Tag: Ramchandra Das

  • Suvendu Adhikari: পাঁচ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠের মঞ্চ থেকে মমতাকে নিশানা শুভেন্দুর

    Suvendu Adhikari: পাঁচ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠের মঞ্চ থেকে মমতাকে নিশানা শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পাঁচ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠের ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ছড়াল। মঙ্গলবারের এই সভা থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একই সঙ্গে অনুষ্ঠানে তরুণ প্রজন্মের ব্যাপক উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। রাজ্যের দীর্ঘ বামফ্রন্ট ও তৃণমূল শাসনকালের সমালোচনা করে সনাতন ধর্মের বিরোধিতাকারীদের বিরুদ্ধে সরব হওয়ার (Hanuman Chalisa Event) আহ্বানও জানান মুখ্যমন্ত্রী।

    এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্ত রামচন্দ্র দাস। পাশাপাশি মঞ্চে ছিলেন রাজ্যের মন্ত্রিসভার সদস্য তাপস রায়, প্রতিমন্ত্রী উমেশ রায়, চিকিৎসক তথা মন্ত্রী ইন্দ্রনীল খাঁ এবং কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র মীনা দেবী পুরোহিত। অনুষ্ঠানের আয়োজক অগ্রসেন ধাম এবং সংশ্লিষ্ট উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শুরু করেন শুভেন্দু।

    ‘প্রত্যাশা পূরণ করাই আমাদের লক্ষ্য’ (Suvendu Adhikari)

    যুবসমাজের ভূমিকার কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, “পশ্চিমবঙ্গের তরুণ প্রজন্ম যে প্রত্যাশা নিয়ে এই সরকারকে ক্ষমতায় এনেছে, সেই প্রত্যাশা পূরণ করাই আমাদের লক্ষ্য। এই সরকার কোনও নির্দিষ্ট গোষ্ঠীর নয়, আপনাদের সকলের সরকার। এই বিষয়টি মনে রাখতে হবে।”

    এরপরই রাজ্যের রাজনৈতিক ইতিহাসের প্রসঙ্গ তুলে ধরে গত ৩৪ বছরের বামফ্রন্ট এবং ১৫ বছরের তৃণমূল শাসনকালের সমালোচনা করেন তিনি। তাঁর অভিযোগ, ওই সময়ে রাজ্যে ধর্মীয় স্বাধীনতা ও হিন্দু ধর্মীয় আচার পালনের ক্ষেত্রে নানা বাধার সম্মুখীন হতে হয়েছে মানুষকে।

    নিশানায় মমতা

    নাম না করেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দু বলেন, “তৎকালীন মুখ্যমন্ত্রী ২০২৪ সালের ২২ জানুয়ারি পার্ক সার্কাসে মিছিল করে রামমন্দিরের বিরোধিতা করেছিলেন।” মহাকুম্ভকে ‘মৃত্যুকুম্ভ’ বলে কটাক্ষ করার অভিযোগ এবং কাকদ্বীপের সূর্যনগরে কালীপ্রতিমা পুলিশি গাড়িতে তোলার ঘটনাও তাঁর বক্তব্যে উঠে আসে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, “যে সরকারের প্রধান ২০২৫ সালে কাকদ্বীপের সূর্যনগরে মা কালীর প্রতিমা পুলিশের বন্দি পরিবহণে তুলেছিলেন, তাঁকেই এবার মহালয়ার দিনে দিল্লি পুলিশের বন্দি পরিবহণে উঠতে হয়েছে। এটাই শক্তি, এটাই মায়ের মহিমা।”

    সনাতন ধর্মের বিরোধিতাকারীদের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে সক্রিয় হওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, যারা নির্বাচনে জয়ী হতে পারে না, অথচ সনাতন ধর্মকে আক্রমণ করে, রামমন্দির নির্মাণের বিরোধিতা করে কিংবা গীতাপাঠ ও হনুমান চালিশা পাঠের বিরোধিতা করে, তাদের উপযুক্ত জবাব দেওয়া প্রয়োজন। শুভেন্দুর (Suvendu Adhikari) কথায়, “এই ধরনের অপচেষ্টার বিরুদ্ধে যুবসমাজকে প্রতিবাদ করতে হবে। সোশ্যাল মিডিয়ায়, রাস্তায়, নিজেদের বাড়িতে এবং মন্দির থেকেও প্রতিবাদের আওয়াজ তুলতে হবে।”

    এদিনের সভা থেকে আগামী দিনে রাজ্যে একাধিক বড় ধর্মীয় আয়োজনের কথাও ঘোষণা করেন শুভেন্দু। তিনি জানান, আগামী ১৫ জানুয়ারি গঙ্গাসাগরে পুণ্যস্নান করতে আসবেন জগদগুরু রামভদ্রাচার্য। তাঁকে রাষ্ট্রীয় অতিথির মর্যাদা দেওয়া হবে। সরকারি হেলিকপ্টারে তাঁকে কপিল মুনির আশ্রমে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।

    দশ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

    এছাড়াও আগামী ২৯ ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দশ লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হবে। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা আরএসএস প্রধান মোহন ভাগবত এবং (Hanuman Chalisa Event) যোগগুরু রামদেবের।

    শুধু তাই নয়, ২০২৭ সালের ১৬ থেকে ২৪ জানুয়ারি কলকাতায় রামানন্দ মিশনের উদ্যোগে ১০০৮ কুণ্ডলীর সনাতন মহাসভার আয়োজন করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। রাজ্যে রামানন্দ মিশনের একটি আশ্রম এবং (Suvendu Adhikari) বৃহৎ গোশালা গড়ে তোলার ইচ্ছার কথাও প্রকাশ করেন তিনি। ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারের বার্তা দিয়েই এদিনের বক্তব্য শেষ করেন মুখ্যমন্ত্রী।

     

LinkedIn
Share