Tag: Rain in Bengal

Rain in Bengal

  • Weather Update: শহরে তাপমাত্রা কমল ৫ ডিগ্রি! বৃষ্টিতে গরম থেকে সাময়িক স্বস্তি দক্ষিণবঙ্গে  

    Weather Update: শহরে তাপমাত্রা কমল ৫ ডিগ্রি! বৃষ্টিতে গরম থেকে সাময়িক স্বস্তি দক্ষিণবঙ্গে  

    মাধ্যম নিউজ ডেস্ক: চৈত্রের শেষে গরমে (Weather Update) কাহিল হয়ে উঠেছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের মানুষ। তবে শনি ও রবিবারের বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিলেছে। দু’দিনে স্বাভাবিকের থেকে ১১ ডিগ্রি কমেছে কলকাতার তাপমাত্রা। আগামী কয়েক দিনে গরম আরও খানিকটা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

    শহরের আবহাওয়া

    আলিপুর হাওয়া অফিস (Weather Update) সূত্রে খবর, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি কম। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি)। অর্থাৎ, তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস মতো কমে গিয়েছে। দু’দিনে তাপমাত্রার ফারাক ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার কলকাতার আকাশ থাকবে মেঘলা। তবে মঙ্গল-বুধবার থেকেই ফের বাড়বে তাপমাত্রা।  

    আরও পড়ুন: বিধ্বংসী ব্যাটিং বড় ভরসা নাইটদের, পর পর দুই ম্যাচ হেরে আজ কেকেআর-এর সামনে চেন্নাই

    দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

    আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update) অনুযায়ী, সোমবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবার। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগর থেকে রাজ্যে ঢুকছে জলীয় বাষ্প। অন্যদিকে, ওড়িশার উপরে রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। যার জেরেই রবিবার থেকে বৃষ্টি হচ্ছে জেলায়-জেলায়। পশ্চিমের জেলা ও উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। 

    উত্তরে ঝোড়ো হাওয়ার দাপট

    উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় এদিন অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বাড়তে পারে বৃষ্টিপাত। বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: ঝড়-বৃষ্টি দিনভর, সোমবার  ভিজবে কোন কোন জেলা?

    Weather Update: ঝড়-বৃষ্টি দিনভর, সোমবার  ভিজবে কোন কোন জেলা?

    মাধ্যম নিউজ ডেস্ক: সকাল থেকেই মেঘলা আকাশ শহরে। রোদের দেখা নেই, সঙ্গে রয়েছে ঝড়ো হাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update) অনুসারে, সপ্তাহের প্রথম দিনেই রাজ্যের বিভিন্ন জেলায় তুমুল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। পশ্চিমের চার জেলায় ঝড়-বৃষ্টির পরিমাণ হবে বেশি। মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার হবে। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টায় বৃষ্টির (Rain in Bengal) সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকায় ।

    বৃষ্টির সম্ভাবনা

    আবহাওয়া দফতর সূত্রে (Weather Update) জানা গিয়েছে, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের কারণে বৃষ্টির (Rain in Bengal) অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতা-সহ দক্ষিণের সমস্ত জেলায়। সোমবার দক্ষিণবঙ্গে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এদিন পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকলেও বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ফের হালকা বৃষ্টিতে ভিজতে পারে পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলা। তার পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণের পাশাপাশি বৃষ্টিতে ভিজতে পারে উত্তরের কয়েকটি জেলাও। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার এবং মঙ্গলবার দার্জিলিং এবং কালিম্পং জেলার কয়েকটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। সিকিম এবং অরুণাচলপ্রদেশে হতে পারে তুষারপাতও। আর সিকিমে তুষারপাতের প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়।

    আরও পড়ুন: শিলিগুড়িতেও সভা করবেন মোদি! কবে, কখন কী বললেন সুকান্ত?

    শহরের আকাশ

    কলকাতায় সোমবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা (Weather Update)  রয়েছে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সোমবার কলকাতায় সকাল থেকে হালকা হাওয়ায় মৃদু শীতের অনুভূতি থাকলেও বেলা বাড়লে গরম বাড়বে। আগামী কয়েকদিনের মধ্যেই তাপমাত্রার পারদ চড়বে মহানগরে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Updates: দক্ষিণবঙ্গে হঠাৎ ঝড়-বৃষ্টি, দিনভর দুর্যোগের পূর্বাভাস রাজ্যের এইসব জেলায়

    Weather Updates: দক্ষিণবঙ্গে হঠাৎ ঝড়-বৃষ্টি, দিনভর দুর্যোগের পূর্বাভাস রাজ্যের এইসব জেলায়

    মাধ্যম নিউজ ডেস্ক: ফেব্রুয়ারিতে উষ্ণতার ছোঁয়া। শীত বিদায় নিয়েছে বাংলা থেকে। উত্তরবঙ্গে (Weather Updates) হালকা শীতের আমেজ থাকলেও। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফাগুন হাওয়ায় তান লেগেছে। এরই মধ্যে ফাল্গুনের শুরুতে আচমকাই বৃষ্টি দুর্যোগ বঙ্গে (West Bengal)। দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। মঙ্গলবারই বৃষ্টি হয়েছে হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, বর্ধমান, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায়। শহরে অবশ্য তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। 

    বৃষ্টির পূর্বাভাস

    হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, আজ বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। বৃহস্পতিবার কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও। উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। ঝড়ো হওয়ার গতিবেগ সর্বোচ্চ ঘণ্টায় ৫০ কিলোমিটার হতে পারে বলে অনুমান আবহবিদদের। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, শুক্র এবং শনিবার পর্যন্ত ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা সহ দক্ষিণের সব জেলাতেই তাপমাত্রা বাড়বে।

    আরও পড়ুন: রেল মানচিত্রে জুড়ল কাশ্মীর ও জম্মু, দেশের দীর্ঘতম সুড়ঙ্গের উদ্বোধন প্রধানমন্ত্রীর

    শহরে উষ্ণতার ছোঁয়া

    উত্তরবঙ্গ-সহ রাজ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের আমেজ থাকলেও, কলকাতায় শীতের আনুষ্ঠানিক বিদায় পর্ব শুরু হয়েছে। আগামী ৩ দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। আজ আংশিক মেঘলা আকাশ ও গুমোট অস্বস্তি থাকবে। কাল বৃহস্পতিবার হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় দিনের তাপমাত্রা ২৯.৮ থেকে বেড়ে ৩১ ডিগ্রি। রাতের তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি। যা এই সময়ের স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৩ থেকে ৯১ শতাংশ। বুধবার থেকে বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গেও। তিন জেলায় থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এই জেলাগুলি হল দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকা। জলপাইগুড়িতেও দুর্যোগের সম্ভাবনা। এই তিন জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Update: আগামী সপ্তাহেই আসছে বর্ষা! কবে বৃষ্টি কলকাতায়?

    Weather Update: আগামী সপ্তাহেই আসছে বর্ষা! কবে বৃষ্টি কলকাতায়?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাক বর্ষার বৃষ্টি শুরু হল উত্তরবঙ্গে। তবে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ (Heatwave Prediction) চলবে রবিবার পর্যন্ত। রবিবাসরীয় বিকেলে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে, জানিয়েছে হাওয়া অফিস (Weather Update)। কলকাতায় অস্বস্তিকর আবহাওয়া চলবে শনিবার পর্যন্ত। তাপপ্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠেছে। নাজেহাল শহরবাসী। কলকাতা শহরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি। 

    বঙ্গে বর্ষার প্রবেশ

    প্রত্যাশিত সময়ের সাতদিন পর ভারতে ঢুকেছে বর্ষা। বাংলায় সাধারণত ৭ই জুন বর্ষা শুরু হয়। কিন্তু দেশে বর্ষা দেরিতে আসায় রাজ্যেও স্বাভাবিক ভাবেই তা দেরিতে প্রবেশ করছে। বাংলায় বর্ষার আগমন ঘটতে চলেছে আগামী সপ্তাহেই। এর আগে উত্তরবঙ্গের একাধিক জায়গায় শুরু হয়েছে ভারী বৃষ্টি। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও পারদ কিছুটা নেমেছে। মেঘলা আকাশে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে বহু জায়গায়। এরই মাঝে অবশ্য একাধিক জেলায় জারি রয়েছে তাপপ্রবাহ। আজ, শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূমে জারি হয়েছে তাপপ্রবাহের কমলা সতর্কতা। ১১ জুন, রবিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। রবি ও সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস (Weather Update) রয়েছে উত্তরবঙ্গে।

    আরও পড়ুন: ‘বিপর্যয়’ বাধা কাটিয়ে কেরলে ঢুকল বর্ষা! রাজ্যে কবে?

    শহরে বৃষ্টির পূর্বাভাস

    কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে তাপপ্রবাহের পরিস্থিতি। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে এই জেলাগুলিতে। শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা (Weather Update) পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। রবিবারে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে তাপপ্রবাহের পরিস্থিতি কমবে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

     

     

  • Weather Update: মেঘলা আবহাওয়া, মাঘেই উধাও শীত! কী বলছে হাওয়া অফিস?

    Weather Update: মেঘলা আবহাওয়া, মাঘেই উধাও শীত! কী বলছে হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: মাঘেই শীত উধাও। ক্যালেন্ডারে শীত শেষ হতে এখনও দিন পনেরো বাকি। কিন্তু আবহাওয়া দফতরের (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আর জাঁকিয়ে শীত ফিরবে না এই মরশুমে। হালকা ঠান্ডার আমেজ থাকলেও পারদ থাকবে ঊর্ধ্বমুখী। হাওয়া অফিস বলছে, শুক্রবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। শনিবার থেকেই রাজ্যের সর্বত্র পরিচ্ছন্ন আকাশ দেখা যাবে। মেঘ সরে গিয়ে দেখা মিলবে রোদেরও।

    বৃ্ষ্টির পূর্বাভাস

    কখনও ঘন কুয়াশা, কখনও মেঘ, এমনকী বৃষ্টিও। বৃহস্পতিবার বৃষ্টি হয়েছে কলকাতার বিভিন্ন জায়গায়। বৃষ্টিতে (Weather Update) ভিজেছে শহরতলি। আজ শুক্রবারও বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে কাটবে মেঘ। তবে নতুন ঝঞ্ঝার প্রভাবে ফের মেঘ ঢুকবে দক্ষিণবঙ্গের আকাশে। বৃষ্টি-কুয়াশা-মেঘলা আকাশে চাষে ক্ষতির আশঙ্কা বাড়ছে। চিন্তায় চাষিরা। শুক্রবার দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে বৃষ্টি হতে পারে।

    আরও পড়ুন: সারভাইক্যাল ক্যানসার রুখতে কিশোরীদের টিকা, নির্মলার এই ঘোষণা কেন গুরুত্বপূর্ণ?

    শীত বিদায়

    শুক্রবার সারা দিনে কলকাতার (Weather Update) সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে জানানো হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকে আকাশ পরিষ্কার হলেও নতুন করে ঠান্ডা পড়ার আর ইঙ্গিত নেই। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে শুধু কলকাতাতেই তাপমাত্রা ৫ ডিগ্রি বেড়েছে। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৯-২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গে এবং পশ্চিমের জেলাগুলিতে এখনও ঠান্ডা রয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি সরস্বতী পুজো। আবহবিদদের অনুমান, সরস্বতী পুজোর আগেই বিদায় নিতে পারে শীত। হালকা আমেজ থাকলেও শীত বিলাস এই মরশুমে আর নয়। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Update: বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় একলাফে ২০ ডিগ্রি! এবার কি শীত বিদায়ের পালা?

    Weather Update: বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় একলাফে ২০ ডিগ্রি! এবার কি শীত বিদায়ের পালা?

    মাধ্যম নিউজ ডেস্ক: সকাল থেকেই শহরের আকাশের মুখ ভার। কোথাও আবার ঝিরঝিরে বৃষ্টি। মঙ্গলবার মধ্যরাতেই বৃষ্টি নেমেছে শহরের বিভিন্ন প্রান্তে। বুধবার সকালে বৃষ্টির দেখা না মিললেও সকাল থেকেই রয়েছে মেঘলা আকাশ। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি। 

    জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

    আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই হালকা , মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণের কয়েকটি জেলা। বৃষ্টির রেশ থাকতে পারে শুক্রবার পর্যন্ত। এমনকি বৃহস্পতিবার বৃষ্টির কারণে হলুদ সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার কয়েকটি এলাকায় বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায়। বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন প্রায় সব জেলাতেই। শুক্রবার দু-এক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। 

    আরও পড়ুন: বাজেট অধিবেশনের আগে রাজ্যসভার ১১ সাংসদের সাসপেনশন প্রত্যাহার করলেন ধনখড়

    শীত বিদায়ের পালা

    পশ্চিমী ঝঞ্ঝার জেরে আগেই শীতে কোপ পড়েছে। জানুয়ারি শেষ, এবার কি তবে শীত বিদায়ের পালা? আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা উঠে গেল ২০.২ ডিগ্রিতে। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৯ ডিগ্রিতে উঠে যায়। আগামী ৫ দিনে ঠান্ডা ফেরার আশা নেই বলেই মনে করছেন আবহবিদরা। কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি রয়েছে তুষারপাতের সম্ভাবনা। কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দেখা যেতে পারে হালকা থেকে মাঝারি কুয়াশা। ঘন কুয়াশায় ঢাকতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলা। তবে বৃষ্টির পর আর জাঁকিয়ে বসবে না শীত। বরং তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিনে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: ঘূর্ণাবর্তের জের! আগামী কয়েকদিন কলকাতা-সহ রাজ্যে বৃষ্টির পূর্বাভাস

    Weather Update: ঘূর্ণাবর্তের জের! আগামী কয়েকদিন কলকাতা-সহ রাজ্যে বৃষ্টির পূর্বাভাস

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রাবণ শেষে দুর্যোগের ঘনঘটা। বঙ্গোপসাগরে (Bay Of Bengal)উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকায় ফের ঘূর্ণাবর্ত (Cyclone) তৈরি হয়েছে। অবস্থান বদল করে মৌসুমী অক্ষরেখা আপাতত বিহারের ভাগলপুর ও মালদার ওপর দিয়ে বাংলাদেশ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত। তার জেরে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।  

    দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত

    রবিবার বিকেল থেকে শুরু হয়েছিল। সোমবার কলকাতা সহ জেলায় জেলায় দিনভর চলছে একটানা বৃষ্টি। কখনও ঝিরঝিরে, কখনও ইলশেগুঁড়ি, কখনও আবার প্রবল বর্ষণ জেলায় জেলায়। সোমবারের মতো মঙ্গলবারও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আরও আট জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। সঙ্গে ৪০ থেকে ৪৫ কিলোমিটার বেগেবইবে ঝড়ো হাওয়া। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে নিষেধাজ্ঞা।  

    শহরে বৃষ্টির পূর্বাভাস

    মৌসুমী অক্ষরেখার প্রভাবে মঙ্গলবার ও বুধবারেও বৃষ্টি অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গে। কলকাতায় মেঘলা থাকবে আকাশ । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা মঙ্গলবার এবং বুধবারও সারাদিনে পর্যন্ত ৭ সেন্টিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯২ থেকে ৯৭ শতাংশ। এদিনও হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা। সোমবার বৃষ্টি হয়েছে ১৫.১ মিলিমিটার। বৃষ্টির কারণে কমেছে তাপমাত্রা।

    আরও পড়ুন: মোদির মুখে ‘কুইট ইন্ডিয়া’! জাতীয় হ্যান্ডলুম দিবসের মঞ্চে বিরোধীদের তোপ প্রধানমন্ত্রীর

    উত্তরবঙ্গে ভারী বৃষ্টি

    বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। দার্জিলিং ও কালিম্পং জেলায় আজ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। মঙ্গলবারে অতি ভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকা দার্জিলিং এবং কালিম্পং জেলায়। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kolkata Weather: কাটছে না নিম্নচাপ, আজও ভিজবে শহর! বৃহস্পতি থেকে হতে পারে উন্নতি

    Kolkata Weather: কাটছে না নিম্নচাপ, আজও ভিজবে শহর! বৃহস্পতি থেকে হতে পারে উন্নতি

    মাধ্যম নিউজ ডেস্ক: সপ্তাহের শুরু থেকেই বৃষ্টিতে জেরবার জনজীবন। পুজোর মুখে বর্ষার মতো বৃষ্টি হওয়ায় দোকানিদের মাথায় হাত। হাতিবাগান, নিউমার্কেট থেকে গড়িয়াহাট প্রায় ফাঁকা বললেই চলে। বৃষ্টিতে সবই জলে যাচ্ছে এমনই বলছেন ব্যবসায়ীরা। আলিপুর হাওয়া অফিস (Alipore weather update) সূত্রে খবর, আপাতত বৃষ্টি থেকে মুক্তি নেই। দিনভর মেঘলা আকাশ শুধু নয়, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিও হবে শহরের নানা প্রান্তে।  কোথাও কোথাও  দু-এক পশলা ভারী বৃষ্টিও হতে পারে। বুধবার সন্ধে পর্যন্ত বৃষ্টি চলবে। তবে বৃষ্টির জেরে শহরে তাপমাত্রার পারদ পতন ঘটেছে। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল  সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯৭ শতাংশ।  বৃষ্টি হয়েছে ২.৪ মিলিমিটার।

    আরও পড়ুন: ফের ভয় ধরাচ্ছে ডেঙ্গি, কলকাতাতেই আক্রান্ত ৪৫১ জন

    মৌসম ভবন (IMD) সূত্রে খবর, নিম্নচাপ ক্রমশ শক্তি হারাচ্ছে। বর্তমানে মধ্যপ্রদেশে নিম্নচাপের অবস্থান সুস্পষ্ট। মৌসুমী অক্ষরেখা রাজস্থানের জয়সলমীর থেকে অম্বিকাপুর দিয়ে রাঁচি হয়ে দিঘার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে মহারাষ্ট্র ও গোয়া উপকূলে আরব সাগরে। এই ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা মধ্য বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। অক্ষরেখাটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড এবং মধ্যপ্রদেশের নিম্নচাপ বলয়ের উপর দিয়ে গেছে যার জেরে এই বৃষ্টি।

    আরও পড়ুন: কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পুনর্নিয়োগ করা যাবে না, সাফ জানাল হাইকোর্ট

    কলকাতা ছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আরও চার জেলায় দিনভর ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস।  বুধবারের সকালের পূর্বাভাস অনুযায়ী ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪পরগনা, দক্ষিণ ২৪পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। বৃহস্পতিবার থেকেই একঘেয়ে বৃষ্টি আর মেঘলা আকাশের আবহাওয়া বদলাতে পারে। উত্তরে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিংয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share