Tag: Shikhar Dhawan

Shikhar Dhawan

  • Shikhar Dhawan: হিন্দু বিধবাকে গণধর্ষণ! বাংলাদেশে সংখ্যালঘুদের অত্যাচারে মর্মাহত ধাওয়ান

    Shikhar Dhawan: হিন্দু বিধবাকে গণধর্ষণ! বাংলাদেশে সংখ্যালঘুদের অত্যাচারে মর্মাহত ধাওয়ান

    মাধ্যম নিউজ ডেস্ক: মহম্মদ ইউনুসের বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু নিধনের ঘটনা যেন থামছেই না। কয়েকদিন আগেই ঝিনাইদহের কালীগঞ্জে প্রকাশ্যে এসেছিল হিন্দু বিধবাকে গণধর্ষণের ঘটনা। কেবল তাই নয়, গাছের সঙ্গে বেঁধে মাথার চুল কেটে নেওয়া হয় ৪০ বছরের ওই মহিলার। এই নারকীয় নির্যাতনের বিরুদ্ধে এবার গর্জে উঠলেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। পৈশাচিক এই ঘটনাকে ‘হৃদয়বিদারক’ আখ্যা দিয়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার।

    নৃশংস হামলার খবর পড়ে যন্ত্রণাবিদ্ধ

    ভারতের প্রাক্তন ক্রিকেটার শিখর লেখেন, ‘বাংলাদেশে হিন্দু বিধবার উপর নৃশংস হামলার খবর পড়ে যন্ত্রণাবিদ্ধ হয়েছি। কোথাও, কারওর সঙ্গে এই ধরনের হিংসাত্মক ঘটনা একেবারেই গ্রহণযোগ্য নয়। আমার প্রার্থনা, নির্যাতিতা যেন ন্যায়বিচার ও সমর্থন পান।’ পুলিশের কাছে অভিযোগে ওই মহিলা জানিয়েছেন, আড়াই বছর আগে ঝিনাইদহের কালীগঞ্জ পুরসভার ৭নং ওয়ার্ড নদীপাড়ার বাসিন্দা শাহিন ও তাঁর ভাইয়ের কাছে ২০ লক্ষ টাকায় তিন শতক জমি-সহ একটি দোতলা বাড়ি কিনেছিলেন। এরপর থেকেই মূল অভিযুক্ত শাহিনের কুনজরে পড়েন তিনি। তাঁকে অতীতে একাধিকবার অশালীন প্রস্তাবও দিয়েছিল যুবক। তাতে রাজি না হওয়ায় নানাভাবে হয়রানি করা হয় ওই মহিলাকে। গত শনিবার সন্ধায় আচমকাই বাড়িতে ঢোকে শাহিন এবং তাঁর সঙ্গী হাসান। দু’জনে মিলে তাঁকে ধর্ষণ করে। পাশাপাশি সেদিন ওই মহিলার কাছ থেকে আরও ৫০ হাজার টাকার (ভারতীয় মুদ্রায় ৩৭ হাজার টাকা) দাবিও করে দুই অভিযুক্ত। তা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা আত্মীয়দেরও পর্যন্ত নিগ্রহ করে বলে অভিযোগ। এরপর ওই বিধবা চিৎকার শুরু করলে মহিলাকে গাছে বেঁধে চুল কেটে দেয়। এই ঘটনা ভিডিও করে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। নৈরাজ্যের বাংলাদেশে গত তিন সপ্তাহে এখনও পর্যন্ত সাত জন হিন্দুকে হত্যা করা হয়েছে। ব্যবসায়ী থেকে দোকানদার, রোষের শিকার হয়েছেন প্রত্যেকেই।

    টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সমস্যা

    বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রভাব দুই দেশের ক্রিকেট সম্পর্কের উপরেও পড়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে ছাঁটাই করে কলকাতা নাইট রাইডার্স। তারপর থেকে এই বিষয়ে সুর চড়া করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমনকী ঘুরপথে ‘প্রতিহিংসা’ চরিতার্থ করার চেষ্টা শুরু করে তারা। মুস্তাফিজুরকে বাদ দেওয়ার ‘বদলা’ হিসেবে ভারতে বিশ্বকাপ খেলতে না আসার সিদ্ধান্ত নেয় বিসিবি। এরপর দুই দেশের মধ্যে বিতর্ক আরও গভীর হয়েছে। আইসিসি-কে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। তবে, বিসিবি-র অনুরোধ প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। বলা হয়েছে, ভারতে কোনও সমস্যা নেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেললে সেখানেই খেলতে হবে। তবে এই আবহে বিসিবি জানিয়েছে, দেশের সম্মান বা ক্রিকেটারদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলে তারা খেলতে যাবে না। বুধবার ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, বাংলাদেশ চাইছে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হোক।

    বিপিএল-ছাড়লেন ভারতীয় সঞ্চালিকা ঋধিমা

    অন্যদিকে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অন্যতম উপস্থাপক হিসাবে কাজ করছিলেন ঋধিমা পাঠক। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর তাঁকে আর অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখা যাচ্ছে না। মনে করা হয়েছিল, মুস্তাফিজুর বিতর্কের জেরে ভারতীয় সঞ্চালিকাকে বাদ দিয়েছেন বাংলাদেশের সম্প্রচারকারী চ্যানেল কর্তৃপক্ষ। ঋধিমা জানিয়েছেন, তিনি নিজেই বিপিএল থেকে বেরিয়ে এসেছেন। বিপিএল থেকে ঋধিমাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জল্পনা তৈরি হয়েছিল ক্রিকেটপ্রেমীদের মধ্যে। তৈরি হচ্ছিল নতুন বিতর্ক। তবে ঋধিমা নিজেই ক্রিকেটপ্রেমীদের কাছে বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন। জানিয়েছেন, স্বেচ্ছায় বিপিএল থেকে সরে এসেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাঁকে সরিয়ে দেয়নি। বিবৃতি দিয়ে ঋধিমা বলেছেন, ‘‘আমাকে বিপিএল থেকে বাদ দেওয়া হয়েছে, এমন একটা জল্পনা ছড়িয়েছে। এটা ঠিক নয়। আমি নিজেই সরে আসার সিদ্ধান্ত নিয়েছি। এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার কাছে আমার দেশ সব সময় সকলের আগে। যে কোনও ব্যক্তিগত দায়িত্বের চেয়ে ক্রিকেট খেলা অনেক বেশি মূল্যবান বলে মনে করি। বছরের পর বছর সততা, শ্রদ্ধা, আবেগের সঙ্গে ক্রিকেটের সেবা করার সুযোগ পেয়েছি। এটার কোনও পরিবর্তন হবে না। আমি সততা, স্বচ্ছতা এবং খেলার পাশেই থাকব।’’

  • Shikhar Dhawan: বলিউডে এন্ট্রি শিখর ধাওয়ানের! কোন সিনেমায় হুমা কুরেশির সঙ্গে দেখা যাবে ভারতীয় ক্রিকেটারকে?

    Shikhar Dhawan: বলিউডে এন্ট্রি শিখর ধাওয়ানের! কোন সিনেমায় হুমা কুরেশির সঙ্গে দেখা যাবে ভারতীয় ক্রিকেটারকে?

    মাধ্যম নিউজ ডেস্ক: চোখে চোখ, আবেগঘন অবস্থায় শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) কাছাকাছি অভিনেত্রী হুমা কুরেশি (Huma Qureshi), তবে কি তাঁরা দুজন নতুন জীবনে পা দিতে চলেছেন? সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন হুমা কুরেশি। সেই ছবিতেই তাঁদের একসঙ্গে রোম্যান্টিকভাবে দেখা যাচ্ছে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই সবার মনে একটিই প্রশ্ন, তাঁরা কি ভালোবাসার সম্পর্কে রয়েছেন? তবে এমনটা কিন্তু নয়। জানা গিয়েছে, রিয়েল জীবনে নয়, রিলে হুমার সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে শিখরকে। অর্থাৎ হুমা কুরেশি ও সোনাক্ষী সিনহা অভিনীত ‘ডাবল এক্সএল’ সিনেমার মাধ্যমে তাঁর বলিউডে প্রথম আত্মপ্রকাশ হতে চলেছে। বলিউডে এন্ট্রি নিতে চলেছেন ভারতীয় ক্রিকেট টিমের খেলোয়াড় শিখর ধাওয়ান।

    [insta]https://www.instagram.com/p/CjkRAsxpbxt/?utm_source=ig_web_copy_link[/insta]

    প্রখ্যাত খেলোয়াড়, ক্রিকেটারদের আপনারা প্রায়ই বহু বিজ্ঞাপনে দেখে থাকেন। কিন্তু একেবারে বড় পর্দায় এসে তাক লাগিয়ে দিলেন ক্রিকেটার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। মঙ্গলবার এই সিনেমার একটি ছবি তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। তাতে শিখরকে কালো শ্যুট ও বো পরে হুমা কুরেশির সঙ্গে হাতে হাত ও চোখে চোখ রেখে নাচতে দেখা যাচ্ছে। হুমাকে (Huma Qureshi) গোলাপি ড্রেস, পার্লের সেট ও কোঁকড়ানো চুলে খুব সুন্দরী লাগছে।

    আরও পড়ুন: আরও বিপাকে প্রভাস-কৃতি-সইফ! ‘আদিপুরুষ’ ছবির টিমকে আইনি নোটিশ সংগঠনের

    হুমার (Huma Qureshi) সঙ্গে শিখরের (Shikhar Dhawan) এই ছবি ইনস্টাগ্রামে শেয়ার হওয়া মাত্রই নেটিজেনদের কমেন্টের বন্যা বয়ে গেছে হুমার পোস্টে। বাইশ গজের পিচ ছেড়ে বড় পর্দায় শিখর ধাওয়ানের এই ইনিংসকে দেখে তাঁর অনুরাগীরা বেজায় খুশি হয়েছেন। ক্রিকেটারের অভিনয় জগতে আসায় বেশ উত্তেজিত শিখরের ফ্যানরা। কেউ লিখেছেন, ‘ওহ মাই গড! এ তো বিরাট ব্যাপার’। আবার কেউ লিখেছেন, ‘ক্রিকেটের মতো এখানেও শিখর তাঁর জাদু দেখাবেন… ‘। তবে ছবিতে শিখর নায়কের ভূমিকায় রয়েছেন নাকি গুরুত্বপূর্ণ চরিত্রে? সে বিষয়ে হুমার পোস্ট থেকে কিছু জানা যায়নি। তবে ট্রেলার দেখে মনে হচ্ছে, নিজের প্রথম বলিউড সিনেমায় ক্যামিও চরিত্রেই অভিনয় করেছেন ভারতীয় ক্রিকেটার।

    উল্লেখ্য, ‘ডাবল এক্সএল’ ছবিটিতে বডি পজিটিভিটি ও বডি শেমিং-এর মত গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরা হবে। মুদ্দাসর অজিজের লেখা এটি একটি কমেডি ফিল্ম। পরিচালনায় রয়েছেন সত্রাম রমানি। ছবির দুই প্রধান চরিত্রে দেখা যাবে হুমা কুরেশি (Huma Qureshi) ও সোনাক্ষী সিনহাকে (Sonakshi Sinha)। ছবিটির প্রযোজনায় রয়েছে টি-সিরিজ, ওয়াকাও ফিল্মস এবং এলিমেন ৩ এন্টারটেইনমেন্ট। আগামী ৪ নভেম্বর মুক্তি পাবে এই ছবি।

  • Shikhar Dhawan: শিখরের অযথা সম্মানহানি করা যাবে না, প্রাক্তন স্ত্রী আয়েশাকে নির্দেশ আদালতের

    Shikhar Dhawan: শিখরের অযথা সম্মানহানি করা যাবে না, প্রাক্তন স্ত্রী আয়েশাকে নির্দেশ আদালতের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিগত কয়েক বছর ধরেই ভারতীয় দলের ওপেনার শিখর ধাওয়ান ও তাঁর স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়ের মধ্যে বিবাহবিচ্ছেদের মামলা চলছে। আর এরই মধ্যে দুজনের সম্পর্ক নিয়ে বড় নির্দেশ দিল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। কেরিয়ার শেষ করে দেওয়ার হুমকি দিচ্ছেন প্রাক্তন স্ত্রী। সম্মানহানি করার চেষ্টা করছেন। এমনই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন শিখর ধাওয়ান। ফলে শিখরের আবেদনে সাড়া দিয়ে আয়েশা মুখোপাধ্যায়কে আদালত নির্দেশ দিয়েছে, শিখর ধাওয়ান সম্পর্কে মানহানিকর মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে আয়েশাকে। ফলে আদালতের এই নির্দেশে নিঃসন্দেহে তাঁর ব্যক্তিগত জীবনে স্বস্তি দিয়েছে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট।

    কী ঘটেছে?

    ২০২০ সালের অগাস্ট থেকে শিখর ধাওয়ান ও তাঁর স্ত্রী আয়েশা মুখোপাধ্যায় আলাদা থাকেন। তাঁরা ভালোবেসেই বিয়ে করছিলেন। কিন্তু ভালোবাসায় ভাঙন ধরতে বেশিদিন সময় লাগেনি। দুজনের মধ্যে এখন বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। জানা গিয়েছে, এই মামলা চলাকালীনই শিখর ধাওয়ান সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় মানহানিকর মন্তব্য করছেন আয়েশা। এরপর শিখরের অভিযোগ, আয়েশা তাঁর মানহানির চেষ্টা করছেন। তাঁর কেরিয়ার শেষ করে দেওয়ার হুমকি দিচ্ছেন আয়েশা।

    এরপরেই ধাওয়ান পাতিয়ালা হাউস কোর্টে আয়েশা মুখোপাধ্যায়র বিরুদ্ধে একাধিক অভিযোগ জানান। আদালতকে শিখর ধাওয়ান বলেন, আয়েশা মুখোপাধ্যায় সামাজিক মাধ্যমে এমন কিছু মন্তব্য করছেন যা তাঁর ভাবমূর্তি নষ্ট করছে এবং মানসিকভাবে তাঁকে বিধ্বস্ত করে তুলছে। এরপর শিখরের আবেদনে সাড়া দিয়েছেন দিল্লির আদালতের বিচারক হরিশ কুমার। তিনি বলেছেন, “আয়েশার নির্দিষ্ট কোনও অভিযোগ থাকতেই পারে। সেই অভিযোগ জানানোর পদ্ধতি রয়েছে। আয়েশা চাইলে আদালতে আসতে পারেন। কিন্তু এ ভাবে কারও সম্মানহানি করা যায় না।” আদালত আয়েশা মুখোপাধ্যায়কে নির্দেশ দিয়েছেন যে, তিনি শিখর ধাওয়ানের বিরুদ্ধে অবমাননাকর ও ভিত্তিহীন অভিযোগ করতে পারবেন না।

    বিচারক বলেছেন, “শিখরের বন্ধু, আত্মীয়, সতীর্থ কারও কাছে কোনও মেসেজ পাঠাতে পারবেন না আয়েশা। সমাজমাধ্যমেও কিছু লিখতে পারবেন না তিনি। কারণ, শুধুমাত্র এক জনের অভিযোগের ভিত্তিতে কারও চরিত্রহনন করা যায় না।” বিচারক আরও নির্দেশ দিয়েছেন, “সংবাদমাধ্যমেও শিখরের বিরুদ্ধে মুখ খুলতে পারবেন না আয়েশা। কারণ, বিষয়টি আদালতে বিচারাধীন। তাঁর কিছু বলার থাকলে আদালতে এসে বলতে পারেন। এর পরেও যদি শিখরের বিরুদ্ধে আয়েশা মুখ খোলেন তা হলে আদালত কড়া পদক্ষেপ নেবে।”

    উল্লেখ্য, মাঠ এবং মাঠের বাইরে বছর দুয়েক ধরে একেবারেই স্বস্তিতে নেই শিখর ধাওয়ান। এই মুহূর্তে তিনি জাতীয় দলের বাইরে রয়েছেন। অদূর ভবিষ্যতে জাতীয় দলে ফেরার সম্ভাবনাও খুবই কম। কারণ শুভমান গিল ওপেনিংয়ে তাঁর জায়গা দখল করে নিয়েছেন। ফলে এরই মধ্যে আদালতের নির্দেশে ব্যক্তিগত জীবনে কিছুটা স্বস্তি পেলেন তিনি।

LinkedIn
Share