Tag: Savings

  • PM Modi: সঞ্চয়-আর্থিক শৃঙ্খলায় জোর প্রধানমন্ত্রীর, মন্ত্রিসভার বৈঠকে মাদকমুক্ত দেশ গড়ার ডাক

    PM Modi: সঞ্চয়-আর্থিক শৃঙ্খলায় জোর প্রধানমন্ত্রীর, মন্ত্রিসভার বৈঠকে মাদকমুক্ত দেশ গড়ার ডাক

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সঞ্চয়ের অভ্যাস এবং আর্থিক শৃঙ্খলার উপর বিশেষ গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, ভারতীয় সংস্কৃতির মূল ভিত্তি সঞ্চয়, ভোগবিলাস নয়। মানুষের জীবনযাত্রায় আর্থিক সংযম থাকা প্রয়োজন। বিশেষত, যারা দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছেন (Savings Financial Discipline), তাঁদের ফের অভাবের মধ্যে ফিরে যাওয়া আটকাতে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা জরুরি।

    মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় সংস্কৃতি কখনও “খাও, পান করো আর আনন্দে জীবন কাটাও (খাও পিয়ো মৌজ করো)” নীতিতে বিশ্বাসী নয়। বরং ভবিষ্যতের কথা মাথায় রেখে অর্থ সঞ্চয় এবং আর্থিক পরিকল্পনার উপর বরাবরই গুরুত্ব দেওয়া হয়েছে। তাঁর মতে, আর্থিক শৃঙ্খলার অভাব দারিদ্র্য থেকে মুক্তি পাওয়া মানুষের জীবনে ফের অনিশ্চয়তা তৈরি করতে পারে।

    দারিদ্র্য থেকে বের করে আনার সাফল্য (PM Modi)

    এর আগে দেশের প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনার সাফল্যের কথা তুলে ধরেছিলেন মোদি। ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে এই পরিবর্তনকে তিনি জাতীয় স্তরে উদ্‌যাপনের যোগ্য সাফল্য বলে উল্লেখ করেন। তবে শুধু দারিদ্র্য থেকে মুক্তি দেওয়াই যথেষ্ট নয়, সেই মানুষদের যাতে ফের দারিদ্র্যের কবলে পড়তে না হয়, তা নিশ্চিত করাও সরকারের দায়িত্ব বলে মনে করেন তিনি।

    নয়াদিল্লির ভারত মণ্ডপমে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। সেখানে ২০১৪ সালে সংসদের কেন্দ্রীয় কক্ষে দেওয়া তাঁর প্রথম ভাষণের কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী। সেই সময় তিনি সরকারকে দরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত বলে ঘোষণা করেছিলেন। গত এক দশকে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেও তিনি জানান।

    যুবসমাজকে মাদক থেকে রক্ষা করার আহ্বান

    মন্ত্রিসভার বৈঠকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং মাদক সমস্যাও বিশেষ গুরুত্ব পায়। মাদকাসক্তির প্রসঙ্গ উঠতেই আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী। দেশের তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ গ্রাস থেকে রক্ষা করার জন্য সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা বলেন তিনি (PM Modi)।

    আবেগঘন কণ্ঠে প্রধানমন্ত্রী জানান, মাদক সমস্যার শিকড় উপড়ে ফেলতে সরকারকে একযোগে কাজ করতে হবে। তাঁর মতে, দেশ যেভাবে নকশাল সমস্যার মোকাবিলা করেছে, একইভাবে মাদক সমস্যার বিরুদ্ধেও সাফল্য অর্জন সম্ভব।

    একই সঙ্গে মন্ত্রিসভার সদস্য ও সরকারি আধিকারিকদের আত্মতুষ্টিতে না ভোগার সতর্কবার্তাও দেন তিনি। নকশালবাদ যাতে (Savings Financial Discipline) ফের মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, তার জন্য ধারাবাহিকভাবে নজরদারি ও পদক্ষেপ চালিয়ে যাওয়ার উপর জোর দেন প্রধানমন্ত্রী।

    মঙ্গলবার রাতে ফিলিপিন্সের ম্যানিলা থেকে আসিয়ান সম্মেলন শেষে দেশে ফেরেন মোদি। বৃহস্পতিবারের বৈঠকে সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত চিন্তন বৈঠকে নির্ধারিত বিভিন্ন সরকারি প্রকল্প ও লক্ষ্যমাত্রার অগ্রগতিও পর্যালোচনা করেন তিনি (PM Modi)।

     

LinkedIn
Share