Tag: Rahul

Rahul

  • Asia Cup 2022: পাকিস্তান ম্যাচের আগে ফুরফুরে মেজাজে রোহিত-কোহলিরা! জাদেজার অভাব টের পাবে ভারত ?

    Asia Cup 2022: পাকিস্তান ম্যাচের আগে ফুরফুরে মেজাজে রোহিত-কোহলিরা! জাদেজার অভাব টের পাবে ভারত ?

    মাধ্যম নিউজ ডেস্ক: সুপার সানডে তে ভারত- পাকিস্তান সুপার ব্যাটেলের আগে হালকা মেজাজে টিম ইন্ডিয়া। ব্যাট বল ছেড়ে দুবাইয়ে বিচ ভলি থেকে রোয়িংয়ে মেতে উঠলেন বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদবরা। কঠিন ম্যাচে মাঠে নামার আগে দলকে মানসিকভাবে ফুরফুরে রাখতে চাইছেন হেড কোচ রাহুল দ্রাবিড়। দলের একতা বাড়িয়ে দলকে আরও চাঙ্গা করতে তাই কোহলিদের একদিন ছুটি দিলেন হেড স্যার।

    বোর্ডের তরফে মজার এই দিনের ভিডিও পোস্ট করা হয়। সেখানে দেখা যাচ্ছে যে রোহিত, বিরাট, অশ্বিন, কার্তিকরা সবাই রোয়িং করছেন। আবার বিচ ভলিতেও মেতে উঠেছেন। তবে সবাই মেতে উঠলেও দূরে রাহুল স্যারের সঙ্গে বিশেষ আলোচনা করতে দেখা গেল হার্দিক পান্ডিয়াকে। আবারও পাক-বধের পরিকল্পনা নয় তো? ভিডিওতে দেখা যাচ্ছে যে যুজবেন্দ্র চাহাল বলছেন,”আমাদের একদিন ছুটি ছিল। তাই রাহুল স্যার বললেন যে আজ একটু অন্যরকম কার্যকলাপ হবে। সেই মতই আমরা রোয়িং ও বিচ ভলিতে মেতে উঠেছি। টিম বন্ডিংয়ের জন্য এই সেশন খুব উপযোগী।”

    আরও পড়ুন: ৫ দিনে তিনটে ম্যাচ রোহিতদের! সুপার ফোরে কবে কার বিরুদ্ধে খেলবে ভারত?

    তবে মেগা ম্যাচে ভারতীয় দলে নেই রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ডান হাঁটুতে চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন দুরন্ত ফর্মে থাকা অলরাউন্ডার। যা রোহিতদের জন্য বড় ধাক্কা হতে পারে। তাঁর পরিবর্ত হিসেবে দলে অক্ষর প্যাটেল। জাদেজা আপাতত বোর্ডের মেডিক্যাল টিমের নজরদারিতে রয়েছেন। 

    জাদেজা চলতি এশিয়া কাপে ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে দলের হয়ে যুগ্ম সর্বোচ্চ ৩৫ রান করেন তিনি। পরে ২ ওভার বল করে উইকেট না পেলেও মাত্র ১১ রান খরচ দেন তিনি। অক্ষর প্যাটেলের বোলিংয়ের পাশাপাশি ব্যাটের হাতটাও মন্দ নয়। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ব্যাট বল হলেও ফিল্ডিংয়ে জাদেজার মতো ক্ষীপ্রতা দেখানো মুশকিল প্যাটেলের পক্ষে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Rahul Gandhi: কাঠমান্ডুর নাইটক্লাবে রাহুল গান্ধীর ভিডিও ভাইরাল, নিন্দায় সরব বিজেপি

    Rahul Gandhi: কাঠমান্ডুর নাইটক্লাবে রাহুল গান্ধীর ভিডিও ভাইরাল, নিন্দায় সরব বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের চর্চায় রাহুল গান্ধী (Rahul Gandhi)। রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল রাহুল গান্ধীর প্রতিবেশী দেশের নাইট ক্লাবে (Night Club) পার্টি করার ভিডিও। ভিডিওয় ক্লাবের আলো আধারিতে হঠাৎই মুখ ভেসে ওঠে কংগ্রেস সাংসদের। নেপালের (Nepal) রাজধানী কাঠমান্ডুর (Kathmandu) একটি নাইট ক্লাবে বন্ধুর সঙ্গে দেখা গিয়েছে কংগ্রেসের (Congress) প্রাক্তন সভাপতিকে। মঙ্গলবার ভিডিওটি নেটমাধ্যমে ভাইরাল (viral video) হতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।     

    বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya) প্রথম টুইটারে ভিডিওটি শেয়ার করেন। টুইটে তিনি লেখেন, “গোটা মুম্বই যখন অবরুদ্ধ তখন  রাহুল গান্ধী ছিলেন নাইট ক্লাবে। তাঁর দলে যখন একের পর এক বিস্ফোরণ ঘটছে, তখন তাঁকে উল্লাসে মাততে দেখা গেল।” 

    [tw]


    [/tw]

    যদিও এখনও পর্যন্ত ভিডিওটির সত্যতা যাচাই করা যায় নি। তবে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুসারে, ভিডিওটি কাঠমান্ডুর একটি নাইট ক্লাবের। সোমবার এক সাংবাদিক বন্ধু সুমনিমা দাসের বিয়েতে গিয়েছিলেন গান্ধী পরিবারের এই সদস্য। বিয়ের অনুষ্ঠান হচ্ছিল ম্যারিয়ট (Mariott) হোটেলে।  

    এদিন রাহুল (Rahul) গান্ধীর ভিডিও সামনে আসতেই আক্রমণ শানায় ভারতীয় জনতা পার্টি (BJP)। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Modi) জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স সফরকেও রেয়াত করেনি হাত শিবির। কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়, “দেশে যখন একটা সঙ্কটময় পরিস্থিতি চলছে, তখন সাহেব বিদেশ ভ্রমণে ব্যস্ত।” এরপরই রাহুল গান্ধীর নাইট ক্লাবের ভিডিও প্রকাশ্যে এলে কংগ্রেসকে (Congress) খোঁচা মারতে এক মূহূর্তও দেরি করেনি বিজেপি।

     

     

LinkedIn
Share