Tag: Mohun Bagan

Mohun Bagan

  • ISL 2023-24: আইএসএলে এগোচ্ছে সবুজ-মেরুন, পিছিয়ে পড়েও দুরন্ত জয় মোহনবাগানের

    ISL 2023-24: আইএসএলে এগোচ্ছে সবুজ-মেরুন, পিছিয়ে পড়েও দুরন্ত জয় মোহনবাগানের

    মাধ্যম নিউজ ডেস্ক: আন্তোনিও লোপেজ হাবাস দায়িত্ব নিতেই মেজাজে সবুজ-মেরুন। আইএসএল-এ (ISL 2023-24) জয়ের ধারাও বজায় রাখল মোহনবাগান (Mohun Bagan Super Giant)। শনিবার যুবভারতীতে পিছিয়ে পড়েও নর্থ ইস্ট ইউনাইটেডকে ৪-২ ব্যবধানে হারাল মোহনবাগান।  দলের জার্সিতে গোল পেলেন যথাক্রমে লিস্টন কোলাসো, জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোস, ও সাহাল আব্দুল সামাদ। অন্যদিকে, নর্থইস্ট ইউনাইটেডের হয়ে দুটি গোল করেন টম জুরিক। আজকের এই জয়ের দরুন এবারের আইএসএলের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল হাবাসের ছেলেরা। 

    ম্যাচে শুধুই মোহনবাগান

    এদিন ম্যাচের শুরুতে পেনাল্টি থেকে গোল করে নর্থইস্ট ইউনাইটেড এগিয়ে গেলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথমার্ধেই গোল করে দলকে সমতায় ফেরান তরুণ উইঙ্গার লিস্টন কোলাসো। তারপর প্রথমার্ধের অতিরিক্ত সময় গোল করে দলকে এগিয়ে দেন অজি তারকা জেসন কামিন্স। যারফলে, প্রথমার্ধের শেষে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে যায় মোহনবাগান। দ্বিতীয়ার্ধে ভাল ফুটবল খেলে মোহনবাগান। নর্থইস্টকে জায়গাই দেয়নি। গোল না করলেও মোহনবাগানের নেপথ্যনায়ক জনি কাউকো। চারটি গোলের মধ্যে তিনটি গোলের ক্ষেত্রেই অবদান রয়েছে তাঁর। 

    দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় নর্থইস্ট। জুরিচ দ্বিতীয় গোল করেন। বক্সের মধ্যে জুরিচকে পাস দিয়েছিলেন নেস্তর আলবিয়াখ। জুরিক বল নিজের পায়ে রাখেন। সময় নিয়ে জোরালো শটে গোল করেন। এগিয়ে যেতে সময় নেয়নি মোহনবাগান। কামিংস পাস দেন পেত্রাতোসকে। তাঁর সামনে ছিলেন শুধু বিপক্ষের গোলকিপার মিরশাদ মিচু। ঠান্ডা মাথায় মিরশাদকে পরাস্ত করে গোল করেন পেত্রাতোস। চার মিনিট পরে মোহনবাগানের চতুর্থ গোল সাহাল সামাদের। এই জয়ের ফলে শীর্ষস্থানে থাকার লড়াইয়ে এবার ওড়িশা এফসি-র ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে শুরু করল তারা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • East Bengal vs Mohun Bagan: আবেগের কাছ হার মানলেন রেফারি! আইএসএল ডার্বি ড্র, কী বলছেন দুই কোচ?

    East Bengal vs Mohun Bagan: আবেগের কাছ হার মানলেন রেফারি! আইএসএল ডার্বি ড্র, কী বলছেন দুই কোচ?

    মাধ্যম নিউজ ডেস্ক: দু-বার পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন করেছে সবুজ মেরুন। ড্র করেই মাঠ ছেড়েছে মোহনবাগান। খুশি কোচ আন্তোনিও হাবাস। অন্যদিকে ইন্ডিয়ান সুপার লিগে প্রথম বার ডার্বি থেকে পয়েন্ট ঘরে তুলেছে ইস্টবেঙ্গল। শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত বড় ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি দুই দলই ২-২ গোলে ড্র করে। 

    কোচ কুয়াদ্রাতের আস্থা

    শেষ মুহূর্তে গোল খেয়ে তিন পয়েন্ট হাতছাড়া হয়েছে। কিন্তু যে গোলে সমতা ফিরিয়েছে মোহনবাগান তা নিয়ে একেবারেই খুশি হতে পারছেন না ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রাত। ইস্টবেঙ্গলের খেলা নিয়ে কুয়াদ্রাত বলেন, “আমাদের কাছে গোলের কয়েকটা পরিষ্কার সুযোগ এসেছিল। আমরা সেগুলো কাজে লাগাতে পারিনি। নন্দকুমারের সুযোগটা গোল করা উচিত ছিল। আমরাই তিন পয়েন্ট পাওয়ার যোগ্য ছিলাম।”  বলেছেন, “আমরা তিন পয়েন্টের জন্যই খেলছিলাম। প্রথম থেকেই গোল করার চেষ্টা করছিলাম। দুর্ভাগ্যবশত সাউল চোট পেয়ে গেল। একটা বিদেশিকে হারালে তার প্রভাব ম্যাচে পড়েই। কিন্তু বাকি ফুটবলারেরা দারুণ খেলেছে। আমরা ম্যাচটা নিয়ন্ত্রণ করেছি অনেকটা সময়।”

    না-পসন্দ হাবাসের

    রেফারিং নিয়ে ক্ষুব্ধ মোহনবাগানও। সবুজ মেরুন কোচ বলেন, ‘এত সময় নষ্টের পর মাত্র ৭ মিনিট অতিরিক্ত দেওয়া হল। অন্তত ১২-১৪ মিনিট দেওয়া উচিত ছিল। আর ইস্টবেঙ্গলকে যেটা পেনাল্টি দেওয়া হল, ওটা মোটেও পেনাল্টি ছিল না।’ দলের ড্রয়ে শুরুর ধাক্কাও ভুলছেন না হাবাস। বলছেন, ‘চোটের জন্য শুরুতেই আনোয়ারকে তুলে নিতে হল। দ্বিতীয়ার্ধে ব্রেন্ডন হ্যামিলকেও পরিবর্তন করতে হল।’ 

    শনিবাসরীয় কলকাতা ডার্বিতে দুই দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেল। ম্যাচের শুরুতেই ইস্টবেঙ্গলকে এগিয়ে দিয়েছিলেন অজয় ছেত্রী। তবে মাত্র ১৭ মিনিটে সেই গোল শোধ করলেন মোহনবাগানের আলবেনিয়ান স্ট্রাইকার আর্মান্দো সাদিকু। ম্যাচের প্রথমার্ধে কোনও দলই আর গোলের ব্যবধান বাড়াতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেও ইস্টবেঙ্গল অ্যাডভান্টেজ পজিশনে চলে যায়। দীপক টাংরির ভুলে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। আর ৫৫ মিনিটে সেই সুযোগ কাজে লাগিয়ে ইস্টবেঙ্গলকে ২-১ গোলে এগিয়ে দেন লাল-হলুদ অধিনায়ক ক্লেইটন সিলভা। তবে শেষ মুহূর্তে দিমি পেত্রাতোসের গোলে মুখ রক্ষা হয় মোহনবাগানের।

     

     দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • East Bengal vs Mohun Bagan: ডার্বির আগে সরগরম ময়দান! আজ ফের মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

    East Bengal vs Mohun Bagan: ডার্বির আগে সরগরম ময়দান! আজ ফের মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

    মাধ্যম নিউজ ডেস্ক: আইএসএলে আজ, শনিবার বড় ম্যাচ। কলকাতা ডার্বিতে সরগরম ময়দান। লিগ তালিকায় অষ্টম স্থানে রয়েছে লাল-হলুদ। কয়েক কদম এগিয়ে রয়েছে মোহনবাগান। দলে ফিরেছেন জাতীয় দলে খেলা সাত ফুটবলার। সাহাল সামাদ, অনিরুদ্ধ থাপা প্রথম একাদশে থাকতে পারেন। সঙ্গে মনবীর সিংহও রয়েছেন। আশিস রাই খেলতে পারবেন না। তবে আনোয়ার আলি এবং সাহালকে নিয়ে সমস্যা নেই। ম্যাচের আগে কঠোর অনুশীলন করেছে দুই দল। কোনওভাবেই হার মানতে নারাজ কোনও পক্ষ।

    কী বললেন ইস্টবেঙ্গল কোচ

    শুক্রবার সাংবাদিক বৈঠকের শুরুতেই কুয়াদ্রাত বললেন, “ইস্টবেঙ্গল একটা বড় ক্লাব। এত সমর্থক তাদের। অনেক দিন পরে ক্লাব একটা ট্রফি জিতেছে। সমর্থকেরা আনন্দ করার একটা সুযোগ পেয়েছেন। শনিবার জিততে পারলে ওরা আবার আনন্দ করতে পারবেন। এখন ওঁরা গর্বিত। এখন ওঁরা অন্য ক্লাবের সমর্থকদের সামনে গিয়ে গর্ব করে বলতে পারবেন, আমরাও চ্যাম্পিয়ন।” অন্য ক্লাব বলতে, তিনি যে মোহনবাগানকে বুঝিয়েছেন তা বলাই যায়। বড় ম্যাচ জয়ের পর পরের ম্যাচে হার মানতে হলে ভাল লাগবে না। এ বিষয়ে সাবধানী কোচ বলেন, “বড় ম্যাচের পর ঠোক্কর খাওয়ার কথা জানি। এমনিতে কোনও একটা ট্রফি জিতে পরের ম্যাচেও ঠোক্কর খাওয়ার কথাও জানি। ২০১৯ সালে বেঙ্গালুরুর হয়ে আইএসএল জেতার পর সুপার কাপে আই লিগের একটা দলের কাছে হেরে গিয়েছিলাম। কিন্তু ফুটবলারদের মনঃসংযোগ ঠিক রাখাই আমার কাজ। ওরা আইএসএলের জন্য তৈরি। আরও একটা কঠিন ম্যাচ খেলতে নামবে। আমাদের কাছে তিন পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ।”

    মোহনবাগান কোচের দাবি

    সুপার কাপে হারের কথা ভুলে নতুন লক্ষ্য নিয়ে শুরু কলকাতা ডার্বি। দলের সঙ্গে যোগ দিয়েছেন মোহন কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস। মোহনবাগানের কোচ হিসাবে প্রথম ম্যাচেই কড়া পরীক্ষার মুখে হাবাস। তিনি বলেন, “কোনও ম্যাচে হারার কথা ভেবে খেলতে নামি না। মনে রাখবেন, আমি এখনও ইস্টবেঙ্গলের কাছে হারিনি। ট্রফির জন্য লড়াই করতে নামলে সব ম্যাচে জয়ের কথা ভেবেই নামতে হয়।” জাতীয় দলে থাকা সাত ফুটবলার ফিরেছেন। অতীতে মোহনবাগানকে কোচিং করানো হাবাস মেনে নিচ্ছেন, আগের বারের থেকে ভারতীয় ফুটবলারদের অনেক উন্নতি হয়েছে। বলেছেন, “গত বারের থেকে এ বার ভারতীয় ফুটবলারের মান ভাল হয়েছে। বিশেষত মোহনবাগানের কথা বলব। অনেকেই জাতীয় দলের হয়ে ভাল খেলেছে। আমাদের দলটা খুবই ভাল। অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছে।”


    ম্যাচের আগে নিজেকে চাপে ফেলতে চাইছেন না হাবাস। তাঁর কথায়, “নতুন দায়িত্ব পেয়েছি। কাল আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ। আমাদের ফোকাসে শুধু কালকের ম্যাচে। ডার্বির আগে নিজের উপরে চাপ কমানোর চেষ্টা করছি। সব সময়েই আমার লক্ষ্য থাকে দলকে সেরা ফর্মে রাখা। এত বড় ম্যাচের আমরা নিজেদের সব রকম ভাবে তৈরি রাখছি। জানি যে আমরা বিপক্ষের থেকে পয়েন্ট তালিকায় এগিয়ে। কিন্তু অন্য দল নিয়ে নয়, আমি ভালবাসি নিজের দলকে নিয়ে ভাবতে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Mohun Bagan vs East Bengal: মোহনবাগানকে ৩-১ গোলে উড়িয়ে সুপার কাপের শেষ চারে ইস্টবেঙ্গল

    Mohun Bagan vs East Bengal: মোহনবাগানকে ৩-১ গোলে উড়িয়ে সুপার কাপের শেষ চারে ইস্টবেঙ্গল

    মাধ্যম নিউজ ডেস্ক: কলিঙ্গ সুপার কাপে মোহনবাগান সুপার জায়ান্টকে ৩-১ গোলে গুঁড়িয়ে দিল ইস্টবেঙ্গল। পৌঁছে গেল সুপার কাপের সেমিফাইনালে। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল মোহনবাগান। লাল-হলুদ মশালে পুড়ে খাক হয়ে গেল পালতোলা নৌকা। ০-১ থেকে ৩-১ গোলে জিতলেন কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা। জোড়া গোল করেন ক্লেইটন সিলভা। একটি গোল করেন নন্দকুমার।

    মশাল জ্বলল সুপার কাপে

    এদিন চলতি মরসুমের তৃতীয় ও বছরের প্রথম ডার্বিতে মুখোমুখি হয়েছিল মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপে দুটো ডার্বি হয়েছিল। ডুরান্ডে গ্রুপ পর্বের ডার্বি জিতেছিল ইস্টবেঙ্গল। টানা আটটি ডার্বি হারের পর অবশেষে জয়ের স্বাদ পেয়েছিল লাল-হলুদ শিবির। ডুরান্ড ফাইনালেও মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান (East Bengal vs Mohun Bagan)। বদলা নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সবুজ মেরুন। এ বার যেন ইস্টবেঙ্গলের বদলার পালা ছিল। মরসুমে তিনটির মধ্যে দুটো ডার্বি জিতল ইস্টবেঙ্গল।

    প্রথম সারির সাত ফুটবলার না থাকার ফল টের পেল সবুজ-মেরুন। সব বিদেশি থাকা সত্ত্বেও ইস্টবেঙ্গলকে টেক্কা দিতে পারল না তারা। অগস্টে ডুরান্ড কাপের গ্রুপ পর্বের পর সেই প্রতিযোগিতারই ফাইনালে মোহনবাগানের কাছে হেরেছিল ইস্টবেঙ্গল। আবার ডার্বিতে জিতল তারা। ইস্টবেঙ্গলের জয়ের নায়ক ক্লেটন সিলভা। জোড়া গোল করলেন তিনি। অপর গোলটি করেন নন্দকুমার। মোহনবাগানের গোলদাতা হেক্টর ইয়ুস্তে। ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে মোহনবাগান। প্রথম গোলও দেয় সবুজ মেরুন। কিন্তু তারপর থেকেই যেন বদলে যায় ইস্টবেঙ্গল। গোল শোধ করতে মাত্র পাঁচ মিনিট নেয় তারা। গোল পেয়ে আরও আগ্রাসী হয়ে ওঠে ইস্টবেঙ্গলের খেলা। মোহনবাগানের মাঝমাঠ ক্রমশ ছন্নছাড়া হয়ে পড়ে। আর খেলায় ফিরতে পারেনি তারা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Mohun Bagan: শহরে এলেন কোচ হাবাস, সুপার কাপের শেষ চারে যেতে ডার্বি জিততেই হবে মোহনবাগানকে 

    Mohun Bagan: শহরে এলেন কোচ হাবাস, সুপার কাপের শেষ চারে যেতে ডার্বি জিততেই হবে মোহনবাগানকে 

    মাধ্যম নিউজ ডেস্ক: বড় ম্যাচের তিনদিন আগে কলকাতা এসে গেলেন মোহনবাগান (Mohun Bagan) কোচ আন্তনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)। মঙ্গলবার দলের সঙ্গে যোগ দেবেন তিনি। কলিঙ্গ সুপার কাপের ডার্বি শুক্রবার। তার আগে টিমের সঙ্গে হাবাসের যোগ দেওয়া নিশ্চিত ভাবেই মনোবল বাড়াবে সবুজ-মেরুন শিবিরের। সুপার কাপের (Super Cup) সেমিফাইনালে পৌঁছতে হলে ডার্বি জিততেই হবে মোহনবাগানকে। অন্যদিকে  ডার্বি ড্র হলেই শেষ চারে চলে যাবে ইস্টবেঙ্গল (East Bengal)। 

    ডার্বিতে সুবিধা জনক জায়গায় ইস্টবেঙ্গল

    সুপার কাপে এখনও পর্যন্ত মোহনবাগান ও ইস্টবেঙ্গল  দু’দলই নিজেদের দু’টি ম্যাচ জিতেছে। ফলে দু’দলেরই পয়েন্ট ৬। এই পরিস্থিতিতে শুক্রবার ডার্বিতে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মধ্যে যে দল জিতবে তারা যাবে সুপার কাপের সেমিফাইনালে। সহজ হিসাব। কিন্তু ম্যাচ ড্র হলে সেমিফাইনালে উঠবে ইস্টবেঙ্গল। সুপার কাপের নিয়ম অনুযায়ী, গ্রুপের দু’দলের পয়েন্ট সমান থাকলে দেখা হয় গোলপার্থক্য। দু’দলেরই গোলপার্থক্য সমান (২)। অর্থাৎ, ডার্বি ড্র হলে গোলপার্থক্য একই থাকবে। তখন দেখা হবে কোন দল বেশি গোল করেছে। আর সেখানেই এগিয়ে লাল-হলুদ। গ্রুপের দুই ম্যাচে ইস্টবেঙ্গল গোল করেছে ৫টি। গোল খেয়েছে ৩টি। ফলে গোলপার্থক্য ২। অন্য দিকে মোহনবাগান গোল করেছে ৪টি। খেয়েছে ২টি। ফলে তাদেরও গোলপার্থক্য ২। যদি ডার্বি ড্র হয় তা হলে বেশি গোল করার নিরিখে মোহনবাগানকে টপকে সুপার কাপের সেমিফাইনালে উঠবে ইস্টবেঙ্গল। 

    আরও পড়ুন: চিন্তায় রাখলেন রোহিত-বিরাট! শিবম-যশস্বীর দাপটে সিরিজ ভারতের

    মোহন-শিবিরে যোগ দিচ্ছেন হাবাস

    কার্যত কোচ ছাড়াই সবুজ-মেরুন সুপার কাপের প্রথম দুটো ম্যাচ খেলেছে। সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা টিম সামলেছেন। প্রথম ম্যাচে শ্রীনিদি ডেকানকে ২-১ হারিয়েছিল টিম। পরের ম্যাচে হায়দরাবাদ এফসিকে একই স্কোরলাইনে হারিয়েছে। পর পর দুটো ম্যাচ জেতায় মনোবল তুঙ্গে টিমের। হাবাস যোগ দিলে ডার্বির ছকও সাজিয়ে নিতে পারবেন। সুপার কাপের এই গ্রুপ নিশ্চিত ভাবে কঠিন। গ্রুপ থেকে একটিই টিম যাবে সেমিফাইনালে। মোহনবাগানের কাছে ডার্বি যে কারণে খুব গুরুত্বপূর্ণ।  কলকাতার দুই বড় টিমের পয়েন্ট সমান। এমনকি গোল পার্থক্য দুই টিমের সমান। কিন্তু গোল করার নিরিখে এগিয়ে লাল-হলুদ। তাই কিছুটা হলেও ডার্বিতে এগিয়ে ইস্টবেঙ্গল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Super Cup 2024: পিছিয়ে পড়েও জয় দিয়েই সুপার কাপ অভিযান শুরু মোহনবাগানের

    Super Cup 2024: পিছিয়ে পড়েও জয় দিয়েই সুপার কাপ অভিযান শুরু মোহনবাগানের

    মাধ্যম নিউজ ডেস্ক: ইস্টবেঙ্গলের মতোই জয় দিয়েই সুপার কাপ (Super Cup 2024) অভিযান শুরু করল মোহনবাগান। মঙ্গলবার কলকাতার দুই প্রধানের দিনটা মন্দ গেল না। নিজেদের প্রথম ম্যাচে কলিঙ্গ স্টেডিয়ামে শ্রীনিধি ডেকানকে ২-১ গোলে হারাল সবুজ-মেরুন ব্রিগেড। প্রথমে পিছিয়ে পড়েছিল মোহনবাগান (Mohun Bagan)। সেখান থেকে দলকে টেনে তুললেন জেসন কামিংস ও আর্মান্দো সাদিকু। দুই বিদেশির গোলে পালে হাওয়া লাগল বাগানের। ম্যাচের সেরা ফুটবলারের পুরস্কার জেতেন আশিস রাই।

    পিছিয়ে পড়ে প্রত্যাবর্তন

    এদিন খাতায়-কলমে শক্তিশালী মোহনবাগানের বিরুদ্ধে শুরুটা ভাল করে শ্রীনিধি। তারাই বেশি আক্রমণ করতে থাকে। বাগানকে প্রথম ধাক্কা দেয় শ্রীনিধিই। ২৭ মিনিটের মাথায় বক্সের মধ্যে লালরোমাওয়াইয়াকে ফাউল করেন সুমিত রাঠি। পেনাল্টি পায় শ্রীনিধি। গোল করেন উইলিয়াম অলিভিয়েরা। গোল খাওয়ার পরে শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠেন সবুজ-মেরুন ফুটবলাররা। ৩৯ মিনিটের মাথায় সমতা ফেরান কামিংস। অভিষেক সূর্যবংশীর শট বারে লেগে ফেরে। ফিরতি বল জালে জড়িয়ে দেন কামিংস। দ্বিতীয়ার্ধে অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল শুরু করে বাগান। ৭১ মিনিটের মাথায় সাদিকুর গোলে ২-১ এগিয়ে যায় মোহনবাগান।

    কোচ জুয়ান ফেরান্দোকে সরিয়ে দেওয়ার পরে এদিন প্রথম ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান। নতুন কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস এখনও দলের সঙ্গে যোগ দেননি। তাই কলিঙ্গ স্টেডিয়ামে শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে কোচের দায়িত্ব সামলান সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা। আগামী ১৪ জানুয়ারি, অর্থাৎ রবিবার সুপার কাপে (Super Cup 2024) এ-গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোহনবাগান মাঠে নামবে হায়দ্রাবাদের বিরুদ্ধে। একই দিনে ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলেরও।

     

    আরও পড়ুন: ক্লেটনের জোড়া গোল, সুপার কাপে জয় দিয়ে শুরু ইস্টবেঙ্গলের

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Super Cup 2024: ক্লেটনের জোড়া গোল, সুপার কাপে জয় দিয়ে শুরু ইস্টবেঙ্গলের

    Super Cup 2024: ক্লেটনের জোড়া গোল, সুপার কাপে জয় দিয়ে শুরু ইস্টবেঙ্গলের

    মাধ্যম নিউজ ডেস্ক: জয় দিয়ে সুপার কাপে (Super Cup 2024) যাত্রা শুরু করল ইস্টবেঙ্গল। মঙ্গলবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে হায়দ্রাবাদ এফসিকে ৩-২ গোলে হারাল লাল-হলুদ। গোটা ম্যাচে দাপট দেখাল ইস্টবেঙ্গল। লাল-হলুদের হয়ে জোড়া গোল করলেন ইস্টবেঙ্গলের অধিনায়ক ক্লেটন সিলভা। একটি গোল সউল ক্রেসপোর। ম্য়াচের সেরা হন ক্লেটন। 

    দুরন্ত ইস্টবেঙ্গল

    তবে এই ম্যাচে ইস্টবেঙ্গল (East Bengal) যতগুলো সুযোগ নষ্ট করেছে সেগুলো থেকে গোল করতে পারলে সংখ্যাটা আরও বাড়ত। ম্য়াচ জিতে সুপার কাপ শুরু হলেও গোলের সুযোগ নষ্ট করাটা চিন্তায় রাখবে কুয়াদ্রাতকে। ক্লেটন, নন্দকুমাররা শুরু থেকেই আক্রমণাত্মক শুরু করেন। ম্যাচের ৮ মিনিটের মাথায় নন্দকুমারের শট পোস্টে লেগে ফেরে। নইলে প্রথমেই এগিয়ে যেতে পারত ইস্টবেঙ্গল। দু’মিনিট পরে ফাঁকা গোলে বল ঠেলতে পারেননি ক্লেটন। ৩৩ মিনিটের মাথায় সেই ক্লেটনের গোলেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। রাকিপের ক্রসে শরীর ছুড়ে ডান পায়ের টোকায় গোল করেন ক্লেটন। ৪৪ মিনিটের মাথায় গোল শোধ করে হায়দ্রাবাদ। দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে ফ্রি কিক থেকে ফের গোল করে ক্লেটন। ৭৭ মিনিটের মাথায় পেনাল্টি পায় হায়দরাবাদ। সেখান থেকে গোল করে সমতা ফেরান নিম। ৭৯ মিনিটে কর্নার থেকে পাওয়া দুর্দান্ত বলে হেড দিয়ে গোল করে স্কোর ৩-২ করেন সাউল ক্রেস্পো। 

    নামছে মোহনবাগানও

    শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে আজ, মঙ্গলবার মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট। ম্যাচ শুরু সন্ধ্যে ৭.৩০। সরাসরি সম্প্রচার ও টিভিতে স্ট্রিমিং হবে স্পোর্টস ১৮-এ। এ ছাড়াও ম্যাচটি লাইভ স্ট্রিমিং হবে জিও সিনেমায়।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mohun Bagan: মোহনবাগান কোচের পদ থেকে সরলেন ফেরান্দো, দায়িত্বে আন্তোনিও হাবাস 

    Mohun Bagan: মোহনবাগান কোচের পদ থেকে সরলেন ফেরান্দো, দায়িত্বে আন্তোনিও হাবাস 

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছরের শুরুতেই মোহনবাগানের (Mohun Bagan) কোচের পদ থেকে সরে গেলেন জুয়ান ফেরান্দো (Juan Ferrando)। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হল টেকনিক্যাল ডিরেক্টর আন্তোনিও লোপেজ হাবাসকে। তাঁর কোচিংয়েই সুপার কাপ এবং মরসুমের বাকি ম্যাচ খেলবে মোহনবাগান। এর আগে হাবাস সবুজ-মেরুনের কোচ ছিলেন। এ মরসুমের শুরুতে তাঁকে টেকনিক্যাল ডিরেক্টর করে দলের সঙ্গে রাখা হয়েছিল। এবার ফেরান্দোকে সরিয়ে আবার কোচ হিসেবে ফিরিয়ে আনা হল হাবাসকে।

    ফেরান্দোর সাফল্য

    ২০২১ সালে কোচ করা হয়েছিল ফেরান্দোকে (Juan Ferrando)। সে বার হাবাসের কোচিংয়ে আইএসএলে সাফল্য আসছিল না। ওই মরসুমেই গোয়ার কোচ হিসেবে ডুরান্ড কাপ জিতেছিলেন জুয়ান ফেরান্দো। ওই সাফল্যের কথা মাথায় রেখে মরসুমের মাঝপথে হাবাসকে সরিয়ে বাগানের (Mohun Bagan) কোচ হয়েছিলেন ফেরান্দো। দু’বছর পর সেই ফেরান্দোকে সরিয়ে আবার বাগানের হটসিটে এলেন হাবাস। এএফসি কাপে ব্যর্থতা, আইএসএলে পরপর তিন ম্যাচে হার, এর জেরেই ফেরান্দোর ওপর অসন্তোষ তৈরি হয়েছিল। মোহনবাগান এ বারের আইএসএলে এখনও পর্যন্ত ১০টি ম্যাচে ৬টি জিতেছে। পেয়েছে ১৯ পয়েন্ট। গত বারের চ্যাম্পিয়ন দল রয়েছে পাঁচ নম্বরে।

    হাবাসেই ভরসা

    দু’বছরে সবুজ-মেরুনের ৭৭টি ম্যাচে কোচ ছিলেন ফেরান্দো (Juan Ferrando)। এর মধ্যে ৪২টি ম্যাচে জিতেছিল দল। হেরেছিল ২০টিতে। বাকি ১৫টি ম্যাচ ড্র হয়। ফেরান্দোর প্রশিক্ষণেই গত মরসুমে আইএসএল চ্যাম্পিয়ন হয় মোহনবাগান (Mohun Bagan)। তার পরে জেতে ডুরান্ড কাপও। কিন্তু এ বারের আইএসএলে টানা তিনটি ম্যাচে হারের পরেই দায়িত্ব ছেড়ে দিলেন ফেরান্দো। ৯ জানুয়ারি থেকে শুরু কলিঙ্গ সুপার কাপ। এক সপ্তাহ সময় পাবেন হাবাস দল গোছানোর জন্য। হাবাসেই আপাতত ভরসা রাখছেন কর্তারা। আশা করা হচ্ছে, হাবাসের হাত ধরেই মোহনবাগান আবার জয়ে ফিরবে।

     

    আরও পড়ুন: বিশেষ ক্লাস কিংবদন্তি বোরার! এশিয়ান কাপে সুনীলদের ট্রেনিং ট্রেভরের

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mohun Bagan: প্রথম দল হিসেবে আইএসএলে টানা চার ম্যাচ জিতে ইতিহাস গড়ল মোহনবাগান

    Mohun Bagan: প্রথম দল হিসেবে আইএসএলে টানা চার ম্যাচ জিতে ইতিহাস গড়ল মোহনবাগান

    মাধ্যম নিউজ ডেস্ক: আইএসএলের শীর্ষস্থান ধরে রেখে রেকর্ড গড়ল সবুজ মেরুন দল। বুধবার জামশেদপুর এফসির বিরুদ্ধে ৩-২ গোলে জয় পেল মোহনবাগান (Mohun Bagan)। পিছিয়ে পড়েও বিপক্ষের মাঠে দুর্দান্ত ভাবে ফিরে এলেন লিস্টনরা। মোহনবাগানের হয়ে গোল করেন আর্মান্দো সাদিকু, লিস্টন কোলাসো এবং কিয়ান নাসিরি। টানা চার ম্যাচ জিতে আইএসএল-এর ইতিহাসে রেকর্ড গড়ল মোহনবাগান। প্রথম কোনও দল টানা চার ম্যাচ জয়ের নজির সৃষ্টি করল আইএসএল-এর ইতিহাসে। এই জয়ের ফলে, পয়েন্ট তালিকার শীর্ষ স্থান ধরে রেখে অবিচল থাকল সবুজ মেরুন।

    জামশেদপুরের রং সবুজ মেরুন (Mohun Bagan)

    বুধবার প্রথম থেকেই ম্যাচে জামশেদপুর আক্রমণাত্মক ছিল। খেলার গতি ছিল বেশ তীব্র। টানটান উত্তেজনায় বল তাঁদের পায়ে পেয়েই ছিল। মাত্র সাত মিনিটের মাথায় গোল করে এগিয়ে যায় জামশেদপুর। কিন্তু গোল খেয়েই আক্রমণে তেজ বাড়ায় মোহনবাগান (Mohun Bagan)। খেলার ২৯ মিনিটের মাথায় সাহাল এবং মনবীরের দুরন্ত পাসে গোল করেন সাদিকু। বিরতির পর খেলার গতিকে আরও তীব্র করে মোহনবাগান। গোটা মাঠ জুড়ে সবুজ মেরুনদের দখলে চলে যায় বল। ৫০ মিনিটের মাথায় গোল করেন লিস্টন। রীতিমতো ডিফেন্ডারদের পাশ কাটিয়ে বল ঢুকিয়ে দেন গোলে। ৭০ মিনিটের মাথায় জামশেদপুরের গোলকিপার টিপি রেহনেশ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর ৭৩ মিনিটের মাথায় কিয়ান নাসিরি নেমে দুরন্ত গোল করেন। এই খেলায় ৮৬ মিনিটের মাথায় পেনাল্টি পায় জামশেদপুর। সেখান থেকে একটি গোল করে স্টিভ আম্বরি। শেষের ২৫ মিনিটে জামশেদপুরের পক্ষে ম্যাচে ভারসাম্য ফেরানো আর সম্ভব হয়নি। সবুজ মেরুনের কোচ জুয়ান বলেন, খেলোয়াড়দের খেলায় আমি খুব আনন্দিত। আগামী দিনে ওঁরা আরও ভালো খেলবে।

    প্রতিকূল ছিল ম্যাচ   

    বুধবার খেলায় দলের তিনজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন না। ফলে ম্যাচ ছিল মোহনবাগানের পক্ষে প্রতিকূল। ম্যাচে এদিন ছিলেন না বুমোস। জ্বরে আক্রান্ত ছিলেন কামিন্স। সেই সঙ্গে চোট লেগেছিল ডিফেন্ডার আনোয়ার আলির। কিন্তু জয় দলের কাছে বাধা হয়ে দাঁড়ায়নি। আইএসএলে মোহনবাগানের (Mohun Bagan) পরবর্তী ম্যাচ ২ ডিসেম্বর। মাঝে ২৭ নভেম্বর এফসি-র বিরুদ্ধে এএফসি কাপের ম্যাচ রয়েছে বলে জানা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ISL 2023-24: আইএসএল-এর শুরুতেই শীর্ষে মোহনবাগান! কত নম্বরে ইস্টবেঙ্গল? 

    ISL 2023-24: আইএসএল-এর শুরুতেই শীর্ষে মোহনবাগান! কত নম্বরে ইস্টবেঙ্গল? 

    মাধ্যম নিউজ ডেস্ক: ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) প্রথম রাউন্ডের শেষে শীর্ষে মোহনবাগান। দুরন্ত শুরু করেছে সবুজ-মেরুন। মোহনবাগান (Mohun Bagan) দলটিকে দারুণভাবে সাজিয়েছেন কোচ জুয়ান ফেরান্দো। অনবদ্য খেলেছে বাগান জার্সিধারীরা। ঘরের মাঠে সারাক্ষণ চাপে রেখে দিচ্ছে বিপক্ষ দলকে। মাঠের দুটি প্রান্ত ধরে খেলেছে তারা। যদিও দলের রক্ষণ এখনও জমাট নয়। দ্বিতীয় রাউন্ড শুরুর আগে সেদিকেই লক্ষ্য কোচের। 

     শীর্ষে মোহনবাগান

    আইএসএল-এর প্রথম রাউন্ডের সব ম্যাচ হয়ে গিয়েছে। সব দলই একটি করে ম্যাচ খেলে ফেলেছে। ম্যাচ স্থগিত হয়ে যাওয়ায় শুধুমাত্র এফসি গোয়া এবং হায়দরাবাদ এফসি এখনও মাঠে নামেনি। বাকি ১০টি দলের মধ্যে জিতেছে মোহনবাগান সুপার জায়ান্ট, ওড়িশা এফসি,  কেরল ব্লাস্টার্স এবং মুম্বই সিটি এফসি। ড্র করেছে ইস্টবেঙ্গল এবং জামশেদপুর এফসি। হেরে গিয়েছে বেঙ্গালুরু এফসি, নর্থ-ইস্ট ইউনাইটেড, রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি এবং চেন্নাইয়িন এফসি। আইএসএলের প্রথম রাউন্ডের শেষে লিগ টেবিলে শীর্ষে রয়েছে মোহনবাগান। প্রথম ম্যাচ ড্র করে লিগ তালিকায় পাঁচ নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ওড়িশা এফসি, কেরল ব্লাস্টার্স, মুম্বই সিটি এফসি।

    ডুরান্ড কাপে রক্ষণভাগে প্রভাবিত করা দুই ইস্টবেঙ্গল তারকা লালচুংনুঙ্গা ও জর্ডন এলসের ইস্টবেঙ্গলের হয়ে আইএসএলের প্রথম ম্যাচে মাঠে নামেননি। জামশেদপুরের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে লাল হলুদ। একাধিক গোলের সুযোগ তৈরি করলেও, গোল করতে ব্যর্থ হয় ইস্টবেঙ্গল। তবে ড্র করলেও কিন্তু দলের কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat) বেশ খুশি। একাধিক গোলের সুযোগ হাতছাড়া হলেও, সেটা খেলারই অঙ্গ বলেই মনে করেন কুয়াদ্রাত।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share