Tag: Solar Power

Solar Power

  • কংগ্রেসের ‘ভোট চুরি’র অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী

    কংগ্রেসের ‘ভোট চুরি’র অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: কংগ্রেসের (Congress) ভোট চুরির অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। শুক্রবার তিনি বলেন, “গত কয়েক দশক ধরে দলটি মানুষের সমর্থন হারাচ্ছে এবং মিলেনিয়ালরা বিরোধী দলকে শিক্ষা দিয়েছে, এবার জেন জেডও প্রস্তুত”। ‘রাইজিং ভারত সামিটে’ বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার এবং তামিলনাড়ুর ডিএমকে নেতৃত্বাধীন সরকারকেও নিশানা করেন। তাঁর অভিযোগ, এই রাজ্য সরকারগুলি কেন্দ্রের কিছু কল্যাণমূলক প্রকল্প আটকে দিয়েছে।

    “শার্টলেস প্রতিবাদ” নিয়ে তোপ (PM Modi)

    এআই সামিট চলাকালীন ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেসের ‘শার্টলেস’ প্রতিবাদ নিয়ে তিনি কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, “বিরোধী দল বিদেশি অতিথিদের সামনে শুধু পোশাকই খোলেনি, নিজেদের মতাদর্শগত দেউলিয়াপনাও প্রকাশ করেছে।” তাঁর অভিযোগ, আদর্শের নামে কংগ্রেস এখন শুধু বিরোধিতার টুলকিটে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রীর অভিযোগ, কংগ্রেস ও তার মিত্ররা কখনও সৎ উদ্দেশ্যে কাজ করেনি। গরিব মানুষের কষ্ট নিয়ে তাদের কোনও উদ্বেগ নেই (PM Modi)। উদাহরণ হিসেবে তিনি বলেন, “পশ্চিমবঙ্গে আজ পর্যন্ত আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর হয়নি। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় সারা দেশে দরিদ্রদের জন্য পাকা বাড়ি নির্মাণ হচ্ছে। তামিলনাড়ুতে প্রায় ৯.৫ লক্ষ বাড়ি বরাদ্দ হয়েছে, কিন্তু তার মধ্যে ৩ লক্ষ বাড়ির নির্মাণ আটকে রয়েছে। “কেন? ডিএমকে সরকার আগ্রহ দেখাচ্ছে না কেন?”

    ইন্ডি জোট

    প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে নির্বাচন হবে চলতি বছরের প্রথমার্ধে। তৃণমূল কংগ্রেস এবং ডিএমকে কংগ্রেসের সঙ্গে ইন্ডি জোটের অংশ। প্রধানমন্ত্রী বলেন, “ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেসের প্রতিবাদে মানুষের ক্ষোভ বাড়ায় কংগ্রেস মহাত্মা গান্ধীকে সামনে আনার চেষ্টা করেছে। এআই সামিট ছিল দেশের গর্বের মুহূর্ত। কিন্তু দেশের প্রাচীনতম দল সেই অনুষ্ঠান কলঙ্কিত করতে চেয়েছে।” তাঁর অভিযোগ, “পাপ ঢাকতে হলে কংগ্রেস (Congress) বাপুকে সামনে আনে, আর কৃতিত্ব নিতে হলে একটি পরিবারের নাম করে।” প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “কংগ্রেসের ভোট কেউ চুরি করছে না, বরং মানুষ আর তাদের যোগ্য মনে করছে না। ১৯৮৪-র পর থেকেই কংগ্রেসের ভোট কমতে শুরু করেছে। এখন মাত্র চারটি রাজ্যে তাদের ৫০-এর বেশি বিধায়ক রয়েছে।” এর পরেই তিনি বলেন, “প্রথমে মিলেনিয়ালরা শিক্ষা দিয়েছে, এখন জেন জেডও প্রস্তুত।” ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়ার প্রসঙ্গে তিনি বলেন, “জাতি গঠন স্বল্পমেয়াদি চিন্তায় হয় না, এর জন্য প্রয়োজন বড় দৃষ্টি, ধৈর্য ও সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার।

    কংগ্রেসকে তোপ

    গণতন্ত্রে বিরোধিতা মানে অন্ধ বিরোধিতা নয়, বিকল্প দৃষ্টিভঙ্গি তুলে ধরা—এ কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “কংগ্রেস সব ভালো কাজেরই বিরোধিতা করে, যেমন নতুন সংসদ ভবন নির্মাণ বা অশোক স্তম্ভের সিংহ প্রতীক (PM Modi)।” তিনি জানান, বিদেশি জাহাজে পণ্য পরিবহণে বছরে ৬ লাখ কোটি টাকা, সার আমদানিতে ২.২৫ লাখ কোটি টাকা এবং পেট্রোলিয়াম আমদানিতে ১১ লাখ কোটি টাকা ব্যয় হয়। এই অর্থ আত্মনির্ভরতার পথে আগে বিনিয়োগ করা হলে দেশ আরও শক্তিশালী হত। তিনি বলেন, “দেশীয় জাহাজ ও বন্দর পরিকাঠামো শক্তিশালী করা হচ্ছে, সারের উৎপাদন বাড়াতে নয়া কারখানা স্থাপন করা হচ্ছে, ন্যানো ইউরিয়া, ইথানল মিশ্রণ, গ্রিন হাইড্রোজেন মিশন, সৌর শক্তি ও ইলেকট্রিক মোবিলিটিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে (Congress)।” প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “ভারতে উৎপাদন বাড়ালে ভবিষ্যৎ প্রজন্ম আমদানি নয়, রফতানির কথা বলবে। দূরদর্শিতার সঙ্গে কঠোর পরিশ্রমই ২০৪৭ সালের আত্মনির্ভর ও সমৃদ্ধ ভারতের ভিত্তি।”

    বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক

    তিনি জানান, তাঁর সরকার ভারতকে বিশ্বের প্রবৃদ্ধির ইঞ্জিনে পরিণত করছে এবং উন্নত দেশগুলি ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তিতে আগ্রহী।ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে জনধন-আধার-মোবাইল ‘ত্রয়ী’ এবং ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে ২৪ লাখ কোটি টাকা সরাসরি উপভোক্তাদের কাছে পৌঁছেছে বলেও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “ভারত এখন সৌর শক্তিতে অগ্রণী, রেলব্যবস্থা বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্কে পরিণত হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ভারত শুধু অনুসারী নয়, সিদ্ধান্ত গ্রহণেও অংশীদার। দেশের নিজস্ব এআই স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে উঠেছে।” তিনি জানান, কৃষিখাতে ২৮ লাখ কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে এবং পিএম-কিষান প্রকল্পে ৪ লাখ কোটিরও বেশি টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে জমা করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, “এটাই সঠিক সময়। আমাদের রুটিন কাজ নয়, বিশ্বমানের কাজ করতে হবে (Congress)।”

     

  • Sandeep Mall: ১২ সদস্যের পরিবারে এসি চালিয়েও গ্রীষ্মে বিদ্যুৎ বিল মাত্র ১২.৬৯ টাকা!

    Sandeep Mall: ১২ সদস্যের পরিবারে এসি চালিয়েও গ্রীষ্মে বিদ্যুৎ বিল মাত্র ১২.৬৯ টাকা!

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রখর গ্রীষ্মে ১২ সদস্যের পরিবারে বিদ্যুৎ বিল মাত্র ১২.৬৯ টাকা! কিন্তু কীভাবে? সেই রহস্যেরই সমাধান করেছেন ফরিদাবাদের প্রশিক্ষক সন্দীপ মল (Sandeep Mall) নিজের বাড়ির ছাদে সোলার সিস্টেম লাগিয়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। তাঁর প্রায় ১০ হাজার বর্গফুট বাড়ির জন্য প্রচুর বিদ্যুতের প্রয়োজন হত। তাই বিদ্যুৎ বিলকে কমিয়ে আনতে ওই অভিনব কৌশল প্রয়োগ করেন তিনি। তাঁর সাফল্যের কথা প্রতিবেদন আকারে প্রকাশিতও হয়েছে। আসুন জেনে নিই, কী বলেছেন তিনি।

    কম বিদ্যুৎ বিল এক্স হ্যান্ডলে পোস্ট (Sandeep Mall)

    সন্দীপ মল (Sandeep Mall), একজন বিনিয়োগকারী এবং দক্ষ প্রশিক্ষক। তিনি চলতি বছরের জুন এবং জুলাই মাসের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদার সময়েও খুব সামান্য পরিমাণ বিল মিটিয়ে নজির গড়েছেন। তিনি নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে বলেন, “আমি ফরিদাবাদে একটি যৌথ পরিবারে থাকি, বাবা-মা সহ চার ভাই এক ছাদের নীচে বসবাস করি। আমি একজন পেশাদার বিনিয়োগকারী। একজন উদ্যোক্তা হিসেবে আমার কোম্পানি আন্তর্জাতিক বাজারে এখন দক্ষতার সঙ্গে কাজ করছে। রাষ্ট্রীয় মালিকানাধীন দক্ষিণ হরিয়ানা বিদ্যুৎ বিতরণ নিগম (DHBVN) থেকে বিদ্যুৎ বিল এসেছে মাত্র ১২.৬৯ টাকার। আপনারাও এই পদ্ধতি প্রয়োগ করে দেখতে পারেন।”

    সোলার সিস্টেম নিয়ে সন্দীপের বক্তব্য (Solar Power) 

    দ্য বেটার ইন্ডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে সন্দীপ (Sandeep Mall) জানিয়েছেন, নিজের ফরিদাবাদের বাসভবনে একাধিক এয়ার কন্ডিশনার ব্যবহার করা সত্ত্বেও কীভাবে তিনি বিদ্যুৎ বিলে সাশ্রয় করতে পেরেছেন। তিনি বলেন, “সোলার (Solar Power) সিস্টেমে যাওয়ার আগে বিদ্যুৎ বিলের অভিজ্ঞতা কেমন, তা জানা প্রয়োজন। যেহেতু আমরা একটি বড় পরিবার, একটি বড় বাড়িতে বাস করি, তাই আমাদের বাড়িতে প্রায় ২৫ থেকে ৩০ কিলোওয়াট বিদ্যুৎ সরবরাহ করার কানেকশন রয়েছে৷ আর সবার মতো আমাদের বিদ্যুতের বিলও ঋতুভেদে পরিবর্তিত হয়। কিন্তু গ্রীষ্মে, জুন এবং জুলাই মাসে তা প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত উঠে যায়। আবার শীতের সময় দু’মাসের বিদ্যুৎ বিল প্রায় ১০ হাজারে নেমে আসে।

    আমরা প্রায় চার বছর আগে সোলার সিস্টেমে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। প্রাথমিকভাবে একটি ১০ ​​কিলোওয়াট রুফটপ সোলার সিস্টেম স্থাপন করেছিলাম। হরিয়ানা সরকারের দেওয়া সাধারণ বিদ্যুৎ আমি ব্যবহার করতাম না। বাড়ির যা প্রয়োজন, সৌরচালিত ব্যবস্থার মাধ্যমেই উত্পন্ন করতাম। যেহেতু ইতিমধ্যেই অনেক বেশি পরিমাণে বিদ্যুতের বিল আসছিল, তাই আমরা এই পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। খরচ কমাতে প্রথমে ১০ কিলোওয়াট, পরে ১৫ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সিস্টেম স্থাপন করা হয়। প্রাথমিক খরচ কিছু বেশি পড়েছিল ঠিকই। কিন্তু পরে সাশ্রয়ের অঙ্ক দেখে বোঝাই যায়, আমরা কতটা লাভবান হয়েছি। তাই আমাদের দেখে অনেক পরিবার এবং আশেপাশের বন্ধুরাও অনুপ্রাণিত হয়েছেন।” 

    প্রথমিক খরচ কত করেছেন?

    খরচ সম্পর্কে সন্দীপ মল বলেন, “আমাদের ছাদের সোলার পাওয়ার ইউনিটটি টাটা পাওয়ার থেকে কিনেছিলাম। এরপর কোম্পানি থেকেই তা ইনস্টল করে দেওয়া হয়েছিল। প্রথম ১০ কিলোওয়াট সিস্টেম ইনস্টল করতে আমার প্রতি কিলোওয়াটে প্রায় ৬০ হাজার টাকা খরচ হয়েছে৷ তবে এই ধরনের সোলার সিস্টেম স্থাপন করার খরচ এখন অনেকটাই কমে গিয়েছে। আমি দ্বিতীয় পর্বে যে প্যানেলগুলি ইনস্টল করেছি, তার গুণমান এবং শক্তি উৎপাদন ক্ষমতা আরও বেড়ে গিয়েছিল। দ্বিতীয় ধাপে প্রতি কিলোওয়াটে খরচ হয়েছিল প্রায় ৪৫ হাজার টাকা। সোলার প্যানেল বসানোর আগে কিছু ছোটখাট নির্মাণকাজ করার দরকার হয়। রাজ্য বিদ্যুৎ বোর্ডের প্রয়োজনীয় অনুমতি নেওয়ার কাজে কোম্পানি সহায়তা করেছিল। তবে এই প্লাগ-এন্ড-প্লে রুফটপ সোলার সিস্টেম বসাতে তেমন কোনও ঝামেলার সম্মুখীন হইনি।”

    সিস্টেম স্থাপন করার ২টি পদ্ধতি

    সোলার (Solar Power) সিস্টেম বসানোর খরচ, রক্ষণাবেক্ষণ এবং পরিষেবার বিষয়ে নানা খুঁটিনাটি বিষয়ও তিনি (Sandeep Mall) ব্যাখ্যা করেছেন। এর জন্য তিনি দুটি পদ্ধতির কথা বলেছেন। এক, এ থেকে যে শক্তি উৎপন্ন হবে, তা একটি ব্যাটারি স্টোরেজ সিস্টেমে সঞ্চয় করে সেখান থেকে বাড়িতে বিদ্যুৎ ব্যবহারের জন্য শক্তিকে ব্যবহার করা হয়। কিন্তু ব্যাটারি স্টোরেজ সিস্টেম রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা করা ব্যয়বহুল। কারণ প্রতি কয়েক বছর অন্তর ব্যাটারি পরিবর্তন করতে হয়। এক্ষেত্রে, ভোক্তা বিদ্যুৎ কিনছেন না বা বিক্রিও করছেন না। ফলে যে শক্তি উত্পন্ন হবে তা ব্যাটারি স্টোরেজ সিস্টেমে একটি ইনভার্টারের মতো সংরক্ষিত হবে। এরপর সেখান থেকে বাড়িতে বৈদ্যুতিক যন্ত্রপাতি চালানোর জন্য ব্যবহার করা হবে। দ্বিতীয় পদ্ধতি হল সোলারে নেট মিটারিং স্থাপন করা।

    সোলারের রক্ষণাবেক্ষণ

    সন্দীপ (Sandeep Mall) সোলারের (Solar Power) রক্ষণাবেক্ষণ সম্পর্কে বলেন, “গত চার বছরে, আমি রক্ষণাবেক্ষণ খাতে কোনও খরচ করিনি। এমনকী সাহায্যের জন্য কাউকে ডাকিনি। এনসিআর অঞ্চলের ধুলো ও দূষণের মাত্রা বেশি এবং তাই আমাদের প্যানেলগুলি ঘন ঘন পরিষ্কার করার প্রয়োজন হয়। আমরা প্রতি তিন দিনে পরিষ্কার করি ঝরনার মাধ্যমে। তবে বিভিন্ন ধরনের ভর্তুকি এবং কম সুদে ঋণের স্কিম রয়েছে, যা ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপন করতে সাহায্য করবে।

    আরও পড়ুনঃ টাকা দ্বিগুণের প্রলোভন! ১৭ কোটি জালিয়াতি মামলায় গ্রেফতার কংগ্রেস নেতা সিএস শ্রীনিবাসন

    বিনিয়োগে রিটার্ন কেমন?

    সন্দীপ (Sandeep Mall) বিনিয়োগের রিটার্ন নিয়ে বলেন, “আমি ২৫ কিলোওয়াটএর সৌর বিদ্যুৎ স্থাপন করার জন্য মোট ১২ লক্ষ থেকে ১৩ লক্ষ টাকা বিনিয়োগ করেছি। প্রতি কিলোওয়াটে গড়ে ৫০হাজার টাকা খরচ করেছি৷ কিন্তু বিদ্যুৎ বিলে আমার বার্ষিক সঞ্চয় প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকা। সুতরাং, আগামী দু’ থেকে তিন বছরের মধ্যে আমি এই সৌরবিদ্যুতের জন্য যত টাকা বিনিয়োগ করেছি তা তুলে নিতে পারব।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ram Mandir Inauguration: ‘রামের আলো’ থেকে বিদ্যুৎ! ‘প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা’র ঘোষণা মোদির

    Ram Mandir Inauguration: ‘রামের আলো’ থেকে বিদ্যুৎ! ‘প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা’র ঘোষণা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা’র (Pradhanmantri Suryodaya Yojana) আনুষ্ঠানিক সূচনা করলেন নরেন্দ্র মোদি। সোমবার অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠার পরে তাঁর ঘোষণা, সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনে নতুন দিশা দেখাবে তাঁর সরকারের এই কর্মসূচি। দেশের এক কোটি নাগরিকের বাড়িতে সোলার রুফ টপ সিস্টেম (Solar Roof Top System) বসানোর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে গরিব ও মধ্যবিত্তের বিদ্যুৎ-এর বিল কম হবে। এর পাশাপাশি শক্তি সম্পদের দিক থেকেও ভারত আত্মনির্ভর হবে।

    মোদির নয়া ঘোষণা

    দিল্লিতে ‘প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা’ সংক্রান্ত বৈঠকের পরে মোদি তাঁর সরকারি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘বিশ্বের সব ভক্ত সর্বদা সূর্যবংশী ভগবান শ্রীরামের আলো থেকে শক্তি পান। আজ, অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠার শুভ দিবসে, আমার সংকল্প আরও দৃঢ় হয়েছে যে ভারতের জনগণের বাড়ির ছাদে তাদের নিজস্ব ‘সোলার রুফ টপ সিস্টেম’ (সৌরবিদ্যুতের প্যানেল) থাকা উচিত।’’ 

    প্রধানমন্ত্রীর বার্তা

    প্রধানমন্ত্রী মোদি তাঁর এই কাজেও এনেছেন রামের ছোঁয়া। দেশবাসীকে বাড়ি বাড়ি ‘রাম-জ্যোতি’ জ্বালিয়ে স্বাগত জানানোর আর্জি রাখেন মোদি। আর দিনান্তে ‘প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা’ নিয়ে তাঁর বিশেষ বার্তা, ‘‘অযোধ্যা থেকে ফিরে আসার পর আমি প্রথম যে সিদ্ধান্ত নিয়েছি তা হল, আমাদের সরকার দেশের কোটি বাড়িতে ছাদে সোলার প্যানেল বসানোর লক্ষ্য নিয়ে ‘প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা’ চালু করবে। এটি শুধু দরিদ্র ও মধ্যবিত্তের বিদ্যুৎ খরচই কমাবে না, ভারতকে শক্তি উৎপাদনের ক্ষেত্রে স্বনির্ভর করে তুলবে।’’ সেই প্রকল্পের আধিকারিকদের সঙ্গে তাঁর বৈঠকের ছবিও সমাজমাধ্যমে পোস্ট করেছেন মোদি।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Solar Power: এবার কার্বন ডাই অক্সাইড শোষণ করবে সোলার প্লান্ট, জানুন বিস্তারিত

    Solar Power: এবার কার্বন ডাই অক্সাইড শোষণ করবে সোলার প্লান্ট, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: উৎকর্ষ ইন্ডিয়া লিমিটেড একটি বিশ্বমানের সংস্থা। পরিকাঠামোর সরঞ্জাম হোক, কৃষির বিভিন্ন সরঞ্জাম অথবা বাড়িতে জলের পাইপ লাইনের বসানোর সরঞ্জাম এসব কিছু সরবরাহের ব্যবসায় উৎকর্ষ ইন্ডিয়া লিমিটেডের জুড়ি মেলা ভার। এবার এই সংস্থা এক মেগাওয়াট শক্তি উৎপাদনের জন্য একটি সৌরশক্তি (Solar Power) প্রকল্প শুরু করতে যাচ্ছে।

    কেন্দ্রীয় প্রকল্পের অর্থ নয়ছয়! মামলায় রাজ্যের অর্থসচিবকে জুড়তে বলল হাইকোর্ট

    এই সৌর প্রকল্পের  (Solar Power) কোথায় হচ্ছে

     সংস্থা সূত্রে জানা যাচ্ছে যে এই সৌরশক্তি  (Solar Power) প্রকল্প পশ্চিমবঙ্গের হুগলিতে শুরু হবে এবং ১৮২৪ টি সৌর প্যানেল পুরো এলাকাতে থাকবে। সমগ্র সৌর প্যানেলটি (Solar Power) বছরে ১২৫০ টন কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারবে বলে জানা যাচ্ছে। একটি পরিসংখ্যান বলছে এই পরিমাণ কার্বন ডাই অক্সাইডকে শোষণ করাতে ৩৮,৭৫০ থেকে ৫৭,৫০০ বৃক্ষ রোপণ করতে হয় অর্থাৎ এই অর্ধেক লক্ষ গাছের কাজ করবে এই সৌর প্যানেল এবং কার্বন ডাই অক্সাইডকে শোষণ করে পরিবেশে অক্সিজেনের মাত্রাকে বাড়াবে। এই সৌর প্লান্টটি  (Solar Power) প্রতিবছর ১২.৫ লক্ষ ইউনিট শক্তি উৎপাদন করবে বলেও জানা যাচ্ছে। বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমাতেই এই ব্যবস্থা বলে জানিয়েছে সংস্থা।
    এ প্রসঙ্গে উৎকর্ষ ইন্ডিয়া লিমিটেডের ডিরেক্টর বলেন, এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ যে সৌরশক্তিকে  (Solar Power) আমরা এভাবে ব্যবহার করতে পারছি। এরপরে আরও এগিয়ে যাওয়ার লক্ষ্য আমাদের রয়েছে এবং সৌরশক্তিকে  (Solar Power) আরও বিভিন্নভাবে পরিবেশগত দিক থেকে এবং মানুষের কী কী কাজে লাগানো যায় তা আমরা ভাবছি। পৃথিবীতে এখন কার্বন ডাই অক্সাইডের ব্যাপকবৃদ্ধির ফলে নানারকম জলবায়ুগত এবং পরিবেশগত সমস্যা দেখা দিয়েছে। এরফলে বিশ্বউষ্ণায়ন বাড়ছে, মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে এবং পরিবেশের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     

LinkedIn
Share