Tag: Scheme

  • Union Budget: নির্মলার বাজেটে বিশেষ গুরুত্ব মহিলা উদ্যোক্তা সৃষ্টির ওপর

    Union Budget: নির্মলার বাজেটে বিশেষ গুরুত্ব মহিলা উদ্যোক্তা সৃষ্টির ওপর

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে বাজেট (Union Budget) পেশ করেছেন, তাতে নারী উদ্যোক্তা সৃষ্টির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী জানান, লাখপতি দিদি প্রকল্পের (Lakhpati Didi Scheme) সাফল্যের ভিত্তিতে সরকার মহিলাদের ঋণনির্ভর জীবিকা থেকে উদ্যোক্তায় রূপান্তরিত করতে সাহায্য করতে চায়। বাজেটে মহিলাদের জন্য স্বনির্ভর উদ্যোক্তা গোষ্ঠীকে (Self-Help Entrepreneurs) কমিউনিটি-মালিকানাধীন খুচরো বিপণন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই উদ্যোগের ফলে তৃণমূল স্তরে উদ্যোক্তা কার্যক্রম জোরদার হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে মহিলা-নেতৃত্বাধীন স্বনির্ভর গোষ্ঠীগুলি স্থানীয় খুচরো বিপণন নেটওয়ার্ক পরিচালনা করতে পারবেন, মহিলাদের তৈরি পণ্যের বাজারে প্রবেশাধিকার বাড়বে এবং কমিউনিটি স্তরে স্থায়ী জীবিকার সুযোগ সৃষ্টি হবে।

    নারী উদ্যোক্তাকেন্দ্রিক নীতিগত উদ্যোগ (Union Budget)

    গত বছরে লিঙ্গভিত্তিক বাজেট বরাদ্দে উল্লেখযোগ্য বৃদ্ধি, নারী উদ্যোক্তাকেন্দ্রিক নীতিগত উদ্যোগ এবং লাখপতি দিদি প্রকল্পের সাফল্যের ধারাবাহিকতায় অর্থমন্ত্রী ‘শি-মার্টস (She-Marts)’ চালুর কথা ঘোষণা করেন। তিনি বলেন,
    “লাখপতি দিদি প্রকল্পের সাফল্যের ওপর ভিত্তি করে আমি প্রস্তাব রাখছি, যাতে নারীরা ঋণ-নির্ভর জীবিকা থেকে এক ধাপ এগিয়ে উদ্যোগের মালিক হতে পারেন। উন্নত ও উদ্ভাবনী অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে ক্লাস্টার উন্নয়ন ফেডারেশনের আওতায় কমিউনিটি-মালিকানাধীন খুচরো বিপণন কেন্দ্র হিসেবে শি-মার্টস স্থাপন করা হবে (Union Budget)।” লাখপতি দিদি প্রকল্প হল কেন্দ্রের একটি উদ্যোগ, যার লক্ষ্য স্বনির্ভর গোষ্ঠীর (SHG) সঙ্গে যুক্ত মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা। এই প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট নারীদের ৫ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়া হয়। পাশাপাশি, প্রকল্পের অধীনে নেওয়া ঋণের ওপর সুদের ভর্তুকির ব্যবস্থাও রয়েছে, যাতে উপভোক্তাদের আর্থিক চাপ কমে।

    নারীদের জন্য অর্থনৈতিক সুযোগ

    বাজেট ২০২৬-এর অধীনে উন্নীত লাখপতি দিদি প্রকল্প নারীদের জন্য অর্থনৈতিক সুযোগ আরও প্রসারিত করবে। এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন নারীদের প্রশিক্ষণের সুযোগ বাড়বে, তেমনি দেশজুড়ে তাদের তৈরি পণ্য বিক্রির জন্য আরও বেশি খুচরো বিপণন কেন্দ্র গড়ে তোলা হবে। এর ফলে নারীরা বাজারের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারবেন এবং স্থায়ী রোজগারের উৎস তৈরি করতে পারবেন (Lakhpati Didi Scheme)। গ্রাম ও শহর—উভয় এলাকায়ই মহিলাদের জন্য নতুন আর্থিক সুযোগ সৃষ্টি হবে (Union Budget)।

     

  • Universal Pension Scheme: ইউনিভার্সাল পেনশন স্কিম চালু করছে মোদি সরকার! কী সুবিধা মিলবে জানেন?

    Universal Pension Scheme: ইউনিভার্সাল পেনশন স্কিম চালু করছে মোদি সরকার! কী সুবিধা মিলবে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: অসংগঠিত ক্ষেত্রে চাকরি করেন? পেনশন নেই? তাতে কোনও দুঃখও নেই (India)। কারণ দেশবাসীর জন্য ইউনিভার্সাল পেনশন স্কিম (Universal Pension Scheme) চালু করার কথা ভাবছে কেন্দ্র। জানা গিয়েছে, বৃদ্ধ বয়সে মূলত অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা যাতে আর্থিক সুরক্ষা পান, সে কথা ভেবেই নয়া পরিকল্পনা। শ্রমমন্ত্রক সূত্রে খবর, চাকরিরত হোন বা স্বনিযুক্ত – প্রত্যেকেই চলে আসবেন পেনশন স্কিমের আওতায়।

    ইউনিভার্সাল পেনশন স্কিম (Universal Pension Scheme)

    বিশ্বের অনেক দেশেই চালু রয়েছে ইউনিভার্সাল পেনশন স্কিমের মতো প্রকল্প। আমেরিকা, কানাডা, রাশিয়া এবং চিনের মতো দেশেও চালু রয়েছে এই জাতীয় প্রকল্প। জানা গিয়েছে, ইতিমধ্যেই নয়া প্রকল্প নিয়ে ভাবনাচিন্তা করছে শ্রমমন্ত্রক। অসংগঠিত ক্ষেত্রে কর্মরত নির্মাণ শ্রমিক, পরিচারিকা, ডেলিভারি পার্সন- এঁদের প্রত্যেকের কথা মাথায় রেখেই তৈরি হচ্ছে নয়া পেনশন কাঠামো। প্রসঙ্গত, বর্তমানে সরকারি সেভিংস প্রকল্পগুলিতে অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা যুক্ত হতে পারেন না।

    পেনশন স্কিমে যুক্ত হতে পারেন সকলেই

    সরকার প্রস্তাবিত পেনশন স্কিমে যুক্ত হতে পারেন সকলেই। তবে কারও ক্ষেত্রেই এই স্কিম বাধ্যতামূলক নয়। বর্তমানে যেসব প্রকল্প রয়েছে, সেগুলির কয়েকটিকে নিয়ে আসা হবে নয়া এই পেনশন স্কিমের আওতায়। কর্মক্ষেত্রের সঙ্গে এই স্কিমের কোনও যোগ থাকবে না (Universal Pension Scheme)। যাঁরা এই স্কিমে নাম লেখাবেন, তাঁরা নিজেদের মতো করে নির্দিষ্ট অর্থ জমা করবেন। বয়স ষাটের কোঠা পের হলেই মিলবে পেনশন।

    বিশেষজ্ঞদের মতে, সরকার এই প্রকল্পে কিছু বড় ও আকর্ষণীয় প্রকল্প অন্তর্ভুক্ত করতে পারে। যেমন, প্রধানমন্ত্রী মান ধন যোজনা ও ন্যাশনাল পেনশন স্কিম। তবে এই দুই প্রকল্পই ঐচ্ছিক। এই স্কিমে যুক্ত হলে ষাট বছর পর ফি মাসে ৩ হাজার টাকা করে পেনশন মেলে। এই স্কিমে ৫৫ থেকে ২০০ টাকা জমা করতে পারেন। কোনও ব্যক্তি যতটা অবদান রাখবেন, সরকারও তাঁর কাছে তত টাকাই জমা রাখবে।

    জানা গিয়েছে, এই প্রকল্পে অন্তর্ভুক্ত হতে পারে অটল পেনশন যোজনাও। এই দুটি স্কিম ছাড়াও সরকার বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্কার্স অ্যাক্টের অধীনে সংগৃহীত সেসও অন্তর্ভুক্ত করতে পারে। এর ফলে নির্মাণ খাতের শ্রমিকদের পেনশনও দেওয়া সম্ভব হবে। এছাড়াও কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলিকে তাদের পেনশন প্রকল্পগুলি অন্তর্ভুক্ত করতে উৎসাহিত করতে পারে (India)। এতে পেনশনের পরিমাণও বাড়বে। ফলে উপকৃত হবেন বহু মানুষ (Universal Pension Scheme)।

LinkedIn
Share