Tag: PV Kulkarni

  • NEET Paper Leak: নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস মামলায় তদন্তের কেন্দ্রে এনটিএর প্রশ্নপত্র প্রস্তুতকারী প্যানেল

    NEET Paper Leak: নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস মামলায় তদন্তের কেন্দ্রে এনটিএর প্রশ্নপত্র প্রস্তুতকারী প্যানেল

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৬ সালের নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস মামলায় আরও একজনকে গ্রেফতারের পর এবার তদন্তের কেন্দ্রে জাতীয় পরীক্ষা সংস্থা (NTA)-র প্রশ্নপত্র প্রস্তুতকারী প্যানেল। সিবিআইয়ের এক আধিকারিক (CBI Probe) সংবাদ মাধ্যমে জানান (NEET Paper Leak), প্রশ্নপত্র প্রস্তুতকারী পুরো কমিটি এবং এনটিএর শীর্ষ আধিকারিকদের তদন্তের আওতায় আনা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই আরও কয়েকজন গ্রেফতার হতে পারেন। প্রসঙ্গত, শনিবারই গ্রেফতার করা হয়েছে পুণের উদ্ভিদবিদ্যার শিক্ষিকা মণীষা গুরুনাথ মান্ধারেকে। অভিযোগ, মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার কয়েক সপ্তাহ আগেই প্রশ্ন ফাঁস করেছিলেন তিনি।

    প্রশ্নপত্র ফাঁস চক্রের জাল (NEET Paper Leak)

    মণীষা ছিলেন এনটিএর নিযুক্ত বিশেষজ্ঞ। কাজ করতেন প্রশ্নপত্র প্রস্তুতকারী কমিটিতে। তদন্তকারীদের মতে, এর ফলে তিনি বোটানি ও জুলজি বিভাগের গোপনে রাখা প্রশ্নপত্র দেখার অধিকার পান। এর একদিন আগেই তদন্তকারী সংস্থা অবসরপ্রাপ্ত রসায়নের অধ্যাপক পিভি কুলকার্নিকে গ্রেফতার করে। তাঁকে তদন্তকারীরা এই কেলেঙ্কারির ‘মূল চক্রী’ বলে উল্লেখ করেন। অন্য এক আধিকারিক বলেন, “প্রশ্নফাঁসের তদন্তে এই প্রথম আমরা এনটিএর ভেতর থেকেই ফাঁসের উৎস খুঁজে পেয়েছি। প্রশ্নপত্র ফাঁস হয়ে মেসেজিং গ্রুপে পিডিএফ আকারে ছড়িয়ে পড়ার পর শত শত পরীক্ষার্থী এর সুবিধা পেয়ে থাকতে পারে। আমরা তাদের সবাইকে চিহ্নিত করব। তবে প্রথমে আমরা প্রশ্নফাঁসের উৎস ও তাদের সহযোগীদের খুঁজছি (NEET Paper Leak)।”

    বিশেষ কোচিং ক্লাস করিয়েছিলেন মান্ধারে!

    সিবিআইয়ের মতে, এপ্রিল মাসে মান্ধারে তাঁর পুণের বাড়িতে কিছু নির্বাচিত ছাত্রছাত্রীকে নিয়ে বিশেষ কোচিং ক্লাস করাচ্ছিলেন। সেখানে তিনি বোটানি ও জুলজির প্রশ্ন বলে দিতেন, যেগুলির অনেকটাই পরে ৩ মে অনুষ্ঠিত নিট-ইউজি ২০২৬ পরীক্ষায় এসেছিল (CBI Probe)।তদন্তকারীরা জানান, ছাত্রছাত্রীদের তাঁর কাছে নিয়ে আসতেন সহ-অভিযুক্ত মণীষা ওয়াঘমারে। তিনি পুণের একটি বিউটি পার্লারের মালিক। এই সপ্তাহের শুরুতেই গ্রেফতার হয়েছেন তিনি। কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা জানিয়েছে, “ক্লাস চলাকালীন মান্ধারে বোটানি ও জুলজির বিভিন্ন প্রশ্ন ব্যাখ্যা করতেন। ছাত্রছাত্রীদের সেগুলি খাতায় লিখে রাখতে ও বইয়ে চিহ্নিত করে রাখতে বলতেন। এই প্রশ্নগুলির অধিকাংশই নিট-ইউজি ২০২৬ পরীক্ষার আসল প্রশ্নপত্রের সঙ্গে মিলে যায় (NEET Paper Leak)।”

    প্রমাণ লোপাট করতে প্রশ্নপত্র নষ্ট!

    আধিকারিকরা জানান, তদন্তে এনটিএর ভেতর থেকে বের হওয়া প্রশ্নফাঁসের দু’টি আলাদা সেটের সন্ধান মিলেছে—একটি হাতে লেখা, অন্যটি টাইপ করা। তদন্তকারীদের দাবি, কুলকার্নি রসায়নের প্রশ্নপত্র ফাঁস করেছিলেন, আর মান্ধারে করেছিলেন জীববিজ্ঞানের অংশ। অভিযোগ, কুলকার্নিও তাঁর পুণের বাড়িতে বিশেষ ক্লাস নিতেন। সেখানে ছাত্রছাত্রীরা প্রশ্ন, বিকল্প উত্তর এবং সঠিক উত্তর লিখে নিতেন, যেগুলি পরে আসল পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে ‘হুবহু মিলে যায়’। শনিবার সিবিআই কুলকার্নি ও ওয়াঘমারেকে দিল্লির রাউস অ্যাভিনিউ বিশেষ আদালতে হাজির করে, আবেদন জানায় ১৪ দিনের হেফাজতের। সংস্থা তাঁদের ‘সংগঠিত প্রশ্নফাঁস চক্রের সদস্য’ বলে দাবি করে। আদালত দু’জনকে ১০ দিনের সিবিআই হেফাজতে পাঠায়। সিবিআই আদালতে জানিয়েছে, অভিযুক্তরা ৩ মে-র পরীক্ষার পর প্রমাণ লোপাট করতে প্রশ্নপত্র নষ্ট করে দেয়। তদন্তকারীরা এও খতিয়ে দেখছেন, কুলকার্নি ও মান্ধারের আগেও কেউ কোনও প্রশ্নপত্রফাঁসকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন কি না।

    মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে ছড়িয়েছিল প্রশ্ন

    তদন্তে জানা গিয়েছে, কীভাবে মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে বিভিন্ন রাজ্যে প্রশ্নপত্র পৌঁছে দেওয়া হয়েছিল। তদন্তকারীদের মতে, ৫০০-৬০০টি প্রশ্ন সম্বলিত একটি পিডিএফ টেলিগ্রাম গ্রুপে ছড়িয়ে পড়েছিল। নাসিকের শুভম খৈরনার এই প্রশ্নপত্র পৌঁছে দেন গুরগাঁওয়ের যশ যাদবের কাছে। যশ সেটি জয়পুরের মাঙ্গিলাল বিওয়াল ওরফে মাঙ্গিলাল খাটিকের কাছে ১০ লাখ টাকায় বিক্রি করেন। তিনি দাবি করেছিলেন, প্রায় ১৫০টি প্রশ্ন ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে মিলবে (NEET Paper Leak)। গত ২৪ ঘণ্টায় ছ’টি জায়গায় তল্লাশি চালিয়ে ল্যাপটপ, ব্যাঙ্ক সংক্রান্ত বিভিন্ন নথি, মোবাইল ফোন এবং মামলার সঙ্গে যুক্ত অন্যান্য সামগ্রীও উদ্ধার করা হয়েছে।

    ৫ রাজ্য থেকে গ্রেফতার

    এখন পর্যন্ত পাঁচটি রাজ্য থেকে সব মিলিয়ে মোট ন’জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন পুণের মান্ধারে, কুলকার্নি ও ওয়াঘমারে, আহিল্যানগরের ধনঞ্জয় লোকহান্ডা,  নাসিকের খৈরনার, জয়পুরের মাঙ্গিলাল বিওয়াল, বিকাশ বিওয়াল ও দীনেশ বিওয়াল, এবং গুরগাঁওয়ের যশ। সিবিআই জানিয়েছে, “এই মামলায় পূর্ণাঙ্গ, নিরপেক্ষ এবং পেশাদার তদন্তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” প্রতি বছর ২২ লাখেরও বেশি ছাত্রছাত্রী মেডিক্যাল কলেজে ভর্তির (CBI Probe) প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজি দেন। প্রশ্নফাঁসের পর ৩ মে-র পরীক্ষা বাতিল করা হয়। ২১ জুন ফের (NEET Paper Leak) পরীক্ষার দিন ঘোষণা করেছে সরকার।

     

  • NEET Paper Leak: নিট প্রশ্নফাঁস কাণ্ডে বড় সাফল্য পেল সিবিআই, গ্রেফতার ‘কিংপিন’ পুণের রসায়নের অধ্যাপক!

    NEET Paper Leak: নিট প্রশ্নফাঁস কাণ্ডে বড় সাফল্য পেল সিবিআই, গ্রেফতার ‘কিংপিন’ পুণের রসায়নের অধ্যাপক!

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশজুড়ে চাঞ্চল্য তৈরি করা নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস মামলায় বড় অগ্রগতি দাবি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। প্রায় ২৩ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া এই কেলেঙ্কারিতে সিবিআই জানিয়েছে, তারা গোটা চক্রের ‘কিংপিন’কে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তি হলেন পুনের রসায়নের অধ্যাপক পিভি কুলকার্নি (PV Kulkarni), যিনি প্রশ্নফাঁসের মূল উৎস বলে তদন্তকারীদের দাবি। সিবিআই সূত্রে খবর, কুলকার্নি মহারাষ্ট্রের লাতুরের বাসিন্দা এবং পুনেতে বসবাস করতেন। তিনি ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-র (National Testing Agency বা NTA) হয়ে পরীক্ষার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকার সুবাদে নিট-এর প্রশ্নপত্রে অ্যাক্সেস পান। সেই সুযোগকেই কাজে লাগিয়ে তিনি পরীক্ষার প্রশ্ন ফাঁস করেন বলে অভিযোগ।

    কীভাবে ফাঁস হল প্রশ্ন?

    তদন্তে উঠে এসেছে, পিভি কুলকার্নি নিজের বাড়িতে ‘রাজ কোচিং ক্লাসেস’ (Raj Coaching Classes) নামে ব্যক্তিগত কোচিং চালাতেন। নিট পরীক্ষার ঠিক আগে, এপ্রিলের শেষ সপ্তাহে তাঁর কোচিং সেন্টারে একটি বিশেষ ক্লাস নেওয়া হয়। অভিযোগ, সেই ক্লাসে তিনি পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন, অপশন এবং সঠিক উত্তর ছাত্রছাত্রীদের ডিক্টেট করেন। পড়ুয়ারা সেগুলি নিজেদের খাতায় লিখে নেয়। পরে তদন্তকারীরা ছাত্রদের খাতায় লেখা প্রশ্নের সঙ্গে ৩ মে অনুষ্ঠিত নিট পরীক্ষার আসল প্রশ্নপত্র মিলিয়ে দেখেন। দেখা যায়, বহু প্রশ্ন হুবহু মিলে গিয়েছে। এর থেকেই সিবিআই নিশ্চিত হয় যে প্রশ্নফাঁসের উৎস পরীক্ষার অভ্যন্তরীণ কোনও ব্যক্তি।

    জড়িত আরও এক অভিযুক্ত

    এই মামলায় বৃহস্পতিবারই গ্রেফতার করা হয়েছে মনীষা বাঘমারে (Manisha Waghmare) নামে এক মহিলাকে। তদন্তকারীদের দাবি, তিনি একটি বিউটি পার্লার চালাতেন এবং ছাত্রছাত্রীদের কাছে ফাঁস হওয়া মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ও কলেজে ভর্তি করিয়ে দেওয়ার প্রলোভন দেখাতেন। প্রতিটি ছাত্রের কাছ থেকে লক্ষাধিক টাকা নেওয়া হত বলে অভিযোগ। এরপর তাদের পিভি কুলকার্নির সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হতো।

    দেশজুড়ে তল্লাশি, বাজেয়াপ্ত নথি ও মোবাইল

    সিবিআই গত ২৪ ঘণ্টায় দেশের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে। তদন্তকারীরা বহু গুরুত্বপূর্ণ নথি, ইলেকট্রনিক ডিভাইস এবং মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। এগুলির ফরেনসিক ও প্রযুক্তিগত বিশ্লেষণ চলছে। তদন্তকারীদের মতে, এই তথ্যপ্রমাণ থেকে আরও বড় চক্রের হদিশ মিলতে পারে। সিবিআই জানিয়েছে, শিক্ষা মন্ত্রকের অধীন উচ্চশিক্ষা দফতরের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার মামলা রুজু করা হয়। তারপরই বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়।

    ৮ জন গ্রেফতার, একাধিক রাজ্যে ছড়ানো নেটওয়ার্কের খোঁজ

    এখনও পর্যন্ত এই মামলায় মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুনে এবং আহিল্যানগর থেকে অভিযুক্তদের ধরা হয়েছে। ধৃত পাঁচ অভিযুক্তকে বৃহস্পতিবার আদালতে তোলা হলে ৭ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, এই প্রশ্নফাঁস চক্র কতটা বিস্তৃত ছিল এবং একাধিক রাজ্যে এর নেটওয়ার্ক ছড়িয়ে ছিল কি না।

    ২৩ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

    নিট হল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা। প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসতেই দেশজুড়ে ক্ষোভ ছড়িয়েছে। প্রায় ২৩ লক্ষ পরীক্ষার্থী এবং তাঁদের পরিবার গভীর উদ্বেগে। ইতিমধ্যেই পরীক্ষার স্বচ্ছতা, এনটিএ-র ভূমিকা এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। এই ঘটনার পর ভবিষ্যতে মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার নিরাপত্তা আরও জোরদার করার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।

LinkedIn
Share