Tag: Shashanka

  • Bengali New Year: বাংলা পঞ্জিকার প্রবর্তন করেছিলেন আকবর! কে ভুলিয়ে দিতে চাইছে ইতিহাস?

    Bengali New Year: বাংলা পঞ্জিকার প্রবর্তন করেছিলেন আকবর! কে ভুলিয়ে দিতে চাইছে ইতিহাস?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই পয়লা বৈশাখ (Bengali New Year)। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, এদিন থেকেই শুরু হয়েছে বঙ্গাব্দ (Shashanka Dynasty)। এক দলের মতে, বাংলা পঞ্জিকার প্রবর্তন করেছিলেন মুঘল সম্রাট আকবর। রাজস্ব আদায় স্থানীয় ঋতুচক্রের সঙ্গে মিলিয়ে নিতেই তিনি এটি করেছিলেন। বর্তমানে আমরা রয়েছি ১৪২৬ বঙ্গাব্দে। স্বাগত জানাতে চলেছি ১৪২৭কে। আর আকবরের শাসন কাল শুরু হয়েছিল ১৫৫৬ খ্রিস্টাব্দে। যার অর্থ, মুঘল সম্রাট আকবরের রাজ্যাভিষেক হওয়ার অনেক আগেই চালু হয়ে গিয়েছিল বংলা পঞ্জিকা।

    বঙ্গাব্দের সূচনা (Bengali New Year)

    বঙ্গাব্দের সূচনা হয়েছিল ৫৯৪ খ্রিস্টাব্দে। তখন শাসক ছিলেন মহাসামন্ত, পরে গৌড়েশ্বর শশাঙ্কই বসেন রাজসিংহাসনে। অনুমান, তিনি ছিলেন মগধের পরবর্তী গুপ্তদের অধীনস্থ বা তাঁদের বংশধর। যাই হোক, পঞ্চম শতকের শেষে তিনি মগধ থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলার প্রথম ঐতিহাসিক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। এই গৌড় রাজ্যেরই রাজধানী ছিল কর্ণসুবর্ণ, যা আজকের মুর্শিদাবাদ। বাংলা পঞ্জিকার প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক উল্লেখ পাওয়া যায় বাঁকুড়া জেলার ডিহারগ্রাম ও সোনাতাপান গ্রামের কয়েকটি প্রাচীন টেরাকোটা শিবমন্দিরে, যা বহিরাগত আক্রমণের আগেকার সময়ের।

    বঙ্গাব্দ চালুর কৃতিত্ব আকবরের!

    সমালোচকদের একাংশ বঙ্গাব্দ চালুর কৃতিত্ব দিতে চান ষোড়শ শতকের আকবর বা ১৫–১৬শ শতকের সুলতান আলাউদ্দিন হোসেন শাহকে (Shashanka Dynasty)। প্রশ্ন হল, একটা পুরো হাজার বছরকে কি এভাবে কর্পূরের মতো হাওয়ায় মিলিয়ে দেওয়া যায়? তাদের যুক্তি, হিজরি (৬২২ খ্রিস্টাব্দ) চান্দ্র পঞ্জিকাকে সৌর পঞ্জিকায় রূপান্তর করে কৃষি-রাজস্বের সুবিধা করা হয়েছিল। এসব করা হয়েছিল কিছু দেশীয় পঞ্জিকার সাহায্যে। প্রশ্ন হল, শশাঙ্কের ক্রেডিটকে কেন গুরুত্ব দেওয়া হবে না?

    শশাঙ্কের চালু করা দেশীয় পঞ্জিকা

    এঁদের মতে, শশাঙ্কের চালু করা দেশীয় পঞ্জিকার ধারণাই অনেক বেশি স্বাভাবিক এবং সহজবোধ্য। অন্য একটি অংশের মতে, পূর্ব পাকিস্তানের সময় একটি ‘বাঙালি মুসলিম পরিচয়ে’র সঙ্গে মানানসই ক্যালেন্ডার খোঁজার প্রবণতা ছিল (Bengali New Year)। স্বাধীনতার পরেও বাংলাদেশে বাংলা নববর্ষ জাঁকজমকভাবে উদযাপিত হয়। এই প্রেক্ষিতে, একটি সম্পূর্ণ দেশীয়, ইসলাম-পূর্ব উৎসের বাংলা পঞ্জিকার ধারণা কিছু গোষ্ঠীর কাছে অস্বস্তিকর হতে পারে, এমন অভিমতও ব্যক্ত করেন অনেকে। এঁদের মতে, বাঙালি ও ভারতীয় সংস্কৃতির ধারাবাহিকতা বোঝা এবং ইতিহাসকে সঠিকভাবে জানার গুরুত্ব রয়েছে। সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার জন্য ইতিহাসকে বিকৃতি থেকে মুক্ত রাখা প্রয়োজন, এমন আহ্বানও করা হয়েছে এখানে। তাদের বক্তব্য, বাঙালি তার গৌরব বজায় রাখুক, তবে ইতিহাসের সঠিক তথ্যের ভিত্তিতে। শশাঙ্কের মতো একজন ঐতিহাসিক শাসকের অবদান জানলে গৌরবের অনুভূতি আরও দৃঢ় হতে পারে। শশাঙ্ক (Shashanka Dynasty) বর্তমান পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার ও অসমের কিছু অংশকে একত্রিত করেছিলেন (Bengali New Year)। এটি আঞ্চলিক পরিচয়ের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

     

  • Pohela Boishakh 2025: আকবর নন, বাংলা নববর্ষের প্রবর্তন করেছিলেন হিন্দু রাজা শশাঙ্ক!

    Pohela Boishakh 2025: আকবর নন, বাংলা নববর্ষের প্রবর্তন করেছিলেন হিন্দু রাজা শশাঙ্ক!

    মাধ্যম নিউজ ডেস্ক: দুয়ারে বাংলা নববর্ষ। পয়লা বৈশাখ (Pohela Boishakh 2025), বঙ্গাব্দের প্রথম দিন। ইতিহাস বলে, বাংলা নববর্ষের প্রচলন করেছিলেন মুঘল সম্রাট আকবর। এতদিন ধরে আমরা যা জেনে এসেছি, পড়ে এসেছি, তা একটি মিথ্যে তথ্য, তা-ই আজ প্রমাণ করবে মাধ্যম

    মহারাজ শশাঙ্ক (Pohela Boishakh 2025)

    বঙ্গাব্দের প্রকৃত প্রবর্তক মহারাজ শশাঙ্ক। স্বাধীন বাংলার শাসক ছিলেন তিনি।! হিন্দু এই রাজা কালগণনার ক্ষেত্রে সূর্য সিদ্ধান্ত পদ্ধতি চালু করেছিলেন। শশাঙ্কই যে বঙ্গাব্দের প্রকৃত প্রবর্তক, তা আঁক কষেই বলে দেওয়া যায়। এটা বাংলায় ১৪৩১ সাল। ইংরেজিতে ২০২৫। এই দুই সালের পার্থক্য করলে ফারাক কত দাঁড়ায়? ২০২৫-১৪৩১ = ৫৯৪। এই ৫৯৪ সালে কে রাজত্ব করতেন? তখন তো মুঘলরা ভারতই আক্রমণ করেনি! আসলে এই সময় ছিল হিন্দু রাজা শশাঙ্কের রাজত্বকাল। ৫৯৩ খ্রিষ্টাব্দে বঙ্গাব্দ চালুর কারণ হল ওই বৈশাখের প্রথম দিনেই রাজ্যাভিষেক হয়েছিল তাঁর। সেদিন ছিল সোমবার। আনুমানিক ৫৯০ থেকে ৬২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল শশাঙ্কের রাজত্বকাল। তাঁর রাজ্যাভিষেকের দিন ছিল ১লা বৈশাখ ৫৯৪ খ্রিষ্টাব্দ, ১২ এপ্রিল, সোমবার। পরবর্তীকালে পঞ্জিকার বিবর্তনের সঙ্গে সঙ্গে পয়লা বৈশাখ ১২ এপ্রিল থেকে বদলে এখন পালিত হয় ১৫ এপ্রিল।

    হাজার বছরের পার্থক্য কেন?

    প্রশ্ন হল, যদি আকবর বঙ্গাব্দের প্রতিষ্ঠাতা হন, তাহলে কালগণনায় প্রায় এক হাজার বছরের পার্থক্য কেন? ইতিহাস থেকেই জানা যায়, বাংলায় যে অজস্র ছোটো-ছোটো রাজ্যগুলি ছিল, সেগুলিকে একত্রিত করে প্রথম স্বাধীন বাঙালি সাম্রাজ্য স্থাপন করে সিংহাসনে বসেছিলেন মহারাজ নরেন্দ্রাদিত্য শশাঙ্ক। রাজধানী ছিল আজকের মুর্শিদাবাদের কর্ণসুবর্ণতে। শশাঙ্কের অধীনে ছিল বাংলা, বিহার, ওড়িশা এবং অসমের বিস্তীর্ণ অঞ্চল। প্রথম বাঙ্গালি সম্রাট শশাঙ্কের রাজ্যাভিষেক থেকেই বাঙালির নিজস্ব ক্যালেন্ডার বঙ্গাব্দর সূচনা। তাই বাংলা নববর্ষের প্রবর্তক আকবর নন, শশাঙ্ক। বঙ্গাব্দ প্রচলন এবং বাংলা নববর্ষের সঙ্গে ইসলামের কোনও যোগই নেই। এই ভাবনা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

    শশাঙ্কের রাজত্বকাল (Pohela Boishakh 2025) চলাকালীন ৫৯৩ খ্রিস্টাব্দে বঙ্গাব্দ শুরু হয়। ২০২৫-এর সঙ্গে হিসেব মিলিয়ে করলে কত দাঁড়ায়? ২০২৫-৫৯৩=১৪৩২। দুদিন পরেই সেই ১৪৩২ বঙ্গাব্দ। আর সম্রাট আকবরের শাসনকাল ছিল ১৫৫৬ থেকে ১৬০৮ খ্রিস্টাব্দ। অর্থাৎ সম্রাট আকবর বাংলা নববর্ষের প্রবর্তক, এই ধারণা সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন!

    প্রাচীন ওড়িশার গঞ্জাম থেকে পাওয়া তাম্রশাসন থেকে জানা যায়, শৈলোদ্ভববংশীয় দ্বিতীয় মাধববর্মা মহারাজ শশাঙ্কদেবের সামন্ত ছিলেন। এই তাম্রশাসন মাধববর্মা ৬১৯ খ্রিস্টাব্দে লিখেছিলেন। সুতরাং ৬১৯ খ্রিস্টাব্দের আগেই শশাঙ্ক পূর্ব ভারতের রাজ্যপাটে অভিষিক্ত হয়েছিলেন। শশাঙ্ক সম্পর্কে যেটুকু তথ্য পাওয়া যায় তার অনেকটাই হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট রচিত ‘হর্ষচরিত’ থেকে। সেই সঙ্গে চিনা পরিব্রাজক হিউএনসাঙের ভারত ভ্রমণের বৃত্তান্ত থেকেও জানা যায়।

    শশাঙ্কের রাজকার্যের প্রচলিত ভাষা ছিল বাংলা। রাজধর্ম ছিল হিন্দু। তিনিই প্রথম অপরাজিত (Pohela Boishakh 2025) এবং বিস্তৃত বঙ্গের একচ্ছত্র অধিপতি ছিলেন। তিনি ছিলেন ধর্মসংরক্ষক এবং পরধর্মসহিষ্ণু। বাঙালি হিন্দু রাজাদের মধ্যে তিনি হলেন এক উজ্জ্বল জ্যোতিস্ক।

LinkedIn
Share