Tag: platinum jubilee

platinum jubilee

  • PM Modi: ‘সীমাবদ্ধতার গণ্ডি ভেঙে ভাবতে হবে’, খড়্গপুর আইআইটির পড়ুয়াদের পরামর্শ প্রধানমন্ত্রীর

    PM Modi: ‘সীমাবদ্ধতার গণ্ডি ভেঙে ভাবতে হবে’, খড়্গপুর আইআইটির পড়ুয়াদের পরামর্শ প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: পালাবদলের পর ফের পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার খড়্গপুর আইআইটির ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে আসেন তিনি (PM Modi)। প্রতিকূল আবহাওয়ার কারণে সফরের পরিকল্পনায় শেষ মুহূর্তে পরিবর্তন হলেও নির্ধারিত সময়ের কাছাকাছি সময়েই পৌঁছে যান ক্যাম্পাসে (IIT Kharagpur)। সেখানে পড়ুয়াদের সঙ্গে কথা বলার পাশাপাশি দেশের প্রযুক্তিগত অগ্রগতি, শিল্পায়ন এবং ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে আইআইটির ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

    প্রথমে কলাইকুণ্ডা থেকে হেলিকপ্টারে খড়্গপুর আইআইটিতে পৌঁছনোর কথা ছিল মোদির। কিন্তু আবহাওয়ার অবনতি হওয়ায় সেই পরিকল্পনা বাতিল করা হয়। পরিবর্তে সড়কপথে ক্যাম্পাসে পৌঁছন তিনি। শনিবার সকাল ১০টার কিছু পরে তাঁকে স্বাগত জানান রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল আর এন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং প্রতিষ্ঠানের অধিকর্তা সুমন চক্রবর্তী। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বিশেষ আয়োজন করেছিলেন আইআইটি কর্তৃপক্ষ।

    ক্যাম্পাসে পৌঁছে পড়ুয়াদের সঙ্গে মতবিনিময় করেন মোদি। প্রতিষ্ঠানের সাত দশকেরও বেশি সময়ের যাত্রাকে ভারতের পরিবর্তনের সঙ্গে তুলনা করে তিনি বলেন, গত ৭৫ বছরে দেশ প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। গরুর গাড়ির যুগ পেরিয়ে ভারত এখন বুলেট ট্রেনের পথে এগোচ্ছে। এই পরিবর্তনের সাক্ষী থেকেছে খড়্গপুর আইআইটিও।

    ‘সীমাবদ্ধতার গণ্ডি ভেঙে ভাবতে হবে’ (PM Modi)

    পড়ুয়াদের উদ্দেশে মোদির বার্তা, প্রচলিত চিন্তাধারার বাইরে বেরিয়ে নতুন দৃষ্টিভঙ্গিতে সমস্যার সমাধান করতে হবে। সাফল্যের জন্য নিজের চিন্তার সীমা অতিক্রম করা জরুরি। ‘সীমাবদ্ধতা ভাঙার’ মন্ত্রে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, অনেক সময় মানুষ অল্পতেই সন্তুষ্ট হয়ে নিজের সম্ভাবনাকে আটকে রাখে। সেই মানসিকতা থেকে বেরিয়ে বড় স্বপ্ন দেখতে হবে এবং তা বাস্তবায়নের জন্য উদ্যোগী হতে হবে।

    ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে খড়্গপুর আইআইটির পড়ুয়ারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আগামী দু’দশক তাঁদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। দেশের সামনে ভবিষ্যতে যে কোনও বড় সমস্যা বা সঙ্কট দেখা দিলে তার সমাধানের পথ খুঁজে বের করার দায়িত্ব তরুণ প্রজন্মের উপরই থাকবে বলে মন্তব্য করেন তিনি। দেশকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বানও জানান প্রধানমন্ত্রী (PM Modi)।

    ৭৫ পড়ুয়ার সঙ্গে মতবিনিময়, স্মারক মুদ্রা

    আইআইটির ৭৫ বছর পূর্তি উপলক্ষে একাধিক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে ৭৫ জন পড়ুয়ার মতবিনিময়। ‘বিকশিত ভারতের জন্য ৭৫টি কণ্ঠ’ কর্মসূচির মাধ্যমে ছাত্রছাত্রীরা নিজেদের ভাবনা ও অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ পান। প্রতিষ্ঠানের দীর্ঘ ইতিহাস ও ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে বিশেষ স্মারক মুদ্রা প্রকাশের কর্মসূচিও রয়েছে।

    প্রযুক্তিনির্ভর চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন উদ্ভাবনও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। কম খরচে চিকিৎসা পরিষেবা প্রদান এবং প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আইআইটি খড়্গপুরের তৈরি প্রযুক্তিগুলির বিষয়ে তাঁকে অবহিত করা হয়। সাধারণ মানুষের চিকিৎসার সুযোগ বাড়াতে প্রযুক্তির (IIT Kharagpur) ভূমিকার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই অনুষ্ঠানে।

    আইআইটিতে শুরু হচ্ছে চিকিৎসাশিক্ষা

    খড়্গপুর আইআইটিতে চিকিৎসাশিক্ষার নতুন অধ্যায়ও শুরু হতে চলেছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অনুমোদনে প্রতিষ্ঠানে ১২ আসনের চিকিৎসাবিজ্ঞানে স্নাতকোত্তর পাঠক্রম চালু হচ্ছে। আগামী জানুয়ারি থেকে এই পাঠক্রম শুরু হওয়ার কথা। দেশের প্রথম প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত আইআইটি খড়্গপুরে চিকিৎসাশিক্ষার সূচনা শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নয়া দিগন্ত খুলবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

    ১৯৫১ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান সাত দশকেরও বেশি সময় ধরে প্রযুক্তিশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করেছে। প্ল্যাটিনাম জুবিলির মঞ্চে সেই ঐতিহাসিক যাত্রার কথা স্মরণ করার পাশাপাশি ভবিষ্যতের উন্নয়ন ও উদ্ভাবনের দিশাও তুলে ধরেন প্রধানমন্ত্রী (PM Modi)।

    শিল্পায়ন নিয়ে বামেদের নিশানা

    অনুষ্ঠানে দেশের শিল্পায়নের প্রসঙ্গ তুলে অতীতের বাম সরকারকেও আক্রমণ করেন মোদি। তাঁর অভিযোগ, প্রায় পাঁচ দশক আগে ভারতে অর্ধপরিবাহী তৈরির সংস্থা আসার উদ্যোগ নেওয়া হলেও লাল পতাকার বিরোধিতায় সেই উদ্যোগ ভেস্তে যায়। এর ফলে শিল্প ও প্রযুক্তির ক্ষেত্রে দেশের সম্ভাবনা বাধাপ্রাপ্ত হয়েছিল বলে দাবি করেন তিনি।

    অতীতের সরকারের দৃষ্টিভঙ্গির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, একসময় দারিদ্র্য দূরীকরণকে অসম্ভব বলে ধরে নেওয়া হত। কিন্তু তাঁর সরকার সেই মানসিকতা বদলে বাস্তব পদক্ষেপ করেছে। লালকেল্লা থেকে দরিদ্র মানুষের জন্য শৌচালয় নির্মাণের উদ্যোগের কথা ঘোষণা করার প্রসঙ্গ তুলে তিনি জানান, শুধু ক্ষমতায়নের কথা বলাই নয়, মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনার চেষ্টা করা হয়েছে। বিশ্ব ব্যাঙ্কের প্রতিবেদনের উল্লেখ করে তাঁর দাবি, ভারত ইতিমধ্যেই ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার বাইরে নিয়ে এসেছে।

    খড়্গপুর আইআইটির ঐতিহাসিক প্রাঙ্গণ (PM Modi) থেকেই বিকশিত ভারত গড়ার লক্ষ্যে নতুন উদ্ভাবন, গবেষণা এবং আত্মনির্ভর শিল্পব্যবস্থা তৈরির আহ্বান জানান মোদি। তাঁর বক্তব্য, ভবিষ্যতে (IIT Kharagpur) চিপ থেকে জাহাজ—বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পপণ্য দেশেই তৈরি করার সক্ষমতা অর্জন করতে হবে ভারতকে। সেই লক্ষ্যে তরুণ প্রজন্ম ও প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠানগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

     

  • Karan Adani: ‘বিজনেস লিডার অব দ্য ইয়ার’ পুরস্কারে সম্মানিত করণ আদানি

    Karan Adani: ‘বিজনেস লিডার অব দ্য ইয়ার’ পুরস্কারে সম্মানিত করণ আদানি

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৬ সালের ‘ম্যানেজিং ইন্ডিয়া অ্যাওয়ার্ডসে’ ‘বিজনেস লিডার অব দ্য ইয়ার’ পুরস্কারে সম্মানিত হয়েছেন করণ আদানি (Karan Adani)। পোর্টস অ্যান্ড এসইজেড লিমিটেড এবং আদানি সিমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর করণকে (Aima Awards) এই পুরস্কার দেওয়া হয়েছে অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন (এআইএমএ) আয়োজিত একটি অনুষ্ঠানে।

    সম্মান প্রদান (Karan Adani)

    নয়াদিল্লির তাজ প্যালেস হোটেলে অনুষ্ঠিত এআইএমএর প্লাটিনাম জয়ন্তী উদ্‌যাপনের সময় এই সম্মান প্রদান করা হয়। এদিন সংস্থাটির ৭০তম প্রতিষ্ঠা দিবস এবং ২০তম ন্যাশনাল ম্যানেজমেন্ট ডে পালিত হয়। এই ব্যবসায়ী তাঁর প্রাপ্ত পুরস্কারটি আদানি গ্রুপের কর্মীদের উদ্দেশে উৎসর্গ করেন। তিনি বলেন, “এই পুরস্কারে আমি সত্যিই অভিভূত। আমি এটি আদানি গ্রুপের কর্মীদের উৎসর্গ করছি। তাঁরা দিন-রাত এক করে পরিশ্রম করছেন। এটি আসলে তাদেরই পুরস্কার।”

    কী বললেন করণ

    করণ আদানি এও বলেন, “আমি আমার বাবাকে ধন্যবাদ জানাতে চাই। আমি প্রতিদিন তাঁর কাছ থেকে শিখি। তাঁকে প্রতিদিন কাজ করতে দেখা আমার জন্য সৌভাগ্যের। আমার মাকেও ধন্যবাদ, তাঁর কাছ থেকে আমি সহমর্মিতা ও সততা শিখেছি। আমার তিন ভাইকেও ধন্যবাদ—আমরা একসঙ্গে কাজ করি এবং বাবার উত্তরাধিকার এগিয়ে নিয়ে যাব। আমার স্ত্রীকে ধন্যবাদ, তিনি সব সময় আমাকে সমর্থন করেন এবং এগিয়ে যেতে অনুপ্রাণিত করেন। আর আমার মেয়েকে ধন্যবাদ, যে আমাকে প্রতিদিন আরও ভালো মানুষ হতে সাহায্য করছে।”

    কে, কোন পুরস্কার পেলেন

    এই অনুষ্ঠানে শিল্পপতি, নীতিনির্ধারক এবং বিভিন্ন ক্ষেত্রের দূরদর্শীরা একত্রিত হয়ে বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্যে ভারতের অর্থনৈতিক গতি বজায় রাখার কৌশল নিয়ে আলোচনা করেন। করণ আদানির পুরস্কারের উদ্ধৃতি পাঠ করেন কিরলস্কর ব্রাদার্স লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় কিরলস্কর (Aima Awards)। ২০১০ সালে চালু হওয়া ‘এআইএমএ ম্যানেজিং ইন্ডিয়া অ্যাওয়ার্ডস ব্যবসা’, মিডিয়া, শিল্পকলা ও সমাজসেবা-সহ বিভিন্ন ক্ষেত্রে উৎকর্ষকে পুরস্কার দেয়(Karan Adani)। করণ ছাড়াও অন্যান্য যাঁরা পুরস্কার পেয়েছেন, তাঁরা হলেন, রোপেন ট্রান্সপোর্টেশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা তথা সিইও অরবিন্দ সাংকা, সহ-প্রতিষ্ঠাতা পবন গুণ্টুপল্লি এবং এসআর ঋষিকেশ। এঁরা পেয়েছেন এন্টারপ্রেনার অব দ্য ইয়ার পুরস্কার। ডিরেক্টর অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন ‘সাইয়ারা’র পরিচালক মোহিত সূরি। আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু জার্নালিজম পুরস্কার পেয়েছেন এনডিটিভির সিইও তথা এডিটর-ইন-চিফ রাহুল কানওয়াল।

    আউটস্ট্যান্ডিং পিএসইউ অব দ্য ইয়ার পুরস্কার

    আউটস্ট্যান্ডিং পিএসইউ অব দ্য ইয়ার পুরস্কার দেওয়া হয়েছে কোচিন শিপইয়ার্ড লিমিটেডের কর্তাকে। তাঁর হয়ে পুরস্কার গ্রহণ করেন পরিচালক (অপারেশনস) হরিকৃষ্ণন এস। ট্রান্সফরমেশনাল বিজনেস লিডার অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক লিমিটেডের এমডি তথা সিইও ভি বৈদ্যনাথন। ইয়াং বিজনেস লিডার অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হয়েছেন  অনন্যা বিড়লা। তিনি স্বতন্ত্রা মাইক্রোফিন প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা, বিড়লা কসমেটিকস প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা তথা এমডি, আদিত্য বিড়লা ম্যানেজমেন্ট কর্পোরেশন প্রাইভেট লিমিটেডের পরিচালক (Karan Adani)। এআইএমএ এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন সুনীল কান্ত মুঞ্জাল, চেয়ারম্যান, হিরো এন্টারপ্রাইজ (Aima Awards)। এমএনসি ইন ইন্ডিয়া অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হয়েছেন মাইক্রন টেকনোলজি অপারেশনস ইন্ডিয়া এলএলপি। পুরস্কার নেন সঞ্জয় মেহরোত্রা, চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও সিইও, মাইক্রন টেকনোলজি। ইন্ডিয়ান এমএনসি অব দ্য ইয়ার পুরস্কার দেওয়া হয় মাদারসন গ্রুপকে। তাদের পক্ষে পুরস্কার নেন চেয়ারম্যান বিবেক চাঁদ সেহগল।

    লাইফটাইম কন্ট্রিবিউশন

    লাইফটাইম কন্ট্রিবিউশন টু মিডিয়া পুরস্কার দেওয়া হয়েছে বেনেট কোলম্যান অ্যান্ড কোং লিমিটেড কর্তা বিনীত জৈনকে। লাইফটাইম কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে মারিকো লিমিটেডের চেয়ারম্যান হর্ষ মারিওয়ালাকে বিজনেস লিডার অব দ্য ডিকেড পুরস্কার পেয়েছেন ভারতী এন্টারপ্রাইজেসের প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তল। প্রসঙ্গত, বছরের পর বছর এই পুরস্কার ব্যবসা, চলচ্চিত্র, ক্রীড়া (Aima Awards) ও গণমাধ্যম জগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মানিত করে আসছে (Karan Adani)।

     

LinkedIn
Share