Tag: non-Hindu

non-Hindu

  • Char Dham Yatra 2026: চারধাম যাত্রা শুরুর আগে ৪৭টি মন্দিরে অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করল উত্তরাখণ্ড মন্দির কর্তৃপক্ষ

    Char Dham Yatra 2026: চারধাম যাত্রা শুরুর আগে ৪৭টি মন্দিরে অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করল উত্তরাখণ্ড মন্দির কর্তৃপক্ষ

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৬ সালের চারধাম যাত্রা (Char Dham Yatra 2026) শুরু হওয়ার ঠিক আগে উত্তরাখণ্ডের বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি (BKTC) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বদ্রীনাথ ও কেদারনাথসহ তাদের আওতাধীন ৪৭টি মন্দিরে এখন থেকে অহিন্দুদের (Non Hindu) প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। হিন্দু তীর্থধামে হিন্দু ব্যাতিত অন্য ধর্মের লোকজনকে প্রবেশের অধিকার না দেওয়ার ঘোষণায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

    মন্দিরের পবিত্রতা রক্ষায় সিদ্ধান্ত (Char Dham Yatra 2026)

    বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির (Char Dham Yatra 2026) চেয়ারম্যান অজেন্দ্র অজয় এই ঘোষণাটি করেছেন। তিনি বলেন, “মন্দিরের পবিত্রতা ও দীর্ঘদিনের ধর্মীয় ঐতিহ্য রক্ষা করার লক্ষ্যেই এই কঠোর পদক্ষেপ (Non Hindu) নেওয়া হয়েছে। কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব পাস হয়েছে যে, যারা সনাতন ধর্মে বিশ্বাসী নন, তাদের এই পবিত্র মন্দিরগুলোর চত্বরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।”

    ‘‘মূর্তিপুজোয় বিশ্বাস করেন না যাঁরা, তাঁরা আসবেন না’’

    কমিটির (Char Dham Yatra 2026) পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত কয়েক বছরে বিভিন্ন তীর্থস্থানে অ-সনাতনীদের (Non Hindu) অশোভন আচরণ এবং ভিডিও রেকর্ডিং সংক্রান্ত অনেক অভিযোগ জমা পড়েছিল। মন্দিরের ‘মর্যাদা’ (Decorum) এবং ‘পবিত্রতা’ (Sanctity) বজায় রাখতেই এই বোর্ড বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চেয়ারম্যান অজেন্দ্র অজয় বলেন, “যাঁদের হিন্দু ধর্মে আস্থা নেই বা যাঁরা দেব-দেবীর মূর্তিপুজোয় বিশ্বাস করেন না, তাঁদের মন্দির প্রাঙ্গণে আসার কোনো প্রয়োজন নেই। এটি কোনও পিকনিক স্পট নয়, এটি একটি পবিত্র আধ্যাত্মিক স্থান।”

    সাইন বোর্ড স্থাপন

    ৪৭টি মন্দিরের প্রবেশপথে স্পষ্ট করে সাইন বোর্ড লাগানো হবে যেখানে লেখা থাকবে— ‘অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ’। পরিচয়পত্র (Char Dham Yatra 2026) পরীক্ষা করা হবে। সন্দেহভাজন ব্যক্তিদের ক্ষেত্রে মন্দির চত্বরে প্রবেশের সময় পরিচয়পত্র (আধার কার্ড বা ভোটার কার্ড) পরীক্ষা করা হতে পারে। নিরাপত্তা ব্যবস্থা ভীষণ ভাবে জোরদার করা হবে। পুলিশ এবং মন্দির প্রশাসনের নিরাপত্তা কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং নিয়মটি কঠোরভাবে (Non Hindu) পালিত হয়। যদিও এর আগে মন্দির কমিটির পক্ষ থেকে মন্দির চত্বরে মোবাইল ফোন ব্যবহার, রিল বানানো এবং ফটোগ্রাফি নিষিদ্ধ করা হয়েছিল। এবার প্রবেশাধিকার নিয়ে এই বড় সিদ্ধান্ত এল।

    চারধাম যাত্রার সূচি

    ২০২৬ সালের চারধাম যাত্রা (Char Dham Yatra 2026) শুরু হতে চলেছে এপ্রিল মাসের মাঝামাঝি থেকে। গঙ্গোত্রী ও যমুনোত্রীর দরজা খোলার মাধ্যমে এই যাত্রা শুরু হবে। কেদারনাথ ও বদ্রীনাথের দরজা খোলার তারিখও ঘোষণা করা হয়েছে। মন্দিরের পরি কাঠামো উন্নয়নের জন্য ২০২৬-২৭ অর্থ বর্ষে ১২১.৭ কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। এই টাকায় মন্দির রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ। তীর্থ যাত্রীদের সুযোগ সুবিধা, এবং পরিকাঠামো উন্নয়ন। বেতন এবং প্রশাসনিক ব্যয় থাকবে বাজেটে। ভক্তদের আগমনকে সুগম্য করতে সব ব্যবস্থা করার কথা বলা হয়েছে।

    কমিটির প্রশংসায় সাধু-সন্তরা

    এই সিদ্ধান্তের ফলে হিন্দু সংগঠনগুলো এবং সাধু-সন্তরা কমিটির প্রশংসা করেছেন। তাঁদের মতে, এই পদক্ষেপ তীর্থযাত্রার (Char Dham Yatra 2026) আধ্যাত্মিক পরিবেশ বজায় রাখতে সাহায্য করবে। তবে রাজনৈতিক মহলে এবং মানবাধিকার কর্মীদের একাংশ এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন, তাঁদের মতে এটি সংবিধানের মূল চেতনার পরিপন্থী। উল্লেখ্য যে, এর আগেও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি রাজ্যে ‘ল্যান্ড জিহাদ’ (Non Hindu) এবং জনবিন্যাস পরিবর্তনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। মন্দির কমিটির এই সিদ্ধান্ত সেই একই ভাবধারার প্রতিফলন বলে মনে করা হচ্ছে।

  • Madras High Court: ‘‘মন্দির কোনও পিকনিক স্পট নয়’’, প্রবেশ নিষেধ অহিন্দুদের, জানাল মাদ্রাজ হাইকোর্ট

    Madras High Court: ‘‘মন্দির কোনও পিকনিক স্পট নয়’’, প্রবেশ নিষেধ অহিন্দুদের, জানাল মাদ্রাজ হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘‘মন্দির কোনও চড়ুইভাতির জায়গা নয়, কিন্তু কিছু কিছু মানুষ মন্দিরকে পিকনিক স্পট হিসেবেই দেখেন।’’ মন্দির সংক্রান্ত একটি মামলায় মাদ্রাজ হাইকোর্ট (Madras High Court) এমনই পর্যবেক্ষণ করল। তাৎপর্যপূর্ণ এই পর্যবেক্ষণে তামিলনাড়ুর পালানি মন্দিরের গর্ভগৃহে অহিন্দুরা যাতে ভিড় না করেন সেই মর্মে সাইনবোর্ড লাগাতেও নির্দেশ দিয়েছে আদালত।

    কী বললেন বিচারপতি?

    প্রসঙ্গত, পালানি মন্দিরের তরফে মাদ্রাজ হাইকোর্টের (Madras High Court) দ্বারস্থ হয়েছিলেন জনৈক ডি সেথিলকুমার। এদিনই আদালত সাফ জানিয়ে দিয়েছে, তামিলনাড়ুর ওই নির্দিষ্ট মন্দিরের গর্ভগৃহে কোনওভাবেই প্রবেশ করতে পারবেন না অহিন্দুরা। এবং মন্দিরে ভিড় কমানোর জন্য শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীদের প্রবেশ অধিকার দিয়েছে আদালত। মঙ্গলবারই এই মামলাটির শুনানি ছিল বিচারপতি এস শ্রীমতির বেঞ্চে। দুই পক্ষের সওয়াল জবাবের পরে বিচারপতি নির্দেশ এই নির্দেশ দেন তামিলনাড়ু সরকারের উদ্দেশে। তিনি আরও জানিয়েছেন যে, একজন অহিন্দু মানুষ মন্দিরের গর্ভগৃহে ঢোকার অনুমতি তখনই পাবেন, যদি তিনি (অহিন্দু) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কাছে অঙ্গীকারবদ্ধ হন যে তিনি দেবতার প্রতি বিশ্বাস রাখেন এবং হিন্দু ধর্মের রীতিনীতি অনুসরণ করেন। বিচারপতির নিজের কথায়, ‘‘মন্দিরের রীতিনীতি এবং এই রকমের অঙ্গীকারের ভিত্তিতে উল্লিখিত অহিন্দুদের মন্দিরে যাওয়ার অনুমতি দেওয়া যেতে পারে।’’ পাশাপাশি আদালত (Madras High Court) আরও জানিয়েছে, অহিন্দুরা মন্দির প্রাঙ্গণ দেখতে যেতেই পারেন। কিন্তু এটা মাথায় রাখতে হবে মন্দির কোনও চড়ুইভাতি করার জায়গা নয়। কোনওভাবেই যেন হিন্দু ধর্মাবলম্বীদের পুজো দেওয়া অথবা প্রার্থনায় বিঘ্ন না ঘটে, সেটা দেখতে আদালত নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে।

    মামলার খুঁটিনাটি

    প্রসঙ্গত, ২০২৩ সালের জুন মাসেই পালানি মন্দির সংক্রান্ত মামলার জল গড়ায় মাদ্রাজ হাইকোর্টে (Madras High Court)। এক মুসলমান পরিবারের উদাহরণ টেনে এনে অহিন্দুদের যথেচ্ছভাবে প্রবেশ বন্ধ করার আবেদন জানান মামলাকারী। ওই মামলাকারীর দাবি ছিল, বেশ কয়েকজন মুসলমান মহিলা বোরখা পরে মন্দিরে এসেছিলেন। তাঁরা পাহাড়ের গায়ে অবস্থিত পলানি মন্দিরের একদম উঁচুতে যাওয়ার জন্য টিকিট কেনেন শুধুমাত্র ছবি তুলবেন বলে। অর্থাৎ তাদের ধর্মীয় বিশ্বাসে নায়, মন্দিরকে তাঁরা শুধুমাত্র একটি পর্যটনস্থল হিসেবে দেখছিলেন। মন্দির কর্তৃপক্ষ তাঁদের প্রবেশে বাধা দেয়। কিন্তু মহিলারা পাল্টা যুক্তি দেন যে এভাবে বাধা দেওয়া যায় না। কারণ মন্দির চত্বরে কোনও লিখিত নির্দেশ তাদের চোখে আসেনি। সরকার আগে নির্দেশ দিক এ বিষয়ে। যদিও রাজ্য সরকার সাইনবোর্ড লাগাতে চায়নি। অবশেষে এবার ওই মন্দিরে সাইনবোর্ড বসতে চলেছে আদালতের (Madras High Court) নির্দেশে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share