মাধ্যম নিউজ ডেস্ক: ব্রিগেডের হাইভোল্টেজ জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Modi Brigade Rally) উপস্থিতিতে রাজ্য রাজনীতি নিয়ে ফের সরব হলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakaraborty)। লোকসভা নির্বাচনের প্রাক্কালে আয়োজিত এই মেগা র্যালিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের শাসনকালকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। তিনি বলেন, “রাজ্যের শিক্ষা এবং কর্ম সংস্থার সকল ব্যবস্থাকে ভেঙে দিয়েছে এই তৃণমূলের রাজত্ব। সমাজের মেরুদণ্ডটাই ভেঙে গিয়েছে।”
বিজেপি আসলেই কষ্ট দূর হবে (Mithun Chakaraborty)
মিঠুন চক্রবর্তী (Mithun Chakaraborty) তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তৃণমূল নেত্রীর সমালোচনায় মুখর হন। তিনি ব্রিগেডের মঞ্চ (Modi Brigade Rally) থেকে রাজ্যবাসীর উদ্দেশে বলেন, “রাজ্যে গণতন্ত্রের পরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং সাধারণ মানুষের অধিকার খর্ব করা হচ্ছে। রাজ্যের আদিবাসীদের অপমান করেন মুখ্যমন্ত্রী। আলু চাষীদের জন্য কোনও ব্যবস্থাই গ্রহণ করছেন না। ১৫০০ টাকা ভাতার নামে বেকার যুবক-যুবতীদের সঙ্গে প্রবঞ্চনা করছেন। বাংলার মানুষ এখন প্রকৃত পরিবর্তনের অপেক্ষায় রয়েছে এবং সেই পরিবর্তনের চাবিকাঠি রয়েছে ভারতীয় জনতা পার্টির হাতে। বিজেপি ক্ষমতায় আসলেই সকল কষ্টের অবসান হবে।” মুখ্যমন্ত্রীর বিভিন্ন জনহিতকর প্রকল্পের সমালোচনা করে মিঠুন মন্তব্য করেন। তিনি মমতাকে তোপ দেগে বলেন, “সাধারণ মানুষকে কেবল প্রতিশ্রুতি দিয়ে ভুলিয়ে রাখা হচ্ছে, কিন্তু কর্মসংস্থান বা প্রকৃত উন্নয়নের প্রশ্নে রাজ্য সরকার ব্যর্থ। তাই জনগণকে উদ্দেশ্য করে আহ্বান জানাই, সকলে ভয়ভীতিকে উপেক্ষা করে পরিবর্তনের পক্ষে রায় দিন এবার।”
তৃণমূলের প্রতি আস্থা নেই
মঞ্চে প্রধানমন্ত্রীর উপস্থিতি এবং তাঁর কর্মপদ্ধতির ভূয়সী প্রশংসা করেন মিঠুন (Mithun Chakaraborty)। তিনি বলেন, “নরেন্দ্র মোদির নেতৃত্বেই ভারত তথা পশ্চিমবঙ্গ উন্নয়নের শিখরে পৌঁছাতে পারে। ব্রিগেডের (Modi Brigade Rally) এই বিশাল সমাবেশই প্রমাণ করে দিচ্ছে যে, মানুষের মন থেকে বর্তমান শাসকদলের প্রতি আস্থা দ্রুত হ্রাস পাচ্ছে।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে মিঠুন চক্রবর্তীর মতো একজন ব্যক্তিত্বকে ব্রিগেডের মঞ্চে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এভাবে আক্রমণাত্মক মেজাজে তুলে ধরা বিজেপির এক সুপরিকল্পিত কৌশল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সমালোচনা এবং রাজ্য সরকারের নীতিগত ব্যর্থতাকে সামনে এনে ভোটারদের মন জয় করাই ছিল তাঁর বক্তব্যের মূল লক্ষ্য।
