Tag: SFI

SFI

  • North 24 Parganas: যাদবপুরের পর এবার র‍্যাগিংয়ের অভিযোগ অশোকনগরে, কাঠগড়ায় টিএমসিপি

    North 24 Parganas: যাদবপুরের পর এবার র‍্যাগিংয়ের অভিযোগ অশোকনগরে, কাঠগড়ায় টিএমসিপি

    মাধ্যম নিউজ ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য। ঘটনায় গ্রেফতার করা হয়েছে প্রাক্তনী এবং পড়ুয়া মিলিয়ে মোট ৯ জনকে। ইতিমধ্যেই অভ্যন্তরীণ তদন্ত কমিটি প্রাথমিক রিপোর্ট পেশ করেছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ফের র‍্যাগিংয়ের অভিযোগে সরগরম অশোকনগরের নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়ে (North 24 Parganas)। এই কলেজের ইউনিয়ন রুমের মধ্যেই প্রথম বর্ষের পড়ুয়াকে র‍্যাগিং এবং মারধরের অভিযোগ উঠেছে। আক্রান্ত ওই পড়ুয়া এসএফআইয়ের সদস্য বলে জানা গিয়েছে।

    কেন অভিযোগ (North 24 Parganas)?

    প্রথম বর্ষের এই ছাত্রের অভিযোগ, কলেজের ইউনিয়ন (North 24 Parganas) রুমে তাঁকে ডেকে নিয়ে গিয়ে মারধর করে কয়েকজন ছাত্রনেতা। অভিযুক্তরা সকলে তৃণমূলের সমর্থক। যদিও র‍্যাগিংয়ের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ। পাশাপাশি ওই ছাত্রের আরও অভিযোগ, তাঁকে বাঁচাতে গিয়ে আরও একজন ছাত্র প্রহৃত হয়েছেন। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ওই কলেজে। এই নিয়ে তীব্র বাগযুদ্ধে জড়িয়েছে এসএফআই এবং টিএমসিপি।

    আক্রান্ত ছাত্রের বক্তব্য

    অশোকনগরের নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়ের (North 24 Parganas) আক্রান্ত ছাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার কলেজে যাওয়ার পরে তাঁকে ইউনিয়ন রুমে ডেকে নিয়ে গিয়ে চড়, থাপ্পড়, কিল, ঘুষি মারা হয়। সেই সঙ্গে বলা হয়, ফেসবুক থেকে এসএফআই-এর যাবতীয় পোস্ট মুছে ফেলতে হবে। আর যদি তা না করেন, তাহলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না।

    এসএফআই-এর বক্তব্য

    উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) এসএফআই জেলা সম্পাদক আকাশ করের বক্তব্য, “র‌্যাগিংয়ের এই ঘটনাকে ধিক্কার জানাচ্ছি। এসএফআই করার অপরাধে, বাবার বয়সি নেতারা যেভাবে একজন ছাত্রকে মারধর করল, এই অসভ্যতা মেনে নেওয়া যায় না। এর শেষ দেখে ছাড়বো আমরাও।”

    টিএমসিপি’র বক্তব্য

    এই বিষয়ে সাংগঠনিক জেলা (North 24 Parganas) তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি সোহম পাল বলেন, “মারধরের অভিযোগ মিথ্যা। তবে কী ঘটনা ঘটেছে তা খোঁজ না নিয়ে বলতে পারবো না।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • JNU: জেএনইউতে ছাত্র সংসদ নির্বাচন, লাগু আদর্শ আচরণ বিধি, জানুন নির্ঘণ্ট

    JNU: জেএনইউতে ছাত্র সংসদ নির্বাচন, লাগু আদর্শ আচরণ বিধি, জানুন নির্ঘণ্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: সাড়ে চার বছর বাদে লোকসভা নির্বাচনের মুখে ছাত্র সংসদ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (JNU)। নির্বাচন হবে ২২ মার্চ। ফল প্রকাশ হবে দু’দিন পরে, ২৪ মার্চ।

    নির্বাচনের নির্ঘণ্ট

    বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ইলেকশন কমিটি জানিয়েছে, সোমবার থেকেই প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে ছাত্র ভোটের। মনোনয়নপত্র বিলি করা হবে বৃহস্পতিবার। তার আগেই প্রকাশ করা হবে ভোটার তালিকা। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ মার্চ। স্ক্রুটিনি হবে তার পরের দিন। ইলেকশন কমিটির তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। ফের শুরু হবে দুপুর আড়াইটে থেকে। চলবে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত। নির্বাচন হবে ব্যালট পেপারে। ভোটের আগে (JNU) রীতি মেনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হবে তর্কসভা। এই সভায় বিভিন্ন দল তাদের দলের লক্ষ্য ও নীতি সম্পর্কে ভোটারদের অবহিত করবে।

    আদর্শ আচরণ বিধি জারি

    বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, যেহেতু নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে, তাই এদিন থেকেই লাগু হয়ে গিয়েছে আদর্শ আচরণ বিধিও। এই বিধি অনুযায়ী, নির্বাচন কমিটির আগাম অনুমতি ছাড়া পোস্টার ও প্যামফ্লেট প্রকাশ করা যাবে না। প্রার্থী ও তাঁদের দল কেবল হাতে লেখা পোস্টার ও তার ফটোকপি ব্যবহার করতে পারবে প্রচারের জন্য। তবে বিশ্ববিদ্যালয় ভবন, রাস্তা, বিদ্যুতের খুঁটি, বাসস্টপ, গাছপালা ইত্যাদি এলাকায় পোস্টার টাঙানো যাবে না। প্রচারের জন্য বিশ্ববিদ্যালয়ের সম্পত্তিও বিকৃত করা যাবে না। নির্বাচন কমিশনের আগাম অনুমতি নিয়ে তবেই সোশ্যাল, সাংস্কৃতিক এবং নির্বাচনী সভার আয়োজন করা যাবে।     

    আরও পড়ুুন: ‘পার্থ সকলকে উস্কে গালাগাল করাচ্ছিল’, বারাকপুরে তৃণমূল প্রার্থীকে তোপ অর্জুনের

    জেএনইউয়ে শেষবার ছাত্র ভোট হয়েছিল ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে, লোকসভা নির্বাচনের পরে। সেবার নির্বাচনে জিতে সংসদের সভানেত্রী হয়েছিলেন এসএফআই নেত্রী ঐশী ঘোষ। হেরে গিয়েছিলেন এবিভিপির প্রার্থী। এর পর যমুনা দিয়ে গড়িয়েছে অনেক জল। দিল্লির প্রাণকেন্দ্রে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ে শক্তি বাড়িয়েছে এবিভিপি। দিল্লিতেও আগের চেয়ে মজবুত হয়েছে বিজেপির ভিত। রাজনৈতিক মহলের মতে, লোকসভা নির্বাচনের আগে জেএনইউতে নির্বাচনে করিয়ে সংগঠনের ভিত কতটা পোক্ত হয়েছে, তা-ই মেপে নিতে চাইছেন বিজেপি নেতৃত্ব (JNU)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • ABVP: হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম! সভাপতি পদে এবিভিপির প্রার্থী মুসলিম ছাত্রী

    ABVP: হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম! সভাপতি পদে এবিভিপির প্রার্থী মুসলিম ছাত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সভাপতি পদে এবিভিপির (ABVP) প্রার্থী এবার শাইক আয়েশা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ছাত্র সংগঠন যে কোনওভাবেই সাম্প্রদায়িক নয়, হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রার্থী দেখেই তা স্পষ্ট হচ্ছে, একথা বলছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সমর্থকরা। এই নির্বাচনে আয়েশার মূল প্রতিদ্বন্দ্বী আবার মহম্মদ আতিক আহমেদ। তিনি এসএফআই, ‘আম্বেদকর স্টুডেন্ট অ্যাসোসিয়েশন’ এবং ‘ট্রাইবাল স্টুডেন্টস ফোরাম’ এই তিনটি ছাত্র সংগঠনের জোট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রার্থী হওয়ার পরে আয়েশা যেন সেলিব্রিটি হয়ে গিয়েছেন। নিজের নির্বাচনী প্রচারে বিভিন্ন জায়গায় বক্তব্যের মাধ্যমে ছাত্রদের সমস্যার কথাগুলোও তুলে ধরছেন এবিভিপির প্রার্থী।

    আরও পড়ুন: রোহিঙ্গা পাচার কাণ্ডে ১০ রাজ্যে এনআইএ অভিযান! গ্রেফতার ৪৪, বাংলা থেকে ধৃত ৩

    রসায়নের ছাত্রী আয়েশা, বাড়ি বিশাখাপত্তনম

    জানা গিয়েছে, হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (ABVP) সভাপতি প্রার্থী আয়েশী বর্তমানে রসায়ন বিভাগের ছাত্রী। বর্তমানে তিনি গবেষণা করছেন। বিশাখাপত্তনমের বাসিন্দা আয়েশা হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের এবিভিপি-এর ইউনিটের সহ-সভাপতি দায়িত্ব রয়েছেন। হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের এবিভিপি নেতৃত্বের দাবি, ‘‘আয়েশা বেশ কয়েক বছর ধরে বিদ্যার্থী পরিষদের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এবং গত দুই বছর ধরে ক্যাম্পাসের বিভিন্ন সমস্যার সমাধানে সোচ্চারও হয়েছেন। ছাত্রদের বিভিন্ন সমস্যায় আয়েশাকে সহজেই পাশে পাওয়া যায় এই সমস্ত দিক খতিয়ে দেখেই তাঁকে প্রার্থী করা হয়েছে।’’

    প্রথম মুসলিম মহিলা প্রতিদ্বন্দিতা করছেন বিশ্ববিদ্যালয়ের সভাপতি পদে

    এবিভিপি নেতৃত্ব আরও বলেন, ‘‘শুধু এবিভিপির (ABVP) প্রার্থী হিসেবেই নয়। হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে তিনিই (আয়েশা) প্রথম মুসলিম মহিলা যিনি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।’’ তাঁর প্রার্থী হওয়া নিয়ে আয়েশা বলেন, ‘‘শিক্ষার প্রতি নিবেদিতপ্রাণ এবং গোটা দেশকে এক করার জন্য চেষ্টাই আমাকে এবিভিপির প্রতি আকৃষ্ট করেছিল। এবিভিপি জাতীয়তাবাদী ছাত্রদের আরও সংগঠিত করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। আর, সেই কারণেই আমি এবিভিপির প্রতিনিধিত্ব করছি।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share