Tag: NTA

NTA

  • NEET UG 2026: প্রশ্নফাঁসকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তলব এনটিএর চেয়ারম্যানকে

    NEET UG 2026: প্রশ্নফাঁসকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তলব এনটিএর চেয়ারম্যানকে

    মাধ্যম নিউজ ডেস্ক: জিজ্ঞাসাবাদ ও পর্যালোচনা বৈঠকের জন্য তলব করা হল এনটিএর (NTA) চেয়ারম্যান প্রদীপ কুমার জোশী এবং শিক্ষামন্ত্রকের শীর্ষ আধিকারিকদের। ২১ মে ওই বৈঠকে তাঁদের হাজির থাকতে বলেছে সংসদের পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি অন (NEET UG 2026) এডুকেশন, উইমেন, চিলড্রেন, ইয়ুথ অ্যান্ড স্পোর্টস। জানা গিয়েছে, দ্বিগ্বিজয় সিংয়ের নেতৃত্বাধীন এই সংসদীয় প্যানেল পূর্ববর্তী জাতীয় প্রবেশিকা পরীক্ষার বিতর্কের পর গঠিত কে রাধাকৃষ্ণণ (K Radhakrishnan) কমিটির সুপারিশ করা সংস্কারগুলির বাস্তবায়ন পর্যালোচনা করবে। শিক্ষামন্ত্রকের উচ্চশিক্ষা বিভাগের সচিব বিনীত জোশীকেও ডেকে পাঠানো হয়েছে। বিতর্ক-সংক্রান্ত অগ্রগতি এবং ভবিষ্যতের পরীক্ষা সংস্কারের রূপরেখা নিয়ে আলোচনা করতেই তলব করা হয়েছে তাঁকে।

    বৈঠকে গুরুত্ব কোন কোন বিষয়ে (NEET UG 2026)

    ওই বৈঠকে বিশেষভাবে গুরুত্ব পাবে এনটিএর জবাবদিহি ব্যবস্থা, পরীক্ষার নিরাপত্তা ব্যবস্থা এবং কেন্দ্রীয় প্রবেশিকা পরীক্ষার ওপর জনসাধারণের আস্থা পুনরুদ্ধারে প্রস্তাবিত সংস্কার। ৩ মে নিট ইউজি ২০২৬ পরীক্ষা নিয়েছিল এনটিএ (NTA)। নাম নথিভুক্ত করেছিলেন প্রায় ২৩ লাখ শিক্ষার্থী। পরীক্ষার পরপরই অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। বিতর্কের জেরে পরীক্ষা বাতিল করে দেয় এনটিএ। পরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ঘোষণা করেন, ওই পরীক্ষাটি ফের নেওয়া হবে ২১ জুন। তিনি এও জানান, আগামী বছর থেকে নিট পরীক্ষা হবে কম্পিউটার-ভিত্তিক পদ্ধতিতে। পরীক্ষার স্বচ্ছতা যাতে বাড়ে এবং অসদুপায়ের সম্ভাবনা কমে, তাই এই ব্যবস্থা। সূত্রের খবর, নিট বিতর্ক ছাড়াও কমিটি শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI)  ক্রমবর্ধমান প্রভাব এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর উপায় নিয়েও আলোচনা করবে। বৈঠকে অংশ নেবেন আইআইটি মাদ্রাজ-সহ আরও কয়েকটি সংস্থার প্রতিনিধিরা।

    কারা থাকবেন বৈঠকে

    আর একটি বৈঠকে কমিটি আলিগড় মুসলিম ইউনিভার্সিটি এবং ন্যাশনাল কমিশন ফর মাইনোরিটি এডুকেশনাল ইনস্টিটিউটের আধিকারিকদের সঙ্গে সংরক্ষণ নীতি, শিক্ষকের শূন্যপদ এবং ন্যাশনাল এডুকেশন পলিশি-সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবে। এছাড়াও শিক্ষক প্রশিক্ষণ সংস্কার, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের কার্যকারিতা এবং মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের সঙ্গে সম্পর্কিত সুপারিশগুলিও পর্যালোচনা করা হবে (NEET UG 2026)। নিট ইউজি ২০২৬ বিতর্কের জেরে লাখ লাখ শিক্ষার্থী প্রভাবিত হওয়ায়, সংসদীয় পর্যালোচনায় এনটিএর কার্যক্রম কঠোর নজরদারির মুখে পড়তে চলেছে। আগামী দিনের আলোচনা ও সংস্কার প্রস্তাবগুলি ভারতের পরীক্ষা ব্যবস্থায় আস্থা (NTA), স্বচ্ছতা এবং জবাবদিহি পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে (NEET UG 2026)।

     

  • NEET Paper Leak: নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস মামলায় তদন্তের কেন্দ্রে এনটিএর প্রশ্নপত্র প্রস্তুতকারী প্যানেল

    NEET Paper Leak: নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস মামলায় তদন্তের কেন্দ্রে এনটিএর প্রশ্নপত্র প্রস্তুতকারী প্যানেল

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৬ সালের নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস মামলায় আরও একজনকে গ্রেফতারের পর এবার তদন্তের কেন্দ্রে জাতীয় পরীক্ষা সংস্থা (NTA)-র প্রশ্নপত্র প্রস্তুতকারী প্যানেল। সিবিআইয়ের এক আধিকারিক (CBI Probe) সংবাদ মাধ্যমে জানান (NEET Paper Leak), প্রশ্নপত্র প্রস্তুতকারী পুরো কমিটি এবং এনটিএর শীর্ষ আধিকারিকদের তদন্তের আওতায় আনা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই আরও কয়েকজন গ্রেফতার হতে পারেন। প্রসঙ্গত, শনিবারই গ্রেফতার করা হয়েছে পুণের উদ্ভিদবিদ্যার শিক্ষিকা মণীষা গুরুনাথ মান্ধারেকে। অভিযোগ, মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার কয়েক সপ্তাহ আগেই প্রশ্ন ফাঁস করেছিলেন তিনি।

    প্রশ্নপত্র ফাঁস চক্রের জাল (NEET Paper Leak)

    মণীষা ছিলেন এনটিএর নিযুক্ত বিশেষজ্ঞ। কাজ করতেন প্রশ্নপত্র প্রস্তুতকারী কমিটিতে। তদন্তকারীদের মতে, এর ফলে তিনি বোটানি ও জুলজি বিভাগের গোপনে রাখা প্রশ্নপত্র দেখার অধিকার পান। এর একদিন আগেই তদন্তকারী সংস্থা অবসরপ্রাপ্ত রসায়নের অধ্যাপক পিভি কুলকার্নিকে গ্রেফতার করে। তাঁকে তদন্তকারীরা এই কেলেঙ্কারির ‘মূল চক্রী’ বলে উল্লেখ করেন। অন্য এক আধিকারিক বলেন, “প্রশ্নফাঁসের তদন্তে এই প্রথম আমরা এনটিএর ভেতর থেকেই ফাঁসের উৎস খুঁজে পেয়েছি। প্রশ্নপত্র ফাঁস হয়ে মেসেজিং গ্রুপে পিডিএফ আকারে ছড়িয়ে পড়ার পর শত শত পরীক্ষার্থী এর সুবিধা পেয়ে থাকতে পারে। আমরা তাদের সবাইকে চিহ্নিত করব। তবে প্রথমে আমরা প্রশ্নফাঁসের উৎস ও তাদের সহযোগীদের খুঁজছি (NEET Paper Leak)।”

    বিশেষ কোচিং ক্লাস করিয়েছিলেন মান্ধারে!

    সিবিআইয়ের মতে, এপ্রিল মাসে মান্ধারে তাঁর পুণের বাড়িতে কিছু নির্বাচিত ছাত্রছাত্রীকে নিয়ে বিশেষ কোচিং ক্লাস করাচ্ছিলেন। সেখানে তিনি বোটানি ও জুলজির প্রশ্ন বলে দিতেন, যেগুলির অনেকটাই পরে ৩ মে অনুষ্ঠিত নিট-ইউজি ২০২৬ পরীক্ষায় এসেছিল (CBI Probe)।তদন্তকারীরা জানান, ছাত্রছাত্রীদের তাঁর কাছে নিয়ে আসতেন সহ-অভিযুক্ত মণীষা ওয়াঘমারে। তিনি পুণের একটি বিউটি পার্লারের মালিক। এই সপ্তাহের শুরুতেই গ্রেফতার হয়েছেন তিনি। কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা জানিয়েছে, “ক্লাস চলাকালীন মান্ধারে বোটানি ও জুলজির বিভিন্ন প্রশ্ন ব্যাখ্যা করতেন। ছাত্রছাত্রীদের সেগুলি খাতায় লিখে রাখতে ও বইয়ে চিহ্নিত করে রাখতে বলতেন। এই প্রশ্নগুলির অধিকাংশই নিট-ইউজি ২০২৬ পরীক্ষার আসল প্রশ্নপত্রের সঙ্গে মিলে যায় (NEET Paper Leak)।”

    প্রমাণ লোপাট করতে প্রশ্নপত্র নষ্ট!

    আধিকারিকরা জানান, তদন্তে এনটিএর ভেতর থেকে বের হওয়া প্রশ্নফাঁসের দু’টি আলাদা সেটের সন্ধান মিলেছে—একটি হাতে লেখা, অন্যটি টাইপ করা। তদন্তকারীদের দাবি, কুলকার্নি রসায়নের প্রশ্নপত্র ফাঁস করেছিলেন, আর মান্ধারে করেছিলেন জীববিজ্ঞানের অংশ। অভিযোগ, কুলকার্নিও তাঁর পুণের বাড়িতে বিশেষ ক্লাস নিতেন। সেখানে ছাত্রছাত্রীরা প্রশ্ন, বিকল্প উত্তর এবং সঠিক উত্তর লিখে নিতেন, যেগুলি পরে আসল পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে ‘হুবহু মিলে যায়’। শনিবার সিবিআই কুলকার্নি ও ওয়াঘমারেকে দিল্লির রাউস অ্যাভিনিউ বিশেষ আদালতে হাজির করে, আবেদন জানায় ১৪ দিনের হেফাজতের। সংস্থা তাঁদের ‘সংগঠিত প্রশ্নফাঁস চক্রের সদস্য’ বলে দাবি করে। আদালত দু’জনকে ১০ দিনের সিবিআই হেফাজতে পাঠায়। সিবিআই আদালতে জানিয়েছে, অভিযুক্তরা ৩ মে-র পরীক্ষার পর প্রমাণ লোপাট করতে প্রশ্নপত্র নষ্ট করে দেয়। তদন্তকারীরা এও খতিয়ে দেখছেন, কুলকার্নি ও মান্ধারের আগেও কেউ কোনও প্রশ্নপত্রফাঁসকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন কি না।

    মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে ছড়িয়েছিল প্রশ্ন

    তদন্তে জানা গিয়েছে, কীভাবে মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে বিভিন্ন রাজ্যে প্রশ্নপত্র পৌঁছে দেওয়া হয়েছিল। তদন্তকারীদের মতে, ৫০০-৬০০টি প্রশ্ন সম্বলিত একটি পিডিএফ টেলিগ্রাম গ্রুপে ছড়িয়ে পড়েছিল। নাসিকের শুভম খৈরনার এই প্রশ্নপত্র পৌঁছে দেন গুরগাঁওয়ের যশ যাদবের কাছে। যশ সেটি জয়পুরের মাঙ্গিলাল বিওয়াল ওরফে মাঙ্গিলাল খাটিকের কাছে ১০ লাখ টাকায় বিক্রি করেন। তিনি দাবি করেছিলেন, প্রায় ১৫০টি প্রশ্ন ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে মিলবে (NEET Paper Leak)। গত ২৪ ঘণ্টায় ছ’টি জায়গায় তল্লাশি চালিয়ে ল্যাপটপ, ব্যাঙ্ক সংক্রান্ত বিভিন্ন নথি, মোবাইল ফোন এবং মামলার সঙ্গে যুক্ত অন্যান্য সামগ্রীও উদ্ধার করা হয়েছে।

    ৫ রাজ্য থেকে গ্রেফতার

    এখন পর্যন্ত পাঁচটি রাজ্য থেকে সব মিলিয়ে মোট ন’জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন পুণের মান্ধারে, কুলকার্নি ও ওয়াঘমারে, আহিল্যানগরের ধনঞ্জয় লোকহান্ডা,  নাসিকের খৈরনার, জয়পুরের মাঙ্গিলাল বিওয়াল, বিকাশ বিওয়াল ও দীনেশ বিওয়াল, এবং গুরগাঁওয়ের যশ। সিবিআই জানিয়েছে, “এই মামলায় পূর্ণাঙ্গ, নিরপেক্ষ এবং পেশাদার তদন্তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” প্রতি বছর ২২ লাখেরও বেশি ছাত্রছাত্রী মেডিক্যাল কলেজে ভর্তির (CBI Probe) প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজি দেন। প্রশ্নফাঁসের পর ৩ মে-র পরীক্ষা বাতিল করা হয়। ২১ জুন ফের (NEET Paper Leak) পরীক্ষার দিন ঘোষণা করেছে সরকার।

     

  • NEET UG 2026: নিট ইউজি ২০২৬-এর প্রশ্ন ফাঁসকাণ্ডে মিলল চাঞ্চল্যকর তথ্য, জানুন বিশদে

    NEET UG 2026: নিট ইউজি ২০২৬-এর প্রশ্ন ফাঁসকাণ্ডে মিলল চাঞ্চল্যকর তথ্য, জানুন বিশদে

    মাধ্যম নিউজ ডেস্ক: নিট ইউজি ২০২৬ (NEET UG 2026)-এর কথিত প্রশ্নফাঁসকাণ্ডে প্রকাশ্যে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ৩ মে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) পরিচালিত এই পরীক্ষায় বসেছিলেন ২২ লাখেরও বেশি ছাত্রছাত্রী। “লিক-প্রুফ” পরীক্ষা নেওয়ার প্রতিশ্রুতি দিলেও, এনটিএ এমন একটি “গেস পেপার” রুখতে পারেনি, যার সঙ্গে আসল প্রশ্নপত্রের (Sikar Coaching Hub) অনেক মিল ছিল। পরীক্ষার কয়েকদিন আগেই হোয়াটস অ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে বিক্রি হচ্ছিল ওই গেস পেপার।

    “গেস পেপারে”ই কারিকুরি! (NEET UG 2026)

    কেলেঙ্কারির সূত্রপাত হয় তখন, যখন একটি হাতে লেখা “গেস পেপারে”র সঙ্গে আসল প্রশ্নপত্রের বিশেষ করে বায়োলজি ও কেমিস্ট্রির অংশের উল্লেখযোগ্য মিল দেখা যায়। প্রায় ৪১০টি প্রশ্ন-সহ একটি নোট, যার মধ্যে ২৮১টি প্রশ্নের সেট ছিল, তা হোয়াটস অ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে এবং কোচিং নেটওয়ার্কের মাধ্যমে ছড়িয়ে পড়ে, বিশেষ করে রাজস্থানের সিকার ও উত্তরাখণ্ডের দেরাদুনে। সিবিআই তদন্তভার নেওয়ার আগে রাজস্থান পুলিশের এসওজি (SOG) দেখতে পায়, আসল প্রশ্নপত্রের সঙ্গে গেস পেপারের ১২০–১৪০টি প্রশ্ন হুবহু এক। প্রায় ১৩৫টি প্রশ্ন মিলে যাওয়ায় মোট ৭২০ নম্বরের মধ্যে প্রায় ৬০০ নম্বর নিশ্চিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। কারণ প্রতিটি প্রশ্নের মান ৪ নম্বর।

    কীভাবে ছড়াল প্রশ্নপত্র?

    প্রশ্ন হল, কীভাবে ছড়াল প্রশ্নপত্র? জানা গিয়েছে, “প্রাইভেট মাফিয়া” (Private Mafia) নামের হোয়াটস অ্যাপ গ্রুপে সদস্যপদ পেতে ৫,০০০ টাকা নেওয়া হত (NEET UG 2026)। সদস্যদের প্রশ্নপত্র শেয়ার করতে না বলা হলেও, সেটি দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, প্রশ্নপত্র ফাঁসের ভরকেন্দ্র হতে পারে মহারাষ্ট্রের নাসিক। পরে নাসিক পুলিশ শুবহম খৈরনার নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে। তাকে তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে। কে এই শুবহম খৈরনার? জানা গিয়েছে, সে ভোপালের এক বিএএমএসের ছাত্র। পুণে থেকে প্রশ্নপত্র জোগাড় করে হার্ড কপি থেকে হোয়াটসঅ্যাপে সফট কপি ছড়ায়। ১০ লাখে প্রশ্ন কিনে সে ১৫ লাখ টাকায় বিক্রি করেছে বলে অভিযোগ। সে গুরগাঁও-সহ বিভিন্ন জায়গায় প্রশ্নপত্র পাঠায়। সেখান থেকেই তা ছড়িয়ে পড়ে রাজস্থান, উত্তরাখণ্ড, জম্মু-কাশ্মীর-সহ দেশের বিভিন্ন রাজ্যে (NEET UG 2026)। প্রসঙ্গত, রাজস্থানের সিকার (যা এখন “মিনি-কোটা” নামে পরিচিত) এই কাণ্ডের মূল কেন্দ্র হিসেবে উঠে এসেছে। এখানে অসংখ্য নিট/জেইই (NEET/JEE) কোচিং সেন্টার, পিজি ও হস্টেল রয়েছে।

    এনটিএর ডিরেক্টরের দাবি

    তদন্তে জানা গিয়েছে, এমবিবিএস কাউন্সেলর রাকেশ মাণ্ডাওয়ারিয়া প্রশ্নপত্র বিক্রি করতেন ৩০,০০০ টাকায়। বিভিন্ন কোচিং নেটওয়ার্ক ও দালালরা এতে জড়িত ছিল। ২০২৪ সালের নিটে রেজাল্টেও সন্দেহের (Sikar Coaching Hub) কেন্দ্রে ছিল সিকার। ২০২৪ সালে ৬৫০-এর বেশি নম্বর পাওয়া পড়ুয়ার মধ্যে বিপুল সংখ্যক ছিল সিকার থেকে। ১৪৯ জন পরীক্ষার্থী ৭০০-এর বেশি নম্বর পেয়েছিল। এক ছাত্র পেয়েছিল পুরোপুরি ৭২০ নম্বরই। ১২ মে এনটিএ নিট ইউজি ২০২৬ পরীক্ষা বাতিল করে। জানিয়ে দেয়, ফের পরীক্ষা নেওয়া হবে (NEET UG 2026)।এনটিএর ডিরেক্টর অভিষেক সিং বলেন, “সম্পূর্ণ প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়নি।” তবে তিনি স্বীকার করেন যে কিছু প্রশ্ন আগে থেকেই সার্কুলেটিং গেস পেপারে ছিল, যা পরীক্ষার বৈধতাই নষ্ট করেছে।

    গুচ্ছের প্রশ্ন

    এর পরেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে ফেডারেল অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোশিয়েশন। তাদের দাবি, এটিএকে পুনর্গঠন করতে হবে বা বদলে দিতে হবে, বিচারপতির তত্ত্বাবধানে নিতে হবে ফের পরীক্ষা, চালু করতে হবে কম্পিউটার-বেসড টেস্ট এবং প্রয়োগ করতে হবে ডিজিটাল লকিং সিস্টেম (NEET UG 2026)। প্রশ্ন হল, কীভাবে বাইলে এল প্রশ্নপত্র? ভেতরের কেউ জড়িত ছিল কি? প্রিন্টিং পর্যায় থেকেই কি ফাঁস হয়? কেন এখনও সিবিটি চালু করা হয়নি? কবে বন্ধ হবে প্রশ্নফাঁস–বাতিল–পুনঃপরীক্ষার চক্র (Sikar Coaching Hub)?

     

  • NEET UG Exam Cancelled: প্রশ্নফাঁসের অভিযোগ, নিট ইউজি ২০২৬-এর পরীক্ষা বাতিল, ফের বসতে হবে পরীক্ষায়

    NEET UG Exam Cancelled: প্রশ্নফাঁসের অভিযোগ, নিট ইউজি ২০২৬-এর পরীক্ষা বাতিল, ফের বসতে হবে পরীক্ষায়

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কলঙ্কিত হয়েছিল নিট ইউজি ২০২৬-এর পরীক্ষা (NEET UG Exam Cancelled)। ৩ মে হওয়া ওই পরীক্ষাই বাতিল করে দেওয়া হল মঙ্গলবার (CBI Probe)। উল্লেখ্য, স্নাতক স্তরের মেডিকেল কোর্সে ভর্তি হতে নেওয়া হয় এই পরীক্ষা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) জানিয়েছে, আইন প্রয়োগকারী সংস্থাগুলির কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বর্তমান পরীক্ষাপদ্ধতি বহাল রাখা সম্ভব নয়। তারা এও জানিয়েছে, ফের পরীক্ষা নেওয়া হবে এবং নয়া তারিখ ঘোষণা করা হবে খুব শীঘ্রই। জানা গিয়েছে, প্রায় ২২ লাখ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এটি দেশের অন্যতম বৃহত্তম প্রবেশিকা পরীক্ষা।

    ‘গেস পেপার’ (NEET UG Exam Cancelled)

    ৩ মে পরীক্ষার কয়েকদিন আগেই প্রশ্নপত্র ফাঁস হয়েছিল কিনা, তা জানতে রাজস্থানে তদন্ত করে রাজ্য পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ। তদন্তে জানা গিয়েছে, একটি হাতে লেখা প্রশ্নপত্র, যেটিকে ‘গেস পেপার’ বলা হচ্ছিল (শেষ মুহূর্তের অনুশীলনের জন্য তৈরি কোয়েশ্চানব্যাঙ্ক), তার সঙ্গে আসল পরীক্ষার প্রশ্নপত্রের আংশিক মিল পাওয়া গিয়েছে। প্রকৃত পরীক্ষায় আসা প্রায় ১৪০টি প্রশ্ন, যার মান ৬০০ নম্বর (মোট ৭২০ নম্বরের পরীক্ষা), সেই হাতে লেখা প্রশ্নপত্রের সঙ্গে মিলে যায়। এই প্রশ্নপত্রটি পরীক্ষার দু’ থেকে তিনদিন আগে ছড়িয়ে পড়েছিল। তদন্তকারীদের অনুমান, প্রশ্নপত্র রাজস্থানের সীকর জেলা থেকেই ফাঁস হয়েছে। রাজস্থান পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ ইতিমধ্যেই সীকর জেলা থেকে এই ঘটনায় জড়িত সন্দেহে ১৫ জনকে আটক করেছে। জয়পুর থেকে গ্রেফতার করা হয়েছে মণীশ নামে এক ব্যক্তিকে। অনুমান, সে-ই এই প্রশ্নপত্র ফাঁসের ‘মূলচক্রী’।

    পরীক্ষাকে ঘিরে ‘অনিয়মের অভিযোগ’

    রবিবারই এনটিএ জানিয়েছিল, তারা রাজস্থান পুলিশের তদন্ত সম্পর্কে অবগত, পরীক্ষাকে ঘিরে ‘অনিয়মের অভিযোগ’ সম্পর্কেও তারা জানে। তাদের দাবি, পরীক্ষার কয়েকদিন পর তারাই প্রথম ‘অসৎ উপায়’ সম্পর্কে জানতে পারে। সঙ্গে সঙ্গেই সতর্ক করে দেওয়া হয়েছিল সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে। সেই বিবৃতি জারির দু’দিন পরে মঙ্গলবার, পুরো পরীক্ষাই বাতিল করে দিল এনটিএ। তাদের মতে, আইন প্রয়োগকারী সংস্থাগুলির দেওয়া তথ্য খতিয়ে দেখার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তথ্য থেকেই স্পষ্ট, পরীক্ষাপদ্ধতি সম্ভবত ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি বিবৃতিতে ওই সংস্থা জানিয়েছে, সমস্ত প্রমাণ বিবেচনা করে দেখা গিয়েছে, এই পরীক্ষা বহাল রাখা সম্ভব নয়। সংস্থাটি আরও জানিয়েছে, জাতীয় স্তরের পরীক্ষাব্যবস্থার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখার জন্য এই সিদ্ধান্ত প্রয়োজন ছিল (CBI Probe)।

    ফের ওই পরীক্ষা হবে

    কেন্দ্রীয় সরকার এই মামলাটির তদন্তের ভার তুলে দিয়েছে সিবিআইয়ের হাতে। পরীক্ষার (NEET UG Exam Cancelled) আগে কীভাবে এই তথাকথিত ‘গেস পেপার’ ছড়িয়ে পড়ল, এর পেছনে কোনও সংগঠিত দুর্নীতি ছিল কিনা, তা তদন্ত করবে সিবিআই। এনটিএ  জানিয়েছে, তারা তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবে এবং প্রয়োজনীয় সমস্ত নথি, তথ্য সরবরাহ করবে। কেবলমাত্র রাজস্থানেই নিট প্রশ্নপত্র ফাঁসের তদন্তে এখনও পর্যন্ত ৪৫ জনেরও বেশি জনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ‘গেস পেপার’টি সম্ভবত ছাপাখানা থেকে বেরিয়েছিল, যা অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ত্রুটির ইঙ্গিত। সূত্রের খবর, হাতে লেখা প্রশ্নপত্রের একটি সংস্করণ ছড়িয়ে পড়েছিল, যা থেকে স্পষ্ট, ছাপার সময়ই প্রশ্নপত্র ফাঁস হয়ে থাকতে পারে (CBI Probe)। এনটিএ জানিয়েছে, ফের ওই পরীক্ষা হবে, শীঘ্রই সরকারি মাধ্যমে জানানো হবে নতুন তারিখ।

    কী বলছে সংস্থা?

    সংস্থাটি স্বীকার করেছে, ফের পরীক্ষার কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের অসুবিধা হবে। কিন্তু তাদের মতে, একটি কম্প্রোমাইজড পরীক্ষা চালিয়ে যাওয়া দীর্ঘমেয়াদে আরও বড় ক্ষতির কারণ হত, নষ্ট করত পরীক্ষাব্যবস্থার ওপর মানুষের আস্থা (NEET UG Exam Cancelled)। সংস্থার তরফে জানানো হয়েছে, শিক্ষার্থীদের ফের আবেদন করতে হবে না। আগের সমস্ত তথ্য ব্যবহার করা হবে। রেজিস্ট্রেশন তথ্য ও প্রার্থীর বিবরণ বহাল থাকবে। আগের পরীক্ষাকেন্দ্রেই পরীক্ষা হবে। পরীক্ষা বাবদ অতিরিক্ত কোনও ফি নেওয়া হবে না। জমা দেওয়া ফি ফেরত দেওয়া হবে। নতুন করে পরীক্ষার আগে দেওয়া হবে নয়া অ্যাডমিট কার্ড (CBI Probe)। পরীক্ষার্থীদের শুধুমাত্র এনটিএর ঘোষণার ওপরই নির্ভর করতে বলা হয়েছে। পরামর্শ দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভুয়ো খবর। শিক্ষার্থীদের ফের প্রস্তুত হতে হবে পরীক্ষার জন্য।

    পরীক্ষাব্যবস্থার নিরাপত্তা নিয়ে প্রশ্ন

    পরীক্ষা বাতিলের এই ঘটনা আবারও ভারতের পরীক্ষাব্যবস্থার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। নিট দেশের অন্যতম প্রতিযোগিতামূলক পরীক্ষা। তাই প্রশ্নপত্র ফাঁসের ঘটনা সরাসরি লাখ লাখ পরীক্ষার্থীর ন্যায্য সুযোগকে প্রভাবিত করে (NEET UG Exam Cancelled)। প্রসঙ্গত, পরীক্ষা বাতিলের পাশাপাশি সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে কর্তৃপক্ষ পরীক্ষা ব্যবস্থায় অসৎ উপায়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি দেখাতে চেয়েছেন এবং পরীক্ষাব্যবস্থার প্রতি মানুষের আস্থা পুনরুদ্ধারের চেষ্টা করছেন।

     

  • UGC NET: পিছিয়ে গেল ইউজিসি নেট পরীক্ষা, হচ্ছে না ১৫ জানুয়ারি তারিখে, জানাল এনটিএ

    UGC NET: পিছিয়ে গেল ইউজিসি নেট পরীক্ষা, হচ্ছে না ১৫ জানুয়ারি তারিখে, জানাল এনটিএ

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার, ১৫ জানুয়ারির পূর্ব নির্ধারিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি আয়োজিত নেট (UGC NET) পরীক্ষা হচ্ছে না। একথা জানিয়ে দিল এনটিএ (NTA)। পিএইচডি, জুনিয়র ফেলোশিপ এবং সহকারী অধ্যাপক পদে নিয়োগের পরীক্ষা ৩ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত সময়ে মোট ৮৫টি বিষয়ে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা সিবিটি মোডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ১৫ তারিখ পোঙ্গল এবং মকর সংক্রান্তির কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে।

    পরীক্ষার্থীদের স্বার্থে ওই দিনের সকল পরীক্ষা বাতিল (UGC NET)

    ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-র ডিরেক্টর রাজেশ কুমার বলেন, “সংস্থার (UGC NET) পক্ষ থেকে আগামী ১৫ জানুয়ারির পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার্থীদের স্বার্থে ওই দিনের সকল পরীক্ষা বাতিল করা হয়েছে। পরবর্তী সময়ে নতুন তারিখ ঘোষণা করা হবে। তবে আগামী ১৬ তারিখের নেট পরীক্ষা নির্ধারিত করা সময়েই অনুষ্ঠিত হবে।”

    কোন কোন বিষয়ে পরীক্ষা হবে না?

    জানা গিয়েছে, যে যে বিষয়ে পরীক্ষা (UGC NET) হওয়ার কথা ছিল তার মধ্যে রয়েছে, গণযোগাযোগ ও সাংবাদিকতা, সংস্কৃত, নেপালি, আইন, জাপানি, উইমেনস স্টাডিজ, মালায়ালাম, উর্দু, কোঙ্কনি, অপরাধবিদ্যা, লোকসাহিত্য, ইলেকট্রনিক সায়েন্স, পরিবেশ বিজ্ঞান, ইন্ডিয়ান, ইন্ডিয়ান জ্ঞান পরম্পরা সহ মোট ১৭টি বিষয়। উল্লেখ্য, পরীক্ষায় অনিয়ম হওয়ার সম্ভাবনা থাকায় গত বছর সব পরীক্ষা বাতিল করা হয়েছিল। তাই এবারও পরীক্ষার্থীদের নেটের ওয়েবসাইটে (NTA) নজর রাখতে বলা হয়েছে।

    কীভাবে প্রবেশপত্র ডাউনলোড করবেন?

    ১> প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.ac.in-এ লগ ইন করুন।

    ২> এরপর হোম পেজে প্রবেশপত্রের লিঙ্কটি খুঁজুন এবং এটিতে ক্লিক করুন।

    ৩> আপনার আবেদন নম্বর এবং জন্ম তারিখের মতো বিষয়ে তথ্য দিয়ে পূরণ করে সাবমিট বোতামে ক্লিক করুন।

    ৪> এরপর স্ক্রিনে প্রদর্শিত হওয়ারপর এবং প্রবেশপত্রটি দেখুন এবং ডাউনলোড (UGC NET)  করেন।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • NEET-UG 2024: প্রকাশিত হল নিট-ইউজির সংশোধিত ফলাফল, মেধা তালিকার প্রথমে বাংলার পড়ুয়াও

    NEET-UG 2024: প্রকাশিত হল নিট-ইউজির সংশোধিত ফলাফল, মেধা তালিকার প্রথমে বাংলার পড়ুয়াও

    মাধ্যম নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশের পর ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ স্নাতক স্তরে সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজি-র (NEET-UG 2024) সংশোধিত ফলাফল প্রকাশ করেছে। একই সঙ্গে মেধা তালিকাও প্রকাশিত হয়েছে। এই মেধা তালিকায় (Merit list) প্রথম স্থান অধিকার করেছে একসঙ্গে ১৭ জন। উল্লেখ্য তাঁদের মধ্যে একজন বাংলার পড়ুয়াও রয়েছেন। তাঁর প্রাপ্ত নম্বর হল ৭২০।

    পশ্চিমবঙ্গ থেকে প্রথম স্থানে অর্ঘ্যদীপ (NEET-UG 2024)

    শুক্রবার এনটিএ প্রকাশিত ফলাফলে জানা গিয়েছে, প্রথম স্থান অধিকারীদের মধ্যে রয়েছেন রাজস্থানের ৪ জন, মহারাষ্ট্রের ৩ জন, দিল্লি-উত্তর প্রদেশের ২ জন করে, তামিলনাড়ু, কেরল, পাঞ্জাব, চণ্ডীগড়, বিহারের ১ জন করে। পশ্চিমবঙ্গ থেকে প্রথম স্থানে রয়েছেন অর্ঘ্যদীপ দত্ত। ওয়েব সাইট থেকে এই সংশোধিত ফল দেখা যাবে। উল্লেখ্য আগে যে ফল প্রকাশ করা হয়েছিল সেখানে দেখা গিয়েছিল প্রথম স্থানে ছিলেন ৬১ জন। এরপর থেকেই ব্যাপক বিতর্ক শুরু হয়েছিল। পরীক্ষায় অনিয়মের অভিযোগ ওঠে এবং মামলা গড়ায় সুপ্রিম কোর্টে।

    পুরোপুরি বাতিলের পক্ষে ছিল না সুপ্রিম কোর্ট

    গত ৫ মে সারা দেশব্যাপী নিট-ইউজি (NEET-UG 2024) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ২৪ লক্ষের বেশি পড়ুয়া এই পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলেন। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দেশ ব্যাপী শোরগোল পড়ে গিয়েছিল। এই অবস্থায় ২০২৪ সালে নিট-ইউজি বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়েছিল। গত মঙ্গলবার এই মামলার রায় দেন প্রধান বিচারপতি ডিওইয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ। তিনি স্পষ্ট করে বলেছেন, “২০২৪ সালের নিট-ইউজি পুরোপুরি বাতিলের পক্ষে নয় সুপ্রিম কোর্ট।” এরপর এনটিএ সংশোধিত ফলাফল (Merit list) প্রকাশে উদ্যোগী হয়।

    আরও পড়ুনঃ অমরনাথ যাত্রায় হামলার ছক, এবার খালিস্তানিদের ময়দানে নামাচ্ছে পাকিস্তান

    কীভাবে দেখবেন এই নিটের ফালাফল?

    নিচের চারটি ধাপে ক্লিক করলেই রেজাল্ট (NEET-UG 2024)  দেখা যাবে।

    ১) প্রথমে ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) অফিসিয়াল ওয়েবসাইট exams.nta.ac.in/NEET-তে যেতে হবে।

    ২) এরপর হোমপেজের উপরের দিকেই ‘LATEST NEWS’ আছে। তার মধ্যে আছে ‘Click Here for Revised Score Card’। তাতে ক্লিক করতে হবে।

    ৩) এরপর নতুন একটি পেজ খুলে যাবে। সেই পেজের উপরের দিকেই আছে ‘NEET 2024 Revised Score Card Link’। সেটার নীচেই আছে ‘Click here for NEET 2024 Revised Score Card’। তাতে ক্লিক করতে হবে।

    ৪) তারপর সেখানে নিজের অ্যাপ্লিকেশন নম্বর, জন্মতারিখ, ইমেল আইডি বা মোবাইল নম্বর এবং সিকিউরিটি পিন দিয়ে সাবমিট করতে হবে। তাহলে স্ক্রিনে সংশোধিত রেজাল্ট দেখতে পারবেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • NEET-UG: নতুন করে আর নিট-ইউজি পরীক্ষা নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

    NEET-UG: নতুন করে আর নিট-ইউজি পরীক্ষা নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন করে আর নিট-ইউজি (NEET-UG) পরীক্ষা নয়, এবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ২০২৪ সালের সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষা পুরোপুরি বাতিলের আবেদন খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত। মঙ্গলবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, “রেকর্ডে থাকা নথিগুলি প্রশ্নপত্রের পদ্ধতিগত ফাঁসের ইঙ্গিত প্রকাশ করে না।”

    সুপ্রিম কোর্টের বক্তব্য (NEET-UG)

    সুপ্রিম কোর্টের নিট (NEET-UG) মামলার বিষয়ে রায় প্রদানের সময়ে বিচারকেরা এদিন মন্তব্য করেছেন, “গত ৫ মে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় কিছু ত্রুটি ছিল। কিন্তু পরীক্ষা পরিচালনায় সামগ্রিক ভাবে পদ্ধতিগত লঙ্ঘন হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, বর্তমান পরিস্থিতিতে পাওয়া নথি বিশ্লেষণ করে দেখার পর তা প্রমাণিত হচ্ছে না। ২৪ লাখ পরীক্ষার্থীর ভবিষ্যতের কথা ভেবে নতুন করে নিট নেওয়ার আর দরকার নেই। কারণ পুনরায় পরীক্ষা নেওয়া হলে তা বিপুল সংখ্যক পরীক্ষার্থীরা সমস্যায় পড়বেন।” এই প্রসঙ্গে আবার প্রধান বিচারপতি (Supreme Court) আরও বলেছেন, “ঝাড়খণ্ডের হাজারিবাগ এবং বিহারের পাটনায় নিট ইউজির প্রশ্ন ফাঁস হয়েছে। যে চক্র এর পিছনে ছিল, তারা কিছু নথি পুড়িয়ে ফেলেছে। অভিযুক্তরা এখন সিবিআই হেফাজতে রয়েছে। এই প্রশ্ন ফাঁসের কারণে মোট ১৫৫ জন পরীক্ষার্থী লাভবান হয়েছে। তার মধ্যে ৩০ জন পাটনার এবং ১২৫ জন হাজারিবাগের।”

    আরও পড়ুনঃ বাজেটের প্রশংসায় পঞ্চমুখ মোদি, ভাষণে নিলেন যাদের নাম

    এক সঙ্গে ৬৭ জন প্রথম নিটে!

    এবছর ৫ মে ৫৭১টি শহরের ৪ হাজার ৭৫০টি কেন্দ্রে পরীক্ষা (NEET-UG) অনুষ্ঠিত হয়। ২৩ লাখেরও বেশি প্রার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। কিন্তু ফল প্রকাশের পর দেখা গিয়েছে একসঙ্গে প্রথম স্থান অধিকার করেছে মোট ৬৭ জন পড়ুয়া। এরপর থেকেই ভূরি ভূরি অভিযোগ উঠতে শুরু করেছে। প্রশ্ন ফাঁসের সঙ্গে বিশেষ গ্রেসমার্কসের অভিযোগও তোলা হয়। এই নিয়ে সারা দেশে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিল।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • NEET UG Result out: সুপ্রিম নির্দেশে নিট ইউজির রেজাল্ট আউট! প্রকাশিত হল শহর-সেন্টার ভিত্তিক ফলাফল

    NEET UG Result out: সুপ্রিম নির্দেশে নিট ইউজির রেজাল্ট আউট! প্রকাশিত হল শহর-সেন্টার ভিত্তিক ফলাফল

    মাধ্যম নিউজ ডেস্ক: নিট ইউজি পরীক্ষায় প্রশ্ন ফাঁস, বেনিয়ম-সহ একগুচ্ছ অভিযোগ নিয়ে তোলপাড় দেশ। এরই মধ্যে এবার নিট ইউজি পরীক্ষার শহর-সেন্টার ভিত্তিক ফলাফল (NEET UG Result out) প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। এর আগে সুপ্রিম কোর্ট (Supreme Court) এভাবে নিট ইউজি ফল প্রকাশ করার জন্যে নির্দেশ দিয়েছিল এনটিএ-কে। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতেই এবার শনিবার, ২০ জুলাই অফিশিয়াল ওয়েবসাইটে মেডিক্যাল প্রবেশিকার ফল নতুন ভাবে প্রকাশ করল কর্তৃপক্ষ।  

    শীর্ষ আদালতের নির্দেশ মেনে ফলপ্রকাশ (NEET UG Result out) 

    উল্লেখ্য, চলতি সপ্তাহের ১৮ জুলাই বৃহস্পতিবার এনটিএ-কে নিট ইউজি-র ফলাফল আপলোডের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। দুপুর সাড়ে ১২টার মধ্যে রেজাল্ট আপলোড করতে বলে শীর্ষ আদালত। সেই নির্দেশ মেনেই এদিন পূর্ণাঙ্গ ফল প্রকাশ করেছে এনটিএ। তবে ওয়েবসাইটে পরীক্ষার প্রাপ্ত নম্বর প্রকাশ করলেও, তাদের পরিচয় গোপন রাখার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। এই পরীক্ষায় যাঁরা অংশ নিয়েছেন তাঁরা এনটিএ নিট-এর অফিশিয়াল ওয়েবসাইট – exams.nta.ac.in/NEET/-এ ফলাফল দেখতে পারেন। এছাড়াও neet.ntaonline.in-এ ফলাফল চেক করা যেতে পারে।

    আরও পড়ুন: ওড়িশার দিকে এগোচ্ছে নিম্নচাপ, রবিতে কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

    প্রসঙ্গত, চলতি বছরের ৫ মে স্নাতক স্তরের মেডিক্যালের প্রবেশিকার আয়োজন করে এনটিএ। এবার মোট ২৩.৩৩ লাখ পড়ুয়া সর্বভারতীয় এই পরীক্ষায় বসেছিলেন। মোট ৪,৭৫০টি কেন্দ্রে নেওয়া হয়েছিল পরীক্ষা। যা ছড়িয়েছিল ৫৭১টি শহরে। দেশের বাইরে মোট ১৪টি কেন্দ্রে এই পরীক্ষার আয়োজন করেছিল এনটিএ। এরপর গত ৪ জুন নিট ইউজির রেজাল্ট প্রকাশ করে কেন্দ্রীয় সংস্থা। কিন্তু তার পরই এই সর্বভারতীয় প্রবেশিকায় কারচুপির অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয় দেশ। গোটা পরীক্ষার বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে দায়ের হয় একাধিক মামলা। পাশাপাশি আদালতের নির্দেশে ফের ১৫৬৩ জন পরীক্ষার্থীর পরীক্ষা নিতে হয়েছিল এনটিএ-কে। আর এরপরেই শনিবার সুপ্রিম (Supreme Court) নির্দেশে প্রকাশিত হল নিট ইউজি পরীক্ষার শহর-সেন্টার ভিত্তিক ফলাফল (NEET UG Result out)। 

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • CUET-UG: ১৯ জুলাই ১ হাজারেরও বেশি পড়ুয়ার পুনরায় সিইউইটি (ইউজি) পরীক্ষা নেবে এনটিএ

    CUET-UG: ১৯ জুলাই ১ হাজারেরও বেশি পড়ুয়ার পুনরায় সিইউইটি (ইউজি) পরীক্ষা নেবে এনটিএ

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ১৯ জুলাই প্রায় ১,০০০-এরও বেশি পরীক্ষার্থীর জন্য পুনরায় সিইউইটি (CUET-UG) পরীক্ষা হবে। এমন রিটেস্টের সিদ্ধান্ত নিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। রবিবারই এমন ঘোষণা করেছে এনটিএ। জানা গিয়েছে, পছন্দের ভাষার প্রশ্নপত্র চেয়েও যে পরীক্ষার্থীরা পাননি তাঁদের জন্যই কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (সিবিটি) মোডে এই পরীক্ষা নেওয়া হবে।

    পরীক্ষার্থীদের (CUET-UG) বিভিন্ন রিভিউ সংক্রান্ত অভিযোগ জমা নিয়েছিল এনটিএ

    প্রসঙ্গত, এনটিএ (NTA) চলতি বছরের  ১৫-১৮ মে, ২১-২৪ মে, এবং ২৯ মে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে সিইউইটি  (CUET-UG) পরীক্ষা নিয়েছিল। জানা গিয়েছে, দেশের মোট ২৬টি শহরের প্রায় ১৩ লাখ ৪৮ হাজার পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিল। এরপর গত ৭ জুলাই পাবলিক নোটিফিকেশন জারি করে এনটিএ। ৭-৯ জুলাই পর্যন্ত পরীক্ষার্থীদের বিভিন্ন রিভিউ সংক্রান্ত অভিযোগ জমা নিয়েছিল এনটিএ। অনলাইন মাধ্যমে পরীক্ষার্থীরা যে সব অভিযোগ দায়ের করেছিল তা সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞদেরও দেখানো হয়। এরপরই চূড়ান্ত সমীক্ষা এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে ফের পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে এনটিএ ৷

    এনটিএ-এর প্রেস বিজ্ঞপ্তি 

    সিইউইটি (CUET-UG) – 2024 পরীক্ষার্থীদের কাছ থেকে গত ৩০ জুন পর্যন্ত এবং পরে ৭ জুলাই থেকে ৯ জুলাই অনলাইনে এবং মেইল মারফৎ পাওয়া যাবতীয় অভিযোগগুলি পর্যালোচনা করা হয়েছে বলেও সংস্থা জানিয়েছে। এনটিএ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলে, ‘‘এই অভিযোগগুলির উপর ভিত্তি করে, ১৯ জুলাই, ২০২৪ শুক্রবার, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (সিবিটি) মোডে ক্ষতিগ্রস্থ প্রার্থীদের জন্য পুনরায় পরীক্ষা নেওয়া হবে ৷’’ এনটিএ আরও জানিয়েছে, এই জাতীয় ক্ষতিগ্রস্থ প্রার্থীদের কাছে তাঁদের বিষয় কোড-সহ ইমেইলের মাধ্যমে তথ্য পাঠানো হয়েছে। শীঘ্রই সমস্ত ক্ষতিগ্রস্ত প্রার্থীদের প্রবেশপত্র দেওয়া হবে।

    আরও পড়ুন: হিন্দু, বৌদ্ধ ও জৈন চর্চা হবে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে! কবে থেকে শুরু পঠনপাঠন?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • NEET UG Row: ‘কোনও প্রশ্নপত্র হারায়নি, ফাঁসও হয়নি’, সুপ্রিম কোর্টে হলফনামায় জানাল কেন্দ্র

    NEET UG Row: ‘কোনও প্রশ্নপত্র হারায়নি, ফাঁসও হয়নি’, সুপ্রিম কোর্টে হলফনামায় জানাল কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘কোনও প্রশ্নপত্র হারায়নি, ফাঁসও হয়নি।’ বুধবার সুপ্রিম কোর্টে এই মর্মে (NEET UG Row) হলফনামা দিয়েছে কেন্দ্র। বৃহস্পতিবার নিট ইউজি প্রবেশিকা পরীক্ষায় হওয়া নিয়ে একগুচ্ছ অনিয়মের অভিযোগের শুনানি হওয়ার কথা শীর্ষ আদালতে। তার আগের দিনই কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হল, নিট পরীক্ষার ফল বিশ্লেষণ করে দেখা গিয়েছে, বড়সড় কোনও অনিয়ম হয়েছে বা স্থানীয়ভাবে এক সঙ্গে অনেক পরীক্ষার্থী সুবিধা পেয়েছেন, এমন কোনও প্রমাণ মেলেনি।

    নিট ইউজি পরীক্ষা (NEET UG Row)

    চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়তে গেলে নিট ইউজি পরীক্ষায় বসতে হয়। এই পরীক্ষা এবং অন্যান্য বড় পরীক্ষার আয়োজন করে এনটিএ নামে একটি সংস্থা। অভিযোগ, গত কয়েক দিন আগে যে নিট ইউজি পরীক্ষা হয়েছিল, তার প্রশ্নফাঁস হয়ে গিয়েছিল। বিষয়টি গড়িয়েছে সুপ্রিম কোর্টে। বর্তমানে সেখানেই বিচারাধীন রয়েছে মামলাটি। এনটিএ-ও সুপ্রিম কোর্টে জানিয়েছে, প্রশ্নফাঁসের (NEET UG Row) যে অভিযোগ উঠেছে, তা ঠিক নয়। কারণ একটিও প্রশ্নপত্র হারায়নি, পাটনায়, যেখানে প্রশ্নপত্র রাখা হয়েছিল, সেখানকার তালাও ভাঙা হয়নি।

    এনটিএ-র দাবি

    এনটিএ-র দাবি যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ বিহারের রাজধানী পাটনা থেকেই সর্বভারতীয় এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে অভিযোগ করেছিলেন পরীক্ষার্থী এবং তাঁদের অভিভাবকদের একাংশ। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার জালেই ধরা পড়েছে ৮জন। সুপ্রিম কোর্ট জমা দেওয়া হলফনামায় এনটিএ-র তরফে বলা হয়েছে, পরীক্ষা নিয়ে সিটি কো-অর্ডিনেটরের রিপোর্ট, সেন্টার সুপারিনটেনডেন্টস এবং পর্যবেক্ষকদের উদ্বেগের কারণ খতিয়ে দেখা হয়েছে। তাতেই দেখা গিয়েছে, কোনও ট্রাঙ্ক(যেখানে প্রশ্নপত্র রাখা হয়েছিল) থেকেই একটিও প্রশ্নপত্র খোয়া যায়নি।

    আর পড়ুন: “ভারত বিশ্বকে বুদ্ধ দিয়েছে, যুদ্ধ নয়”, অস্ট্রিয়ায় বললেন প্রধানমন্ত্রী

    প্রতিটি প্রশ্নপত্রের একটি ইউনিক সিরিয়াল নম্বর রয়েছে। সেটাই একটি নির্দিষ্ট ছাত্রকে দেওয়া হয়। কোনও ট্রাঙ্কেরই তালা ভাঙা অবস্থায় পাওয়া যায়নি। এনটিএ-র পর্যবেক্ষকদের রিপোর্টে কোনও ব্যতিক্রমী কিছু দেখা যায়নি। কমান্ড সেন্টারের সিসিটিভিতে নিরন্তর মনিটরিং করা হচ্ছে। তাতে কোথাও কোনও অবাঞ্ছিত ঘটনা ঘটতে দেখা যায়নি, যা থেকে এটা প্রমাণ হয় প্রশ্নপত্র ফাঁস হয়েছিল (NEET UG Row)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share