Tag: PMModi

PMModi

  • Jodhpur Airport: যোধপুরে রাজকীয় ঐতিহ্যের আধুনিক রূপান্তর, প্রধানমন্ত্রীর হাত ধরে ডানা মেলল নয়া ‘উড়ান’

    Jodhpur Airport: যোধপুরে রাজকীয় ঐতিহ্যের আধুনিক রূপান্তর, প্রধানমন্ত্রীর হাত ধরে ডানা মেলল নয়া ‘উড়ান’

    মাধ্য়ম নিউজ ডেস্ক: দ্রুত বদলাচ্ছে আজকের ভারত। রাস্তাঘাট, রেল ব্যবস্থা থেকে বিমান পরিষেবা সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও অনায়াস করে তুলছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। ‘মেক ইন ইন্ডিয়া’ হোক বা পরিবেশবান্ধব উন্নয়ন-বিশ্বমঞ্চে ভারত আজ শক্তিশালী দেশ হিসেবে এগিয়ে চলেছে। এই উন্নয়নের ধারা বজায় রেখেই রাজস্থানে (Rajasthan) একগুচ্ছ বড় প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

    যোধপুর বিমানবন্দরের নয়া টার্মিনাল ভবনের উদ্বোধন (Jodhpur Airport)

    ইতিহাসের শহর যোধপুরে এবার আধুনিকতার ছোঁয়া। প্রধানমন্ত্রীর হাত ধরে মরু শহরে বইল উন্নয়নের জোয়ার। যোধপুর বিমানবন্দরের নতুন এবং আধুনিক টার্মিনাল ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপস্থিত ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মাও (Bhajanlal Sharma)। প্রায় ৪৮০ কোটি টাকা খরচে এই নতুন টার্মিনাল ভবনটি তৈরি হয়েছে। এটি রাজস্থানের পুরনো ঐতিহ্যের সঙ্গে আধুনিক প্রযুক্তির এক চমৎকার মেলবন্ধন। টার্মিনালটি (Terminal) রাজস্থানের রাজকীয় রাজপ্রাসাদের মতো করে সাজানো হয়েছে। এর দেওয়ালে রয়েছে বিভিন্ন নকশা। খিলান ও ঝরোকার মতো নকশাগুলি পর্যটকদরে নজর কাড়বে বলেই মনে করা হচ্ছে।

    পরিবেশবান্ধব ভাবনা

    শুধু আধুনিকতাই নয়, পরিবেশের সুরক্ষাকেও রাখা হয়েছে অগ্রাধিকারের তালিকায়। বিদ্যুৎ ও জলের অপচয় রোধে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যার মূল লক্ষ্য দেশের অন্যতম সেরা ৫-স্টার GRIHA রেটিং অর্জন করা। বিশাল আয়তনের এই নতুন টার্মিনাল ভবনটি প্রায় ২৩,০০০ বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত। বছরে প্রায় ২০ লক্ষ যাত্রীকে বিশ্বমানের পরিষেবা দেবে। ব্যস্ততম সময়ে ১ হাজারেরও বেশি যাত্রী সামলাতে সক্ষম।

    বালোত্রায় মেগা প্রকল্প 

    যোধপুরের অনুষ্ঠান শেষ করেই সোজা বালোত্রায় চলে যান প্রধানমন্ত্রী। রাজস্থানের উন্নতির স্বার্থে ১.০৬ লাখ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক নতুন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। দেশবাসীর বিমানযাত্রার স্বপ্নকে বাস্তব রূপ দিতে প্রধানমন্ত্রীর হাত ধরে সূচনা হলো ‘উড়ান’ (UDAN) প্রকল্পের। এর মূল লক্ষ্য হল, দেশের প্রত্যন্ত ও ছোট শহরগুলিকে বিমান মানচিত্রে যুক্ত করা, আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থাকে আরও মজবুত এবং গতিশীল করা। আগামী ১০ বছরের জন্য এই প্রকল্পের বাজেট ২৮,৮৪০ কোটি টাকা। প্রকল্পের লক্ষ্য হল দেশের যেসব ছোট শহরে বিমান চলে না বা পুরানো রানওয়ে পড়ে রয়েছে, সেগুলিকে নতুন বিমানবন্দরে রূপান্তরিত করা। পাহাড় বা দুর্গম অঞ্চলে যাতায়াত সহজ করতে ৩,৬৬১ কোটি টাকা ব্যয়ে ২০০টি নতুন হেলিপ্যাড তৈরি করা। বিমান সংস্থাগুলিকে সরকার ৫ বছর পর্যন্ত আর্থিক সাহায্য (VGF) দেবে। যাতে তারা কম ভাড়ায় সাধারণ মানুষকে উড়ানের সুযোগ করে দিতে পারে। ছোট বিমানবন্দর ও হেলিপ্যাডগুলি যাতে ঠিকঠাক চলে, সেজন্য সরকার বার্ষিক আর্থিক অনুদান দেবে। ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি দুটি উন্নত হেলিকপ্টার (HAL Dhruv) ও দুটি বিমান (HAL Dornier) এই কাজের জন্য কেনা হবে। প্রধানমন্ত্রী বলেন, “যোধপুর ও বালোত্রার এই নতুন প্রকল্পগুলি শুধু যাতায়াত ব্যবস্থাই উন্নত করবে না, স্থানীয় ব্যবসা-বাণিজ্য, চাকরি ও পর্যটন শিল্পেও জোয়ার আনবে। আয় বাড়বে সাধারণ মানুষের।বিশেষজ্ঞদের মতে, যোধপুরের নয়া টার্মিনাল, বালোত্রার বিশাল প্রকল্প এবং ‘উড়ান’ সাধারণ মানুষের জন্য এক বড় উপহার। এর জেরে মরুরাজ্যে পর্যটনের বিকাশ ঘটবে। চাঙা হবে হোটেল ও পরিবহণ ব্যবসা। হাজার হাজার মানুষের রোজগার বাড়বে, প্রশস্ত হবে কর্মসংস্থানের পথও।

    এগিয়ে চলেছে নতুন ভারত

    যোধপুর (Jodhpur Airport) বা বালোত্রার এই কাজগুলি বিচ্ছিন্ন কিছু নয়, এটি পুরো ভারতের উন্নতির একটি অংশ মাত্র। একদিকে ভারত মহাকাশ বিজ্ঞানে ‘চন্দ্রযান’ ও ‘গগনযান’ মিশন নিয়ে বিশ্বের দরবারে নাম কুড়োচ্ছে, আর অন্যদিকে দেশের ভেতরে দ্রুতগতির বুলেট ট্রেন, হাজার হাজার কিলোমিটার লম্বা নতুন এক্সপ্রেসওয়ে এবং আধুনিক বন্দে ভারত এক্সপ্রেসের মাধ্যমে যাতায়াত ব্যবস্থাকে বিশ্বমানের করে তুলছে। পরিবেশ বাঁচাতে ভারত এখন সৌরশক্তি ও গ্রিন হাইড্রোজেনের ওপরও জোর দিচ্ছে। এককথায়, উন্নত ভারতের যে স্বপ্ন আমরা নিরন্তর দেখে চলেছি, অহরহ তার সুফল পৌঁছে যাচ্ছে দেশের প্রতিটি কোণে।

  • Ram Mandir: রামময় অযোধ্যা, মহোৎসবের অনুষ্ঠানে এলেন যজমান নরেন্দ্র মোদি

    Ram Mandir: রামময় অযোধ্যা, মহোৎসবের অনুষ্ঠানে এলেন যজমান নরেন্দ্র মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: তামিলনাড়ু থেকে তিনি উড়ে এলেন অযোধ্যা বিমানবন্দরে। সেখান থেকে হেলিকপ্টারে চড়ে তিনি এলেন রাম জন্মভূমি অযোধ্যায়। গত এগারো দিন ধরে কঠোর সংযমব্রত পালন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার রামলালার (Ram Mandir) প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে তিনিই মুখ্য যজমানের ভূমিকায়। সেই তিনিই এসে পৌঁছলেন অযোধ্যায় রাম মন্দিরে। প্রধানমন্ত্রী ঢুকতেই উদ্বেলিত জনতার জয় শ্রীরাম ধ্বনিতে কেঁপে উঠল অযোধ্যার আকাশ। শোনা গেল, মোদি, মোদি স্লোগানও। পুলিশ ব্যান্ডেও বাজানো হতে থাকে ভক্তিগীতি। বেলা বারোটা বাজার কিছু আগে হেলিকপ্টার থেকে মন্দিরের ওপর পুষ্পবৃষ্টি করা হতে থাকে। 

    অযোধ্যায় চাঁদের হাট

    এদিন সকাল থেকেই অযোধ্যা কার্যত রামময়। চারদিকে লাউড স্পিকারে বাজছে রামগান। ভক্তদের মুখেও শোনা যাচ্ছে রামায়ন গান, রামচরিত মানসের ছন্দ। এহেন আবহে সাত সকালে অযোধ্যায় চলে এসেছেন অমিতাভ বচ্চন ও তাঁর ছেলে অভিষেক। কাকভোরে মন্দির প্রাঙ্গনে চলে আসেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার কিছু পরে আসেন সরসংঘচালক মোহন ভাগবত। বেলা সাড়ে দশটা নাগাদ এসে পৌঁছান অভিনেতা জ্যাকি শ্রফ। তার আগে চলে এসেছেন রণবীর কাপুর, আলিয়া ভাট, মাধুরী দীক্ষিত, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, আয়ুষ্মান খুরানা, চিরঞ্জীবী, রামচরণ, বিবেক ওবেরয়, মধুর ভাণ্ডারকর, রজনীকান্ত এবং সোনু নিগম প্রমুখ বিশিষ্ট ব্যক্তি। ভক্তিগীতি পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী অনুরাধা পাড়োয়াল। রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠানে বেলার দিকে পৌঁছন শিল্পপতি মুকেশ অম্বানী ও নীতা অম্বানি। পৌঁছন ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালও।

    আরও পড়ুুন: “এই অনুষ্ঠান দেশের উন্নয়নকে নিয়ে যাবে নয়া উচ্চতায়”, বললেন প্রধানমন্ত্রী

    ভোট ব্যাঙ্ক বাঁচাতে অনুষ্ঠান এড়ালেন যাঁরা 

    অযোধ্যার আকাশ রয়েছে ঝলমলে। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও, বেলার দিকে তা কেটে যায়। অযোধ্যায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াস। অযোধ্যার অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েও উপস্থিত হননি কংগ্রেসের সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অধীর চৌধুরী, তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিপিএমের সীতারাম ইয়েচুরি (Ram Mandir)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Vice President Elections: উপরাষ্ট্রপতি পদে জয়ী জগদীপ ধনখড়, জানেন তিনি কত ভোট পেলেন?

    Vice President Elections: উপরাষ্ট্রপতি পদে জয়ী জগদীপ ধনখড়, জানেন তিনি কত ভোট পেলেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রত্যাশা মতোই উপরাষ্ট্রপতি নির্বাচনে (Vice Presidential Elections) পদে জয়ী হলেন বাংলার প্রাক্তন রাজ্যপাল এনডিএর (NDA) প্রার্থী  বিজেপির (BJP) জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। বিপুল ব্যবধানে তিনি হারালেন বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে (Margaret Alva)। ৭২৫টি প্রদত্ত ভোটের মধ্যে যেখানে ধনখড় পেয়েছেন ৫২৮ ভোট, সেখানে বিরোধী প্রার্থীর ঘরে পড়েছে মাত্র ১৮২ ভোট। প্রদত্ত ভোটের ৭২.৮২% ভোট পেয়ে জিতলেন জগদীপ ধনখড়। 

    পেশায় আইনজীবী ধনখড়ের জন্ম ১৯৫১ সালের ১৮ মে, রাজস্থানের ঝুনঝুন জেলার কিথানায়। স্কুলের পাঠ শেষে আইনবিদ্যা নিয়ে পড়াশোনা করেন তিনি। ১৯৭৮-৭৯ সালে রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাশ করেন ধনখড়। আইনজীবী হিসেবে দীর্ঘদিন রাজস্থান হাইকোর্ট ও পরে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন তিনি। পরে আসেন রাজনীতিতে। ১৯৮৯ সালে রাজস্থানের ঝুনঝুন লোকসভায় জনতা দলের প্রার্থী হন ধনখড়। জয়ীও হন। তার পরের বছরই হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। ১৯৯৩ সাল থেকে ১৯৯৮ পর্যন্ত তিনি ছিলেন রাজস্থানের কিষণগড়ের বিধায়ক। ২০০৩ সালে তিনি যোগ দেন বিজেপিতে।

    আরও পড়ুন : উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ের পথে এগিয়ে ধনখড়, কেন জানেন?

    এর পর থেকে রাজনীতির পাশাপাশি চলতে থাকে সুপ্রিম কোর্টে প্র্যাকটিসও। ২০১৯ সালের ৩০ জুলাই পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে শপথ নেন ধনখড়। তার পর থেকে বারবার সংবাদের শিরোনামে এসেছেন তিনি। সম্প্রতি তাঁকে উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয় এনডিএ। নাম ঘোষণা হতেই রাজ্যপাল পদে ইস্তফা দিয়ে মনোনয়নপত্র পেশ করেন ধনখড়। বিপুল ভোটে জয়ী হয়ে এখন তিনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ পদাধিকারী।

    এদিন সকালে ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পরেই ভোট দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ অন্যরা। ভোটে অংশ নেয়নি তৃণমূল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দিল্লিতে থাকা সত্ত্বেও এদিন ভোটদানে বিরত ছিল তৃণমূল। যা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই ধারণা রাজনৈতিক মহলের। যদিও, দলের দুই সাংসদ শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী এদিনের ভোটগ্রহণে অংশ নিয়েছিলেন, যা সমান তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

    এদিকে, ধনখড়ের জয়ে খুশির হাওয়া গেরুয়া শিবিরে। ধনখড়কে শুভেচ্ছা জানিয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। অন্যদিকে বিরোধী প্রার্থী মার্গারেট আলভার হারে শোকের ছায়া বিরোধী শিবিরে।

    আরও পড়ুন : সুপ্রিম কোর্টে বরাদ্দ চেম্বার ছাড়লেন জগদীপ ধনখড়, কেন জানেন?

LinkedIn
Share