিতে জড়ো হয়।

    ফেসবুক প্রধান মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg) জানিয়েছেন, প্রতিদিন পৃথিবীর প্রায় ১০০ মিলিয়নের বেশী ফেসবুক ব্যবহারকারী নতুন গ্রুপে সদস্যতা গ্রহণ করে চলেছে।

    এ ছাড়াও হালনাগাদ ডেস্কটপ সংস্করণের জন্য ‘অ্যাডমিন হোম’ ডিজাইন টুলও যুক্ত করা হয়েছে। মোবাইল ফোনের জন্য নতুন বিন্যাস যুক্ত হয়েছে। অ্যাডমিনদের জন্য ফেসবুক গ্রুপের বিজ্ঞাপনে স্বয়ংক্রিয়ভাবে কিআর কোড যুক্ত হয়েছে। এতে করে ব্যবহারকারীরা কিআর কোড স্ক্যান করে গ্রুপ সম্পর্কে সহজেই বিস্তারিত জানতে পারবেন।

    ভুয়ো খবর বন্ধ করার জন্য দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে মেটা (Meta)। হোয়াটসঅ্যাপেও (Whatsapp) বিশেষ ফিচার ব্যবহার করা হবে। যার মাধ্যমে কোনও একটি চ্যাট শুধুমাত্র একটি গ্রুপেই ফরোয়ার্ড করা সম্ভব হবে। আগে 5জনকে ফরোয়ার্ড করা হলেও কিছুদিনের মধ্যে সেই সুবিধা থেকে বঞ্চিত হবেন ব্যবহারকারীরা।

    বর্তমানে এই ফেসবুক গ্রুপ বা ফেসবুকে ফেক আইডি খুলে কোন সম্প্রদায় বা গোষ্ঠীর বিরুদ্ধে আকছার বিষোদগার করে চলেছে একদল কুচক্রী মানুষ। মুখোশের পিছনে থেকে সমাজে অশান্তি বাধিয়ে চলেছে। বর্তমানে ভারতের বেশ কিছু সাম্প্রদায়িক অশান্তি সোস্যাল মিডিয়ার পোস্টকে কেন্দ্র করে হয়েছে। ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে ২০২১ সালে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দূর্গাপুজোর সময় অশান্তি ঘটেছিল। তাই বর্তমানে সোস্যাল মিডিয়ার প্ল্যাটফর্মকে হাতিয়ার করে যাতে পুনরায় অশান্তি না ঘটে তার জন্য সোস্যাল মিডিয়া কোম্পানি গুলি বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তবে এক্ষেত্রে আমাদের সকলে সচেতন না হই। সেক্ষেত্রে সমাজে সোস্যাল মিডিয়ার উপকারিতা দেখা যাবে না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Musk vs Zuckerberg: কোথায় প্রথম সামনা সামানি লড়তে চান জুকেরবার্গ! জানতে চাইলেন মাস্ক

    Musk vs Zuckerberg: কোথায় প্রথম সামনা সামানি লড়তে চান জুকেরবার্গ! জানতে চাইলেন মাস্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: ইলন মাস্কের সঙ্গে মার্ক জুকারবার্গের কেজফাইট নিয়ে সারা দুনিয়ায় উত্তেজনার পারদ চড়ছে। জুকেরবার্গ কোথায় তাঁর সঙ্গে লড়তে (Elon Musk and Mark Zuckerberg Cagefight) চান এবার তা জানতে চাইলেন ইলন মাস্ক। এর আগে জুকেরবার্গ লোকেশন পাঠাতে বলেছিলেন। এবার মাস্ক বললেন কোথায় প্রথম তাঁর সঙ্গে সামনা সামানি লড়াই করতে চান জুকেরবার্গ তা জানাতে।

    দ্বৈরথ অনিশ্চিত!

    সম্প্রতি এই লড়াই থেকে নিজেকে সরিয়ে নেন মেটা কর্তা জুকেরবার্গ। তিনি জানালেন, লড়াইয়ে নামা নিয়ে তাঁর যথেষ্ট উৎসাহ ছিল, কিন্তু এক্স-কর্তা মাস্কের গড়িমসিতেই এই দ্বৈরথ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। পরিবর্তে অন্য কারোর সঙ্গে লড়াইয়ে নামার আগ্রহ প্রকাশ করেছেন জুকেরবার্গ। তাঁর মতে, এই দ্বৈরথকে হালকাভাবে নিয়ে টালবাহানা করছেন মাস্ক। নয়া থ্রেডস প্ল্যাটফর্মে তিনি জানান, “এই লড়াইয়ের ময়দানে নামতে এলন যে একেবারেই আগ্রহী সেটা আমরা সকলেই জেনে গিয়েছি। লড়াইয়ের তারিখ চূড়ান্ত হয়ে গিয়েছিল। চ্যারিটির বিষয়টিও পাকা হয়। কিন্তু ওই তারিখে সম্মতি জানাননি মাস্ক। প্রথমে অস্ত্রোপচারের অজুহাত দেখিয়েছিলেন। তারপর আমারই বাড়িতে অনুশীলন করতে চান তিনি। মাস্ক যদি সত্যিই এই দ্বৈরথে নামতে চান তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন। তা না হলে লড়াইটা একেবারে বাতিল করে দিতে হবে। যারা খেলাধুলায় সত্যিই অংশ নিতে চান আমি তাঁদের সঙ্গে লড়াইয়ে নামব।”

    আরও পড়ুন: “হিন্দু হিসাবে এসেছি”, রামকথা শুনতে কেমব্রিজে ধর্মীয় গুরুর কাছে ব্রিটেনের প্রধানমন্ত্রী সুনক

    জুকেরবার্গের যুক্তি

    জুকেরবার্গের এই যুক্তি অবশ্য মোটেই গ্রহণযোগ্য হয়নি, উল্টে তাঁকে ‘মুরগি’ বলে কটাক্ষ করেছেন মাস্ক। ইঙ্গিত করেছেন, ভয় পেয়েই লড়াই থেকে সরছেন মার্ক। মাস্ক এবং জুকেরবার্গের মধ্যে সংঘাত যদিও নতুন নয়। প্রকাশ্যেই পরস্পরের সমালোচনা করতে শোনা গিয়েছে তাঁদের। স্পেস এক্স রকেট, তথ্য গোপন সংক্রান্ত নীতি নিয়ে মাস্কের সমালোচনা করেছেন জুকেরবার্গ। মাস্ক ট্যুইটার দখল করার পর, তার বিকল্পও বের করেন জুকেরবার্গ। সেই নিয়ে বাগযুদ্ধ চরম আকার ধারণ করে। সেই আবহেই জুকেরবার্গকে সম্মুখ সমরে আহ্বান জানান মাস্ক। জুলাই মাসের গোড়ার দিকে ফেসবুক কর্ণধার জুকেরবার্গ মুখোমুখি লড়াইয়ে আহ্বান জানান ট্যুইটার কর্তা মাস্ক। প্রায় সঙ্গে সঙ্গেই সেই চ্যালেঞ্জ গ্রহণ করেন জুকেরবার্গ। কোথায়, কখন হাজির হতে হবে জানতে চান মাস্কের কাছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Facebook: ট্যুইটারের পথে মেটা! বড় কর্মী-ছাঁটাইয়ের পথে মার্ক জুকারবার্গের সংস্থা?

    Facebook: ট্যুইটারের পথে মেটা! বড় কর্মী-ছাঁটাইয়ের পথে মার্ক জুকারবার্গের সংস্থা?

    মাধ্যম নিউজ ডেস্ক: ট্যুইটারের পর এবার ফেসবুক। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের  (Wall Street Journal) প্রতিবেদন অনুযায়ী,  খুব তাড়াতাড়ি তারা সংস্থার বহু কর্মীকে ছাঁটাই করতে পারে ফেসবুকের মালিক সংস্থা মেটা। ছাঁটাই প্রক্রিয়া শুরু হতে পারে বুধবার থেকেই। সংস্থার তরফে এ সপ্তাহের শুরুতে কর্মীদের কোথাও অপ্রয়োজনীয় ভ্রমণে যেতে বারণ করা হয়েছে। সম্প্রতি ট্যুইটার (Twitter) থেকে কর্মী ছাঁটাই করেছেন ইলন মাস্ক (Elon Musk)। একই পথে হাঁটতে চলেছে ফেসবুকের (Facebook) প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গও (Mark Zuckerberg)।

    আরও পড়ুন: ‘‘ভুল হয়েছে, ফিরে আসুন…’’! বহু সদ্যপ্রাক্তন কর্মীকে পুনরায় কাজে যোগ দেওয়ার আবেদন ট্যুইটারের

    অক্টোবর মাসে মেটার তরফে  বলা হয়েছিল, আগামী বছর স্টক মার্কেট ভ্যালু ৬৭ বিলিয়ন ডলার কমে যেতে পারে। এ বছর ইতিমধ্যেই এক ট্রিলিয়ন ডলারের অর্ধেক ভ্যালু নষ্ট হয়েছে। এই দুর্দশার কারণ দুনিয়াজুড়ে অর্থনীতি মন্থর হয়ে পড়ছে।  জুনে, মেটার প্রধান পণ্য কর্মকর্তা ক্রিস কক্স কর্মীদের ‘গুরুতর সময়ের’ বিষয়ে সতর্ক করেছিলেন। সেই সময়ে তিনি জানান যে কর্মীদেরকে অবশ্যই ‘ধীরগতির বৃদ্ধির পরিবেশে নির্ভুলভাবে কর্মসম্পাদনা করতে হবে’। মেটার সিইও মার্ক জুকারবার্গ একই সময়ে কর্মীদের উপর চাপ বৃদ্ধি করতে শুরু করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে ‘সম্ভবত কোম্পানিতে এমন এক গুচ্ছ লোক রয়েছেন যাদের এখানে থাকা উচিত নয়’। জুকারবার্গ পরবর্তীতে সেপ্টেম্বরে নিয়োগ স্থগিত করে এবং সতর্ক করে দেন যে অদূর ভবিষ্যতে কোম্পানির আকার কমতে পারে। 

    আরও পড়ুন: কর্মী ছাঁটাই শুরু করেছে ট্যুইটার, ভয় বাড়ছে H1B ভিসাধারীদের

    প্রসঙ্গত, গত জুন মাসেই ইঞ্জিনিয়ারদের চাকরিতে নিয়োগ ৩০ শতাংশ কমিয়ে দিয়েছিল মেটা। বর্তমানে  ৮৭,০০০ এরও বেশি কর্মচারী রয়েছে মেটায়। কিন্তু এই ছাঁটাই প্রক্রিয়া শুরু হলে কর্মীদের একটি উল্লেখযোগ্য অংশ কমে যাবে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে এই ছাঁটাই ট্যুইটারে ব্যাপক ছাঁটাইয়ের তুলনায় মেটাকে আরও বেশি প্রভাবিত করতে পারে। ট্যুইটারের ছাঁটাই কোম্পানির ৭,৫০০ কর্মচারীর মধ্যে প্রায় অর্ধেককে প্রভাবিত করেছিল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • WhatsApp: গোপনে কেউ হোয়াটসঅ্য়াপ চ্যাটের স্ক্রিনশট নিচ্ছে? চিন্তা নেই, আসতে চলেছে নতুন ফিচার

    WhatsApp: গোপনে কেউ হোয়াটসঅ্য়াপ চ্যাটের স্ক্রিনশট নিচ্ছে? চিন্তা নেই, আসতে চলেছে নতুন ফিচার

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্যবহারকারীদের বিভিন্ন তথ্যের সুরক্ষার জন্য প্রায়শই নতুন ফিচার নিয়ে আসে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। এবারে আবার নতুন ফিচার নিয়ে হাজির মেসেজিং প্ল্যাটফর্ম। এবারে একাধিক সুরক্ষা ফিচারের (Security Features) ঘোষণা করলেন হোয়াটসঅ্যাপ তথা মেটা সিইও মার্ক জাকারবার্গ (Mark Zuckerberg)। যেসব ফিচারের কথা ঘোষণা করেছেন সেগুলো হোয়াটসঅ্যাপে আসার পর ইউজারদের অনেক সুবিধা হবে এবং এতে তাদের কোনও গোপনীয় তথ্যও অন্যের হাতে সহজে যাবে না।

    হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এবার থেকে ‘সি ওয়ান্স’ মেসেজের স্ক্রিনশট নিতে পারবেন না। ‘ভিউ ওয়ান্স’ বা ‘সি ওয়ান্স’ ফিচারের ক্ষেত্রে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কারণ, এই ‘সি ওয়ান্স’-এর মাধ্যমে ব্যবহারকারীরা এমন কিছু ছবি, ভিডিয়ো পাঠাতে পারেন,  যেটি দ্বিতীয়বারের জন্য দেখা যায় না। একবার দেখার পরেই তা ভ্যানিশ হয়ে যায়। তাই, অনেকেই ‘ভিউ ওয়ান্স’ মেসেজের স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যেটা এই ফিচার আসার পর আর সম্ভব হবে না। এই ফিচারটি সাধারণত আমরা ইনস্টাগ্রামে দেখতে পেয়েছি। কিন্তু হোয়াটসঅ্যাপেও এই সুবিধা খুব শীঘ্রই আসতে চলেছে।

    আরও পড়ুন: হ্যাকিং রুখতে এই নতুন সিকিউরিটি ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ, সুবিধা কী কী?

    এছাড়াও আরও একটি মজাদার ফিচার আসতে চলেছে। অনেক সময় আপনারা অফলাইন হওয়ার নাম করেও অন থাকেন, আর অপরদিকে অন্য ব্যক্তি দেখতে পাচ্ছে যে আপনি অলাইন আছেন। ফলে এমন অবস্থায় আর চিন্তা করার দরকার নেই। এরপর থেকে আপনি বেছে নিতে পারবেন যে, অনলাইন ‘স্টেটাস’ কাকে দেখাবেন। অর্থাৎ, আপনি বন্ধুবান্ধব থেকে লুকিয়েও হোয়াটসঅ্যাপ করে যেতে পারবেন। কিন্তু তাঁরা আপনাকে অফলাইনই দেখবেন। এই অপশনটি অন করলেই আপনি নিজেকে অফলাইন রেখে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে যেতে পারবেন।

    আবার কোনও হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সহজেই বেরিয়ে যেতে পারবেন, এক্ষেত্রে গ্রুপের অন্য কোনও সদস্যের কাছে তার নোটিফিকেশন যাবে না। এই ফিচারও খুব গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ, অনেক সময়ই আমাদের মনে হয়, কাউকে বিরক্ত না করে গ্রুপ থেকে বেরিয়ে যেতে। যাতে পরে কোনও প্রশ্নের সম্মুখীন হতে না হয়। তবে এক্ষেত্রে গ্রুপ অ্যাডমিন জানতে পারবেন।

    সুতরাং এইসব নতুন ফিচার খুব শীঘ্রই আসতে চলেছে হোয়াটসঅ্যাপে। যদিও হোয়াটসঅ্যাপ থেকে এখনও কিছু জানানো হয়নি যে কবে এই ফিচারগুলো স্মার্টফোনে আসতে চলেছে। এগুলো এখনও ডেভেলপমেন্টের প্রাথমিক পর্যায়ে রয়েছে।

     

  • Whatsapp Status Emoji: এবার হোয়াটসঅ্যাপ স্টেটাসেও ইমোজি দিতে পারবেন ব্যবহারকারীরা

    Whatsapp Status Emoji: এবার হোয়াটসঅ্যাপ স্টেটাসেও ইমোজি দিতে পারবেন ব্যবহারকারীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: ফেসবুকের মতো এবার হোয়াটসঅ্যাপেও ইমোজি- প্রতিক্রিয়ার (emoji-reactions) সুবিধা নিয়ে আসতে চলেছে কর্তৃপক্ষ।  কিছুদিনের মধ্যেই ফেসবুক স্টোরির মতো হোয়াটসঅ্যাপ স্টেটাসেও (WhatsApp Status) ইমোটিকন্স দিয়ে প্রতিক্রিয়া (Quick Reactions) জানাতে পারবেন ব্যবহারকারীরা। 
     
    এই প্রতিক্রিয়া বিনিময়ের জন্যে ৮টি নতুন ইমোজি (emojis) নিয়ে আসতে চলেছে হোয়াটসঅ্যাপ।  এছাড়াও আগামীতে আরও বেশ কিছু নতুন ফিচার নিয়ে আসতে চলেছে এই জনপ্রিয় মেসেজিং অ্যাপ সংস্থা। এক আন্তর্জাতিক সংস্থার প্রকাশিত খবর অনুসারে, খুব শীঘ্রই মাল্টি ডিভাইস সাপোর্টের (multi-device support) সুবিধাও আনতে চলেছে হোয়াটসঅ্যাপ, যার ফলে একাধিক ফোন থেকে ব্যবহার করা যাবে একটি অ্যাকাউন্ট। 

    এই নতুন আপডেটটি হোয়াটসঅ্যাপের একটি বিশেষ বিভাগে নিয়ে যাবে, সেখানে লেখা থাকবে ‘রেজিস্টার ডিভাইস অ্যাজ কম্পেনিয়ন’ (Register Device as Companion)। আর এই অপশনে ক্লিক করলেই আপনি একাধিক ফোন থেকে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে চালাতে পারবেন। আপনাকে হয়তো প্রথমবার আপনার মূল ফোনটি থেকে QR Code- টিকে স্ক্যান করতে হতে পারে। আন্তর্জাতিক সংস্থার খবর অনুসারে, ভবিষ্যতে হয়ত ট্যাবলেটকে লিঙ্ক করার ফিচার নিয়েও হাজির হবে হোয়াটসঅ্যাপ। 

    ইতিমধ্যেই ব্যবহারকারীদের একগুচ্ছ নতুন ফিচার উপহার দিয়েছে মার্ক জুকারবার্গের (Mark Zuckerberg) এই মেসেজিং অ্যাপ সংস্থা। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ভয়েস কলিং ফিচারের নতুন সংস্করণটি। এর ফলে ৩২ জন ব্যবহারকারী একটি কলে একসাথে যোগ দিতে পারবেন।  

    সূত্র মতে, হোয়াটসঅ্যাপে বিজনেস অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য নতুন সাবস্ক্রিপশন প্ল্যান (subscription plan for WhatsApp business) আনার চেষ্টাতেও রয়েছে এই সংস্থা। এই প্ল্যানে ব্যবসায়ীদের বাড়তি কিছু সুবিধা প্রদান করবে তারা।  যেমন সাধারণভাবে চারটি ডিভাইসে লিঙ্ক করা যায় একটি অ্যাকাউন্ট, কিন্তু এই বিশেষ প্ল্যানের উপভোক্তারা সেক্ষেত্রে ১০টি ডিভাইসে লিঙ্ক করতে পারবেন অ্যাকাউন্টটি।

     

     

  • WhatsApp Communities: হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, একটি কলে যোগ দিতে পারবে ৩২ জন

    WhatsApp Communities: হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, একটি কলে যোগ দিতে পারবে ৩২ জন

    মাধ্যম নিউজ ডেস্ক: আরও আকর্ষণীয় হতে চলেছে হোয়াটসঅ্যাপ (Whatsapp)। আগামী মাসের জন্য কিছু নতুন আপডেট ঘোষণা করেছে কোম্পানি। এই নতুন ফিচারের মাধ্যমে বদলে যাবে গ্রুপে আলোচনার ভাবনা। 
    WhatsApp Communities: মেটা-র অধীনস্থ হোয়াটসঅ্যাপ সম্প্রতি কমিউনিটি (WhatsApp Communities) নামের নতুন ফিচারের কথা খোলসা করেছে। এর মাধ্যমে বিভিন্ন গ্রুপকে একই ছাতার তলায় আনতে পারবে সংশ্লিষ্ট গ্রুপগুলির অ্যাডমিনরা। 

    এর পাশাপাশি চ্যাটিংয়ে (whatsapp chat) কিছু বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। কমিউনিটির পাশাপাশি, হোয়াটসঅ্যাপ স্কুল, লোকাল ক্লাব, এনজিওগুলিকেও তাদের কথোপকথনে সমন্বয় ঘটাতে এই বিশেষ ফিচার দেওয়া হচ্ছে। কোম্পানির তরফে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপে কমিউনিটি ফিচার বিভিন্ন গোষ্ঠীকে এক ছাদের তলায় একত্রিত করতে সক্ষম হবে। এই ফিচারের ফলে সব কমিউনিটির কাছে পাঠানো আপডেটগুলি পেতে সবার সুবিধা হবে।

    গ্রুপ অ্যাডমিনদের (whatsapp group admin) সুবিধা: হোয়াটসঅ্যাপ-এর মতে, নতুন ফিচারের মাধ্যমে সুবিধা হবে গ্রুপ অ্যাডমিনদের । তারা চাইলেই নতুন টুলের মাধ্যমে কমিউনিটির আওতায় বিভিন্ন গ্রুপে বার্তা পাঠাতে পারবেন। তবে সেই ক্ষেত্রে কোন গ্রুপকে কমিউনিটির অন্দরে নেওয়া হবে তা আগেই ঠিক করে দেবে কমিউনিটি।  সেই ক্ষেত্রে এই কমিউনিটি ফিচার সুবিধা করে দেবে স্কুলের প্রধান শিক্ষকর। তিনি চাইলেই এই ফিচারের মাধ্যমে স্কুলে বিভিন্ন গ্রুপকে একই সঙ্গে বার্তা দিতে পারবেন। যেমন, তিনি চাইলেই স্কুলে নির্দিষ্ট ক্লাসের গ্রুপ করে ফেলতে পারেন। অভিভাবকদেরও রাখতে পারেন একটি গ্রুপে। স্কুলের কোনও সাধারণ কিছু জানাতে হলে, ওই সব গ্রুপে কমিউনিটির মাধ্যমে এক সঙ্গে চলে যাবে প্রধানশিক্ষকের বার্তা।

    [tw]


    [/tw]

    এবার থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে ভয়েস কলে (whatsapp voice call) একসঙ্গে ৩২ জন থাকতে পারবেন। ইউজার ইন্টারফেসের ক্ষেত্রে এখন সম্পূর্ণ নতুন ডিজাইন পাবে গ্রাহকরা। হোয়াটসঅ্যাপে এখন দ্রুত ক্লাস হোস্ট করা যাবে। যাতে লাভবান হবেন ইউজাররা। বর্তমানে, এই মোবাইল অ্যাপ (mobile app) ব্যবহার করে কেবল আটজনকে একটি গ্রুপ ভয়েস কলে যুক্ত করা যায়। ব্যবহারকারীদের মধ্যে ১ গিগাবাইটের বেশি ফাইল শেয়ার করা যায় না এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে  (Instant messaging app)। এবার থেকে ২ গিগাবাইট পর্যন্ত শেয়ার করা যাবে। 

    এছাড়া, নতুন এই ফিচারে আরও একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এতে নতুন ইমোজি (emoji) অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি, নতুন ‘অ্যাডমিন ডিলিট’ (Admin delete) বৈশিষ্ট্যও থাকবে যেখানে গ্রুপ অ্যাডমিনরা প্রত্যেকের চ্যাট থেকে ভুল বা সমস্যাযুক্ত বার্তাগুলি সরাতে পারবেন।

    সম্প্রতি এই নিয়ে একটি বার্তা দিয়েছেন মেটা (Meta) প্ল্যাটফর্মের সিইও মার্ক জুকারবার্গ(Mark Zuckerberg)। একটি পোস্টে তিনি বলেছেন, “আমরা হোয়াটসঅ্যাপের গ্রুপগুলিতে রেসপন্স, বড় ফাইল শেয়ার ও বড় গ্রুপ কল সহ নতুন বৈশিষ্ট্য যুক্ত করছি।”

     

LinkedIn
Share