Tag: Shooter

Shooter

  • Jaspal Rana Dies: ‘ভারতীয় ক্রীড়াজগতে বিরাট ক্ষতি’ দেশের অন্যতম সেরা শুটার যশপল রানার মৃত্যুতে শোকবার্তা প্রধানমন্ত্রীর

    Jaspal Rana Dies: ‘ভারতীয় ক্রীড়াজগতে বিরাট ক্ষতি’ দেশের অন্যতম সেরা শুটার যশপল রানার মৃত্যুতে শোকবার্তা প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ান গেমসে সোনাজয়ী শ্যুটার ও কোচ যশপাল রানা প্রয়াত (Jaspal Rana Dies)। দিল্লি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। যশপালের বয়স হয়েছিল মাত্র ৪৯ বছর। জার্মানিতে শ্যুটিং বিশ্বকাপ থেকে ফেরার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে দিল্লি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। তবে শেষমেশ ৪৯ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন যশপাল। এই যশপাল রানার কোচিংয়েই কিন্তু অলিম্পিক্সে জোড়া পদক জেতেন মনু ভাকের। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ক্রীড়াজগত। শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

    প্রধানমন্ত্রীর শোকবার্তা

    যশপাল রানার প্রয়াণে এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, ‘শ্রী যশপাল রানা জির প্রয়াণে গভীরভাবে শোকাহত। ভারতীয় ক্রীড়াজগতের জন্য এটি এক বিরাট ক্ষতি (Sports News Bangla)। শুটিংয়ে তাঁর অসাধারণ সাফল্য দেশের গৌরব বৃদ্ধি করেছে। একইসঙ্গে একজন মেন্টর হিসেবে তিনি নিষ্ঠার সঙ্গে বহু তরুণ ক্রীড়াবিদকে গড়ে তুলেছেন।’ যশপাল রানার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রথম অলিম্পিক স্বর্ণপদকজয়ী শুটার অভিনব বিন্দ্রা (Abhinav Bindra)। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, যশপাল শুধু একজন অসাধারণ শুটারই ছিলেন না, তিনি ছিলেন ভারতীয় শুটিংয়ের এক অনুপ্রেরণার নাম। তাঁর মৃত্যু ভারতীয় ক্রীড়া তথা শুটিং জগতের জন্য এক বিরাট ক্ষতি। দেশের অসংখ্য তরুণ শুটারের কাছে তিনি চিরকাল আদর্শ হয়ে থাকবেন।

    সোনালি কেরিয়ার

    ১৯৭৬ সালের ২৮ জুন উত্তরাখণ্ডে জন্ম তাঁর। ১৯৯৪ সালে প্রথম বার দেশের প্রতিনিধিত্ব করেছিলেন। সে বছর মিলানে আয়োজিত জুনিয়র বিশ্বকাপে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতেছিলেন। এশিয়ান গেমসে ২৫ মিটার সেন্টার ফায়ার পিস্তলে সোনা জেতেন। ২০০৬ সালের দোহা এশিয়ান গেমসে তিনটি সোনা জিতে নজর কাড়েন। একটি ইভেন্টে বিশ্বরেকর্ড স্পর্শ করেছিলেন। আন্তর্জাতিক স্তরে ১৫টি পদক রয়েছে তাঁর। তার মধ্যে ৯টি সোনার। মাত্র ১৮ বছর বয়সে অর্জুন হন। পরে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানও দেয়।

    অর্জুন থেকে দ্রোণাচার্য

    এক সময় বিশ্বের অন্যতম সেরা শুটার রানা নতুন করে সংবাদ শিরোনামে উঠে আসেন ২০২৪ সালের অলিম্পিক্সের সময়। প্যারিসে জোড়া পদকজয়ী মনুর কোচ হিসেবে তাঁকে নিয়েও হইচই শুরু হয়। ভারতীয় শুটিংয়ের হাই পারফম্যান্স কোচ হিসাবে কাজ করা রানার হাত ধরে উঠে এসেছেন বেশ কয়েক জন সেরা মানের শুটার। তাঁর উল্লেখযোগ্য ছাত্রদের মধ্যে রয়েছেন সৌরভ চৌধরি, অনীশ ভানওয়ালা, চিঙ্কি যাদবের মতো শুটারেরা। ২০১২ সালে কোচিং শুরু করেন। খেলোয়াড় হিসাবে অর্জুন পুরস্কার পাওয়ার পাশাপাশি কোচ হিসাবে দ্রোণাচার্য পুরস্কারও পেয়েছেন রানা। মিউনিখ শুটিং বিশ্বকাপ থেকে দেশে ফেরার সময় বিমানে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন রানা। দিল্লির ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রাক্তন অলিম্পিয়ান। শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়েছে। চিকিৎসকেরা একটি স্টেন্ট বসিয়েছিলেন। কিছু দিন পর আরও একটি স্টেন্ট বসানোর কথা ছিল। কিন্তু চিকিৎসকদের সেই সময় দিলেন না এশিয়ান গেমসে সোনাজয়ী শুটার।

  • Arjun Babuta: আইএসএসএফ শুটিং বিশ্বকাপে স্বর্ণপদক জিতলেন ভারতের অর্জুন বাবুতা

    Arjun Babuta: আইএসএসএফ শুটিং বিশ্বকাপে স্বর্ণপদক জিতলেন ভারতের অর্জুন বাবুতা

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের খেলায় সোনা জিতে বিশ্বের দরবারে ভারতের মুখ উজ্জ্বল করল আরও এক খেলোয়াড়। তিনি হলেন শুটার অর্জুন বাবুতা (Arjun Babuta)। টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) নীরজ চোপড়ার (Neeraj Chopra) সোনা জেতার পর সোমবার আইএসএসএফ শুটিং বিশ্বকাপের (ISSF Shooting World Cup 2022) ফাইনালে ১০ মিটার এয়ার রাইফেল (Air Rifle) বিভাগে সোনা জিতলেন ভারতের অর্জুন বাবুতা। অর্জুন ছাড়াও ফাইনালে উঠেছিলেন আরেক ভারতীয় পার্থ মাখিজা (Parth Makhija), যিনি চতুর্থ স্থান অধিকার করেছেন। টোকিও অলিম্পিকে সিলভার জয়ী লুকাস কোজেনেস্কিকে (Lucas Kozeniesky) হারিয়ে দেন ভারতের এই তরুণ শুটার। তিনি তাঁকে ১৭-৯ ব্যবধানে হারিয়েছেন এদিন।

    আরও পড়ুন: ভাঙলেন নিজের জাতীয় রেকর্ড! ডায়মন্ড লিগে দ্বিতীয় নীরজ

    সিনিয়র বিভাগে এই প্রথম সোনা পেলেন অর্জুন। এর আগে ২০১৬ সালের জুনিয়র বিশ্বকাপে(Junior World Cup 2016) আজারবাইজানের (Azerbaijan) গাবালায় (Gabala) ব্রোঞ্জ পেয়েছিলেন তিনি। ২৩ বছর বয়সী এই তরুণ শুটার ২০১৬ সাল থেকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এদিন তিনি শেষপর্যন্ত ২৬১.১ স্কোরে শেষ করে প্রথম স্থান অধিকার করেন ও কোজেনেস্কি ২৬০.৪ স্কোর করে দ্বিতীয় হন। আবার ২৫৯.৯ স্কোর করে সার্জারি রিখটার (Sergaery Richter) তৃতীয় স্থানে উঠে আসে ও ব্রোঞ্জ জিতে নেন। আরেক ভারতীয় পার্থ মাখিজা ২৫৮.১ পয়েন্ট করে চতুর্থ স্থান অধিকার করেন। বাবুতা মোট ৬৩০.৫, কোজেনেস্কি ৬২৮.২, রিখটার ৬৩১.৬ ও মাখিজা ৬২৮.৪০ স্কোর করছিলেন।

    আরও পড়ুন: ২০৩৬ অলিম্পিক্সের বিডিং, আয়োজনে ভারতকে সাহায্য করতে প্রস্তুত, জানাল রাশিয়া

    ক্রিকেট, ফুটবলের মত শুটিংও বর্তমানে জনপ্রিয় খেলা হয়ে উঠেছে। ফলে এই খেলা থেকেও অনেক প্রতিভান খেলোয়াড় উঠে আসছে যাঁরা বিশ্বমঞ্চে খেলে ভারতের মুখ উজ্জ্বল করে তুলছে। এদের মধ্যে একজন অর্জুন বাবুতা। অন্যদিকে পার্থ মাখিজাও রয়েছেন, যিনি চতুর্থ হলেও এই বিশ্বকাপে এক অন্যতম জায়গা গড়ে তুলেছে।

     

LinkedIn
Share