Tag: president draupadi murmu

president draupadi murmu

  • Presidential Protocol Issue: রাষ্ট্রপতিকে ‘অসম্মান’! দার্জিলিংয়ের জেলাশাসক ও শিলিগুড়ির পুলিশ কমিশনারকে ডেপুটেশনে চাইল কেন্দ্র

    Presidential Protocol Issue: রাষ্ট্রপতিকে ‘অসম্মান’! দার্জিলিংয়ের জেলাশাসক ও শিলিগুড়ির পুলিশ কমিশনারকে ডেপুটেশনে চাইল কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সফরে প্রোটোকল-স্থান (Presidential Protocol Issue) বদল বিতর্কে নতুন মোড়। বিতর্কের আবহেই ২ অফিসারকে চেয়ে রাজ্যকে চিঠি কেন্দ্রের। প্রোটোকল ভাঙার অভিযোগে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সিপিকে কেন্দ্রীয় ডেপুটেশনে চাইল কেন্দ্র। রাষ্ট্রপতির সফরের দায়িত্বে ছিলেন দার্জিলিংয়ের ডিএম মণীশ মিশ্র। তাঁকে ডেপুটেশনে চেয়েছে কেন্দ্র।

    কেন এই পদক্ষেপ

    গত ৭ মার্চ শিলিগুড়ির গোঁসাইপুরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) অনুষ্ঠান ঘিরে তৈরি হওয়া বিতর্কের জল গড়াল অনেক দূর। নিরাপত্তা ও স্থান পরিবর্তন সংক্রান্ত অব্যবস্থাপনা এবং ‘অসৌজন্যের’ অভিযোগ খতিয়ে দেখে এবার কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্যের পাঠানো রিপোর্ট পর্যালোচনার পর দার্জিলিংয়ের জেলাশাসক মণীশ মিশ্র এবং শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকরকে ডেপুটেশনে চাইল কেন্দ্র। এই দুই আইপিএস ও আইএএস অফিসারই বেঙ্গল ক্যাডারে রয়েছেন বলে জানা যাচ্ছে। এই সমস্ত উচ্চ পদমর্যাদার অফিসারদের ক্যাডার নিয়ন্ত্রণকারী সংস্থা হল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ফলে তারাই এই দুই অফিসারকে ডেপুটেশনে চাইছে।

    যেতেই হবে ডেপুটেশনে

    রাষ্ট্রপতি যেহেতু দেশের সংবিধানিক প্রধান তাই তাঁর নিরাপত্তা বা প্রোটোকলে কোনও গাফিলতি হয়ে থাকলে সে ক্ষেত্রে কেন্দ্র চাইলে রাজ্য সরকারকে কিছু না বলেও কেন্দ্রীয় ডেপুটেশনে তাঁদের তুলে নিতে পারে। সুপ্রিম কোর্ট আইপিএস (ক্যাডার) রুলস, ১৯৫৪-এর রুল ৬(১)-এর বৈধতা নিশ্চিত করেছে। এই নিয়ম অনুযায়ী আইপিএস অফিসারদের ট্রান্সফার ও ডেপুটেশন নিয়ে রাজ্যের সিদ্ধান্তকে কেন্দ্র প্রয়োজনে অগ্রাহ্য করতে পারে। এখন কোনও রাজ্য সরকার যদি নির্বাচিত অফিসারকে কেন্দ্রীয় ডেপুটেশনে পাঠাতে অস্বীকার করে, তবে সেই অফিসারকে ৫ বছরের জন্য কেন্দ্রীয় ডেপুটেশন থেকে নিষিদ্ধ করা যেতে পারে। ২০১১ ব্যাচ বা তার পরের আইপিএস অফিসারদের জন্য কমপক্ষে ২ বছরের কেন্দ্রীয় ডেপুটেশন বাধ্যতামূলক, নইলে তাঁরা ইন্সপেক্টর জেনারেল পদে এমপ্যানেলমেন্টের জন্য যোগ্য হবেন না।

    অসন্তুষ্ট রাষ্ট্রপতি, কী ঘটেছিল

    সাঁওতালদের একটি আন্তর্জাতিক সংগঠনের অনুষ্ঠানে যোগ দিতে উত্তরবঙ্গ সফরে এসেছিলেন রাষ্ট্রপতি। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার কারণ দেখিয়ে শেষ মুহূর্তে মূল অনুষ্ঠানস্থল পরিবর্তন করা হয়, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্বয়ং রাষ্ট্রপতি। পরবর্তীতে ফাঁসিদেওয়ার বিধাননগরে সন্তোষিনী বিদ্যাচক্রের মাঠ পরিদর্শনকালে তিনি মন্তব্য করেন যে, ওই মাঠে আরও বেশি সাধারণ মানুষের সমাগম হতে পারত। সেখানেই মুখ্যমন্ত্রীর নাম করে তিনি বলেন, “উনি আমার ছোট বোনের মতো। কিন্তু হয়তো কোনও কারণে উনি আমার উপর রুষ্ট হয়েছেন। যে কারণে সভা করতে দিলেন না।” রাষ্ট্রপতিকে ‘অসম্মান’ নিয়ে এক্স হ্যান্ডলে তৃণমূল সরকারকে নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, “পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার সত্যিই সমস্ত সীমা লঙ্ঘন করেছে। রাষ্ট্রপতির প্রতি এই অসম্মানের জন্য তাদের প্রশাসনই দায়ী।” এরপর তৃণমূল ও বিজেপির মধ্যে এই নিয়ে রাজনৈতিক তরজা বাড়তে থাকে। দুই দলেরই একাধিক নেতা এই নিয়ে পরস্পরকে তোপ দাগেন।

  • Draupadi Murmu on Rafale: সিঁদুর যোদ্ধা পাইলট শিবাঙ্গীর সঙ্গে ছবি, দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে রাফালে সওয়ারি দ্রৌপদী মুর্মুর

    Draupadi Murmu on Rafale: সিঁদুর যোদ্ধা পাইলট শিবাঙ্গীর সঙ্গে ছবি, দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে রাফালে সওয়ারি দ্রৌপদী মুর্মুর

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে রাফাল যুদ্ধবিমানে সওয়ার হলেন দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu on Rafale)। বুধবার হরিয়ানার অম্বালা বিমানঘাঁটি পরিদর্শন করেন রাষ্ট্রপতি। সেখানে তাঁকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়। এরপরেই তিনি ভারতীয় বিমান বাহিনীর রাফাল যুদ্ধবিমানে একটি সর্টি উড়ানে অংশ নেন। সামরিক পোশাক পরেই রাফাল যুদ্ধবিমানে উঠতে দেখা যায় তাঁকে। রাফাল যুদ্ধবিমানের পাইলট স্কোয়াড্রন লিডার শিবাঙ্গী সিং-এর সঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তোলেন রাষ্ট্রপতি। গত মে মাসে অপারেশন সিঁদুরের সময় সমাজমাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়েছিল। যেখানে দাবি করা হয়েছিল, পাকিস্তান এই পাইলট শিবঙ্গী সিংকে বন্দি করেছে। হাস্যকর সেই দাবি উড়িয়ে বুধবার সিঁদুর যোদ্ধা শিবঙ্গীর সঙ্গে ছবি তুললেন মুর্মু।

    রাষ্ট্রপতির ঐতিহাসিক উড়ান

    এর আগে ২০২৩ সালে ‘সুখোই ৩০ এমকেআই’ যুদ্ধবিমানে সওয়ার হয়েছিলেন রাষ্ট্রপতি (Draupadi Murmu on Rafale)। হরিয়ানার অম্বালার বায়ু সেনাঘাঁটি থেকেই ‘অপারেশন সিঁদুর’ শুরু হয়েছিল। বুধবার সেই বিমানঘাঁটিই পরিদর্শন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেখান থেকে রাফাল যুদ্ধবিমান উড়িয়ে ইতিহাস তৈরি করলেন। এই বিশেষ অভিযানে বিমানঘাঁটিতে উপস্থিত ছিলেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং এবং অন্যান্য আধিকারিকরা। রাষ্ট্রপতির এই ঐতিহাসিক উড়ানকে ভারতীয় বিমানবাহিনীর জন্য গর্ব এবং দেশের মহিলাদের জন্য অনুপ্রেরণা হিসেবে দেখা হচ্ছে। সামরিক পোশাক এবং চোখে সানগ্লাস পরে রাফালের পাইলটের সঙ্গে ছবি তোলেন মুর্মু। তাঁর হাতে ধরা ছিল হেলমেট। এদিন, বেলা ১১টা ২৭ মিনিটে তাঁকে নিয়ে উড়ে যায় একটি রাফাল। বিমানের ভিতরে বসে হাত নেড়ে অভিবাদন জানাতে দেখা যায় রাষ্ট্রপতিকে।

    রাফাল ভারতের সামরিক সাফল্যের প্রতীক

    প্রসঙ্গত, পদাধিকারবলে রাষ্ট্রপতি ভারতের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক। এর আগে ২০২৩ সালের এপ্রিল মাসে অসমের তেজপুরের বায়ুসেনা ঘাঁটি থেকে সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমানে সওয়ার হয়েছিলেন মুর্মু। তার আগেই অবশ্য মুর্মুর দুই পূর্বসূরি এপিজে আবদুল কালাম এবং প্রতিভা পাটিল ওই যুদ্ধবিমানে সওয়ার হয়েছিলেন। ২০০৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি কালাম এবং ২০০৯ সালে প্রতিভা পাটিল যথাক্রমে পুণের লোহেগাঁও বিমানঘাঁটি থেকে সুখোই-৩০ এমকেআই বিমানে উড়েছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেই ঐতিহ্যের আধুনিক অধ্যায় খুলে দিলেন রাফাল যুগে। রাফাল যুদ্ধবিমান ভারতের সাম্প্রতিক সামরিক সাফল্যের প্রতীক হয়ে উঠেছে। এপ্রিলের পহেলগাঁও-এ জঙ্গি হামলার পর চালানো ‘অপারেশন সিঁদুর’-এ এই যুদ্ধবিমানের সক্রিয় ভূমিকা ছিল। পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাস দমন অভিযানে ভারতীয় সেনার দাপুটে ‘অপারেশন সিঁদুর’র পর থেকেই শিরোনামে উঠে এসেছে রাফাল। যুদ্ধবিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ধুলিসাৎ হয়ে যায় জঙ্গিদের ঘাঁটি। পাকিস্তান এবং পাকঅধিকৃত কাশ্মীরে মোট নয় জায়গায় হামলা চালায় ভারত। মাত্র ২৫ মিনিটের হামলায় ভারত মূলত রাফাল যুদ্ধবিমানই ব্যবহার করেছে।

    প্রথম রাষ্ট্রপতি হিসেবে রাফালে

    উল্লেখ্য, প্রথম রাষ্ট্রপতি হিসেবে রাফালের যাত্রী হলেন মুর্মু (Draupadi Murmu on Rafale)। বিশ্বের প্রথম সারির অতি উন্নত যুদ্ধবিমান হিসাবে খ্যাতি রয়েছে রাফালের। এটির প্রস্তুতকারক সংস্থা ফ্রান্সের দাসো অ্যাভিয়েশন। ফ্রান্সের কাছ থেকে এর আগে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনেছিল ভারত। ২০১৬ সালের চুক্তিতে ভারতে আসা সেই যুদ্ধবিমানগুলি ব্যবহার করছে বায়ুসেনা। ২০২০ সালে রাফাল যুদ্ধবিমান ভারতীয় বিমানবাহিনীতে অন্তর্ভুক্তির পর অপারেশন সিঁদুর ছিল প্রথম বড় রাফাল-নেতৃত্বাধীন অভিযান। সম্প্রতি ৬৩ হাজার কোটি টাকা দিয়ে ফ্রান্সের কাছ থেকে আরও ২৬টি রাফাল যুদ্ধবিমান কিনতে চলেছে ভারত।

  • RG Kar Victim: নবান্ন অভিযানে পুলিশের মার! অভয়ার বাবার ইমেইল পেয়েই পদক্ষেপ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

    RG Kar Victim: নবান্ন অভিযানে পুলিশের মার! অভয়ার বাবার ইমেইল পেয়েই পদক্ষেপ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

    মাধ্যম নিউজ ডেস্ক: অভয়ার বাবা-মায়ের আর্জির প্রেক্ষিতে সাড়া দিল রাইসিনা হিলস (RG Kar Victim)। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছেন। জানা গিয়েছে, গত ৯ অগাস্ট ‘নবান্ন অভিযান’-এর সময় অভয়ার মাকে আক্রমণের অভিযোগ তুলে রাষ্ট্রপতির দফতরে চিঠি পাঠিয়েছিলেন তাঁর বাবা-মা। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই রাষ্ট্রপতির পক্ষ থেকে রাজ্যের মুখ্যসচিবের কাছে পাঠানো হয়েছে একটি চিঠি, যেখানে ঘটনার বিষয়ে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে—কী পদক্ষেপ করা হয়েছে, তা জানাতেও বলা হয়েছে।

    রাষ্ট্রপতিকে মেইল করেন অভয়ার বাবা (RG Kar Victim)

    গত ১৩ অগাস্ট, রাষ্ট্রপতিকে (Draupadi Murmu) মেইল করেন অভয়ার বাবা। তিনি লেখেন, “আমাদের হুমকি দেওয়া হচ্ছে। আমাদের বাঁচান (RG Kar Victim)। আমরা সব হারিয়েছি। আমার মেয়েকে নৃশংসভাবে খুন করা হয়েছে। আমার মেয়ের মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে আক্রমণ করা হয়েছে। এই নিয়ে তিনবার আমরা মেইল করলাম। আমাদের অনুরোধ এবার উত্তর দিন।” ১৪ অগাস্ট রাষ্ট্রপতির দফতর থেকে অভয়ার বাবার কাছে একটি ইমেইল পৌঁছায়, যেখানে তাঁদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। রাষ্ট্রপতি নিজে জানান, তাঁর আপ্তসহায়ক পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন এবং যেসব সমস্যার মুখোমুখি তাঁরা হচ্ছেন, সেগুলির সমাধানে সর্বতোভাবে চেষ্টা চালানো হবে।

    চিঠিতে কী জানানো হল?

    চিঠিতে জানানো হয়েছে (RG Kar Victim), রাষ্ট্রপতির আপ্তসহায়ক শিগগিরই নির্যাতিতার পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন। পরিবারকে আশ্বস্ত করা হয়েছে যে, তাঁদের সমস্যাগুলির সমাধানে যথাযথ প্রচেষ্টা নেওয়া হবে। এই ইমেল পেয়ে কিছুটা স্বস্তি পেয়েছেন নির্যাতিতা চিকিৎসক অভয়ার বাবা-মা। অন্ধকারে আশার আলো দেখতে পাচ্ছেন তাঁরা। রাষ্ট্রপতির এই সহযোগিতায় তাঁরা নতুন করে ন্যায়বিচারের আশা করছেন।

    ৯ অগাস্ট নবান্ন অভিযান

    উল্লেখযোগ্যভাবে, ৯ অগাস্ট ছিল আরজি কর কাণ্ডের একবছর। সেই উপলক্ষে আয়োজিত নবান্ন অভিযানে অংশ নিয়েছিলেন অভয়ার বাবা-মা (RG Kar Victim)। অভিযানের মাঝপথেই অভয়ার মাকে আক্রান্ত হতে হয় বলে অভিযোগ। ক্যামেরায় দেখা যায়, মারের চোটে তাঁর কপাল ফুলে গিয়েছে। পুলিশের বিরুদ্ধে ওই হামলার অভিযোগ ওঠে। এই ঘটনা উল্লেখ করে একটি ইমেইল পাঠানো হয় রাষ্ট্রপতির কাছে। তার পরেই এল রাষ্ট্রপতি ভবনের নির্দেশ।

  • Mahatma Gandhi: “ওঁর জীবন অনুপ্রেরণার”, জাতির জনক গান্ধীর জন্মজয়ন্তীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী মোদির

    Mahatma Gandhi: “ওঁর জীবন অনুপ্রেরণার”, জাতির জনক গান্ধীর জন্মজয়ন্তীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: অহিংসার পথ প্রদর্শক তথা জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নয়াদিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। গান্ধীর জীবনদর্শন স্মরণ করে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও লোকসভার স্পিকার ওম বিড়লা৷ বাপুকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।

    প্রধানমন্ত্রী মোদির শ্রদ্ধা

    জাতির জনককে শ্রদ্ধা জানিয়ে এদিন এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ‘সকল দেশবাসীর তরফ থেকে শ্রদ্ধেয় বাপুকে তাঁর জন্মজয়ন্তীতে শত শত প্রণাম। ওঁর জীবন ও আদর্শ সত্য, সম্প্রীতি ও সাম্যের উপর ভিত্তি করে, ওঁর জীবন দেশবাসীর কাছে সর্বদা অনুপ্রেরণা হয়ে থাকবে।’ বিশেষ এই দিনে স্কুলপড়ুয়াদের সঙ্গে স্বচ্ছতা অভিযানেও অংশ নেন প্রধানমন্ত্রী। মহাত্মা গান্ধীর পাশাপাশি দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর জন্মদিন আজ। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকেও এদিন শ্রদ্ধা জানান বর্তমান প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে লেখেন, ‘দেশের সৈনিক ও কৃষকদের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন লালবাহাদুর শাস্ত্রী। জন্মজয়ন্তীতে তাঁকে বিনম্র শ্রদ্ধা।’

    জাতির জনককে স্মরণ রাষ্ট্রপতির

    বুধবার মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্মবার্ষিকী। দেশব্যাপী পালন করা হচ্ছে ‘গান্ধী জয়ন্তী’। এদিন রাষ্ট্রপতি মুর্মু মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে বলেন, “গান্ধিজির মতে, যে দর্শন জীবনের জন্য উপযোগী নয়, তা হল ধূলোর মতো প্রাণহীন। তাঁর কথায়, কাজে ও চিন্তায় ছিল পূর্ণ ঐক্য। এই কারণেই তাঁর কথা আজও আমাদের সবার জন্য প্রাসঙ্গিক।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Draupadi Murmu: ‘বাইরে অপরাধীরা, ভয়ে নির্যাতিতারা’, ধর্ষণের মামলার বিলম্ব নিয়ে সরব রাষ্ট্রপতি

    Draupadi Murmu: ‘বাইরে অপরাধীরা, ভয়ে নির্যাতিতারা’, ধর্ষণের মামলার বিলম্ব নিয়ে সরব রাষ্ট্রপতি

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্যাতিতারা সমাজ থেকে পর্যাপ্ত সহযোগিতা পান না, এবার এমনই দাবি করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। আরজি কর কাণ্ড নিয়ে আগেই মুখ খুলেছিলেন তিনি। রবিবার নয়াদিল্লিতে সুপ্রিম কোর্টের ৭৫ বর্ষপূর্তির অনুষ্ঠানে এবার বিচারবিভাগের কাছে তিনি প্রশ্ন করলেন, ধর্ষণের মতো সংবেদনশীল ঘটনায় কেন দেরিতে বিচার পাবেন নির্যাতিতারা? কেন মামলা ঝুলে থাকবে মাসের পর মাস? (President on Woman Safety)

    ‘ভয়ে কাটাচ্ছেন নির্যাতিতারা

    সুপ্রিম কোর্টের ৭৫ তম বর্ষপূর্তির অনুষ্ঠানে রাষ্ট্রপতি (Draupadi Murmu) বলেন, ‘‘এটা খুবই দুর্ভাগ্যের যে আমাদের সামাজিক জীবনে একজন অপরাধী অপরাধ করার পরও নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে। আর তাদের অপরাধের শিকার যাঁরা, তাঁরা ভয়ে রয়েছেন। যেন তাঁরাই কোনও অপরাধ করেছেন। অপরাধের শিকার হওয়া মহিলাদের অবস্থা তো আরও খারাপ। কারণ, সমাজের মানুষজনও তাঁকে সমর্থন করেন না।’’ তাঁর (President on Woman Safety) কথায়, ‘‘ধর্ষণের মতো মামলায় যখন বহু দেরিতে বিচার মেলে, তখন বিচার ব্যবস্থার উপর আস্থা হারিয়ে ফেলেন সাধারণ মানুষ। তখন তাঁদের মনে ধারণা হয়, বিচার প্রক্রিয়া এমনই অসংবেদনশীল।’’

    বিচারালয় মন্দির

    রাষ্ট্রপতির (Draupadi Murmu) মত, গ্রামের মানুষের কাছে বিচার বিভাগ ‘ঈশ্বরের সমান’। কারণ তাঁরা সেখানে ন্যায়বিচার খুঁজে পান। এর পরেই দ্রৌপদী বলেন, ‘‘একটা কথা আছে, ‘ভগবান কা ঘর দের হ্যায়, অন্ধের নেহি’। অর্থাৎ ভগবানের বিচারে বিলম্ব হতে পারে, কিন্তু অন্যায় হতে পারে না। এখন প্রশ্ন হল, কত বিলম্ব? বিচার পেতে কত দিন অপেক্ষা করবেন মানুষ? আমাদের এ বিষয়ে ভাবা উচিত। যত দিনে মানুষ শেষমেশ বিচার পান, তত দিনে তাঁর জীবন থেকে হাসি মুছে গিয়েছে। কেউ কেউ হয়তো বেঁচেও নেই। এ বার এই ধরনের ঘটনায় দ্রুত এবং সুষ্ঠু ন্যায়বিচার নিশ্চিত করার কথা ভাবতে হবে বিচার ব্যবস্থাকে।’’

    মামলায় বারবার স্থগিতাদেশ নয়

    আরজি কর কাণ্ডে আগে রাষ্ট্রপতি (Draupadi Murmu) বলেছিলেন, “যথেষ্ট হয়েছে। ছাত্র, ডাক্তার এবং নাগরিকরা যখন কলকাতায় প্রতিবাদ জানাচ্ছেন, তখন অপরাধীরা অন্যত্র ঘাপটি মেরে আছে। কোন সভ্য সমাজে মেয়ে-বোনদের উপর এমন নৃশংস নির্যাতন চলতে পারে না।” বলেছিলেন, মহিলাদের (President on Woman Safety) বিরুদ্ধে এই ধরনের জঘন্য অপরাধ প্রতিরোধে সামাজিক পরিবর্তনের আশু প্রয়োজন। এদিন তিনি এই সূত্র ধরেই বলেন, ‘‘সবার আগে বদলাতে হবে এই ‘স্থগিতাদেশের সংস্কৃতি’কে। মামলায় বারবার স্থগিতাদেশ জারি করার এই রীতি এ বার বদলানোর সময় এসেছে।’’

    আরও পড়ুন: ১৫৬টি ককটেল ওষুধ নিষিদ্ধ করল কেন্দ্র, জানেন তালিকায় কী কী?

    বিচারবিভাগে মহিলারা

    এদিন শুধু সমালোচনাই নয়, সেই সঙ্গে বিচার ব্যবস্থায় মহিলাদের সংখ্যা বৃদ্ধি হতে দেখে খুশি রাষ্ট্রপতি। প্রসঙ্গত, রবিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। ছিলেন কেন্দ্রীয় আইন ও বিচার প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালও। এদিন সুপ্রিম কোর্টের পতাকা ও প্রতীকেরও উদ্বোধন করেন রাষ্ট্রপতি (President Draupadi Murmu)। একই সঙ্গে বিচারবিভাগীয় ব্যবস্থা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে, সবাইকে একজোট হয়ে তার মোকাবিলা করার কথাও বলেন রাষ্ট্রপতি President on Woman Safety। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ayushman Bharat Yojana: সত্তরোর্ধ্ব নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা আয়ুষ্মান ভারত প্রকল্পে, জানালেন রাষ্ট্রপতি

    Ayushman Bharat Yojana: সত্তরোর্ধ্ব নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা আয়ুষ্মান ভারত প্রকল্পে, জানালেন রাষ্ট্রপতি

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার সংসদে যৌথ অধিবেশনে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নিজের ভাষণে রাষ্ট্রপতি সরকারের বিনামূল্যে দেওয়া স্বাস্থ্য পরিষেবার কথা উল্লেখ করেন। প্রসঙ্গত, ৫৫ কোটি মানুষ আয়ুষ্মান যোজনার সুবিধা ইতিমধ্যে পান। এর সঙ্গে জুড়ছে সত্তরোর্ধ্ব মানুষদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা (Ayushman Bharat Yojana)। এদিন তাঁর ভাষণে রাষ্ট্রপতি বলেন, “বর্তমানে প্রায় ৫৫ কোটি ভারতবাসী আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনায় বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পান। কেন্দ্রীয় সরকার এই পরিসর আরও বৃদ্ধি করার পরিকল্পনা নিয়েছে। এখন থেকে সত্তরোর্ধ্ব সকল ভারতবাসী এই যোজনার আওতায় বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবেন।”

    দেশ জুড়ে প্রায় ২৫ হাজার জনৌষধি কেন্দ্র খোলার কাজ দ্রুত গতিতে চলছে 

    তিনি আরও জানান, দেশ জুড়ে প্রায় ২৫ হাজার জনৌষধি কেন্দ্র খোলার কাজ দ্রুত গতিতে চলছে। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি একটি রিপোর্টে প্রকাশ পেয়েছে, দেশের ষাটোর্ধ্ব নাগরিকদের মধ্যে মাত্র কুড়ি শতাংশ মানুষই বিভিন্ন স্বাস্থ্য বিমার (Ayushman Bharat Yojana) সুবিধা পান। এই বিমাগুলির মধ্যে রয়েছে কেন্দ্রীয় সরকার ও বিভিন্ন রাজ্য সরকারের বিমা যোজনা। এর পাশাপাশি রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা, কো-অপারেটিভ হেলথ ইন্সুরেন্সও রয়েছে।

    দেশের কয়েক কোটি গরিব মানুষ উপকৃত হবেন

    কিন্তু মোদি সরকারের আয়ুষ্মান ভারত যোজনার (Ayushman Bharat Yojana) ফলে দেশের কয়েক কোটি গরিব মানুষ উপকৃত হবেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আয়ুষ্মান ভারত যোজনা হল সারা পৃথিবীর মধ্যে সবথেকে বড় স্বাস্থ্য বিমা যোজনা। যেখানে প্রতি পরিবার সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা পান। প্রসঙ্গত, সাধারণ মানুষের মধ্যে এই প্রকল্প জনপ্রিয় করতে ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর একটি অ্যাপ চালু করেছে কেন্দ্র। হয়েছে আয়ুষ্মান ভব্য অভিযানও। যার মাধ্যমে চারটি সহজ ধাপে আয়ুষ্মান কার্ড তৈরি করা যাবে।

    আরও পড়ুন: অক্ষর-কুলদীপ ঘূর্ণিতে বেসামাল ইংল্যান্ড, ফের বিশ্বকাপ ফাইনালে ভারত

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Bhartruhari Mahtab: লোকসভার প্রোটেম স্পিকার পদে নিযুক্ত ভর্তৃহরি মহতাব, জানুন তাঁর পরিচয়

    Bhartruhari Mahtab: লোকসভার প্রোটেম স্পিকার পদে নিযুক্ত ভর্তৃহরি মহতাব, জানুন তাঁর পরিচয়

    মাধ্যম নিউজ ডেস্ক: ওড়িশার সাত বারের সাংসদ ভর্তৃহরি মহতাবকে (Bhartruhari Mahtab) লোকসভার প্রোটেম স্পিকার (Pro Tem Speaker) হিসাবে নিয়োগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সংসদের স্থায়ী স্পিকার নির্বাচিত হওয়ার আগে পর্যন্ত তিনি ওই পদের দায়িত্ব সামলাবেন। চলতি মাসের ২৪ তারিখ থেকে লোকসভার বিশেষ অধিবেশন বসতে চলেছে। যা চলবে ৩ জুলাই পর্যন্ত। আর তার আগেই প্রোটেম স্পিকার নির্বাচন করা হল ওড়িশার বর্ষীয়ান নেতা ভর্তৃহরি মহতাবকে। এদিন বিজেপি সাংসদ ও সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এক্স হ্যান্ডলে একথা জানিয়েছেন।

    কে এই ভর্তৃহরি মহতাব? (Bhartruhari Mahtab)  

    ভর্তৃহরি মহতাব ২৫ বছরেরও বেশি সময় ধরে সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ডঃ হরেকৃষ্ণ মহতাবের পুত্র। যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য ছিলেন এবং ১৯৪৭ সালে স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও ডঃ হরেকৃষ্ণ মহতাব ওড়িশার মুখ্যমন্ত্রী হিসাবে দুই দফা দায়িত্ব পালন করেন। চলতি বছর বিজেপিতে যোগদান করেন ভর্তৃহরি। এর আগে, বিজেপি নেতা বিজু জনতা দল (বিজেডি)-এর সদস্য ছিলেন এবং এই দলের হয়ে ছয়বার সাধারণ নির্বাচনে জয়লাভ করেন। তবে এবারের ভোটে কটক থেকে তাঁকে প্রার্থী করে গেরুয়া শিবির। ৫৭ হাজারের বেশি ভোটে জিতেছেন তিনি। এ বারে লোকসভার স্পিকার হওয়ার দৌড়েও নাম ছিল বর্ষীয়ান এই নেতার। তবে তার আগে প্রোটেম স্পিকার (Pro Tem Speaker) হিসাবে তাঁকে নিয়োগ করা হল।   

    আরও পড়ুন: পরীক্ষা বিতর্কে গর্জে উঠলেন শিক্ষামন্ত্রী! ‘কেউ রেহাই পাবে না’, আশ্বাস ধর্মেন্দ্র প্রধানের

    কী কারনে এই সিদ্ধান্ত? 

    প্রোটেম স্পিকারের (Pro Tem Speaker) পদ সাময়িক। সাধারনত, কোনও কারণে স্পিকারের পদ খালি থাকলে কিছু সময়ের জন্য প্রোটেম স্পিকার নিয়োগ করা হয়ে থাকে। গত ৪ জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। ৯ জুন প্রধানমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করেছেন নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গে আরও ৭১ জন মন্ত্রী শপথ নিয়েছেন। কিন্তু লোকসভার স্পিকার হিসাবে এখনও কেউ নির্বাচিত হননি। তাই স্পিকার নির্বাচনের আগে পর্যন্ত তাঁর কাজ চালাবেন ভর্তৃহরি (Bhartruhari Mahtab)। ১৮তম লোকসভায় নতুন নির্বাচিত সদস্যদের সাংসদ হিসাবে তাঁদের শপথগ্রহণের অনুষ্ঠান এখনও বাকি। প্রোটেম স্পিকার (Bhartruhari Mahtab) তাঁদের শপথ নেওয়াবেন। তাঁকে সহায়তা করবেন চেয়ারপার্সনদের একটি প্যানেল, যার মধ্যে কংগ্রেস নেতা কে সুরেশ, ডিএমকে নেতা টি আর বালু, বিজেপি সদস্য রাধা মোহন সিং এবং ফাগগান সিং কুলাস্তে এবং তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় অন্তর্ভুক্ত আছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Election Commissioner Resign: লোকসভা ভোটের মুখে ইস্তফা দিলেন নির্বাচন কমিশনার অরুণ গোয়েল

    Election Commissioner Resign: লোকসভা ভোটের মুখে ইস্তফা দিলেন নির্বাচন কমিশনার অরুণ গোয়েল

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটের ঘোষণা যে কোনও সময়েই হয়ে যেতে পারে। ঠিক এমন আবহে পদত্যাগ করলেন নির্বাচন কমিশনার অরুণ গোয়েল। তবে কী কারণে এই পদত্যাগ তা এখনও পর্যন্ত জানা যায়নি। সূত্রের খবর, অরুণ গোয়েলের ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তবে এমনটা নতুন কিছু নয়। এর আগেও ২০১৯ সালে তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার সঙ্গে মত বিরোধের (Election Commissioner Resign) কারণে পদত্যাগ করেছিলেন নির্বাচন কমিশনার অশোক লাভাসা।

    সাতদিন আগেই কলকাতা এসেছিলেন অরুণ গোয়েল

    সাতদিন আগেই কলকাতায় পা রাখে বির্বাচন কমিশনের (Election Commissioner Resign) ফুল বেঞ্চ। তখন এসেছিলেন নির্বাচন কমিশনার অরুণ। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের সঙ্গেই এসেছিলেন অরুণ গোয়েল। তার পরে শনিবার আচমকা তাঁর ইস্তফা দেওয়ার খবর সামনে আসতেই শুরু হয়েছে চর্চা। জানা গিয়েছে, তাঁর ইস্তফা গৃহীতও হয়েছে।

    সাংবিধানিক নিয়ম

    সংবিধান অনুযায়ী (Election Commissioner Resign) দেশে মুখ্য নির্বাচন কমিশনার-সহ মোট তিন জন নির্বাচন কমিশনার থাকতে পারেন। এত দিন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার অরুণ গোয়েলই সব দায়িত্ব সামলাচ্ছিলেন। তৃতীয় পদটি ফাঁকাই রয়েছে। অরুণ গোয়েল নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দেওয়ার পর আপাতত দুটো পদই শূন্য। বর্তমানে ফুল বেঞ্চ বলতে শুধু মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারই আছেন।

    ২০২২ সালে দায়িত্বভার গ্রহণ করেন অরুণ

    প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ সালের ২১ নভেম্বর দেশের নির্বাচন কমিশনারের পদে দায়িত্বভার (Election Commissioner Resign) গ্রহণ করেছিলেন অরুণ গোয়েল। এরপর ২০২৪ সালের মার্চেই তাঁর পদত্যাগের খবর সামনে এল। ১৯৮৫ ব্যাচের অরুণ গোয়েল এর আগে কেন্দ্রীয় মন্ত্রকের সচিব পদে আসীন ছিলেন বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় ভারী শিল্প বিষয়ক মন্ত্রকের সচিবের পদও সামলেছেন তিনি। এদিকে যখন লোকসভা ভোটের প্রস্তুতি নিয়ে তোড়জোড় করছে কমিশন, তখনই জাতীয় নির্বাচন কমিশনারের এই পদত্যাগ নানান জল্পনা তৈরি করেছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: বন্ধু মোদিকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানালেন রুশ প্রেসিডেন্ট

    PM Modi: বন্ধু মোদিকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানালেন রুশ প্রেসিডেন্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: বন্ধু মোদিকে (PM Modi) নতুন বছরের আগাম শুভেচ্ছা জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পাশাপাশি দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছেও রাশিয়া থেকে এসেছে শুভেচ্ছাবার্তা। এক বিশেষ বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘‘বিশ্বব্যাপী একাধিক চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যেও ভারত এবং রাশিয়ার সম্পর্ক অটুট। এমনকী এই সম্পর্ক আরও নতুনভাবে মজবুত হয়েছে। গত কয়েক বছরে দুই দেশের মধ্যে সহযোগিতা বেড়েছে।’’ এর পাশাপাশি ওই শুভেচ্ছা বার্তায় উল্লেখ রয়েছে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক, যৌথ প্রকল্পেরও। এছাড়াও দুই দেশের মধ্যে আগামী দিনের সম্পর্ক আরও মজবুত হবে বলে উল্লেখ করা হয়েছে ওই শুভেচ্ছা বার্তায়। প্রসঙ্গত চলতি বছরে জি২০ শীর্ষ সম্মেলন বসে দিল্লিতে। এই শীর্ষ সম্মেলনেরও উল্লেখ করা হয়েছে চিঠিতে এবং এর জন্য ভারতের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট।

    ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে পুতিনের সাক্ষাৎ

    বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি তাঁর রাশিয়া সফরে দেখা করেন ভ্লাদিমির পুতিনের সঙ্গে। সূত্রের খবর, সেই সময়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) বিষয়ে খোঁজ-খবর নেন পুতিন এবং তাঁর পুরনো বন্ধুর সঙ্গে দেখা না হওয়ায় আক্ষেপও করেন তিনি। জানা গিয়েছে, নতুন বছরে প্রধানমন্ত্রী (PM Modi) মোদিকে রাশিয়া যাওয়ার আমন্ত্রণও জানিয়েছেন পুতিন। প্রসঙ্গত, বছর ঘুরলেই রয়েছে ভারতের লোকসভা নির্বাচন। বুধবারই এনিয়ে প্রধানমন্ত্রী মোদির সাফল্য কামনা করেন ভ্লাদিমির পুতিন।

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতাকারী ভারত

    রাশিয়া ইউক্রেনের সমস্যায় মধ্যস্থতাকারীর ভূমিকায় দেখা গিয়েছে নরেন্দ্র মোদিকে। দুই দেশকেই আলোচনা করে সমঝোতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে পুতিন জয়শঙ্করের সফরের সময় বলেন, ‘‘আমি জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) শান্তিপূর্ণভাবে ইউক্রেন-রাশিয়া সংকট মেটাতে চান। ইউক্রেনে কী চলছে তা আমি ওঁকে বহুবার জানিয়েছি। এই নিয়ে আমরা একসঙ্গে আরও নিবিড়ভাবে সমস্যা সমাধানের চেষ্টা করব। প্রয়োজনে অতিরিক্ত তথ্যও দেব।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Uttarkashi Tunnel: উদ্ধারকাজ সফল হতেই শ্রমিকদের কুর্নিশ জানিয়ে ট্যুইট রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

    Uttarkashi Tunnel: উদ্ধারকাজ সফল হতেই শ্রমিকদের কুর্নিশ জানিয়ে ট্যুইট রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: টানা ১৭ দিনের পর যুদ্ধ জয়। শ্রমিকরা বেরিয়ে আসতেই আবেগে ভেসেছে গোটা দেশ। উদ্ধার হওয়া শ্রমিকদের সঙ্গে টেলিফোনে কথাও বলেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি উদ্ধারকাজ (Uttarkashi Tunnel) সফল হতেই এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) ৪১ জন শ্রমিককে শুভেচ্ছা জানাতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুকে। নিজের ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, উদ্ধার হওয়া শ্রমিকদের সাহস প্রত্যেকের কাছে অনুপ্রেরণা। অন্যদিকে, শ্রমিকদের সাহস ও ধৈর্যকে কুর্নিশ জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

    প্রধানমন্ত্রীর ট্যুইট

    নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) প্রধানমন্ত্রী লেখেন, ‘‘অবশেষে সুড়ঙ্গ (Uttarkashi Tunnel) থেকে বেরোতে পেরেছেন সকলে। প্রত্যেকের সুস্থতা কামনা করি। এতদিন পর তাঁরা সবাই পরিবারের কাছে ফিরতে পারবেন। এই পরিবারগুলিও যে সাহস এবং ধৈর্যের পরিচয় দিয়েছেন, তা প্রশংসনীয়। আর যাঁরা তাঁদের উদ্ধার করলেন, তাঁদের এই সাহসকে কুর্নিশ (Uttarkashi Tunnel)। আপনাদের সাহসিকতার জন্যই সব শ্রমিকরা শীঘ্রই বাড়ি ফিরবেন। আজকের এই দিন মানবতা আর পরিশ্রমের মেলবন্ধনের সাক্ষী হল।’’

    রাষ্ট্রপতির ট্যুইট

    নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) রাষ্ট্রপতি লেখেন, ‘‘গত ১৭ দিন ধরে উদ্ধারকারী দলকে নানা ঝুঁকি, নানা প্রতিকূলতার (Uttarkashi Tunnel) মধ্যে দিয়ে এগোতে হয়েছে। কিন্তু এঁরা কেউ হাল ছাড়েননি। শ্রমিকদের উদ্ধার করার জন্য শেষ অবধি লড়াই চালিয়ে গিয়েছেন সবাই। আজ আমি দারুণ খুশি। সকলকে অভিনন্দন। এই জয় আমায় আবেগপ্রবণ করে তুলেছে।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share