Tag: simla street

simla street

  • CM Suvendu Adhikari: রথযাত্রার ৬০ কমিটিকে ৫ লাখ করে অনুদান, শ্রাবণে জলযাত্রীদের ওপর পুষ্পবৃষ্টির ঘোষণা মুখ্যমন্ত্রীর

    CM Suvendu Adhikari: রথযাত্রার ৬০ কমিটিকে ৫ লাখ করে অনুদান, শ্রাবণে জলযাত্রীদের ওপর পুষ্পবৃষ্টির ঘোষণা মুখ্যমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: রথযাত্রায় মোটা অঙ্কের অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন রাজ্যের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী বৃহস্পতিবার রথযাত্রা উৎসব (Rath Yatra Committee)। তার আগে সোমবার নবান্নে জেলাশাসক ও বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের ৬০টি রথযাত্রা কমিটিকে ৫ লাখ টাকা করে সরকারি সাহায্য দেওয়া হবে। শ্রাবণ মাসে শিবের মন্দিরে যাওয়া জলযাত্রীদের জন্য বিশেষ পরিষেবা এবং অনুকূল আবহাওয়া থাকলে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হবে বলেও ঘোষণা করেছেন (CM Suvendu Adhikari) তিনি।

    রথযাত্রা কমিটিগুলিকে অনুদান (CM Suvendu Adhikari)

    এদিনের বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়েছিল রথযাত্রা কমিটিগুলি। এই বৈঠকেই মুখ্যমন্ত্রী বলেন, “দশকের পর দশক উৎসব হয়, এমন ৬০টি কমিটিকে ৫ লাখ টাকা করে সরকারি সাহায্য দেব। এটি আমাদের অংশগ্রহণ।” তিনি জানান, প্রথম বছর কমিটির তালিকা তৈরিতে কোনও ত্রুটি থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। রাজ্যের পালাবদলের মুখ্যমন্ত্রীর কথায়, “আগামী দিনে ত্রুটিহীন তালিকা তৈরি করব। অনেক দূর যাবে এই বিশেষ ব্যবস্থা। আজ যে বৃক্ষ রোপিত হল, আগামী দিনে তা মহীরূহ হবে। ঐতিহ্যে পরিণত হবে।” মুখ্যমন্ত্রী রথযাত্রা কমিটিগুলিকে সরকারি অনুদানের অর্থ পুরানো, বিশেষ করে কাঠের তৈরি রথ সংস্কারের কাজে ব্যবহার করারও অনুরোধ জানান।রথযাত্রা নিয়ে পূর্বতন তৃণমূল সরকারকেও আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। বলেন, “এত দিন রথযাত্রা উৎসবে সরকারি স্তরে কয়েক জন ট্রাফিক পুলিশ পাঠিয়েই সরকার দায়িত্ব পালন শেষ করত। বর্তমান সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যে স্লোগান— উন্নয়ন এবং ঐতিহ্য, দু’টিকে সামনে রেখে এগোতে চায়। তাই এ বারের রথযাত্রায় সরকারিভাবে, সক্রিয় ভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।”

    পুষ্পবৃষ্টি

    মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের ৭৫টি ঐতিহ্যবাহী রথযাত্রার মেলায় সেবাকেন্দ্র গড়ে তোলা হবে। তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে পুণ্যার্থীদের জন্য ন্যূনতম পরিষেবা দেওয়া হবে। এই কাজে পুরসভা, জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং সংশ্লিষ্ট রথযাত্রা কমিটিগুলিকে যুক্ত করা হবে।শ্রাবণ মাসে জলযাত্রীদের জন্যও একাধিক বিশেষ উদ্যোগের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “শেওড়াফুলি থেকে তারকেশ্বরে যাওয়ার পথে প্রতি ৫ কিলোমিটার অন্তর সেবাকেন্দ্র স্থাপন করছে সরকার। তারকেশ্বর ধামকে সাজানোর জন্য ১৫ কোটি টাকার কাজ করছি।” তিনি জানান, জলযাত্রীদের পরিষেবার জন্য রাজ্যের তিনটি তীর্থস্থানকে বেছে নেওয়া হয়েছে— জলপাইগুড়ির জল্পেশ মন্দির, ভুটান সীমান্তবর্তী জয়ন্তী এলাকার একটি মন্দির এবং তারকেশ্বর। এই তিনটি কেন্দ্রকে ঘিরে পরিষেবা শিবির গড়ে তোলা হবে। সেখানে থাকবে পুলিশি সহায়তা কেন্দ্র, অস্থায়ী স্বাস্থ্য শিবির, পানীয় জল, ওআরএস এবং বিশ্রামের ব্যবস্থা। এই প্রসঙ্গেও পূর্বতন সরকারকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “ভারতের অন্য রাজ্যে দেখেছি, সরকারিভাবে এই পরম্পরাকে বাঁচাতে সহযোগিতা করা হয়। এত দিন এই রাজ্য বঞ্চিত ছিল। কিন্তু এই সরকার সহায়তা করবে (CM Suvendu Adhikari)।” তিনি আরও জানান, শ্রাবণ মাসের প্রতি সোমবার আবহাওয়া অনুকূল থাকলে জলযাত্রীদের ওপর হেলিকপ্টার থেকে গোলাপের পাপড়ি বর্ষণ করা হবে। এর পাশাপাশি, তিনি জানান, ১৪ জুলাই তারকেশ্বরে উপস্থিত থেকে শ্রাবণী মেলার সূচনা করবেন।

    তীর্থক্ষেত্র সার্কিট প্রকল্প

    মুখ্যমন্ত্রী জানান, বাজেটে তীর্থক্ষেত্র সার্কিট প্রকল্প রাখা হয়েছে। তাঁর বক্তব্য, “মঠ, মন্দির, কিরীটেশ্বরী-সহ অনেক প্রাচীন মন্দির, যাদের ইতিহাস রয়েছে, তাদের সংস্কার এবং হেরিটেজের আওতায় আনতে উদ্যোগী হয়েছি। ধর্মীয় স্থানগুলির রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণে ১০০০ কোটি টাকা বরাদ্দ করেছি।” তিনি আরও জানান, ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত হাসপাতালগুলিকে আয়ুষ্মান ভারতের আওতায় আনা (Rath Yatra Committee) হয়েছে। স্বামী বিবেকানন্দের জন্মস্থান সিমলা স্ট্রিটের উন্নয়নের জন্য ৫ কোটি টাকার কর্পাস তহবিল দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে রাজ্য সরকার (CM Suvendu Adhikari)।

     

  • Droupadi Murmu: “বাংলার সব বিধায়ক, সাংসদের ভোট আমি পাব”, আশাবাদী দ্রৌপদী মুর্মু

    Droupadi Murmu: “বাংলার সব বিধায়ক, সাংসদের ভোট আমি পাব”, আশাবাদী দ্রৌপদী মুর্মু

    মাধ্যম নিউজ ডেস্ক: আমি আশা করি বাংলার ২৯৪ জন বিধায়ক ও ৪২ জন সাংসদের ভোট পাব। কারণ আমি পাশের রাজ্যের মানুষ। সাধারণ ঘর থেকে উঠে এসেছি। পিছিয়ে পড়া সমাজের প্রতিনিধিত্ব করি। তাই বাংলার ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। মঙ্গলবার বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠকে এ কথা বললেন এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী বিজেপির দ্রৌপদী মুর্মু।  এদিন এসেছিলেন ভোট চাইতে। তার ফাঁকেই সময় বের করে কলকাতায় সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) ভিটে ঘুরে দেখলেন এনডিএ-র (NDA) রাষ্ট্রপতি পদপ্রার্থী বিজেপির (BJP) দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। দু দিনের বাংলা সফরে এসেছিলেন দ্রৌপদী। মঙ্গলবার ছিল তাঁর সফরের দ্বিতীয় দিন। এদিন বিবেকানন্দের ভিটে ঘুরে অন্যান্য কর্মসূচিতে যোগ দিলেন তিনি।

    এদিন সকাল ৯টা ১৭ মিনিট নাগাদ সিমলা স্ট্রিটে স্বামীজির ভিটের সামনে এসে দাঁড়ায় দ্রৌপদীর গাড়ি। আগে থেকে সেখানে ব্যবস্থা করা হয়েছিল কড়া প্রহরার। নিরাপত্তার বেষ্টনীতে মোড়া ফেলা হয়েছিল গোটা এলাকা। এদিন দ্রৌপদীর সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী এবং আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল। রাজ্য বিজেপির অন্যান্য নেতা ও বিধায়করাও ছিলেন দ্রৌপদীর সঙ্গে। এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থীর সফর সঙ্গী ছিলেন বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীও। তাঁদের সঙ্গেই স্বামীজির বাড়িতে ঢোকেন দ্রৌপদী। বিবেকানন্দের ছবিতে ফুল-মালা দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানান রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা মা এবং তাঁদের পাশে থাকা মা  কালীর বিগ্রহকেও।

    আরও পড়ুন : অরুণাচল প্রদেশে ১০২ আসনে জয়ী বিজেপি, কী বললেন আইনমন্ত্রী?

    এদিন স্বামীজির বাড়িতে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসীরা। তাঁদের সঙ্গে বিশেষ প্রার্থনায় যোগ দেন দ্রৌপদী। সন্ন্যাসীদের তরফে তাঁদের একটি শাল, স্বামীজির ছবি, তাঁর বই এবং একটি লালপাড় সাদা শাড়ি উপহার দেওয়া হয়। দ্রৌপদীকে ফের সিমলা স্ট্রিটে স্বামীজির ভিটেয় আসতে বলেন সন্ন্যাসীরা। দ্রৌপদী জানান, মায়ের বাড়িতে তাঁকে তো আবার আসতেই হবে। তিনি নিশ্চয়ই আসবেন। এরপর নিজের অভিজ্ঞতার কথা ভিজিটরস বুকে লিপিবদ্ধ করে স্বামীজির বাইরে বের হন দ্রৌপদী। সেখান থেকে চলে আসেন বাইপাসের ধারের একটি হোটেলে। সেখানে পদ্ম শিবিরের বিধায়ক ও নেতাদের নিয়ে বৈঠক করেন দ্রৌপদী। এই বৈঠকে গরহাজির ছিলেন বালুরঘাটের বিধায়ক বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ী এবং ভাটপাড়ার বিধায়ক বিজেপির পবন সিং। অসুস্থতার কারণে বৈঠকে হাজির হননি অশোক। আর দলত্যাগী সাংসদ অর্জুন সিংয়ের ছেলে পবনকে আমন্ত্রণই জানানো হয়নি বলে গেরুয়া শিবিরের একটি সূত্রের খবর।

    আরও পড়ুন :খ্যাতির বিড়ম্বনা! দ্রৌপদী মুর্মুর নামে ভুয়ো অ্যাকাউন্টে ছেয়ে গেছে ট্যুইটার

    ওই বৈঠকেই তিনি বলেন, আমি আশা করি বাংলার সব বিধায়ক ও সব সাংসদের ভোট পাব। কারণ আমি পাশের রাজ্যের মানুষ। সাধারণ ঘর থেকে উঠে এসেছি। পিছিয়ে পড়া সমাজের প্রতিনিধিত্ব করি। তাই বাংলার ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে।

     

LinkedIn
Share