Tag: National Anthem

National Anthem

  • Har Ghar Tiranga: মোদির ডাকে সাড়া দিয়ে ভূস্বর্গে তিরঙ্গা মিছিল, জাতীয় সঙ্গীতও গাইল পড়ুয়ারা

    Har Ghar Tiranga: মোদির ডাকে সাড়া দিয়ে ভূস্বর্গে তিরঙ্গা মিছিল, জাতীয় সঙ্গীতও গাইল পড়ুয়ারা

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বাধীনতার ৭৫ বছর পূর্তির প্রস্তুতি উপলক্ষে এবার শোভাযাত্রা বের হল জম্মু-কাশ্মীরে (Jammu Kashmir) । এদিন পুঞ্চে তিরঙ্গা (Tiranga) পতাকা নিয়ে ওই শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় অংশ নেয় স্থানীয় একটি স্কুলের পড়ুয়ারা। এদিকে, বান্দিপোরার একটি স্কুলে জাতীয় সঙ্গীত (National Anthem) গাইল পড়ুয়ারা।

    রবিবার মন কি বাত (Mann Ki Baat) অনুষ্ঠানে দেশবাসীকে হর ঘর তিরঙ্গা আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ৭৫ বছরের  স্বাধীনতা দিবসকে (Independence Day) ঐতিহাসিকও আখ্যা দেন তিনি। এদিন ওই অনুষ্ঠানের প্রথম দিকে প্রধানমন্ত্রী বলেন, আজাদির অমৃত মহোৎসবের অধীনে আগামী ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত আমরা হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করব। আপনারাও সকলে এই কর্মসূচির অংশীদার হোন। এবং নিজের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করুন। ২ থেকে ১৫ আগস্ট পর্যন্ত সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচারে তিরঙ্গা (Tricolor) ব্যবহারের অনুরোধও জানান তিনি। 


    ckquote class=”twitter-tweet”>

    #AzadiKaAmritMahatosav

    Some glimpses of preparatory activities in various schools of the District as a part of #HarGharTiranga Campaign and #IndependenceDay2022 Celebrations.@diprjk @OfficeOfLGJandK @HMOIndia @dcbandipora @ddnewsSrinagar pic.twitter.com/aGHpktvZRz

    — Information & PR, Bandipora (@dicbandipora) August 4, 2022

    [

    জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি শুরু করে দিল ভূস্বর্গের কয়েকটি স্কুল। এদিন জম্মুর পুঞ্চে তেরঙ্গা জাতীয় পতাকা হাতে শোভাযাত্রা করে স্কুলের পড়ুয়ারা। আজ, ৫ অগাস্ট। ঠিক তিন বছর আগে এই দিনেই ভূস্বর্গ থেকে রদ করা হয়েছিল ৩৭০ ধারা। সেই দিনেই স্কুল পড়ুয়াদের এই মিছিল দৃষ্টি আকর্ষণ করেছে দেশবাসীর। এদিন জাতীয় সঙ্গীত গাইল বান্দিপোরার একটি স্কুলের পড়ুয়ারা।

    ৩৭০ ধারা রদের পর আক্ষরিক অর্থেই ভূস্বর্গে নেমে এসেছে কাঙ্খিত শান্তি। এক সময় যে উপত্যকা নিত্য হত রক্তস্নাত, সেখানে এখন বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া প্রকৃতই শান্তি ফিরেছে। সেই কারণেই স্বাধীনতা দিবসের প্রস্তুতি উপলক্ষে এই দিনটিকেই ওই স্কুলগুলির কর্তৃপক্ষ বেছে নিয়েছেন বলে ধারণা ওয়াকিবহাল মহলের।

     

  • National Anthem: মাদ্রাসাগুলিতে প্রার্থনার সময় গাইতে হবে জাতীয় সঙ্গীত, উত্তরপ্রদেশের পথে হরিয়ানাও?

    National Anthem: মাদ্রাসাগুলিতে প্রার্থনার সময় গাইতে হবে জাতীয় সঙ্গীত, উত্তরপ্রদেশের পথে হরিয়ানাও?

    মাধ্যম নিউজ ডেস্ক: মাদ্রাসা (madrassa) বা স্কুলগুলিতে প্রার্থনার পর জাতীয় সঙ্গীত গাইলে কারোর কোনও সমস্যা হতে পারে না, অভিমত হরিয়ানার (Haryana) শিক্ষামন্ত্রী কানোয়ার পালের। এই বিষয়ে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) সরকারের সঙ্গে একমত তিনি। সম্প্রতি উত্তরপ্রদেশের সব মাদ্রাসায় প্রার্থনার পর জাতীয় সঙ্গীত (National Anthem) বাধ্যতামূলক করেছে যোগী সরকার। এই সিদ্ধান্তকে সমর্থন করে কানোয়ার জানান, হরিয়ানাতেও সব মাদ্রাসা বা স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক করার কথা ভাবছে সরকার।

    কানোয়ার বলেন, “জাতীয় সঙ্গীত সব জায়গায় গাওয়া যেতে পারে। এটা দেশবাসীর কাছে গর্বের। স্কুল হোক বা মাদ্রাসা, জাতীয় সঙ্গীত গাইলে কারোর বাধা দেওয়া উচিত নয়।” উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে উত্তরপ্রদেশের সমস্ত মাদ্রাসায় জাতীয় সঙ্গীত “জন গণ মন” গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকারের তরফ থেকে বৃহস্পতিবার এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। 

    নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিটি মাদ্রাসায় সকালে হয় জাতীয় সঙ্গীতের সুর বাজাতে হবে না হলে গাইতে হবে। এই নির্দেশিকা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। উত্তরপ্রদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার এস এন পান্ডেও সমস্ত মাদ্রাসায় এই নির্দেশ জারি করেছেন বলে জানা গিয়েছে।       

    নির্দেশিকায় বলা হয়েছে, ক্লাস শুরুর আগে, রাজ্যের সমস্ত স্বীকৃত, সাহায্যপ্রাপ্ত এবং অ-সহায়ক মাদ্রাসায় আসন্ন শিক্ষাবর্ষ থেকে শিক্ষক এবং ছাত্রদের দ্বারা জাতীয় সঙ্গীত গাওয়া হবে। কিছু কিছু মাদ্রাসায় অবশ্য জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। তবে এবার প্রতিটি মাদ্রাসায় জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক করে দিল যোগী সরকার।  

    হরিয়ানাতেও কী এধরনের পদক্ষেপ করা হতে পারে? এই প্রশ্নের উত্তরে কানোয়ার জানান “জন গণ মন” গাওয়াতে কোনও সমস্যা নেই। হরিয়ানা সরকার বিষয়টি নিয়ে ভাবছে। হরিয়ানা সরকারের ক্লাস নাইনের ইতিহাস বইতে তথ্য বিকৃতির অভিযোগ করেছিল কংগ্রেস। সেই দাবি খারিজ করে দিয়ে কানোয়ার জানান, কোনও দলের ইচ্ছানুসারে ইতিহাস রচনা করা যায় না।

LinkedIn
Share