Tag: Ram Mandir

Ram Mandir

  • Ram Mandir: ৮৪ সেকেন্ডের অভিজিৎ মুহূর্তে রামলালার প্রাণ প্রতিষ্ঠা, কেন এই বিশেষ সময় বাছা হল?

    Ram Mandir: ৮৪ সেকেন্ডের অভিজিৎ মুহূর্তে রামলালার প্রাণ প্রতিষ্ঠা, কেন এই বিশেষ সময় বাছা হল?

    মাধ্যম নিউজ ডেস্ক: অভিজিৎ মুহূর্তে সম্পন্ন হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা (Ram Mandir) অনুষ্ঠান। ৮৪ সেকেন্ডের এই মুহূর্ত শুরু হচ্ছে ১২ বেজে ২৯ মিনিট ৩ সেকেন্ডে, পবিত্র এই মুহূর্ত চলবে ১২ বেজে ৩০ মিনিট ৩৫ সেকেন্ড পর্যন্ত। এর মধ্যেই রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। প্রাণ প্রতিষ্ঠা ৮৪ সেকেন্ডের হলেও জানা গিয়েছে সমগ্র অনুষ্ঠানটি চলবে ৫০ মিনিট। বেলা ১২টা বেজে ৫ মিনিটে শুরু হবে অনুষ্ঠান। এবং তা শেষ হবে ১২টা ৫৫ মিনিটে।

    কখন ঢুকবেন প্রধানমন্ত্রী

    রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাড়ে দশটার মধ্যেই হাজির হবেন অযোধ্যায়। সকাল ১০:২৫ মিনিটে অযোধ্যার (Ram Mandir) মহর্ষি বাল্মিকী আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে প্রধানমন্ত্রীর বিশেষ বিমান। সেখান থেকে হেলিকপ্টারে অযোধ্যার হেলিপ্যাডে পৌঁছাবেন তিনি। অনুষ্ঠান ১২টা ৫ থেকে শুরু হলেও ১০টা ৫৫ মিনিটেই রাম মন্দির প্রাঙ্গণে পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী। তখন থেকেই রাম মন্দিরের ভিতরে থাকবেন প্রধানমন্ত্রী। দুপুর ১টায় অযোধ্যাতেই জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেই সভা চলবে ২টো পর্যন্ত। অযোধ্যার ওই সভা থেকেই জনগণের উদ্দেশে বক্তব্য রাখবেন তিনি। তারপর কুবের টিলায় যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এখানেই রয়েছে জটায়ু মূর্তি।

    অভিজিৎ মুহূর্ত আসলে কী

    হিন্দু ধর্মের শাস্ত্রবিদদের মতে, ৮৪ সেকেন্ডের অভিজিৎ মুহূর্ত বিশেষ তাৎপর্যপূর্ণ। যে কোনও শুভ কাজ এই সময়ের মধ্যে সম্পন্ন করার পরামর্শ দেন পণ্ডিতরা। ভক্তদের বিশ্বাস রয়েছে, স্বয়ং ভগবান রাম অভিজিৎ মুহূর্তে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। দিনে দু’বার এই অভিজিৎ মুহূর্ত আসে। শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল মধ্যরাত্রের অভিজিৎ মুহূর্তে। জ্যোতিষশাস্ত্র মতে, সারাদিনে মোট ৩০টি মুহূর্ত আসে। অভিজিৎ মুহূর্ত হল অষ্টম মুহূর্ত।

    কেন রাম মন্দিরের উদ্বোধনের জন্য ২২ জানুয়ারি দিনটিকে বাছা হল

    হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, ২২ জানুয়ারি হল বিক্রম সংবত ২০৮০ সালের পৌষ মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথি। জ্যোতিষীরা বলছেন, ২২ জানুয়ারি কর্ম দ্বাদশী তিথি। এই দ্বাদশী তিথি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়। হিন্দু ধর্ম অনুসারে দ্বাদশী তিথিতেই ভগবান বিষ্ণু কচ্ছপের রূপ ধারণ করেছিলেন। ভগবান রামকে ভগবান বিষ্ণুর অবতার মানা হয়। তাই প্রাণ প্রতিষ্ঠায় এই মুহূর্ত বাছা হয়েছে। জ্যোতিষীদের মতে, অভিজিৎ মুহূর্ত, সর্বার্থ সিদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ এবং রবি যোগ। এই তিনটি যোগই তৈরি হয়েছে ২২ জানুয়ারি (Ram Mandir)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ram Mandir: “এই অনুষ্ঠান দেশের উন্নয়নকে নিয়ে যাবে নয়া উচ্চতায়”, বললেন প্রধানমন্ত্রী

    Ram Mandir: “এই অনুষ্ঠান দেশের উন্নয়নকে নিয়ে যাবে নয়া উচ্চতায়”, বললেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: “এই অনুষ্ঠান দেশের উন্নয়নের যাত্রাকে নিয়ে যাবে নয়া উচ্চতায়।” রবিবার কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রাণ প্রতিষ্ঠার (Ram Mandir) অনুষ্ঠানকে ঐতিহাসিক মুহূর্ত বলেও আখ্যায়িত করলেন তিনি।

    কী লিখলেন প্রধানমন্ত্রী?

    সোমবার, ২২ জানুয়ারি উদ্বোধন হবে অযোধ্যায় রাম মন্দিরের। এদিন মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত হবেন ভগবান রাম। এই অনুষ্ঠানে যজমানের ভূমিকা পালন করবেন প্রধানমন্ত্রী। তার আগে তাঁকে শুভেচ্ছা-বার্তা পাঠিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির চিঠির জবাব দিতে গিয়ে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, “অযোধ্যা ধামে রামলালার প্রাণ প্রতিষ্ঠার উৎসবে শুভকামনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমার বিশ্বাস, এই ঐতিহাসিক মুহূর্ত ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে। এই অনুষ্ঠান দেশের উন্নয়নের যাত্রাকে পৌঁছে দেবে নতুন উচ্চতায়।”

    কী লিখেছিলেন রাষ্ট্রপতি?

    প্রধানমন্ত্রীকে লেখা রাষ্ট্রপতির চিঠিতে ছিল ব্রতচারণে মোদির অটুট নিষ্ঠার ভূয়সী প্রশাংসার কথা। রাষ্ট্রপতি লিখেছেন, “আপনি ১১ দিন ধরে যা ব্রত পালন (Ram Mandir) করেছেন, তা শুধু পবিত্র আচারই নয়, ভগবান শ্রীরামের প্রতি আত্মত্যাগ এবং তাঁর কাছে আত্মসমর্পণ করাও।” মহাত্মা গান্ধীর উল্লেখ করে রাষ্ট্রপতি লিখেছেন, “গান্ধীজিও ভাগবান রামের বড় ভক্ত ছিলেন। অযোধ্যার মহোৎসব ভারতের চিরন্তন আত্মার বহিঃপ্রকাশ।”

    তিনি লিখেছেন, “আপনি ভগবান রামের জন্মভূমিতে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে নবনির্মিত মন্দিরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। আমি মনে করতে পারি কীভাবে ধাপে ধাপে আজ আপনি পবিত্রভূমে পৌঁছচ্ছেন।” তিনি আরও লিখেছেন, “আমাদের জাতির এই পুনরুত্থানের সাক্ষী হতে পারায় আমরা খুব ভাগ্যবান।”

    আরও পড়ুুন: “মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর আত্মমর্যাদা বেড়েছে হিন্দুদের”, বললেন শঙ্করাচার্য

    সোমবার, ২২ জানুয়ারি অযোধ্যার মন্দিরে শুরু হয়েছে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান। আচার পালন শুরু হয়েছে ১৬ তারিখ থেকে। এদিন হবে মূল পর্বের অনুষ্ঠান। প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানটি শুরু হবে এদিন দুপুর ১২টা ৫ মিনিটে। তার আগে থেকেই চলছে পুজোআচ্চা। প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে (Ram Mandir) উপস্থিত থাকার কথা হাজার তিনেক ভিভিআইপির। তাঁদের নিরাপত্তায় সতর্ক প্রশাসন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Ram Mandir Inauguration:  ‘রাম রাজ্যে’  উৎসবের মেজাজ, অযোধ্যায় আজ সারা দিন

    Ram Mandir Inauguration:  ‘রাম রাজ্যে’ উৎসবের মেজাজ, অযোধ্যায় আজ সারা দিন

    মাধ্যম নিউজ ডেস্ক: অপেক্ষার অবসান। দীর্ঘ লড়াইয়ের পথ পেরিয়ে অযোধ্যায় আজ, সোমবার, উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের। রাম মন্দিরে রামের মূর্তি রামলালার ‘প্রাণ প্রতিষ্ঠা’র সময় আগত। আর কয়েক ঘণ্টার মধ্যেই এই ‘প্রাণ প্রতিষ্ঠা’র মাধ্যমে মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাম মন্দির উদ্বোধন ঘিরে ভারতজুড়েই বিরাজ করছে উৎসবের মেজাজ। 

    প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের সম্পূর্ণ সূচি

    সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যায় পৌঁছবেন। ১১টায় অযোধ্যায় রাম মন্দির প্রাঙ্গণে পৌঁছবেন প্রধানমন্ত্রী। ১১টা থেকে ১২টা পর্যন্ত মন্দির চত্বর ঘুরে দেখবেন মোদি। দুপুর ১২টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানসূচি বলছে, ঠিক ১২টা ০৫ মিনিটে রামলালার বিগ্রহে ‘প্রাণ প্রতিষ্ঠা’র আচার-অনুষ্ঠান শুরু হবে। এর মধ্যে ৮৪ সেকেন্ড হল বিশেষ মুহূর্ত যখন রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করা হবে। ১টার সময় উদ্বোধনস্থল ছেড়ে বেরোবেন মোদি। এরপর যোগ দেবেন পাশেই আয়োজিত জনসভায়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টো ৩০মিনিট পর্যন্ত চলবে জনসভা। ২টো ৪০ মিনিটে কুবের টিলায় শিব মন্দির দর্শন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    জনসাধারণের জন্য মন্দির দর্শন

    সোমবার দুপুর সওয়া ১২টা থেকে পৌনে ১টার মধ্যে রামমন্দির উদ্ধোধন হবে বলে মন্দির নির্মাণকারী সংস্থা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের তরফে জানা গিয়েছে। সোমবার মন্দির উদ্বোধন হলেও মঙ্গলবার থেকে দর্শনার্থীদের জন্য এই মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের তরফে জানা গিয়েছে যে,  সারা দিনে দু’বার মন্দিরের দরজা খোলা হবে। সকাল ৭টায় মন্দিরের দরজা খোলার পর সাড়ে ১১টার সময় দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হবে। তার পর আবার দুপুর ২টো থেকে দর্শনার্থীরা মন্দিরের ভিতর প্রবেশ করতে পারবেন। সন্ধ্যা ৭টার সময় মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে।

    আরও পড়ুন: ২০ হাজার অতিথির জন্য মহাপ্রসাদ, ‘কন্দমূল, সরযূ নীর’ বাক্সে থাকছে আর কী কী?

    দিনে আরতি হবে তিন বার— সকাল সাড়ে ৬টায় ‘জাগরণ আরতি’, দুপুর ১২টায় ‘ভোগ আরতি’ ও সন্ধ্যা ৭টায় ‘সন্ধ্যারতি’। দর্শনার্থীরা আরতি দিতে চাইলে তাঁদের নির্দিষ্ট সময়ের চেয়ে ৩০ মিনিট আগে মন্দিরের ক্যাম্প অফিসে পরিচয়পত্র নিয়ে হাজির হতে হবে। সেখান থেকে আরতি দেওয়ার পাস সংগ্রহ করলে তার পর আরতি দেওয়ার জন্য মন্দিরে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ram Mandir: রাম মন্দির নির্মাণে অনুদান তারকাদেরও, কে কত দিলেন?

    Ram Mandir: রাম মন্দির নির্মাণে অনুদান তারকাদেরও, কে কত দিলেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরেই হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষার অবসান। আজ সোমবারই রামলালার (Ram Mandir) মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যায়। হাজির থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলিউডের তারকা থেকে শিল্পপতিরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সেখানে। ‘মাহেন্দ্রক্ষণ’-এর যত এগিয়ে আসছে, ততই দেশজুড়ে বাড়ছে উন্মাদনা।

    ২০২০ সালের ৫ অগাস্ট রাম মন্দিরের ভূমি পূজন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৪ বছরের মাথায় উদ্বোধন হচ্ছে মন্দির। জানা গিয়েছে, মন্দির নির্মাণে (Ram Mandir) খরচ হয়েছে প্রায় ১১০০ কোটি টাকা। রামমন্দির তৈরিতে বিপুল আর্থিক অনুদান দিয়েছেন সেলিব্রেটি থেকে সাধারণ মানুষজন। অক্ষয় কুমার থেকে অনুপম খের, হেমা মালিনী আর্থিক অনুদান দিয়েছেন।

    কোন তারকা দিয়েছিলেন কত? দেখে নেওয়া যাক—

    অক্ষয় কুমার

    দিন কয়েক আগেই গত ১৭ জানুয়ারি অক্ষয় কুমার সকলকে অনুরোধ করেছিলেন রাম মন্দিরের (Ram Mandir) নির্মাণে অনুদান দেওয়ার জন্য। সেসময়ই তিনি নিজের অনুদান দেওয়ার বিষয়টিও জানান। কিন্তু টাকার পরিমাণ কোনওভাবেই সামনে আনেন নি তিনি। শোনা যায়, কোটিতে দান করেছেন অক্ষয় কুমার।

    অনুপম খের

    রাম মন্দিরের নির্মাণে ইটের জন্য পয়সা দিয়েছেন অনুপম খের। সে কথা নিজেই জানিয়েছিলেন তিনি এক ভিডিও বার্তায় (Ram Mandir)। তাঁর অনুদানের প্রতিটি ইটের উপর ‘রাম’ লেখা।

    প্রণিতা সুভাষ

    কন্নড়, তেলুগু, তামিল, হিন্দি ছবির অতিপরিচিত মুখ প্রণিতা সুভাষও অনুদান করেছেন রামমন্দির নির্মাণে। জানা গিয়েছে তিনি দিয়েছেন ১ লক্ষ টাকা।

    গৌতম গম্ভীর

    বিজেপি সাংসদ ও প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরের অনুদানের পরিমাণ এক কোটি টাকা।

    মুকেশ খান্না

    ‘শক্তিমান’ও অনুদান করেছেন মন্দির নির্মাণে। তিনি দিয়েছেন এক লক্ষ ১১ হাজার টাকা। নিজেই ট্যুইট করে জানিয়েছিলেন একথা।

    পবন কল্যাণ

    দক্ষিণী অভিনেতা পবন কল্যাণও রাম মন্দির (Ram Mandir) নির্মাণে অর্থ সাহায্য করেছেন বলে জানা যাচ্ছে। পবন দিয়েছেন প্রায় ৩০ লাখ টাকা।

    হেমা মালিনী

    বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনীও অনুদান করেছেন মন্দির নির্মাণে। যদিও অর্থের পরিমাণ সকলের সামনে আনতে চাননি তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ram Mandir: রাম মন্দিরের নির্মাণ ‘জাতীয় গর্বের জাগরণ’, অযোধ্যায় পৌঁছে জানালেন মোহন ভাগবত

    Ram Mandir: রাম মন্দিরের নির্মাণ ‘জাতীয় গর্বের জাগরণ’, অযোধ্যায় পৌঁছে জানালেন মোহন ভাগবত

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবারই অযোধ্যা পৌঁছন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত। রামনগরীতে (Ram Mandir) পা রেখেই মোহন ভাগবত জানান, অযোধ্যার মন্দিরে রামলালার বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমেই ভারতবর্ষের ‘পুনর্নির্মাণ’ অভিযানের সূচনা হতে চলেছে। এর পাশাপাশি তাঁর আরও সংযোজন, ‘দ্বন্দ্ব এবং তিক্ততা’-র অবসান হওয়া উচিত।

    গোটা সমাজের কাছে রাম হল আদর্শ

    প্রসঙ্গত ২০১৯ সালের ৯ নভেম্বর সুপ্রিম কোর্ট রায়ের ভিত্তিতে নির্মাণ হয়েছে রাম মন্দির। আজ সোমবার সেই মন্দিরে (Ram Mandir) রামলালার বিগ্রহের ‘প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠান। উপস্থিত থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই আবহে সমাজমাধ্যমের পাতায় মোহন ভাগবত লেখেন, ‘‘গোটা সমাজের কাছে রাম হল আদর্শ। যে বিতর্ক, যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল, তা এখন শেষ হওয়া উচিত। সেই নিয়ে যে তিক্ততা তৈরি হয়েছিল, তা-ও শেষ হওয়া উচিত। সমাজের আলোকপ্রাপ্ত ব্যক্তিদের এ বার দেখা উচিত, যাতে ওই বিতর্ক নির্মূল হয়।’’

    রাম মন্দিরের নির্মাণ ‘জাতীয় গর্বের জাগরণ’

    প্রসঙ্গত, ৫০০ বছরের লড়াইয়ে তৈরি হচ্ছে রাম মন্দির (Ram Mandir)। মন্দিরের নির্মাণকে ‘জাতীয় গর্বের জাগরণ’ বলে উল্লেখ করেন মোহন ভাগবত। তিনি লিখেছেন, ‘‘রাম জন্মভূমিতে রামলালার প্রবেশ এবং তার প্রাণপ্রতিষ্ঠা আদতে ভারতবর্ষের পুনর্নির্মাণ অভিযানের সূচনা, বৈরিতা ছাড়া সকলকে গ্রহণ, সম্প্রীতি, ঐক্য, উন্নয়ন, শান্তির পথ দেখানোর সূচনা।’’ মোহন ভাগবতের কথায় উঠে এসেছে বিদেশি আক্রমণকারীদের প্রসঙ্গও। তিনি লিখেছেন, ‘‘বিদেশি আক্রমণকারীরা ভারতে মন্দির ধ্বংস করেছে। এক বার নয়, বার বার। ওদের উদ্দেশ্য ছিল ভারতীয় সমাজকে মনোবলহীন করে তোলা, যাতে ওরা দীর্ঘ সময় বাধাহীন ভাবে ভারতে রাজত্ব করতে পারে।’’

    ভারতীয় সমাজে বিশ্বাস, নীতি, অঙ্গীকার কখনওই নত হয়নি

    প্রসঙ্গত, ১৫২৮ সালে রাম মন্দির (Ram Mandir) ধ্বংস করে সেই স্থানে বাবরি মসজিদ গড়ে তোলা হয়েছিল। একথাও উল্লেখ পেয়েছে মোহন ভাগবতের লেখায়। তবে ভারতের ক্ষেত্রে বিদেশি আক্রমণকারীদের কৌশল খাটেনি বলেই মনে করেন মোহন ভাগবত। তাঁর মতে, ‘‘ভারতীয় সমাজে বিশ্বাস, নীতি, অঙ্গীকার কখনওই নত হয়নি। প্রতিহত করার লড়াই এখানে ক্রমাগত চলেছে।’’ তাঁর আরও সংযোজন, ‘‘এই কারণেই বার বার জন্মভূমি (রাম)-র দখল নিয়ে সেখানে মন্দির নির্মাণের চেষ্টা হয়েছে। তার জন্য অনেক যুদ্ধ, লড়াই, আত্মত্যাগও হয়েছে। রাম জন্মভূমি ইস্যু ভারতবাসীর মর্মে প্রবেশ করেছে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ram Mandir Inauguration: ২০ হাজার অতিথির জন্য মহাপ্রসাদ, ‘কন্দমূল, সরযূ নীর’ বাক্সে থাকছে আর কী কী?

    Ram Mandir Inauguration: ২০ হাজার অতিথির জন্য মহাপ্রসাদ, ‘কন্দমূল, সরযূ নীর’ বাক্সে থাকছে আর কী কী?

    মাধ্যম নিউজ ডেস্ক: বাদামি রঙের কাগজের ব্যাগে লালচে মেরুন রঙের কার্ডবোর্ডের বাক্স! ২২ জানুয়ারি, অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা (Ram Mandir Inauguration) লগ্নে আগত ২০ হাজার বিশেষ অতিথির হাতে তুলে দেওয়া হবে বিশেষ এই বাক্স। এটি রামলালার মহাপ্রসাদ (Ram Mandir Prasad)। এই বাক্সে প্রসাদের মিষ্টি ছাড়াও থাকবে আরও বেশ কিছু পুজোর জিনিসপত্র। রবিবার রাতেই একটি ভিডিয়োতে প্রকাশ্যে এসেছে সেই বাক্সের ভিতরের ছবি।

    কারা পাবেন এই বিশশেষ প্রসাদ 

    সোমবার রাম মন্দিরের উদ্বোধনে (Ram Mandir Inauguration) আগত অতিথি এবং সাধু-সন্তদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া রামলালার মহাপ্রসাদের বিশেষ বাক্স। অতিথির মধ্যে যেমন রয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্ব, তেমনই রয়েছেন সিনেমা জগৎ, ক্রীড়া জগতের তারকারাও। এ ছাড়া দেশের বিভিন্ন প্রান্তের ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান এবং সামাজিক বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট জনেদেরও আমন্ত্রণ জানানো হয়েছে অযোধ্যায়। তাঁদের জন্যই বিশেষ ভাবে তৈরি করা হয়েছে রামমন্দিরের মহাপ্রসাদের বাক্সটি। বাক্সের উপরে রয়েছে সোনালি রঙের রাম মন্দিরের ছবি। ডালা খুললেই দেখা যাবে ছোট ছোট খোপে রাখা নানারকম জিনিস। 

    কী কী থাকবে প্রসাদে

    এই বিশেষ বাক্সে থাকবে কন্দমূল, সরযূ নীর, কুমকুম এবং রুদ্রাক্ষ। রাম ভক্তদের বিশ্বাস বনবাসে থাকাকালীন কন্দমূল খেয়েই ক্ষুধা নিবৃত্ত করেছিলেন স্বয়ং রামচন্দ্র। এছাড়াও বাক্সে থাকছে দেশি ঘি, পাঁচ রকমের শুকনো ফল, বেসন এবং চিনি দিয়ে বানানো লাড্ডু। হাতের কব্জিতে বাঁধার জন্য লাল রঙের তাগা, সুপুরি এবং না ভাঙ্গা চল যাকে ‘অক্ষত’ বলা হয়। এর সঙ্গেই একটি ছোট বোতলে সরযূ নদীর জল, একটি কৌটোয় সিঁদুর।

    আরও পড়ুন: রাম মন্দির উদ্বোধনের পর আয় বাড়বে যোগী রাজ্যের, কত হবে জানেন?

    রামলালার মহাপ্রসাদের থালা

    রামলালার প্রসাদের (Ram Mandir Prasad) থালাতেও রয়েছে মাহাত্ম্য। বিশ্বরেকর্ডধারী শেফ বিষ্ণু মনোহর নিজে হাতে তৈরি করছেন রামলালার প্রসাদ। রামলালার প্রসাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাম হালুয়া। ৯০০ কেজি সুজি এবং ১০০০ কেজি চিনি দিয়ে প্রায় ৭ হাজার কেজি রাম হালুয়া তৈরি করা হবে। এতে ব্যবহৃত হবে আড়াই হাজার গ্যালন দুধ এবং ৩০০ কেজি কাজু। ১৪০০ কেজি ওজনের একটি কড়াইতে এই রাম হালুয়া প্রসাদ রাঁধবেন বিষ্ণু মনোহর। নাগপুর থেকে বয়ে বয়ে অযোধ্যা নিয়ে যাওয়া হয়েছে এই বিরাট কড়াইটি। জানা গিয়েছে, রামলালার এই মহাপ্রসাদ পাবেন মোট দেড় লাখ রাম ভক্ত। অতীতে এমন ঘটনা নজিরবিহীন। এ ছাড়াও রাম মন্দিরের মহাপ্রসাদের তালিকায় রয়েছে থেপলা, আমন্ড বাদাম, কড়াইশুঁটির কচুরি। প্রাণ প্রতিষ্ঠা উৎসবের সময় এই প্রসাদগুলি রামলালার সামনে অর্পণ করা হবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Ram Mandir: রাম মন্দির উদ্বোধনের পর আয় বাড়বে যোগী রাজ্যের, কত হবে জানেন?

    Ram Mandir: রাম মন্দির উদ্বোধনের পর আয় বাড়বে যোগী রাজ্যের, কত হবে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: যে মন্দিরকে ঘিরে বহু বিতর্ক হয়েছে, যে মন্দির (Ram Mandir) তৈরি করতে গিয়ে দিতে হয়েছে আত্মবলিদান, সেই মন্দিরই হাল ফেরাবে উত্তরপ্রদেশের অর্থনীতির। অন্তত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিপোর্ট থেকে তা-ই জানা গিয়েছে। এই রিপোর্টে বলা হয়েছে, অযোধ্যার রাম মন্দির এবং অন্যান্য পর্যটনস্থলগুলি থেকে রাজস্ব আয় হতে পারে ২০-২৫ হাজার কোটি টাকা।

    এসবিআইয়ের রিপোর্ট

    রবিবার এসবিআইয়ের তরফে প্রকাশ করা হয় রিপোর্টটি। সেখানে দেখা গিয়েছে, কেন্দ্রের পিলগ্রিমেজ রিজুভেনেশন অ্যান্ড স্পিরিচুয়াল হেরিটেজ অগমেন্টেশন ড্রাইভ প্রকল্পে আদতে লাভবান হতে চলেছে উত্তরপ্রদেশই। এ রাজ্যের বাজেট থেকে জানা গিয়েছে, ২০২৪ অর্থবর্ষে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে ২.৫ লাখ কোটি টাকা। এর সঙ্গে পর্যটন বাবদ আয় ধরলে টাকার অঙ্কটা হবে স্ফীতকায়। যা আদতে শক্ত করবে রাজ্যের অর্থনীতির ভিত।

    বাড়বে পর্যটক

    এসবিআইয়ের রিপোর্ট থেকে জানা গিয়েছে, ২০২২ সালের তুলনায় ২০২৩-এ উত্তরপ্রদেশে পর্যটকের সংখ্যা হয়েছে দ্বিগুণ। রিপোর্টে বলা হয়েছে, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর এবং উত্তরপ্রদেশ সরকারের পদক্ষেপের ফলে আমরা আশা করছি, উত্তরপ্রদেশে পর্যটকরা যা ব্যয় করবেন, তার পরিমাণ চলতি বছরের শেষে পেরিয়ে যাবে ৪ লাখ কোটি টাকার গণ্ডি। রিপোর্ট (Ram Mandir) থেকেই জানা গিয়েছে, ২০২২ সালে দেশের পর্যটকদের কাছ থেকে উত্তরপ্রদেশ সরকারের রোজগার হয়েছিল ২.২ লাখ কোটি টাকা। ওই বছর যোগী রাজ্যে বেড়াতে আসা ভিনদেশিদের থেকে সরকার আয় করেছিল ১০ হাজার কোটি টাকা। সব মিলিয়ে ওই বছর অযোধ্যা দর্শনে এসেছিলেন ২.২১ কোটি পর্যটক।

    আরও পড়ুুন: ৮ লক্ষ প্রদীপশিখায় রামের ছবি, তৃণমূল নেতার উদ্যোগে বিস্মিত ভাটপাড়া

    রাম মন্দির উদ্বোধনের পরে যে এই সংখ্যাটা আরও বাড়বে, সে ব্যাপারে নিশ্চিত উত্তরপ্রদেশ সরকার। সেই কারণেই রাম জন্মভূমিতে তৈরি হয়েছে আস্ত একটি বিমানবন্দর। ঢেলে সাজানো হয়েছে অযোধ্যা রেলস্টেশনকেও। সরকারের আশা, রাম মন্দির দর্শনের পর রামের স্মৃতিবিজড়িত স্থানগুলি দর্শন করবেন পর্যটকরা। কেবল তাই নয়, রামের সঙ্গে সম্পৃক্ত রয়েছে নেপাল এবং শ্রীলঙ্কাও। নেপালে রামের শ্বশুরবাড়ি। আর লঙ্কায় রাবণ-বধ করেছিলেন ভগবান। এই তিন দেশের সহযোগিতায় যদি একটি ট্যুরিস্ট ম্যাপ তৈরি করা যায়, তাহলে পর্যটকের আনাগোনা আরও বাড়বে বলেই আশা সংশ্লিষ্টমহলের (Ram Mandir)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: রাম মন্দির উদ্বোধনের আগে নজরুলগীতির ভিডিও পোস্ট প্রধানমন্ত্রীর!

    PM Modi: রাম মন্দির উদ্বোধনের আগে নজরুলগীতির ভিডিও পোস্ট প্রধানমন্ত্রীর!

    মাধ্যম নিউজ ডেস্ক: দোরগোড়ায় রাম মন্দির উদ্বোধনের শুভক্ষণ। দেশজুড়ে উন্মাদনা তুঙ্গে। তার আগে কাজি নজরুল ইসলামের ‘মন জপ নাম’ গানের একটি ভিডিও পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। শিল্পী পায়েল কর বাঙালি। গানটি তাঁরই গাওয়া।

    প্রধানমন্ত্রীর বার্তা…

    ভিডিও পোস্ট করে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, “পশ্চিমবঙ্গের মানুষের ভগবান রামের প্রতি প্রবল ভক্তি ও শ্রদ্ধা রয়েছে। আপনাদের জন্য রইল বিখ্যাত নজরুলগীতি মন জপ নাম।” রাজনৈতিক মহলের একাংশের মতে, বাংলায় রাম-নাম সম্বলিত গানের ভিডিও পোস্ট করে প্রধানমন্ত্রী আসলে চেয়েছেন রাম নিয়ে বাঙালির আবেগটাকে উসকে দিতে। ২২ জানুয়ারি অযোধ্যায় হবে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান। এদিন পশ্চিমবঙ্গে মিছিল করবে তৃণমূল। নাম দেওয়া হয়েছে সংহতি যাত্রা। এনিয়ে আদালতে গিয়েছিল বিজেপি। সেখানে শর্ত সাপেক্ষে মিলেছে মিছিলের অনুমতি।

    সাজো সাজো রব অযোধ্যায়

    রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানকে কেন্দ্র করে সাজো সাজো রব অযোধ্যায়। ইতিমধ্যেই শহরের দখল নিয়ে নিয়েছে এসপিজি। সোমবার ১২টা ১৫ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিটের মধ্যে হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। সেই সময় মন্দিরের ভিতরে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী (PM Modi) সহ পাঁচজন। এঁদের মধ্যে রয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল ও অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যন্দ্র দাস। বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার পরে হবে আরতি। সকাল থেকে শুরু হওয়া বিশেষ পুজো শেষ হবে এই আরতিতেই। প্রাণ প্রতিষ্ঠার পুরো অনুষ্ঠানটি করবেন তিনটি দলে ভাগ হওয়া পুরোহিতরা। একটি দলের নেতৃত্ব দেবেন স্বামী গোবিন্দ দেবগিরি মহারাজ, আর একটি দলের নেতৃত্ব দেবেন শঙ্করাচার্য বিজেন্দ্র সরস্বতী এবং অন্য দলটি গঠিত হয়েছে কাশীর পণ্ডিতদের নিয়ে।

    প্রাণ প্রতিষ্ঠার মূল অনুষ্ঠান ২২ জানুয়ারি হলেও, আচার-অনুষ্ঠান শুরু হয়েছে গত ১৬ তারিখ থেকে। মন্দির উদ্বোধনের প্রস্তুতি-পর্ব খতিয়ে দেখতে শুক্রবার অযোধ্যায় গিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অনুষ্ঠানের সব কিছুই মসৃণ গতিতে চলছে বলে জানান তিনি। মন্দির উদ্বোধন উপলক্ষে অযোধ্যায় আমন্ত্রণ জানানো হয়েছে দেশ-বিদেশের সাত হাজার মানুষকে। এঁদের মধ্যে ভিভিআইপি রয়েছেন তিন হাজার। তাঁদের থাকার জন্য ভাড়া করা হয়েছে হোটেল। ব্যবস্থা করা হয়েছে গাড়ি পার্কিংয়ের। ঢেলে সাজানো হয়েছে অযোধ্যা রেলস্টেশন। তৈরি করা হয়েছে বিমান বন্দরও। ডিসেম্বরের ৩০ তারিখে এই বিমানবন্দর এবং রেলস্টেশনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) স্বয়ং।

    আরও পড়ুুন: ‘‘গতবার ওঁর ১২ আসন নিয়েছি, এবার আরও ১২টা গেলে…’’, মমতাকে কটাক্ষ দিলীপের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Dilip Ghosh: ‘‘গতবার ওঁর ১২ আসন নিয়েছি, এবার আরও ১২টা গেলে…’’, মমতাকে কটাক্ষ দিলীপের

    Dilip Ghosh: ‘‘গতবার ওঁর ১২ আসন নিয়েছি, এবার আরও ১২টা গেলে…’’, মমতাকে কটাক্ষ দিলীপের

    মাধ্যম নিউজ ডেস্ক: কড়া নাড়ছে লোকসভা ভোট। দিল্লিতে কংগ্রেস-তৃণমূল-সিপিএমের সখ্যতা সামনে এলেও, এরাজ্যে একলা চলার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে মুর্শিদাবাদে দলীয় বৈঠকও করেছেন। দুর্নীতি ইস্যুতে কোণঠাসা তৃণমূলের লোকসভা নির্বাচনে ভালোই ভরাডুবি হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। গত ২০১৯ সালের নির্বাচনে নিজেদের জেতা ১২টি আসন খোয়াতে হয়েছিল ঘাষফুল শিবিরকে। যা  নিয়ে শনিবার কটাক্ষ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মেদিনীপুরের সাংসদের দাবি, ২০১৯ সালেও একই দাবি করেছিলেন মমতা। এবারও আসন খুইয়ে ধাক্কা খেয়ে চুপ করে যেতে হবে বলে দাবি তাঁর।

    কী বললেন দিলীপ ঘোষ?

    প্রতিদিনের মতো শনিবারও সকালে নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে বের হন দিলীপ বাবু (Dilip Ghosh)। সেখানেই সংবাদমাধ্যম ঘিরে ধরে তাঁকে। আসন্ন লোকসভা নির্বাচনে মমতা ৪২টির মধ্যে ৪২ আসনের লক্ষ্য বেঁধে দেওয়া নিয়ে প্রতিক্রিয়া চাইলে বলেন, ‘‘২০১৯ সালেও একই কথা বলেছিলেন উনি। কিন্তু ওঁর থেকে ১২টি আসন নিয়ে নিয়েছিলাম আমরা। আরও ১২টি আসন গেলে, ধাক্কা খেয়ে চুপ করে যাবেন উনি। আর দিল্লির কথা বলবেন না। দলকে বাঁচিয়ে রাখুন। নেতাদের বাঁচান। যেভাবে উইকেট পড়ছে, ইডি-সিবিআই যেভাবে সক্রিয় হয়ে উঠেছে, ভোটের আগে নেতা থাকবে তো? মানুষ চাইছেন, বাংলা থেকে এঁরা সাফ হোন।’’ কংগ্রেস-তৃণমূলের দিল্লিতে দোস্তি আর রাজ্যে কুস্তি প্রসঙ্গে দিলীপবাবুর (Dilip Ghosh) সাফ বক্তব্য, ‘‘আগামী নির্বাচনে বিজেপি জিততে চলেছে। কে দু’নম্বরে আসবে, সেই নিয়ে লড়াই চলছে। এতে বিজেপি-র কিছু যায় আসে না। আমাদের দালাল ধরার প্রয়োজন নেই।’’

    প্রসঙ্গ রাম মন্দির

    রাম মন্দিরে ইতিমধ্যে ১০১ কেজি সুন্দরবনের মধু পাঠিয়েছেন দিলীপ। উদ্বোধনের দিন অযোধ্যায় দলে দলে ভক্তদের যেতে নিষেধ করেছে কেন্দ্র। এনিয়ে দিলীপবাবুর (Dilip Ghosh) বক্তব্য, ‘‘কোটি কোটি মানুষ ২২ জানুয়ারি অযোধ্যা যেতে আগ্রহী। কিন্তু অযোধ্যা ছোট্ট একটি শহর। এত মানুষের জন্য ব্যবস্থাপনা অসম্ভব। বরং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তাই ২২ জানুয়ারির পর সব রাজ্যকে আলাদা আলাদা সময় দেওয়া হয়েছে।’’ জানা গিয়েছে, ভক্তদের অযোধ্যা নিয়ে যেতে হাওড়া থেকে প্রথম আস্থা স্পেশাল ছুটবে ২৯ জানুয়ারি। এরকম পাঁচটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ট্রেনের টিকিটের দাম ১৬০০ টাকা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ram Mandir: রামলালার প্রাণ প্রতিষ্ঠা, বাংলা থেকে দিলীপ ঘোষ পাঠালেন ১০১ কেজি মধু

    Ram Mandir: রামলালার প্রাণ প্রতিষ্ঠা, বাংলা থেকে দিলীপ ঘোষ পাঠালেন ১০১ কেজি মধু

    মাধ্যম নিউজ ডেস্ক: মাঝে মাত্র আর একটা দিন। তারপরেই দীর্ঘ প্রতীক্ষার অবসান। অযোধ্যায় নবনির্মিত মন্দিরে (Ram Mandir) রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হবে। দেশজুড়ে এখন সাজো সাজো রব। পাড়ায় পাড়ায় রাম পুজোর প্রস্তুতিও চলছে। রাম নগরীতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দেশ, বিদেশ থেকে আসছে রামলালার জন্য সামগ্রী ও উপহার। বাংলা থেকে রামের জন্য বিশেষ সামগ্রী পাঠালেন দিলীপ ঘোষ। মেদিনীপুরের সাংসদ রামলালার জন্য পাঠালেন ১০১ কেজি খাঁটি মধু। প্রসঙ্গত, রামলালার জন্য রাজস্থান থেকে ঘি, বৃন্দাবন থেকে লাড্ডু, সীতার বাড়ি জনকপুর থেকেও পাঠানো হয়েছে উপহার। রামলালার জন্য এসেছে ২৪ কুইন্টাল ওজনের ঘণ্টাও। অযোধ্যাজুড়ে শুরু হয়ে গিয়েছে উৎসব। সাধারণ মানুষের পাশাপাশি, অসংখ্য রাম ভক্ত, সাধু সন্তদের ভিড়ে ঠাসা রাম নগরী।

    কী বলছেন দিলীপ ঘোষ 

    জানা গিয়েছে, শুক্রবারই দিলীপবাবুর পাঠানো সুন্দরবনের এই বিশেষ মধু পৌঁছে গিয়েছে অযোধ্যায়। সূত্রের খবর, দুধের ক্যানে করে পাঠানো হয়েছে এই মধু। রামলালার জন্য মধু পাঠিয়ে দিলীপবাবু সংবাদমাধ্যমকে বলেন, “দেশের বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই অযোধ্যায় রামের (Ram Mandir) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে বিদেশ থেকেও পুণ্যার্থীরা বিভিন্ন সামগ্রী পাঠাচ্ছেন। আর বাংলা কেন পিছিয়ে থাকবে। তাই মধু পাঠানোর উদ্যোগ।”  সুন্দরবনের মধু খুবই জনপ্রিয়। মনে করা হচ্ছে ২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠার উৎসবে কাজে লাগবে এই মধু।

    গত ১ বছর ধরে চলেছে মধু সংগ্রহের কাজ

    জানা গিয়েছে, মধু পাঠানোর পরিকল্পনা গত ১ বছর ধরেই চলছে। এবিষয়ে দিলীপ ঘোষ জানিয়েছেন, মধুর বিষয়ে তিনি গত বছরের জুন-জুলাইয়ে তিনি সুন্দরবনের পাথরপ্রতিমা অঞ্চলের বাসিন্দা, রাম ভক্ত হরিপদ মণ্ডলের সঙ্গে যোগাযোগ করেছিলেন। হরিপদ, তাঁর ছেলে গোকুল এবং এলাকার আরও কিছু মানুষকে সঙ্গে নিয়ে গত ৬ মাস ধরে (Ram Mandir) মৌমাছির চাক থেকে প্রভু রামের জন্য এই বিশেষ মধু সংগ্রহ করার কাজ চলে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share