Tag: metro news

metro news

  • Delhi Govt: দিল্লিতে গণপরিবহণ ব্যবস্থা শক্তিশালী করতে মেট্রো নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনায় অনুমোদন বিজেপি সরকারের

    Delhi Govt: দিল্লিতে গণপরিবহণ ব্যবস্থা শক্তিশালী করতে মেট্রো নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনায় অনুমোদন বিজেপি সরকারের

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লিতে গণপরিবহণ ব্যবস্থা আরও শক্তিশালী করতে মেট্রো নেটওয়ার্ক সম্প্রসারণের বড় পরিকল্পনায় অনুমোদন দিল দিল্লির বিজেপি সরকার (Delhi Govt)। ফেজ ফাইভ (বি) (Phase V(B))-এর আওতায় শহরের বাইরের ও দ্রুত বিকাশমান এলাকাগুলিতে সংযোগ বাড়াতে মোট ৭টি নয়া মেট্রো (Metro Network) করিডর নির্মাণ করা হবে। সব মিলিয়ে প্রায় ৯৭ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পে তৈরি হবে ৬৫টি নতুন মেট্রো স্টেশন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, এই প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৮,২০৪ কোটি টাকা।

    ডিপিআর তৈরি (Delhi Govt)

    জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রকল্পের ডিপিআর (DPR) তৈরি করে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে। বর্তমানে তা ইউনিয়ন ক্যাবিনেটের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। দিল্লি সরকার ও দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের (DMRC) মধ্যে বৈঠকের পর এই প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। কেন্দ্রের অনুমোদন মিললে দিল্লি সরকার ও কেন্দ্রীয় সরকার উভয়ের আর্থিক সম্মতির পর নির্মাণকাজ শুরু হবে। ফেজ ফাইভ (বি)-তে প্রস্তাবিত ৭টি নয়া মেট্রো করিডর হল ধানসা বাস স্ট্যান্ড থেকে নাংলোই, সেন্ট্রাল সেক্রেটারিয়েট থেকে কিশনগড়, সমায়পুর বাদলি থেকে নরেলা, কীর্তিনগর থেকে পালম, জোরবাগ থেকে মিঠাপুর, শাস্ত্রী পার্ক থেকে ময়ূর বিহার ফেজ ২ এবং কেশবপুরম থেকে রোহিণী সেক্টর ৩৪।

    ৭টি করিডর

    ধানসা বাস স্ট্যান্ড–নাংলোই করিডরের দৈর্ঘ্য প্রায় ১১.৮৬ কিমি, স্টেশন থাকবে ৯টি। পুরো রুটটি হবে এলিভেটেড (Delhi Govt)। সেন্ট্রাল সেক্রেটারিয়েট–কিশনগড় করিডরের দৈর্ঘ্য ১৬ কিমি কাছাকাছি, স্টেশন থাকবে ১০টি। অধিকাংশ স্টেশনই হবে মাটির তলায় (Metro Network)। সমায়পুর বাদলি–নরেলা করিডরের দৈর্ঘ্য ১২.৮৯ কিমি, স্টেশন থাকবে ৮টি। সব স্টেশনই হবে এলিভেটেড। কীর্তিনগর–পালম করিডরের দৈর্ঘ্য ৯.৯৬ কিমি, স্টেশন থাকবে ৬টি। কিছু অংশ হবে এলিভেটেড, বাকিটা হবে মাটির তলায়।

    হাই প্রায়োরিটি রুট

    সরকারের মতে, যেসব এলাকায় এখনও মেট্রো পরিষেবা পর্যাপ্ত নয়, এই সম্প্রসারণে সেইসব অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবেন। মোট ৭টি করিডরের মধ্যে ৪টি রুটকে হাই প্রায়োরিটি হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেগুলির নির্মাণকাজ শুরু হবে আগে। লক্ষ্য, ২০২৯ সালের মধ্যে কাজ শেষ করা। এই বিরাট সম্প্রসারণ প্রকল্প দিল্লির গণপরিবহণ ব্যবস্থায় বড় পরিবর্তন আনবে বলেই ধারণা ওয়াকিবহাল মহলের (Metro Network)। সময় কম লাগায় সুবিধে হবে হাজার হাজার নিত্যযাত্রীর (Delhi Govt)।

     

  • Metro Rail: চলতি বছরেই মেট্রো ছুটবে দুই পথে, জেনে নিন রুট

    Metro Rail: চলতি বছরেই মেট্রো ছুটবে দুই পথে, জেনে নিন রুট

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে জোকা-তারাতলা (Joka-Taratala) রুটের বাসিন্দাদের। স্বপ্ন পূরণ হতে চলেছে নিউ গড়িয়া-রুবি (New Garia Ruby) রুটের বাসিন্দাদেরও। এতদিন এই দুই এলাকার বাসিন্দাদের যাতায়াতের প্রধান মাধ্যম ছিল বাস। এবার ব্যবস্থা হতে চলেছে তাঁদের যাতায়াতের আরও একটি মাধ্যমের। সেটি হল, মেট্রো রেল (Metro Rail)। সূত্রের খবর, আগামী বছর নয়, চলতি বছরেই জোকা-তারাতলা এবং নিউ গড়িয়া-রুবি রুটে ছুটবে মেট্রো। উপকৃত হবেন ওই দুই রুটের কয়েক হাজার নিত্যযাত্রী। জানা গিয়েছে, মেট্রো রেল (Metro Rail) কর্তৃপক্ষ কমিশনার অফ রেলওয়ে সেফটির কাছে ক্লিয়ারেন্সের জন্য আবেদন করেছেন। জোকা তারাতলা এবং নিউ গড়িয়া রুবি রুটে কমর্সিয়াল মেট্রো চালু করার ছাড়পত্র চেয়ে আবেদন করা হয়েছে। ছাড়পত্র মিললে চলতি বছরেই শুরু হয়ে যাবে ওই দুই রুটে মেট্রো পরিষেবা।

    রেলের নিয়ম অনুযায়ী, কোনও পথে ট্রেন চালাতে গেলে বেশ কিছুদিন ট্রায়াল রান দিতে হয়। ট্রায়াল রান সফল হলেই আবেদন করতে হয় ট্রেন চলাচলে ছাড়পত্রের জন্য। জানা গিয়েছে, জোকা-তারাতলা এবং নিউ গড়িয়া-রুবি দুই রুটেই বর্তমানে চলছে ট্রায়াল রান। আধিকারিকদের মতে, যেহেতু এই মুহূর্তে সিগন্যাল পরীক্ষার কোনও প্রয়োজন নেই, তাই বিশেষজ্ঞদের লাইন পরীক্ষার পর ট্রেন চলাচলে ছাড়পত্র পেতে খুব বেশি সমস্যা হবে না। প্রসঙ্গত, একটি লাইনে একটি মাত্র ট্রেন চললে সিগন্যাল টেস্টের প্রয়োজন হয় না। আপাতত এই দুই রুটে  একটি লাইনে একটি করেই ট্রেন চলবে বলে জানা গিয়েছে। জোকা-তারাতলা মেট্রো লাইনে চারটি স্টেশন রয়েছে। এগুলি হল, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা এবং বেহালা বাজার। এখনই ওই রুটে একটিই মাত্র ট্রেন চলবে। পুরো দূরত্ব অতিক্রম করতে মেট্রোর সময় লাগবে মাত্র ১৮ মিনিট।

    আরও পড়ুন: জম্মু এবং কাশ্মীরকে নয়া উচ্চতায় নিয়ে যাব, রোজগার মেলায় ঘোষণা মোদির

    এর আগে মেট্রোরেলের (Metro Rail) জেনারেল ম্যানেজার অরুণ অরোরা বলেছিলেন, ২৪ অক্টোবর কালীপুজোর দিন চালু হতে পারে মেট্রো পরিষেবা। তবে তা হয়নি। তাই চলতি বছরেই যাতে ওই দুই রুটে মেট্রো পরিষেবা চালু করা যায়, জোরকদমে তার চেষ্টা চলছে বলে সূত্রের খবর। প্রসঙ্গত, জোকা-তারাতলা রুটের মোট দৈর্ঘ ৬ কিলোমিটার। আর নিউ গড়িয়া-রুবি স্টেশনের দূরত্ব ৫ কিলোমিটার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share