Tag: Sandeshkhali

Sandeshkhali

  • Bashirhat: বসিরহাট কেন্দ্রে চমক বিজেপির, সন্দেশখালির প্রতিবাদী রেখার ওপর ভরসা মোদির

    Bashirhat: বসিরহাট কেন্দ্রে চমক বিজেপির, সন্দেশখালির প্রতিবাদী রেখার ওপর ভরসা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনে বড় চমক বিজেপির। বসিরহাটে কেন্দ্রে গেরুয়া শিবির প্রার্থী করল সন্দেশখালি আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ রেখা পাত্রকে। বসিরহাট কেন্দ্র (Bashirhat) নিয়ে সকলের আগ্রহ তুঙ্গে ছিল। কারণ এই কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালির মহিলাদের আন্দোলন বেশ কয়েকমাস ধরে সারা দেশে খবরের শিরোনামে রয়েছে। বিজেপি কাকে প্রার্থী করে! সেদিকেই ছিল সকলের নজর। অবশেষে সন্দেশখালির প্রত্যন্ত গ্রামের প্রতিবাদী মুখকেই বিজেপি বেছে নিল প্রার্থী হিসাবে। রাতারাতি প্রত্যন্ত গ্রামের রেখা পাত্র সারাদেশের খবরে শিরোনামে উঠে এলেন। রেখা পাত্রের নামে সিলমোহর দেন খোদ প্রধানমন্ত্রী। এমনটাই দাবি বিজেপির।

    কে এই রেখা পাত্র? সন্দেশখালির কোথায় বাড়ি তাঁর? 

    রেখা পাত্রের বাড়ি সন্দেশখালির (Bashirhat) পাত্র পাড়ায় বলে জানা গিয়েছে। সন্দেশখালির মহিলারা যখন শেখ শাহজাহানের বিরুদ্ধে ফুঁসে উঠেছিলেন তখন একেবারে সামনের সারিতে ছিলেন রেখা। আন্দোলনের অন্যতম মুখ হিসাবে উঠে এসেছিলেন তিনি। শাহজাহান বাহিনীর বিরুদ্ধে নেমেছিলেন রাস্তায়। সামনের সারিতে থেকে দিতেন স্লোগানও। প্রার্থী হয়ে রেখা বলেন, ”নরেন্দ্র মোদিজীকে ধন্যবাদ আমার মতো গ্রাম্য মহিলাকে প্রার্থী হিসাবে বেছে নেওয়ার জন্য।”

    রেখা পাত্রের নামে সিলমোহর দেন প্রধানমন্ত্রী?

    সূত্রের খবর, সন্দেশখালি থেকেই নাম খুঁজছিল বিজেপি। তখনই উঠে আসে রেখা পাত্রের নাম। সেটা রাজ্য বিজেপির নেতারা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেন। এরপর সেই মতো দলের রাজ্যস্তরে এনিয়ে আলোচনাও হয়। এরপর সেই নাম পাঠানো হয় কেন্দ্রীয় বিজেপির কাছে। সূত্রের খবর, রেখা দেবীর নামে সিলমোহর দেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগেই বারাসতে সভা করেন প্রধানমন্ত্রী। সভার পর সন্দেশখালির ৫ মহিলার সঙ্গে দেখা করেছিলেন তিনি। সেই মহিলাদের মধ্যেই নাকি ছিলেন রেখা পাত্রও। সূত্রের খবর, সেই সময়ই বসিরহাটের প্রার্থী হিসেবে রেখাদেবীকে (Bashirhat) ভাবতে শুরু করে বিজেপি।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: ইডি হামলার তদন্তে সন্দেশখালিতে ফের সিবিআই, মুদি ব্যবসায়ীকে আটক

    Sandeshkhali: ইডি হামলার তদন্তে সন্দেশখালিতে ফের সিবিআই, মুদি ব্যবসায়ীকে আটক

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালিতে (Sandeshkhali) ফের সিবিআই হানা দেয়। ইডি হামলার সঙ্গে জড়িত সন্দেহে ধৃত দুই অভিযুক্তকে সঙ্গে করে সিবিআই দল সন্দেশখালিতে পা রাখেন। সঙ্গে ছিলেন ইডি হামলার সময় উপস্থিত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। রবিবার সন্দেশখালির সরবেড়িয়ায় শাহজাহান শেখের নামাঙ্কিত বাজারে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। সেখানে দোকানদারদের সঙ্গে কথা বলেন তাঁরা।

    মুদি ব্যবসায়ীকে আটক করল সিবিআই (Sandeshkhali)

    স্থানীয় সূত্রে খবর, সন্দেশখালিতে (Sandeshkhali) সরবেড়িয়া হানা দেয় সিবিআই। সেখানে শাহাবুদ্দিন মোল্লা নামে এক মুদি দোকানের মালিককে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁকে আটক করে গাড়িতে তুলে নেয় সিবিআই। তার পর সিবিআইয়ের ওই দল চলে যায় সরবেড়িয়ায় ‘শেখ শাহজাহান মার্কেট’-এ। সেখানকার দোকানদারদের সঙ্গে সিবিআই আধিকারিকরা কথা বলেন। জানা গিয়েছে, মুদি দোকানদারের সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে কথা বলার পর  গাড়িতে তুলে বেরিয়ে যায় সিবিআই। সিবিআইয়ের একটি গাড়ি কলকাতার উদ্দেশে রওনা দেয়। আর একটি দল সন্দেশখালির বাজারে ‘শেখ শাহাজাহান মার্কেট’ ঘুরে ঘুরে দোকানদারের সঙ্গে কথা বলে। কেন্দ্রীয় গোয়েন্দাদের সঙ্গে রয়েছেন গত ৫ জানুয়ারি ইডির সঙ্গে আসা কেন্দ্রীয় বাহিনীর কয়েক জন জওয়ানও। তাঁদের সঙ্গে নিয়ে সিবিআই আধিকারিকরা এলাকায় জিজ্ঞাসাবাদ করেন।

    আরও পড়ুন: বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা, কর্মীদের মারধর, অভিযুক্ত তৃণমূল

    ইডি হামলার তদন্তে ফের সন্দেশখালিতে সিবিআই

    রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে গত ৫ জানুয়ারি তৎকালীন তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে যায় ইডি। কিন্তু, সেখানে তাদের উপর আক্রমণ করা হয়। ইডির পাঁচ সদস্যের মধ্যে তিন জন জখম হন। তাঁদের হাসপাতালে ভর্তি করাতে হয়। এমনকী, ইডি আধিকারিকদের ল্যাপটপ, মোবাইল এবং নগদ টাকা কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়। আক্রমণের অভিযোগ ওঠে শাহজাহানের ঘনিষ্ঠ এবং অনুগামীদের বিরুদ্ধে। কলকাতা হাইকোর্টের নির্দেশের ইডির ওপর হামলার মামলা হাতে নিয়ে এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে সিবিআই। ইতিমধ্যে শাহজাহান ও তাঁর ভাই সহ ঘনিষ্ঠরা রয়েছে। এই ঘটনার সঙ্গে আর কারা রয়েছে তা জানতেই ফের সন্দেশখালিতে (Sandeshkhali) সিবিআই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: সন্দেশখালিতে মানুষের অধিকার ফেরাতে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কার ক্যাম্পে ব্যাপক সাড়া

    Sandeshkhali: সন্দেশখালিতে মানুষের অধিকার ফেরাতে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কার ক্যাম্পে ব্যাপক সাড়া

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালিতে (Sandeshkhali) হাইকোর্টের অনুমতি নিয়ে শিবির করে জনজাগরণের কাজ করছেন বিজেপির নেত্রী আইনজীবী প্রিয়াঙ্কা ট্রিব্রেওয়াল। উল্লেখ্য গত সপ্তাহে শিবির করেছেন তিনি। ফের একবার আজ শনিবার আইনি সহায়তা দিতে সামাজিক শিক্ষা কেন্দ্রের মাঠে একটি ক্যাম্প করেন। এলাকার শত শত মানুষ নিজেদের অভিযোগের কথা জানিয়েছেন এই ক্যাম্পে। তাদের এইসব অভিযোগ তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে। এলাকার মানুষ নিজেদের অভিযোগ জানিয়ে সমস্যার দ্রুত সমাধান চেয়েছেন। 

    এলাকায় তৃণমূল নেতা শেখ শাহজাহান-শিবু-উত্তম-সিরাজদের দৌরাত্ম্যে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। জোর করে জমি দখল, বাড়ির মহিলাদের তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন থেকে শুরু করে সম্পত্তি দখল, এককথায় সব কিছু করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পুলিশের কাছে অভিযোগ জানিয়েও এলাকার মানুষ কোনও সমস্যার সমাধান পাননি। এবার এই বিজেপি নেত্রীর ক্যাম্পে এলাকার মানুষের নিজেদের অভিযোগ জানিয়েছেন। ফলে লোকসভার আগে এই এলাকার হওয়া যে ঘুরছে, সেই কথা রাজনীতির একাংশের মানুষ মনে করছেন। 

    ক্যাম্পে ছিলেন ২০ জন আইনজীবী (Sandeshkhali)

    গতকাল ফের সন্দেশখালিতে (Sandeshkhali) বিজেপি নেত্রী আইনজীবী প্রিয়াঙ্কা ট্রিব্রেওয়ালের নেতৃত্বে ২০ জন আইনজীবী এই ক্যাম্পে উপস্থিত ছিলেন। এই ক্যাম্পে সন্দেশখালির সাধারণ মানুষের কাছ থেকে অভিযোগ সংগ্রহ করেন তাঁরা। সারা দিনে এই ক্যাম্পে প্রচুর মানুষ নিজেদের অভিযোগ লিখিয়েছেন। এলাকার মানুষ ছোট ছোট টোকেন লিখে ক্যাম্পে এসে লাইন দিয়েছেন। এই শিবিরকে ঘিরে মানুষের এখন ব্যাপক আশা। 

    আরও পড়ুনঃ দেবের সামনেই ভোটের প্রচারে তৃণমূলের দুই পক্ষের মধ্যে তুমুল গোন্ডগোল

    কী বললেন প্রিয়াঙ্কা?

    আজ শনিবার এই ক্যাম্পে প্রচুর মানুষ ভিড় জমান। যাঁরা যাঁরা অভিযোগ জানিয়েছেন, তাঁদের মধ্যে সকলেরই জমি তৃণমূল নেতা শেখ শাহজাহান (Sandeshkhali) জোর করে দখল করে নিয়েছে। এখনও বহু জমি তৃণমূল নেতাদের দখলেই। এই ক্যাম্পে প্রিয়াঙ্কা বলেন, “এই সমস্ত অভিযোগ কলকাতা হাইকোর্টে হলফনামা আকারে জমা করা হবে। এখানকার মানুষের প্রধান ভরসাস্থল হলাম আমরা। আমরা মানুষের অধিকার নিয়ে শেষ পর্যন্ত লড়াই করব।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: “শাহজাহানের ঘনিষ্ঠরা অত্যন্ত প্রভাবশালী”, আদালতে বললেন সিবিআই-এর আইনজীবী

    Sandeshkhali: “শাহজাহানের ঘনিষ্ঠরা অত্যন্ত প্রভাবশালী”, আদালতে বললেন সিবিআই-এর আইনজীবী

    মাধ্যম নিউজ ডেস্ক: সিবিআই হেফাজত শেষ হওয়ায় সন্দেশখালির (Sandeshkhali) ঘটনার মূল অভিযুক্ত শাহজাহান শেখ ও তাঁর ভাই শেখ আলমগীর- সহ নয় জন অভিযুক্তকে তোলা হয় বসিরহাট মহকুমা আদালতে। এরপর সিবিআইয়ের পক্ষ থেকে শেখ শাহজাহান, মেহেবুর মোল্লা ও সুকমল সর্দারকে আরও ছ’ দিনের হেফাজতে চেয়ে আবেদন জানানো হয়। তবে সিবিআইয়ের এই আবেদনের বিরোধিতা করে জামিনের দাবিতে  আবেদন করেন অভিযুক্তদের আইনজীবীরা।

    কী বললেন সরকারি আইনজীবী? (Sandeshkhali)

    জামিনের ঘোর বিরোধিতা করে সিবিআইয়ের আইনজীবী বলেন, ‘জিয়াউদ্দিন মোল্লা, দিদার বক্স মোল্লা, ফারুক আকুঞ্জি,শেখআলমগীর, সিরাজুল মোল্লারা শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ায় ওদেরও সন্দেশখালি (Sandeshkhali) এলাকায় যথেষ্ট প্রভাব রয়েছে। জামিনে ছাড়া পেলে মামলার নথি, তথ্যপ্রমাণ নষ্ট হতে পারে।’ এরপর বিচারক শেখ শাহজাহান, মেহেবুর মোল্লা ও সুকমল সরদারকে আরও ছ’ দিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেন। এছাড়াও দিদার বক্স মোল্লা ও জিয়াউদ্দিন মোল্লার চার দিনের সিবিআই হেফাজত, শেখ আলমগীর ও মাফুজার মোল্লার ন’ দিনের সিবিআই হেফাজত ও বাকি অভিযুক্তদের জেল হেফাজতের নির্দেশ দেন বসিরহাট মহকুমা আদালতের বিচারপতি।

    আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি কাণ্ডে জড়িত এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান গ্রেফতার, শোরগোল

    শাহজাহানকে হেফাজতে নেওয়ার পরই ঘনিষ্ঠদের গ্রেফতার করে সিবিআই

     গত ২৯ ফেব্রুয়ারি শাহজাহানকে (Sheikh Shahjahan) গ্রেফতার করে রাজ্য পুলিশ। বসিরহাট আদালত তাঁকে ১০ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছিল। সিআইডি-র হেফাজতে ছিলেন তিনি। পরে কলকাতা হাইকোর্ট শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে বলে। হিসাব মতো, শাহজাহানকে হেফাজতে পাওয়ার পরেই সন্দেশখালিকাণ্ডের তদন্তে তৎপর হয়েছে সিবিআই। পর পর দু’দিন তারা সন্দেশখালিতে গিয়েছে। তার মধ্যে দ্বিতীয় দিন শাহজাহানের বাড়ি, বাজার, অফিসে তল্লাশিও চালানো হয়েছে। বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিবিআই সন্দেশখালির সরবেড়িয়া এলাকা কার্যত চষে ফেলেছে। এমনকী, ডুগরিপাড়া গ্রামে শাহজাহান-ঘনিষ্ঠদের বাড়িতে সিবিআই হানা দেয়। এরপরই শাহজাহানের ভাই আলমগীর সহ বাকি অভিযুক্তদের ইডি হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: ফের উত্তপ্ত সন্দেশখালি, ভারতী ঘোষের নেতৃত্বে বিক্ষোভ, শাহজাহানের ফাঁসির দাবি

    Sandeshkhali: ফের উত্তপ্ত সন্দেশখালি, ভারতী ঘোষের নেতৃত্বে বিক্ষোভ, শাহজাহানের ফাঁসির দাবি

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের উত্তপ্ত সন্দেশখালি (Sandeshkhali)। বিজেপির মহিলা মোর্চার মিছিলকে ঘিরে উত্তেজনা। জেলিয়াখালি গ্রাম পঞ্চায়েতের লাল কাছারি এলাকায় স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এলাকার মহিলারা। আজ হাইকোর্টের নির্দেশে পরিদর্শনে যান বিজেপি নেত্রী তথা প্রাক্তন পুলিশকর্মী ভারতী ঘোষ। সেই সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র। তাঁদের সামনে রেখে এলাকার মানুষ এদিন আন্দোলনে শামিল হন। শাহজাহানের ফাঁসি চেয়ে ব্যাপক বিক্ষোভ করেন এলাকার মানুষ। 

    টায়ার জ্বালিয়ে বিক্ষোভ (Sandeshkhali)

    সন্দেশখালিতে (Sandeshkhali) তৃণমূল নেতাদের বিরুদ্ধে এলাকার মানুষের অভিযোগ, মানুষের জমি জোর করে দখল করে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, বেছে বেছে হিন্দু মহিলাদের তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করত তৃণমূলের নেতারা। রাত ১২ টার সময় এলাকার বাড়ির বউদের দিনের পর দিন পার্টি অফিসে আটকে রেখে তৃণমূল নেতাদের সব রকম চাহিদা মেটাতে বাধ্য করা হত। এই অত্যাচারের প্রধান মাথা ছিলেন শেখ শাহজাহান। তাঁর সঙ্গে ছিল শিবু-উত্তম-সিরাজ-আলমগীর সহ আরও অনেক নেতা। একই ভাবে জোর করে চাষের জমি দখল করে নিয়ে মাছের ভেড়ি তৈরি করেছেন এই তৃণমূল নেতারা। প্রতিবাদে আজ এলাকার মানুষ রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। আজ এই আন্দোলনকে নেতৃত্ব দেয় বিজেপি। উত্তেজিত মানুষকে সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী নিয়োগ করা হয়। পুলিশের পক্ষ থেকে বলা হয়, অস্থায়ী ক্যাম্পে গিয়ে যেন সকলে নিজের নিজের অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে এলাকায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

    ৫ জানুয়ারি ইডির উপর আক্রমণ

    গত ৫ই জানুয়ারি সন্দেশখালিতে (Sandeshkhali) রেশন দুর্নীতি মামলায় ইডির আধিকারদের উপর আক্রমণ করে শেখ শাহজাহানের অনুগামীরা। ঘটনার ৫৬ দিনের পর পুলিশের হাতে গ্রেফতার হন শাহজাহান। এরপর হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। উল্লেখ্য আজ সন্দেশখালির ঘটনায় শেখ শাহজাহান, শেখ আলমগীর, জিয়াউদ্দিন মোল্লা, মাফুজার মোল্লা, সিরাজুল মোল্লা সহ মোট ৯ জনকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।    

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: শাহজাহানকাণ্ডে সিবিআই হানা দিল ইটভাটায়, তল্লাশি ঘনিষ্ঠ মাছ ব্যবসায়ীর বাড়িতেও

    Sandeshkhali: শাহজাহানকাণ্ডে সিবিআই হানা দিল ইটভাটায়, তল্লাশি ঘনিষ্ঠ মাছ ব্যবসায়ীর বাড়িতেও

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালি (Sandeshkhali) কাণ্ডে শাহজাহানের একের পর এক অনুগামীর বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। শাহজাহানের ভাই আলমগীর শেখকে কয়েকদিন আগেই সিবিআই গ্রেফতার করেছে। তাঁর সঙ্গে ইডি ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে আরও দুজন তৃণমূল নেতাকে পুলিশ গ্রেফতার করেছিল। এবার সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানের সুতো কোথায় কোথায় গিঁট জড়িয়ে রয়েছে, সেই সন্ধানে নেমেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

    ইটভাটায় হানা সিবিআইয়ের (Sandeshkhali)

     ৫ জানুয়ারি ইডির ওপর হামলার নেপথ্যে কী ছিল, সেই রহস্য উদঘাটনে আসরে নেমেছে সিবিআই। সেই সূত্র ধরেই বৃহস্পতিবার মিনাখাঁর এক ইটভাটায় হানা দিয়েছে সিবিআইয়ের তদন্তকারী দল। ইডির ওপর সেদিনের হামলার ঘটনায় এই ইটভাটারই এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের একটি টিম হানা দিয়েছে শাহজাহান-ঘনিষ্ঠ এক মাছ ব্যবসায়ীর বাড়িতেও। ওইমাছ ব্যবসায়ীর নাম আলি হোসেন ঘরামি। সূত্রের খবর, ইডির ওপর হামলার ঘটনার তদন্তে নেমে সিবিআই-এর আতস কাচের তলায় রয়েছেন এই ব্যক্তিও। উল্লেখ্য, গত ৫ জানুয়ারি ইডির তদন্তকারী অফিসারদের একটি টিম গিয়েছিল সন্দেশখালির সরবেড়িয়ায়। রেশন দুর্নীতিরঅভিযোগের তদন্তে। গন্তব্য ছিল, সন্দেশ (Sandeshkhali) খালির শেখ শাহজাহানের বাড়ি। সেদিন শাহজাহানের বাড়িতে ঢুকতে পারেনি ইডি। তার আগেই এক তীব্র জনরোষের মুখে পড়তে হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারদের। আক্রান্ত হয়েছিলেন ইডির অফিসাররা। মাথা ফেটেছিল। রক্ত ঝরেছিল। সেদিন থেকেই এলাকা থেকে বেপাত্তা ছিল শেখ শাহজাহান। দীর্ঘদিন অধরা থাকার পর অবশেষে তাকে গ্রেফতার করে পুলিশ এবং তার ওপরে ইডির ওপর হামলার ঘটনার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে।

    আরও পড়ুন: মন্দিরে পুজো দিয়ে অনন্ত মহারাজকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন নিশীথ

    শাহজাহান নিয়ে সব প্রশ্নের উত্তর খুঁজতে আসরে নেমেছে সিবিআই

    শাহজাহান গ্রেফতার হওয়ার পর তাঁর ঘনিষ্ঠদের গ্রেফতারের দাবিতে পথে নামেন সন্দেশখালিবাসী (Sandeshkhali)। দুদিন আগেই দুই তৃণমূল নেতাকে তাড়়া করে ঘরবন্দি করে দেন এলাকাবাসী। ইডি-র ওপর হামলার ঘটনার তদন্তে নেমেই একের পর এক তথ্য উঠে আসছে সিবিআই-এর তদন্তকারী দলের হাতে। সেদিন থেকে কোথায় কোথায় গা ঢাকা দিয়েছিল শাহজাহান? কারাই বা তাকে সাহায্য করেছিল গা ঢাকা দিতে? সেই সব প্রশ্নের উত্তর খুঁজতে আসরে নেমেছে সিবিআই- এর টিম।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • CV Ananda Bose: “লোকসভা ভোটে কোনও ভাবেই হিংসা বরদাস্ত নয়”, দিনহাটাকাণ্ডে কড়া বার্তা রাজ্যপালের  

    CV Ananda Bose: “লোকসভা ভোটে কোনও ভাবেই হিংসা বরদাস্ত নয়”, দিনহাটাকাণ্ডে কড়া বার্তা রাজ্যপালের  

    মাধ্যম নিউজ ডেস্ক: পিঠেকাণ্ডে নির্যাতিতার বাড়িতে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। একমাস পর নির্যাতিতা নিজের বাড়িতে ফিরলেন বলে জানা গিয়েছে। রাজ্যপাল পুলিশকে নিরাপত্তার দায়িত্ব বিষয়ে নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। অপর দিকে বুধবার সারা দিন দিনহাটায় পরিদর্শন করেন তিনি। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন কেন্দ্রীয়মন্ত্রী নিশীথ প্রামাণিক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, “লোকসভা ভোটে কোনও ভাবেই হিংসা বরদাস্ত নয়।”

    কী বলেন রাজ্যপাল (CV Ananda Bose)?

    মঙ্গলবার রাতে বিজেপির লোকসভার প্রার্থী নিশীথ প্রামাণিককে, উওর উত্তরবঙ্গে উন্নয়নমন্ত্রী উদয়ন গুহের অনুগামীরা আক্রমণ করে বলে অভিযোগ ওঠে। ঘটনায় এসডিপিও আহত হন বলে জানা গিয়েছে। ঘটনায় রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট চেয়েছেন রাজ্যপাল। এদিন দিনহাটায় রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Ananda Bose) বলেন, “এই বাংলায় হিংসার কোনও জায়গা নেই। হিংসা শেষ করা পর্যন্ত সবাই ঐক্যবদ্ধ ভাবে লড়তে হবে। কোনও গুণ্ডামি বরদাস্ত করা হবে না। বাংলার সকল সাধারণ মানুষ স্বচ্ছ এবং অবাধ ভোট চান। আমি রাজ্যপাল হিসাবে সবার পাশে থাকবো।” একই সঙ্গে রাজভবনের তরফে যে পোর্টাল খোলা হয়েছে, সেখানেও জনসাধারণেরা নিজেদের অভিযোগ জানাতে পারবেন বলে জানিয়েছেন তিনি।

    পিঠে কাণ্ডে কী বললেন?

    কোচবিহারের দিনহাটার বুড়িরহাট গ্রামের এক মহিলা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে বলেছিলেন, রাত ১২ টায় পার্টি অফিসে নিয়ে গিয়ে পিঠে বানানোর ডাক পড়ত। আর এই ডাক উপেক্ষা করলে জুটত অত্যাচার। একই ভাবে সন্দেশখালিতে শেখ শাহজাহান-সিরাজেরা, এলাকার মহিলাদের পার্টি অফিসে নিয়ে গিয়ে যৌন শোষণ চালাতো। ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছিল। এবার দিনহাটায় নির্যাতিত মহিলার বাড়িতে গিয়ে রাজ্যপাল (CV Ananda Bose) বলেন, “সন্দেশখালির ঘটনা থেকে দুষ্কৃতীদের শিক্ষা নেওয়া উচিত। কোনও ভাবে হিংসা, গুণ্ডামিকে বরদাস্ত করা হবে না।” একই ভাবে রাজ্যের ডিজি ও জেলার পুলিশ সুপারকে এই বিষয়ে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবার নির্দেশ দিয়েছেন। নির্যাতিতাকে বাড়িতে সবরকম সুরক্ষা এবং সাহায্যের আশ্বাস দেন রাজ্যপাল।   

      

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: সন্দেশখালিতে মহিলাদের তাড়া খেয়ে ছুটে ঘরে ঢুকে প্রাণ বাঁচালেন দুই তৃণমূল নেতা

    Sandeshkhali: সন্দেশখালিতে মহিলাদের তাড়া খেয়ে ছুটে ঘরে ঢুকে প্রাণ বাঁচালেন দুই তৃণমূল নেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: শেখ শাহজাহানের ভাই আলমগীর গ্রেফতার হওয়ার দিনই সন্দেশখালিতে (Sandeshkhali) রাস্তায় নেমে আন্দোলন করেছিলেন মহিলারা। দুই তৃণমূল নেতাকে গ্রেফতারের দাবি জানিয়েছিলেন আন্দোলনকারীরা। সেই ঘটনার জের মিটতে না মিটতেই আবারও পথে নেমেছেন গ্রামের মহিলারা। এবারের ঘটনাস্থল সন্দেশখালির সুখদোয়ানি।

    ঠিক কী হয়েছে? (Sandeshkhali)

    জানা গিয়েছে, ইট বিক্রি করে সেই টাকা আত্মসাৎ করেছেন সন্দেশখালির (Sandeshkhali) দুই তৃণমূল নেতা। এরপরই বিক্ষোভ দেখাতে থাকেন মহিলারা। এমনকী ঠিকাদারকে ঘিরে ধরে দেখানো হয় বিক্ষোভ। তাড়া খেয়ে দুই তৃণমূল নেতা পালিয়ে যান। পরিস্থিতি মোকাবিলায় নামে পুলিশ ও র‍্যাফ। গ্রামবাসীদের বক্তব্য, দুর্গা মন্দিরের জন্য বরাদ্দ ইট বিক্রি করে দিয়েছেন তৃণমূলের দুই নেতা। একজনের নাম সঞ্জীব আড়ি। তিনি অঞ্চল সভাপতি। অপরজন দেবব্রত ভুঁইয়া। তিনিও এলাকার দাপুটে তৃণমূল নেতা। ম্যানগ্রোভ কেটে নদীর চর বিক্রি করে দোকান তৈরি করা হয়েছে। সেখানে এই দুই নেতার ভূমিকা রয়েছে। শুধু তাই নয়, নির্মল বাংলা প্রকল্পে শৌচাগার নির্মাণের জন্য বরাদ্দ ইট ঠিকাদার চিত্ত অধিকারীকে বিক্রি করে দিয়েছেন এই দুই নেতা। এরপর ঠিকাদার সেই ইট তুলতে এলে শুরু হয় তুমুল বিক্ষোভ। অভিযুক্ত দুই তৃণমূল নেতা নাক গলাতে এসে বিপাকে পড়েন। তাঁদের সামনে পেয়ে ক্ষোভ আরও বেড়ে যায়। মহিলারা তাড়া করেন তাঁদের। প্রাণ বাঁচাতে ছুটে একটি ঘরের ভিতর ঢুকে যান দুই অভিযুক্ত তৃণমূল নেতা। তাঁদের নিরাপত্তা দিতে গোটা বাড়ি ঘিরে রাখে পুলিশ। পরিস্থিতি মোকাবিলায় নেমেছে র‍্যাফ। ইতিমধ্যেই গ্রামবাসীরা তৃণমূল নেতা দেবব্রতর বাইক ভাঙচুর করেন। অভিযোগ, মারধর করা হয়েছে তাঁর ভাইপোকে। শুধু তাই নয়, পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, গ্রামবাসীদের ঠেকাতে গিয়ে পুলিশ মাটিতে পড়ে যায়।

    আরও পড়ুন: সন্দেশখালির মডেল এবার মুর্শিদাবাদে, জমি হাতানোয় অভিযুক্ত তৃণমূল নেতা

    অভিযুক্ত তৃণমূল নেতার কী বক্তব্য?

    তৃণমূল নেতা দেবব্রত ভুঁইয়া বলেন, এলাকায় কালভার্টের কাজ চলছে। সেটার জন্য কিছু ইট কম পড়ে। আমি ঠিকাদারকে বলেছিলাম পঞ্চায়েতের ইট নিয়ে কাজ করতে। কিন্তু, এখানকার পুজো কমিটি বলেছে ইট দেব না। এরপর ঠিকাদার সেই ইট নামিয়ে দেয়। আর আমরা মিটিংয়ে যাওয়ার সময় আমাদের ঘিরে ধরে বলে শাহজাহান এই করেছে ওই করেছে। আর কিছুই হয়নি। বাকি যা যা বলছে সব মিথ্যা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Murshidabad: সন্দেশখালির মডেল এবার মুর্শিদাবাদে, জমি হাতানোয় অভিযুক্ত তৃণমূল নেতা

    Murshidabad: সন্দেশখালির মডেল এবার মুর্শিদাবাদে, জমি হাতানোয় অভিযুক্ত তৃণমূল নেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালিতে জোর করে জমি দখলের অভিযোগ উঠেছিল তৃণমূল নেতা শাহজাহান বাহিনীর বিরুদ্ধে। সন্দেশখালির মডেলেই অন্যের জমি হাতানোর অভিযোগ উঠল মুর্শিদাবাদের (Murshidabad) রানিতলা থানার দেবাইপুর এলাকার এক তৃণমূল নেতার বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী অভিযোগ? (Murshidabad)

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের (Murshidabad) রানিতলা থানার দেবাইপুর এলাকার বাসিন্দা কামালউদ্দিন আহমেদ। অভিযোগ, তাঁর জমি জোর করে দখল করে নিয়েছে তৃণমূল নেতা মাসাদুল খান। কামালউদ্দিনের দাবি, মাসাদুল খানের কাছ থেকে তাঁর বাবা সাড়ে তিন শতক জায়গা কিনে নিয়েছিলেন। আর এই জায়গা এখন কামালউদ্দিন আহমেদ সহ তাঁর আরও তিন ভাই ও দুই বোনের নামে রয়েছে। কিন্তু বর্তমানে মাসাদুল খান জোরপূর্বক সেই জমি দখল করতে চাইছে। ঠিক যেমন শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল একদম সেই রকম। শুধু তাই নয়, হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। কামালউদ্দিন আহমেদ বলেন, আমি রানিতলা থানায় অভিযোগ জানাতে যাই। কিন্তু, পুলিশ আমাদের অভিযোগ নেয়নি। এরপর বাধ্য হয়ে ভগবানগোলার এসডিপিওর কাছে গিয়ে অভিযোগ জানাই। শমিরুদ্দিন আহমেদ নামে এক ব্যক্তি বলেন, “আমাদের জমি জোর করে দখল করতে চাইছেন মাসাদুল। তিনি তৃণমূলের দাপুটে নেতা। থানাকে হাত করে ভয়ভীতি দেখাচ্ছে। আমরা বাড়িতে থাকতে পারছি না এখন। উল্টোপাল্টা কেসে ফাঁসানোর চেষ্টা করছে।”

    তৃণমূল নেতা কী সাফাই দিলেন?

    অভিযুক্ত তৃণমূল নেতা মাসাদুল খান বলেন, “সালটা ২০১৪। সেই সময় প্রাক্তন সিপিএম প্রধানের নেতৃত্বে আমার জমি দখল করা হয়। জোর করে আমার জায়াগায় বাড়ি করা হয়। এমনকী আমি থানায় অভিযোগ করি। এরপর সালিশি সভা হয়। এরপর দেড় শতক জায়গা আমি ওদের দিয়ে দিই। আসলে ওরা আমার জমি দখল রেখেছিল। এখন আমার নামে মিথ্যা অভিযোগ করছে। সব অভিযোগ ভিত্তিহীন।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: সন্দেশখালিতে শাহজাহানের ডেরায় হানা দিল সিবিআই, করল পুনর্নির্মাণ

    Sandeshkhali: সন্দেশখালিতে শাহজাহানের ডেরায় হানা দিল সিবিআই, করল পুনর্নির্মাণ

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের সন্দেশখালিতে হানা দিল সিবিআই। মূলত ইডির উপর হামলার ঘটনার তদন্তে সন্দেশখালিতে (Sandeshkhali) এবার সিবিআই। সোমবার রাত সাড়ে আটটা নাগাদ রাজ্য পুলিশের হাতে ধৃত ২ জনকে নিয়ে সন্দেশখালির বিভিন্ন এলাকায় যান তদন্তকারীরা। সেখানকার বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন সিবিআই অফিসাররা।

    ঘটনার পুনর্নির্মাণ করে সিবিআই (Sandeshkhali)

    সোমবার রাতে রাজ্য পুলিশের হাতে ধৃত ২ জনকে নিয়ে সন্দেশখালি (Sandeshkhali) পৌঁছন সিবিআই আধিকারিকরা। প্রথমে বামনপুকুর এলাকার একটি রেস্তরাঁয় যান তাঁরা। সেখানে তল্লাশি চালানো হয়। খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজ। এরপর সোজা আগারহাটি গ্রাম পঞ্চায়েতের ছোটবিটপোল এলাকায় যান তাঁরা। রাতের অন্ধকারে একটি ভেড়ি এলাকায় গিয়ে সিবিআই ঘটনার পুণর্নিমাণ করে বলে খবর। প্রসঙ্গত, শেখ শাহজাহান গ্রেফতার হওয়ার আগে প্রায় ৫৫ দিন সন্দেশখালির বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন। তাঁকে সহযোগিতা করেছিলেন তাঁরই ঘনিষ্ঠরা। ইডির ওপর হামলার ঘটনার রহস্যভেদের পাশাপাশি কোথায় কোথায় সন্দেশখালির বেতাজ বাদশা আত্মগোপন করেছিলেন, তা জানতে তদন্ত চালাচ্ছে সিবিআই। আর ধৃতরা কোথায় ছিল তা জানার চেষ্টা করে সিবিআই। তাদের মোবাইল টাওয়ার লোকেশন খতিয়ে দেখা হচ্ছে।

    সিবিআইয়ের নজরে পুলিশের ভূমিকা!

    রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে ৫ জানুয়ারি সন্দেশখালি (Sandeshkhali) যান ইডি আধিকারিকরা। উদ্দেশ্য ছিল তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি। কিন্তু, ইডি এলাকায় পৌঁছতেই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। আক্রান্ত হন খোদ ইডি আধিকারিকরা। এখানেই শেষ নয়, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও নিস্তার পাননি। রীতিমতো প্রাণ হাতে নিয়ে এলাকা ছাড়েন তাঁরা। প্রথমে রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হন শেখ শাহজাহান-সহ বেশ কয়েকজন। পরবর্তীতে মামলার তদন্তভার পায় সিবিআই। ১২ জানুয়ারি পুলিশ ৭ জনকে গ্রেফতার করে। কীসের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হচ্ছে তা খতিয়ে দেখছে সিবিআই। ইডি হামলার ঘটনায় ধৃতরা কী করেছিল তা জানতে এলাকার মানুষের সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকরা। সবমিলিয়ে পুলিশের ভূমিকাও এখন সিবিআইয়ের নজরে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share