Tag: Mohun Bagan vs East Bengal

Mohun Bagan vs East Bengal

  • Durand Cup 2026: লাল-হলুদ ঝড়ে ডুবে গেল নৌকা! ২২ বছর পর ডুরান্ড চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, হ্যাটট্রিক এডমুন্ডের

    Durand Cup 2026: লাল-হলুদ ঝড়ে ডুবে গেল নৌকা! ২২ বছর পর ডুরান্ড চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, হ্যাটট্রিক এডমুন্ডের

    মাধ্যম নিউজ ডেস্ক:  লাল-হলুদের দুরন্ত ঝড়ে কার্যত উড়ে গেল সবুজ-মেরুন নৌকা। ডুরান্ড কাপের (Durand Cup 2026) ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের কাছে ৪-১ গোলে হারল মোহনবাগান। গোটা ম্যাচেই ইস্টবেঙ্গলের সামনে সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি সবুজ-মেরুন। এডমুন্ড লালরিন্দিকার হ্যাটট্রিকই হল ইস্টবেঙ্গলের জয়ের মূল। ২০২৩ সালের পর আবার ৩ বছর পর ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ফাইনালে শেষ সাক্ষাতে জিতেছিল মোহনবাগান। গোল করেছিলেন বাগানের দিমিত্রি পেত্রাতোস। এই বছরেও ডুরান্ড কাপ শুরু হয়েছিল ডার্বি ম্যাচ দিয়েই। সেই ম্যাচে ১-০ জিতেছে সবুজ-মেরুন। গোল করেছিলেন সাহাল আব্দুল সামাদ। কিন্তু এই রবিবাসরীয় সন্ধ্যা ছিল লাল হলুদের। গ্যালারি জুড়ে জ্বলছিল মশাল।

    প্রতিরক্ষা মন্ত্রীর অভিনন্দন-বার্তা

    ডুরান্ড কাপ ২০২৬ জেতার জন্য ইস্টবেঙ্গলকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং কলকাতায় মোহনবাগানের বিরুদ্ধে ফাইনালে দলটির দৃঢ়সংকল্প, দলগত প্রচেষ্টা ও পারফরম্যান্সের প্রশংসা করেছেন। সিং বলেন, এই জয় ভারতীয় ফুটবলের প্রকৃত স্পিরিটকে তুলে ধরেছে এবং এতে এডমন্ড লালরিন্দিকার হ্যাটট্রিক ও দলের নিখুঁত নৈপুণ্য বিশেষভাবে উল্লেখযোগ্য, যা ইস্ট বেঙ্গলকে ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এই মর্যাদাপূর্ণ শিরোপা জিততে সাহায্য করেছে। এদিন ডুরান্ড ফাইনাল দেখতে মাঠে উপস্থিত ছিলেন রাজনাথ। ম্যাচ শেষে তিনি ফুটবলারদের হাতে পুরস্কার তুলে দেন।

    প্রথম ২২ মিনিটেই খেলা শেষ

    মোহনবাগানকে ৪-১ ব্যবধানে চূর্ণ করে ২২ বছর পর ডুরান্ড কাপ জিতল ইস্টবেঙ্গল। গ্রুপ পর্বে এই মোহনবাগানের কাছেই হারতে হয়েছিল। তার মধুর প্রতিশোধ নিলেন হাবাস। মোহনবাগানের কোচ হিসাবে অতীতে বহু বার হারিয়েছেন ইস্টবেঙ্গলকে। এ বার লাল-হলুদের কোচ হিসাবে মস্তিষ্কের যুদ্ধে দাপটে জিতে হাবাস বুঝিয়ে দিলেন, আইএসএলের লিগ-শিল্ড জেতার পরেও তাঁকে ছেড়ে কতটা ভুল করেছে মোহনবাগান। প্রতিটি গোলের পর তাঁর উল্লাস বুঝিয়ে দিয়েছে, মোহনবাগানকে মুখের উপর জবাব দিয়েছেন। ফাইনাল ম্যাচ। তার উপর ডার্বি। সেখানে কোনও দল যদি ২২ মিনিটেই ৩-০ গোলে এগিয়ে যায়, তা হলে সেই ম্যাচের আর কী-ই বা পড়ে থাকে! এ দিন ইস্টবেঙ্গল প্রথম ২২ মিনিটেই ম্যাচ শেষ করে দিল। এডমুন্ডের জোড়া গোল, বিপিন সিং-এর গোলে ম্যাচ শুরুতেই পকেটে পুরে নিল তারা। মাঝে মনবীর সিং একক প্রয়াসে একটি গোল শোধ করলেন। তবে প্রথমার্ধের মধ্যেই একক দক্ষতায় গোল করে হ্যাটট্রিক পূরণ করলেন এডমুন্ড।

    এডমুন্ডই সেরার সেরা

    সামনে মোহনবাগানকে দেখলেই জ্বলে ওঠেন তিনি। রবিবারের পর থেকে তিনি যে ইস্টবেঙ্গল সমর্থকদের চোখের মণি হয়ে উঠবেন, তা বলাই বাহুল্য। ২৯ বছর পর ইস্টবেঙ্গলের জার্সিতে কোনও ফুটবলার ডার্বিতে হ্যাটট্রিক করলেন। ইস্টবেঙ্গলের প্রথম এবং একমাত্র ফুটবলার হিসাবে এত দিন এই নজির ছিল বাইচুং ভুটিয়ার। ১৯৯৭-এর সেই ঐতিহাসিক ফেডারেশন কাপে হ্যাটট্রিক করেছিলেন তিনি। তার পর এডমুন্ডই হ্যাটট্রিক করলেন। মিজোরামের লুংলেই গ্রামে জন্ম এডমুন্ডের। ভারতীয় দলের নিয়মিত সদস্য তিনি। ডুরান্ডে দুরন্ত ফুটবল উপহার দিয়ে ৩ লক্ষ টাকার আর্থিক পুরস্কার পেলেন এডমুন্ড। ডুরান্ড কাপ রানার্স হওয়ার ফলে ৬০ লক্ষ টাকা পুরস্কার পেল মোহনবাগান। চ্যাম্পিয়ন হয়ে ইস্টবেঙ্গল পেল ১ কোটি ২১ লক্ষ টাকা।

    • গোল্ডেন গ্লাভস – বিশাল কাইথ (মোহনবাগান সুপারজায়ান্ট)
    • গোল্ডেন বুট – আলাদিন আজারাই (নর্থইস্ট ইউনাইটেড)। ৯ গোল করেছেন আলাদিন।
    • গোল্ডেন বল – এডমুন্ড (ইস্টবেঙ্গল)
  • Kolkata Derby:  মোহনবাগানের চাপে, আদালতের হস্তক্ষেপে ডার্বির টিকিটের দাম কমল

    Kolkata Derby:  মোহনবাগানের চাপে, আদালতের হস্তক্ষেপে ডার্বির টিকিটের দাম কমল

    মাধ্যম নিউজ ডেস্ক: ডার্বির টিকিটের দাম নিয়ে জটিলতা কাটল। গত বৃহস্পতিবারই ডার্বির (Kolkata Derby) টিকিটের মূল্য বৈষম্য নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল মোহনবাগান কর্তৃপক্ষ। এমনকী মোহন সচিব দেবাশিস দত্ত ম্যাচ বয়কটের দাবি জানিয়েছিলেন। শুক্রবার মোহনবাগানের চাপে রবিবার আইএসএল ডার্বি (ISL 2023-24) ম্যাচের টিকিটের দাম কমাল ইস্টবেঙ্গল।

    আদালতে গিয়ে কাটল জট

    ডার্বির টিকিট বিক্রি শুরু হওয়ার পর থেকেই সমস্যার সূত্রপাত। বুকমাইশো অ্যাপে দেখা গিয়েছিল ডার্বিতে (Kolkata Derby) ইস্টবেঙ্গল এবং মোহনবাগান (Mohun Bagan Vs East Bengal) সমর্থকদের গ্যালারির দামে ফারাক অনেকটাই। ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য নূন্যতম টিকিটের মূল্য রাখা হয়েছিল ১০০ টাকা। কিন্তু মোহনবাগান সমর্থকদের জন্য নূন্যতম টিকিটের দাম ধার্য করা হয়েছিল ২৫০ টাকা। অর্থাৎ দ্বিগুণ বেশি দামে মোহনবাগান সমর্থককে টিকিট কিনতে হত। সব বিভাগেই দামের বৈষম্য ছিল। এরপরই মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানিয়ে দেন, তারা ইস্টবেঙ্গলের থেকে ডার্বির কোনও টিকিট কিনবে না। ডার্বি বয়কটের ডাকও দেন তিনি। এরপরই জানা যায়, পাঁচ বাগান সমর্থক নগর দেওয়ানী আদালতে ইস্টবেঙ্গেলর বিরুদ্ধে মামলা করেন। বাগান সমর্থকদের হয়ে মামলা লড়েন আইনজীবী সৌরভ গঙ্গোপাধ্য়ায়। সেখানে বিচারপতি শান্তনু ঝা জানিয়ে দেন দুই দলের সমর্থকের জন্যই একই দামে টিকিট বিক্রি করতে হবে। অর্থাৎ দামের বৈষম্য করা যাবে না।

    আরও পড়ুন: রোহিত-শুভমনের শতরান, সরফরাজ-পাড়িক্কলের ঝোড়ো ইনিংস, ২৫৫ রানের লিড ভারতের

    ভরা গ্যালারির অপেক্ষায় কলকাতা

    মোহনবাগানের চাপে পড়েই লাল হলুদ কর্তারা নিজেদের মধ্যে আলোচনায় বসেন। ইস্টবেঙ্গলের অন্যতম নামী কর্তা দেবব্রত সরকার বিবৃতি দেন, এটা সত্যিই ভুল হয়েছে। ডার্বিতে (Kolkata Derby) এমন টিকিটের বৈষম্য ঠিক নয়। আদতে ইমামি ইস্টবেঙ্গলের আধিকারিকরাই টিকিটের দাম ঠিক করেছিলেন। তাতে লাল হলুদ গ্যালারির দ্বিগুণ দাম করা হয়েছিল মোহনবাগান (Mohun Bagan Vs East Bengal) গ্যালারির ক্ষেত্রে। এখন একই দামের টিকিট কেটেই মাঠে যেতে পারবেন সবুজ মেরুন সমর্থকরা। শুরু থেকেই রবিবার কলকাতা ডার্বি ঘিরে সমস্যা চলছিল। সেদিনই শাসক দল তৃণমূলের ব্রিগেড সমাবেশ রয়েছে। ফলে নিরাপত্তা জনিত কারণে বিধাননগর পুলিশ কমিশনারেট ম্যাচ আয়োজনের ছাড়পত্র দিচ্ছিল না। তবে ইস্টবেঙ্গল কর্তারা বারংবার বৈঠক করেন পুলিশের সঙ্গে। তারপরই সময় পরিবর্তন করে এই ম্যাচ আয়োজনের ছাড়পত্র দেয় পুলিশ। সেই জটিলতা কাটতে শুরু হয় টিকিট নিয়ে সমস্যা। এখন অবশ্য আর খুব একটা সমস্যা রইল না। রবিবাসরীয় সন্ধ্যায় ভরা গ্যালারিতে ডার্বি দেখার অপেক্ষায় কলকাতা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mohun Bagan vs East Bengal: মোহনবাগানকে ৩-১ গোলে উড়িয়ে সুপার কাপের শেষ চারে ইস্টবেঙ্গল

    Mohun Bagan vs East Bengal: মোহনবাগানকে ৩-১ গোলে উড়িয়ে সুপার কাপের শেষ চারে ইস্টবেঙ্গল

    মাধ্যম নিউজ ডেস্ক: কলিঙ্গ সুপার কাপে মোহনবাগান সুপার জায়ান্টকে ৩-১ গোলে গুঁড়িয়ে দিল ইস্টবেঙ্গল। পৌঁছে গেল সুপার কাপের সেমিফাইনালে। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল মোহনবাগান। লাল-হলুদ মশালে পুড়ে খাক হয়ে গেল পালতোলা নৌকা। ০-১ থেকে ৩-১ গোলে জিতলেন কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা। জোড়া গোল করেন ক্লেইটন সিলভা। একটি গোল করেন নন্দকুমার।

    মশাল জ্বলল সুপার কাপে

    এদিন চলতি মরসুমের তৃতীয় ও বছরের প্রথম ডার্বিতে মুখোমুখি হয়েছিল মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপে দুটো ডার্বি হয়েছিল। ডুরান্ডে গ্রুপ পর্বের ডার্বি জিতেছিল ইস্টবেঙ্গল। টানা আটটি ডার্বি হারের পর অবশেষে জয়ের স্বাদ পেয়েছিল লাল-হলুদ শিবির। ডুরান্ড ফাইনালেও মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান (East Bengal vs Mohun Bagan)। বদলা নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সবুজ মেরুন। এ বার যেন ইস্টবেঙ্গলের বদলার পালা ছিল। মরসুমে তিনটির মধ্যে দুটো ডার্বি জিতল ইস্টবেঙ্গল।

    প্রথম সারির সাত ফুটবলার না থাকার ফল টের পেল সবুজ-মেরুন। সব বিদেশি থাকা সত্ত্বেও ইস্টবেঙ্গলকে টেক্কা দিতে পারল না তারা। অগস্টে ডুরান্ড কাপের গ্রুপ পর্বের পর সেই প্রতিযোগিতারই ফাইনালে মোহনবাগানের কাছে হেরেছিল ইস্টবেঙ্গল। আবার ডার্বিতে জিতল তারা। ইস্টবেঙ্গলের জয়ের নায়ক ক্লেটন সিলভা। জোড়া গোল করলেন তিনি। অপর গোলটি করেন নন্দকুমার। মোহনবাগানের গোলদাতা হেক্টর ইয়ুস্তে। ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে মোহনবাগান। প্রথম গোলও দেয় সবুজ মেরুন। কিন্তু তারপর থেকেই যেন বদলে যায় ইস্টবেঙ্গল। গোল শোধ করতে মাত্র পাঁচ মিনিট নেয় তারা। গোল পেয়ে আরও আগ্রাসী হয়ে ওঠে ইস্টবেঙ্গলের খেলা। মোহনবাগানের মাঝমাঠ ক্রমশ ছন্নছাড়া হয়ে পড়ে। আর খেলায় ফিরতে পারেনি তারা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share