Tag: Monsoon

Monsoon

  • Weather Update: সকাল থেকে সঙ্গী ঘাম! কবে বর্ষা দক্ষিণবঙ্গে বলতে পারল না হাওয়া অফিস

    Weather Update: সকাল থেকে সঙ্গী ঘাম! কবে বর্ষা দক্ষিণবঙ্গে বলতে পারল না হাওয়া অফিস

    মাধ্যম নিউজ ডেস্ক: সকাল থেকেই চাঁদিফাটা রোদ। ঘেমে-নেয়ে এক সার। সারাক্ষণ জলে ডুব দিয়ে থাকলে ভাল নতুবা, জল গড়াবে মাথা থেকে পা। আর্দ্রতাজনিত অস্বস্তিতে কাহিল শহরবাসী। গরমের ছুটি শেষে সবে খুলেছে স্কুল। ফের ছুটি বাড়ালে ভাল হয় এমনই ভাবনা, ছোট থেকে বড়দের। আপাতত আরও দুইদিন এমনই থাকবে আবহাওয়া জানাল হাওয়া অফিস। বৃহস্পতি এবং শুক্রবার বৃষ্টি (Monsoon) হতে পারে বিভিন্ন জেলায়। ইতিমধ্যে পশ্চিমের ৪ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা (Weather Update) থাকছে।

    দক্ষিণে মৌসুমী বায়ুর প্রবেশ

    হাওয়া অফিস সূত্রে (Weather Update) খবের, ১৪ তারিখের আগে মৌসুমী বায়ুর (Monsoon) দক্ষিণবঙ্গে প্রবেশ নিয়ে কোনও আপডেট দেওয়ার মতো পরিস্থিতি নেই। জুনের এক সপ্তাহ কেটে গেলেও ছিটেফোঁটা বৃষ্টির দেখা নেই। সাধারণত ১০ জুন দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর প্রবেশ করার কথা ছিল। কিন্তু তা হয়নি। উল্টে গরম বাড়ছে প্রতিদিন। গত ৩১ মে থেকে একই জায়গায় থমকে মৌসুমী অক্ষরেখা। এই সপ্তাহে উত্তরবঙ্গ থেকে দক্ষিণে মৌসুমী বায়ু আসার সম্ভাবনা নেই। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আগামী সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গে আসতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। তবে তার আগে বৃহস্পতি ও শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

    গরমে নাজেহাল শহর থেকে জেলা

    আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) বলছে, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থাকছে চরম গরম ও প্যাচপ্যাচে ঘর্মাক্ত পরিস্থিতি। আগামী ২৪ ঘন্টায় আরও এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আজ মঙ্গলবারও তেমনভাবে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের পশ্চিমের চার জেলা  বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় তৈরি হতে পারে তাপপ্রবাহের পরিস্থিতি। বুধবার বিকেলের পর থেকে পরিবর্তন হতে পারে আবহাওয়ার। বৃহস্পতি এবং শুক্রবার রাজ্যজুড়ে থাকছে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.১ ডিগ্রি বেশি। পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ভোরে ৫৬ শতাংশ এবং বেলা বাড়লে ৮৫ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় আরও ১-২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।

    আরও পড়ুন: মন্ত্রক বদলাল না শান্তনুর, মোদি মন্ত্রিসভায় জায়গা পেয়েই জোড়া দায়িত্ব সুকান্তর

    উত্তরে চলছে বৃষ্টি

    উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির (Monsoon) পূর্বাভাস দিল হাওয়া অফিস (Weather Update)। উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে ভারী বৃষ্টি সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস। মঙ্গলবার আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। বুধ ও বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাস বইবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: রবিতেও তীব্র গরমে পুড়বে কলকাতা ও জেলা! তাপপ্রবাহের সতর্কতা, কবে বৃষ্টি শহরে?

    Weather Update: রবিতেও তীব্র গরমে পুড়বে কলকাতা ও জেলা! তাপপ্রবাহের সতর্কতা, কবে বৃষ্টি শহরে?

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘দীর্ঘ দগ্ধ দিন’! সকাল থেকে ঘামে প্যাচপ্যাচে গরম। দুপুর গড়িয়ে বিকেল। জুনের ৮ তারিখেও গরমে নাজেহাল শহরবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস (Weather Update) বলছে, রবিবার আরও ২-৩ ডিগ্রি গরম বাড়বে শহরে। শনিবার থেকে মঙ্গলবার তাপপ্রবাহের পরিস্থিতিই বজায় থাকবে পশ্চিমের চার জেলায়। বাকি জেলাগুলিতেও আর্দ্রতা জনিত অস্বস্তি চরমে উঠবে। রাতেও আদ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে।

    কবে থেকে বর্ষা

    উত্তরবঙ্গে আগাম বর্ষা এলেও দক্ষিণবঙ্গের দিকে বর্ষা (Monsoon) এগোচ্ছে বিলম্বিত লয়ে। আগামী সপ্তাহের আগে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু  প্রবেশ করার সম্ভাবনা কম।  আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) সূত্রে খবর, উত্তরবঙ্গে ৩১ মে থেকে একই জায়গায় মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে। খুব ধীর গতিতেত এগোচ্ছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আগামী সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গে আসতে পারে। ১২-১৩ জুনের আগে দক্ষিণবঙ্গে বর্ষার মঙ্গল ধ্বনি শোনা যাবে না। অন্যদিকে শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে। 

    আরও পড়ুন: ছত্তিশগড়ে যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম ৭ মাওবাদী, উদ্ধার অস্ত্র

    তাপপ্রবাহের ইঙ্গিত

    আবহাওয়া দফতর (Weather Update) জানাচ্ছে, মঙ্গলবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া কষ্ট দেবে। বীরভূম ,পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া , পুরুলিয়া , ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় অস্বস্তি থাকবে চরমে। তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া এই তিন জেলাতে ।  সোমবার থেকে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার সঙ্গে বীরভূম জেলাতেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। শনিবার সকালে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৫ থেকে ৮৫ শতাংশ।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ দেরিতে, পারদ চড়ছে শহরে, কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা

    Weather Update: দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ দেরিতে, পারদ চড়ছে শহরে, কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা

    মাধ্যম নিউজ ডেস্ক: সময়ের আগে বাংলায় বর্ষা (Monsoon in Bengal) প্রবেশ করলেও তা আটকে থেকেছ উত্তরেই। দক্ষিণবঙ্গে বর্ষা আসার দিনক্ষণ এখনও জানায়নি হাওয়া অফিস (Weather Update)। প্রতিদিনই চড়ছে তাপমাত্রার পারদ।  দক্ষিণবঙ্গের অন্তত তিন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ১০ জুনের বদলে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে পারে ১২ বা ১৩ জুন। 

    কোথায় কোথায় তাপপ্রবাহ

    গত কয়েক দিন ধরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় আর্দ্রতাজনিত গরম এবং অস্বস্তি চলছে। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি (Monsoon in Bengal) হলেও গরম থেকে নিস্তার মেলেনি। এই পরিস্থিতিতে হাওয়া অফিস (Weather Update) জানিয়ে দিল, আগামী কয়েক দিনেও পরিস্থিতি বদলের কোনও আশা নেই। আলিপুর আরও জানিয়েছে যে, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার কিছু জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।  ওই তিন জেলা বাদে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে।

    আরও পড়ুন: পাশে নীতীশ, নায়ডু, মোদির নেতৃত্বেই সরকার গড়ার পথে এনডিএ

    কবে থেকে বৃষ্টি

    উত্তরবঙ্গে ইতিমধ্যে বর্ষা (Weather Update) প্রবেশ করেছে। তবে দক্ষিণবঙ্গে বর্ষা (Monsoon in Bengal) প্রবেশ করতে দু’তিন দিন দেরি হতে পারে বলে মনে করছেন আবহবিদদের একাংশ। মৌসুমি বায়ুর প্রবাহ কমে যাওয়ার কারণেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশে বিলম্ব হতে পারে বলে জানিয়েছেন আবহবিদেরা। গত ৩১ মে কেরল হয়ে বর্ষা প্রবেশ করার কথা ছিল দেশে। কিন্তু দেশবাসীকে দহনজ্বালার হাত থেকে মুক্তি দিতে এক দিন আগেই, অর্থাৎ ৩০ মে কেরল উপকূলে এসে পৌঁছয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। কেরলে ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়েছে। মৌসুমি বায়ু বর্তমানে একটু একটু করে উত্তর-পূর্বের দিকে অগ্রসর হচ্ছে। যার প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং অসমেও। বৃষ্টি চলছে উত্তরবঙ্গেও। কিন্তু দক্ষিণে বর্ষামঙ্গলের ধ্বনি বাজতে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: ভোট গণনার দিন বৃষ্টি! উত্তরে বর্ষা ঢুকলেও দক্ষিণে এখনও অপেক্ষা

    Weather Update: ভোট গণনার দিন বৃষ্টি! উত্তরে বর্ষা ঢুকলেও দক্ষিণে এখনও অপেক্ষা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোট গণনার দিনও বৃষ্টি চলবে বঙ্গে। সোমবার সকাল থেকেই শহরের আকাশে চলছে রোদ-ছায়ার খেলা। তবে বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ফের বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather Update)। উত্তরবঙ্গেই আপাতত আটকে থাকছে বর্ষা। দক্ষিণে কবে বর্ষার (Monsoon) প্রবেশ ঘটবে তা বলেনি আবহাওয়া দফতর। গত ৩১ মে বর্ষা ঢুকেছে উত্তরবঙ্গে। দক্ষিণে বর্ষা প্রবেশের সময় জুনের দ্বিতীয় সপ্তাহ। উত্তরে বর্ষা ঢুকে পড়ায় মনে করা হয়েছিল সময়ের আগেই বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গেও। কিন্তু তা হচ্ছে না। 

    শহরের তাপমাত্রা

    আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) জানাচ্ছে, সোমবার শহরের আকাশ থাকতে পারে আংশিক মেঘলা। সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত (Monsoon)। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। এক্ষেত্রে তাপমাত্রা বিশেষভাবে না বাড়লেও আর্দ্রতাজনিত অস্বস্তি দিনভর বজায় থাকবে দক্ষিণবঙ্গে। সকাল থেকেই থাকবে ঘামে প্যাচপ্যাচে গরম। তবে বিকেল বা সন্ধ্যায়র দিকে ঝড়বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিলতে পারে। 

    ভোট গণনার দিন বৃষ্টি

    আলিপুর হাওয়া অফিস (Weather Update) জানিয়েছে,বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি (Monsoon) চলতে পারে। সোমবার উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি বাঁকুড়া ও নদিয়াতেও থাকছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। এমনকী মঙ্গলবার ভোট গণনার দিনও উপকূলবর্তী জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা। দুর্যোগ হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতেও। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে সোমবার এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বইতে পারে ঝোড়ো হাওয়াও। মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। বৃষ্টি হতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা হাওয়া। উত্তরের উপরের দিকের পাঁচ জেলাতেই ৩-৪ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে।

    আরও পড়ুন: দুধের দাম বাড়াল আমূল, জানেন কত টাকা করে প্রতি প্যাকেট?

    দেশের নানা প্রান্তে গরম 

    তবে সারা ভারতের পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে কমবে তাপপ্রবাহের দাপট। তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে রাজস্থান হরিয়ানা দিল্লি ও উত্তরপ্রদেশের কিছু অংশে। তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়ে। পাঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড় ও দিল্লিতে রাতও হবে গরম। তবে তাপমাত্রা সামান্য কমলেও, তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে দিল্লি, উত্তরপ্রদেশ, কঙ্কন, গোয়া, সৌরাষ্ট্র ও কচ্ছে। হাওয়া অফিস (Weather Update) সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় শুকনো আবহাওয়া থাকবে। তাপমাত্রা বাড়তে পারে আরও দুই থেকে তিন ডিগ্রি। তবে ইতিমধ্যেই বর্ষা (Monsoon) প্রবেশ করেছে কেরলে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণের রাজ্যে, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। তামিলনাড়ুতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার থেকে। ভারী বৃষ্টি হবে আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Monsoon 2024: কেরলে ঢুকে পড়ল বর্ষা, কয়েক দিনেই পৌঁছবে উত্তর-পূর্ব ভারতে

    Monsoon 2024: কেরলে ঢুকে পড়ল বর্ষা, কয়েক দিনেই পৌঁছবে উত্তর-পূর্ব ভারতে

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার কেরলে বর্ষা প্রবেশ করল। ভারতের আবহাওয়া বিভাগ (IMD) জানিয়েছে, আগামী তিন থেকে চার দিনের মধ্যে উত্তর-পূর্ব ভারতেও মৌসুমী বায়ু (Monsoon 2024) ঢুকে পড়ার সম্ভাবনা রয়েছে। এর জেরে টানা বৃষ্টিপাতের (Heavy Rainfall) সম্ভাবনা রয়েছে। ২৮ মে পর্যন্ত বৃষ্টি দক্ষিণ আরব সাগর এবং মালদ্বীপ অঞ্চলে পৌঁছেছিল।

    যেসব অঞ্চলে বেশি বৃষ্টি হবে (Monsoon 2024)

    “বর্ষার (Monsoon 2024) অনুকূল পরিস্থিতি অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। দক্ষিণ আরব সাগরের আরও বেশি এলাকায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতি, মালদ্বীপের অবশিষ্ট অংশ এবং কমোরিন অঞ্চল, লক্ষদ্বীপ এলাকার কিছু অংশ, কেরালা, দক্ষিণ-পশ্চিমের অতিরিক্ত অঞ্চল এবং আগামী তিন বা চার দিনের মধ্যে কেন্দ্রীয় বঙ্গোপসাগর, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্ব রাজ্যগুলির কিছু অংশে টানা বর্ষা হবে” আইএমডি জানিয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার কেরলে প্রাক-বর্ষার বৃষ্টিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। রাজ্যের বেশ কয়েকটি শহরে রাস্তাগুলি প্লাবিত হয়। যার ফলে স্থানীয়দের বাড়ির বাইরে পা রাখা কঠিন হয়ে পড়েছিল।

    আরও পড়ুন: হঠাৎ বিস্ফোরণ! জগন্নাথ দেবের চন্দন যাত্রায় ঝলসে গেলেন একাধিক ভক্ত

    কাক্কানাদ-ইনফোপার্ক এবং আলুভা-এডাপ্পল্লি এলাকায় ব্যাপক জলমগ্ন ছিল। সোমবার রাত থেকে তিরুবনন্তপুরম জেলায় প্রবল বর্ষণ চলছে। বর্তমানে, মধ্যম ট্রপোস্ফিয়ারিক স্তরে একটি ঘূর্ণিঝড় দক্ষিণ তামিলনাড়ু এবং এর আশেপাশের অঞ্চলে অবস্থান করছে। এর ফলে কেরল, লক্ষদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঝড়, বজ্রপাত এবং দমকা হাওয়া (৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা) সহ বিস্তৃত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, রায়ালসীমা এবং কর্নাটকের মত রাজ্যগুলিতেও আগামী সাত দিন বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

    বহু অংশে বৃষ্টি কম হবে

    আইএমডি-র পূর্বাভাস, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত (Monsoon 2024) প্রত্যাশা করা হচ্ছে। সারা দেশে মৌসুমী বৃষ্টিপাত গড় বৃষ্টিপাতের ১০৬ শতাংশ হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে উত্তর-পশ্চিম ভারত, উত্তর-পূর্ব ভারত, মধ্য ভারতের পূর্ব অংশ এবং পূর্ব ভারতের পার্শ্ববর্তী অঞ্চলে অনেক জায়গায় স্বাভাবিক থেকে স্বাভাবিকের কম বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: আজও ভিজতে পারে শহর! ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে আবহাওয়া?

    Weather Update: আজও ভিজতে পারে শহর! ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে আবহাওয়া?

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় রেমালের (Cyclone Remal) প্রভাবে টানা বৃষ্টির পর মঙ্গলবার সকালে আকাশে রোদের দেখা মিলেছে। তবে, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update) অনুযায়ী আজ মঙ্গলবার এবং আগামী কয়েকদিনও রাজ্যের বিভিন্ন জেলায় রয়েছে কম বেশি বৃষ্টির পূর্বাভাস। 

    কোথায় কোথায় বৃষ্টি

    আলিপুর জানিয়েছে (Weather Update), এপার বাংলা ছেড়ে ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal) এখন ওপার বাংলার উপর অবস্থান করছে। গত ছয় ঘণ্টায় 20 কিলোমিটার প্রতি ঘণ্টায় পূর্ব ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়েছে। সে আরও দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হতে পারে বৃষ্টি। অন্যদিকে উত্তরবঙ্গে এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির কিছু কিছু এলাকায়। ওই সমস্ত জায়গায় জারি থাকছে কমলা সতর্কতা। পাশাপাশি দার্জিলিং ও কালিম্পং জেলার কিছু অংশে হতে পারে ভারী বৃষ্টিপাত। সেক্ষেত্রে ওই জেলায় থাকছে হলুদ সতর্কতা। পুরো সপ্তাহ ২৯, ৩০, ৩১ মে এবং ১ জুন উত্তরবঙ্গে ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

    শহরের আবহাওয়া

    হাওয়া অফিস (Weather Update) সূত্রে খবর, এদিন শহর কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও। তবে লাগাতার বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ অনেকটা নেমে গিয়েছে। এদিন কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৮.৫ ডিগ্রি কম। অন্যদিকে দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম।

    আরও পড়ুন: আজ কলকাতায় মেগা রোড-শো মোদির, রয়েছে অশোকনগর ও বারুইপুরে জোড়া সভাও

    আসছে বর্ষা

    হাওয়া অফিসের পূর্বাভাস (Weather Update) অনুযায়ী, ঘূর্ণিঝড় রেমালের (Cyclone Remal) পরেই বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে দেশে। ধীরে ধীরে সক্রিয় হচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। ইতিমধ্যেই আন্দামানে বর্ষা প্রবেশ করেছে। সব ঠিক থাকলে ৩১ মে কেরলে বর্ষা প্রবেশ করতে পারে। এর থেকে চার দিনের হেরফেরও হতে পারে। পশ্চিমবঙ্গে বর্ষা আসতে পারে ১০ জুনের পরে। আইএমডি-র পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ১০৪ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যা তুলনামূলকভাবে বেশি। ২০২৩ সালে সারা দেশে বৃষ্টি হয়েছিল প্রায় ৯৪ শতাংশ। এবার তার তুলনায় বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Monsoon Update: ‘বরিষ ধরা মাঝে শান্তির বারি’! তীব্র গরমে বর্ষা নিয়ে সুখবর দিল মৌসম ভবন

    Monsoon Update: ‘বরিষ ধরা মাঝে শান্তির বারি’! তীব্র গরমে বর্ষা নিয়ে সুখবর দিল মৌসম ভবন

    মাধ্যম নিউজ ডেস্ক: বৈশাখের কাঠফাটা রোদ, অসহ্য গরমের মধ্যেই বর্ষা (Monsoon Update) নিয়ে সুখবর দিল মৌসম ভবন। বর্ষায় দেশে এবার স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিল কেন্দ্রীয় আবহাওয়া দফতর। সোমবার আইএমডি-র তরফে জানানো হয়েছে, চলতি বছরে গোটা দেশে স্বাভাবিকের চেয়ে ছ’শতাংশ বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। গড় বৃষ্টিপাতের পরিমাণ হতে পারে ৮৭ শতাংশ। দীর্ঘ হবে বর্ষাকাল।

    কী বলল মৌসম ভবন

    মৌসম ভবন জানাচ্ছে, এই মরশুমে বৃষ্টিপাত (Monsoon Update) স্বাভাবিকের থেকে কিছুটা বেশি হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের সর্বত্রই বৃষ্টি স্বাভাবিক বা তার কিছু বেশি হবে। তবে, দক্ষিণবঙ্গের কিছু জেলাতে স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হবে বলে মনে করছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর মনে করছে, ‘এল নিনো’র প্রভাবে বর্ষার প্রথম ভাগে তাপমাত্রা বাড়বে। যা মোটামুটি জুলাই অবধি চলবে। এরপর বৃষ্টি বাড়বে। দুর্যোগ বাড়বে সারা দেশেই। আমাদের দেশে জুনের দ্বিতীয় সপ্তাহ নাগাদ বর্ষা ঢোকে। এবারও তার পরিবর্তন হচ্ছে না বলেই মনে করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত এবছর দেশে  বর্ষা আসার দিনক্ষণ জানায়নি আবহাওয়া অফিস। কেরলে বর্ষা তাড়াতাড়ি এলে সারা দেশেই বর্ষা আসবে সময়ের আগে। আবহবিদদের ধারণা, এল নিনোর প্রভাবে এবারও সময়ের আগেই দেশে বর্ষা আসতে পারে।   

    আরও পড়ুন: অভিষেকের পর অযোধ্যায় প্রথম রাম নবমীতে পূজিত হবেন রামলালা, চলছে বিশেষ প্রস্তুতি

    কেন বেশি বৃষ্টি

    সোমবার আইএমডি-র তরফে জানানো হয়েছে, বসন্তকালে এ বার উত্তর মেরুতে অন্য বারের তুলনায় কম তুষারপাত হয়েছে। এর সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর বিপরীত সম্পর্ক রয়েছে। সব মিলিয়ে আবহাওয়া দফতরের পূর্বাভাস, এ বার স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি (Monsoon Update) পাবে দেশ। ১০৬ শতাংশ বৃষ্টি হতে পারে দেশে, বলছে মৌসম ভবন। মৌসম ভবনের ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, ‘এল নিনো’ থাকলে সামগ্রিক ভাবে দেশে যেমন বেশি বৃষ্টি হয়, তেমনই ওড়িশা, দক্ষিণবঙ্গের কিছু অংশে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম বৃষ্টি হয়। আসল কথা, ১৫ জুলাই থেকে ১৫ অগস্টের মধ্যে কতটা বৃষ্টি হচ্ছে তার উপর বেশি খেয়াল রাখা হয়। ওই সময়ে পর্যাপ্ত বৃষ্টি হলে মুখে হাসি ফোটে কৃষকদের। কারণ, ওই সময়ই আমন ধান রোপণের কাজ চলে। ওই পর্বে স্বাভাবিক পরিমাণে বৃষ্টি হলে বাংলার চাষিরা কিছুটা হলেও নিশ্চিন্তে থাকেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Monsoon Cold and Cough: বৃষ্টিতে ভিজে সর্দি-কাশি! কোন কোন ঘরোয়া উপাদান কমাবে ভোগান্তি? 

    Monsoon Cold and Cough: বৃষ্টিতে ভিজে সর্দি-কাশি! কোন কোন ঘরোয়া উপাদান কমাবে ভোগান্তি? 

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    বর্ষার মরশুম! কখন বৃষ্টি হবে, অনেক সময়ই আগাম বোঝার উপায় নেই। প্রায়ই স্কুল ফেরত কিংবা অফিস যাওয়ার সময় অঝোর বৃষ্টিতে ভিজতে হচ্ছে। যার জেরে হাঁচি-কাশি, সর্দি, গলা ব্যথার মতো সমস্যা (Monsoon Cold and Cough) লেগেই থাকছে। এমনকী লাগাতার সর্দির জন্য নানা সংক্রমণে আক্রান্ত হয়ে ভোগান্তি বাড়ছে। সব মিলিয়ে নাজেহাল বঙ্গবাসী। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কিছু ঘরোয়া উপাদান সঙ্গে থাকলে এই ভোগান্তি কমতে পারে।

    কোন কোন উপাদান নিয়মিত সঙ্গী হলে ভোগান্তি (Monsoon Cold and Cough) কমে? 

    বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নিয়মিত লেবু খাওয়া দরকার। যে কোনও ধরনের লেবুর রস নিয়মিত খেতে হবে। লেবুতে রয়েছে ভিটামিন সি। যা সর্দি-কাশি প্রতিরোধে শরীরে বাড়তি শক্তি জোগায়। তাই নিয়মিত লেবুর রস খেলে সর্দি-কাশির হাত থেকে রেহাই পাওয়া সহজ হয়। 
    যাঁরা অতিরিক্ত সর্দি-কাশিতে ভোগেন, তাঁদের সকালে মধু খাওয়ার পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞ মহল। বিশেষত শিশু ও বয়স্কদের মধু খাওয়ার পরামর্শ তাঁরা দিচ্ছেন। মধুতে শরীর গরম থাকে। ফলে, সর্দির প্রকোপ (Monsoon Cold and Cough) কমে। 
    বৃষ্টিতে ভিজলে একটা গোটা লবঙ্গ চিবিয়ে খাওয়ার পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞ মহল। লবঙ্গ গলার জন্য খুবই উপকারী। তাই গলার আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন এড়াতে লবঙ্গ বিশেষ সাহায্য করে বলেই জানাচ্ছেন তাঁরা। 
    গোলমরিচ আর তুলসী পাতা একসঙ্গে মিশিয়ে খেলে সর্দি-কাশিতে (Monsoon Cold and Cough) বিশেষ উপকার পাওয়া যাবে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ, এগুলো শরীর গরম রাখে, আবার সংক্রমণ রুখতেও সাহায্য করে।
    রাতে ঘুমনোর আগে গরম দুধে হলুদ মিশিয়ে খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁরা জানাচ্ছেন, দুধে রয়েছে ভিটামিন, ক্যালসিয়াম আর হলুদে রয়েছে রোগ প্রতিরোধ শক্তি বাড়ানোর ক্ষমতা। এই দুটি এক সঙ্গে খেলে শরীর সুস্থ থাকে। 
    খাবারে আদা ও রসুন দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আদা ও রসুনে অ্যান্টি অক্সিডেন্ট থাকে। যার জেরে শরীরে রোগ প্রতিরোধ শক্তি বাড়ে। যে কোনও সংক্রমণ থেকে বাঁচাতে সাহায্য করে। তাই খাবারে এই দুই উপকরণ দেওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা।

    কোন কোন দিক এড়িয়ে চলা বিশেষ জরুরি? 

    চিকিৎসকরা জানাচ্ছেন, খাবার ও ঘরোয়া উপকরণ রোগ (Monsoon Cold and Cough) প্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করবে। তবে, সতর্ক ও সচেতন না হলে ভোগান্তি বাড়বে। তাই চিকিৎসকদের পরামর্শ, এই আবহাওয়ায় আইসক্রিম, ঠান্ডা নরম পানীয় এড়িয়ে চলা উচিত। কারণ, এগুলো খেলে দ্রুত আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশনে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। 
    তাছাড়া, যেহেতু আবহাওয়ার খামখেয়ালি ধরন রয়েছে, দ্রুত তাপমাত্রা ওঠানামা করছে, তাই লাগাতার এসি ঘরে থাকা উচিত নয় বলেই পরামর্শ চিকিৎসকদের। বিশেষত, বৃষ্টিতে ভিজে গেলে তারপর কখনই এসি ঘরে থাকা চলবে না বলেই তাঁরা জানাচ্ছেন। এতে সর্দি-কাশির (Monsoon Cold and Cough) ঝুঁকি বাড়বে। 
    তাছাড়া, পরিবারের কেউ সর্দি-কাশি বা জ্বরে আক্রান্ত হলে বাকিদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে। যাতে সংক্রমণ বেশি না ছড়ায়। বিশেষত শিশুদের থেকে দূরত্ব বজায় রাখা জরুরি।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Dengue: বিজ্ঞাপনেই কি দায়িত্ব শেষ? বর্ষার শুরুতেই ম্যালেরিয়া, ডেঙ্গুর দ্বিগুণ প্রকোপ!

    Dengue: বিজ্ঞাপনেই কি দায়িত্ব শেষ? বর্ষার শুরুতেই ম্যালেরিয়া, ডেঙ্গুর দ্বিগুণ প্রকোপ!

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    অগাস্ট-সেপ্টেম্বর থেকে শুরু হয় আতঙ্ক। অক্টোবরে প্রকোপ বাড়ে মারাত্মক! প্রত্যেক বছর ম্যালেরিয়া আর ডেঙ্গুর (Dengue) প্রকোপ যেন রাজ্যবাসীর সঙ্গী হয়েছে। এ বছরে সেই ভোগান্তি আরও কয়েক গুণ বাড়বে বলেই আশঙ্কা করছে বিশেষজ্ঞ মহল। কারণ, বর্ষার শুরুতেই দ্বিগুণ হয়েছে ডেঙ্গু ও ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা!

    কী বলছে স্বাস্থ্য দফতরের রিপোর্ট (Dengue)? 

    স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, বছরের প্রথম ছ’মাসের ডেঙ্গু (Dengue) ও ম্যালেরিয়া আক্রান্তের পরিসংখ্যান উদ্বেগ বাড়াচ্ছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত ছ’মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দু’হাজারের কাছাকাছি। ম্যালেরিয়া আক্রান্ত শুধু কলকাতাতেই গত ছ’মাসে দেড় হাজার ছাড়িয়েছে। যা ২০২২ সালের তুলনায় দ্বিগুণ। কলকাতার যাদবপুর, গিরিশ পার্ক সহ একাধিক এলাকায় নিয়মিত ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, গত বছর যে সব এলাকাকে ডেঙ্গু ও ম্যালেরিয়ার জন্য রেড জোন অর্থাৎ, অধিক বিপজ্জনক বলে ঘোষণা করা হয়েছিল, ২০২৩ সালের প্রথম ছ’মাসে সেই সব এলাকার স্বাস্থ্য পরিস্থিতির বিশেষ উন্নত হয়নি। বিশেষত উত্তর চব্বিশ পরগনার দমদম, হাবড়া, বসিরহাট, নিউটাউন এলাকায় ডেঙ্গুর প্রকোপ মারাত্মক। আবার হুগলি, হাওড়া জেলায় ডেঙ্গুর পাশপাশি প্রকোপ বাড়াচ্ছে ম্যালেরিয়া। যে হারে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বাড়ছে, তা রাজ্যবাসীর জন্য উদ্বেগজনক বলেই জানাচ্ছে বিশেষজ্ঞ মহল।

    বিজ্ঞাপনেই কি দায়িত্ব শেষ? 

    স্বাস্থ্য দফতর ও সংশ্লিষ্ট পুরসভার বিরুদ্ধে ভুক্তভোগীদের একাংশের অভিযোগ, হোর্ডিং আর ফ্লেক্স টাঙিয়েই দায়িত্ব শেষ করতে চাইছে সংশ্লিষ্ট মহল। যেমন, উত্তরপাড়ার একাধিক রাস্তায় হোর্ডিং টাঙিয়েছে উত্তরপাড়া পুরসভা। আশপাশ পরিষ্কার রাখা, নোংরা না ফেলার জন্য সেখানে বলা হয়েছে। জমা জল মশার আঁতুড় ঘর, ডেঙ্গু (Dengue) নিয়েও রয়েছে সতর্কবার্তা। কিন্তু বাসিন্দাদের অভিযোগ, রাস্তা, পার্ক কে পরিষ্কার করবে? উত্তরপাড়ার একাধিক পার্কে অপ্রয়োজনীয় গাছ কাটা হয় না। নোংরা হয়ে থাকে। ফলে, শিশুরা খেলতে গেলেই মশার কামড়ের আশঙ্কা থাকে। নিকাশি ব্যবস্থা নিয়েও তাদের অভিযোগ। বৃষ্টি হলেই জল জমে। এই একই অভিযোগ হাওড়া ও কলকাতার বাসিন্দাদের একাংশের। গিরিশ পার্ক সহ উত্তর কলকাতার একাধিক জায়গায় ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছে। বাসিন্দাদের অভিযোগ, রাস্তার মোড়ে হোর্ডিং দেওয়া হচ্ছে, জল জমতে দেওয়া যাবে না। এদিকে সামান্য বৃষ্টিতে রাস্তার জল বাড়িতে উঠে আসছে। শুধু বিজ্ঞাপন কি ডেঙ্গু, ম্যালেরিয়া রুখতে পারবে?

    কী বলছেন স্বাস্থ্য কর্তারা? 

    স্বাস্থ্য কর্তারা অবশ্য এই সব অভিযোগ মানতে নারাজ। তাঁরা জানাচ্ছেন, সব রকম কাজ হচ্ছে। শুধুই হোর্ডিং টাঙিয়ে তাঁরা দায়িত্ব শেষ করছেন না। বিভিন্ন পুরসভার সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। পঞ্চায়েত ও পুরসভার সাহায্য নিয়ে বাড়ি বাড়ি জ্বর হয়েছে কিনা, খোঁজ নেওয়া হচ্ছে। তবে, এক স্বাস্থ্যকর্তা বলেন, “ডেঙ্গু, (Dengue) ম্যালেরিয়া রুখতে সচেতনতা সবচেয়ে বড় হাতিয়ার। মানুষ তার আশপাশ পরিষ্কার রাখলে অনেক সংক্রমণ কমবে। তাই সেদিকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে প্রয়োজনীয় অন্যান্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • West Bengal Weather: বর্ষার অনুকূল পরিবেশ দক্ষিণবঙ্গে! কবে নামবে বৃষ্টি?

    West Bengal Weather: বর্ষার অনুকূল পরিবেশ দক্ষিণবঙ্গে! কবে নামবে বৃষ্টি?

    মাধ্যম নিউজ ডেস্ক: গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। মাঝে মধ্যে ছিটেফোঁটা বৃষ্টিপাত স্বস্তি নিয়ে এলেও তা ক্ষণস্থায়ী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়াতে অস্বস্তি বাড়ছে। কবে আসবে বর্ষা? রাজ্যবাসী উদগ্রীব চাতক পাখির মতোই। উল্লেখ্য, ৮ জুন বর্ষা প্রবেশ করেছে কেরলে।

    বঙ্গে কবে ঢুকছে বর্ষা? (West Bengal Weather)

    দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর দেখা কবে মিলবে বঙ্গে? আশার কথা শোনাচ্ছেন আলিপুর আবহাওয়া দফতরের কর্তারা। তাঁদের মতে, ‘‘১৯ থেকে ২২ জুনের বর্ষা প্রবেশ করতে পারে বঙ্গে।’’ কিন্তু কীভাবে নিশ্চিত হওয়া যাচ্ছে? আবহবিদদের কথায়, ‘‘প্রাক বর্ষার আবহাওয়া রাজ্য জুড়ে দেখা যাচ্ছে। তাপপ্রবাহ যেমন চলছে, তেমনি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও হচ্ছে মাঝে সাঝে, যা বর্ষা আসার পূর্বাভাস।’’ বিশেষজ্ঞরা বলছেন, ‘‘কেরলে বর্ষা ঢোকার এক সপ্তাহ পরে সাধারণত তা বাংলায় আসে। তবে হিসাব সব সময় যে মিলবে, এমনটা নয়।’’ কেরলে ঢোকার পরে মৌসুমি বায়ু হিমালয়ে ধাক্কা খেয়ে ফেরে রাজ্যের ওপর দিয়ে। প্রথমে ভিজতে থাকে উত্তরবঙ্গ, পরে দক্ষিণবঙ্গ। এমনিতে কেরলে বর্ষা ঢোকে ১ জুন। তবে প্রতিবার এমন নিয়ম মানে না মৌসুমি বায়ু। গত বছর সময়ের আগেই ঢুকেছিল বর্ষা (২৯ মে)। ২০২১ সালে বর্ষা ঢুকেছিল ৩ জুন। ২০২০ সালে অবশ্য ক্যালেন্ডার অনুসরণ করেই কেরলে বর্ষা ঢুকেছিল। আবার ২০১৯ সালে চলতি বছরের মতোই ৮ জুন দেশে বর্ষা ঢুকেছিল।

    উত্তরবঙ্গে ইতিমধ্যে ঢুকেছে বর্ষা (West Bengal Weather)

    উত্তরবঙ্গে বর্ষা ইতিমধ্য়ে প্রবেশ করেছে বলেও জানাচ্ছে হাওয়া অফিস। তাদের মতে, আপাতত দার্জিলিং সহ কালিম্পং, আলিপুরদুয়ার জেলাগুলিতে অতি ভারী বৃষ্টি চলবে। তবে মালদা, দক্ষিণ দিনাজপুরের মতো জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতাও দিয়েছেন আবহবিদরা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। যেমন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চি মবর্ধমান, বাঁকুড়া, বীরভূম। অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। রয়েছে বন্যার সতর্কতাও! সব মিলিয়ে প্রকৃতির খামখেয়ালিপনায় জর্জরিত রাজ্যবাসী। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সতর্কতা কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির কিছু অংশে। পার্বত্য এলাকার দুই জেলা দার্জিলিং ও কালিম্পঙে টানা বৃষ্টির জেরে ধস নামার আশঙ্কা রয়েছে। একটানা ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলেও সতর্কতা জারি করা হয়েছে (West Bengal Weather)। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।

    আরও পড়ুন: বীরভূমে শাসক দলের দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত বিরোধীরা, কমিশনের দ্বারস্থ বিজেপি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share