Tag: rajiv Gandhi

rajiv Gandhi

  • Rahul Gandhi: মায়ের স্মৃতিকথা প্রকাশের মঞ্চে ব্যক্তিগত কথা রাহুলের, নিশানা করলেন বিজেপি-আরএসএসকে, পাল্টা কটাক্ষ হিমন্তের

    Rahul Gandhi: মায়ের স্মৃতিকথা প্রকাশের মঞ্চে ব্যক্তিগত কথা রাহুলের, নিশানা করলেন বিজেপি-আরএসএসকে, পাল্টা কটাক্ষ হিমন্তের

    মাধ্যম নিউজ ডেস্ক: সনিয়া গান্ধির স্মৃতিকথা প্রকাশের অনুষ্ঠানকে ঘিরে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। মায়ের স্মৃতিকথা প্রকাশের মঞ্চে নিজের বাবা-মায়ের ব্যক্তিগত সম্পর্কের নানা কথা তুলে ধরার পাশাপাশি রাজনৈতিক প্রতিপক্ষ বিজেপি এবং আরএসএস সমর্থকদেরও আক্রমণ করেন রাহুল (Rahul Gandhi)। তাঁর বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। বিশেষ করে বাবা-মায়ের ব্যক্তিগত মুহূর্তের প্রসঙ্গ প্রকাশ্যে তুলে ধরার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে (Book Launch Political Controversy)।

    অনুষ্ঠানে রাহুল জানান, জনসমক্ষে তাঁর বাবা-মায়ের মধ্যে যথেষ্ট স্নেহ ও ঘনিষ্ঠতা ছিল। তাঁর কথায়, মা কখনও বাবার কোলে বসতেন, আর আশপাশে কর্মীরা থাকলেও তাঁরা নিজেদের আচরণ নিয়ে অস্বস্তি বোধ করতেন না। নিজের প্রেমের সম্পর্কের কথাও অনুষ্ঠানে তুলে ধরেন রাহুল। জানান, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেই রেস্তরাঁয় তিনি তাঁর প্রেমিকাকে নিয়ে গিয়েছিলেন, যেখানে একসময় তাঁর বাবা-মায়ের প্রথম পরিচয় হয়েছিল।

    রাহুলের এই ব্যক্তিগত মন্তব্যের পাশাপাশি সনিয়া ও প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধিকে নিয়ে তাঁর বক্তব্যও আলোচনায় উঠে আসে। মায়ের স্মৃতিকথা প্রকাশের মতো একটি অনুষ্ঠানে পরিবারের এমন ব্যক্তিগত বিষয় তুলে ধরা কতটা যুক্তিযুক্ত, তা নিয়েও সৃষ্টি হয়েছে বিতর্ক।

    রাহুলকে কটাক্ষ হিমন্ত বিশ্বশর্মার (Rahul Gandhi)

    রাহুলের বক্তব্যের সমালোচনায় সরব হয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়ে তিনি রাহুলের মন্তব্যকে কটাক্ষ করেন। তাঁর বক্তব্য, মায়ের বিশেষ দিনেও রাহুল তাঁকে বিব্রতকর পরিস্থিতি থেকে রেহাই দিতে পারেননি। হিমন্ত লেখেন, “দুঃখিত ম্যাডাম, আপনার জীবনের এমন একটি বিশেষ দিনেও তিনি আপনাকে বিব্রত হওয়া থেকে রেহাই দিলেন না। দেশ বহু আগেই বিষয়টি বুঝে গিয়েছে।” বিজেপি নেতার এই প্রতিক্রিয়ার পর ঘটনাটি নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও জোরালো হয়েছে। রাহুলের বক্তব্যকে কেন্দ্র করে কংগ্রেস ও বিজেপির রাজনৈতিক অবস্থান নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

    বিজেপি-আরএসএসকে নিশানা রাহুলের

    অনুষ্ঠানের মঞ্চ থেকে শুধু নিজের পরিবার নিয়েই কথা বলেননি রাহুল। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বিজেপি ও আরএসএস সমর্থকদের মনোভাব নিয়েও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, ভয়, রাগ ও ঘৃণা তাঁদের মনে এমনভাবে জায়গা করে নিয়েছে যে তাঁরা ভালোবাসার অনুভূতি উপলব্ধি করতে কিংবা প্রকাশ করতে পারছেন না। রাহুল (Rahul Gandhi) লেখেন, “ভয়, রাগ ও ঘৃণা বিজেপি এবং আরএসএস সমর্থকদের হৃদয়ে এমন এক জাল তৈরি করেছে, যা তাঁদের ভালোবাসা অনুভব করতে ও প্রকাশ করতে বাধা দেয়।” নিজেকে প্রকৃত হিন্দু হিসেবে উল্লেখ করে তাঁদের এই মানসিক অবস্থা থেকে মুক্ত করার দায়িত্ব নিজের বলে মনে করেন রাহুল। তাঁর মতে, এর ফলে তাঁরা ভালোবাসা, আত্মীয়তা ও আপনজনের সঙ্গে সংযোগের সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন। ‘সত্যম শিবম সুন্দরম’ শব্দবন্ধ দিয়ে পোস্ট শেষ করেন তিনি। বিজেপি ও আরএসএসের সঙ্গে রাজনৈতিক মতপার্থক্যকে হিন্দু পরিচয় এবং ভালোবাসার দর্শনের সঙ্গে যুক্ত করে নিজের বক্তব্য তুলে ধরার চেষ্টা করেন কংগ্রেস নেতা।

    সমালোচনা উপেক্ষা করে নিজের পথেই রাহুল?

    রাহুলের (Rahul Gandhi) সাম্প্রতিক রাজনৈতিক আচরণে এমন এক প্রবণতা দেখা যাচ্ছে, যেখানে দলের ভিতরে কিংবা বিরোধীদের সমালোচনা সত্ত্বেও তিনি নিজের মতো করে চলতে আগ্রহী। সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে তাঁর ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি দিয়ে এই মনোভাবকে এমনভাবে তুলে ধরা হয়েছে— তাঁকে যেমন, তেমনভাবেই গ্রহণ করতে হবে, অন্যথায় তাঁকে প্রত্যাখ্যান করার স্বাধীনতাও (Book Launch Political Controversy) রয়েছে। বিজেপির সমালোচনা সত্ত্বেও রাহুলের বিদেশ সফর, কংগ্রেসের অন্দরেও তাঁর কিছু সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ এবং নির্বাচন কমিশনের প্রধান জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদের সময় সংসদ স্ট্রিটের পুলিশ স্টেশন কিংবা আকাশবাণী ভবনে কাঠি রোল খাওয়ার মতো ঘটনাগুলিও তাঁর এই স্বতন্ত্র আচরণের উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে। এই ঘটনাগুলির মাধ্যমে এমন এক রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি ফুটে উঠছে, যিনি রাজনৈতিক প্রতিক্রিয়ার কথা মাথায় রেখে প্রতিটি পদক্ষেপ নির্ধারণ করতে চান না, বরং নিজের পছন্দ ও সিদ্ধান্ত অনুযায়ীই চলতে আগ্রহী।

    সতর্ক রাজনৈতিক ভাবমূর্তি থেকে প্রকাশ্য প্রতিবাদী অবস্থান

    রাজনীতিতে প্রবেশের পর রাহুলের জনসমক্ষে উপস্থিতি ও ভাবমূর্তি নিয়ে সনিয়ার দলের তরফে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। শুরুতে সেই পরিকল্পিত রাজনৈতিক কাঠামোর মধ্যেই চললেও পরবর্তী সময়ে তার নানা বিধিনিষেধ নিয়ে অস্বস্তি তৈরি হয় তাঁর। ধীরে ধীরে সেই অবস্থানের পরিবর্তন ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রাজনৈতিক সমালোচনা উপেক্ষা করে নিজের বক্তব্য ও আচরণের মাধ্যমে স্বতন্ত্র পরিচয় তুলে ধরার দিকে বেশি ঝুঁকেছেন রাহুল। সনিয়ার স্মৃতিকথা প্রকাশের অনুষ্ঠানেও সেই প্রবণতার (Rahul Gandhi) প্রতিফলন দেখা গেল। পরিবারের ব্যক্তিগত প্রসঙ্গ সামনে আনা এবং একই মঞ্চ থেকে বিজেপি ও আরএসএসকে আক্রমণ— সব মিলিয়ে মায়ের স্মৃতিকথা প্রকাশের অনুষ্ঠানও তাঁর নিজস্ব রাজনৈতিক বক্তব্য (Book Launch Political Controversy) তুলে ধরার মঞ্চ হয়ে উঠেছে। ব্যক্তিগত, সংঘাতমুখর ও সমালোচনাকে উপেক্ষা করা রাজনৈতিক অবস্থানের মধ্যে দিয়ে নিজের রাজনৈতিক পরিচয় আরও স্পষ্ট করার চেষ্টা করছেন কংগ্রেসের পোস্টার বয়।

     

  • 1984 Sikh Genocide: ১৯৮৪ সালের শিখ নিধন যজ্ঞ, অসহায় পরিবারগুলির পাশে দাঁড়িয়েছিল আরএসএস, দাবি

    1984 Sikh Genocide: ১৯৮৪ সালের শিখ নিধন যজ্ঞ, অসহায় পরিবারগুলির পাশে দাঁড়িয়েছিল আরএসএস, দাবি

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৯৮৪ সালের ৩১ অক্টোবর। নিজের দেহরক্ষী বিয়ন্ত সিং ও সতবন্ত সিংয়ের গুলিতে নিহত হন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তাঁর হত্যার পরবর্তী পাঁচ দিন ভারতের স্বাধীনতা-উত্তর ইতিহাসে এক ভয়াবহ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে (1984 Sikh Genocide)। দিল্লি-সহ দেশের বিভিন্ন প্রান্তে শিখ সম্প্রদায়ের মানুষের উপর নেমে এসেছিল সংগঠিত হিংসার ভয়াবহতা। অভিযোগ, হাজার হাজার নিরপরাধ শিখকে খুন করা হয়, জীবন্ত পুড়িয়ে দেওয়া হয় এবং তাঁদের বাড়িঘর ও দোকানপাটে হামলা চালানো হয়। সেই সময় প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়েও উঠেছিল গুরুতর প্রশ্ন (RSS)।

    এই পরিস্থিতিতে আরএসএস এবং তাদের স্বেচ্ছাসেবকরা শিখ পরিবারগুলিকে আশ্রয় ও নিরাপত্তা দিতে এগিয়ে এসেছিলেন বলে দাবি করা হয়। হিংসার পরিবেশে বহু শিখ পরিবারকে রক্ষা করতে সঙ্ঘের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বলে বিভিন্ন মহলে উল্লেখ করা হয়েছে।

    পরিকল্পিত হিংসার অভিযোগ (1984 Sikh Genocide)

    ইন্দিরা হত্যার পর দিল্লিতে শিখবিরোধী হিংসা কীভাবে ছড়িয়ে পড়েছিল, তা নিয়ে একাধিক তদন্ত, প্রত্যক্ষদর্শীর বিবরণ এবং রাজনৈতিক বিতর্ক রয়েছে। অভিযোগ, তৎকালীন শাসকদল কংগ্রেসের স্থানীয় নেতাদের একাংশ পরিস্থিতিকে কাজে লাগিয়ে শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার পরিকল্পনা করেছিলেন। এমন কথাও বলা হয় যে, শিখদের এমন শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছিল, যা তাঁরা কোনও দিন ভুলতে পারবেন না।

    অভিযোগ, দলীয় কর্মীদের সংগঠিত করা হয়েছিল এবং বস্তি ও পার্শ্ববর্তী গ্রামগুলির সমাজবিরোধীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। শিখদের বাড়ি ও দোকান চিহ্নিত করা হয়। হামলার জন্য ট্রাক জোগাড় করা হয়েছিল। লোহার রড, কেরোসিন ও পেট্রল সংগ্রহেরও অভিযোগ ওঠে।

    ১ নভেম্বর ভোর থেকেই দিল্লির বিভিন্ন এলাকায় হামলা শুরু হয়। লোহার রড এবং কেরোসিন ও পেট্রলভর্তি পাত্র নিয়ে দুষ্কৃতীরা দলবদ্ধভাবে ঘুরে গুরুদ্বার-সহ শিখদের ধর্মীয় ও ব্যক্তিগত সম্পত্তিতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ।

    রকাবগঞ্জ সাহিব গুরুদ্বারে হামলার চেষ্টার ঘটনাও বিশেষভাবে উল্লেখযোগ্য। অভিযোগ অনুযায়ী, উত্তেজিত জনতা গুরুদ্বারের ভিতরে ঢোকার চেষ্টা করলে ভিতরে থাকা লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্রের মালিক এক ব্যক্তি হামলাকারীদের ভয় দেখাতে শূন্যে গুলি চালান। পরবর্তী সময়ে জনতার সংখ্যা আরও বাড়ে। ওই এলাকায় কংগ্রেস নেতা কমলনাথ ও বসন্ত সাঠেকেও দেখা গিয়েছিল বলে অভিযোগ রয়েছে।

    কমলনাথের ভূমিকা নিয়ে প্রশ্ন

    রকাবগঞ্জ সাহিব গুরুদ্বারে হিংসার ঘটনায় কমলনাথের ভূমিকা নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। তাঁর দেওয়া হলফনামায় উল্লেখ ছিল, ১ নভেম্বর দুপুরে গুরুদ্বার ও তার আশপাশে হিংসার খবর পেয়ে তিনি কংগ্রেসের একজন দায়িত্বশীল নেতা হিসেবে সেখানে গিয়েছিলেন। তবে ঠিক কখন তিনি পৌঁছেছিলেন এবং কতক্ষণ সেখানে ছিলেন, সে বিষয়ে স্পষ্ট তথ্য দেওয়া হয়নি বলে অভিযোগ।

    বিভিন্ন সাক্ষ্যপ্রমাণ অনুযায়ী, সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত গুরুদ্বার চত্বরের পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত ছিল। অভিযোগ, দুপুর প্রায় ২টো নাগাদ কমলনাথকে উত্তেজিত জনতার মধ্যে দেখা গিয়েছিল। অন্যদিকে, পুলিশ কমিশনার সেখানে পৌঁছন বিকেল সাড়ে ৩টেয়। এই সময়ের ব্যবধানকে কেন্দ্র করে তাঁর উপস্থিতির উদ্দেশ্য ও ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে (1984 Sikh Genocide)।

    শিখদের রক্ষায় আরএসএসের ভূমিকা

    ১৯৮৪ সালের শিখবিরোধী হিংসার সময় শিখ পরিবারগুলিকে রক্ষা করার ক্ষেত্রে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ভূমিকার কথা উল্লেখ করেছেন বিশিষ্ট শিখ বুদ্ধিজীবী তথা লেখক খুশবন্ত সিং। বিখ্যাত গ্রন্থ ‘এ হিস্ট্রি অব দ্য শিখস’-এর লেখক খুশবন্তের বক্তব্য অনুযায়ী, হিংসার সময় কংগ্রেসের সদস্যদের একাংশ যখন শিখদের নিশানা করছিলেন, তখন আরএসএসের সদস্যরা তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন ঢাল হয়ে।

    খুশবন্ত সিংয়ের বক্তব্য ছিল, ইন্দিরা হত্যার আগে ও পরে দিল্লি-সহ বিভিন্ন জায়গায় হিন্দু-শিখ ঐক্য বজায় রাখতে আরএসএস সম্মানজনক ভূমিকা পালন করেছিল। তাঁর অভিযোগ, ১৯৮৪ সালে কংগ্রেসের নেতাদের একাংশ জনতাকে উসকে দিয়েছিলেন, যার পরিণতিতে তিন হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়।

    তিনি আরও বলেছিলেন, “সেই কঠিন সময়ে অসহায় শিখদের রক্ষা করতে সাহস দেখানোর জন্য আরএসএস এবং বিজেপিকে যথাযথ কৃতিত্ব দেওয়া উচিত। অটলবিহারী বাজপেয়ীর মতো ব্যক্তিও কয়েকটি জায়গায় নিজে হস্তক্ষেপ করে অসহায় ট্যাক্সিচালকদের সাহায্য করেছিলেন।”

    সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ১৯৮৪ সালের সেই ভয়াবহ সময়ে দিল্লি-সহ বিভিন্ন শহরে শিখ পরিবারগুলিকে রক্ষা করতে আরএসএসের স্বেচ্ছাসেবকদের ভূমিকার কথা উল্লেখ করেছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। তাঁদের এই উদ্যোগ হিন্দু-শিখ ভ্রাতৃত্বের এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে তুলে ধরা হয়েছে (RSS)।

    রাজীব গান্ধীর বিতর্কিত মন্তব্য

    ইন্দিরার মৃত্যুর পর তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর একটি মন্তব্যও দীর্ঘদিন ধরে বিতর্কের কেন্দ্রে রয়েছে। ১৯৮৪ সালের ১৯ নভেম্বর এক ভাষণে তিনি বলেছিলেন, “ইন্দিরাজির হত্যার পর দেশে কিছু দাঙ্গা হয়েছিল। মানুষ অত্যন্ত ক্ষুব্ধ হয়ে উঠেছিল এবং কয়েক দিন ধরে মনে হয়েছিল যেন গোটা ভারত কেঁপে উঠেছে। যখন একটি বিশাল গাছ পড়ে যায়, তখন তার আশপাশের মাটি কিছুটা কেঁপে ওঠা স্বাভাবিক।”

    এই মন্তব্যের তীব্র সমালোচনা হয়েছিল। সমালোচকদের বক্তব্য, শিখদের উপর সংগঠিত হামলা ও হত্যাকাণ্ডের নিন্দা করার পরিবর্তে রাজীবের বক্তব্যে সেই হিংসাকে একপ্রকার স্বাভাবিক পরিণতি হিসেবে তুলে ধরা হয়েছিল। হাজার হাজার নিরপরাধ মানুষের মৃত্যুর প্রেক্ষিতে এই মন্তব্য বিশেষভাবে সংবেদনশীল হয়ে ওঠে (1984 Sikh Genocide)।

    কংগ্রেস নেতাদের বৈঠক ও অস্ত্র বিলির অভিযোগ

    ১ নভেম্বর সকালে দিল্লির একাধিক এলাকায় কংগ্রেস সাংসদ সজ্জন কুমারকে দেখা গিয়েছিল বলে প্রত্যক্ষদর্শীদের বিবরণে উঠে এসেছে। পালাম কলোনিতে সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে, কিরণ গার্ডেনে সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে এবং সুলতানপুরীতে সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে তাঁর উপস্থিতির কথা উল্লেখ করা হয়েছে।

    পালাম কলোনির বাসিন্দা রাজকুমার নামে এক হিন্দু প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, পালাম রেলওয়ে প্রধান সড়কে পৌঁছে তিনি একটি জিপে সজ্জন কুমারকে দেখতে পান। জিপটির পিছনে স্কুটার ও মোটরসাইকেলে চড়ে একদল উত্তেজিত মানুষ যাচ্ছিলেন।

    অভিযোগ, সজ্জন কুমারের বক্তব্যে উজ্জীবিত হয়ে ওই জনতা শিখবিরোধী স্লোগান দিচ্ছিল। তাদের মুখে শোনা যাচ্ছিল, “শিখদের মেরে ফেলো!” এবং “ইন্দিরা গান্ধী আমাদের মা, আর এরাই তাঁকে হত্যা করেছে!” এই প্রত্যক্ষদর্শীর বিবরণকে কেন্দ্র করে হিংসা ছড়ানোর ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে।

    জগদীশ টাইটলারের ভূমিকা

    ১৯৮৪ সালের ৫ নভেম্বরের একটি ঘটনা তুলে ধরেছিলেন সাংবাদিক সুদীপ মজুমদার। তাঁর বিবরণ অনুযায়ী, ওই দিন বিকেল ৫টা নাগাদ দিল্লির পুলিশ কমিশনার এস সি ট্যান্ডন সাংবাদিকদের সঙ্গে শহরের পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলেন।

    সেই সময় এক সাংবাদিক প্রশ্ন করেন, শিখবিরোধী হিংসার ঘটনায় গ্রেফতার হওয়া দুষ্কৃতীদের মুক্তি দিতে কংগ্রেস সাংসদ এবং দলের শীর্ষ নেতারা পুলিশকে চাপ দিচ্ছেন কি না। পুলিশ কমিশনার এই অভিযোগ অস্বীকার করেন। তিনি স্পষ্টভাবে জানান, কংগ্রেস বা অন্য কোনও রাজনৈতিক দলের তরফে পুলিশকে কোনও চাপ দেওয়া হচ্ছে না।

    কিন্তু তাঁর বক্তব্য শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হন দিল্লির সদর কেন্দ্রের কংগ্রেস সাংসদ জগদীশ টাইটলার। তাঁর সঙ্গে আরও তিনজন ছিলেন।

    সাংবাদিকের বর্ণনা অনুযায়ী, ঘরে ঢুকেই টাইটলার পুলিশ কমিশনারকে উদ্দেশ্য করে বলেন, “ট্যান্ডন সাহেব, কী হচ্ছে? আমি যে কাজের কথা বলেছিলাম, তা এখনও করেননি কেন?”

    এই ঘটনায় পুলিশ কমিশনার অস্বস্তিতে পড়েন। উপস্থিত সাংবাদিকদের মধ্যেও হাসির প্রতিক্রিয়া দেখা যায়। টাইটলার এরপরও কমিশনারের উপর চাপ সৃষ্টি করতে থাকেন। এক সাংবাদিক তাঁকে সংবাদ সম্মেলনে বিঘ্ন না ঘটানোর অনুরোধ জানালে তিনি পাল্টা বলেন, “এটা আরও বেশি গুরুত্বপূর্ণ।”

    এরপর সাংবাদিকরা টাইটলারকে সংবাদ সম্মেলনে যোগ দিয়ে হিংসার ঘটনায় তাঁর ভূমিকা সম্পর্কে প্রশ্নের উত্তর দেওয়ার আহ্বান জানান। টাইটলার সেখানে বসে পুলিশ কমিশনারকে বলেন, “আমার লোকজনকে হেফাজতে রেখে আপনারা ত্রাণ ও উদ্ধারকাজে বাধা সৃষ্টি করছেন।”

    সুদীপ মজুমদারের দাবি, এই ঘটনার পর কংগ্রেসের ভূমিকা নিয়ে পুলিশ কমিশনারকে আর কোনও প্রশ্ন করা সম্ভব হয়নি। ঘটনাটি সেই সময়ের প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের সম্পর্ক নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করে (1984 Sikh Genocide)।

    দীর্ঘদিন পর বিচারপ্রক্রিয়ায় গতি

    নরেন্দ্র মোদি সরকারের আমলে ১৯৮৪ সালের শিখবিরোধী হিংসার একাধিক পুরনো মামলা নতুন করে সক্রিয় হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কংগ্রেস নেতা সজ্জন কুমার এবং জগদীশ টাইটলারের বিরুদ্ধে চলা মামলাগুলিও ফের বিচারপ্রক্রিয়ার আওতায় আসে।

    ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি দিল্লির একটি আদালত সরস্বতী বিহার এলাকায় বাবা ও ছেলেকে হত্যার মামলায় অভিযুক্ত কংগ্রেস নেতা সজ্জন কুমারকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায়। ১৯৮৪ সালের শিখবিরোধী হিংসার সঙ্গে যুক্ত এই মামলার রায় দীর্ঘদিন ধরে বিচারপ্রত্যাশী পরিবারগুলির কাছে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।

    অন্যদিকে, ২০২৩ সালে সিবিআই জগদীশ টাইটলারের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে। কয়েক দশক ধরে অভিযুক্তদের রাজনৈতিক সুরক্ষা পাওয়ার অভিযোগের পর এই পদক্ষেপগুলি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মধ্যে নতুন করে বিচারের আশা জাগায়।

    সুপ্রিম কোর্টের আইনজীবী তথা শিখ অধিকারকর্মী এইচ এস ফুলকা অতীতে ১৯৮৪ সালের ঘটনাকে কংগ্রেস নেতৃত্বাধীন শিখবিরোধী হত্যাকাণ্ড বলে অভিহিত করেছিলেন। তাঁর বক্তব্য অনুযায়ী, কংগ্রেসের কিছু মুসলিম সমর্থকও হিংসায় জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছিল। অন্যদিকে, বহু সাধারণ হিন্দু নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে শিখদের রক্ষা করেছিলেন (RSS)।

    ইতিহাসের অন্ধকার অধ্যায়

    ১৯৮৪ সালের শিখবিরোধী হত্যাকাণ্ড ভারতের স্বাধীনতা-পরবর্তী ইতিহাসের অন্যতম কলঙ্কজনক অধ্যায়। শুধু ব্যাপক প্রাণহানি ও নৃশংসতাই নয়, এই হিংসার পিছনে রাজনৈতিক মদত এবং প্রশাসনিক নিষ্ক্রিয়তার অভিযোগও ঘটনাটিকে আরও গুরুতর করে তুলেছে।

    সেই ভয়াবহ পরিস্থিতিতে আরএসএসের স্বেচ্ছাসেবকরা শিখ পরিবারগুলিকে আশ্রয় ও নিরাপত্তা দিয়েছিলেন বলে যে দাবি উঠে এসেছে, তা হিন্দু-শিখ সম্প্রীতি এবং বিপদের সময়ে মানবিক দায়িত্ব পালনের দৃষ্টান্ত হিসেবে তুলে ধরা হয়।

    তবে ১৯৮৪ সালের ঘটনাবলির পূর্ণাঙ্গ বিচার এবং রাজনৈতিক ও প্রশাসনিক দায় নির্ধারণের প্রশ্ন আজও ভারতের গণতান্ত্রিক ইতিহাসে গুরুত্বপূর্ণ। নিহতদের পরিবারগুলির ন্যায়বিচার, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মূল্যায়ন এবং ঐতিহাসিক সত্যের পূর্ণাঙ্গ অনুসন্ধানই এই অধ্যায়ের প্রকৃত নিষ্পত্তির জন্য অপরিহার্য (1984 Sikh Genocide)।

     

LinkedIn
Share