Tag: Research

Research

  • Indian Students: আমেরিকার বদলে ইউরোপে ঝুঁকছেন ভারতীয় পড়ুয়ারা, জানুন কারণ

    Indian Students: আমেরিকার বদলে ইউরোপে ঝুঁকছেন ভারতীয় পড়ুয়ারা, জানুন কারণ

    মাধ্যম নিউজ ডেস্ক: একসময় বিদেশে উচ্চশিক্ষার জন্য ভারতীয় পড়ুয়াদের (Indian Students) প্রথম পছন্দ ছিল আমেরিকা। উন্নত শিক্ষা, গবেষণার সুযোগ এবং কর্মসংস্থানের সম্ভাবনার কারণে বহু দশক ধরে দেশটি ছিল ভারতীয় শিক্ষার্থীদের স্বপ্নের গন্তব্য। দীর্ঘদিনের চেনা এই ছবিটাই বদলে যাচ্ছে দ্রুত। কড়া অভিবাসন নীতি, ভিসা সংক্রান্ত অনিশ্চয়তা, বাড়তে থাকা জীবনযাত্রার ব্যয় এবং ইউরোপের নতুন সুযোগ-সুবিধার কারণে ক্রমশ ইউরোপের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের দিকে (US) ঝুঁকছেন ভারতীয় পড়ুয়ারা। খবরে প্রকাশ, শিক্ষা পরামর্শদাতা সংস্থা এবং ইউরোপীয় ইউনিয়নের কর্তারা ভারতীয় শিক্ষার্থীদের আগ্রহে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করছেন। বিশেষ করে জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস, ইতালি, স্পেন এবং আয়ারল্যান্ড এখন আমেরিকা, কানাডা ও ব্রিটেনের বিকল্প হিসেবে উঠে আসছে।

    ভারতীয় শিক্ষার্থীদের ভর্তির হার (Indian Students)

    এই পরিবর্তন অবশ্য নতুন নয়। সংবাদ মাধ্যমের প্রতিবেদন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে প্রায় এক লাখ কুড়ি হাজার ভারতীয় শিক্ষার্থী পড়াশোনা করছেন। ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ইউরোপে ভারতীয় শিক্ষার্থীদের সংখ্যা বেড়েছে ৪৫ শতাংশ। একই সময়ে জার্মানি, ফ্রান্স, ইতালি ও আয়ারল্যান্ডে ভারতীয় শিক্ষার্থীদের ভর্তির হার বেড়েছে প্রায় ৬৮.৩৩ শতাংশ। শিক্ষা-প্রযুক্তি সংস্থা জ্ঞানধনের তথ্য বলছে, আমেরিকাকে উচ্চশিক্ষার জন্য বেছে নেওয়া ভারতীয় শিক্ষার্থীর হার ২০২৩ সালে ছিল ৫৪ শতাংশ। ২০২৪ সালে তা নেমে আসে ২৬ শতাংশে, ২০২৫ সালে তা আরও কমে দাঁড়ায় ২০ শতাংশে। একই সময়ে ইউরোপে পড়াশোনার প্রবণতা দ্রুত বেড়েছে। ২০২৪ সালে শুধু জার্মানিতেই ছিলেন ৪৩ হাজারেরও বেশি ভারতীয় শিক্ষার্থী। ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা আরও অনেকটাই বাড়বে বলেই আশা বিশেষজ্ঞদের। বিদেশে উচ্চশিক্ষা সংক্রান্ত সংস্থা ‘আপগ্র্যাড স্টাডি অ্যাব্রড’-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ইউরোপ বিদেশে পড়াশোনার দ্বিতীয় বৃহত্তম গন্তব্যে পরিণত হয়েছে। জার্মানি ও ফ্রান্সে সবচেয়ে বেশি বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, চেন্নাইয়ের বছর বাইশের এক প্রযুক্তিবিদ্যায় স্নাতকের উদাহরণও তুলে ধরা হয়েছে। পরিবারের সদস্যরা তাঁকে আমেরিকায় পাঠাতে চাইলেও, তিনি শেষ পর্যন্ত স্নাতকোত্তর পড়াশোনার জন্য বেছে নেন জার্মানিকেই।

    ভারত-ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য চুক্তির প্রভাব

    জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারিতে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে হওয়া বাণিজ্য চুক্তির পর ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলির প্রতি ভারতীয় শিক্ষার্থীদের আগ্রহ আরও বেড়েছে (Indian Students)। এই চুক্তিতে শিক্ষার্থী ও কর্মীদের জন্য সহজতর ভিসা ব্যবস্থা, পড়াশোনা শেষে কাজের সুযোগের স্পষ্ট রূপরেখা এবং ভারতীয় শিক্ষাগত যোগ্যতার স্বীকৃতি সংক্রান্ত একাধিক পদক্ষেপের কথা রাখা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের এক কর্তা সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেন, “ভারত-ইউরোপীয় ইউনিয়ন গতিশীলতা কাঠামো বৃহত্তর উদ্যোগের অংশ, যার লক্ষ্য ভারতীয় শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে আকৃষ্ট করে ইউরোপকে আন্তর্জাতিক প্রতিভার অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলা।” বিদেশে পড়াশোনার প্ল্যাটফর্ম লিপের সহ-প্রতিষ্ঠাতা অনব কুমার সংবাদমাধ্যমকে বলেন, “প্রথমবারের মতো একটি বড় অর্থনৈতিক জোট স্পষ্টভাবে বলছে, তারা বৃহৎ পরিসরে ভারতীয় মেধাকে স্বাগত জানাতে চায়।” তাঁর দাবি, আগামী তিন থেকে পাঁচ বছরে ভারত থেকে ইউরোপে শিক্ষার্থী ও কর্মীর সংখ্যা ৬০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে (US)।

    কম খরচও বড় কারণ

    শুধু সুযোগ-সুবিধা নয়, খরচের দিক থেকেও ইউরোপ এখন অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। শিক্ষা পরামর্শদাতা সংস্থা কেসি ওভারসিজের তথ্য অনুযায়ী, ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ার খরচ আমেরিকার তুলনায় ৫০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত কম। পাশাপাশি জীবনযাত্রার ব্যয়ও তুলনামূলকভাবে অনেকটাই নিয়ন্ত্রিত। পশ্চিমের বিভিন্ন দেশে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির পাশাপাশি ভারতীয় মুদ্রার ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় বিদেশে পড়াশোনার খরচও বেড়েছে। ফলে অনেক ভারতীয় শিক্ষার্থীকে খাবারে কাটছাঁট করা, গণপরিবহণের বদলে হেঁটে যাতায়াত করা কিংবা অতিরিক্ত কাজ করে পড়াশোনার খরচ জোগাড় করতে হচ্ছে। ইউরোপ স্টাডি সেন্টারের পরিচালক শিবরামন পাণ্ডিয়ান সংবাদমাধ্যমকে বলেন, “ইউরোপ এখন সবচেয়ে আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। ভারত-ইউরোপীয় ইউনিয়ন চুক্তির পর আমাদের কাছে অনুসন্ধানের সংখ্যা ২৫ থেকে ৩০ শতাংশ বেড়েছে।” স্টুডেন্ট অ্যাকোমোডেশন সংস্থা ইউনিভার্সিটি লিভিংয়ের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালন আধিকারিক ময়ঙ্ক মহেশ্বরী সংবাদমাধ্যমকে বলেন, “জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি-সহ ইউরোপের একাধিক দেশ কম শিক্ষাব্যয়, পড়াশোনা শেষে কাজের সুযোগ, উন্নত কর্মসংস্থান এবং সামগ্রিকভাবে ভালো সুবিধার কারণে ভারতীয় শিক্ষার্থীদের আকর্ষণ করছে।” বর্তমানে অনেক শিক্ষার্থী নিজের পেশাগত লক্ষ্য অনুযায়ী দেশ বেছে নিচ্ছেন (Indian Students)। যেমন, প্রযুক্তি-শিক্ষার্থীদের কাছে জার্মানি, কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্যের জন্য নেদারল্যান্ডস, ব্যবস্থাপনা শিক্ষার জন্য ফ্রান্স এবং কম খরচে গবেষণার সুযোগের জন্য পর্তুগাল জনপ্রিয় হয়ে উঠছে।

    আমেরিকার কড়া নীতিতে কমছে আগ্রহ

    বিশেষজ্ঞদের মতে, ইউরোপের প্রতি আগ্রহ বাড়ার পাশাপাশি আমেরিকার কঠোর অভিবাসন নীতিও এই পরিবর্তনের অন্যতম কারণ।২০২৫ সালের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষেত্রে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে। বর্তমানে যে ব্যবস্থায় শিক্ষার্থীরা পড়াশোনার মেয়াদ পর্যন্ত থাকার অনুমতি পান, তার পরিবর্তে নির্দিষ্ট সময়সীমার ভিসা চালুর প্রস্তাব চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এর ফলে বিদেশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বেড়েছে (US)। এছাড়া শিক্ষার্থী ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়ায় নজরদারি, ভিসা নবীকরণে কড়াকড়ি, বিশ্ববিদ্যালয়গুলির ওপর বাড়তি নজরদারি এবং ভিসার শর্ত ভাঙলে দ্রুত বহিষ্কারের মতো পদক্ষেপও করা হয়েছে। কিছু ক্ষেত্রে ক্যাম্পাসে আন্দোলনে অংশ নেওয়া বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের উদ্যোগ নিতেও দেখা গিয়েছে।এই পরিস্থিতিতে অনেক ভারতীয় শিক্ষার্থী আমেরিকাকে আগের মতো নির্ভরযোগ্য গন্তব্য হিসেবে দেখছেন না। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বিদেশে উচ্চশিক্ষার জন্য ভারত থেকে প্রায় ৯ লাখ ৮ হাজার শিক্ষার্থী গেলেও, ২০২৫ সালে সেই সংখ্যাটাই কমে দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ ২৬ হাজারে।

    ইউরোপে আগ্রহ বাড়লেও চ্যালেঞ্জ রয়ে গিয়েছে

    ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই ভারতীয় শিক্ষার্থীদের আবেদন ও ভর্তি বৃদ্ধির কথা জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, নেদারল্যান্ডসে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা ছিল ২,৬৩০। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে তা বেড়ে প্রায় ৩,৭০০-তে পৌঁছেছে। দেশটিতে ভারতীয়রা এখন ইউরোপীয় ইউনিয়নের বাইরের অন্যতম বৃহত্তম শিক্ষার্থী গোষ্ঠী। আইনডহোভেন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, লেইডেন বিশ্ববিদ্যালয় এবং ইতালির পাদুয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিও ভারতীয় শিক্ষার্থীদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে (Indian Students)।স্পেনও এখন নয়া গন্তব্য হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। ইউনিভার্সিটি লিভিংয়ের ইউরোপীয় শিক্ষার্থী পরিস্থিতি প্রতিবেদনের তথ্য  অনুযায়ী, বর্তমানে সেখানে ১,০৮৭ জন ভারতীয় শিক্ষার্থী রয়েছেন। তুলনামূলক কম জীবনযাত্রা ব্যয়, শিক্ষার্থী-বান্ধব ভিসা ব্যবস্থা এবং ইংরেজি মাধ্যমে পড়াশোনার সুযোগ বৃদ্ধিই এর প্রধান কারণ। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, ইউরোপে পড়াশোনা করলেই চাকরি নিশ্চিত নয়। প্রয়োজন দক্ষতা, স্থানীয় পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা এবং প্রতিযোগিতামূলক যোগ্যতা (US)।

    চাকরির সুযোগ

    পাণ্ডিয়ান বলেন, “কেউ যদি বলে এই দেশে পড়লেই চাকরি পাবেন, তা অন্ধভাবে বিশ্বাস করবেন না। শুধু ওই দেশে পড়াশোনা করলেই চাকরির অধিকার তৈরি হয় না। প্রয়োজন দক্ষতা অর্জন। তবেই সুযোগের দরজা খুলবে।” শিক্ষার্থীদের একাংশ আবার ভাষাগত সমস্যা, আবাসনের সঙ্কট, চাকরির প্রতিযোগিতা এবং নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে। ইউরোপের কিছু দেশে কট্টর ডানপন্থী রাজনীতির উত্থান এবং বিদেশিদের প্রতি কঠোর মনোভাব নিয়েও উদ্বেগ রয়েছে। তবুও কম খরচ, ইংরেজি মাধ্যমে বাড়তে থাকা পাঠ্যক্রম, স্পষ্ট কর্মসংস্থানের সুযোগ এবং তুলনামূলক সহজ অভিবাসন নীতির কারণে ইউরোপ এখন ভারতীয় শিক্ষার্থীদের কাছে আমেরিকা, কানাডা এবং ব্রিটেনের বিকল্প হিসেবে উঠে আসছে (Indian Students)।

     

  • Demographic Reconstruction Research: পশ্চিমবঙ্গে রয়েছেন ১.০৪ কোটিরও বেশি অতিরিক্ত ভোটার, বলছে সমীক্ষা

    Demographic Reconstruction Research: পশ্চিমবঙ্গে রয়েছেন ১.০৪ কোটিরও বেশি অতিরিক্ত ভোটার, বলছে সমীক্ষা

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৪ সালে পশ্চিমবঙ্গে যত ভোটার ছিলেন, এবার ভোটার লিস্টে নাম রয়েছে তার চেয়েও ১.৪ কোটিরও বেশি ভোটারের। সাম্প্রতিক এক ডেমোগ্রাফিক রিকনস্ট্রাকশন রিসার্চেই উঠে এসেছে এই তথ্য। এটি মোট ভোটারের সংখ্যার তুলনায় ১৩.৬৯ শতাংশেরও বেশি বৃদ্ধি। এই অতিরিক্ত নামগুলিকে জন্ম, মৃত্যু বা অভিবাসন দিয়ে ব্যাখ্যা করা যায় না ঠিকই, তবুও সেগুলি তালিকায় রয়েই গিয়েছে (Demographic Reconstruction Research)।

    ভোটার তালিকার যথার্থতা (Demographic Reconstruction Research)

    একটি গণতন্ত্র সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য নির্বাচনের বৈধতা সর্বাগ্রে নির্ভর করে ভোটার তালিকার যথার্থতার ওপর। যদি ভোটাধিকারপ্রাপ্তদের তালিকা (West Bengal) এমন সব নাম দিয়ে ফুলে ওঠে যেগুলি আর প্রকৃত যোগ্য বাসিন্দাদের প্রতিনিধিত্ব করে না, তবে নির্বাচনী সততার মৌলিক ভিত্তিটাই পড়ে বিপদের মুখে। দুর্ভাগ্যবশত, পশ্চিমবঙ্গের ভোটার বাস্তবতা এই মানদণ্ডে খাপ খায় না। সমীক্ষকদের গবেষণা- “পশ্চিমবঙ্গে ভোটার তালিকার ফুলে ওঠা: বৈধ ভোটার গণনার জনমিতি পুনর্গঠন (২০২৪)” – যা সম্পূর্ণ সরকারি তথ্যের ভিত্তিতে এবং কঠোর জনমিতিক হিসাবপদ্ধতিতে পশ্চিমবঙ্গের বৈধ ভোটার সংখ্যা পুনর্গঠন করে দেখায় যে পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার রয়েছেন ১.০৪ কোটি।

    বিস্তর ফারাক

    এই পরিসংখ্যান উঠে এসেছে শুধুমাত্র সরকারি তথ্যভাণ্ডারের ওপর নির্ভরশীল এক পুনর্গঠন প্রক্রিয়া থেকে। এর মধ্যে রয়েছে পূর্ববর্তী ভোটার তালিকা, জনগণনা থেকে প্রাপ্ত বয়স্কভিত্তিক প্রোফাইল, বেঁচে থাকার হার, জন্ম এবং নিট অভিবাসন সংক্রান্ত তথ্য। সমীক্ষকরা একটি যাচাইকৃত প্রাথমিক ভোটার তালিকা থেকে শুরু করে, জন্ম, মৃত্যু ও অভিবাসনের হার অনুযায়ী কীভাবে তা দু’দশকে বদলানো উচিত, তার হিসেব করেন এবং সেটি নির্বাচন কমিশনের বর্তমান তালিকার সঙ্গে তুলনা করেন।তাতেই চোখে পড়ে এই বিস্তর ফারাক। দেখা যায়, গড়ে প্রায় প্রতিটি বিধানসভা কেন্দ্রে ৩৫ হাজারেরও বেশি যাচাইহীন নাম যুক্ত হচ্ছে। বহু নির্বাচনে এই ব্যবধানই নির্বাচনের ফল বদলে দেওয়ার পক্ষে যথেষ্ট। এই প্রভাব নিয়ে আলোচনা করার আগে গবেষণায় ব্যবহৃত জনমিতি পুনর্গঠন প্রক্রিয়া ও পদ্ধতিটি বোঝা জরুরি। সমীক্ষদের সূচনাবিন্দু হল ২০০৪ সালের নির্বাচনী তালিকায় অন্তর্ভুক্ত ৪.৭৪ কোটি নিবন্ধিত ভোটার। এঁরা ২০০৪ সালের সাধারণ নির্বাচনে ভোট দিয়েছিলেন। এই ভোটার তালিকাটি বেছে নেওয়ার কারণ এটি ২০০২ সালে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধনের পর উপলব্ধ সরকারি ভোটার সংখ্যা। তাই এটি একটি নির্ভরযোগ্য ভিত্তি হিসেবে কাজ করেছে।

    প্রথম ধাপ

    প্রথম ধাপে সমীক্ষকরা ২০০৪ সালের ভোটারদের বয়সভিত্তিক দলে ভাগ করেছিল। ২০০১ সালের জনগণনার বয়সবণ্টন ব্যবহার করে প্রতিটি বয়সগোষ্ঠীকে তিন বছর এগিয়ে নিয়ে গিয়ে ২০০৪ সালের সঙ্গে সামঞ্জস্য করেছিলেন। পরে প্রতিটি গোষ্ঠীতে মৃত্যুহার বিবেচনা করতে স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম জীবন-সারণী থেকে প্রাপ্ত সরকারি বেঁচে থাকার সম্ভাবনা প্রয়োগ করা হয়েছিল। ২০০৪ সালের নির্বাচনী তালিকার বয়সভিত্তিক বিভাজনের তথ্য পাওয়ার পর সেগুলিকে আরও ২০ বছর এগিয়ে নিয়ে গিয়েছেন সমীক্ষকরা। এভাবে জানতে চেয়েছিলেন ২০০৪ সালের ভোটারদের মধ্যে কতজন ২০২৪ সালেও জীবিত থাকবেন (Demographic Reconstruction Research)।

    প্রথম ধাপ

    দ্বিতীয় ধাপে ২০০৪ সালের পর যাঁরা ১৮ বছরে পা দিয়ে ভোটদানের যোগ্য হয়েছেন, তাঁদের হিসেব নেওয়া। এর মধ্যে রয়েছেন ১৯৮৬ থেকে ২০০৬ সালের মধ্যে জন্ম নেওয়া নাগরিকরা, যাঁরা ২০০৪ সালের সাধারণ নির্বাচন থেকে ২০২৪ সালে ভোট দেওয়ার যোগ্য হয়েছেন। এই সময়সীমার প্রতিটি জন্মবর্ষের জন্য বার্ষিক জন্মসংক্রান্ত অনুমান নেওয়া হয়েছে সেন্ট্রাল ব্যুরো অফ হেলথ ইন্টেলিজেন্স থেকে। এরপর এই জন্ম-গোষ্ঠীগুলির ওপর প্রয়োগ করা হয়েছে নমুনা নিবন্ধন পদ্ধতির জীবন-সারণি অনুযায়ী বয়সভিত্তিক টিকে থাকার সম্ভাবনা, যাতে ২০২৪ সালে প্রতিটি গোষ্ঠীর কতজনের জীবিত থাকার সম্ভাবনা রয়েছে, তা অনুমান করা যায়।

    চূড়ান্ত ধাপ

    চূড়ান্ত ধাপটি করা হয়েছে স্থায়ী অভিবাসনের সঙ্গে সমন্বয় সাধন করে। পশ্চিমবঙ্গ বহু দশক ধরে ধারাবাহিকভাবে একটি নিট বহিঃঅভিবাসন রাজ্য, যেখানে প্রাপ্তবয়স্করা চাকরি ও শিক্ষার জন্য অন্য রাজ্যে চলে যাচ্ছেন। সমীক্ষকরা ২০০১ ও ২০১১ সালের জনগণনা অভিবাসন তথ্য ব্যবহার করেছেন (West Bengal), যেখানে নথিভুক্ত আছে সেই ব্যক্তিদের তথ্য, যাঁদের শেষ স্থায়ী বাসস্থান ছিল বর্তমানে তাঁরা রাজ্যের বাইরে রয়েছেন এক বছরেরও বেশি সময় ধরে। এটি একটি স্থায়ী অভিবাসনের জন্য প্রচলিত মানদণ্ড। তাঁরা বহিঃঅভিবাসন ও অন্তঃঅভিবাসন প্রবাহ উভয়ের যৌগিক বার্ষিক বৃদ্ধির হার (CAGR) গণনা করেছেন। তারপরেই তা ২০২৪ সালের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে (Demographic Reconstruction Research)।

    পশ্চিমবঙ্গের ভোটার তালিকা গত দু’দশকেরও বেশি সময় ধরে বাড়ি- বাড়ি গিয়ে যাচাই করা হয়নি। এর ফলে এমন একটি তালিকা তৈরি হয়েছে যা প্রকৃত জনসংখ্যাগত বাস্তবতা থেকে অনেক দূরে সরে গেছে। যার ফলে ভোটদানের হার, প্রতিনিধিত্ব ও বৈধতার ভিত্তি হিসেবে ব্যবহৃত মোট সংখ্যাটি কৃত্রিমভাবে (West Bengal) ফুলে উঠেছে। যার জেরে রমরমা শাসক দলের (Demographic Reconstruction Research)।

  • Antiviral Drug on Monkeypox: অ্যান্টি ভাইরাল ওষুধের মাধ্যমে মাঙ্কিপক্সের চিকিৎসা সম্ভব, জানাল গবেষণা 

    Antiviral Drug on Monkeypox: অ্যান্টি ভাইরাল ওষুধের মাধ্যমে মাঙ্কিপক্সের চিকিৎসা সম্ভব, জানাল গবেষণা 

    মাধ্যম নিউজ ডেস্ক: এক বিরল ভাইরাল রোগ নতুন করে আতঙ্ক ছড়িয়েছে গোটা বিশ্বে। রোগটির নাম মাঙ্কিপক্স (Monkeypox)। রোগটি নতুন না হলেও এই রোগ সম্পর্কে অনেকেরই ধারণা ছিল না। এর আগেও বহুবার আফ্রিকায় এই রোগের হদিশ মিলেছে। কিন্তু তা কখনও বাইরের কোনও দেশে ছড়ায়নি। সম্প্রতি আফ্রিকার বাইরেও ইউরোপ, আমেরিকায় এই রোগের আক্রান্তদের খোঁজ মেলায় চিন্তিত বিশেষজ্ঞরা। এই রোগই পরবর্তী মহামারী ডেকে আনবে কী? রোগের চিকিৎসাই বা কী? কতোটা বিপদ ডেকে আনবে এই বিরল রোগ? এই প্রশ্ন নিয়েই আতঙ্কিত বিশ্ব। 

    চিন্তা একটু হলেও কমবে। কারণ অ্যান্টিভাইরাল (Antiviral) ওষুধে মাঙ্কিপক্স নিয়ন্ত্রণ করা সম্ভব, জানাচ্ছে গবেষণা। ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে ব্রিটেনে মাঙ্কিপক্সে আক্রান্ত সাতজনের ওপর গবেষণা চালানো হয়। সম্প্রতি তার রিপোর্ট প্রকাশ করা হয়েছে একটি আন্তর্জাতিক পত্রিকায়। এই গবেষণা অনুযায়ী, এমন কিছু অ্যান্টিভাইরাল ওষুধ আছে যা প্রয়োগ করলে মাঙ্কিপক্সের উপসর্গগুলিকে প্রশমিত করা সম্ভব। এমনকি এই ওষুধগুলির প্রয়োগে দ্রুত সুস্থ হয়ে উঠেছেন রোগীরা বলেও দাবি করছেন গবেষকরা। এই রোগের ক্ষেত্রে দুটি ভিন্ন অ্যান্টি ভাইরাল ওষুধ প্রয়োগ করা হয়েছে রোগীদের ওপর ওই গবেষণায়। ওষুধদুটি হল,  ব্রিনসিডোফোভির এবং টেকোভিরিমাট।

    আরও পড়ুন: মাঙ্কিপক্সই কী ডেকে আনবে পরবর্তী মহামারী? কী বলছেন বিশেষজ্ঞরা?  
     
    গবেষণায় ব্রিনসিডোফোভির নামক ওষুধটির কার্যকারীতা সম্পর্কে অনেকটাই নিশ্চিত হতে পেরেছেন গবেষকরা। কিন্তু অপর ওষুধটির বিষয়ে নিশ্চিত হতে আরও খানিকটা গবেষণার প্রয়োজন বলে মনে করছেন তাঁরা।   

    আক্রান্তদের সংস্পর্শে এসেই ছড়াচ্ছে এই রোগ বলেই প্রাথমিক পর্যায়ে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু এমন অনেক আক্রান্তরই হদিশ মিলেছে যারা অন্য কোথাও ভ্রমণেও যাননি বা আক্রান্তদের সংস্পর্শেও আসেননি। তাঁরা কীভাবে আক্রান্ত হলেন সে বিষয়টিই এখন খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। রোগটি মূলত এসেছে আফ্রিকা থেকে। আক্রান্তদের বেশিরভাগই ওই অঞ্চলে ভ্রমণের উদ্দেশ্যে গিয়েছিলেন।

    এবার টমেটো ফ্লু, নয়া ভাইরাসে আক্রান্ত শিশুরা

    এই ভাইরাসে আক্রান্তদের শরীরে প্রাথমিক যে উপসর্গগুলি দেখা যায়, সেগুলির মধ্যে রয়েছে জ্বর ও গোটা শরীরে ব্যাথার লক্ষণ। কাঁপুনি ও ক্লান্তিও দেখা দিতে পারে। শরীরে র‍্যাশ দেখা যায় এই রোগে। ত্বকের সংস্পর্শে এলে এবং যৌন মিলনে এই রোগ ছড়াতে পারে। 

    আমেরিকার বিশেষজ্ঞদের মতে, স্মল পক্সের টিকার মাধ্যমেও এই রোগের চিকিৎসা সম্ভব। 

     

LinkedIn
Share