Tag: ramnavami

ramnavami

  • Ramnavami: রামনবমীতে তৈরি হচ্ছে তিনটে বিশেষ যোগ! জানুন পুজোর মাহাত্ম্য এবং শুভক্ষণ

    Ramnavami: রামনবমীতে তৈরি হচ্ছে তিনটে বিশেষ যোগ! জানুন পুজোর মাহাত্ম্য এবং শুভক্ষণ

    মাধ্যম নিউজ ডেস্ক: ৩০ মার্চ রামনবমী (Ramnavami)। চলতি বছরের রামনবমী অনেকগুলি কারণে বিশেষ। যেমন এবার রাম নবমীতে (Ramnavami) একসঙ্গে তিনটি যোগ হচ্ছে। সর্বার্থ সিদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ এবং গুরু পুষ্য যোগ। এই তিনটি যোগ খুবই শক্তিশালী। ব্যক্তিজীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসে। রাম নবমীর (Ramnavami) পুজো বা মন্ত্রসিদ্ধির জন্য এই যোগ অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

    ভগবান রামের জন্ম

    পুরাণ অনুযায়ী রমন্তে সর্বত্র ইতি রামঃ  যার অর্থ হল রাম যিনি সর্বত্র বিরাজ করেন। অযোধ্যার রাজা দশরথ ও রানি কৌশল্যার সন্তান রামচন্দ্র। পৌরাণিক মত অনুসারে, চৈত্রমাসের শুক্লপক্ষের নবমী তিথিতে দেবতা রামের জন্ম হয়। ভক্তরা এই দিনটিকে রামের জন্মতিথি হিসাবে পালন করেন। ভগবান বিষ্ণুর সপ্তম অবতার মানা হয় রামচন্দ্রকে। ভক্তদের বিশ্বাস, ভগবান বিষ্ণু বিভিন্ন সময় পৃথিবীতে মানব অবতার রূপে জন্ম নিয়েছিলেন অসুরদের অত্যাচার শেষ করার জন্য। লঙ্কার রাজা রাবণকে শাস্তি দেওয়ার জন্যই রাম অবতার রূপে মর্তে আবির্ভূত হয়েছিলেন তিনি। রাবণ ছিলেন বরপ্রাপ্ত। ত্রিভুবন জয়ের ইচ্ছায় অনেক দেবতাকেও তিনি পরাস্ত করেন। তখনই ভগবান বিষ্ণু মানবরূপে আবির্ভূত হয়ে পৃথিবীতে ধর্মরক্ষার জন্য রাবণকে যুদ্ধে পরাজিত করেন। রামভক্তদের কাছে রামের এই বিজয়, ধর্মযুদ্ধে জয়ও বটে। তাই তাঁরা রামনবমীর দিনটিকে খুব নিষ্ঠা সহকারে পালন করেন।

    এ দিন পুজো করলে কী ফল মেলে

    বিশ্বাসমতে, এ দিন ভক্তি সহকারে পুজো করলে ভক্তদের মনের আকাঙ্ক্ষা পূরণ হয়। শ্রীরামচন্দ্র তাঁর ভক্তদের সমস্ত সংকট থেকে রক্ষাও করেন। অনেক জায়গায় রামনবমীর (Ramnavami) দিন ভগবান রামের সঙ্গেই দেবী দুর্গারও পুজোও সম্পন্ন হয়। 

    সনাতন পঞ্চাঙ্গ অনুসারে, চৈত্র মাসকে হিন্দু নববর্ষের সূচনা বলে মনে করা হয়। এই সময় নয় দিন ধরে দেবী দশভূজার পুজো করা হয়। এই পুজো বাসন্তী পুজো নামেও পরিচিত। নবম দিনটিকে বিশেষ বলে মনে করা হয়। এইদিন একদিকে যেমন মাতা সিদ্ধিদাত্রীর পুজো করেন ভক্তরা, তেমনি এই দিনে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হিসেবে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামেরও পুজো করা হয়। এই বছর ২০২৩ সালে, চৈত্র নবরাত্রি ২২ মার্চ ২০২৩ থেকে শুরু হয়েছে। 

    এবারের রাম পুজোর শুভক্ষণ

    নবমী তিথি শুরু: ২৯ মার্চ, ২০২৩, রাত ৯.০৭ মিনিট থেকে

    নবমী তিথি শেষ: ৩০ মার্চ, ২০২৩ রাত সাড়ে এগারোটায়

    রাম নবমী পুজোর মুহূর্ত

    রাম নবমী ২০২৩ অভিজিৎ মুহূর্ত: ৩০শে মার্চ, ২০২৩, সকাল ১১.১৭ মিনিট থেকে দুপুর ১.৪৬ মিনিট পর্যন্ত

    রাম নবমী ২০২৩ মোট পুজোর সময়কাল: ২ ঘন্টা ২৮ মিনিট

    রাম নবমী পুজো পদ্ধতি

    রাম নবমীর দিন সকালে তাড়াতাড়ি স্নান করুন এবং পরিষ্কার কাপড় পরিধান করুন। 
    দোলনায় ভগবান রামের শিশুরূপ রাখুন।
    একটি কলসির উপর আম পাতা এবং নারকেল রাখুন।
    ভগবান রামকে ধূপ, প্রদীপ, ফল, ফুল, বস্ত্র ও অলঙ্কার নিবেদন করুন।
    ভগবান রামের উদ্দেশ্যে মিষ্টি, ক্ষীর, হালুয়া, গুড় এবং চিনি নিবেদন করুন।
    শেষে বিষ্ণু সহস্রনাম পাঠ করুন এবং ভগবান বিষ্ণুর আরতি করুন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

     

     

     

  • BJP attacks Rahul Gandhi: “আপনি কি ‘ভোট সময়ের হিন্দু’?” রাহুলকে প্রশ্ন বিজেপির

    BJP attacks Rahul Gandhi: “আপনি কি ‘ভোট সময়ের হিন্দু’?” রাহুলকে প্রশ্ন বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: রামনবমীর(Ramnavami) রেশ মেলায়নি। ফের আলোচনার কেন্দ্রে ভগবান শ্রীরামচন্দ্র। এবার রাম নিয়ে রাহুল গান্ধিকে (Rahul Gandhi) আক্রমণ করলেন সম্বিত পাত্র (Sambit Patra)। কংগ্রেসের সাংসদকে ‘চুনাভি হিন্দু’ বা ‘ভোট সময়ের হিন্দু’ আখ্যা দিয়েছেন বিজেপির (BJP) মুখপাত্র। তাঁর মতে, ভোটে সুবিধা পেতেই রাহুল গান্ধি হিন্দু হয়েছেন। 

    বিজেপির হিন্দুত্ববাদকে বরাবরই আক্রমণ করে এসেছে কংগ্রেস। সংবাদমাধ্যমের সামনে তারই পাল্টা দিলেন বিজেপি নেতা। দিন কয়েক আগে কংগ্রেসের তরফে রামের অস্তিত্ব নিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করে শতাব্দী প্রাচীন দলটি। এর তীব্র সমালোচনা করেন সম্বিত। বিজেপির মুখপাত্র নিশানা করেছেন কংগ্রেসের সাংসদ তথা গান্ধি পরিবারের সদস্য রাহুলকে। তিনি বলেন, রামকে নিয়ে রাহুল গান্ধির সাম্প্রতিক মন্তব্যের জেরে স্পষ্ট হয়ে গিয়েছে কংগ্রেসের চরিত্র। রামের অস্তিত্বে সন্দেহ প্রকাশ করে তারা দেশের শীর্ষ আদালতে হলফনামা দাখিল করেছে। এর পরেই সম্বিত প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন রাহুলের দিকে। বলেন, আমি রাহুলকে বলতে চাই, আপনি কি রামের অস্তিত্বে বিশ্বাস করেন? রাহুল নিজেকে হিন্দু বলে দাবি করেন। তিনি কি হিন্দু না কি ভোটের কারণে হিন্দুত্বের ভেক ধরেছেন? 

    সম্প্রতি রাহুল বলেছিলেন, বিজেপিরই অনেকে পুনর্জন্ম তত্ত্বে বিশ্বাস করেন না। তাঁরা রামের অস্বিত্ব মানবেন কীভাবে? এরই জবাব দিতে গিয়ে রাহুলকে ‘ছদ্মবেশী হিন্দু’ বলে দাগিয়ে দেন বিজেপির মুখপাত্র। সংবিধান এবং বিচারব্যবস্থার প্রতি রাহুলের বিশ্বাস নিয়েও প্রশ্ন তোলেন সম্বিত। পদ্মশিবিরের এই নেতা বলেন, রাহুল গান্ধি একজন সাংসদ। তিনি কীভাবে এমন বেফাঁস মন্তব্য করেন। এদেশের একটা বড় অংশের মানুষ ভগবান রামের অস্তিত্ব নিয়ে সংশয় প্রকাশ করেন না। এমতাবস্থায় রাহুল যদি তা করেন তবে তাতে দেশে আইন-শৃঙ্খলার অবনতি ঘটতে পারে। সম্বিতের মতে, রাহুলের সাম্প্রতিক মন্তব্যের জেরেই দেশের বিভিন্ন জায়গায় রামনবমীতে অশান্তির ঘটনা ঘটেছে। 

    এর পরেই সম্বিত রাজস্থানের কারাউলির উদাহরণ টেনে আনেন। তিনি বলেন, কারাউলিতে রামনবমীর মিছিলে ইট-পাটকেল ছোড়া হয়েছে। দেশের নেতাদের একাংশের মন্তব্যই এই ঘটনার জন্য দায়ী বলে মনে করেন সম্বিত। তিনি বলেন, রাহুলের মতো নেতারা ক্ষমতা দখল করতে যা খুশি তাই করতে পারেন। 

    রাহুলের পাশাপাশি এদিন বিজেপির মুখপাত্র আক্রমণ শানিয়েছেন শিবসেনার (Shiv Sena) দিকেও। শিবসেনা প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Maharashtra CM Uddhav Thackeray) বলেন, রাম না জন্মালে রাজনীতি করার ইস্যুই পেত না বিজেপি। এদিন তারই পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে সম্বিত বলেন, বিজেপিকে আক্রমণ করতে গিয়ে শিবসেনা নেতারা অযথা ভগবান রামকে টেনে আনছেন। এটা সস্তা রাজনীতি ছাড়া আর কিছুই নয়। বিজেপি মুখপাত্রের মতে, তোষণের নীতি অনুসরণ করতে গিয়ে এধরনের মন্তব্য করা হচ্ছে। 
      

LinkedIn
Share