Tag: Medical Allowance

Medical Allowance

  • Howrah Municipal Corporation: কলকাতা-হাওড়া পুরসভা সংশোধনী বিল পাশ, বাড়ল প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা

    Howrah Municipal Corporation: কলকাতা-হাওড়া পুরসভা সংশোধনী বিল পাশ, বাড়ল প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার বিধানসভার অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। কলকাতা ও হাওড়া পুরসভা সংক্রান্ত সংশোধনী (Howrah Municipal Corporation) বিল ধ্বনিভোটে পাশ হওয়ার পাশাপাশি অসমের ভয়াবহ বন্যায় দুর্গতদের জন্য ১০ কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে প্রাক্তন বিধায়কদের মাসিক চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং প্রতিটি বিধানসভা কেন্দ্রে বিধায়ক সেবাকেন্দ্র চালুর কথাও জানানো হয়েছে (West Bengal Assembly)। সেবাকেন্দ্র পরিচালনার জন্য শর্তসাপেক্ষে মাসিক ৩০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা করা হয়েছে।

    পুরসভা সংক্রান্ত দু’টি পৃথক সংশোধনী বিল (Howrah Municipal Corporation)

    মঙ্গলবার বিধানসভায় পুরসভা সংক্রান্ত দু’টি পৃথক সংশোধনী বিল পেশ করা হয়। আলোচনার পর ধ্বনিভোটে দু’টি বিলই পাশ হয়ে যায়। বিল নিয়ে আলোচনার সময় বিরোধীদের উদ্দেশে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানান, বিধি বা নিয়ম সরিয়ে কোনও বিল পাশ করানো হচ্ছে না। কলকাতা পুরসভার আসন সংখ্যা নির্ধারণ সংক্রান্ত বিষয়েও এদিন আলোচনা হয়। কলকাতা পুরসভার নিজস্ব আইন রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাসের কাজ নির্বাচন কমিশন করবে বলেও জানান তিনি। খসড়া বিজ্ঞপ্তি প্রকাশিত হলে তা নিয়ে মতামত জানানোর জন্য ৬০ দিন সময় পাওয়া যাবে। এই প্রক্রিয়ায় দু’টি সর্বদলীয় বৈঠকও হবে। প্রথম বৈঠক হবে খসড়া প্রকাশের আগে এবং দ্বিতীয়টি চূড়ান্ত তালিকা প্রকাশের আগে।

    মানবিক সরকার

    অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, বন্যায় ইতিমধ্যেই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। অসমে বহু বাংলাভাষী মানুষ বসবাস করেন বলেও উল্লেখ করেন তিনি। এই পরিস্থিতিতে অসমের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের পক্ষ থেকে অসমের বন্যাকবলিত মানুষের জন্য ১০ কোটি টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয় (Howrah Municipal Corporation)। প্রাক্তন বিধায়কদের আর্থিক সুরক্ষা এবং তাঁদের প্রতি সম্মান জানাতে চিকিৎসা ভাতা বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, আগের সরকারের আমলে এই বিষয়ে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

    প্রাক্তন বিধায়কদের পাশেও সরকার

    সততার সঙ্গে কাজ করেছেন এমন বহু প্রবীণ প্রাক্তন বিধায়ককে তিনি দেখেছেন বলেও জানান মুখ্যমন্ত্রী। মহিষাদলের প্রাক্তন বিধায়ক দীনবন্ধু রায় এবং বাসন্তীর প্রাক্তন মন্ত্রী সুভাষ নস্করের মতো বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্বদের স্মরণ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “বর্ষীয়ান প্রাক্তন বিধায়কদের প্রতি সরকারের কিছু দায়িত্ব রয়েছে।” সেই দায়িত্বের কথা মাথায় রেখে প্রাক্তন বিধায়কদের মাসিক চিকিৎসা ভাতা ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। সাধারণ মানুষের আরও কাছাকাছি পৌঁছনোর পাশাপাশি বিধায়কদের কাজের সুবিধার জন্য প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে সেবাকেন্দ্র চালুর কথা ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই শাসকদলের শতাধিক বিধায়ক এই ধরনের সেবাকেন্দ্র চালু করেছেন বলেও জানান মুখ্যমন্ত্রী।

    চালু হচ্ছে সেবাকেন্দ্র!

    তবে এই সেবাকেন্দ্র চালু করতে ইচ্ছুক বিধায়কদের জন্য দু’টি শর্তের কথা জানান তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, সেবাকেন্দ্রের নাম রাখতে হবে “নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র”। পাশাপাশি কেন্দ্রের ভিতরে নেতাজির ধুতি-পাঞ্জাবি পরিহিত ছবি রাখতে হবে। এই দু’টি শর্ত পূরণ করলে (West Bengal Assembly) সংশ্লিষ্ট বিধায়করা সেবাকেন্দ্র পরিচালনার জন্য প্রতি মাসে ৩০ হাজার টাকা করে (Howrah Municipal Corporation) অনুদান পাবেন বলে জানান মুখ্যমন্ত্রী।

     

  • Suvendu Adhikari: চিকিৎসা ভাতা বন্ধ করে দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী 

    Suvendu Adhikari: চিকিৎসা ভাতা বন্ধ করে দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী 

    মাধ্যম নিউজ ডেস্ক: চিকিৎসা ভাতা (Medical Allowance) নিয়ে মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) চাঁচাছোলা ভাষায় বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ট্যুইট মালায় শুভেন্দু লেখেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী শিক্ষক, ডাক্তার এবং পুলিশ কর্মী থেকে শুরু করে সকল সরকারি কর্মচারীদের ন্যায্য ডিএ থেকে বঞ্চিত রেখেছেন। তাদের অধিকার থেকে বঞ্চিত করেছেন মুখ্যমন্ত্রী।” 

    এর আগেও বহুবার বিভিন্ন বিষয়ে রাজ্য সরকারকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। কিছুদিন আগে দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘দুর্নীতির রানি’বলেও কটাক্ষ করেন তিনি। আর এবার সরকারি কর্মচারীদের চিকিৎসা ভাতা বন্ধ করে দেওয়া নিয়ে আক্রমণ শানালেন তিনি। 

    আরও পড়ুন: ‘৮ ব্যাগ সোনা ছিল, একটা আটকেছে কাস্টমস…’, অভিষেককে আক্রমণ শুভেন্দুর

    এদিন ট্যুইটে শুভেন্দু অধিকারী লেখেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী আপনি শিক্ষক, ডাক্তার, পুলিশকর্মী সহ সমস্ত সরকারি কর্মচারীদের ন্যায্য ডিএ থেকে বঞ্চিত করে রেখেছেন, যা তাদের অধিকার। আপনি সময়মতো তাদের বেতন দিয়ে উঠতে পারেন না। তাদের বেতন বৃদ্ধি করতে পারেন না, কারন আপনার কোষাগার শূন্য। অন্যান্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় অনেক কম বেতন পেয়ে থাকেন আমাদের রাজ্যের সরকারি কর্মচারীরা। এবার আবার নতুন ফন্দি এঁটে, স্বাস্থ্য সাথীর দোহাই দিয়ে সরকারি কর্মচারীদের চিকিৎসা ভাতা দেওয়া বন্ধ করলেন। এটি একেবারে একটি অত্যন্ত অমানবিক, নক্কারজনক সিদ্ধান্ত।” 

     

    তারপরে ওই একই ট্যুইটে স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়েও রাজ্য সরকারকে কটাক্ষ করেন তিনি। আয়ুষ্মান ভারত প্রকল্পের সঙ্গে তুলনাও করেন। তিনি লেখেন, “আপনার স্বাস্থ্য সাথী প্রকল্পের দুরবস্থা প্রতিনিয়ত প্রতিদিন দেখতে পাচ্ছেন রাজ্যবাসী। এই প্রকল্পের আওতায় কেউই সময়মতো ও সঠিক চিকিৎসা পায় না। আপনার স্বাস্থ্য সাথীর থেকে অনেক ভালো কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পে, যার সুবিধা থেকে আপনি পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণকে  বঞ্চিত করে রেখেছেন।”

    আরও পড়ুন: মমতার ‘গদ্দার’ কটাক্ষের জবাব দিলেন শুভেন্দু, কী বললেন জানেন?
     
    এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন, “রাজ্যের চিকিৎসা ব্যবস্থা যদি এতই উন্নতমানের হয়, তাহলে আপনার ভাইপো চিকিৎসার করাতে কেন বিদেশে যান? আপনার পরিবারের সদস্যদের কি তাহলে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উপর আস্থা নেই?”  

    শেষে তিনি লেখেন, “সমস্ত সরকারি কর্মচারীদের উদ্দেশ্য বলবো এই অমানবিক ফ্যাসিবাদী সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করুন এবং আপনাদের ন্যায্য চিকিৎসা ভাতা থেকে আপনারা যাতে বঞ্চিত না হন তা সুনিশ্চিত করুন।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

LinkedIn
Share