Tag: Meta

Meta

  • Facebook Meta News: রাতারাতি কমল ফেসবুক প্রতিষ্ঠাতা জুকারবার্গের ফলোয়ার 

    Facebook Meta News: রাতারাতি কমল ফেসবুক প্রতিষ্ঠাতা জুকারবার্গের ফলোয়ার 

    মাধ্যম নিউজ ডেস্ক: ১০ কোটি থেকে কমে ফলোয়ারের সংখ্যা দাঁড়ালো ১০ হাজারেরও কম। মঙ্গলবার রাত পর্যন্ত জনপ্রিয় সোস্যাল মিডিয়া ফেসবুকের স্রস্টা (Facebook Meta News) মার্ক জুকারবার্কের (Mark Zuckerberg) যেখানে ফলোয়ারের সংখ্যা ছিল ১০০ মিলিয়ন তা কমে  দাঁড়িয়েছে ৯ হাজার ৯৯৩ এ। 

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের ক্লোন অ্যাপ ভারতীয়দের ব্যক্তিগত তথ্য চুরি করছে

    একই অভিজ্ঞতা লেখিকা তসলিমা নাসরিনেরও (Taslima Nasreen)। তিনি টুইটে জানিয়েছেন যে, তাঁর ফেসবুকে ৯০ হাজার ফলোয়ার ছিল। এখন মাত্র ৯ হাজার ফলোয়ার রয়েছে।

    [tw]


    [/tw] 

    আরও পড়ুন: সাবধান! আপনার ফোনে এই অ্যাপগুলো নেই তো? নয়তো চুরি হয়ে যেতে পারে আপনার ফেসবুকের পাসওয়ার্ড 

    টলিউড অভিনেতা জিতু কামাল অবশ্য ব্যঙ্গ করে লিখেছেন, বেশ হয়েছে আমার।। খুব অহং না, দেখ কেমন লাগে..”

    [fb][/fb]

    টলিউডের এক অভিনেত্রী শ্রীলেখা বলছেন, “আমার কত ছিল, কত কমেছে তা জানি না। এযুগে বড়ই অচল আমি। কী-ই বা যায়-আসে?.. টাকাও পাই না। কাজও দেয় না। সবই তো মায়া।” 

    [fb][/fb]

    অন্যদিকে টলিউডের আরও এক অভিনেত্রী  স্বস্তিকা দত্তর মন্তব্য, “৪ লক্ষ ফলোয়ার কমে গিয়ে কিনা শেষে ৯ হাজার।

    [fb][/fb]

    অনিন্দ্য বলছেন, “শুনছি ফেসবুকে অনেকের ফলোয়ার্স কমে যাচ্ছে। ভাগ্যিস ইনস্টাগ্রামে ডিজিটাল ক্লেনসিং হয়নি। অনেকে ফুলটু কেস খেতো তাহলে।”

    [fb][/fb]

    বিদ্যুৎগতিতে ফলোয়ার কমে যাওয়ায় নাস্তানাবুদ সকল তারকা থেকে সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।যদিও ফেসবুকের তরফ থেকে আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা করা হয়নি তবে মনে করা হচ্ছে অতীতের মতো ফের প্রযুক্তি বিভ্রাট দেখা দিয়েছে মেটার (Facebook Meta News) নেতৃত্বাধীন এই জনপ্রিয় সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্মটিতে।  মেটার (Facebook Meta News) কমিউনিটি স্ট্যান্ডার্ড এনফোর্সমেন্ট (Enforcement) রিপোর্ট বলছে চলতি বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে প্রায় ১.৪ বিলিয়ন সন্দেহজনক ভুয়ো অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তার আগের তিন মাসে প্রায় ১.৬ বিলিয়ন ভুয়ো অ্যাকাউন্ট বন্ধ করেছে প্রতিষ্ঠানটি।
    ফেসবুকের (Facebook Meta News) অনেক ব্যবহারকারীর হঠাৎ ফলোয়ার সংখ্যা হারানোর অভিযোগ পাওয়ায় ফলে ধারণা করা হচ্ছে যে ভুয়ো অ্যাকাউন্টগুলো বন্ধ করার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন তাই প্রশ্ন উঠছে মার্ক জুকারবার্গের সমস্ত অনুসারীরাও কী ভুয়া ছিল?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
     
  • Best Place to Work: কাজ করার জন্য সেরা কোম্পানির তালিকায় পিছিয়ে গেল গুগল, মাইক্রোসফট

    Best Place to Work: কাজ করার জন্য সেরা কোম্পানির তালিকায় পিছিয়ে গেল গুগল, মাইক্রোসফট

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের জনপ্রিয় তিন কোম্পানি গুগল, মাইক্রোসফট এবং মেটা। এমন কেউ নেই যাঁরা এই কোম্পানিগুলির উপভোক্তা নন। প্রত্যেক মানুষকে প্রতিদিনই এই তিনটে কোম্পানির সাহায্য (Best Place to Work) নিতে হয়।  কিন্তু, সম্প্রতি গ্লাসডোরের সমীক্ষায় সেরা কোম্পানির তালিকায় পিছিয়ে গেল এই তিন কোম্পানি। গুগল, মেটা পিছিয়ে গেলেও তালিকায় ৩৯ তম স্থান পেয়েছে অ্যাপল।

    ১৮ ধাপ পিছিয়ে গেল মাইক্রোসফট

    ‘টপ ১০০ কোম্পানি টু ওয়ার্ক ইন ২০২৪ ’ অর্থাৎ ২০২৪ সালে কাজ করার জন্য সেরা ১০০ কোম্পানির তালিকায় (Best Place to Work) বর্তমানে ১৮ ধাপ পিছিয়ে গিয়েছে গুগল। অষ্টম স্থান থেকে পিছিয়ে বর্তমানে ২৬ নম্বরে নেমে গিয়েছে সার্চ জায়েন্ট। সমীক্ষা বলছে অবস্থা ভালো নয় মাইক্রোসফটেরও। বিল গেটসের সংস্থা ১৩ থেকে নেমে ১৮-তে চলে গিয়েছে। অন্যদিকে জুকেরবার্গের মেটার মতো বিখ্যাত টেক কোম্পানি টানা দ্বিতীয় বছর এই তালিকায় জায়গা করতে পারেনি। গ্লাসডোরের এই সমীক্ষা বলছে, এই কোম্পানিগুলো কাজ করার জন্য সেরা জায়গা নয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের সেরা ১০০টি কোম্পানির তালিকাও তুলে ধরেছে গ্লাসডোর।

    পিছিয়ে যাওয়ার কারণ কী

    পরিসংখ্যান বলছে, গত বছর ২,৬০,০০০ কর্মী ছাঁটাই (Best Place to Work) করেছে বিভিন্ন টেক সংস্থাগুলো। ২০২৪ সালের ১০ জানুয়ারি এই সমীক্ষা প্রকাশ হয়েছে। দেখা যাচ্ছে ২০২৪ সালের প্রথম ৯ দিনেই, ইতিমধ্যে ২,০০০ কর্মীকে বরখাস্ত করা হয়েছে। গ্লাসডোরের সমীক্ষা অনুযায়ী, কর্মী ছাঁটাই, একটানা কাজ, এবং খারাপ ম্যানেজমেন্টের কারণে পিছিয়ে গিয়েছে গুগল, মেটা, জুমের মতো সংস্থাগুলি। গ্লাসডোরের প্রধান ইকোনমিস্ট ড্যানিয়েল হাও সংবাদ মাধ্যমকে বলেছেন, “বড় স্থিতিশীল কোম্পানির কর্মীরাও তাদের কোম্পানির ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে উদ্বিগ্ন।” 

    গ্লাসডোরের সমীক্ষা অনুযায়ী কাজ করার জন্য বিশ্বের সেরা ২০ কোম্পানি

    ১. ব্রেন অ্যান্ড কোম্পানি
    ২. এনভিডিয়া
    ৩. সার্ভিসনাও
    ৪. ম্যাথওয়ার্কস
    ৫. প্রোকোর টেকনলোজিস
    ৬. ইন-অ্যান-আউট বার্গার
    ৭. ভিএমওয়্যার
    ৮. ডেলটেক
    ৯. ২০২০ কোম্পানিস
    ১০. ফিডেলিটি ইনভেস্টমেন্ট
    ১১. ক্রিউ কারওয়াশ
    ১২. কেলার উইলিয়ামস
    ১৩. ডেল্টা এয়ার লাইন
    ১৪. রেমন্ড জেমস ফিনান্সিয়াল
    ১৫. অ্যাডোবে
    ১৬. হিলটি নর্থ আমেরিকা
    ১৭. টোস্ট ইন্ক
    ১৮. মাইক্রোসফট
    ১৯. প্রোটিভিটি
    ২০. অটোডেস্ক

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Deepfake: আগেই উদ্বেগ প্রকাশ মোদির, ডিপফেক নিয়ে মেটা, গুগলকে ডেকে পাঠাচ্ছে কেন্দ্র

    Deepfake: আগেই উদ্বেগ প্রকাশ মোদির, ডিপফেক নিয়ে মেটা, গুগলকে ডেকে পাঠাচ্ছে কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি, এক জাল ভিডিওতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরবা নাচছেন। ডিপফেক (Deepfake) প্রযুক্তির মাধ্যমে তৈরি হওয়া এই ভিডিও প্রকাশ্যে আসতেই প্রধানমন্ত্রী জানান যে স্কুল জীবনের পর তিনি কখনও গরবা নাচেননি। এই প্রযুক্তি নিয়ে তখনই উদ্বেগও প্রকাশ করতে দেখা যায় নরেন্দ্র মোদিকে। এবার ডিপফেক (Deepfake) প্রযুক্তি নিয়ে এক উচ্চপর্যায় বৈঠককে বসতে চলেছে কেন্দ্র। এখানে ডেকে পাঠানো হয়েছে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের পরিচালক সংস্থা মেটা, গুগল সহ অন্যান্য তথ্যপ্রযুক্তি সংস্থাকে।

    তিন অভিনেত্রী শিকার ডিপফেক প্রযুক্তির

    জানা গিয়েছে, বৈঠকটি ডেকেছে কেন্দ্রের তথ্য ও প্রযুক্তি মন্ত্রক। এই বৈঠকে থাকার কথা রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং রাজীব চন্দ্রশেখরের। প্রসঙ্গত, ডিপফেক (Deepfake) প্রযুক্তি ক্রমশই শালীনতার মাত্রাকেও লঙ্ঘন করছে। এই প্রযুক্তিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে যে কোনও জনের শরীরে জনপ্রিয় সেলিব্রিটির মুখ বসিয়ে দেওয়া হচ্ছে। এরপরই তৈরি করা হচ্ছে ভুয়ো ভিডিও। সম্প্রতি বলিউডে তিন অভিনেত্রী ডিপফেক প্রযুক্তির শিকার হয়েছেন। দিন কয়েক আগেই বলিউড অভিনেত্রী কাজলের একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেখানে ক্যামেরার সামনেই পোশাক বদলাতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। এনিয়ে হৈচৈ শুরু হওয়ার পরে ইন্টারনেটের ফ্যাক্ট চেকিং সংস্থাগুলি ওই ভিডিওটি (Deepfake) পরীক্ষা করে এবং তারা জানায় যে ওটি আসলে এক টিকটিক তারকার ভিডিও। তার মুখে জুড়ে দেওয়া হয়েছে কাজলের মুখ। একই ঘটনা ঘটতে দেখা যায় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং দক্ষিণ ভারতের নায়িকা রশ্মিকা মান্দানার সঙ্গেও। বিষয়টি নিয়ে সে সময় সোচ্চার হন অমিতাভ বচ্চনও।

    ডিপফেক নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী?

    গত ১৭ অক্টোবর দিল্লিতে বিজেপির সদর দফতরে দীপাবলির এক অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই ডিপফেক (Deepfake) ভিডিও নিয়ে তিনি উদ্বেগের কথা জানান। তিনি বলেন, ‘‘আমাদের হাতে এখন কৃত্রিম মেধার মতো উন্নত প্রযুক্তি রয়েছে। আমাদের উচিত দায়িত্ববোধের সঙ্গে সেই প্রযুক্তি ব্যবহার করা। কেউ যেন এই ধরনের প্রযুক্তি অপব্যবহার না করেন, তার জন্য এ ব্যাপারে উপযুক্ত শিক্ষার প্রসার ঘটানো জরুরি।’’ এনিয়ে চ্যাট জিপিটির সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Whatsapp Chat Transfer: কিউআর কোড দিয়ে স্থানান্তর করা যাবে হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি

    Whatsapp Chat Transfer: কিউআর কোড দিয়ে স্থানান্তর করা যাবে হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি

    মাধ্যম নিউজ ডেস্ক: হেয়াটসঅ্যাপে আবারও নতুন ফিচার। মেটা’র (Meta) সিইও মার্ক জুকেরবার্গ ঘোষণা করেছেন এবার থেকে ব্যবহারকারীরা দুটি ডিভাইসের মধ্যে হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি ট্রান্সফার (Whatsapp Chat History) করার সুবিধা পাবেন। এক্ষেত্রে একদম নিরাপদ থাকবে ইউজারদের চ্যাট হিস্ট্রি। নিজের অফিশিয়াল ফেসবুক প্রোফাইলে এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করে জুকেরবার্গ  লিখেছেন, ‘আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট নতুন একটি মুঠোফোনে স্থানান্তর করতে চান, তাহলে চ্যাট না হারিয়েই আরও গোপনীয়তার সঙ্গে আপনি তা করতে পারবেন।’

    অ্যাপ থেকে বের না হয়েই সংরক্ষণ

    হোয়াটসঅ্যাপ (Whatsapp Chat History) টিমের বিবৃতি অনুযায়ী, এই প্রথম একজন ব্যবহারকারী অ্যাপ থেকে বের না হয়েই সম্পূর্ণ চ্যাট ও মিডিয়া হিস্ট্রি সংরক্ষণ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ দাবি করছে যে তৃতীয় পক্ষের কোনো অ্যাপ বা ক্লাউড সেবা ব্যবহারের চেয়ে এটি হবে আরও নিরাপদ। কারণ, দুইটি ডিভাইসের মধ্যে হিস্ট্রি স্থানান্তরের সময় একটি কিউআর কোড অথেনটিকেটর (এক ধাপ বাড়তি নিরাপত্তা) হিসেবে কাজ করে এবং প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে এনক্রিপ্টেড। ফলে ডেটা শুধুমাত্র উক্ত দুই ডিভাইসের মধ্যে স্থানান্তরিত হবে।

    ইউজারদের যাবতীয় তথ্য সুরক্ষিত

    এর ফলে ব্যবহারকারীরা পূর্বে যেভাবে ‘ব্যাকআপ’ ও ‘রিস্টোর’ এর মাধ্যমে কাজটি করতেন, এখন তার চেয়ে দ্রুত করতে পারবেন। এর মাধ্যমে বড় আকারের ফাইল ও অ্যাটাচমেন্ট স্থানান্তর করা যাবে। বর্তমানে যে ফিচার চালু হয়েছে সেখানে দুটো ডিভাইসে একই অপারেটিং সিস্টেমের সাপোর্ট থাকা প্রয়োজন। তবেই ট্রান্সফার করা যাবে হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্ট্রি (Whatsapp Chat History)। আর যে ডিভাইস থেকে চ্যাট ট্রন্সফার করা হবে সেখানেও থেকে যাবে চ্যাট হিস্ট্রি। কিউআর কোড অথেনটিফিকেশনের মাধ্যমে একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্ট্রি স্থানান্তর করার ফলে ইউজারদের যাবতীয় তথ্য নিরাপদে এবং সুরক্ষিত থাকবে।

    আরও পড়ুুন: নিরাপত্তার বজ্র আঁটুনি, তুষার লিঙ্গ দর্শনে অমরনাথের পথে পাড়ি দ্বিতীয় দলেরও

    এর জন্য মুঠোফোনে ওয়াইফাই ও লোকেশন অপশন চালু রাখতে হবে। হোয়াটসঅ্যাপের (Whatsapp Chat History) সেটিংস থেকে চ্যাটস অপশনের অধীনে এই সুবিধা রয়েছে। একটু নিচের দিকে আসলেই ‘ট্রান্সফার চ্যাটস’ অপশনটি পাওয়া যাবে। যে ডিভাইসে স্থানান্তর করতে হবে সেখানে হোয়াটসঅ্যাপ নামিয়ে নিয়ে একটি ফোন নম্বর দিয়ে রেজিস্টার করে নিতে হবে। এরপর সেখানে দেখানো কিউআর কোডটি পূর্বের ডিভাইসের সাহায্যে স্ক্যান করলেই স্থানান্তর প্রক্রিয়া শুরু হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Facebook: ট্যুইটারের পথে মেটা! বড় কর্মী-ছাঁটাইয়ের পথে মার্ক জুকারবার্গের সংস্থা?

    Facebook: ট্যুইটারের পথে মেটা! বড় কর্মী-ছাঁটাইয়ের পথে মার্ক জুকারবার্গের সংস্থা?

    মাধ্যম নিউজ ডেস্ক: ট্যুইটারের পর এবার ফেসবুক। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের  (Wall Street Journal) প্রতিবেদন অনুযায়ী,  খুব তাড়াতাড়ি তারা সংস্থার বহু কর্মীকে ছাঁটাই করতে পারে ফেসবুকের মালিক সংস্থা মেটা। ছাঁটাই প্রক্রিয়া শুরু হতে পারে বুধবার থেকেই। সংস্থার তরফে এ সপ্তাহের শুরুতে কর্মীদের কোথাও অপ্রয়োজনীয় ভ্রমণে যেতে বারণ করা হয়েছে। সম্প্রতি ট্যুইটার (Twitter) থেকে কর্মী ছাঁটাই করেছেন ইলন মাস্ক (Elon Musk)। একই পথে হাঁটতে চলেছে ফেসবুকের (Facebook) প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গও (Mark Zuckerberg)।

    আরও পড়ুন: ‘‘ভুল হয়েছে, ফিরে আসুন…’’! বহু সদ্যপ্রাক্তন কর্মীকে পুনরায় কাজে যোগ দেওয়ার আবেদন ট্যুইটারের

    অক্টোবর মাসে মেটার তরফে  বলা হয়েছিল, আগামী বছর স্টক মার্কেট ভ্যালু ৬৭ বিলিয়ন ডলার কমে যেতে পারে। এ বছর ইতিমধ্যেই এক ট্রিলিয়ন ডলারের অর্ধেক ভ্যালু নষ্ট হয়েছে। এই দুর্দশার কারণ দুনিয়াজুড়ে অর্থনীতি মন্থর হয়ে পড়ছে।  জুনে, মেটার প্রধান পণ্য কর্মকর্তা ক্রিস কক্স কর্মীদের ‘গুরুতর সময়ের’ বিষয়ে সতর্ক করেছিলেন। সেই সময়ে তিনি জানান যে কর্মীদেরকে অবশ্যই ‘ধীরগতির বৃদ্ধির পরিবেশে নির্ভুলভাবে কর্মসম্পাদনা করতে হবে’। মেটার সিইও মার্ক জুকারবার্গ একই সময়ে কর্মীদের উপর চাপ বৃদ্ধি করতে শুরু করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে ‘সম্ভবত কোম্পানিতে এমন এক গুচ্ছ লোক রয়েছেন যাদের এখানে থাকা উচিত নয়’। জুকারবার্গ পরবর্তীতে সেপ্টেম্বরে নিয়োগ স্থগিত করে এবং সতর্ক করে দেন যে অদূর ভবিষ্যতে কোম্পানির আকার কমতে পারে। 

    আরও পড়ুন: কর্মী ছাঁটাই শুরু করেছে ট্যুইটার, ভয় বাড়ছে H1B ভিসাধারীদের

    প্রসঙ্গত, গত জুন মাসেই ইঞ্জিনিয়ারদের চাকরিতে নিয়োগ ৩০ শতাংশ কমিয়ে দিয়েছিল মেটা। বর্তমানে  ৮৭,০০০ এরও বেশি কর্মচারী রয়েছে মেটায়। কিন্তু এই ছাঁটাই প্রক্রিয়া শুরু হলে কর্মীদের একটি উল্লেখযোগ্য অংশ কমে যাবে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে এই ছাঁটাই ট্যুইটারে ব্যাপক ছাঁটাইয়ের তুলনায় মেটাকে আরও বেশি প্রভাবিত করতে পারে। ট্যুইটারের ছাঁটাই কোম্পানির ৭,৫০০ কর্মচারীর মধ্যে প্রায় অর্ধেককে প্রভাবিত করেছিল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Meta India Head: জুকারবার্গের ‘মেটা’ ছাড়লেন ভারতীয় প্রধান অজিত মোহন, যোগ দিতে চলেছেন প্রতিদ্বন্দ্বী সংস্থায়!

    Meta India Head: জুকারবার্গের ‘মেটা’ ছাড়লেন ভারতীয় প্রধান অজিত মোহন, যোগ দিতে চলেছেন প্রতিদ্বন্দ্বী সংস্থায়!

    মাধ্যম নিউজ ডেস্ক: পদত্যাগ করলেন ভারতে ফেসবুক তথা মেটার প্রধান অজিত মোহন (Meta India Head)। সম্প্রতি ট্যুইটারের মালিকানা নিজের অধীনে নিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক (Elon Mask)। আর এর মধ্যেই আরও একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশ্যে এসেছে। গতকাল মেটা-র গ্লোবাল বিজনেস গ্রুপের ভাইস প্রেসিডেন্ট নিকোল মেন্ডেলসন একটি বিবৃতিতে জানিয়েছেন, অজিত মোহন মেটা কোম্পানিতে নিজের পদ থেকে সরে আসতে চেয়েছেন। তবে শোনা গিয়েছে, শুধুমাত্র জুকারবার্গের মেটা থেকে পদত্যাগই করেননি, তিনি পরবর্তীতে মেটার কোনও প্রতিদ্বন্দ্বী সংস্থাতেই যোগ দিতে চলেছেন।

    সূত্রের খবর অনুযায়ী, সোশ্যাল মিডিয়া কোম্পানি স্ন্যাপ- এ যোগ দিতে চলেছেন অজিত মোহন (Meta India Head)। সূত্রের খবর, স্ন্যাপ- এর APAC business- এর প্রেসিডেন্টের পদে আসীন হতে চলেছেন তিনি। উল্লেখ্য, ২০১৯ সালে তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে ফেসবুকে যোগ দিয়েছিলেন। এর পাশাপাশি মেটা-র ইন্ডিয়া বিজনেসের এমডি বা ম্যানেজিং ডিরেক্টর পদেও যুক্ত হয়েছিলেন তিনি। অর্থাৎ তাঁর ফেসবুকে যুক্ত হওয়ার ৪ বছর সম্পন্ন হওয়ার ২ মাস আগেই পদত্যাগ করলেন তিনি। তিনি থাকাকালীন ফেসবুকে একাধিক পরিবর্তন হয়েছে। এমনকি ফেসবুকের পেরেন্ট অর্গানাইজেশনও বদলে গিয়েছে। নতুন পেরেন্ট কোম্পানিই হল মেটা। নিজের কর্মকালে মেটা পরিবারে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। শুধু ফেসবুক নয়, অজিত মোহন নজর দিয়েছিলেন মেটা-র অন্যান্য সংস্থা যেমন ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপেও। ভারতে ২০০ মিলিয়নের বেশি ইউজার এই দুই মাধ্যমে যুক্তও হয়েছে তাঁরই আমলে।

    আরও পড়ুন: ট্যুইটারের দায়িত্ব পেয়েই ৩৭০০ কর্মী ছাটাইয়ের পথে ইলন মাস্ক

    তবে শুধুমাত্র মেটা নয়, এই সংস্থায় যোগ দেওয়ার আগে তিনি হটস্টারেও ছিলেন। তিনি ৪ বছর হটস্টারের সিইও হিসাবে দায়িত্ব সামলেছেন। স্টার ইন্ডিয়াকে হটস্টার চালু করার জন্য তিনি রাজি করিয়েছিলেন। অর্থাৎ হটস্টারের ক্ষেত্রেও তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর (Meta India Head) এই পদত্যাগের কথা জানিয়ে নিকোল মেন্ডেলসন অজিত মোহনের অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘আমরা অজিতের নেতৃত্ব এবং অবদানের জন্য কৃতজ্ঞ এবং ভবিষ্যতের জন্য তাঁর মঙ্গল কামনা করি।’ আবার অন্যদিকে অজিতকে নিয়ে স্ন্যাপের সিইও ইভান স্পিগেল বলেন, ‘আমি এটা জানাতে পেরে খুশি যে অজিত মোহন আমাদের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের নতুন প্রেসিডেন্ট হিসেবে স্ন্যাপ-এ যোগ দেবেন। তিনি ফেব্রুয়ারিতে আমাদের সঙ্গে যোগ দেবেন। অজিত মেটা থেকে আমাদের সংস্থায় আসছেন।’

  • Cyber Security: সাবধান! আপনার ফোনে এই অ্যাপগুলো নেই তো? নয়তো চুরি হয়ে যেতে পারে আপনার ফেসবুকের পাসওয়ার্ড

    Cyber Security: সাবধান! আপনার ফোনে এই অ্যাপগুলো নেই তো? নয়তো চুরি হয়ে যেতে পারে আপনার ফেসবুকের পাসওয়ার্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: মেটা সংস্থার তরফে এবারে এক সতর্কতা জারি করা হল। মেটা বিশেষ করে ফেসবুক ব্যবহারকারীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। কারণ সম্প্রতি মেটা প্রায় ৪০০টি অ্যান্ড্রয়েড এবং আইওএস ম্যালিশিয়াস অ্যাপ শনাক্ত করতে পেরেছে। যা ফেসবুক ব্যবহারকারীদের লগ-ইন সম্পর্কিত তথ্য চুরি করছে। অর্থাৎ আপনি যদি সেই অ্যাপগুলি ব্যবহার করেন, তাহলে আপনার ফেসবুক আইডি ও পাসওয়ার্ড চুরির সম্ভাবনা রয়েছে। তাই ফেসবুক ব্যবহারকারীদের বেশি করে সজাগ থাকার ও এই অ্যাপগুলোর থেকে দূরে থাকার জন্য সতর্ক করা হয়েছে।

    ব্যবহারকারীদের সতর্ক করার জন্য সেই সকল অ্যাপের তালিকাও প্রকাশ করেছে মেটা। এর মধ্যে উল্লেখযোগ্য হল বিভিন্ন ধরনের ফটো এডিটিং টুলস এবং ভিপিএন সার্ভিসের অ্যাপ। শুধু তা-ই নয়, এর মধ্যে আবার বেশ কিছু গেমিং অ্যাপ, বিসনেস অ্যাপও রয়েছে। যা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চেয়ে থাকে। মেটা-র তরফে জানানো হয়েছে যে, এই সকল ম্যালিসিয়াস অ্যাপগুলো বিভিন্ন অ্যাপের নামে গুগল প্লে স্টোরে রয়েছে। আর বেশির ভাগ অ্যাপেই ব্যবহারকারীদের আইডি এবং পাসওয়ার্ড চুরি করার জন্য ‘লগইন উইথ ফেসবুক’ নোটিফিকেশন পাঠায়। এরপর ইউজারদের লগ-ইন ডিটেলস খুব সহজেই চুরি হয়ে যায়। আর তার মানেই বিভিন্ন ধরনের ব্যক্তিগত তথ্যও এমনকি পরিবার সম্পর্কিত তথ্য কিংবা গোপন চ্যাটও ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের ক্লোন অ্যাপ ভারতীয়দের ব্যক্তিগত তথ্য চুরি করছে

    জানা গিয়েছে, গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে এই ম্যালিশিয়াস অ্যাপগুলির রয়েছে বলে মেটার তরফে গুগল ও অ্যাপলকে উভয় সংস্থাকেই সতর্ক করা হয়েছে। ফলে এই দুই সংস্থাই অ্যাপ স্টোর থেকে এই ধরনের ক্ষতিকারক অ্যাপগুলিকে সরিয়ে নিয়েছে। মেটার ব্লগ পোস্টে আরও লেখা হয়েছে, তারা এমন ব্যবহারকীদেরও সতর্ক করছে, যাঁরা এই অ্যাপগুলি ডাউনলোড করেছে। ফলে তাঁরা কীভাবে তাঁদের তথ্য ও অ্যাকাউন্ট সুরক্ষিত ও নিরাপদ রাখবে তার জন্য সহায়তা করা হচ্ছে।

    তাই মেটা থেকে কিছু উপায় বলা হয়েছে, যার সাহায্যে ব্যবহারকারীরা এই ম্যালিশিয়াস অ্যাপগুলো থেকে রেহাই পেতে পারে। মেটা বলছে, ব্যবহারকারীদের শুধুমাত্র অফিসিয়াল অ্যাপ স্টোর থেকেই অ্যাপস ডাউনলোড করতে হবে এবং নতুন অ্যাপ ডাউনলোড করার আগে যাচাই করতে হবে। এছাড়াও কোনও ব্যবহারকারীর যদি মনে হয় সে ম্যালিশিয়াস অ্যাপ ভুলবশত ডাইনলোড করেছে, তবে অবিলম্বে সেই অ্যাপ ডিলিট করে দেওয়া উচিত। এবং যাতে ফেসবুকের অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড হ্যাকারদের কাছে না যায়, তাই যত দ্রুত সম্ভব তাঁদের ফেসবুক পাসওয়ার্ড রিসেট করা উচিত।

  • Whatsapp: ইউজাররা সাবধান! হ্যাক করা হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ

    Whatsapp: ইউজাররা সাবধান! হ্যাক করা হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের খবরের শিরোনামে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (Whatsapp)। তবে এবার শিরোনামে এসেছে ভিন্ন কারণে। সম্প্রতি মেটা (Meta) কোম্পানি তার ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপের পুরানো ভার্সানে গুরুতর নানা সমস্যার কথা তুলে ধরেছে। পূর্বে ইনস্টল করা অ্যাপটিকে কোম্পানি আপডেট করার কথা বলেছে।

    আরও পড়ুন: এবার হোয়াটসঅ্যাপে পাঠানো ভুল মেসেজ ‘এডিট’ করা যাবে! শীঘ্রই আসছে নয়া ফিচার

    হোয়াটসঅ্যাপ তার সিক্যুইরিটি অ্যাডভাইসারি (Advisory) পেজে সর্বপ্রথম এই দুর্বলতার কথা জানায় সেপ্টেম্বর মাসের প্রথম দিকে। হোয়াটসঅ্যাপের তরফে আরও জানানো হয়েছিল, অ্যান্ড্রয়েডের (Android) জন্য হোয়াটসঅ্যাপ ভার্সন v2.22.16.12, অ্যন্ড্রয়েড ফর বিজনেস হোয়াটসঅ্যাপ ভার্সন v2.22.16.12″, আইওএস-এর জন্য হোয়াটসঅ্যাপ ভার্সন v2.22.16.12 এবং বিজনেস ফর আইওএস ভার্সন v2.22.16.12-এ রিমোট কোড এক্সিকিউশনে হ্যাকাররা দূর থেকে কারও কম্পিউটিং ডিভাইসে কমান্ড চালাতে পারে। এবং শেষে ডিভাইসের দায়িত্বও নিতে পারে। ব্যবহারকারীদের সমস্ত ব্যক্তিগত ডেটাও অ্যাক্সেস করতে পারে।

    আরও পড়ুন: ফেসবুক বা ইনস্টাগ্রাম ব্যবহার করেন? আপনার জন্য আসছে বিশেষ সুবিধা 

    মেটা আরও জানিয়েছে, তারা তাদের লেটেস্ট অ্যাপে এই সমস্যাগুলির সমাধান করেছে। তাই ব্যবহারকারীদের অ্যাপটি আপডেট করতে বলা হয়েছে। যদি আপনার হ্যান্ডসেটটিতে অ্যাপটি নিজে থেকে আপডেট না হয়, তাহলে অ্যাপেল ব্যবহারকারীরা অ্যাপেল স্টোর থেকে আপডেট করতে পারেন। আর অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগুল প্লে (Google Play store) স্টোরে গিয়ে আপডেট করতে পারবেন।

    আরও পড়ুন:সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে ব্যক্তিগত ছবি, ভিডিও! এই পরিস্থিতিতে কী করা উচিত? 

    নতুন ভার্সনে নয়া বৈশিষ্ট্যটি হল কল লিঙ্ক। সর্বশেষ কল লিঙ্ক বৈশিষ্ট্যটি চালু হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবহারকারীদের কেবল কল ট্যাবের মধ্যে উপলব্ধ ‘কল লিঙ্কস’(Call links) অপশন ট্যাপ করতে হবে। পরে অডিও বা ভিডিয়ো কলের (Video call) জন্য একটি লিঙ্ক তৈরি করতে হবে। এ ভাবে পরিবার ও  বন্ধুদের সঙ্গে সহজেই ভাগ করে নেওয়া যাবে ভিডিও দেখার মজা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Instagram Down: বিশ্বজুড়ে হঠাৎ স্তব্ধ ইনস্টাগ্রাম, মিমের বন্যা ট্যুইটারে

    Instagram Down: বিশ্বজুড়ে হঠাৎ স্তব্ধ ইনস্টাগ্রাম, মিমের বন্যা ট্যুইটারে

    মাধ্যম নিউজ ডেস্কছ: আচমকাই বন্ধ হয়ে গেল জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট (Social Networking Site) ইনস্টাগ্রামের (Instagram Down) পরিষেবা। সংবাদমাধ্যম সূত্রের খবর, এই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির ব্যবহারকারীরা নতুন ফিড দেখতে পাচ্ছিলেন না। বন্ধ হয়ে গিয়েছিল মেসেজ পরিষেবাও। ভারতীয় সময় রাত্রি ৯টা ৪৭ মিনিট থেকে ১১টা ৪৭ মিনিট পর্যন্ত ইনস্টাগ্রামের পরিষেবায় সমস্যা দেখা যায়। ঘটনার প্রেক্ষিতে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ বিবৃতি জারি করে জানিয়েছে, সার্ভারে হঠাৎ লোড বেড়ে যাওয়ায় অ্যাপটির ৬৬ শতাংশ ক্র্যাশ করে গিয়েছিল। তার জেরে ইনস্টাগ্রামের পরিষেবা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল।

    আরও পড়ুন: হিজাব না পরায় গ্রেফতার, পরে মৃত্যু তরুণীর, প্রতিবাদে উত্তাল ইরান

    সোশ্যাল নেটওয়ার্ক সাইটটি ডাউন থাকায় সারা বিশ্বজুড়ে হাজার হাজার ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ায় মিম ব্যবহার করে সমস্যার বিষয়টি জানাতে থাকে। ট্যুইটারে (Twitter) ট্রেন্ড করতে শুরু করে হ্যাশট্যাগ ইনস্টাগ্রাম ডাউন (#Instragram Down)। 

    একজন ট্যুইটার ব্যবহারকারী লিখেছেন, আমি আমার বন্ধুকে ফোন করে জিজ্ঞাসা করছি যে ইনস্টাগ্রাম কাজ করছে কি না। কিন্তু যখন ট্যুইটারে ট্যুইট করার পরেও যখন আমি রিট্যুইট পাচ্ছি না, তখন আমার মনে হচ্ছে ট্যুইটারও ডাউন।

    আরেক ট্যুইটার ব্যবহারকারী তাঁর ট্যুইটার হ্যান্ডেলে লিখেছেন, যখন ইনস্টাগ্রাম ডাউন থাকে তখন ইনস্টাগ্রাম থেকে ট্যুইটারে চলে যাই।

    নেটিজেনদের (Netizen) এই মজার মজার ট্যুইট (Tweet) পাওয়ার পরেই ইনস্টাগ্রাম কতৃপক্ষ ট্যুইট করে জানান, কোনও এক অজ্ঞাত কারণে এই সমস্যা হয়েছে। তাঁরা দ্রুত এই সমস্যাটি সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

    এর কিছু সময় পরেই ইনস্টাগ্রাম পরিষেবা স্বাভাবিক হয়ে যায়। কোম্পানি ফের তাদের ট্যুইটার হ্যান্ডেলে লেখে যে, আমরা ফিরে এসেছি! আজকের বিভ্রাটের কারণে আমরা ক্ষমাপ্রার্থী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

  • Facebook user: ফেসবুক বা ইনস্টাগ্রাম ব্যবহার করেন? আপনার জন্য আসছে বিশেষ সুবিধা

    Facebook user: ফেসবুক বা ইনস্টাগ্রাম ব্যবহার করেন? আপনার জন্য আসছে বিশেষ সুবিধা

    মাধ্যম নিউজ ডেস্ক: ফেসবুক ব্যবহারকারীদের (Facebook User) জন্য সুখবর! মার্ক জুকারবার্গের (Marc Zuckerberg) কোম্পানি নিয়ে এল নতুন ফিচার। এখন থেকে ফেসবুক ও ইনস্টাগ্রাম (Instragram) ব্যবহারকারীরা সহজেই এক অ্যাপ থেকে অন্য অ্যাপে স্যুইচ (Switch) করতে পারবেন। নয়া এই ফিচারের ফলে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারী আরও সহজেই এই দুটি অ্যাপ ব্যবহার করতে পারবেন।

    আরও পড়ুন: ইনস্টাগ্রাম, ফেসবুকের মত এবারে হোয়াটসঅ্যাপেও পাবেন পোল বৈশিষ্ট্যের সুবিধা 

    মেটা কোম্পানি তাদের ওয়েবসাইটে (Website) পোস্ট করে জানিয়েছে, এখন থেকে ফেসবুক বা ইনস্টাগ্রাম যে কোনও একটি অ্যাকাউন্টের মাধ্যমে একই সঙ্গে দুটো অ্যাপ চালাতে পারবেন।

    আরও পড়ুন: ইনস্টাগ্রাম, ফেসবুকের মত এবারে হোয়াটসঅ্যাপেও পাবেন পোল বৈশিষ্ট্যের সুবিধা

    তারা আরও জানিয়েছে, বর্তমান যুগে মানুষ বিশ্বের সঙ্গে সংযোগস্থাপনের (Connect) জন্য একাধিক অ্যাপের অ্যাকাউন্ট (Account) ব্যবহার করে। তাই ব্যবহারকারীদের কথা মাথায় রেখে এই অ্যাপ্লিকেশনটিকে আরও সহজ করা হয়েছে।

    আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে ব্যক্তিগত ছবি, ভিডিও! এই পরিস্থিতিতে কী করা উচিত?

    মেটা (Meta) নিশ্চিত করেছে, যে এই পরিবর্তনের ফলে অচেনা ডিভাইসে (Device) কেউ প্রোফাইল অ্যাক্সেস করতে পারবেন না। ব্যবহারকারীদের ডেটা (Data) আরও সুরক্ষিত থাকবে নতুন এই ব্যবস্থায়।

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে পাঠানো ফাইল খোঁজা হবে আরও সহজ! শেয়ার করার সময় লেখা যাবে ‘ক্যাপশন’
    প্রসঙ্গত, জনপ্রিয় সোস্যাল প্ল্যাটফর্ম ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২৫০ কোটি ছাড়িয়ে গিয়েছে। ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যাও প্রায় ১১৬ কোটি। চিনের জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটক (Tiktok) ব্যান করার পর থেকেই ইনস্টাগ্রামের জনপ্রিয়তা বেড়ে চলেছে তরতরিয়ে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
LinkedIn
Share