Tag: New Zealand

New Zealand

  • India vs New Zealand: বৃষ্টিতে পণ্ড অনুশীলন, বেঙ্গালুরুতে ভারত-নিউজিল্যান্ড ম্যাচেও বিঘ্ন ঘটাবে আবহাওয়া?

    India vs New Zealand: বৃষ্টিতে পণ্ড অনুশীলন, বেঙ্গালুরুতে ভারত-নিউজিল্যান্ড ম্যাচেও বিঘ্ন ঘটাবে আবহাওয়া?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লক্ষ্যে বাংলাদেশের পর এবার নিউজিল্যান্ডকেও (India vs New Zealand) নাস্তানাবুদ করতে চায় রোহিত ব্রিগেড। বুধবার শুরু ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম ম্যাচ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। প্রতিপক্ষ বদল হলেও ভারতের আগ্রাসী খেলার ধরন যে পাল্টাবে না তা স্পষ্ট করে দিয়েছেন কোচ গৌতম গম্ভীর। কিন্তু কানপুরের মতোই বেঙ্গালুরুতেও বৃষ্টির জন্য মাঝে মধ্যেই খেলা থমকে যেতে পারে। অন্তত ম্যাচের আগে আবহাওয়ার পূর্বাভাস তেমনই বলছে। বৃষ্টির জন্যই মঙ্গলবার অনুশীলন বাতিলও হয়ে যায় ভারতের।

    প্রতিপক্ষকে ক্লিনসুইপ করাই লক্ষ্য

    ঘরের মাঠে সদ্য বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে ২-০ জিতেছে ভারত (India vs New Zealand)। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ফুল পয়েন্টেই লক্ষ্য। এই সিরিজেও প্রতিপক্ষকে ক্লিনসুইপ করতে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দিকে অনেকটা এগিয়ে থাকবে ভারত। প্রথম টেস্টে বড় প্রভাব ফেলতে পারে বৃষ্টি। মঙ্গলবার, সকালে চূড়ান্ত প্রস্তুতিতে নামার কথা ছিল বিরাটদের। প্রাথমিক ভাবে এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয় প্র্যাক্টিস। এরপর ভারতীয় ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার জানিয়ে দেন, প্র্যাক্টিস বাতিল করা হয়েছে বৃষ্টির কারণে। আবহাওয়ার পূর্বাভাসে আগামী কয়েকদিনও বৃষ্টি রয়েছে। 

    কোন দিন কত বৃষ্টি

    আবহাওয়ার পূর্বাভাস (India vs New Zealand) অনুযায়ী, টেস্টের প্রথম দু-দিন ৭০-৯০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থাকবে। গত কয়েক সপ্তাহ ধরেই বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে বেঙ্গালুরুতে।  বুধবার, টেস্ট ম্যাচের প্রথম দিনে ৪১ শতাংশ বৃষ্টিপাতের আভাস দেওয়া হয়েছে। এমনকি বিকেলে বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে৷ বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় দিনেও বৃষ্টির খেলার গতি রোধ করতে পারে, দ্বিতীয় দিনেও ৪০ শতাংশ বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। তবে সব থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে শুক্রবার। ম্যাচের তৃতীয় দিনে পূর্বাভাস অনুসারে ৬৭% বৃষ্টিপাত হতে পারে। শেষ দুই দিনও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

    স্কোয়াড-রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ।

    রিজার্ভ-মায়াঙ্ক যাদব, নীতীশ রেড্ডি, হর্ষিত রানা, প্রসিধ কৃষ্ণ

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • New Zealand: নিউজিল্যান্ডে চালু হল নয়া শিক্ষার আসর, পড়ানো হচ্ছে হিন্দু ধর্মগ্রন্থ!

    New Zealand: নিউজিল্যান্ডে চালু হল নয়া শিক্ষার আসর, পড়ানো হচ্ছে হিন্দু ধর্মগ্রন্থ!

    মাধ্যম নিউজ ডেস্ক: হিন্দু ধর্ম বিশ্বের প্রাচীনতম ধর্ম (Hindu Scripture Classes)। এই ধর্মের বহু গ্রন্থে পাঠ দেওয়া হয়েছে জীবন চর্যার, জীবন দর্শনের। সনাতনীরা এই দর্শন জানেন। জানেন না বিশ্বের সিংহভাগ মানুষ। তাঁরাও যাতে হিন্দু ধর্ম সম্পর্কে জানতে পারেন, হিন্দু ধর্মগ্রন্থ থেকে খুঁজে নিতে পারেন জীবন চর্যার মণিমুক্তো, তাই পড়ানো হচ্ছে হিন্দু ধর্মগ্রন্থ। আজ্ঞে হ্যাঁ, নিউজিল্যান্ডেই (New Zealand) চালু হয়েছে এই শিক্ষার আসর।

    কী শেখানো হয়? (New Zealand) 

    সে দেশের রোটোরুয়ায় হিন্দু হেরিটেজ সেন্টারে ফি রবিরার সকাল ১১টা থেকে শুরু হয় ক্লাস। ক্লাস করেন সাত থেকে সত্তর – সবাই। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কেউই অংশ নিতে পারেন এই ক্লাসে। শেখানো হয় সংস্কৃত শ্লোক এবং মন্ত্র। সহজ সরল ভাষায় বুঝিয়ে দেওয়া হয় সেগুলোর অর্থও। হিন্দু ধর্মগ্রন্থগুলিতে জীবন চর্যার যে পাঠ রয়েছে, তাও দেওয়া হয় শিক্ষার্থীদের। হিন্দু সংস্কৃতি সম্পর্কে যাঁরাই আগ্রহী, তাঁরাই যোগ দিতে পারেন এই ক্লাসে। প্রথম ক্লাস হয়েছে ২১ জুলাই, গুরু পূর্ণিমার দিন। হিন্দু শাস্ত্র অনুযায়ী (New Zealand), দিনটি অত্যন্ত পবিত্র। তাই এই দিনেই শুরু হয়েছে প্রথম ক্লাস।

    শিক্ষক পেশায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার

    ক্লাস করাচ্ছেন ঈশ্বরী বিদ্যা নামে একজন। পেশায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। ক্লাস রুমে তিনিই নিয়ে আসেন সিন্ধু ছেঁচে মুক্তো। জন পল কলেজে অঙ্ক এবং বিজ্ঞানের পাঠও দেন ঈশ্বরী। বলেন, “আমার মা ৫ থেকে ১২ বছর বয়সী ছেলেমেয়েদের সংস্কৃত শেখাতেন। আমার বেড়ে ওঠার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে সংস্কৃত শ্লোক-মন্ত্র। এই জ্ঞানটাই আমি ভবিষ্যৎ প্রজন্মকে দিয়ে যেতে চাই।”

    আরও পড়ুন: জমি কেলেঙ্কারি মামলায় বিচার শুরুর সম্মতি রাজ্যপালের, বিপাকে সিদ্দারামাইয়া

    নিউজিল্যান্ডের হিন্দু কাউন্সিলের প্রেসিডেন্ট গুনা মাগেসান বলেন, “আমরা অনেক দিন ধরেই এই জাতীয় একটা ক্লাস শুরু করার পরিকল্পনা করেছিলাম। ক্লাস শুরুর পরে দেখলাম অনেকেই হিন্দু সংস্কৃতি সম্পর্কে জানতে আগ্রহী হচ্ছেন। তাই আমরা ঠিক করেছি, নিউজিল্যান্ডের অন্যান্য শহরেও আমরা এটাকে ছড়িয়ে দেব।” নিউজিল্যান্ডের আগে এমন ক্লাস শুরু হয়েছে মার্কিন মুলুকেও। সেখানকার বিভিন্ন মন্দির এবং সাংস্কৃতিক সংগঠন ভবিষ্যৎ প্রজন্মকে হিন্দুত্বের পাঠ দিতে এমন ক্লাসের আয়োজন করে। ব্রিটেনেও হিন্দুত্ব শিক্ষার ক্লাস হচ্ছে। ক্লাস হচ্ছে লন্ডনেও। ভারতীয় সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়ছে বিশ্বের বিভিন্ন দেশে (New Zealand)। বিশেষত, যাঁরা প্রবাসী ভারতীয়, তাঁদের মধ্যে। বিশ্বের যত দেশে এমন উদ্যোগ নেওয়া হবে, ততই প্রসার হবে হিন্দু ধর্মের। সনাতন ধর্ম (Hindu Scripture Classes) সুরক্ষিত থাকবে ভবিষ্যৎ প্রজন্মের হাতে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

      

  • Draupadi Murmu: নিউজিল্যান্ড-ফিজি-তিমুর সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি, দ্বিপাক্ষিক সম্পর্কে জোর

    Draupadi Murmu: নিউজিল্যান্ড-ফিজি-তিমুর সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি, দ্বিপাক্ষিক সম্পর্কে জোর

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) ৫ থেকে ১০’ই অগাস্ট পর্যন্ত ফিজি, নিউজিল্যান্ড এবং তিমোর লেস্তে সফর করবেন। নতুন দিল্লিতে সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের পূর্ব বিষয়ক সচিব জয়দীপ মজুমদার একথা জানান। তিনি বলেন, ভারতের রাষ্ট্রপতির (President Of India) এটিই প্রথম ফিজি ও তিমোর সফর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার ‘অ্যাক্ট ইস্ট’ নীতি কার্যকর করেছে। দক্ষিণ পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দেশগুলির ওপর বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে।

    ফিজিতে রাষ্ট্রপতির কী কর্মসূচি? (Draupadi Murmu)

    বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) আগামী সপ্তাহে তিন দেশের সফরে যাচ্ছেন। তাঁর প্রথম সফর ফিজি থেকে শুরু হবে। সেই দেশের সংসদে তিনি ভাষণ দেবেন। তাঁর ফিজি সফর ৫ অগাস্ট থেকে শুরু হবে। ৭ তারিখ পর্যন্ত তিনি সেখানেই থাকবেন। ফিজিতে রাষ্ট্রপতি মুর্মু সেই দেশের রাষ্ট্রপতি উইলিয়াম কাটোনিভের এবং  প্রধানমন্ত্রী সিটিভেনি রাবুকার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। বিদেশ মন্ত্রকের পূর্ব বিষয়ক সচিব জয়দীপ মজুমদার বলেন, “ফিজির সঙ্গে আমাদের জনগণের মধ্যে একটি অত্যন্ত শক্তিশালী সম্পর্ক রয়েছে। ফিজির জনসংখ্যার এক তৃতীয়াংশেরও বেশি ভারতীয় বংশোদ্ভূত এবং তাঁরা ভারতের ভাষা, রীতিনীতি এবং ঐতিহ্য সংরক্ষণ করেছে। এই সফরের একটি গুরুত্বপূর্ণ দিক হল রাষ্ট্রপতির সঙ্গে তাঁদের কথাবার্তা হবে। আমাদের দুই দেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য ভারত ও ফিজির সম্পর্ককে আরও সুনিশ্চিত করবে। ভারত-ফিজির একটি শক্তিশালী উন্নয়ন অংশীদার হয়েছে। অনেক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কয়েক বছর আগে ঘোষণা মতো আমরা সুভাতে একটি ১০০-শয্যার তৃতীয় হাসপাতাল তৈরি করব।”

    আরও পড়ুন: ৫০০ টাকা থেকে ৫ কোটির সাম্রাজ্য! কৃষ্ণার ঘুরে দাঁড়ানোর লড়াই অনুপ্ররণা শত শত নারীর

    তিন দেশের সফর নিয়ে কী বললেন বিদেশ সচিব?

    রাষ্ট্রপতি মুর্মুর (Draupadi Murmu) তিন দেশ সফরের আরও বিশদ বিবরণ দিয়ে বিদেশ মন্ত্রকের পূর্ব বিষয়ক সচিব জয়দীপ  মজুমদার বলেন, “প্রেসিডেন্ট (President Of India) প্রথমে ফিজি এবং পরে নিউজিল্যান্ড এবং তারপরে তিমুর-লেস্তে যাবেন। ভারতের রাষ্ট্রপতির এই সফরের একটি বিশেষ তাৎপর্য রয়েছে। কারণ, এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর অ্যাক্ট ইস্ট পলিসি ঘোষণা করেছিলেন। এই তিনটি অঞ্চলই আমাদের অ্যাক্ট ইস্ট নীতির মধ্যে পড়ে। নিউজিল্যান্ডের সঙ্গে আমাদের একটি খুব পুরানো এবং শক্তিশালী অংশীদারিত্ব রয়েছে, যা আমরা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলির সঙ্গে আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup 2024: নিউজিল্যান্ডকে ৮৪ রানে হারিয়ে অঘটন আফগানদের, জয় দিয়ে শুরু বাংলাদেশেরও

    T20 World Cup 2024: নিউজিল্যান্ডকে ৮৪ রানে হারিয়ে অঘটন আফগানদের, জয় দিয়ে শুরু বাংলাদেশেরও

    মাধ্যম নিউজ ডেস্ক: অঘটনের বিশ্বকাপ! পাকিস্তানকে হারিয়ে সকলকে চমকে দিয়েছিল আমেরিকা। শনিবার সকালে  আরও বড় ঝটকা। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) নিউ জিল্যান্ডকে ৮৪ রানে হারিয়ে দিল আফগানিস্তান। এই প্রথম বার রশিদ খানদের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনও ম্যাচ হারল কিউইরা। এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে ২ উইকেটে জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশও (Bangladesh vs Sri Lanka)।

    দাপট আফগানদের

    টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) আফগানিস্তান দলটিকে নিয়ে স্বপ্ন দেখছেন অনেকে। শনিবার রশিদেরা ব্যাটে-বলে যে ভাবে কিউইদের শাসন করলেন, তাতে সেই স্বপ্নকে বাস্তব হতে দেখা যেতেই পারে। টস জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠান কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন (New Zealand vs Afghanistan)। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই যে বিশ্বকাপে শুরু করেছেন গুরবাজ। এদিন ৫৬ বলে ৮০ রান  করলেন তিনি। পাঁচটি ছক্কা এবং পাঁচটি চার মারেন। মূলত তাঁর দাপটেই প্রথমে ব্যাট করে ১৫৯ রান করে আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড।  প্রথম বলেই ফিন অ্যালেনকে বোল্ড করেন ফারুকি। রান পাননি উইলিয়ামসন, ড্যারিল মিচেলরাও। ফারুকি চারটি উইকেট নেন। চার উইকেট নেন রশিদ খানও। মহম্মদ নবি নেন ২ উইকেট। ১৫.২ ওভারে ৭৫ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস।

    বেঙ্গল টাইগার্সের হুঙ্কার

    প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা (Bangladesh vs Sri Lanka) তোলে ১২৫ রান। ওপেনার পাথুম নিশঙ্ক করেন ৪৭ রান। ধনঞ্জয় ডি সিলভা করেন ২১ রান। বাকি ব্যাটারেরা তেমন রান পাননি। তিনটি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন। ২ উইকেট নেন তাসকিন আহমেদ। একটি উইকেট তানজিম হাসান শাকিবের।  টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) শুরু হওয়ার আগে বাংলাদেশের চিন্তা ছিল ব্যাটিং নিয়ে। শনিবার সকালেও দুই ওপেনার তানজিদ হাসান এবং সৌম্য সরকার রান পাননি। অধিনায়ক নাজমুল হাসান শান্ত করেন মাত্র ৭ রান। তবে লিটন দাস এবং তোহিদ হৃদয় মিলে দলকে ভরসা দেন। তাঁরা জুটিতে ৬৩ রান যোগ করেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup: বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি পাকিস্তান

    T20 World Cup: বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি পাকিস্তান

    মাধ্যম নিউজ ডেস্ক:  বাংলাদেশকে ৫ উইকেটে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নিল পাকিস্তান। অপরদিকে প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল নিউজিল্যান্ড। বুধবার ৯ নভেম্বর নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। সেমিফাইনালে জয়ী দলই পৌঁছাতে পারবে ফাইনালে।

     ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম থেকেই ধুকছিল। নিউজিল্যান্ড প্রথম দল যে সেমিফাইনালে সবার আগেই পৌঁছাতে পেরেছিল। নেট রানরেটের নিরিখে গ্রুপেরও টপার হয়েছেন নিউজিল্যান্ড। শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিতে উঠে গিয়েছে ইংল্যান্ড। নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো পাঁচ ম্যাচে সাত পয়েন্ট থাকলেও নেট রানরেটের নিরিখে পিছিয়ে থাকায় এবার বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।২০১৬ সালে সেমিফাইনালে আটকে গেলেও নিউজিল্যান্ড ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল খেলেছিল যদিও ম্যাচে জিতেছিল অস্ট্রেলিয়া। 

     

    এবারের বিশ্বকাপে অ্যাডিলেডে প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। ৫ ম্যাচে ৭ পয়েন্ট ও ২.১১৩ নেট রানরেট ছিল কিউইদের। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শুরুর আগে টেবিলের তিনে থাকা অস্ট্রেলিয়ার নেট রানরেট ছিল -০.৩০৪। নিউজিল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ান দল প্রথম ম্যাচে বিরাট ব্যবধানে হারায় প্রথম থেকে টুর্নামেন্ট থেকে পিছিয়ে পড়ছিল। পরবর্তীতেও বিরাট সুযোগ হারিয়ে ছিল অস্ট্রেলিয়ান দল।কারণ গ্রুপের শেষ দুটি ম্যাচে নেট রানরেট বাড়ানোর দুর্দান্ত সুযোগ ছিল অজিদের সামনে। ২৪ রানে পাঁচ উইকেট ফেলে দেওয়ার পরও আয়ারল্যান্ডকে ১৩৭ রান তুলতে দিয়েছিল অস্ট্রেলিয়া। মাত্র ৪২ রানে হারানোয় নেট রানরেট তেমন বাড়েনি। আফগানিস্তানের বিরুদ্ধে   বিরাট ব্যবধানে জিতলে কিছুটা হলেও ম্যাচে ফেরার সম্ভাবনা থাকত কিন্তু মাত্র ৪ রানে আফগানিস্তানকে হারানোয় সেমিফাইনালে পৌঁছানোর রাস্তা বন্ধ করে ফেলে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড শ্রীলঙ্কাকে হারিয়ে রানরেট নিয়ে +০.৫৪৭ সহজেই সেমিফাইনালে পৌছে গিয়েছে।

    অপরদিকে, বাংলাদেশের বিরুদ্ধে আজ সহজ জয় পেয়েছে পাকিস্তান। এই নিয়ে ষষ্ঠবার সেমিফাইনালে উঠল পাকিস্তান। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর পর মাত্র ২ বার সেমিফাইনালে পৌঁছাতে পারেনি পাকিস্তান। এবার গ্রুপ থেকে ছিটকে যাওয়ার অবস্থা হয়েছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেদারল্যান্ডসের অবিশ্বাস্য জয়ের ফলে পাকিস্তানের সামনে দুর্দান্ত সুযোগ আসে। আজ বাংলাদেশকে হারিয়ে সুযোগে সদ্ব্যবহার করেছেন বাবররা।

    নেদারল্যান্ডসের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা হেরে যাওয়ায় পাকিস্তান-বাংলাদেশ ম্যাচে যে দল জিতত, সেই দলই সেমিফাইনালের টিকিট পেত। সেই পরিস্থিতিতে পাঁচ উইকেটে বাংলাদেশকে হারিয়ে সেমিতে উঠে গিয়েছে পাকিস্তান। 

     

    আজ প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে মাত্র ১২৭ রান তোলে বাংলাদেশ। বাংলাদেশ দলের খারাপ ফিল্ডিংয়ের সুবাদে সহজেই সেই লক্ষ্যমাত্রার দিকে এগোতে পাকিস্তান। শেষপর্যন্ত ১১ বল বাকি থাকতেই জিতে যান বাবররা। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন শাহিন আফ্রিদি। চার ওভারে ২২ রান দিয়ে চার উইকেট নেন। বাংলাদেশের ক্যাপ্টেন সাকিবের আউট নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। আম্পায়ার তাঁকে লেগ বিফোর দেন।সাকিব রিভিউও নেন। রিপ্লে-তে ধরা পড়ে ব্যাট ক্রিজে লাগার আগে ব্যাটে বল লেগেছে। তৃতীয় আম্পায়ারও মাঠের আম্পায়ারের সিদ্ধান্তে অটল থাকেন। প্রথম বলেই সাকিব ফিরে যায়। বাংলাদেশের টিমে মিডল ও লোয়ার অর্ডারে আর তেমন উল্লেখযোগ্য রান নেই।
    শুধু ওপেনার নাজমুল হাসান শান্ত ৪৮ বলে ৫৪ রান করেন। তবে পাকিস্তানেরও কোনো ব্যাটসম্যান উল্লেখযোগ্য রান করতে পারেনি। অধিনায়ক বাবর আজম ৩৩ বলে ২৫ রান করেন। তবে সকলের সৌজন্যে ১৮.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছায় পাকিস্তান। ফাইনালে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার হাড্ডাহাড্ডি ম্যাচের অপেক্ষায় রইল ক্রিকেট প্রেমীরা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Mushfiqur Rahim: হাত দিয়ে বল আটকে লজ্জার মুখে বাংলাদেশের মুশফিকুর! ব্যঙ্গ কলকাতা পুলিশের

    Mushfiqur Rahim: হাত দিয়ে বল আটকে লজ্জার মুখে বাংলাদেশের মুশফিকুর! ব্যঙ্গ কলকাতা পুলিশের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ব ক্রিকেটে ফের লজ্জার মুখে বাংলাদেশের তারকা ক্রিকেটার। হাত দিয়ে বল আটকে আউট হয়ে গেলেন বাংলাদেশের তারকা মুশফিকুর রহিম। বুধবার ঢাকায় বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে সেই ঘটনা ঘটেছে। ব্যাটিংয়ের সময় ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে বল আটকানোয় তাঁকে আউট দেওয়া হয় (‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’-র কারণে)।

    কলকাতা পুলিশের ট্রোল

    নিউজিল্যান্ড ফাস্ট বোলার জেমিসনের বল ফরোয়ার্ড ডিফেন্স করে বলের গতি প্রকৃতি না দেখে, কিছু না ভেবে সে বল হাত দিয়ে ধরে ফেলেন ৮৮টি টেস্ট খেলা বাংলাদেশের তারকা ব্যাটার মুশফিকুর। বলটি কোনওভাবেই উইকেটের দিকে যাচ্ছিল না। কিন্তু তিনি কী কারণে এমন করলেন, তা প্রশ্নাতীত। পাড়ার মাঠে এমন ভুল করে থাকেন ব্যাটাররা। মুশফিকুরের ওই ভুলটা নিয়ে আবার কলকাতা পুলিশ ট্রোল করে একটি বিজ্ঞাপন দিয়েছে। যেটি একান্তভাবেই সতর্কতামূলক একটি প্রচার। বহুক্ষেত্রে দেখা গিয়েছে, অজানা লিঙ্কে ক্লিক করলেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে গ্রাহকদের। কলকাতা পুলিশ সেইভাবেই প্রচার করছে, লিঙ্ক হোক বা বল, ছুঁলেই গ্যাঁড়াকল! এই বার্তাটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। দারুণ জনপ্রিয় হয়েছে এই বার্তাটি। 

    বোকার মতো ভুল

    নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঢাকা টেস্টের প্রথম দিনের ৪১ তম ওভারের চতুর্থ বলে এই ঘটনা ঘটেছে। কিছুটা শর্ট লেংথে অফস্টাম্পের বাইরে বল করেন কিউয়ি পেসার। কিছুটা পিছনে সরে গিয়ে ডিফেন্স করেন বাংলাদেশের তারকা। বলটা অফস্টাম্পের বাইরের দিকে চলে যাচ্ছিল। কিন্তু আতঙ্কে পড়ে বলটা হাত দিয়ে ঠেকিয়ে দেন। সরাসরি ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’-র আবেদন করতে থাকেন কিউয়ি ফিল্ডাররা। সেই আবেদনের প্রেক্ষিতে কিছুক্ষণ নিজেদের মধ্যে আলোচনা করেন দুই অনফিল্ড আম্পায়ার। তারপর তাঁরা তৃতীয় আম্পায়ারকে সিদ্ধান্ত নিতে বলেন। আর একবার রিপ্লে দেখেই আউট দিয়ে দেন তৃতীয় আম্পায়ার। বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবালের মতে, “মুশফিক এটা অবচেতন মনে করে ফেলেছে। কারণ নেটে ব্যাটিংয়ের সময় উইকেটরক্ষক থাকে না বলে বহুক্ষেত্রে ব্যাটারই বলটা হাতে ধরে বোলারকে দিয়ে দেয়। আমার মনে হয় সেই অভ্যাসবশতই মুশফিক ভুলটা করে ফেলেছে।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: ভারতের বিরুদ্ধে খেলার জন্য তৈরি! কেন নাম রাচিন, জানালেন কিউই ব্যাটারের বাবা

    ICC World Cup 2023: ভারতের বিরুদ্ধে খেলার জন্য তৈরি! কেন নাম রাচিন, জানালেন কিউই ব্যাটারের বাবা

    মাধ্যম নিউজ ডেস্ক: শচিন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড়ের নামের সঙ্গে মিলিয়ে ছেলের নামকরণ করেননি, বলে জানালেন নিউ জিল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার রাচিন রবীন্দ্রর বাবা রবি কৃষ্ণমূর্তি। এবারের বিশ্বকাপ (ICC World Cup 2023) টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে রয়েছেন রাচিন রবীন্দ্র। নিউ জিল্যান্ডের সেমিফাইনালে ওঠার পিছনে এই ভারতীয় বংশোদ্ভুত ক্রিকেটারের ভূমিকা অনস্বীকার্য। 

    কেন এই নাম

    রাচিনের বাবা রবি ক্রিকেট খেলার মারাত্মক ভক্ত ছিলেন। শোনা যায়, ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড় (রা) এবং সচিন তেন্ডুলকরের (চিন) নাম মিলিয়ে তিনি ছেলের নাম রাচিন করেছিলেন। তবে সম্প্রতি রাচিনের বাবা এই দাবি একেবারে খারিজ করে দেন। রবি বলেছেন, ‘‘রাচিনের জন্মের সময় আমার স্ত্রী এই নামটা প্রস্তাব করেছিলেন। আমরা ছেলের নাম নিয়ে খুব বেশি আলোচনা করিনি। আমার নামটা শুনতে বেশ ভালই লেগেছিল। ছোট এবং উচ্চারণ করা সহজ। তাই আমরা রাচিন নামটাই রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। কয়েক বছর পর আমরা বুঝতে পেরেছিলাম সচিন এবং দ্রাবিড়ের নামের কয়েকটা অক্ষর আমাদের ছেলের নামে রয়েছে এবং সে অক্ষরগুলো দিয়েই নামটা হয়েছে। আমরা ইচ্ছাকৃত ভাবে দুই ক্রিকেটারের সঙ্গে মিলিয়ে নাম ঠিক করিনি। এটা কাকতালীয়।’’

    আরও পড়ুন: বিশ্বকাপে প্রথম উইকেট বিরাটের! গ্যালারি মাতালেন অনুষ্কা

    কী বললেন রাচিন

    নামকরণ যে ভাবেই হয়ে থাক, ক্রিকেট বিশ্বে রাচিন এখন পরিচিত নাম। বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক রাচিন। লিগ পর্বে তিনটি শতরান-সহ ৫৬৫ রান এসেছে বাঁহাতি অলরাউন্ডারের ব্যাট থেকে। বল হাতে নিয়েছেন ৫ উইকেট। কিউই ব্যাটিং সেনসেশন রাচিন নিউজিল্যান্ড ক্রিকেটকে বলেছেন,‘ভারতের বিরুদ্ধে হাউসফুল গ্যালারির সামনে খেলার স্বপ্ন কে না দেখে। ওয়াংখেড়েতে ওরা অপরাজিত। ওই মাঠের সঙ্গে অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে। আমরা আমাদের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করব।’ রাচিনের কথায়, ‘আমরা জানি ক্রিকেটে প্রতিটা ম্যাচই যে আমরা জিতব, সেটা হতে পারে না। কিছু জয়, কিছু হার তো থাকবেই। এ বার দেখার ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে কী হয়।’ তাঁর কথায়, ‘ওয়াংখেড়েতে ভারতের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে আছি। এটা আমার স্বপ্ন।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: সেমিফাইনালের আগে অনুশীলনের ধরন বদলালেন বিরাট! কিসের প্রস্তুতি?

    ICC World Cup 2023: সেমিফাইনালের আগে অনুশীলনের ধরন বদলালেন বিরাট! কিসের প্রস্তুতি?

    মাধ্যম নিউজ ডেস্ক: সেমিফাইনালের কথা ভেবে বিশেষ প্রস্তুতি শুরু করে দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। রবিবার, কালীপুজোর দিন বিশ্বকাপের রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে ভারত। সেই ম্যাচকে খুব একটা গুরুত্ব না দিলেও রোহিতদের লক্ষ্য সেমিফাইনাল।  তারই প্রস্তুতি হিসেবে শুক্রবার অনুশীলন সারল মেন ইন ব্লু। দীপাবলীর আলোর সাজেও ফুটে উঠল বিশ্বকাপের ছবি।

    বিশেষ অনুশীলন

    শুক্রবার বেঙ্গালুরুতে ভারতীয় দলের অনুশীলনে কোহলিকে বেশ কিছু ক্ষণ ব্যাটিং অনুশীলন করতে দেখা গিয়েছে। তার মধ্যে অনেকটা সময় রবীন্দ্র জাডেজার বল সামলেছেন তিনি। পরে শার্দূল ঠাকুরকে নির্দেশ দেন, তাঁকে খাটো লেংথে বল করতে। নিউ জিল্যান্ডের জোরে বোলার লকি ফার্গুসনের কথা মাথায় রেখেই সম্ভবত শার্দূলকে নির্দেশ দেন কোহলি। এ দিন বাধ্যতামূলক ছিল না অনুশীলন। তবে কোহলি প্রস্তুতিতে ফাঁক রাখলেন না। 

    প্রতিপক্ষ নিউজিল্যান্ড!

    অবিশ্বাস্য কিছু না হলে, শেষ চারে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ২০১৯ বিশ্বকাপ সেমিফাইনালে কিউয়িদের কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল কোহলির ভারতকে। এবার সেই ম্যাচেরই বদলা নিতে প্রস্তুত বিরাট। তাই শুক্রবার বাধ্যতামূলক না হলেও রোহিতেরা সকলেই এসেছিলেন অনুশীলনে। শুধু দেখা যায়নি ঈশান কিশনকে।

    আরও পড়ুন: শ্রীলঙ্কা ক্রিকেটকে নির্বাসিত করল আইসিসি! কেন এই পদক্ষেপ?

    চলতি বিশ্বকাপে ধরমশালায় কিউইদের বিরুদ্ধে ২৭৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারত ১২ বল বাকি থাকতে জিতেছিল ৪ উইকেটে। বিরাট কোহলি আটটি চার ও ২টি ছয়ের সাহায্যে ১০৪ বলে ৯৫ রান করেছিলেন। এবার আইসিসি ইভেন্টে নক-আউট পর্বে বড় গাঁট নিউজিল্যান্ডকে ধরাশায়ী করার লক্ষ্যে নামছে ভারত। লকি ফার্গুসন ছন্দ ফিরে পেয়েছেন। শ্রীলঙ্কা ম্যাচে শর্ট পিচ ডেলিভারিতে কাবু করেছেন ব্যাটারদের। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতীয় ব্যাটারদের শান্ত রাখতে ফার্গুসনের শর্ট পিচ ডেলিভারি কিউইদের বড় বাজি হতে পারে। সে কথা আগাম আঁচ করেই বিরাট আজ বিশেষ অনুশীলন করলেন কিনা তা নিয়ে চর্চা শুরু হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • World Cup 2023: নিউজিল্যান্ড বধ করে শেষ হাসি হাসল দক্ষিণ আফ্রিকা, কত রানে জিতল জানেন?

    World Cup 2023: নিউজিল্যান্ড বধ করে শেষ হাসি হাসল দক্ষিণ আফ্রিকা, কত রানে জিতল জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষ হাসি হাসল দক্ষিণ আফ্রিকা (World Cup 2023)। নিউজিল্যান্ডকে হারিয়ে শেষ চারে উঠে গেল তারা। বুধবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে ছিল দক্ষিণ আফ্রিকা। 

    ছন্দে ছিল দুই দলই

    নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা চলতি বিশ্বকাপে দুই দলই ফেভারিট। শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিল এই দুই টিম। বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় পাওয়ায় সেমিফাইনালও নিশ্চিত করে ফেলল দক্ষিণ আফ্রিকা। এদিন টসে জেতে নিউজিল্যান্ড। ফিল্ডিং নিয়ে তারা ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকাকে। শুরু থেকেই ঝড় তোলেন কুইন্টন ডি’কক। এটি তাঁর কেরিয়ারের শেষ ওয়ান-ডে টুর্নামেন্ট। সেটিকে স্মরণীয় করে রাখলেন তিনি। করলেন সেঞ্চুরি। চলতি বিশ্বকাপে এটি তাঁর চতুর্থ সেঞ্চুরি। ঝোড়ো ইনিংস খেলেছেন রাসি ভ্যান ডুসেনও। ১১৮ বলে তিনি করেছেন ১৩৩ রান। হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন মিলারও। যার জেরে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৩৫৭ রান করে দক্ষিণ আফ্রিকা।

    পিছিয়ে ছিল নিউজিল্যান্ড

    রান (World Cup 2023) তাড়া করতে গিয়ে দক্ষিণ আফ্রিকার সঙ্গে এঁটে উঠতে পারেনি নিউজিল্যান্ড। ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রকে ড্রেসিংরুমে ফিরিয়ে দেন বাঁ হাতি পেসার মার্কো জানসেন। জেরাল্ড কোৎজের হাতে বধ হন উইল ইয়ং। অধিনায়ক টম লাথামকে ঘরে ফেরান কাগিসো রাবাডার। এদিন চার উইকেট নিয়েছেন বাঁ হাতি স্পিনার কেশব মহারাজ। শেষের দিকে নিউজিল্যান্ডকে জেতাতে মরিয়া চেষ্টা করেন গ্লেন ফিলিপ্স। তবে তাতে বিশেষ লাভ হয়নি। কারণ ততক্ষণে বড্ড বেশি দেরি হয়ে গিয়েছে। মাত্র ১৬৭ রানেই অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। ১৯০ রানে তাদের হারিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা।

    আরও পড়ুুন: অরুণাচল প্রদেশে নিয়ন্ত্রণ রেখার কাছেই পরিকাঠামো গড়ছে ভারত, কেন জানেন?

    প্রসঙ্গত, ২৪ বছর পর এবার বিশ্বকাপের মঞ্চে নিউজিল্যান্ডকে হারাল দক্ষিণ আফ্রিকা। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনের চোটের পাশাপাশি দলে আরও কয়েকজনের চোট-আঘাতের কারণেই নিউজিল্যান্ড হারল বলেই দাবি সংশ্লিষ্ট মহলের (World Cup 2023) একাংশের।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC ODI World Cup 2023: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ ভারতের! বিশ্বকাপে কবে পাকিস্তানের সামনে টিম ইন্ডিয়া?

    ICC ODI World Cup 2023: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ ভারতের! বিশ্বকাপে কবে পাকিস্তানের সামনে টিম ইন্ডিয়া?

    মাধ্যম নিউজ ডেস্ক: আইসিসি (ICC) সরকারিভাবে ঘোষণা করেনি। তবে সূত্র মারফত খবর, অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে এবারের বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া (Team India)। রোহিত শর্মা (Rohit Sharma) ও প্যাট কামিন্সের (Pat Cummins) দলের মধ্যে এই মহারণ চেন্নাইতে আয়োজিত হওয়ার কথা। আইসিসি থেকে পাওয়া খবর অনুসারে এশিয়া কাপ (Asia Cup 2023) নিয়ে বিসিসিআই (BCCI) ও পিসিবি-র (PCB) মধ্যে দ্বন্দ্ব চললেও, ভারতের মাটিতে কাপ যুদ্ধ খেলতে রাজি হয়েছে বাবর আজমদের (Babar Azam) ক্রিকেট বোর্ড। শোনা যাচ্ছে ১৫ অক্টোবর চির প্রতিদ্বন্দ্বি পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।

    বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ

    আগামী ৫ অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) উদ্বোধনী ম্যাচে নামতে চলেছে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। ভারতের প্রথম ম্যাচ সম্ভবত অস্ট্রেলিয়ার বিপক্ষে। ১৯ নভেম্বর বিশ্বকাপের ফাইনাল হওয়ার কথা। ভারত-পাকিস্তান হাইভোল্টেজ লড়াই হওয়ার কথা ১৫ অক্টোবর।

    আরও পড়ুন: বাতাস থেকে জলীয় বাষ্প শুষে নিচ্ছে ‘মোকা’! দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের ভ্রুকুটি

    বিশ্বকাপের চূড়ান্ত সূচি

    আমেদাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ ছাড়াও বিশ্বকাপের ম্যাচ হওয়ার কথা কলকাতা, দিল্লি, ইন্দোর, ধরমশালা, গুয়াহাটি, রাজকোট এবং মুম্বইয়ে। মোহালি ও নাগপুরে সম্ভবত ওডিআই বিশ্বকাপের কোনও ম্যাচ দেওয়া হবে না। একইসঙ্গে জানা গিয়েছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের একটি সেমিফাইনাল ম্যাচ হতে পারে। ১০টি দল এবারের বিশ্বকাপে খেলতে নামবে। মোট ৪৮টি ম্যাচের জন্য দেশের মোট ১২টি ভেন্যুকে বেছে নেওয়া হয়েছে। প্রতিটি দল ৯টা করে লিগের ম্যাচ খেলবে। যার অর্থ বেশিরভাগ ম্যাচ কেন্দ্রেই ভারতের একটি করে লিগ ম্যাচ আয়োজিত হতে পারে। সেই নিরিখে কলকাতার ইডেন গার্ডেন্সেও টিম ইন্ডিয়ার একটি লিগ ম্যাচ আয়োজিত হতে পারে। টুর্নামেন্টের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি এখনও ঘোষিত হয়নি। ইন্ডিয়ান প্রিমিয়র লিগের পরেই সম্ভবত বিশ্বকাপের চূড়ান্ত সূচি সামনে আসবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

LinkedIn
Share