Tag: Ministry of External Affairs

Ministry of External Affairs

  • Pakistan: সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে ভারতের ‘পরামর্শকে’ খারিজ পাকিস্তানের

    Pakistan: সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে ভারতের ‘পরামর্শকে’ খারিজ পাকিস্তানের

    মাধ্যম নিউজ ডেস্ক: গতকাল পাকিস্তানের (Pakistan) করাচিতে (Karachi) একটি হিন্দু মন্দিরে ভাঙচুর হয়েছে বলে অভিযোগ উঠেছিল। তারপরেই পাকিস্তানকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দেয় ভারতের বিদেশ মন্ত্রক (Ministry of External Affairs)। ভারতের সেই মন্তব্যকে খারিজ করল পাকিস্তান।   

    বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী (Arindam Bagchi) বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে বলেন, “আমরা সম্প্রতি করাচিতে মন্দিরে ভাঙচুরের বিষয়ে জানতে পেরেছি। বার বার পাকিস্তানে আক্রান্ত হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়। বিষয়টির আমরা তীব্র নিন্দা করছি। পাকিস্তান সরকারকেও আমরা সেকথা জানিয়েছি। পাকিস্তানে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতেও অনুরোধ করেছি।”

    অরিন্দম বাগচীর এই মন্তব্যের পরেই পাকিস্তান এক বিবৃতি জারি করে বলে, তারা ভারতের এই মন্তব্যকে খারিজ করছে। এরপর ফের ভারতে মুসলিম নিরাপত্তাকে নিশ্চিত করার পরামর্শ দেয় পাকিস্তান।  

    অপরদিকে, নূপুর শর্মার মন্তব্যের বিষয়েও এদিন নিজের অবস্থান স্পষ্ট করল ভারত সরকার। এই বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য, ভারত সরকারের সঙ্গে কারও ব্যক্তিগত মন্তব্য গুলিয়ে ফেলাটা ঠিক নয়। আইনগতভাবে যা ব্যবস্থা নেওয়ার তা নূপুর শর্মাদের বিরুদ্ধে প্রশাসন নেবে। কিন্তু, সেটা সম্পূর্ণই ভারতের অভ্যন্তরীণ বিষয়।

    সম্প্রতি দুই প্রাক্তন বিজেপি নেতা হজরত মহম্মদকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। তারপরেই মুসলিম দেশগুলি ভারতের সমালোচনা করে। পাকিস্তানও ভারতকে সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে ‘জ্ঞান’ দেওয়ার চেষ্ঠা করে। তার কিছুদিন পরেই পাকিস্তানের মুখ পুড়িয়ে দুষ্কৃতীরা হিন্দু মন্দিরে হামলা চালায়। আর তার প্রেক্ষিতেই পাকিস্তানকে ‘সংখ্যালঘু নিরাপত্তা’ নিয়ে খোঁচা দেয় ভারত।  
     
    প্রাক্তন বিজেপি নেত্রী নূপুর শর্মার পয়গম্বরকে নিয়ে করা মন্তব্যে ইসলামিক দেশগুলিতে সমালোচনার মুখে পড়তে হয় ভারতকে। আরব দেশগুলি ভারতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। সেই স্রোতে গা ভাসায় পাকিস্তানও। কিন্তু ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অন্যদেশের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। সাফ জানিয়ে দিল দিল্লি।

    ইসলামিক দেশগুলোর হস্তক্ষেপ যে কোনও ভাবেই বরদাস্ত করা হবে না, তা কার্যত স্পষ্ট করল নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী সাংবাদিক বৈঠকে জানান,”যে ট্যুইট ও কমেন্টগুলি করা হয়েছে, তা সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন নয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মহল ব্যবস্থা নিয়েছে।”

    পয়গম্বর সম্পর্কে বিতর্কিত মন্তব্যে জেরে বিজেপি ইতিমধ্য়েই নূপুর শর্মা ও নবীনকুমার জিন্দালকে দল থেকে সাসপেন্ড করেছে। পাশাপাশি, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। কিন্তু, সেই অনভিপ্রেত ঘটনার দোহাই দিয়ে অন্যান্য দেশ ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে, তা কোনওভাবেই মেনে নেওয়া হবে না। এই বিষয়টি কড়া ভাষায় জানিয়েছে মোদি সরকার।    
     
    এর মধ্যেই ভারত সফরে এসেছেন ইরানের বিদেশ মন্ত্রী হোসেন আমির আবদোল্লাহিয়াঁ। দিল্লিতে তিনি প্রধানমন্ত্রী মোদি, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং শীর্ষ আমলাদের সঙ্গে বৈঠক করেন। গত কাল রাতে ইরানের মন্ত্রী টুইটারে লেখেন, “দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার জন্য আলোচনায় বসেছে দুই দেশ।  তেহরান এবং দিল্লি ধর্ম ও ইসলামের পবিত্রতাকে শ্রদ্ধা আর কোনও রকম বিতর্কিত মন্তব্য থেকে দূরে থাকার বিষয় সম্মত। এই দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে বদ্ধপরিকর।”

    এরপরেই অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নিয়ে ভারতের কড়া বার্তায় বিষয়টি থেকে খানিকটা পিছিয়ে আসে ইরানও। ভারত বার্তা দেওয়ার পর এই নিয়ে নতুন কোনও মন্তব্য করেনি ইরান। 

     

  • India Retaliates US: সংখ্যালঘু হামলা নিয়ে নিন্দা আমেরিকার, পালটা ‘বন্দুকবাজ’ খোঁচা  ভারতের 

    India Retaliates US: সংখ্যালঘু হামলা নিয়ে নিন্দা আমেরিকার, পালটা ‘বন্দুকবাজ’ খোঁচা  ভারতের 

    মাধ্যম নিউজ ডেস্ক: আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভোটের রাজনীতি করা হচ্ছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের (US State Department) বিরুদ্ধে এমনই অভিযোগ আনল ভারতের বিদেশমন্ত্রক (Ministry of External Affairs)। গত বৃহস্পতিবার আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের তরফে আন্তর্জাতিক স্তরে ধর্মীয় স্বাধীনতা (Religiuos Freedom) সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করা হয়। সেখানে ভারতে সংখ্যালঘুদের অবস্থা সম্পর্কে নেতিবাচক মন্তব্য করা হয়। এরপর রিপোর্টের কথা উল্লেখ করে ভারতকে আক্রমণ করেন আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন (Anthony Blinken)। তারই জেরে কড়া প্রতিক্রিয়া জানায় ভারত। ভারত তার উত্তরে আমেরিকাকে সে দেশের বন্দুকবাজ হানার কথাও স্মরণ করিয়ে দেয়। 

    আরও পড়ুন: “ভারত-মার্কিন সম্পর্ক আস্থার সম্পর্ক”, বাইডেনের সঙ্গে বৈঠকে মন্তব্য মোদির

    কিছুদিন আগেই ভারতকে নিশানা করে ব্লিঙ্কেন বলেন, “ভারতের ধর্মস্থানগুলি আক্রান্ত হচ্ছে। হামলার পরিমাণ দিন দিন বাড়ছে।” ঠিক এর পরেই প্রকাশ করা হয় ‘ধর্মীয় স্বাধীনতার রিপোর্ট’। সেখানেও একইভাবে আক্রমণ করা হয় ভারতকে। আরেক মার্কিন আধিকারিকের মতে, ভারতীয় আধিকারিকরা ইচ্ছাকৃত ভাবে এই হামলা থেকে মুখ ফিরিয়ে থাকেন। বিষয়টির তীব্র নিন্দা করে শুক্রবার বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করা হয়। 

    আরও পড়ুন: মোদি-বাইডেন বৈঠকে উঠতে পারে ইউক্রেন, গম রফতানি প্রসঙ্গ

    বিদেশমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, “ভোট ব্যাংকের রাজনীতি ব্যবহার করা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে। এটা অত্যন্ত দুঃখজনক। ভুল তথ্য এবং পক্ষপাতদুষ্ট মতামতের উপর ভিত্তি করে এই ধরণের রিপোর্ট তৈরি করা উচিৎ নয়। ধর্মীয় সংস্কৃতি এবং মানবাধিকার রক্ষায় যথেষ্ট উদ্যোগী ভারত।” বিবৃতিতে আমেরিকায় বন্দুকবাজ হামলার কথা উল্লেখ করে খোঁচা দেওয়া হয়েছে মার্কিন সাম্রাজ্যকে।

    [tw]


    [/tw]

    এর আগে ২০২০ এবং ২০২১ সালেও ধর্মীয় স্বাধীনতার ওপর রিপোর্ট পেশ করেছিল আমেরিকার ‘কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম’। কিন্তু তৎকালীন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেন উড়িয়ে দিয়েছিলেন এই দাবি। হিজাব বিতর্কেও মার্কিন তোপের মুখে পড়েছিল ভারত। তখনও ভারতের তরফ থেকে কড়া বার্তা দেওয়া হয় মার্কিন মুলুককে। বলা হয়েছিল, “হিজাব বিতর্ক একান্তই ভারতের অভ্যন্তরীণ বিষয়। সেখানে বিদেশের উস্কানি বরদাস্ত করা হবে না।”     
     

  • Job Vacancy: কর্মী নিয়োগ করবে বিদেশমন্ত্রক, জানুন বিস্তারিত

    Job Vacancy: কর্মী নিয়োগ করবে বিদেশমন্ত্রক, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ভারতের বিদেশমন্ত্রক। বিদেশমন্ত্রকের (MINISTRY OF EXTERNAL AFFAIRS) দিল্লির অফিসের জন্যে এক বছরের চুক্তিভিত্তিক কর্মী নেওয়া হবে।  

    অভিজ্ঞতার ওপর নির্ভর করে দেওয়া হবে পারিশ্রমিক। সর্বোচ্চ পারিশ্রমিক দেওয়া হবে বছরে ১০ লক্ষ টাকা। শূন্যপদের সংখ্যা ১। শুধুমাত্র মহিলা প্রার্থীরাই এই পদের জন্যে আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ ৩ অগাস্ট।  

    আরও পড়ুন: সিবিআইয়ে নিয়োগ, পদ সংখ্যা চার, পারিশ্রমিক ৪০ হাজার

    পদের নাম: কনস্যালটান্ট

    পদের সংখ্যা:

    বয়স সীমা: আবেদনকারীর বয়স ৫০ বছরের বেশি হওয়া যাবে না।

    যোগ্যতা:

    • আবেদনকারীকে অবশ্যই ভারতীয় হতে হবে। 
    • আবেদনকারীর এমএসসি, এমটেক অথবা তার বেশি ডিগ্রী থাকতে হবে।
    • সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আবেদনকারীকে। 
    • বিজ্ঞান এবং প্রযুক্তি বিভাগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 
    • চিনা ভাষা জানা আবশ্যক না হলেও, চিনা ভাষা জানেন যারা তাদের অগ্রাধিকার দেওয়া হবে। বড় কোনও বিশ্ববিদ্যালয় বা সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। 
    • বড় কোনও জার্নালে লেখার অভিজ্ঞতা থাকলে বা পাবলিক রিলেশনের অভিজ্ঞতা আছে যাদের তারা অগ্রাধিকার পাবেন।

    বেতন: সর্বোচ্চ পারিশ্রমিক ১০ লক্ষ টাকা। কাজের অভিজ্ঞতার ওপর নির্ভর করে দেওয়া হবে পারিশ্রমিক।

    আরও পড়ুন: ৪৮১ শূন্যপদে নিয়োগ কোল ইন্ডিয়ায়, জানুন বিস্তারিত

    চুক্তির সময়: এক বছরের জন্যে চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। পরে চুক্তির সময়সীমা বাড়ানোও হতে পারে। কোনও রকম অনিয়মের অভিযোগে উঠলে চাকরি থেকে বরখাস্তও করা হতে পারে। তার জন্যে ১ মাস আগে নোটিস দেওয়া হবে।

    কী করে আবেদন করবেন? 

    • যোগ্য প্রার্থীরা কাজ করার ইচ্ছা প্রকাশ করে সরাসরি বিদেশমন্ত্রকের অফিসে আবেদন করতে পারেন।
    • আবেদন পত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, পরিচয়পত্র অ্যাটাচ করে জমা দিতে হবে।
    • আবেদন পত্রের খামের মাথায় বড় বড় করে লিখতে হবে “Application for the position of Consultant in CCCS Division of Ministry of External Affairs”। 
    • Under Secretary (PF&PG), Ministry of External Affairs, Room No. 4071, Jawaharlal Nehru Bhawan, 23-D, Janpath, New Delhi-110011 – এই ঠিকানায় পাঠিয়ে দিন আবেদনপত্রটি। 
LinkedIn
Share