Tag: PM Modi

PM Modi

  • India’s Quantum Leap: চন্দ্রযান, ভ্যাকসিনের হাত ধরে ভারতের বৈজ্ঞানিক অগ্রগতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত

    India’s Quantum Leap: চন্দ্রযান, ভ্যাকসিনের হাত ধরে ভারতের বৈজ্ঞানিক অগ্রগতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত

    মাধ্যম নিউজ ডেস্ক: ভ্যাকসিন ও চন্দ্রযান এর সাফল্য বিশ্ববাসীর কাছে ভারতের বিজ্ঞানের অগ্রগতির (India’s Quantum Leap) কথা তুলে ধরেছে। রবিবার দিল্লিতে “বিজ্ঞান ভারতী”-এর নতুন অফিস ভবন উদ্বোধন করে এমনই দাবি করেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জিতেন্দ্র সিং (Jitendra Singh)। তিনি বলেন, ভারতের বৈজ্ঞানিক অগ্রগতি ‘ভ্যাকসিন’ ও ‘চন্দ্রযান’-এর মাধ্যমে প্রমাণিত হয়েছে। তাঁর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত এখন বৈজ্ঞানিক ক্ষেত্রে একটি যুগান্তকারী পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শুধু বৈজ্ঞানিক সম্প্রদায়কে উৎসাহিত করেন না, বরং তা শক্তিশালী করতে পর্যাপ্ত সম্পদ ও সরকারি-বেসরকারি খাতের মধ্যে দেশে বিজ্ঞান চর্চায় সহযোগিতা করেন।

    চন্দ্রযানের সাফল্য

    এদিন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং (Jitendra Singh) বলেন, ‘ভারতের বৈজ্ঞানিক (India’s Quantum Leap) মেধা ও প্রতিভা সবসময়ই ছিল, তবে যে বিষয়টি অনুপস্থিত ছিল তা ছিল রাজনৈতিক নেতৃত্বের দৃঢ় সংকল্প এবং অগ্রাধিকার, যা বর্তমানে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে তড়তড়িয়ে এগিয়ে চলেছে।’ তিনি ‘বিজ্ঞান ভারতী’-কে অনুরোধ করেন, ইনস্পেস ও বিআরএসি’র মতো সফল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে। চন্দ্রযান-৩-এর সাফল্যের পর চাঁদ সংক্রান্ত ইসরোর পরবর্তী প্রকল্পেরও সময় জানান কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জিতেন্দ্র সিং। চন্দ্রযান-৪ নতুন লক্ষ্য নিয়ে চাঁদের উদ্দেশে পাড়ি দেবে। চাঁদের মাটি থেকে সেখানকার পাথরের নমুনা সংগ্রহ করাই হবে পরবর্তী অভিযানের লক্ষ্য। ২০২৭ সালে চন্দ্রযান-৪ উৎক্ষেপণ করা হবে, জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

    ভ্যাকসিন নিয়ে সবার আগে

    স্বাস্থ্য খাতে ভারতের (India’s Quantum Leap) উল্লেখযোগ্য সাফল্যের কথাও তুলে ধরেন জিতেন্দ্র সিং (Jitendra Singh)। তিনি জানান, একসময় চিকিৎসা ক্ষেত্রে ভারতের গুরুত্ব না থাকলেও এখন দেশটি প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় বিশ্বের শীর্ষে উঠে এসেছে। তিনি ভারতের সাফল্যের মধ্যে উল্লেখযোগ্য কিছু উদাহরণ দেন, যেমন মহামারীর সময় প্রথম ডিএনএ ভ্যাকসিন তৈরি, প্রথম দেশীয় এইচপিভি ভ্যাকসিনের উন্নয়ন এবং মহাকাশ প্রযুক্তিতে দ্রুত অগ্রগতি। তিনি দেশের জলবায়ু পরিবর্তন প্রতিরোধে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং ২০৭০ সালের মধ্যে নেট-জিরো নিঃসরণ অর্জনের লক্ষ্যের কথাও উল্লেখ করেন।

  • Pariksha Pe Charcha: স্ট্রেস সামলাতে ‘পরীক্ষা পে চর্চা’য় ছাত্রছাত্রীদের বিশেষ টিপস মোদির

    Pariksha Pe Charcha: স্ট্রেস সামলাতে ‘পরীক্ষা পে চর্চা’য় ছাত্রছাত্রীদের বিশেষ টিপস মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: পরীক্ষার আগে (Pariksha Pe Charcha) ছাত্রছাত্রীদের চ্যালেঞ্জ নিতে বললেও চাপ না-নেওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ছাত্রছাত্রীদের নিয়ে মোদির অষ্টম বার্ষিক ‘পরীক্ষা পে চর্চা’ সম্প্রচারিত হয় সোমবার ৷ আজ,১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা বোর্ডের মাধ্যমিক পরীক্ষা ৷ ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সিবিএসসি দশম শ্রেণির বোর্ড পরীক্ষা ৷ আর আইসিএসই বোর্ডের ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা শুরু হচ্ছে ১৮ ফেব্রুয়ারি ৷ তার আগে শারীরিক পুষ্টি, চাপ আয়ত্ত করা এবং নেতৃত্বের মতো বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী মোদি।

    পরীক্ষা পে চর্চা

    জীবনের প্রথম বড় পরীক্ষা (Pariksha Pe Charcha) দিতে যাওয়া ছাত্রছাত্রীদের ভীতি কাটাতে, উৎসাহ দিতে প্রতিবছরই পরীক্ষা পে চর্চা করেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির পরীক্ষা পে চর্চার PPC 2025) এবার অষ্টম সংস্করণ। পরীক্ষা পে চর্চায় প্রতি বছরের মতোই প্রধানমন্ত্রী উত্তর দিলেন ছাত্রছাত্রীদের নানা প্রশ্নের। এই বছর ব্যাপক সাড়া ফেলেছে পরীক্ষার্থীদের সঙ্গে মোদির সেশন। “পরীক্ষা পে চর্চা”য় রেজিস্টার করিয়েছেন, ৩.৩০ কোটিরও বেশি শিক্ষার্থী। থাকছেন ২০.৭১ লক্ষ শিক্ষক । সাড়ে ৫ লক্ষ অভিভাবকও অনুষ্ঠানে হাজির থাকবেন।

    ব্যাটারের মতো ফোকাস

    পরীক্ষার আগে ফোকাস বাড়াতে ক্রিকেট ম্যাচের উদাহরণ টেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেখান ব্যাটারের টোটকা। পরীক্ষার সময়ে হই-হট্টগোলের মাঝে নিজের ফোকাস যাতে না নড়ে তার জন্য মোদি তুলে ধরেন ক্রিকেট মাঠে ব্যাটারের উদাহরণ। তিনি বলেন, সারা স্টেডিয়ামের চিৎকার সব কিছুর মাঝেও ব্যাটারের ফোকাস থাকে শুধু বলের উপর। সে আর কিছু শুনতে পায় না। পরীক্ষাতেও পরীক্ষার্থীদের এরকমই মনযোগ দিতে হবে। মোদির কথায়, চিন্তা-উদ্বেগ ভুলে শুধু পরীক্ষাতেই নয়, জীবনেও হতে হবে ওয়ারিয়র অর্থাৎ যোদ্ধা।

    প্রকৃতির মাঝে থাকা ও শরীর চর্চা

    পরীক্ষার চাপ সামলে সুস্থ থাকতে পড়ুয়াদের প্রকৃতির মাঝে থাকা অত্যন্ত জরুরি। এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রকৃতি আমাদের চাপ কমাতে সাহায্য করে। সূর্যোদয়ের পরেই গাছের নীচে দাঁড়িয়ে লম্বা নিঃশ্বাস নিলে অনেকটাই কমে মানসিক চাপ।’ এছাড়া পড়ার ফাঁকে নিয়মিত শরীর চর্চারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

    সময়ের সঠিক ব্যবহার

    প্রধানমন্ত্রী মোদি সবসময় সময়ের সঠিক ব্যবহারের উপর গুরুত্ব দেন। সময়কে কাজে লাগানোর কৌশলটা ঠিক করার উপর জোর দিতে বললেন পড়ুয়াদের। পরীক্ষার হলে কীভাবে সময়টাকে ভাগ করে নেবে, কীভাবে নির্দিষ্ট সময়ে নিজেকে উজাড় করে দেবে, তার মহড়া নিতে হবে আগে থেকেই। রণকৌশল ঠিক করে নিতে হবে আগে থেকেই।

    পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপে উৎসাহ

    পরীক্ষার (Pariksha Pe Charcha) প্রয়োজনীয়তা তো আছেই। তবে প্রধানমন্ত্রী পাশাপাশি জোর দিলেন, সিলেবাসভিত্তিক পরীক্ষা আর জীবনের সত্যিকারের শিক্ষাটা আলাদা। সেটা গুলিয়ে ফেলা ঠিক নয়।শিক্ষার্থীদের কেবল পরীক্ষার প্রস্তুতি নিলে হবে না, জ্ঞান অর্জনের উপর মনোনিবেশ করা দরকার, মনে করেন মোদি। পরীক্ষার সিলেবাসের বাইরে পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপেও উৎসাহ জোগান প্রধানমন্ত্রী। অভিভাবকদের জন্য প্রধানমন্ত্রী মোদির টিপস, পড়াশোনা তো আছেই, কিন্তু শিশুদের বিশেষ আগ্রহের দিকেও গুরুত্ব দিতে হবে। নিজেদের পছন্দ খুঁজে বের করার স্বাধীনতা দিতে হবে। প্রধানমন্ত্রীর পরামর্শ, শিক্ষার্থীদের কেবল বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয় এবং তাদের শখের দিকটিও নজর দিতে হবে। কারণ তা শিশুর সামগ্রিক বিকাশে সাহায্য করে।

    রিল নয় প্রযুক্তির সাহায্য

    পড়ুয়াদের রিল দেখার বিষয়েও সাবধান করেন নরেন্দ্র মোদি। বলেন, সোশ্যাল মিডিয়ায় রিল না দেখে পড়ুয়ারা যদি সে সময়ে প্রযুক্তির সাহায্য নিয়ে নতুন কিছু জানার চেষ্টা করেন তা হলে উপকার হবে। এ ছাড়া নিজেদের লক্ষ্য স্থির রাখতে রোজ একটা কাগজে পড়ুয়াদের উচিত নিজের পরিকল্পনা লিখে রাখা এবং দিন শেষে কতটুকু বাস্তবায়ন হল তা টিক চিহ্ন দিয়ে মার্কিং করা।

    বাবা-মা-শিক্ষককে টিপস

    পড়ুয়াদের সঙ্গে সঙ্গে এদিন বাবা-মা ও শিক্ষকদের উদ্দেশেও বিশেষ টিপস প্রধানমন্ত্রীর (PM Modi)। পরীক্ষা বলে পড়ুয়াদের বাড়তি চাপ না দেওয়ার পরামর্শ। শুধু পড়ার বইয়ে মুখ গুঁজে থাকলে হবে না। নিজেদের ভালো লাগার কাজও পড়ুয়াদের করতে দেওয়া উচিত। তাতে শারীরিক-মানসিক বিকাশ কোনওটাই আটকাবে না। মোদি ছাত্রছাত্রীদের বলেন ‘জ্ঞান’ এবং পরীক্ষা দু’টি ভিন্ন জিনিস। পরীক্ষাকে জীবনের সর্বস্ব হিসেবে দেখা উচিত নয়। দেশজুড়ে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আসা ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের কোনও কিছুর মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়।

    পর্যাপ্ত ঘুম ও সুষম আহার

    ভালো করে পরীক্ষা দিতে সুষম খাদ্য খাওয়া ও পর্যাপ্ত ঘুমও দরকার বলে পরামর্শ প্রধানমন্ত্রীর। খাবার খাওয়ার সময়ে যেমন চিবিয়ে ভালো করে খেতে হবে তেমনি আট ঘণ্টা ঘুমিয়ে মস্তিষ্ককে বিশ্রাম না দিলে শরীর-মন তরতাজা হবে না। ফলে পরীক্ষার সময়ে পড়ুয়াদের মনসংযোগে সমস্যা হতে পারে।

  • PM Modi: আজ ফ্রান্স উড়ে যাবেন মোদি, বুধে আমেরিকা, বৈঠক হবে ট্রাম্পের সঙ্গে

    PM Modi: আজ ফ্রান্স উড়ে যাবেন মোদি, বুধে আমেরিকা, বৈঠক হবে ট্রাম্পের সঙ্গে

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন মসনদে ট্রাম্প ২.০ প্রশাসন আসার পর এই প্রথম আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। আজ, সোমবার তিনি উড়ে যাবেন ফ্রান্সের উদ্দেশে। বুধবার সেখান থেকে রওনা দেবেন আমেরিকার (US) উদ্দেশে। ১০ ফেব্রুয়ারি ফ্রান্সে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ফ্রান্সের প্যারিসে, ‘আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স অ্যাকশন সমিট’- এ যোগ দেবেন প্রধানমন্ত্রী। ১০ থেকে ১২ ফেব্রুয়ারি ফ্রান্স সফরের পর সেখান থেকে প্রধানমন্ত্রী যাবেন আমেরিকায়। ফ্রান্সে ‘ইন্টারন্যাশনাল থার্মোনিউক্লিয়ার রিয়াক্টার’ যেখানে রয়েছে, সেই জায়গাও পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।

    মোদি-ট্রাম্পের সাক্ষাৎ বেশ তাৎপর্যপূর্ণ (PM Modi)

    তবে সমস্ত মহলের নজর রয়েছে, প্রধানমন্ত্রী মোদির মার্কিন সফরের দিকে। আন্তর্জাতিক মঞ্চে মোদি-ট্রাম্পের সাক্ষাৎ বেশ তাৎপর্যপূর্ণ। ইতিমধ্যে বেশ কয়েকটি মিডিয়া রিপোর্ট দাবি করেছে, দুই দেশের মধ্যে ‘মিনি ট্রেড ডিল’ সংক্রান্ত বাণিজ্যিক কথাবার্তা হতে পারে। জানা গিয়েছে, গত ২৭ জানুয়ারি আমেরিকায় মোদিকে (PM Modi) আমন্ত্রণ করে ফোন আসে ডোনাল্ড ট্রাম্পের। ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, ‘‘আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে আনন্দিত। তাঁর ঐতিহাসিক দ্বিতীয় মেয়াদের জন্য অভিনন্দন। পারস্পরিক উন্নয়ন এবং বিশ্বস্ত অংশীদারিত্বের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের জনগণের কল্যাণে এবং বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য আমরা একযোগে কাজ করব।’’  মোদি-ট্রাম্পের কথায় স্বচ্ছ্ব দ্বিপাক্ষিক বাণিজ্যের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

    দেশের বিদেশ সচিবের বিবৃতি

    মোদির (PM Modi) সফরের বিষয়ে বিদেশ সচিব বিক্রম মিস্রি বলেন, ‘‘প্রধানমন্ত্রী মোদী ১২ এবং ১৩ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে একটি অফিশিয়াল সফরে যাচ্ছেন। প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বারের মেয়াদ শুরুর পরে এটি হবে প্রধানমন্ত্রী মোদির প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র সফর। প্রেসিডেন্ট পদে ট্রাম্পের (দ্বিতীয়বার)অভিষেক হওয়ার পর যুক্তরাষ্ট্র সফরে যাওয়া প্রথম কয়েকজন বিশ্বনেতার মধ্যে প্রধানমন্ত্রী হবেন অন্যতম।’’

  • Donald Trump: ধর্মান্তকরণ, মাওবাদীদের ফান্ডিং করত মার্কিন সংস্থা, কড়া পদক্ষেপ ট্রাম্পের

    Donald Trump: ধর্মান্তকরণ, মাওবাদীদের ফান্ডিং করত মার্কিন সংস্থা, কড়া পদক্ষেপ ট্রাম্পের

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্ষমতায় আসার পরে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) বিতর্কিত মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (USAID) এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছেন। এই সংস্থার উচ্চপদস্থ কর্মীদের ছুটিতে পাঠানো হয়েছে। একই সঙ্গে এই সংস্থার সঙ্গে যুক্ত ঠিকাদারদের বরখাস্ত করা হয়েছে এবং বিদেশ থেকে যে সাহায্য এরা পেত, সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ইলন মাস্ক ইতিমধ্যেই এই সংস্থাকে একটি অপরাধী সংস্থা হিসেবে অভিহিত করেছেন এবং এ বিষয়ে এক্স মাধ্যমে তিনি পোস্টও করেছেন।

    ষাটের দশকে প্রতিষ্ঠা (Donald Trump)

    প্রসঙ্গত, ইউএসএআইডি ছয়ের দশকে গোড়ার দিকে প্রতিষ্ঠিত হয়েছিল। এর উদ্দেশ্য ছিল বিশ্বজুড়ে মানবিক সহায়তা কর্মসূচি পালন করা। যদিও এরই আড়ালে চলছিল নানা রকমের অ্যাজেন্ডা। গোপনে তহবিল সংগ্রহ, যে কোনও দেশের সার্বভৌমত্ব হরণ করা, সরকার ফেলার ষড়যন্ত্র করছিল তারা। এই সংস্থা যেসব সার্বভৌম দেশগুলির ওপর নজর রাখত, তার মধ্যে ভারতও ছিল। এদেশে মাওবাদীদের ফান্ডিং করা থেকে, খ্রিস্টান ধর্মে ধর্মান্তকরণে ফান্ডিং এসবও করত তারা।

    মোদির জনসমর্থন কমাতে চক্রান্ত

    শুধু তাই নয়, এই সংস্থার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে বিভিন্ন সমাজ মাধ্যম ব্যবহার করে, তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসমর্থন কমানোর চেষ্টাও করছে। এ বিষয়ে নাম উঠে আসে জর্জ সোরোসের, যিনি ফান্ডিং করতেন এই সংস্থায় ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো নেতাদের প্রতিহত করতে। এজন্য তিনি এক বিলিয়ন ডলারের একটি তহবিলও গঠন করেছিলেন বলে জানা যায়।

    কংগ্রেসের সঙ্গে সরাসরি যোগ

    এই সংস্থার সঙ্গে ভারতীয় জাতীয় কংগ্রেসেরও একটি যোগসূত্র রয়েছে। রাহুল গান্ধীর অন্যতম পরামর্শদাতা এবং কংগ্রেসের বিদেশ বিভাগের চেয়ারম্যান স্যাম পিত্রোদা- সরাসরি এই সংস্থার সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে। তাই এটা বলাই যায় যে, মার্কিন যুক্তরাষ্ট্রের ওই সংস্থা অর্থাৎ ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট সরাসরি রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করত। সবচেয়ে বড় কথা, মার্কিন করদাতাদের অর্থের একটি বড় অংশই এই সংস্থার কাজে ব্যয় করা হত বাইডেনের জমানায়। রিপোর্ট বলছে, ২০২৩ সালেই ৪০ বিলিয়ন ডলারেরও বেশি তহবিল গঠন করা হয়েছিল এই সংস্থার জন্য। কিন্তু সেসব এখন অতীত। আপাতত এই সংস্থার লম্ফঝম্ফে রাশ টানছেন ট্রাম্প (Donald Trump)।

  • Mahakumbh: মহাকুম্ভে পবিত্র স্নান ভুটানের রাজার, সম্মানে নৈশভোজ রাজভবনে

    Mahakumbh: মহাকুম্ভে পবিত্র স্নান ভুটানের রাজার, সম্মানে নৈশভোজ রাজভবনে

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি মহাকুম্ভের (Mahakumbh) ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করেন ভুটানের রাজা (Bhutan King) জিগমে খেসার নামগেল ওয়াংচুক। তাঁর সঙ্গে হাজির ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।পবিত্র স্নানের আগে প্রথা মেনে সূর্য নমস্কারও করতে দেখা যায় ভুটানের রাজাকে। মহাকুম্ভে পবিত্র স্নানের পর অক্ষয় বট এবং বড় হনুমান মন্দিরে প্রার্থনা সারেন রাজা। ভুটানের রাজা এরপরে বলেন, ‘‘এই অভিজ্ঞতা অবিস্মরণীয়।’’ ভুটানের রাজার সম্মানে নৈশ ভোজের আয়োজন করে উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। সেখানে যোগ দেন ভুটানের রাজা। ভুটানের তরফ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ আমন্ত্রণেই ভারত সফর করছেন রাজা।

    ভুটানের রাজাকে রাজকীয় অভ্যর্থনা জানায় যোগী সরকার

    ভুটানের রাজাকে রাজকীয় অভ্যর্থনা জানায় (Mahakumbh) যোগী সরকার। নামগেল ওয়াংচুক লখনউ এসে পৌঁছালে, বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে বিমানবন্দরে রাজাকে স্বাগত জানান। এরপরে, জিগমে ওয়াংচুক রাজভবনে পৌঁছন। সেখানে রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলও রাজার আথিতেয়তায় কোনও খামতি রাখেননি ৷

    ভারত-ভুটান সম্পর্ক নিয়ে আলোচনা (Mahakumbh)

    রাজভবনে ভুটানের রাজা মহাত্মা গান্ধির মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এর পাশাপাশি, রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে ওয়াংচুক ভারত-ভুটান সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারপরই উত্তরপ্রদেশ সরকারের তরফে এক বিবৃতিতে বলা হয়, ভুটানের রাজা মহাকুম্ভ মেলায় অংশ নেবেন এবং ত্রিবেণী সঙ্গমে (Mahakumbh) পুণ্য স্নান করবেন।

    ভুটানের রাজার সফর নিয়ে কী জানাল যোগী আদিত্যনাথ সরকার

    যোগী আদিত্যনাথ সরকারের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ভুটানের রাজার এই সফর ভারত-ভুটানের সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও অনেক সুদৃঢ় করবে। বিশ্বের বৃহত্তম আধ্যাত্মিক অনুষ্ঠানগুলির মধ্যে অন্যতম অনুষ্ঠান হল মহাকুম্ভ। এর আধ্যাত্মিক তাৎপর্য বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে। দেশ-বিদেশ থেকে কোটি কোটি ভক্ত এসেছেন প্রয়াগরাজে। সেই মহাকুম্ভের পবিত্র ত্রিবেণী সঙ্গমে ভুটানের রাজার অংশগ্রহণ আন্তর্জাতিক ক্ষেত্রে মহাকুম্ভের গুরুত্ব আরও বাড়িয়েছে বলেই মনে করছে যোগী সরকার।

  • PM Modi: দিল্লি বিধানসভার প্রথম অধিবেশনেই ক্যাগ রিপোর্ট পেশ করবে বিজেপি সরকার, বললেন মোদি

    PM Modi: দিল্লি বিধানসভার প্রথম অধিবেশনেই ক্যাগ রিপোর্ট পেশ করবে বিজেপি সরকার, বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: বিধানসভার প্রথম অধিবেশনেই ক্যাগ (সিএজি) রিপোর্ট (CAG) পেশ করবে বিজেপি সরকার, দিল্লি জয়ের পর এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। একইসঙ্গে দিল্লিকে ‘দুর্নীতিমুক্ত’ করা এবং উন্নয়নের শিখরে পৌঁছে দেওয়ার ‘গ্যারান্টি’ দিলেন প্রধানমন্ত্রী। এদিন একই সঙ্গে নরেন্দ্র মোদি তাঁর বিজয়ী ভাষণে উল্লেখ করেন সমাজকর্মী আন্না হাজারের প্রসঙ্গও। প্রধানমন্ত্রীর কথায়, ‘‘এত দিনে দুঃখ ঘুচল আন্নার।’’ প্রসঙ্গত, গতকাল শনিবারই দিল্লিতে বিপুল জয় পেয়েছে বিজেপি। মুখ থুবড়ে পড়েছে কেজরিওয়াল এবং আম আদমি পার্টি। দিল্লি বিধানসভা নির্বাচনের ৭০টি আসনের মধ্যে ৪৮টি আসনেই জয়লাভ করেছে বিজেপি, আম আদমি পার্টি জিতেছে মাত্র ২২ আসনে। এরপরে সন্ধ্যাতেই দিল্লিতে বিজেপি দফতরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই তিনি আম আদমি পার্টিকে ফের একবার তুলোধোনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর বক্তব্যে বলেন, ‘‘এই আপ-দা পার্টির লোকেরা বিধানসভা নির্বাচনে জেতার জন্য প্রতিদিন নতুন নতুন ষড়যন্ত্র করার চেষ্টা করেছিল। কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি যে প্রথম বিধানসভা অধিবেশনেই ক্যাগ রিপোর্ট পেশ করা হবে এবং যারা লুট করেছে তাদেরকে ফেরত দিতে হবে।’’

    দুর্নীতি করে যাঁরা লুটেছেন, তাঁদের সব ফেরত দিতেই হবে

    শনিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট নাগাদ বিজেপির প্রধান কার্যালয়ে বিজয়ী ভাষণ শুরু করেন মোদি (PM Modi)। ভাষণের শুরুতেই তিনি বলেন , ‘‘যমুনা দিল্লির পরিচয়। সেই যমুনার কী অবস্থা? দিল্লির মানুষ ভরসা রেখেছিল, কিন্তু আপ-দা আস্থা হারিয়েছে। উল্টে হরিয়ানার উপর দোষারোপ করেছে। আমরা যমুনা পরিষ্কার করব। কাজটা কঠিন। কিন্তু হবেই।’’ বক্তব্যে উঠে আসে মোদির গ্যারান্টির কথা। তিনি (PM Modi) বলেন, ‘‘দুর্নীতিমুক্ত করার কথা বলেছিল যে দল, সেই দলেরই মুখ্যমন্ত্রী, মন্ত্রীরা দুর্নীতির দায়ে জেল খেটেছেন। দুর্নীতি লুকোতে তাঁরা নতুন নতুন ষড়যন্ত্র করেছেন। দুর্নীতি করে যাঁরা লুটেছেন, তাঁদের সব ফেরত দিতেই হবে। এটাও মোদির গ্যারান্টি।’’

    তোপ কংগ্রেসকেও (PM Modi)

    প্রধানমন্ত্রী (PM Modi) এদিন তোপ দাগেন কংগ্রেসকেও। তিনি বলেন, ‘‘কংগ্রেস নিজেও ডোবে, সঙ্গে সহযোগীদেরও ডোবায়।’’ কংগ্রেস ‘পরজীবী’ বলেও কটাক্ষ করেন মোদি। তাঁর কথায়, ‘‘কংগ্রেস তার সহযোগীদের অ্যাজেন্ডা চুরি করে তাদের বিরুদ্ধেই প্রচার করে। কংগ্রেসের সহযোগীরা বুঝে গিয়েছে সেই কথা। কেউ যদি এক বার কংগ্রেসের হাত ধরে, তবে তার হার নিশ্চিত।’’

  • PM Modi: সোমবারই ২ দিনের ফ্রান্স সফরে মোদি, এআই সম্মেলনে যোগ, মাক্রঁর সঙ্গে বিশেষ বৈঠক

    PM Modi: সোমবারই ২ দিনের ফ্রান্স সফরে মোদি, এআই সম্মেলনে যোগ, মাক্রঁর সঙ্গে বিশেষ বৈঠক

    মাধ্যম নিউজ ডেস্ক: ফ্রান্স (France) সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Pm Narendra Modi)। সোমবার অর্থাৎ ১০ ফেব্রুয়ারি প্যারিসে পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখানে ১০ ও ১১ ফেব্রুয়ারি হতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামিট (AI) ৷ সেই এ আই সামিটে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ফ্রান্সের সঙ্গে ভারতের সম্পর্ক বরাবরই ভালো। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একান্তে বৈঠকের কথা রয়েছে প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাক্রঁর (Emmanuel Macron)।

    এআই-এর প্রতি গুরুত্ব আরোপ

    মাক্রঁ জানিয়েছেন, ফ্রান্স সফরে এসেই প্রধানমন্ত্রী মোদি (PM Modi) এআই শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এ সময় তিনি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা ) নিয়ে আলোচনা হবে। ভারত ছাড়াও এই এআই সম্মেলন আমেরিকা, চিন এবং উপসাগরীয় দেশগুলিও সঙ্গেও আলোচনার সুযোগ তৈরি করে দেবে। যোগ দেবে আরব দেশগুলিও। ফ্রান্সে আয়োজিত এই এআই সম্মেলন ইউরোপকে ‘নেতৃস্থানীয় এআই মহাদেশ’ হিসেবে গোটা বিশ্বের কাছে তুলে ধরবে।” ফ্রান্সের প্রেসিডেন্ট জানিয়েছেন, ভারত-সহ প্রায় ৯০টি দেশকে এই এআই অ্যাকশন সামিটে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। এই সম্মেলনে, ভুল তথ্য ছড়ানো এবং এআই- এর অপব্যবহারের বিষয়েও আলোচনা করা হবে। এআই সম্মেলনটি প্যারিসের গ্র্যান্ড প্যালেসে অনুষ্ঠিত হবে। এতে একাধিক প্রথম সারির রাষ্ট্রপ্রধান, প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন। ফরাসি প্রেসিডেন্ট মাক্রঁ (PM Modi in France) এআই সামিটের গুরুত্ব তুলে ধরে বলেছেন, “ফ্রান্স ১১-১২ ফেব্রুয়ারি এআই অ্যাকশন সামিটের আয়োজন করছে। এই সামিট আন্তর্জাতিকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা করার সুযোগ তৈরি করবে। প্রধানমন্ত্রী মোদি আমাদের দেশে রাষ্ট্রীয় সফর শেষে এখানে উপস্থিত থাকবেন, এবং এটি আমাদের আমেরিকা, চিন, ভারত এবং গালফ স্টেটসের মতো বড় দেশগুলির সঙ্গে এআই নিয়ে আলোচনা করতে সাহায্য করবে।”

    এআই অ্যাকশন সামিটে যোগ

    ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁর সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) অ্যাকশন সামিটের কো-চেয়ার হিসেবে অংশগ্রহণ ছাড়াও নানা বিষয়ে বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রী মোদির (PM Modi)। তাঁদের মধ্যে উচ্চস্তরের দ্বিপাক্ষিক আলোচনায় প্রতিরক্ষা, শক্তি এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে কথা হবে। ১০ ফেব্রুয়ারি ফ্রান্সে পৌঁছানোর পর, প্রধানমন্ত্রী মোদি প্যারিসে একটি ভিভিআইপি সামিট ডিনারে অংশগ্রহণ করবেন। ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এআই অ্যাকশন সামিটে বৈশ্বিক এআই নীতি নির্ধারণ এবং ভারত-ফ্রান্স সহযোগিতা শক্তিশালী করার লক্ষ্য নিয়েই আলোচনা হবে। এছাড়া, সফরের দ্বিপাক্ষিক পর্ব ১১ ফেব্রুয়ারির বিকেলে শুরু হবে, যেখানে মোদি এবং মাক্রঁ উভয় দেশের শীর্ষ ব্যবসায়ীদের নিয়ে একটি বৈঠক হবে। তারপর প্রধানমন্ত্রী মোদি মার্সেইয়ে যাবেন, যেখানে ভারত একটি নতুন কনসুলেট খুলবে। মার্সেইতে নেতারা দ্বিপাক্ষিক আলোচনা করবেন এবং পরে একটি ব্যক্তিগত ডিনারে মিলিত হবেন।

    কৌশলগত ঘোষণা প্রত্যাশিত

    এই সফরের সময় প্রতিরক্ষা সহযোগিতা, স্মল মডুলার রিয়াক্টর (এসএমআর) এবং বিমান রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহোল (এমআরও) ক্ষেত্রে বড় ঘোষণা আসতে পারে। তাছাড়া, দুই দেশ এআই নিয়ে একটি ফ্রান্স-ভারত রোডম্যাপও গ্রহণ করতে চলেছে। যা দুই দেশের প্রযুক্তিগত সহযোগিতা আরও শক্তিশালী করবে। মোদি-মাক্রঁ (PM Modi in France) আলোচনায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হবে ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডর (আইএমইসি), যা তিনটি অঞ্চলের মধ্যে বাণিজ্য ও সংযোগ বৃদ্ধি করবে।

    ভারতীয় শিক্ষার্থীদের স্বাগত

    ফ্রান্স ভারতীয় শিক্ষার্থীদের প্রতিও মনোযোগ দিতে চাইছে। ২০৩০ সালের মধ্যে ৩০,০০০ ভারতীয় শিক্ষার্থীকে প্যারিসে স্বাগত জানাতে চান মাক্রঁ। বর্তমানে ফ্রান্সে ১০,০০০ হাজার ভারতীয় পড়ুয়া রয়েছে। ১২ ফেব্রুয়ারি দুই দেশের রাষ্ট্রনেতারা প্রথম বিশ্বযুদ্ধে শহিদ হওয়া ভারতীয় সেনাদের সমাধিক্ষেত্রে গিয়ে তাঁদের প্রতি শ্রদ্ধা জানাবেন ৷ এছাড়াও প্রধানমন্ত্রী মোদি ও প্রেসিডেন্ট মাক্রঁ (PM Modi in France) ফ্রান্সে ইউরোপের সর্ববৃহৎ প্রযুক্তি গবেষণাকেন্দ্র কারাডাশ-এ যাবেন ৷ সেখানে ইন্টান্যাশনাল থার্মোনিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল রিঅ্যাক্টর (আইটিইআর) ঘুরে দেখবেন ৷

    ফ্রান্স সফর শেষে মার্কিন সফর

    প্রধানমন্ত্রী মোদির (PM Modi) ফ্রান্স সফর ১২ ফেব্রুয়ারি শেষ হবে, তারপর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে সরকারি সফরে যাবেন তিনি। শুক্রবার এই তথ্য জানিয়েছে বিদেশ মন্ত্রক ৷ এদিন বিদেশ সচিব বিক্রম মিস্রি একটি সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রীর আসন্ন দু’টি বিদেশ সফরের বিষয়ে জানান ৷ তিনি বলেন, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদি ১২,১৩ ফেব্রুয়ারি আমেরিকা সফরে যাবেন ৷ ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর এটাই তাঁর প্রথম মার্কিন সফর ৷ প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ নেওয়ার পর প্রথম যে রাষ্ট্রনেতারা আমেরিকায় যাচ্ছেন, তাঁদের মধ্যে প্রধানমন্ত্রী মোদি অন্যতম ৷”

  • Mahakumbh 2025: এখনও বাকি ১৮ দিন! মহাকুম্ভে পবিত্র স্নান সারলেন ৪০ কোটিরও বেশি ভক্ত

    Mahakumbh 2025: এখনও বাকি ১৮ দিন! মহাকুম্ভে পবিত্র স্নান সারলেন ৪০ কোটিরও বেশি ভক্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: আগেই জানানো হয়েছিল যে প্রথম ২৪ দিনেই মহাকুম্ভে (Mahakumbh 2025) ভক্ত সংখ্যা ছুঁয়েছে ৩৮.২৯ কোটি। মাঘী পূর্ণিমার আগেই তা ৪০ কোটিতে পৌঁছে যাবে। ঠিক তেমনটাই হল। ১২ ফেব্রুয়ারি রয়েছে মাঘী পূর্ণিমা। তার আগেই চল্লিশ কোটি ভক্ত স্নান সেরে ফেললেন মহাকুম্ভে, গঙ্গা-যমুনা ও অন্তঃসলিলা সরস্বতী নদীর সঙ্গমস্থলে (Triveni Sangam)। রিপোর্ট বলছে গতকাল অর্থাৎ ৭ ফেব্রুয়ারি বিকাল ৪টা পর্যন্ত ৭৮.৭৮ লক্ষ ভক্ত পবিত্র স্নান সেরেছেন এবং এভাবেই ভক্ত সংখ্যা পার করল ৪০ কোটি। মহাকুম্ভের এখনও বাকি রয়েছে ১৮ দিন। মনে করা হচ্ছে এই সময়ের মধ্যে ৫০ কোটিরও বেশি ভক্ত সংখ্যা স্নান করবেন মহাকুম্ভে।

    মৌনী অমাবস্যায় হাজির ৮ কোটি ভক্ত (Mahakumbh 2025)

    প্রসঙ্গত, প্রথম দিকে মহাকুম্ভ (Mahakumbh 2025) অনুষ্ঠিত হওয়ার আগে প্রশাসনের তরফ থেকে অনুমান করা হয়েছিল ৪০ থেকে ৪৫ কোটি ভক্ত স্নান সারবেন প্রয়াগরাজে। কিন্তু প্রশাসনের সেই অনুমানকেও ছাপিয়ে গিয়েছে ভক্ত সংখ্যা। পরপর তিনটি গুরুত্বপূর্ণ অমৃত স্নান, অর্থাৎ মকর সংক্রান্তির স্নান, মৌনী অমাবস্যা স্নান এবং বসন্তী পঞ্চমীর স্নানে এর পরেও ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে রয়েছে। এখনও পর্যন্ত লক্ষ লক্ষ ভক্ত প্রতিদিন হাজির হচ্ছেন প্রয়াগরাজে। তাঁরা রীতি মেনে স্নান করছেন। একটি হিসেব বলছে, মৌনী অমাবস্যাতে সবথেকে বেশি ভক্ত হাজির হয়েছিলেন এবং সেই দিন পবিত্র স্নান সেরেছেন ৮ কোটি ভক্ত।

    বসন্ত পঞ্চমীতে স্নান ২.৫৭ কোটি ভক্তের (Mahakumbh 2025)

    অন্যদিকে মকর সংক্রান্তির দিনে হাজির হয়েছিলেন সাড়ে তিন কোটি ভক্ত এবং গত ৩০ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি হাজির হয়েছিলেন ২ কোটি ভক্ত। বসন্ত পঞ্চমী তিথিতে হাজির হয়েছিলেন ২.৫৭ কোটি ভক্ত। মহাকুম্ভ যেন সব কিছুর মেলবন্ধন হয়ে উঠেছে, বলিউড থেকে রাজনীতি। সবাই স্নান করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছাড়াও বলিউডের হেমা মালিনী, অনুপম খের, ক্রীড়া ব্যক্তিত্ব সাইনা নেহওয়াল, ক্রিকেটার সুরেশ রায়না- প্রত্যেকেই হাজির হয়েছেন কুম্ভে।

  • Ram Janmabhoomi: রাম মন্দির আন্দোলনের ‘প্রথম করসেবক’ কামেশ্বর চৌপাল প্রয়াত, শোক প্রকাশ মোদির

    Ram Janmabhoomi: রাম মন্দির আন্দোলনের ‘প্রথম করসেবক’ কামেশ্বর চৌপাল প্রয়াত, শোক প্রকাশ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: অযোধ্যার রাম মন্দিরের (Ram Janmabhoomi) ট্রাস্টি কামেশ্বর চৌপাল প্রয়াত হলেন। দীর্ঘদিন কিডনি সমস্যায় ভুগছিলেন তিনি। অবশেষে ৬৮ বছর বয়সে প্রয়াত হলেন তিনি। রিপোর্ট অনুযায়ী , চৌপাল দিল্লির গঙ্গারাম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘এক অনন্য রামভক্ত ছিলেন কামেশ্বর চৌপাল (Kameshwar Chaupal), তাঁর প্রয়াণে আমি দুঃখিত।’’ প্রসঙ্গত, কামেশ্বর চৌপালকে ‘প্রথম করসেবক’ হিসেবে গণ্য করা হয়। ১৯৮৯ সালে তিনি রাম জন্মভূমিতে রাম মন্দির নির্মাণের জন্য প্রথম ইট স্থাপন করেছিলেন বলে জানা যায়। তিনি বিহারের প্রাক্তন এমএলসি ছিলেন। তাঁর প্রয়াণে এদিন বিশ্ব হিন্দু পরিষদের এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ (Ram Janmabhoomi) করা হয়। শোক প্রকাশ করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

    কামেশ্বর চৌপাল বিহারের সুপৌল জেলায় জন্মগ্রহণ করেন

    সূত্রের খবর, চৌপালের মেয়ে তাঁকে আগে একটি কিডনি দান করেছিলেন। কিন্তু সেই প্রতিস্থাপন ফলপ্রসূ হয়নি (Ram Janmabhoomi)। শেষ পর্যন্ত শুক্রবার সকালে মারা গেলেন তিনি। প্রসঙ্গত, ১৯৫৬ সালের ২৪ এপ্রিল কামেশ্বর চৌপাল বিহারের সুপৌল জেলায় জন্মগ্রহণ করেন বলে জানা যায়। তিনি একজন বিশিষ্ট সমাজকর্মী ছিলেন। এর পাশাপাশি বিশ্ব হিন্দু পরিষদ, বনবাসী কল্যাণ কেন্দ্র, আরএসএস এবং এবিভিপি সহ সঙ্ঘ পরিবারের একাধিক সংগঠনে কাজ করেন তিনি।

    শোক প্রকাশ অমিত শাহের

    প্রসঙ্গত, কামেশ্বর চৌপালের মৃত্যুতে শোক প্রকাশ করেন অমিত শাহ। নিজের এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Ram Janmabhoomi) লিখেছেন, ‘‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের স্থায়ী সদস্য এবং বিজেপির সিনিয়র নেতা কামেশ্বর চৌপাল জি’র প্রয়াণ অত্যন্ত দুঃখজনক। শ্রীরাম জন্মভূমি আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। সামাজিক কাজ ও বঞ্চিতদের কল্যাণের জন্য বিশেষ কাজ করেছিলেন কামেশ্বর চৌপাল। প্রভু শ্রীরাম তাঁর আত্মাকে শ্রীচরণে স্থান দিন এবং তাঁর শোকগ্রস্ত পরিজনদের মানসিক শক্তি প্রদান করুন।’’

  • Mahakumbha 2025: মহাকুম্ভে তৈরি হওয়ার পথে চার-চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড, জানেন কী কী?

    Mahakumbha 2025: মহাকুম্ভে তৈরি হওয়ার পথে চার-চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড, জানেন কী কী?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ। বিগত ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে কুম্ভমেলা (Mahakumbha 2025) চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ১৪৪ বছর পরে অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ। বিভিন্ন পরিসংখ্যান বলছে মাঘী পূর্ণিমার আগেই ভক্তদের সংখ্যা সেখানে ৪০ কোটি পৌঁছে যাবে। প্রথম ২৪ দিনেই কুম্ভ মেলায় ভক্ত সংখ্যা ছুঁয়েছে ৩৮.২৯ কোটি। কুম্ভ মেলা যেন সব কিছুকেই এক করে দিয়েছে। সাধারণ ভক্ত থেকে রাষ্ট্রনেতা থেকে বিভিন্ন দেশের কূটনীতিকরা। পুণ্য অর্জনের লক্ষ্যে পবিত্র স্নান সারছেন। এমন ঘটনা বিশ্বের কোথাও আর দেখা যায় না। ভারতের প্রধানমন্ত্রী গত বুধবার মাঘী অষ্টমী বা ভীষ্ম অষ্টমী তিথিতে পুণ্যস্নান সেরেছেন। স্নান করেছেন ভুটানের রাজাও। মহাকুম্ভ (Guinness World Records) পৃথিবীর সবথেকে বড় ইভেন্টে পরিণত হয়েছে। এই আবহে আরও উল্লেখযোগ্য খবর সামনে এসেছে।

    মহাকুম্ভে (Mahakumbha 2025) তৈরি হচ্ছে ৪ নয়া রেকর্ড

    মহাকুম্ভে (Mahakumbha 2025) তৈরি হতে চলেছে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। এর মধ্যে প্রথমটি হল ১৫ হাজার সাফাই কর্মী একসঙ্গে মহাকুম্ভের ঘাটগুলি পরিষ্কার করবেন। ১৪ ফেব্রুয়ারি এই নয়া রেকর্ড তৈরি হতে চলেছে মহাকুম্ভে। এর আগে ২০১৯ সালের অর্ধ কুম্ভে এমন চিত্রই দেখা গিয়েছিল। সে সময় দশ হাজার সাফাই কর্মী একসঙ্গে ঘাট পরিষ্কার করেছিলেন। অর্থাৎ ভারত তার নিজের রেকর্ডই ভাঙছে। ২০১৯ সালে অর্ধকুম্ভের যে রেকর্ড তৈরি করেছিলেন সাফাই কর্মীরা, তাঁরাই আবার নিজেদের রেকর্ড ভাঙছেন ২০২৫ সালে। মহাকুম্ভে এই ঘটনা অত্য়ন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।

    দ্বিতীয় ও তৃতীয় রেকর্ড (Mahakumbha 2025)

    অন্যদিকে, দ্বিতীয় যে রেকর্ড হতে চলেছে হতে চলেছে সেটি ১৫ ফেব্রুয়ারি সবার নজরে আসবে। ওইদিন তিনশোর বেশি মানুষ একসঙ্গে ত্রিবেণী সঙ্গমের জলকে পরিষ্কার করবেন। এমনভাবেই ওই তিনশো কর্মী গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে মহাকুম্ভকে স্থান দেবেন। এরপরে ১৬ ফেব্রুয়ারি ফের নয়া একটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলবে মহাকুম্ভ। জানা গিয়েছে, ওই দিন ১০০০-এরও বেশি ই-রিকশা হাজির হবে কুম্ভের প্রাঙ্গণে। এরপরে তারা প্যারেড করবে। এটিও একটি নয়া ওয়ার্ল্ড রেকর্ড। দেখা যাচ্ছে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি ৫০০ বাস প্যারেড করেছিল অর্ধকুম্ভে। তার নিয়ন্ত্রণকর্তা ছিল উত্তরপ্রদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। সেই সময় উত্তরপ্রদেশ সরকারের এমন উদ্যোগ নয়া গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করে, ‘ লার্জেস্ট প্যারেড অফ বাসেস’। এবার সেটি হতে চলেছে লার্জেস্ট প্যারেড অফ ই-রিস্কা। প্রসঙ্গতই বাসগুলি চলে ছিল ৩.২ কিলোমিটার এক সঙ্গে। এর আগে বাসের প্যারেডের রেকর্ড ছিল আবুধাবিতে। সেটি ২০১০ সালে তৈরি হয়েছিল এবং সে সময় ৩৯০টি বাস একসঙ্গে চলেছিল।

    তৃতীয় রেকর্ড

    প্রসঙ্গত, এর পরের রেকর্ডটি তৈরি হতে চলেছে ১৭ ফেব্রুয়ারি। ওইদিন ১০ হাজার লোক একসঙ্গে নয়া ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করবেন। জানা গিয়েছে, ১০,০০০ লোক একসঙ্গে হ্যান্ড প্রিন্টিং করবেন আট ঘণ্টা ধরে, গঙ্গা প্যান্ডেলের মধ্যে। বর্তমানে এই ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে কুম্ভের নামেই। ২০১৯ সালে একসঙ্গে বসে ৭,৬৬৪ জন হ্যান্ড পেইন্টিং করেছিলেন। ৬ বছর আগে অর্ধকুম্ভের প্রয়াগরাজে যে রেকর্ড তৈরি হয়েছিল, তা এবার ভাঙছে ২০২৫ সালে। এই রেকর্ড নতুন ভাবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাচ্ছে।

    কী বলছেন আধিকারিক?

    মহাকুম্ভের গোটা ব্যবস্থাপনা খতিয়ে দেখছেন উচ্চপদস্থ আমলা বিজয় কিরণ আনন্দ। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে মহাকুম্ভ নাম তুলতে চলেছে। এটি সত্যিই খুব আনন্দের এবং যার শুরু হতে চলেছে ১৪ ফেব্রুয়ারি থেকে। প্রথমটি স্বচ্ছতায়। পরেরটি নদী পরিষ্কার করাতে, এরপরে একটি ই-রিক্সার ক্ষেত্রে এবং সর্বশেষটি হ্যান্ড প্রিন্টিং-এর ক্ষেত্রে।’’ এই সমস্ত ইভেন্টগুলির প্রস্তুতিপর্ব ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন বিজয় কিরণ আনন্দ।

    বিদেশি ভক্তদেরও আকর্ষণের কেন্দ্রে মহাকুম্ভ

    ১৪৪ বছর পরে হওয়া এই মহাকুম্ভ (Mahakumbh 2025) পর্যটকদের জন্য একটি প্রধান আকর্ষণের কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে। পর্যটক বলতে আধ্যাত্মিক পর্যটক, যাদের আমরা তীর্থযাত্রীও বলতে পারি। এখনও পর্যন্ত, ৩৮ কোটির বেশি পুণ্যার্থী সঙ্গমে স্নান করেছেন। পবিত্র স্নানের উদ্দেশেই ভক্তরা এখানে সমবেত হচ্ছেন। বিশ্বাস, কুম্ভের ডুব জীবনে আনে অপার শান্তি ও সুখ। মহাকুম্ভে এই ব্যাপক পরিমাণে ভক্তদের আগমন শুধুমাত্র ভারতবর্ষের ক্ষেত্রে দেখা যাচ্ছে না, অর্থাৎ ভারতীয়রা শুধুমাত্র যে প্রয়াগরাজে হাজির হচ্ছেন এমনটা নয়। আন্তর্জাতিক ক্ষেত্রেও বিপুল পরিমাণে তীর্থযাত্রী ত্রিবেণী সঙ্গমে ডুব দিতে প্রয়াগরাজের উদ্দেশে রওনা দিচ্ছেন। পরিসংখ্যান বলছে যে, আধ্যাত্মিক উদ্দেশ্যে ভ্রমণ করার ৪৮ শতাংশ ভিসা মহাকুম্ভের (Mahakumbh 2025) দিকেই যাচ্ছে।

LinkedIn
Share