Tag: Netizens

Netizens

  • Dhurandhar: ‘ধুরন্ধর ২’-তে বিশেষ ‘ক্যামিও’ মোদির! রণবীর সিংয়ের চেয়ে বেশি হাততালি কুড়োলেন প্রধানমন্ত্রী

    Dhurandhar: ‘ধুরন্ধর ২’-তে বিশেষ ‘ক্যামিও’ মোদির! রণবীর সিংয়ের চেয়ে বেশি হাততালি কুড়োলেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০১৬ সালে নোটবন্দি নিয়ে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সেই বক্তৃতা ব্যবহার করা হয়েছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবিতে (Dhurandhar: The Revenge)। ছবিতে এই আইকনিক মুহূর্তটি টেলিভিশনের পর্দায় দেখানো হয়েছে, যেখানে নোট বাতিল হওয়ার দৃশ্য তুলে ধরা হয়েছে (PM Modi)। সেটি দর্শকদের স্মৃতিকে উসকে দেয়। ইতিমধ্যেই মোদি-ভক্তরা সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানাচ্ছেন এবং এই ঐতিহাসিক ভাষণটি ছবিতে ব্যবহার করার তাৎপর্য নিয়ে আলোচনা করছেন।

    ইউজারের টুইট-বার্তা (Dhurandhar 2)

    সিনেমা হলে মোদিকে অভিনন্দন জানাতে দেখা যাওয়ায় এক ইউজার টুইট করেন, ধুরন্ধরে রণবীর সিংয়ের চেয়ে মোদিকে দেখে উচ্ছ্বসিত জনতা। আর এক উচ্ছ্বসিত ভক্তের মন্তব্য, “মোদিজি মেড এ ক্যামিও ইন ধুরন্ধর: দ্য রিভেঞ্জ (Dhurandhar: The Revenge)। ইউ আর নট রেডি ফর দিস। এর পরেই হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়েছে ধুরন্ধর: দ্য রিভেঞ্জ । এছাড়াও, ছবির প্রথমার্ধে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে জয়ের পরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখানো হয়েছে, যেখানে তাঁর বিজয়-উদযাপনের ভাষণের একটি অংশ ছবিতে ব্যবহার করা হয়েছে। সেই দৃশ্যটি রাজনৈতিক পরিবর্তন ও আশাবাদের পরিবেশ তুলে ধরে, যা সেই সময়কে চিহ্নিত করেছিল। তাঁর বক্তব্য ব্যাকগ্রাউন্ডে শোনা যায়, যা ছবির বাস্তব ঘটনার সঙ্গে সংযোগকে আরও জোরালো করে তোলে। এই অন্তর্ভুক্তি কাহিনিকে আরও বাস্তবসম্মত করেছে এবং দর্শকদের বৃহত্তর জাতীয় প্রেক্ষাপটের কথা মনে করিয়ে দেয়, যার মধ্যে গল্পটি এগিয়ে চলে।

    পরিচালকের বক্তব্য

    আদিত্য ধর ছবিটির পরিচালক, ধুরন্ধর ২ (Dhurandhar 2) মুক্তির আগে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের স্পয়লার না দেওয়ার জন্য অনুরোধ করেন। তিনি লেখেন, “আমরা ধুরন্ধর: দ্য রিভেঞ্জে আমাদের হৃদয় ঢেলে দিয়েছি, যাতে আপনি প্রতিটি মোড় ও প্রতিটি আবেগ ঠিক যেভাবে অনুভব করার কথা, সেভাবেই উপভোগ করতে পারেন।” আদিত্য জানান, এই সিনেমাটি হলে, অন্ধকারে, বন্ধু, পরিবার এবং এমনকি অপরিচিতদের সঙ্গে বসে দেখা উচিত। তিনি আরও বলেন, “এভাবেই সিনেমা উপভোগ করা উচিত, কোনও ফোনের ঝাপসা ছবিতে নয়।” এদিকে, বিভিন্ন জায়গায় ধুরন্ধর ২-এর নন-হিন্দি সংস্করণ মুক্তিতে দেরি হওয়ায়, আদিত্য ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নেন। তিনি জানান, যাঁদের শো বাতিল হয়েছে, তাঁরা রিফান্ড নিতে (PM Modi) পারবেন অথবা সাবটাইটেল-সহ হিন্দি সংস্করণটি দেখতে পারবেন (Dhurandhar 2)।

  • Amitabh Bachchan: ‘ভয়ঙ্কর ভুল’ হয়ে গিয়েছে, নেটিজেনদের কাছে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন

    Amitabh Bachchan: ‘ভয়ঙ্কর ভুল’ হয়ে গিয়েছে, নেটিজেনদের কাছে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন

    মাধ্যম নিউজ ডেস্ক: বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সোশ্যাল মিডিয়া প্রীতির কথা সবার জানা। সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ মিস্টার বচ্চন। সিনেমার খবর থেকে দৈনিক আবেগ, ভক্তদের সঙ্গে সবসময় নিজের সুখদুঃখ ভাগ করে নিতে দেখা যায় তাঁকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়া পোস্ট করতে গিয়েই ভুল করে বসেন তিনি। আর সেই ভুল উল্লেখ করেই নেটিজেনদের থেকে ক্ষমা চেয়ে নেন। ভুলকে নিজেই ‘ভয়ঙ্কর ভুল’ বলে উল্লেখ করেছেন তিনি। 

    আরও পড়ুন: “আমার টিআরপি মৃত্যু পর্যন্ত কমাতে পারবি না”, কুনালকে ‘এলি তেলি গঙ্গারাম’ কটাক্ষ মিঠুনের

    কিন্তু কী ভুল করলেন অমিতাভ?

    মিস্টার বচ্চন (Amitabh Bachchan) সাধারণত তাঁর প্রতিটি ট্যুইটের নম্বর দিয়ে থাকন। কিন্তু ৪৫১৪ নম্বর ট্যুইটের পর থেকে নম্বর দেওয়ায় ভুল হয়ে যায়। ৪৫১৪ এর পর সাতটি ট্যুইটের নম্বর গন্ডগোল হয়ে যায়। আর ভুলেই ক্ষমা চেয়ে নেন অমিতাভ। অমিতাভের এই ক্ষমা চাওয়া নিয়ে হাসির রোল পড়ে নেট দুনিয়ায়। ‘ভয়ংকর ভুল’ কথাটা নিয়েও ট্রোল করা হয় তাঁকে। 

    এক নেটিজেন লেখেন, “এই ব্যাখা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ স্যার। অর্ডারটা ভুল হওয়ায় আমি সত্যিই চিন্তায় ছিলাম। এই কারণে আমার ব্যালান্স শিট ট্যালি করা যাচ্ছিল না।”

    অন্য এক নেটিজেন মজা করে লেখেন, “স্যার এটা ব্যাখা করার জন্য ধন্যবাদ। আমি ঘুমাতে পারছিলাম না।” 

    অন্য একজন লেখেন, “এবার মার্কেট ক্র্যাশ করব।” 

    অন্য একজন লেখেন, ‘স্যার অ্যাপোলজি বানান ভুল আছে, টি ৪৫১৬-এ সংশোধন করে নেবেন।”

     

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
     

LinkedIn
Share