Tag: ONGC

ONGC

  • ONGC: জুলাই থেকেই অশোকনগরে শুরু হচ্ছে বাণিজ্যিক তেল উত্তোলন! উত্তর ২৪ পরগনার প্রকল্পে নয়া আশা

    ONGC: জুলাই থেকেই অশোকনগরে শুরু হচ্ছে বাণিজ্যিক তেল উত্তোলন! উত্তর ২৪ পরগনার প্রকল্পে নয়া আশা

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে ডাবল ইঞ্জিন সরকারের মাস্টারস্ট্রোক! উত্তর ২৪ পরগনার অশোকনগরের (Ashokenagar) বাইগাছি এলাকা থেকে জুলাই মাসের শেষের দিক থেকেই শুরু হয়ে যাচ্ছে বাণিজ্যিক ভিত্তিতে খনিজ তেল উত্তোলনের কাজ (ONGC)। অন্তত সেই লক্ষ্যেই এগোচ্ছে রাষ্ট্রায়ত্ত তেল ও প্রাকৃতিক গ্যাস সংস্থা ওএনজিসি। ভবিষ্যতে প্রাকৃতিক গ্যাসের বাণিজ্যিক উৎপাদনেরও পরিকল্পনা রয়েছে এই সংস্থার। প্রকল্পটি পুরোদমে চালু হয়ে গেলে অশোকনগর পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি উত্তোলন কেন্দ্র হিসেবে উঠে আসতে পারে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের।

    তেল উত্তোলন শুরুর পরিকল্পনা (ONGC)

    এই প্রকল্পে ইতিমধ্যেই প্রায় হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। অশোকনগরে সব মিলিয়ে মোট সাতটি কুয়ো খোঁড়া হয়েছে। প্রথম পর্যায়ে বাইগাছির একটি কুয়ো থেকেই তেল উত্তোলন শুরু করার পরিকল্পনা রয়েছে ওএনজিসির। পাশাপাশি ভুরকুন্ডা, দৌলতপুর-সহ আশপাশের এলাকায় আরও কুয়ো খোঁড়ার কাজ চলছে। রানাঘাটেও খনিজ তেলের সম্ভাবনার সন্ধান মিলেছে বলেও জানা গিয়েছে।বাইগাছিতে ২০১৮ সালে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের উল্লেখযোগ্য ভান্ডারের সন্ধান মেলে। পরে পরীক্ষামূলক উৎপাদনের সময় একটি কূপ থেকে প্রায় ৩৭৫ ব্যারেল অপরিশোধিত তেল উত্তোলন করা হয়েছিল। বিশেষজ্ঞদের দাবি, এখানকার অপরিশোধিত তেলের মান অত্যন্ত উন্নত এবং দেশের অন্যতম বৃহৎ সমুদ্রবর্তী তৈলক্ষেত্রের তেলের সঙ্গে তার গুণগত মিলও রয়েছে।

    জোর কদমে চলছে কাজ

    সংস্থা সূত্রে জানা গিয়েছে, অশোকনগর থেকে উত্তোলিত অপরিশোধিত তেল পরিশোধনের জন্য হলদিয়ার শোধনাগারে পাঠানো হবে। বর্তমানে প্রায় আড়াই কিলোমিটার গভীর পর্যন্ত কুয়ো খোঁড়ার কাজ চলছে। ইতিমধ্যেই দু’কিলোমিটারেরও বেশি খোঁড়া হয়ে গিয়েছে (ONGC), এবং প্রতিদিন গড়ে প্রায় ১৫০ মিটার করে এগোচ্ছে। বাণিজ্যিক উৎপাদন শুরু হলে বিশেষ ধরনের তেল উত্তোলন যন্ত্রের সাহায্যে নিয়মিত তেল তোলা হবে। সেই সঙ্গে প্রকল্পে যুক্ত করা হবে আরও আধুনিক প্রযুক্তি এবং যন্ত্রপাতি। এখন প্রকল্প এলাকায় দু’টি শিফটে কাজ করছেন শতাধিক কর্মী। নিরাপত্তার স্বার্থে গোটা এলাকা উঁচু প্রাচীর দিয়ে ঘিরে ফেলা হয়েছে। তবে প্রকল্পে ভারী যন্ত্রপাতি নিয়ে যাতায়াতের সুবিধার জন্য প্রয়োজন উন্নত রাস্তার। সেই কারণে প্রকল্প এলাকা থেকে হাবড়া-নৈহাটি সড়ক পর্যন্ত নয়া রাস্তা নির্মাণ এবং আলোকসজ্জা-সহ প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে।

    কী বলছে বিজেপি?

    এদিকে বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের দাবি, দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় অনুমোদনের অভাবে প্রকল্পের কাজ আটকে ছিল। সম্প্রতি প্রয়োজনীয় ছাড়পত্র মেলার পর কাজের গতি বেড়েছে। তাঁর বক্তব্য, সংসদে বিষয়টি একাধিকবার উত্থাপন এবং কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের সঙ্গে ধারাবাহিক যোগাযোগের ফলেই প্রকল্পের কাজ দ্রুত এগোচ্ছে। শমীকের মতে, নির্ধারিত সময়ের মধ্যে উৎপাদন শুরু হলে রাজ্যের রাজস্ব আয় যেমন বাড়বে, তেমনই অশোকনগর এবং পার্শ্ববর্তী এলাকায় শিল্পের প্রসার, কর্মসংস্থান এবং (Ashokenagar) সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নের নয়া সুযোগ তৈরি হবে। দেশের জ্বালানি (ONGC) উৎপাদনেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন বিজেপির রাজ্য সভাপতি।

  • LPG: চাপের মুখে এলপিজির সরবরাহ, বিকল্প জ্বালানি আবিষ্কার ভারতীয় বিজ্ঞানীদের

    LPG: চাপের মুখে এলপিজির সরবরাহ, বিকল্প জ্বালানি আবিষ্কার ভারতীয় বিজ্ঞানীদের

    মাধ্যম নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যে অস্থিরতার জেরে বিশ্বব্যাপী এলপিজির (LPG) সরবরাহ চাপের মুখে পড়েছে। এহেন আবহে ভারতের বিজ্ঞানীরা একটি সম্ভাব্য বিকল্প জ্বালানি উদ্ভাবন করেছেন। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের অধীনে ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি, পুনের গবেষকরা সফলভাবে ডাইমিথাইল ইথার (DME) গ্যাস উৎপাদন করেছেন। অদূর ভবিষ্যতে এলপিজির বিকল্প হিসেবে ব্যবহৃত হতে পারে এই গ্যাস।

    ডিএমই গ্যাসের অনুঘটক তৈরি (LPG)

    এই গবেষক দলটির নেতৃত্ব দেন বিজ্ঞানী তিরুমালাইভামি রাজা। তাঁরা ডিএমই গ্যাস উৎপাদনের জন্য প্রয়োজনীয় একটি বিশেষ অনুঘটক তৈরি করেছেন। প্রায় দু’ দশকের গবেষণা ও পরীক্ষার পর মিলেছে সাফল্য। ১৫ মার্চ প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুযায়ী, বিজ্ঞানীরা ইতিমধ্যেই একটি পাইলট প্ল্যান্টে প্রতিদিন প্রায় ২৫০ কেজি ডিএমই উৎপাদন শুরু করেছেন। বিশেষজ্ঞদের মতে, যদি এই প্রযুক্তি শিল্পক্ষেত্রে বাণিজ্যিকভাবে প্রয়োগ করা যায়, তাহলে প্রায় ৮ শতাংশ পর্যন্ত ডিএমই এলপিজির সঙ্গে মিশিয়ে ব্যবহার করা সম্ভব (DME Gas)। এর ফলে ভারত আমদানিকৃত এলপিজির ওপর নির্ভরতা অনেকখানি কমাতে পারবে। সরবরাহ সঙ্কটের সময় স্বস্তি পাবে। বিজ্ঞানীরা আরও জানান, ডিএমই এলপিজির তুলনায় বেশি পরিষ্কারভাবে জ্বলে এবং স্বচ্ছ শিখা তৈরি করে, যা একে পরিবেশবান্ধব জ্বালানি হিসেবে উপযুক্ত করে তোলে। এটি এককভাবে অথবা এলপিজির সঙ্গে মিশিয়েও গৃহস্থালি ও শিল্পক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে।

    এলপিজির তুলনায় সস্তা বিকল্প জ্বালানি

    গবেষকদের মতে, বৃহৎ পরিসরে উৎপাদন শুরু হলে এই জ্বালানি এলপিজির তুলনায় সস্তাও হতে পারে। তাই এটি ভোক্তাদের জন্য একটি সাশ্রয়ী বিকল্প হয়ে উঠবে। গবেষণার দীর্ঘ যাত্রা সম্পর্কে রাজা বলেন, “দু’দশক আগে আমরা এই ধরনের রসায়ন গবেষণা শুরু করি যাতে সাশ্রয়ী ও টেকসই উপায়ে ডিএমই উৎপাদন করা যায়। এই ল্যাবের মাধ্যমে আমরা তা বাস্তবায়ন করতে পেরেছি (LPG)।” তিনি জানান, গবেষণার প্রাথমিক পর্যায়ে সিনগ্যাস (syngas) – যা কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন থেকে তৈরি, থেকে ডিএমই উৎপাদনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল। পরে মিথানল থেকে ডিএমই উৎপাদনের পরোক্ষ পদ্ধতির ওপর কাজ করা হয়।

    কী বললেন বিজ্ঞানীরা?

    রাজা জানান, তাঁর দল এমন একটি বিশেষ অনুঘটক তৈরি করেছেন যা মিথানলকে ডিএমইতে রূপান্তর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, “এই অনুঘটকের জন্য আমরা প্রায় পাঁচটি পেটেন্ট পেয়েছি।” এই প্রযুক্তি ২০১৭ সালে শুরু হওয়া “ক্যাটালিসিস ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট” মিশনের অধীনে তৈরি হয়েছে। বর্তমানে এর প্রযুক্তিগত প্রস্তুতি স্তর ৬–৭-এ পৌঁছেছে। অর্থাৎ এটি বড় পরিসরে প্রদর্শনের জন্য প্রায় প্রস্তুত। রাজা জানান, ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন এবং অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের মতো বড় সংস্থার সঙ্গে আলোচনা চলছে। তিনি বলেন, “আমরা শিল্প অংশীদারদের সঙ্গে কাজ করছি… আমাদের নির্মাতা খুব শিগগিরই সরবরাহ করতে প্রস্তুত। এখন ওএনজিসির সঙ্গে আলোচনা চলছে, যারা (DME Gas) প্রতিদিন ২.৫ টন উৎপাদন ক্ষমতার একটি প্ল্যান্ট স্থাপন করতে আগ্রহী।”

    জানা গিয়েছে, একটি আধা-বাণিজ্যিক প্রদর্শনী প্ল্যান্ট সফলভাবে পরীক্ষা হয়ে গেলে, এই (LPG) প্রযুক্তিকে আরও বড় আকারে বিস্তৃত করা যাবে। রাজা বলেন, “যখন এটি যাচাই হয়ে যাবে, তখন যে কোনও আকারে সম্প্রসারণ করা সম্ভব। আমরা প্রস্তুত।”

     

  • North 24 Pargana: বনগাঁয় তেলের খনি? সমীক্ষার কাজ শুরু ওএনজিসি-র

    North 24 Pargana: বনগাঁয় তেলের খনি? সমীক্ষার কাজ শুরু ওএনজিসি-র

    মাধ্যম নিউজ ডেস্ক: ফিরছে সুদিন? রাজ্যেই মিলবে তরল সোনার হদিশ? অন্তত এই আশায়ই বুক বাঁধছেন উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বনগাঁর বাসিন্দারা। অনেক আগে থেকেই তৈল ভাণ্ডারের খোঁজে এই জেলারই অশোকনগরে অনুসন্ধান কাজ চালাচ্ছে ওএনজিসি (ONGC)। অশোকনগরের পর এবার বনগাঁয়ও (Bangaon)

    জীবাশ্ম জ্বালানির খোঁজে…

    জীবাশ্ম জ্বালানির খোঁজে সমীক্ষার কাজ শুরু করল এই কেন্দ্রীয় সংস্থা। কেবল অশোকনগর এবং বনগাঁই নয়, এই জেলারই গাইঘাটায়ও ওএনজিসির তরফে তৈল ভাণ্ডারের খোঁজে চলবে অনুসন্ধান কার্য। দোরগোড়ার পঞ্চায়েত নির্বাচন। তার আগে কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগকে ঘিরে আশার আলো দেখছে শাসক তৃণমূল এবং বিরোধী বিজেপি দু পক্ষই।

    ২০১৯ সালে উত্তর ২৪ পরগনারই (North 24 Pargana) নৈহাটি হাবড়া রাজ্য সড়কের পাশে অশোকনগরের বাইগাছিতে প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেলের প্ল্যান্ট তৈরির উদ্যোগ নেয় ওএনজিসি। জানা গিয়েছে, আগামী তিন বছরের মধ্যে বেঙ্গল বেসিনের অঙ্গ হিসেবে ওই প্রকল্পে পাঁচশো কোটি টাকা লগ্নির পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সংস্থা ওএনজিসি। অশোকনগরের ওই প্রকল্পকে গুরুত্ব দিচ্ছে বলে অনেক আগেই জানিয়েছিল ওএনজিসি। সেখানে আশার আলো দেখা দেওয়ায় এবার এই জেলারই বনগাঁয় জীবাশ্ম জ্বালানির অনুসন্ধান কাজ শুরু করেছেন কেন্দ্রীয় ওই সংস্থা।

    আরও পড়ুন: সিবিআই- এর পর এবার অনুব্রতকে হেফাজতে নিল ইডি

    প্রশাসন সূত্রে খবর, বনগাঁর কালুপুর সহ বেশ কয়েকটি জায়গায় তরল সোনার খোঁজে ড্রিলিং করছে ওএনজিসি। গত কয়েকদিন ধরেই চলছে অনুসন্ধান কাজ। ওএনজিসির তরফে জানানো হয়েছে, বনগাঁয় খনিজ তেলের ভাঁড়ার থাকার সম্ভাবনা রয়েছে, এমন কয়েকটি জায়গায়ই জীবাশ্ম জ্বালানির খোঁজ করছে তারা। কেন্দ্রীয় এই সংস্থা জানিয়েছে, বনগাঁ এবং গাইঘাটা তো বটেই, জেলার আরও কয়েকটি জায়গায় খনিজ তেলের খোঁজে চালানো হবে পরীক্ষা নিরীক্ষা।

    বনগাঁয় তৈল ভাণ্ডারের হদিশ মিললে হবে ব্যাপক কর্মসংস্থান। এই আশায়ই বুক বাঁধছে তৃণমূল এবং বিজেপি। যে কালুপুরে শুরু হয়েছে খননকার্য, সেখানকার পঞ্চায়েত প্রধান তৃণমূলের মুক্তি সরকার। তিনি বলেন, আমার পঞ্চায়েত এলাকায় খননকার্য শুরু করেছে ওএনজিসি। যদি এখানে খনিজ তেল পাওয়া যায়, তাহলে কালুপুর সহ গোটা বনগাঁয় উন্নয়ন হবে। একই সুর বিজেপি নেতৃত্বের গলায়ও। বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল বলেন, এই এলাকায় খনিজ তেল পাওয়া গেলে কর্মসংস্থান হবে। তাতে এলাকারও উন্নয়ন হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share