Tag: Sandeep Reddy Vanga

Sandeep Reddy Vanga

  • Ranveer Singh: নাগপুরে আরএসএস দফতরে রণবীর সিং, কেন জানেন?

    Ranveer Singh: নাগপুরে আরএসএস দফতরে রণবীর সিং, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আরএসএস কর্তা মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ করলেন ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জের তারকা অভিনেতা রণবীর সিং (Ranveer Singh)। তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবিটি ব্যাপক সাড়া ফেলেছে। শুক্রবার তিনি গিয়েছিলেন নাগপুরে, বিজেপির সদর কার্যালয়ে (Mohan Bhagwat)।  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, ভগবতের সঙ্গে সাক্ষাতের সময় অভিনেতা সাদা কুর্তা-পায়জামা পরেছিলেন। জানা গিয়েছে, এদিন বিকেল ৪টা নাগাদ বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন ধুরন্ধরের তারকা। সেখান থেকে তিনি সোজা চলে যান নাগপুরে, আরএসএসের সদর দফতরে। সেখানে তিনি ছিলেন ঘণ্টা দেড়েক।

    ভগবতের সঙ্গে সাক্ষাৎ (Ranveer Singh)

    জানা গিয়েছে, রণবীর আরএসএস প্রধান মোহন ভগবতের সঙ্গে দেখা করেন। আলোচনা করেন তাঁর ছবিটি নিয়ে। তাঁকে সংগঠনের কাজকর্ম ও সেবামূলক উদ্যোগ সম্পর্কে জানানো হয়। রণবীর রেশিমবাগে অবস্থিত ড. হেডগেওয়ার স্মৃতি মন্দিরেও যান। সেখানে তিনি আরএসএস প্রতিষ্ঠাতা কেবি হেডগেওয়ার এবং সরসংঘচালক এমএস গোলওয়াকারের প্রতি শ্রদ্ধা জানান। সঙ্ঘের তরফে তাঁকে ওই দুই নেতার জীবন সম্পর্কে অবহিত করা হয়। রণবীর সেখানে উপস্থিত কয়েকজন আরএসএস সদস্যের সঙ্গেও কথা বলেন। রণবীরের এই সফর এমন একটা সময়ে হয়েছে, যখন তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি বক্স অফিসে দারুণ সাফল্য পাচ্ছে। আদিত্য ধর পরিচালিত এই ছবিটি মুক্তি পেয়েছে ১৯ মার্চ। রোজগার করেছে ১০০০ কোটি টাকারও বেশি (Ranveer Singh)।

    প্রোপাগান্ডা বলে সমালোচনার কড়া জবাব

    তবে, অনেকেই এই ছবিটিকে প্রোপাগান্ডা বলে সমালোচনা করেছেন (Mohan Bhagwat)। সম্প্রতি, চলচ্চিত্র নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা এই সমালোচনার কড়া জবাব দিয়েছেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করে সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ করেন এবং ছবির পরিচালক আদিত্য ধর ও অভিনেতা রণবীর সিংকে সমর্থন করেন। ছবিটি দেখে তিনি প্রশংসাও করেন।

    তিনি লিখেছেন, “অনেক লেখক ও অভিনেতা প্রোপাগান্ডার ওপর কেরিয়ার গড়েছেন, আর ইন্ডাস্ট্রি চুপ করে থেকেছে। এখন একই দল ধুরন্ধরকে নিয়ে মজা করছে। আপনি নিজেকে লিবারাল বলতে পারেন না যদি আপনার প্রথম প্রতিক্রিয়া হয় উপহাস করা। কবে থেকে সত্যকে প্রোপাগান্ডা বলা শুরু হয়েছে, জানি না… অদ্ভুত সময়। মূল কথায় আসি… আমি @আদিত্যধর ফিল্মস এবং @রণবীরঅফিসিয়ালকে বলতে চাই, এই খারাপ নজর এভাবে যাবে না… এক মুঠো লাল লঙ্কায় কাজ হবে না… পুরো ক্ষেত জ্বালাতে হবে (Mohan Bhagwat)। গত রাতে (Ranveer Singh) ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ দেখলাম… অসাধারণ ছবি (এসআইসি)।”

     

  • Animal Movie: সমালোচনা নস্যাৎ করে ‘অ্যানিম্যাল”-এর পাশেই দাঁড়ালেন পরিচালক করণ জোহর

    Animal Movie: সমালোচনা নস্যাৎ করে ‘অ্যানিম্যাল”-এর পাশেই দাঁড়ালেন পরিচালক করণ জোহর

    মাধ্যম নিউজ ডেস্ক: গত বছরের শেষে মুক্তি পেয়েছিল রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’। যথেষ্ট জনপ্রিয়তা কুড়িয়েছে সিনেমাটি (Animal Movie)। জনপ্রিয়তার পাশাপাশি অনেক সমালোচনার সম্মুখীনও হতে হয়েছে এই সিনেমাকে। ছবির পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গাও এই ধরনের ছবি পরিচালনা করে কটাক্ষের শিকার হন বলিউড জগতে। সেই সময় অনেকেই বলিউডে এই ধরনের ছবি বানানো উচিত নয় বলে মন্তব্য করেন। কারণ এই ছবিতে উগ্র পুরুষত্ববাদ, নারীদের প্রতি বিদ্বেষ প্রভৃতি দেখানো হয়েছে। কিন্তু এত কিছু সমালোচনার পরে বলিউডের অন্যতম পরিচালক করণ জোহর এই সিনেমার পাশে এসে দাঁড়ালেন। বলিউডে যে এই ধরনের সিনেমা তৈরি হয়েছে, তা করণের কাছে খুবই প্রশংসনীয়। এই ধরনের ছবি নাকি তাঁর ভালোই লেগেছে।

    কী জানিয়েছেন করণ জোহর? (Animal Movie)

    প্রথম থেকেই করণ জোহর বলিউডে সম্পূর্ণ ভিন্ন স্বাদের ছবি বানিয়ে আসছেন। আর তিনি ভিন্ন স্বাদের ছবি বানাতেই ভালোবাসেন। কীভাবে মানুষকে একটি ছবির প্রতি আকৃষ্ট করা যায়, তার স্ট্র্যাটেজি করণ জোহর অনেক আগে থেকেই অনুসরণ করেন। যে সময় অ্যানিম্যাল নিয়ে সমালোচনা শুরু হয়, ঠিক সেই সময় করণের মুখে অন্য সুর। বরং তাঁকে উল্টোটাই বলতে শোনা যায়। তিনি বলেন, অ্যানিমাল-এর মতো ছবি নাকি তাঁর ভালোই লেগেছে। পরিচালক সন্দীপের প্রথম ছবিতেই তিনি গভীরতা খুঁজে পেয়েছেন। করণ জানান, “যেভাবে সবকিছু স্ক্রিনে ফুটিয়ে তোলা হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। স্ক্রিপ্ট রাইটিং, সংলাপ, শব্দ পরিকল্পনা (Animal Movie) এতটাই নিখুঁত যে বলিউডে এটি অন্য মাত্রা এনে দিয়েছে। একজন পরিচালক হিসেবে আমার সত্যিই সিনেমাটি পছন্দ হয়েছে।’’

    আর কী বললেন তিনি? (Animal Movie)

    এছাড়াও তিনি বলেন, “রণবীরের অসাধারণ অভিনয় দক্ষতা আমার বিশেষভাবে পছন্দ হয়েছে। তাঁর মতো এই হিংস্র রূপ অর্থাৎ স্ক্রিনে একটা অ্যানিমাল হয়ে ওঠা অন্য অভিনেতার পক্ষে সত্যি কঠিন। কিন্তু রণবীর তা নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছেন।” এক কথায় অ্যানিমাল (Animal Movie) নিয়ে প্রশংসায় পঞ্চমুখ করণ জোহর। বলিউডে এটি একদম ভিন্ন স্বাদের ছবি বলেই দাবি তাঁর।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share