Tag: Mitali Express

Mitali Express

  • Indian Railways: বাংলাদেশ-নেপাল সীমান্ত লাগোয়া রুটে সংরক্ষিত শ্রেণিতে পরিচয়পত্র বাধ্যতামূলক করছে রেল

    Indian Railways: বাংলাদেশ-নেপাল সীমান্ত লাগোয়া রুটে সংরক্ষিত শ্রেণিতে পরিচয়পত্র বাধ্যতামূলক করছে রেল

    মাধ্যম নিউজ ডেস্ক: নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার লক্ষ্যে আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকা, বাংলাদেশ ও নেপাল সংলগ্ন রুটগুলিতে সংরক্ষিত শ্রেণিতে সফরকারী যাত্রীদের জন্য পরিচয়পত্র (ID Proof) যাচাই বাধ্যতামূলক করেছে রেলমন্ত্রক (Indian Railways)। ২০২৬ সালের ৪ ফেব্রুয়ারি তারিখে দেশের সমস্ত জোনাল রেলওয়েকে পাঠানো এক চিঠিতে রেলওয়ে বোর্ড নির্দেশ দিয়েছে, যাত্রাকালীন অন্তত একজন যাত্রীর কাছে অবশ্যই নির্ধারিত ও আসল ছবি-সহ পরিচয়পত্র থাকতে হবে। তা না হলে সংশ্লিষ্ট সকল যাত্রীকে টিকিটবিহীন যাত্রী হিসেবে গণ্য করা হতে পারে।

    কড়া পদক্ষেপ (Indian Railways)

    এই কড়া পদক্ষেপ বিশেষভাবে ভারত-নেপাল ও ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলগুলিকে লক্ষ্য করে নেওয়া হয়েছে, যেখানে একাধিক আন্তঃদেশীয় রেল সংযোগ চালু রয়েছে। যাত্রীরা যদি বৈধ ও প্রকৃত পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন, তবে তাঁদের যথাযথ অনুমতি ছাড়া ভ্রমণকারী হিসেবে বিবেচনা করা হতে পারে। এই নির্দেশ দেশের সমগ্র রেল নেটওয়ার্কে সমস্ত সংরক্ষিত শ্রেণির যাত্রার ক্ষেত্রে প্রযোজ্য হবে।বর্তমানে ভারত প্রতিবেশী দেশগুলির সঙ্গে যৌথভাবে যাত্রী ও পণ্য পরিবহণ পরিষেবা চালায়, যার মধ্যে বাংলাদেশ ও নেপালের সঙ্গে সংযুক্ত একাধিক ইন্টারচেঞ্জ পয়েন্ট রয়েছে।

    ভারতীয় রেল নেটওয়ার্ক

    বাংলাদেশ রেলওয়ের সঙ্গে ভারতীয় রেল নেটওয়ার্ককে যুক্ত করা পাঁচটি সক্রিয় ক্রসিং পয়েন্ট রয়েছে। অন্যদিকে, ভারত-নেপাল রেল পরিষেবার মধ্যে জয়নগর–কুর্থা এবং রাক্সৌস–সিরসিয়া রুট উল্লেখযোগ্য। আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে চলা ট্রেন পরিষেবার ক্ষেত্রে আগেই ভিসা ও পাসপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে (Indian Railways)। বন্ধন এক্সপ্রেস, মৈত্রী এক্সপ্রেস এবং মিতালী এক্সপ্রেস ভারতের বিভিন্ন শহরকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করে, আর জয়নগর–কুর্থা রেলপথ নেপালের সঙ্গে সংযোগ রক্ষা করে। এই সমস্ত রুটে কাস্টমস চেকিং পয়েন্ট স্থাপন করা হয়েছে, যাতে (ID Proof) যাত্রীদের তথ্য যাচাই করা যায় এবং অবৈধ সীমান্ত পারাপারের কার্যকলাপ রোধ করা সম্ভব হয় (Indian Railways)।

     

  • Bangladesh To Kolkata Train: ফের বাড়ল বাংলাদেশ-কলকাতা ট্রেনের ভাড়া, জানুন তালিকা

    Bangladesh To Kolkata Train: ফের বাড়ল বাংলাদেশ-কলকাতা ট্রেনের ভাড়া, জানুন তালিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: ওপার বাংলা থেকে প্রচুর মানুষ এপার বাংলায় আসেন। বেশিরভাগ জনই চিকিৎসার স্বার্থে কলকাতায় আসেন এবং সুস্থ হয়ে ফের ফিরে যান। বাংলাদেশ থেকে কলকাতায় আসার বাস ও বিমান থাকলেও পকেট সাশ্রয়ী হিসেবে এবং আরও অন্যান্য সুবিধার জন্য মধ্যবিত্ত বাঙালির পছন্দের তালিকায় সর্বদাই শীর্ষে থাকে ট্রেন (Bangladesh To Kolkata Train)। তবে ফের একবার বাংলাদেশ থেকে ভারতে আসা ট্রেনগুলির ভাড়া বাড়ল বলে জানা গিয়েছে। ডলারের মূল্য বৃদ্ধির জেরেই এমন ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এমনটাই জানা গিয়েছে।

    ১৫ জুন থেকেই বাড়ল ভাড়া 

    গতকাল ১৫ জুন শনিবার থেকেই এই নতুন ভাড়া কার্যকর হয়ে গিয়েছে। ওপার বাংলার ট্রেনের এক উচ্চপদস্থ আধিকারিক মেহরাবুর রশিদ খান একটি বিবৃতি জারি করে ভাড়া বাড়ানোর কথা জানিয়েছেন। ওই বিবৃতি অনুযায়ী দেখা যাচ্ছে, বাংলাদেশ থেকে ভারতে আসা তিনটি ট্রেন (Bangladesh To Kolkata Train) যথা- মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও মিতালী এক্সপ্রেস এদের ভাড়া সর্বনিম্ন ৭০ টাকা এবং সর্বোচ্চ ৩০৫ টাকা বেড়েছে। 

    কোন ট্রেনে কত ভাড়া বাড়ল

    প্রসঙ্গত, ২০০৮ সালের ১৪ এপ্রিল পথ চলা শুরু করে মৈত্রী এক্সপ্রেস। বন্ধন এক্সপ্রেস ওপার বাংলা থেকে এপার বাংলায় ছোটে ২০১৭ সালের ১৬ নভেম্বর। মিতালী এক্সপ্রেস চালু হয় খুব সম্প্রতি ২০২১ সালের ২৬ মার্চ। ঢাকা থেকে কলকাতা চলাচল করে মৈত্রী এক্সপ্রেস। খুলনা থেকে কলকাতায় আসে বন্ধন এক্সপ্রেস ঢাকা। অন্যদিকে ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত যাতায়াত করে মিতালী এক্সপ্রেস। জানা গিয়েছে, আগে মৈত্রী এক্সপ্রেসের এসি কামরার ভাড়া ছিল ৪,৯০০ টাকা। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী তা হল ৫,১১০ টাকা। আবার বন্ধন এক্সপ্রেসের (Bangladesh To Kolkata Train) ট্রেনের এসি ভাড়া ছিল ২,৯৫০ টাকা। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী তা হল ৩,০৫৫ টাকা। মিতালি এক্সপ্রেস ট্রেনের এসি আসনের ভাড়া ছিল ৬,৭২০ টাকা। সেটা বেড়ে হল ৭,০২৫ টাকা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share