Tag: Nepal

Nepal

  • Earthquake Delhi: মাঝারি ভূমিকম্পে কাঁপল দিল্লি, ভবিষ্যতে বড় ক্ষতির আশঙ্কা ভারতেও! সতর্কবার্তা বিশেষজ্ঞদের

    Earthquake Delhi: মাঝারি ভূমিকম্পে কাঁপল দিল্লি, ভবিষ্যতে বড় ক্ষতির আশঙ্কা ভারতেও! সতর্কবার্তা বিশেষজ্ঞদের

    মাধ্যম নিউজ ডেস্ক: কেঁপে উঠল রাজধানী দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন অঞ্চল। বুধবার দুপুরে আচমকাই কেঁপে ওঠে রাজধানী দিল্লি ও সংলগ্ন এলাকা। জানা গিয়েছে এদিন দুপুর দেড়টা নাগাদ নেপালে একটি ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪। তবে এখনও ক্ষয়ক্ষতির খবর নেই। ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিমি।

    রাজধানী দিল্লির পাশাপাশি ভূমিকম্পের অভিঘাত অনুভূত হয়েছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং হরিয়ানার বিস্তীর্ণ এলাকায়। এর ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। এদিন দুপুর দেড়টায় উত্তরাখণ্ডের পিথোরাগড়েও ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৪। পিথোরাগড় থেকে ১৪৩ কিলোমিটার দূরে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ১০ কিলোমিটারের মধ্যে।

    ভূমিকম্প অনুভূত মধ্যপ্রদেশ, উত্তর-পূর্ব ভারতে

    এর আগে রবিবার অর্থাৎ, ২০ ফেব্রুয়ারি মধ্যপ্রদেশের মালওয়া এলাকায় ভূমিকম্প হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (ভারতের ভূমিকম্প গবেষণা কেন্দ্র) ট্যুইট করে জানিয়েছে যে মধ্যপ্রদেশের ইন্দোর সদর দফতর থেকে ১৫১ কিলোমিটার দূরে ধার জেলায় রবিবার দুপুর ১২টা ৫৪ মিনিটে ভূমিকম্প হয়। ভুপৃষ্ঠের ১০ কিলোমিটার নিচে ৩.০ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল ধার জেলার গুজরাট ও মহারাষ্ট্র সীমান্তে। মৃদু এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ধার ছাড়াও বারওয়ানি ও আলিরাজপুরেও ভূমিকম্প অনুভূত হয়েছে। 

    রবিবার শুধুমাত্র মধ্যপ্রদেশ নয়, অরুণাচল প্রদেশেও ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৮। জাতীয় ভূমিকম্প গবেষণা কেন্দ্রের রিপোর্ট অনুসারে, ওই দিন সকাল ৬টা বেজে ২৬ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে মেঘালয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ে ভূপৃষ্ঠ থেকে ৪৬ কিলোমিটার গভীরে। শুধু মেঘালয় নয়, অসম ও গুয়াহাটির বেশ কিছু এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছিল।

    রবিবার সকাল ৭টা ৩ মিনিটে ভারত মহাসাগরে রিখটার স্কেলে ৪.৭ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছিল। কম্পনের উৎসস্থল ছিল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের ক্যাম্পবেল সৈকত থেকে ৬২৩ কিলোমিটার দক্ষিণপূর্বে সমদ্রতলে, ভূপৃষ্ঠ থেকে ৬৬ কিলোমিটার গভীরে।

    আরও পড়ুুন: ‘গোর্খারা বহিরাগত…’, শোভনদেবের মন্তব্যের প্রতিবাদে বিধানসভায় ওয়াকআউট বিজেপির

    ভয়াবহ ভূমিকম্পের শঙ্কা

    ভূমিকম্পের জেরে আতঙ্কিত হয়ে পড়েন এইসব রাজ্যের বাসিন্দারা। তবে হতাহতের কোনও খবর নেই। সাম্প্রতিক তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পের ক্ষয়ক্ষতির কথা ভেবেই মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। তবে এই ভূমিকম্পের তীব্রতা অতটা না থাকায় বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি। তবে, ভারতেও ভয়াবহ ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে বলে অভিমত ভূ-বিজ্ঞানীদের। গবেষণায় দেখা গিয়েছে, প্রতি বছর ৫ সেন্টিমিটার করে সরে যাচ্ছে ভারতীয় টেকটনিক প্লেট। হায়দরাবাদের ন্যাশন্যাল জিও ফিজিক্যাল রিসার্চ ইন্সটিটিউটের প্রধান আবহবিদ এবং ভূবিজ্ঞানী ডঃ এন পূর্ণ চন্দ্র রাও জানান, পৃথিবীর ভূত্বকে বহু রকমের প্লেট রয়েছে। যেগুলি প্রতিনিয়ত চলমান। ভারতীয় প্লেট প্রতি বছর ৫ সেন্টিমিটার করে সরে যাচ্ছে। যার ফলে চাপ বাড়ছে হিমালয় সংলগ্ন এলাকাগুলিতে। এর ফলে সম্ভাবনা থেকেই যাচ্ছে ভূমিকম্পের।

    ন্যাশন্যাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানা গেছে সোমবার উত্তরাখন্ডের ধর্মশালা থেকে ৫৬ কিমি উত্তরে ৩.৬ ম্যাগনিটিউডের ভূমিকম্প অনুভূত হয়েছে। যার কেন্দ্রস্থল ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ১০ কিমি গভীরে। এছাড়া ফ্রেবরুয়ারির ১৯ তারিখেও অন্ধ্রপ্রদেশের  এনটিআর জেলার নন্দিগামা এলাকা কেঁপে ওঠে ভূমিকম্পে। তবে এতে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Nepal Plane Crash: বাবাকে দেওয়া কথা রাখতে পারলেন না মেয়ে! কী বলেছিলেন বিমান দুর্ঘটনায় মৃত ওশিন?

    Nepal Plane Crash: বাবাকে দেওয়া কথা রাখতে পারলেন না মেয়ে! কী বলেছিলেন বিমান দুর্ঘটনায় মৃত ওশিন?

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার নেপালের পোখরা বিমানবন্দরে অবতরণের ঠিক কয়েক সেকেন্ড আগে ভেঙে পরে নেপালের ইয়েতি এয়ারলাইন্সের বিমান। সেই ভয়াবহ দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যেই দেখা গিয়েছে ভারতীয় যুবক সোনুর ফেসবুক লাইফ থেকে। সেদিন ইয়েতি এয়ারলাইন্সের ওই বিমানে ছিলেন বিমান সেবিকা ওশিন আলে মাগার। সেদিন ২৪ বছরের এই তরুণীও প্রাণ হারিয়েছেন ভয়াবহ দুর্ঘটনায়। জানা গিয়েছে, তাঁকে ওইদিন তাঁর বাবা বলেছিলেন, সেদিনের মত কাজে না গিয়ে বাড়ির উৎসবে অংশ নিতে। কিন্তু ওশিন বলেছিলেন, ফ্লাইটটি শেষ করেই তিনি ফিরে আসবেন। কিন্তু বাবাকে দেওয়া কথা রাখতে পারলেন না তিনি।

    মেয়েকে সেদিন আটকাতে না পেরে আক্ষেপ বাবার

    রবিবার ছিল মাঘে সংক্রান্তি উৎসব। মকর সংক্রান্তির দিনটিকে এই নামেই উদযাপন করেন নেপালের মানুষ। উৎসবের দিনে মেয়েকে কাজে যেতে নিষেধ করেছিলেন ওশিনের বাবা মোহন। ভারতীয় সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মী মোহন আলে মাগার। তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, রবিবার তাঁর কেমন যেন মনে হয়েছিল। তাই তিনি তাঁর মেয়ে ওশিনকে খুব সকালে বলেছিলেন, কাজে যাওয়ার দরকার নেই। বরং সে যেন বাড়ির অনুষ্ঠানে আসে। কিন্তু ওশিন বলেছিলেন, দুটি ফ্লাইট শেষ করেই তিনি উৎসবে যোগ দেবেন। বাবার কথা না রাখতে পারলেও বাবাকে ওশিন কথা দিয়েছিলেন, তিনি ফিরে এসে মাঘে সংক্রান্তি উদযাপন করবেন। কিন্তু নিয়তি তা হতে দিল না।

    ওশিনের বাবা আরও জানিয়েছেন, বাড়িতে যখন উৎসবের আয়োজন চলছিল, ঠিক সেই সময় এই বিমান দুর্ঘটনার খবর পান তাঁরা। ফলে সেদিন তাঁর মেয়েকে আটকাতে না পারার আক্ষেপ তো রয়েছেই, সঙ্গে মেয়েকে হারিয়ে শোকে আকুল তিনি। ওশিনের বাবা-মায়ের শুধু মনে হচ্ছে, সেদিন ছুটি নিলে তাঁদের মেয়ে আজ বেঁচে থাকত।

    মৃত্যুর আগের টিকটক ভিডিও ভাইরাল

    প্রকাশ্যে এসেছে বিমানসেবিকা ওশিনের টিকটক ভিডিও। গতকাল থেকেই তাঁর মৃত্যুর আগে করা ভিডিওটি নেটদুনিয়ায় ভাইরাল। সেদিন বিমানযাত্রা শুরুর আগেই বিমানের ভিতর থেকে ভিডিও বানিয়ে নিজেকে ক্যামেরাবন্দি করেছিলেন তিনি। সেখানে তাঁকে হাসিমুখে ভিডিও করতে দেখা যায়। ভিডিওটি পোস্টও করেন সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওই এখন নেটপাড়ায় ভাইরাল, যা দেখে চোখে জল নেটিজেনদের।

    চিতওয়ানের মাদির বাসিন্দা তাঁরা। ওশিন কাঠমাণ্ডুতে থেকে পড়াশোনা করেছেন। নেপালের অক্সফোর্ড কলেজ থেকে পড়াশোনা করেন তিনি। তাঁর উচ্চশিক্ষা ভারতে। স্নাতক হয়ে সাহারা এয়ার হোস্টেস অ্যাকাডেমি থেকে পাশ করেন। দু’বছর হল বিয়ে হয়েছে ওশিনের। তাঁর স্বামী কর্মসূত্রে ব্রিটেনে থাকেন। দুই বোন এবং এক ভাই আছে ওশিনের। মোহন জানিয়েছেন, মেয়ের অনেক স্বপ্ন ছিল। কেরিয়ারে অনেক এগিয়ে যেতে চেয়েছিলেন ওশিন। সব শেষ হয়ে গেল। দুর্ঘটনার খবর পেয়ে ভেঙে পড়েছে ওশিনের পরিবার। তাঁর বাবা এবং মা গিয়ে মেয়ের মৃতদেহ শনাক্ত করে এসেছেন।

  • Nepal Plane Crash: মানত করে পুত্রলাভ! পশুপতিনাথে পুজো দিতে গিয়ে আর ফেরা হল না উত্তরপ্রদেশের সোনুর

    Nepal Plane Crash: মানত করে পুত্রলাভ! পশুপতিনাথে পুজো দিতে গিয়ে আর ফেরা হল না উত্তরপ্রদেশের সোনুর

    মাধ্যম নিউজ ডেস্ক: নেপালের পোখরা বিমানবন্দরে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারান পাঁচ ভারতীয় যুবক। এই পাঁচ ভারতীয় যুবকের মধ্যে একজন ছিলেন গাজিপুরের সোনু জয়সওয়াল, যিনি এই দুর্ঘটনা ঘটার আগে ভিডিও করেছিলেন। তাঁর সঙ্গে ছিল তিন বন্ধুও। তবে জানেন কি সোনু কেন গিয়েছিলেন নেপাল? এবার তাঁর নেপাল যাওয়ার পিছনের কারণও প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, সোনু ও তাঁর তিন বন্ধু কাঠমাণ্ডুর পশুপতিনাথ মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। ছেলে হলে পুজো দেবেন। নেপালের পশুপতিনাথ মন্দিরে এমনই মানসিক করে এসেছিলেন উত্তর প্রদেশের গাজিপুরের বাসিন্দা সোনু জয়সওয়াল। কিন্তু তাঁর আর বাড়ি ফেরা হল না।

    পশুপতিনাথ মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন সোনু

    উত্তরপ্রদেশের গাজিপুর জেলার চক জিনাব গ্রামের বাসিন্দা সোনু। একটি মদের দোকান চালাতেন তিনি। তাঁর সঙ্গে আরও তিন বন্ধু নেপালে গিয়েছিলেন। চক জিনাব গ্রামের প্রধান বিজয় জয়সওয়াল জানান, সম্প্রতি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সোনুর স্ত্রী। ৬ মাস আগে তাঁর কোল আলো করে এসেছে পুত্র। সোনুর দুই মেয়ে ছিল। তৃতীয় বার পুত্র সন্তান কামনা করেছিলেন। মানসিক ছিল, পুত্র সন্তান ঘরে এলে পশুপতিনাথের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবেন। সেই মতই বন্ধুদের সঙ্গে পাড়ি দিয়েছিলেন হিমালয়ের উদ্দেশে।

    আরও পড়ুন: দুর্ঘটনার মুহূর্তে ফেসবুক লাইভ করছিলেন এক ভারতীয় যাত্রী! দেখুন সেই ভিডিও

    গত ১০ জানুয়ারি নেপালের উদ্দেশে রওনা দেন সোনুরা। মঙ্গলবারই ফেরার কথা ছিল। কিন্তু নিয়তি তাঁর জন্য অন্য কিছু লিখেছিল, জানান গ্রামপ্রধান। তাঁর কথায়, “সোনুদের অন্য একটি বাড়ি আছে। ওর স্ত্রী এবং সন্তানেরা সেখানেই রয়েছেন। তাঁদের এখনও এই দুর্ঘটনার কথা জানানো হয়নি।”

    এছাড়াও জানা গিয়েছে, সোনু ও তাঁর বন্ধুদের পোখরা ঘুরতে যাওয়ারও পরিকল্পনা ছিল। পোখরার টুরিস্ট হাবে প্যারাগ্লাইডিং করার পরিকল্পনা নিয়েছিলেন তাঁরা। দক্ষিণ নেপালের এক বাসিন্দা অজয় কুমার শাহ জানিয়েছেন, পোখরা পর্যটন সমৃদ্ধ জায়গা। চারজনই সেখানে প্যারাগ্লাইডিংয়ের জন্য যাচ্ছিলেন। পশুপতিনাথ মন্দিরের কাছে তাঁরা ছিলেন। তারপর তাঁরা পোখরার জন্য বেরিয়ে যান। পোখরা থেকে গোরক্ষপুর হয়ে তাঁদের ভারতে ফেরার কথা ছিল। প্রসঙ্গত, সোনুর সঙ্গে আরও যে তিনজনের মৃত্যু হয়েছে তাঁরা হলেন অভিষেক কুশওয়াহা, বিশাল শর্মা এবং অনিল কুমার রাজভর। সোনুরা চার জন ছাড়া পঞ্চম ব্যক্তিকে সঞ্জয় জয়সওয়াল নামে শনাক্ত করা গিয়েছে।  

  • Nepal Plane Crash: দুর্ঘটনার মুহূর্তে ফেসবুক লাইভ করছিলেন এক ভারতীয় যাত্রী! দেখুন সেই ভিডিও

    Nepal Plane Crash: দুর্ঘটনার মুহূর্তে ফেসবুক লাইভ করছিলেন এক ভারতীয় যাত্রী! দেখুন সেই ভিডিও

    মাধ্যম নিউজ ডেস্ক: মৃত্যুর আগেও এক যাত্রী ভিডিও করে গেলেন, আর সেই ভয়াবহ দৃশ্যই দেখতে পেল গোটা বিশ্ব। বিমানের ভিতরে থাকা সহযাত্রীদের শেষ মুহূর্ত ক্যামেরিবন্দি করেছেন এক জন যাত্রী।  নেপালের বিমান দুর্ঘটনার সেই চাঞ্চল্যকর মুহূর্তই সামনে এল এবার। সেই ভিডিওতে দেখা গিয়েছে হাসি মুখে এক ভারতীয় যাত্রী ফেসবুক লাইফ করছিলেন। কিন্তু পরক্ষণেই সেই দৃশ্য বদলে গেল কান্না-চিৎকারে। ভিডিওতে মনে হয়েছে, হঠাৎ এক ঝাঁকুনিতে সেই ফোনটি পড়ে যায় ও শেষ মুহূর্তে দেখা যায় ভয়াবহ আগুন। 

    বিমান ভেঙে পড়ার কিছু ভিডিও মাটি থেকেও নেওয়া হয়েছিল। সেই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে বিমান আকাশেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। তারপরই মুহূর্তের মধ্যে আছড়ে পড়ে মাটিতে। বিকট আওয়াজ করে মাটিতে আছড়ে পড়ে এটি। সেই ক্লিপে দেখা যায় কীভাবে নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে বিমান। এর পর আরেকটি ভিডিওতে দেখা যায়, ভেঙে পড়া ফ্লাইটটি থেকে ধোঁয়া বের হচ্ছে, আর দাউ দাউ করে জ্বলছে আগুন। 

    মৃত্যুর আগের দৃশ্য ক্যামেরাবন্দি!

    গতকাল, রবিবার সকাল ১০টা ৩২ মিনিটে কাঠমাণ্ডু থেকে ৬৮ জন যাত্রী নিয়ে পোখরার উদ্দেশে রওনা দিয়েছিল ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি। বিমানে ৪ জন বিমানকর্মীও ছিলেন। রবিবার সকালে পোখরা বিমানবন্দরে নামার ঠিক আগেই ৭২ জনকে নিয়েই মাটিতে আছড়ে পড়ে ইয়েতি বিমান সংস্থার একটি এটিআর-৭২ বিমান। ভেঙে পড়া সেই বিমানের ধ্বংসাবশেষের কাছ থেকে একটি মোবাইল খুঁজে পেয়েছেন উদ্ধারকারীরা। আর তাতেই প্রকাশ্যে এসেছে বিমান ভেঙে পড়ার ঠিক আগের মুহূর্ত। সেই ভিডিওই প্রমাণ যে, কিছু সেকেন্ডের মধ্যেই কত কিছুই না ঘটে যেতে পারে। সেই ভিডিও দেখেই বোঝা যাচ্ছে যে, সেটি কতটা অসহনীয়! কতটা যন্ত্রনার!

    মৃত্যু ভারতীয়দের

    সূত্রের খবর অনুযায়ী, ফেসবুক লাইভ করা সেই ব্যক্তির নাম সোনু জয়সওয়াল। তিনি উত্তরপ্রদেশের গাজিপুর জেলার চক জিনাব গ্রামের বাসিন্দা। সোনু ছাড়াও দুর্ঘটনার কবলে পড়েছেন যে চার ভারতীয় যুবক, তাঁরা হলেন – অনিল রাজভর, বিশাল শর্মা, অভিষেক কুশওয়া, সঞ্জয় জয়সওয়াল। জানা গিয়েছে, গত ১৩ জানুয়ারি তাঁরা নেপালে বেড়াতে গিয়েছিলেন। কিন্তু ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। বিমান মাটিতে আছড়ে পড়ার আগে তিনি ফেসবুক লাইফ করছিলেন। লাইফ করার প্রথমে তাঁর হাসি মুখ দেখা গেলেও সেই লাইফ শেষ হয় যাত্রীদের চিৎকার-কান্না ও আগুনের লেলিহান শিখায়। জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সোনু সহ পাঁচ ভারতীয় যুবকের। সূত্রের খবর অনুযায়ী, ৭২ জন যাত্রীর মধ্যে সকলেই মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত ৬৮টি দেহ উদ্ধার। তবে, কারও বেঁচে থাকার সম্ভাবনা ভীষণই ক্ষীণ বলে জানিয়েছে নেপাল সেনা। 

     

  • Pushpa Kamal Dahal: ফের নেপালের প্রধানমন্ত্রী হতে চলেছেন প্রচণ্ড

    Pushpa Kamal Dahal: ফের নেপালের প্রধানমন্ত্রী হতে চলেছেন প্রচণ্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের নেপালের প্রধানমন্ত্রী হতে  চলেছেন পুষ্প কমল দহল (Pushpa Kamal Dahal) ওরফে প্রচণ্ড । এদিন দেশের রাষ্ট্রপতি (President of Nepal) বিদ্যাদেবী ভাণ্ডারি তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করার কথা জানিয়েছেন।

    নেপাল রাজনীতির সারাদিনের ঘটনাক্রম

    রবিবার সকালেই নেপালি কংগ্রেসের নেতৃত্বাধীন পাঁচ দলের জোটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন প্রচণ্ড (Pushpa Kamal Dahal)। কারণ প্রথম দফায় প্রচণ্ডকে (Pushpa Kamal Dahal) প্রধানমন্ত্রিত্ব দিতে রাজি হননি নেপাল কংগ্রেসের নেতা শের বাহাদুর দেউবা। জানা যাচ্ছে, প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রেসিডেন্টের পদও নিজেদের দখলেই রাখতে চেয়েছিলেন দেউবা। প্রচণ্ডের দলকে আপাতত স্পিকারের পদই দিতে চেয়েছিলেন তিনি। বেঁকে বসেন প্রচণ্ড। সে কারণে জোট ছেড়ে বেরিয়ে আসেন তিনি। 

    এরপর নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও দলের সভাপতি কেপি শর্মা ওলির সঙ্গে একান্তে সাক্ষাৎকার করেন প্রচণ্ড (Pushpa Kamal Dahal)। ওলির বাসকোটের বাড়িতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসে প্রচণ্ডের নেতৃত্বাধীন সিপিএন-এমসি, ওলির নেতৃত্বাধীন সিপিএন-ইউএমএল, রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি এবং অন্য কিছু ছোট ছোট দল।  নিজেদের মধ্যে সহমতের ভিত্তিতে জোট সরকার গড়ার বিষয়ে সহমত হয়েছে দলগুলি। ঠিক হয়েছে ওলি এবং প্রচণ্ডের মধ্যে প্রধানমন্ত্রিত্ব ভাগ হবে। প্রথম দফায় প্রধানমন্ত্রী হবেন প্রচণ্ড।

    প্রসঙ্গত, নেপালের কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান প্রচণ্ড তৃতীয়বারের জন্য নেপালের প্রধানমন্ত্রীর হতে চলেছেন। ২০০৮-২০০৯ সাল ও ২০১৬-১৭ সালের পর আবারও ফের নেপালের প্রধানমন্ত্রী হবেন তিনি (Pushpa Kamal Dahal)। জাতীয় সংসদের ২৭৫ জন প্রতিনিধির মধ্যে ১৬৫ জনই তাঁর সমর্থনে রয়েছেন বলে শোনা যাচ্ছে। তার মধ্যে সিপিএন-ইউএমএলের ৭৮ জনের সমর্থন পেয়েছে নতুন জোট সরকার। প্রচণ্ডের দল সিপিএন-এমসির ৩২ জনের সমর্থন রয়েছে। আরএসপির ২০ জন, আরপিপির ১৪ জন, জেএসপির ১২ জন, জনমত দলের ৬ জন এবং নাগরিক উন্মুক্তি পার্টির ৩ জনের সমর্থন রয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  • Nepal on Agnipath: অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে গোর্খা নিয়োগ স্থগিতের আর্জি নেপালের 

    Nepal on Agnipath: অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে গোর্খা নিয়োগ স্থগিতের আর্জি নেপালের 

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় সেনায় ‘অগ্নিপথ’ প্রকল্পে (Agnipath scheme) গোর্খাদের নিয়োগ (Gorkha Recruitment) স্থগিতের আর্জি করল নেপাল। কিছুদিন পরেই নেপাল (Nepal) সফরে যাবেন ভারতীয় সেনাপ্রধান। নেপাল সেনাবাহিনীর ‘সাম্মানিক জেনারেল’ পদে ভূষিত করা হবে ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডেকে (Manoj Pande)।  

    সেনাবাহিনীতে ভারত ও নেপালি গোর্খাদের নিয়ে গোর্খা রেজিমেন্ট ৪৩টি গোর্খা ব্যাটালিয়ন রয়েছে। নেপালের অর্থনীতিতেও বড়সড় ভূমিকা রয়েছে ভারতীয় সেনাবাহিনীর। তবে অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে গোর্খা সেনা নিয়োগ স্থগিত করতে ভারতকে অনুরোধ করেছে নেপাল। নেপাল বিদেশমন্ত্রকের বক্তব্য, বিষয়টি যেহেতু নতুন, তাই নেপালের সব রাজনৈতিক দল এই বিষয়ে আলোচনায় বসতে চায়। সেই অবধি সময় দিক ভারতীয় সেনা (Indian Army)। সেনায় অস্থায়ী এই চাকরি ব্যবস্থা নেপাল-ভারত-ব্রিটেনের আগের চুক্তির পরিপন্থী বলেও দাবি করেছে নেপাল সরকার। 

    আরও পড়ুন: অগ্নিবীর পরীক্ষার ফল প্রকাশ করল বায়ুসেনা, দেখবেন কী করে?

    ভারতীয় সেনায় করোনা ঢেউ আসার আগে অবধিও প্রতি বছর ১২০০-১৫০০ নেপালি গোর্খা চাকরি পেয়েছেন। ভারতীয় সেনায় চাকরি করে হাজার-হাজার নেপালি গোর্খা। পেনশনও পান অনেকে। 

    সম্প্রতি নেপালের বিদেশমন্ত্রী নারায়ণ খড়কে (Narayan Khadke) সেদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবকে অগ্নিপথ প্রকল্প নিয়ে আপত্তির কথা জানিয়েছেন। বর্তমানে অগ্নিপথ প্রকল্পের মাধ্যমেই ভারতীয় সেনায় নিয়োগ চলছে। নেপালের বিদেশমন্ত্রীর মতে, “এখন গোর্খাদের ভারতীয় সেনায় যেভাবে নিয়োগের কথা বলা হচ্ছে তা ১৯৪৭-এর ৯ নভেম্বর নেপাল-ভারত-ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কাঠমাণ্ডু রাজনৈতিক দল এবং এ বিষয়ে ওয়াকিবহাল মহলের প্রত্যেকের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনার পরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হোক।”      

    নেপালের বিদেশ মন্ত্রী আরও বলেন, “১৯৪৭-এর যে চুক্তির ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনীতে গোর্খাদের নিয়োগ করা হয়, অগ্নিপথ প্রকল্পের অধীনে ভারতীয় সেনায় নতুন নিয়োগ নীতি তার থেকে আলাদা। তাই নেপালকেও নতুন এই নীতি সম্পর্কে মূল্যায়ন করতে হবে।”

    আরও পড়ুন: নেপালি এবং গোর্খাদেরও সেনায় নিয়োগ করা হবে অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে 

    ১৯৪৭-র ত্রিপাক্ষিক চুক্তিতে বলা হয়, ভারতীয় সেনাদের মতোই বেতন, অবসরভাতা এবং অন্যান্য সুযোগ- সুবিধা দিতে হবে গোর্খাদের। নেপালের আশঙ্কা, অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে নিয়োগ হলে সেই চুক্তি বিঘ্নিত হতে পারে। সেনায় চাকরি করার সুবাদে বহু গোর্খা ভারতেই থেকে যান। এই প্রকল্পের মাধ্যমে নিয়োগের ৪ বছরের মাথায় যাঁদের বসিয়ে দেওয়া হবে, তাঁদের ভবিষ্যৎ কী হবে? সেই প্রশ্ন তুলেছে নেপাল সরকার। আলোচনায় বসতে চায় প্রতিবেশী দেশ। উল্লেখ্য, বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে নেপাল গোর্খাদের নিয়োগ করতে চলেছে ভারতীয় সেনা। তারপর নেপালের তরফ থেকে এই দাবি ওঠে। কিন্তু ভারতের তরফে পরিষ্কার করা হয়েছে, এখন প্রক্রিয়া স্থগিত করা সম্ভব নয়।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
      

     

  • Sanu Sherpa: দু’বার করে ৮ হাজার মিটার উচ্চতাবিশিষ্ট ১৪টি পর্বতশৃঙ্গ জয়! বিশ্বরেকর্ড গড়লেন সানু শেরপা

    Sanu Sherpa: দু’বার করে ৮ হাজার মিটার উচ্চতাবিশিষ্ট ১৪টি পর্বতশৃঙ্গ জয়! বিশ্বরেকর্ড গড়লেন সানু শেরপা

    মাধ্যম নিউজ ডেস্ক: পর্বতারোহণে বিশ্ব রেকর্ড গড়লেন নেপালের পর্বতারোহী সানু শেরপা (Sanu Sherpa)। ৪৭ বছর বয়সী এই নেপালি পর্বতারোহী প্রথম ব্যক্তি, যিনি বিশ্বের ৮ হাজার মিটার উচ্চতার ১৪টি শৃঙ্গ দুবার করে জয় করেছেন। এরমধ্যে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন সাতবার। বিশ্বে তিনিই প্রথম যিনি এই রেকর্ড গড়ে তুললেন। ১৪ টি শৃঙ্গ একবার নয় দুবার করে জয় করায় ইতিহাসে তিনি তাঁর নাম লিখিয়েছেন।

    [insta]https://www.instagram.com/p/Cc-kL7tJvnU/?utm_source=ig_web_copy_link[/insta]

    আরও পড়ুন: ভাঙলেন নিজের জাতীয় রেকর্ড! ডায়মন্ড লিগে দ্বিতীয় নীরজ

    পর্বত জয় করে দেশে ফেরার পর কাঠমাণ্ডুর ত্রিভুবন বিমানবন্দরে (Tribhuvan International Airport) গতকাল তাঁকে স্বাগত জানানো হয়। সেখানে উপস্থিত ছিলেন নেপালের পর্যটন মন্ত্রী। পর্বতারোহণের সব রেকর্ড (Mountaineering World Record) যেন ভেঙেচুরে দিলেন নেপালের এই ব্যক্তি সানু শেরপা। বিশ্বের সবকটি আট হাজার উচ্চতা বিশিষ্ট শৃঙ্গ অন্তত দু’বার করে আরোহণ করে জয় করেছেন তিনি।

    আরও পড়ুন: বিশ্ব উষ্ণায়নে গলছে হিমবাহ, জায়গা বদল হচ্ছে এভারেস্ট বেস ক্যাম্পের?

    সানু শেরপা পাকিস্তানের কারাকোরামের গ্যাসারব্রাম-২ পর্বতশৃঙ্গ (Gasherbrum-II peak in Pakistan’s Karakoram Mountain range) জয় করেন, যেটির উচ্চতা ৮ হাজার ৩৫ মিটার। এটি তিনি দুবার জয় করেছেন। এর আগে ২০১৯ সালে এটি জয় করেছিলেন। এই আরোহণের সঙ্গে সঙ্গেই গড়ে ওঠে এক নতুন রেকর্ড। সানু শেরপা সাতবার মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠেছেন। পৃথিবীর সর্বোচ্চ এই পর্বতশৃঙ্গের উচ্চতা ৮ হাজার ৮৪৯ মিটার। এছাড়া তিনবার করে লোৎসে এবং মানাসলুতে উঠেছেন।

    [insta]https://www.instagram.com/p/CdfHEegMH7-/?utm_source=ig_web_copy_link[/insta] 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Everest Base Camp: বিশ্ব উষ্ণায়নে গলছে হিমবাহ, জায়গা বদল হচ্ছে এভারেস্ট বেস ক্যাম্পের?

    Everest Base Camp: বিশ্ব উষ্ণায়নে গলছে হিমবাহ, জায়গা বদল হচ্ছে এভারেস্ট বেস ক্যাম্পের?

    মাধ্যম নিউজ ডেস্ক: এভারেস্টের বেস ক্যাম্প (Everest base camp) সরিয়ে নিচ্ছে নেপাল (Nepal)। ২০২৪ সাল নাগাদ বেস ক্যাম্প সরিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়েছে নেপাল প্রশাসন। বিশ্ব উষ্ণায়ন এবং মানুষের যাতায়াত বেড়ে যাওয়াতেই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।  

    এই মুহূর্তে বেস ক্যাম্পটি রয়েছে খুম্বু হিমবাহের (Khumbu Glacier) ওপরে। বসন্তকালে এই অঞ্চলে বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে আসেন পর্বতারোহীরা। তখন তাঁরা এই বেস ক্যাম্পটিই ব্যবহার করে থাকেন। এবছর প্রায় দেড় হাজার মানুষ এই বেস ক্যাম্পটি ব্যবহার করেছেন। নেপালের পর্যটন দফতরের মুখ্য আধিকারিক তারানাথ অধিকারী সংবাদমাধ্যমকে জানান, তুলনামূলক কম উচ্চতায় একটি নতুন স্থান বেছে নেওয়া হবে। যেখানে সারা বছর বরফ থাকে না। বর্তমান বেস ক্যাম্পটি পাঁচ হাজার ৩৬৪ মিটার উঁচুতে অবস্থিত। উষ্ণায়নের ফলে ক্রমাগত বরফ গলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে হিমবাহটি। 

    আরও পড়ুন: খোঁজ মিলল নেপালের দুর্ঘটনাগ্রস্ত বিমানের, ১৪টি ঝলসে যাওয়া দেহ উদ্ধার

    পর্বতারোহীদের অভিযোগ, ক্যাম্পে ঘুমানোর সময়ও তুষারধসের আতঙ্ক তাঁদের তাড়া করে বেড়ায়। তারানাথ এবিষয়ে বলেন, বেস ক্যাম্পের জন্য বাছাই করা নতুন জায়গাটি বর্তমান ক্যাম্প থেকে ২০০ থেকে ৪০০ মিটার নীচে। সারা বছর সেখানে তুষারপাতও হয় না। তিনি আরও বলেন, ইতিমধ্যে বেস ক্যাম্প স্থানান্তরের প্রস্তুতি শুরু হয়েছে। সংশ্লিষ্ট মহলে বিষয়টি নিয়ে আলোচনা এবং পরামর্শ করা হচ্ছে।

    এর আগে ২০১৮ সালে লিডস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছিলেন, খুম্বু হিমবাহে প্রতিবছর ৯৫ লক্ষ কিউবিক মিটার জল কমছে। আধিকারিক বলেন, “দেশের পর্বতারোহণের ব্যবসা এবং পর্বতারোহীদের সুরক্ষার কথা মাথায় রেখে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।”  

    আরও পড়ুন: কাঠমান্ডুর নাইটক্লাবে রাহুল গান্ধীর ভিডিও ভাইরাল, নিন্দায় সরব বিজেপি

    ১৯৫৩ সালে তেনজিং নোরগে, এডমন্ড হিলারিদের সময় বেস ক্যাম্প যেখানে ছিল তার থেকে বর্তমানের বেস ক্যাম্পটি ৫০ মিটার নীচে। লিডস বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী প্রতিবছর বেস ক্যাম্প অঞ্চলের বরফ প্রতিবছর ১ মিটার করে পাতলা হচ্ছে। আর তাতেই চিন্তিত নেপাল প্রশাসন। পর্বতারোহীদের জন্যে বর্তমানের বেস ক্যাম্পটিকে আর নিরাপদ মনে করছে না তারা।    

    তারানাথ অধিকারী বলেন, “বরফ গললে তার ওপরে থাকা বড় বড় বোল্ডার এবং পাথর নিচে গড়িয়ে পড়ে। আর সেটাই সব থেকে ভয়ের। জলের পরিমাণও প্রচুর বৃদ্ধি পায়।”

     

  • Nepal Air Crash: খোঁজ মিলল নেপালের দুর্ঘটনাগ্রস্ত বিমানের, ১৪টি ঝলসে যাওয়া দেহ উদ্ধার

    Nepal Air Crash: খোঁজ মিলল নেপালের দুর্ঘটনাগ্রস্ত বিমানের, ১৪টি ঝলসে যাওয়া দেহ উদ্ধার

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে নেপালের দুর্ঘটনাগ্রস্ত (Nepal Air Crash) বিমানের খবর মিলল। গতকাল সন্ধ্যায় খারাপ আবহাওয়ার জন্য উদ্ধারকাজ বন্ধ থাকার পর আজ ফের নতুন করে তল্লাশি অভিযানে নেমেছিল উদ্ধারকারী দল। এরপর সকালেই জানানো হয়, নেপালে দুর্ঘটনার কবলে পড়া তারা এয়ারের (Tara Air) বিমানটিকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। পরবর্তীতে ঘটনাস্থলে থেকে ১৪ জনের ঝলসে যাওয়া দেহ উদ্ধার হয়েছে। নেপাল সরকারের তরফে জানানো হয়েছে, “বিমান দুর্ঘটনায় কেউ বেঁচে নেই।” গতকাল চার ভারতীয়সহ ২২ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়েছিল বিমানটি।  

    নেপালের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র দেও চন্দ্র লাল কর্ণ জানান, “এখনও পর্যন্ত ১৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের জন্য অনুসন্ধান অব্যাহত রয়েছে। আবহাওয়া খারাপ থাকার দরুন দুর্ঘটনাস্থলে যাওয়া যাচ্ছে না। তুষারপাতের কারণে অন্য কোনও ফ্লাইটে করে এখন আর সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না।”

    ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দরের জেনারেল ম্যানেজার প্রেমনাথ ঠাকুর বলেন, “তুষারপাতের কারণে আজকের উদ্ধার কাজ স্থগিত রাখতে হবে। যেসব হেলিকপ্টারগুলিকে উদ্ধার কাজে পাঠানো হয়েছিল তাদের ফিরিয়ে আনা হয়েছে।” গতকাল সকালে তারা এয়ারের ৯ এনএইটি (Tara Air’s 9 NAET) বিমানটি নেপালের পোখারা (Pokhara) থেকে জোমসমের (Jomsom) উদ্দেশে রওনা দিয়েছিল।

    সকাল ৯টা ৫৫ মিনিটের পর থেকে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির যোগাযোগ বিছিন্ন হয়ে যায়। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়, মুসতাং জেলার (Mustang District) জোমসমের কাছে আকাশে বিমানটি শেষবার দেখা গিয়েছিল। তারপর তা ধৌলাগিরি শৃঙ্গের দিকে বাঁক নেয়। তখন থেকেই বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।    

    এর আগেও ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে পশ্চিম নেপালের পাহাড়ি এলাকায় ভেঙে পড়েছিল তারা এয়ারেরই একটি বিমান। মৃত্যু হয়েছিল বিমানে থাকা ২৩ জন যাত্রীর। সেই বিমানটিও পোখারা থেকে জোমসমের দিকেই যাচ্ছিল।   

     

      

  • Modi in Nepal: লুম্বিনি বিশ্ববিদ্যালয়ে অম্বেদকরের নামে চেয়ার, ঘোষণা মোদির

    Modi in Nepal: লুম্বিনি বিশ্ববিদ্যালয়ে অম্বেদকরের নামে চেয়ার, ঘোষণা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: বুদ্ধপূর্ণিমার (Buddha Purnima) দিনেই ৪ দিন নেপাল (Nepal) সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)। এদিন সন্ধ্যায় বুদ্ধজয়ন্তী (Buddha Jayanti) উপলক্ষে লুম্বিনি ডেভলপমেন্ট ট্রাস্টের উদ্যোগে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি জানান, ভারতের সহযোগিতায় নেপালে লুম্বিনি মিউজিয়াম তৈরি হওয়াটা ভারত-নেপাল (India-Nepal) সৌহার্দ্যের প্রতীক। দু’ দেশের মধ্যে সুসম্পর্কের ইঙ্গিত বহন করে এই মিউজিয়াম। 

    লুম্বিনি বিশ্ববিদ্যালয়ে দেশের সংবিধান প্রণেতা বি আর অম্বেদকরের (Ambedkar) নামে ‘চেয়ার ফর বুদ্ধিষ্ট স্টাডিজ’ তৈরির কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। মোদির জন্মস্থান গুজরাতের ভডনগরে প্রাচীন বৌদ্ধশিক্ষার কেন্দ্র ছিল বলেও জানান তিনি। এখনও সেখানে সেই প্রাচীন ঐতিহাসিক নিদর্শন মেলে। মোদি বলেন, “বৈশাখী পূর্ণিমার দিন লুম্বিনিতে বুদ্ধের জন্ম, ওই দিনই বুদ্ধগয়ায় তাঁর বোধিসত্ত্ব প্রাপ্ত এমনকি ওই একই দিনে কুশীনগরে তাঁর মহাপরিনির্বাণ দার্শনিক ইঙ্গিত বহন করে। একই তিথিতে বুদ্ধের জন্ম-জ্ঞান-নির্বাণ লাভ ঐতিহ্য বহন করে।”

    [tw]


    [/tw]

    এদিন লুম্বিনি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পড়শি দেশের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা এবং তাঁর স্ত্রী। ভারতের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে ছিলেন নেপাল মন্ত্রিসভার একাধিক সদস্য। এদিন নেপাল (Modi in Nepal) নেমেই মায়াদেবী মন্দিরে পুজো দেন নরেন্দ্র মোদি। গৌতম বুদ্ধের (Gautam Buddha) জন্মস্থান হিসেবে পরিচিত এই মন্দির। পাশাপাশি মন্দির সংলগ্ন অশোকস্তম্ভে প্রদীপ জ্বালানোর পাশাপাশি বোধিবৃক্ষে জল ঢালেন দুই প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ২০১৪-তে শপথ নিয়েই নেপাল সরকারকে এই বৃক্ষ উপহার দিয়েছিলেন নরেন্দ্র মোদি। 

    জলবিদ্যুৎ প্রকল্প এবং যোগাযোগ ব্যবস্থায় দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে এই সফর কার্যকরী ভূমিকা নেবে, বলে ট্যুইটবার্তায় জানান মোদি। ২০২০ সালে নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী কেপি অলির ভ্রান্ত বিদেশনীতির জেরে প্রভাবিত হয়েছিল ইন্দো-নেপাল সম্পর্ক। সীমান্তের ঝুলে থাকা কালাপানি এলাকাকে নেপালের দাবি করে মানচিত্র প্রকাশ করছিল নেপাল সরকার। সেই নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছিল নয়াদিল্লি।

    কিন্তু ওলি সরকারের পতনের পরে সেদেশে এখন দেউবা সরকার। শেরবাহাদুর দেউবা ক্ষমতায় এসেই ভারতের সঙ্গে তিক্ততা সরাতে উদ্যোগ নিয়েছেন। তাই দ্বিপাক্ষিক স্তরে ঝুলে থাকা সব সমস্যার সমধান আলোচনা এবং কূটনৈতিক পথেই সম্ভব বলে যৌথ বিবৃতিতে জানিয়েছে ইন্দো-নেপাল।

LinkedIn
Share