Tag: South 24 Parganas

South 24 Parganas

  • West Bengal Elections 2026: নজিরবিহীন সিদ্ধান্ত, ফলতা বিধানসভার ২৮৫টি বুথেই পুনর্নির্বাচনের নির্দেশ কমিশনের

    West Bengal Elections 2026: নজিরবিহীন সিদ্ধান্ত, ফলতা বিধানসভার ২৮৫টি বুথেই পুনর্নির্বাচনের নির্দেশ কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্য রাজনীতির ইতিহাসে নজিরবিহীন পদক্ষেপ নিল নির্বাচন কমিশন (Election Commission India)। ভোট গণনার ঠিক পূর্বমুহূর্তে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের সমস্ত বুথ অর্থাৎ মোট ২৮৫টি কেন্দ্রেই ভোট বাতিলের সিদ্ধান্ত জানিয়েছে। শনিবার রাতে এক বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে, আগামী ২১ মে এই কেন্দ্রে পুনরায় নির্বাচন (West Bengal Elections 2026) হবে, ফল ঘোষণা হবে ২৪ মে।

    কেন কমিশন ফের ভোট করবে (West Bengal Elections 2026)?

    বিশেষ পর্যবেক্ষক তথা জেলা নির্বাচন আধিকারিকের তদন্তে দেখা গিয়েছে, একদিকে বুথের ভিডিও ফুটেজ সম্পূর্ণ নয়। পরে সম্পূর্ণ ভিডিও রেকর্ড প্রকাশ্যে এসেছে। কিছু কিছু ক্ষেত্রে রেকর্ড ইচ্ছাকৃত ভাবে সরিয়ে দেওয়া হয়েছে। ১৩টি বুথের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বড়সড় তথ্য লোপাটের ঘটনা সামনে এসেছে। ভোটকক্ষে বারবার একাধিক অনুমতি নেই এমন লোকজনের অবাধ প্রবেশও দেখা গিয়েছে। ভোটারদের (West Bengal Elections 2026) ওপর রীতিমতো চাপ সৃষ্টি করতে দেখা গিয়েছে। একই ভাবে স্ক্রুটিনির নোটিশ রাজনতিক দলের প্রার্থীদের দেওয়া হয়নি। কেবলমাত্র ইমেলে বা মোবাইলের হোয়াটসঅ্যাপে জানানো হয়েছে। এই কাজ নির্বাচনী বিধিভঙ্গের শামিল। তাই এবার পর্যবেক্ষকরা (Election Commission India) ফলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।

    কমিশনের সিদ্ধান্তের প্রেক্ষাপট

    নির্বাচন কমিশনের (Election Commission India) পক্ষ থেকে জানানো হয়েছে, ফলতার বহু ভোটকেন্দ্র থেকে গুরুতর নির্বাচনী বিধিভঙ্গ (West Bengal Elections 2026) এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ার অভিযোগ মিলেছে। বিশেষ পর্যবেক্ষকের রিপোর্টে ইভিএমে কারচুপি এবং সিসিটিভি ক্যামেরা বন্ধ রাখার মতো চাঞ্চল্যকর তথ্যও উঠে আসায় বাতিল করা হয়েছে পুরো বিধানসভা কেন্দ্রের নির্বাচন। রাজনৈতিক প্রতিক্রিয়া

    কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিজেপি প্রার্থী সজল ঘোষ বলেন, “এটি একটি সাহসী ও সময়োচিত পদক্ষেপ। যে সব ভোটারদের ভয় দেখিয়ে ভোটদান থেকে বিরত রাখা হয়েছিল, তাঁদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় এই সিদ্ধান্ত অত্যন্ত জরুরি ছিল।”

    শাসক দলের পক্ষ থেকে এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করা হয়েছে। তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তীর দাবি, পরাজয় নিশ্চিত জেনে বিজেপিকে সুবিধা করে দিতেই কমিশন ইচ্ছাকৃতভাবে গণনা স্থগিত রেখে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে।

    গণনা প্রক্রিয়ায় প্রভাব

    ৪ মে রাজ্যের অবশিষ্ট ২৯৩টি বিধানসভা কেন্দ্রের ভোট (West Bengal Elections 2026) গণনা নির্ধারিত সূচি অনুযায়ীই চলবে। কমিশনের মতে, একটি মাত্র কেন্দ্রের গণনা স্থগিত থাকায় সামগ্রিক ফলে (Election Commission India) তেমন কোনও বড় প্রভাব পড়বে না। তবে গণনা ও ফল প্রকাশের এই অন্তর্বর্তী সময়ে ফলতাজুড়ে কড়া নিরাপত্তা বজায় রাখা হচ্ছে।

  • West Bengal Elections 2026: ইভিএম সুরক্ষায় বিশেষ উদ্যোগ, রাজ্যজুড়ে স্ট্রংরুম পাহারায় নামছেন মহিলা-পদ্ম কর্মীরা, জানালেন শমীক ভট্টাচার্য

    West Bengal Elections 2026: ইভিএম সুরক্ষায় বিশেষ উদ্যোগ, রাজ্যজুড়ে স্ট্রংরুম পাহারায় নামছেন মহিলা-পদ্ম কর্মীরা, জানালেন শমীক ভট্টাচার্য

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোট গণনা শুরু হওয়ার প্রাক্কালে ইভিএমের (West Bengal Elections 2026) নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর হয়ে উঠেছে বিজেপি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার থেকে রাজ্যের প্রতিটি স্ট্রংরুমের সামনে অবস্থানে বসছেন বিজেপির মহিলা মোর্চার কর্মীরা। লক্ষ্য, গণনার আগের মুহূর্ত পর্যন্ত ইভিএমের সুরক্ষা তদারকি করা।

    বাইরে অতন্দ্র প্রহরী (West Bengal Elections 2026)

    বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার থেকে শুরু হওয়া এই অবস্থান চলবে সোমবার সকাল পর্যন্ত। যতক্ষণ না দলের প্রার্থীদের কাউন্টিং এজেন্টরা গণনা কেন্দ্রের ভেতরে প্রবেশ করছেন, ততক্ষণ মহিলা কর্মীরা স্ট্রংরুমের (West Bengal Elections 2026) বাইরে অতন্দ্র প্রহরীর মতো অবস্থান করবেন। প্রতিটি জেলার নেতৃত্বকে এই নির্দেশ পৌঁছে দেওয়া হয়েছে। কমিশনকে (Election Commission India) সময়ে সময়ে অভাব অভিযোগ জানাবেন মহিলা কর্মকর্তারা।

    ‘সন্দেহজনক গতিবিধি’

    সম্প্রতি কলকাতার দুটি গুরুত্বপূর্ণ স্ট্রংরুম— ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র এবং সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে ‘সন্দেহজনক গতিবিধি’ এবং সিসিটিভি মনিটর বন্ধ হয়ে যাওয়ার মতো কিছু অভিযোগ সামনে আসে। শাসক ও বিরোধী (West Bengal Elections 2026)— উভয় পক্ষই এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। সেই অভিজ্ঞতার রেশ টেনেই বিজেপি এবার তাদের মহিলা বাহিনীকে স্ট্রংরুম পাহারার গুরুদায়িত্ব দিয়েছে।

    তৃণমূল ও কমিশনের ভূমিকা

    এর আগে বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ এবং শ্যামপুকুরের প্রার্থী শশী পাঁজাও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে অবস্থানে বসেছিলেন। তবে কমিশনের (Election Commission India) পক্ষ থেকে ব্যাখ্যা পাওয়ার পর তাঁরা সেই অবস্থান তুলে নেন। এবার বিজেপির এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্ট্রংরুমের নিরাপত্তা ত্রিস্তরীয় বলয়ে মোড়া এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সর্বেক্ষণ নজরদারি (West Bengal Elections 2026) চালানো হচ্ছে।

  • Assembly Elections 2026: ভবানীপুর ও ডায়মন্ড হারবারে টহল দিচ্ছে ‘মার্কসম্যান’! ভোটমুখী বাংলায় কাশ্মীর থেকে এল বুলেটপ্রুফ গাড়ি

    Assembly Elections 2026: ভবানীপুর ও ডায়মন্ড হারবারে টহল দিচ্ছে ‘মার্কসম্যান’! ভোটমুখী বাংলায় কাশ্মীর থেকে এল বুলেটপ্রুফ গাড়ি

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলায় শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন (Assembly Elections 2026)। পশ্চিমবঙ্গের ভোটে অশান্তি ঠেকাতে এবার জম্মু ও কাশ্মীর থেকে বুলেটনিরোধক গাড়ি নিয়ে এল নির্বাচন কমিশন। বুধবার ডায়মন্ড হারবার ও ভবানীপুরের রুট মার্চেও এই গাড়ি দেখা গিয়েছে। দ্বিতীয় দফায় সীমান্তবর্তী বসিরহাট, বাগদা, দেগঙ্গা ও আমডাঙ্গা এলাকায় এই যান মোতায়েন করা হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। কমিশন সূত্রে খবর, ভোটের সময় কোথাও গুলি চললে বা পাথর ছো়ড়া হলে এই গাড়ি ব্যবহার করা হবে। গুরুত্বপূর্ণ কোনও ব্যক্তি (ভিআইপি) অশান্তির মধ্যে বিপজ্জনক পরিস্থিতিতে আটকে পড়লেও এই গাড়ি তাঁকে উদ্ধার করতে কাজে লাগানো হবে। কোনও এলাকায় জমায়েত বেশি হলে এই গাড়ি থেকে ধোঁয়ার ব্যবস্থা করা হবে। ভবানীপুরে এই গাড়ির টহলদারি দেখতে রাস্তার পাশে রীতিমতো ভিড় জমে যায়।

    কী এই বুলেটপ্রুফ ‘মার্কসম্যান’ গাড়ি

    কমিশন সূত্রে খবর, প্রথম দফার ভোটে রাজ্যে ২ হাজার ৪০৭ কোম্পানি কেন্দ্রীয় মোতায়েন করা হয়েছে বলে খবর। ডায়মন্ড হারবারে নামানো হচ্ছে সন্ত্রাসবিরোধী অভিযানে ব্যবহৃত ‘মার্কসম্যান’ গাড়ি। ‘মার্কসম্যান’ (Marksman From Kashmir) মূলত একটি লাইট আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার, যা সেনা, আধাসামরিক বাহিনী ও পুলিশের জন্য তৈরি। শক্তিশালী বুলেটপ্রুফ সুরক্ষা এর অন্যতম বৈশিষ্ট্য। বি-৬ স্তরের ব্যালিস্টিক প্রোটেকশন থাকায় ৭.৬২ মিমি পর্যন্ত গুলির আঘাত প্রতিরোধ করতে সক্ষম এই গাড়ি। এমনকি গ্রেনেড বিস্ফোরণের ধাক্কা থেকেও সুরক্ষা দেওয়ার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এর তলার অংশ।

    কী এই বুলেটপ্রুফ ‘মার্কসম্যান’ গাড়ি

    জম্মু ও কাশ্মীর থেকে বাংলায় আনা হয়েছে ওই গাড়ি, যার মাথায় মেশিন গান বসানোর জায়গাও রয়েছে। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযানে ‘মার্কসম্যান’ গাড়ি ব্যবহৃত হয়। এই গাড়ি উচ্চ ক্ষমতাসম্পন্ন। সম্পূর্ণ রূপে বুলেটপ্রুফ গাড়িটি। স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিও প্রতিরোধ করতে পারে। রাস্তার নীচে পোঁতা বিস্ফোরক থেকে যাত্রীদের রক্ষা করতে বিশেষ ভাবে তৈরি গাড়িটি। ৩৬০ ডিগ্রি নজরদারি চালাতে সক্ষম। চারপাশ পর্যবেক্ষণের জন্য রয়েছে ভিশন পোর্ট, ফায়ারিং স্লট। চড়াই-উতরাই পেরোতে সক্ষম গাড়িটি। গাড়িতে একসঙ্গে সাত-আটজন সওয়ার থেকে অভিযান চালাতে পারেন।

    কোথায় কোথায় নামল ওই বিশেষ গাড়ি

    বুধবার, বাহিনীর বিশেষ এই গাড়ির টহলদারি ভবানীপুর থানা থেকে শুরু হয়েছিল। তা পদ্মপুকুর, চক্রবেড়িয়া, শরৎ বোস রোড হয়ে হাজরায় গিয়ে শেষ হয়। খাকি রঙের চারচাকা গাড়িটি আদ্যোপান্ত বুলেটনিরোধক। মূলত সীমান্তবর্তী এলাকায় আধা সামরিক বাহিনী বা সিআরপিএফ এই ধরনের গাড়ি ব্যবহার করে থাকে। এই গাড়িগুলির নম্বরপ্লেটও জম্মু ও কাশ্মীরেরই। ভবানীপুরের পাশাপাশি ডায়মন্ড হারবারের সরিষায় ওই ‘মার্কসম্যান’ গাড়ি নিয়ে এরিয়া ডমিনেশনের কাজ শুরু করেন সিআরপিএফ জওয়ানরা। মূলত সন্ত্রাস অধ্যুষিত এলাকা, দাঙ্গাপ্রবণ এলাকা এবং ভিআইপি-দের নিরাপত্তা সুনিশ্চিতকরণে ওই গাড়ি ব্যবহার করে ভারতীয় সরকার। এদিন গাড়ির পিছনে দুই জওয়ান ছিলেন। একজন রাইফেল নিয়ে ছিলেন উপরে। গাড়িটি গ্রেনেড হামলা সহ্য করতে পারে। কোনও ক্ষতি হয় না গাড়ির। একে-৪৭ থেকে গুলি চালালেও কিছু হয় না। গাড়ির ভিতরে বসে গুলি চালাতে পারেন জওয়ানরা। উপরে মেশিনগান বসানোর জায়গাও রয়েছে। গাড়ির ভিতর থেকেই নজরদারি চালানো যায়। সূত্র মারফত জানা যাচ্ছে, হাই রিস্ক বা স্পর্শকাতর বুথগুলিতে ওই গাড়ি ব্য়বহার করা হবে। পাশাপাশি, মোতায়েন থাকবে সশস্ত্র বাহিনী। এদিন ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিভিন্ন জায়গা এরিয়া ডমিনেশনে বেরোতে দেখা যায় সিআরপিএফ জওয়ানদের।

    শান্তিপূর্ণ এবং অবাধ ভোটের স্বার্থে কেন্দ্রীয় বাহিনী

    অনেক আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে। পাড়ায় পাড়ায় ঘুরে তারা রুট মার্চ করছে। সঙ্গে রয়েছে পুলিশও। ভবানীপুরে বুধবার বিকেলে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ থেকে মাইকে প্রচার চালানো হয়। নির্ভয়ে সকলকে ভোট দিতে যাওয়ার আহ্বান জানায় বাহিনী। বলা হয়, ‘‘আপনারা সকলে সকাল সকাল ভোট দিন। নির্বাচন কমিশনের নিয়মাবলি মেনে চলুন। ভবানীপুর থানা, সিআরপিএফ এবং কমিশন সবসময় আপনাদের সঙ্গে আছে। যে কোনও সমস্যায় বা প্রয়োজনে থানায় ফোন করুন। আমরা কেবল একটি ফোনকলের দূরত্বে রয়েছি। আমরা সবরকম ভাবে সাহায্য করব।’’ কমিশন আগেই জানিয়েছে, যে কোনও মূল্যে নিরাপদ, শান্তিপূর্ণ এবং অবাধ ভোট নিশ্চিত করা হবে। কোনও অশান্তি বরদাস্ত করা হবে না। তার জন্য এর আগে একাধিক তৎপরতা চোখে পড়েছে। এ বার কাশ্মীর থেকে বুলেটনিরোধক গাড়িও পশ্চিমবঙ্গে নিয়ে আসা হল। খাস কলকাতায় সেই গাড়ি টহলদারি শুরু করে দিয়েছে। ভোটারদের আশ্বস্ত করা হচ্ছে গাড়ি থেকে।

    কোথায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

    আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ হবে। ভোটের ফল জানা যাবে আগামী ৪ মে। তার আগে জেলায় জেলায় প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।প্রথম দফার ভোটে ২ হাজার ৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে বলে খবর। জানা গিয়েছে, দার্জিলিংয়ে মোতায়েন থাকবে ৬১ কোম্পানি বাহিনী, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে ৪৪ কোম্পানি, কালিম্পংয়ে ২১ কোম্পানি, জলপাইগুড়িতে ৯২ কোম্পানি, আলিপুরদুয়ার ও কোচবিহারে যথাক্রমে ৭৭ ও ১৪৬ কোম্পানি বাহিনী, ইসলামপুর ও রায়গঞ্জ পুলিশ জেলায় ৬১ ও ৭১ কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে ৮৩ কোম্পানি বাহিনী, মালদায় ১৭২ কোম্পানি বাহিনী, জঙ্গিপুর ও মুর্শিদাবাদে ৩১৬ কোম্পানি,পূর্ব ও পশ্চিম, ২ মেদিনীপুরে ৪৪৪ কোম্পানি, ঝাড়গ্রামে ৭৪ কোম্পানি, বাঁকুড়ায় ১৯৩ কোম্পানি, পুরুলিয়ায় ১৫১ কোম্পানি, বীরভূমে ১৭৬ কোম্পান, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় মোতায়েন থাকবে ১২৫ কোম্পানি বাহিনী।

  • Bharatiya Janata Party: দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূলের শক্ত ঘাঁটিতে ভাঙন! বিজেপিতে যোগদান পঞ্চায়েত জনপ্রতিনিধিদের, বঙ্গে আরও শক্তিশালী পদ্ম

    Bharatiya Janata Party: দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূলের শক্ত ঘাঁটিতে ভাঙন! বিজেপিতে যোগদান পঞ্চায়েত জনপ্রতিনিধিদের, বঙ্গে আরও শক্তিশালী পদ্ম

    মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলা, যা দীর্ঘকাল ধরে শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্যতম দুর্ভেদ্য দুর্গ হিসেবে পরিচিত, সেখানে রাজনৈতিক সমীকরণে উল্লেখযোগ্য পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। আসন্ন নির্বাচনের প্রাক্কালে জেলার একটি বড় অংশের পঞ্চায়েত প্রতিনিধিরা শাসক দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে (Bharatiya Janata Party) যোগদান করেছেন। এদিন বিজেপির কার্যালয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। তিনি এই যোগদান সম্পর্কে বলেন, “কেউ আমার সঙ্গে, কেউ সুকান্ত মজুমদারের সঙ্গে, কেউ বিপ্লব দেবের সঙ্গে, কেউ শমীক ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমরা স্থানীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে, তাঁদের মতামত নিয়ে স্থির করেছি যে, কাদের দলে স্বাগত জানানো যায়।”

    দলবদল করে বিজেপিতে যোগদান (Bharatiya Janata Party)

    দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বিভিন্ন ব্লকের একাধিক পঞ্চায়েত সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধি ও পদাধিকারী আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেস ছেড়ে পদ্ম শিবিরে (Bharatiya Janata Party) নাম লিখিয়েছেন। মূলত সাংগঠনিক স্তরে ক্ষোভ এবং উন্নয়নের নিরিখে মতপার্থক্যের কারণেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। শুভেন্দু আরও বলেন, যাদের বিরুদ্ধে খুন, ধর্ষণ, দুর্নীতির অভিযোগ নেই এমন ব্যক্তিদেরকেই দলে যোগদান করানো হয়েছে।

    যাঁরা যোগদান করলেন…

    • শৈবাল লাহিড়ী— বর্তমান ব্লক প্রেসিডেন্ট (তৃণমূল) ক্যানিং ১ ব্লক, প্রাক্তন সহকারী সভাধিপতি ২০১৩-২০১৮ এবং বিদ্যুৎ কর্মাধ্যক্ষ ২০১৮ থেকে ২০২৩, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ।
    • সিরাজউদ্দিন দেওয়ান— প্রাক্তন উপ-প্রধান
    • প্রতিমা সর্দার—প্রাক্তন প্রধান ২০১৩ থেকে ২০২৩, হাটপুকুরিয়া গ্রাম পঞ্চায়েত
    • রফিক শেখ— বর্তমান জয়েন্ট কনভেনর, নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েত
    • আসমত মোল্লা— বর্তমান অঞ্চল প্রেসিডেন্ট, গোপালপুর গ্রাম পঞ্চায়েত
    • নন্দকিশোর সর্দার— প্রাক্তন প্রধান, গোপালপুর গ্রাম পঞ্চায়েত
    • বদরুদ্দোজা শেখ— প্রাক্তন কর্মাধ্যক্ষ, ক্যানিং ১ পঞ্চায়েত সমিতি
    • অর্ণব রায়— প্রাক্তন প্রধান, দিঘিরপুর গ্রাম পঞ্চায়েত
    • সঞ্জয় নস্কর— গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য।

    এঁরা ছাড়াও পদ্ম শিবিরে যোগ দেন— সালাউদ্দিন সর্দার, শম্ভু বৈদ্য, গণেশ মণ্ডল, কালীচরণ সর্দার, মদন নস্কর, বিষ্ণু নস্কর, কার্তিক মণ্ডল, অসিত মণ্ডল, ধনঞ্জয় সাঁপুই, দীপঙ্কর মণ্ডল, মনোরঞ্জন দাস, ফণীভূষণ সর্দার।

    বিজেপির সাংগঠনিক বিস্তার

    এদিনের যোগদান সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি যোগদান সম্পর্কে বলেন, “পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা বরাবরই এ রাজ্যের ভোটের প্রবণতা বুঝিয়ে দেয়। পূর্ব মেদিনীপুরে তো আমরা এমনিতেই জিতে রয়েছি। এ বার দক্ষিণ ২৪ পরগনাও বার্তা দেওয়া শুরু করল। গোসাবা ব্লক থেকে তৃণমূল কংগ্রেস শূন্য হয়ে গেল বলতে পারি। গোটা সুন্দরবনে এ বার মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা খাতা খুলতে দেব না। সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ থেকে সাগর পর্যন্ত একটা আসনও তৃণমূল পাবে না। আজ তার সূচনা করলাম।”

    এই যোগদানের ফলে সংশ্লিষ্ট এলাকায় বিজেপির  (Bharatiya Janata Party) সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাবে বলে রাজনৈতিক মহলের ধারণা। বিশেষ করে সুন্দরবন সংলগ্ন এবং ক্যানিং মহকুমার বেশ কিছু এলাকায় তৃণমূলের একচেটিয়া আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। গেরুয়া শিবিরের পক্ষ থেকে এই যোগদানকে ‘মানুষের মোহভঙ্গ’ এবং ‘পরিবর্তনের ইঙ্গিত’ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। তাঁদের দাবি, তৃণমূলের প্রতি আস্থা হারিয়েই নিচুতলার কর্মীরা সরব (Bharatiya Janata Party) হচ্ছেন।

    দুর্বল হয়ে পড়বে তৃণমূল কংগ্রেস

    শাসক দলের জেলা (South 24 Parganas) নেতৃত্বের মতে, এতে দলের কোনো ক্ষতি হবে না। যারা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে পারছেন না, তারাই দল ছাড়ছেন। সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাশেই আছেন। প্রশাসনিক ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে এই ধরনের শক্তিক্ষয় তৃণমূলের সাংগঠনিক সংহতির ওপর কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।

  • Suvendu Adhikari: মৃতদের ‘জ্যান্ত’ করে ক্ষমতায় থাকতে চাইছে তৃণমূল! ‘হাতে গরম প্রমাণ’ দিলেন শুভেন্দু

    Suvendu Adhikari: মৃতদের ‘জ্যান্ত’ করে ক্ষমতায় থাকতে চাইছে তৃণমূল! ‘হাতে গরম প্রমাণ’ দিলেন শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে এসআইআরের (SIR) কথা ঘোষণা হতেই ফুঁসে উঠেছিল পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল। সৌজন্য তো বটেই, হেটো রাজনীতি করতে গিয়ে সংবিধান লঙ্ঘন করে (বিরোধীদের অভিযোগ) এসআইআরের প্রতিবাদে পথে নেমে পড়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় বিরোধীরা অভিযোগ করেছিলেন (Suvendu Adhikari), ভুয়ো এবং মৃত ভোটারদের বাঁচিয়ে রেখে দিব্যি গদি আঁকড়ে পড়ে রয়েছে তৃণমূল। এসআইআর হলে বাদ পড়বে এদের নাম। স্বাভাবিকভাবেই গদি খুইয়ে পথে বসতে হবে তৃণমূলেশ্বরীকে। রাজ্যের বিরোধী দল প্রথম থেকেই এই দাবিটাই করে আসছে।

    হাতে গরম প্রমাণ (Suvendu Adhikari)

    তাঁদের অভিযোগ, ভুয়ো এবং মৃত ভোটারদের কার্ড কাজে লাগিয়ে ভোটব্যাঙ্ক বাঁচাতে চাইছে তৃণমূল। তাই এই বিরোধিতা। বিরোধীদের এহেন দাবি যে নিছক গল্পগাছা নয়, তার ‘হাতে গরম প্রমাণ’ দিলেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী। দক্ষিণ ২৪ পরগনার কুলতলির উদাহরণ তুলে ধরেন তিনি। সোশ্যাল মিডিয়ায় হোয়াটসঅ্যাপ চ্যাটের একটি ছবিও দিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। তাঁর দাবি, বিভিন্ন জায়গায় বিডিওদের দিয়ে অপকর্ম করানো হচ্ছে। প্রশাসনকে অপব্যবহার করে প্রভাবিত করা হচ্ছে এসআইআর প্রক্রিয়াকে। শুভেন্দুর দাবি, “কুলতলি, জয়নগর বিধানসভা-সহ বিভিন্ন জায়গায় বিএলওদের চাপ দেওয়া হচ্ছে, যাতে মৃত ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ না পড়ে।”

    কথোপকথনের নমুনা

    কুলতলির বিডিও যে হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন তার কথোপকথন নমুনা হিসেবে তুলে ধরেছেন তিনি। রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “মৃত ব্যক্তিদের নাম যাতে তালিকা থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সুস্পষ্ট নিধেধাজ্ঞা জারি করা হচ্ছে। যে ভোটাররা ঠিকানা পরিবর্তন করেছেন, তাঁদের তথ্যও অপরিবর্তিত রাখার ওপর জোর দেওয়া হচ্ছে (SIR)।” বিধায়কের (Suvendu Adhikari) প্রশ্ন, “নির্বাচন কমিশনের নির্দেশিকা অমান্য করে প্রশাসন আদৌ কি এই রকম নির্দেশ দিতে পারে?” এই ইস্যুটি খতিয়ে দেখে নির্বাচন কমিশনকে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার আর্জিও জানিয়েছিলেন তিনি। নন্দীগ্রামের বিধায়কের পোস্টের পর এ বিষয়ে রিপোর্ট তলব করেছে কমিশন।

    আইপ্যাককে নিয়ে প্রশ্ন

    সোমবারই সিইও অফিসে গিয়ে মনোজ আগরওয়ালের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন শুভেন্দু। সিইও-র সঙ্গে বৈঠকের সময় আইপ্যাককে নিশানা করেছিলেন শুভেন্দু। তিনি বলেন, “আইপ্যাকের সাহস হয় কীভাবে, ডেটা এন্ট্রিতে ঢুকছে?” এজন্য সিবিআই তদন্তও দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা (Suvendu Adhikari)। আইপ্যাককে নিয়ে আগেও বোমা ফাটিয়েছিলেন শুভেন্দু। তাঁর অভিযোগ ছিল, তৃণমূল আইপ্যাকের সাহায্য নিয়ে ভোটার তালিকায় ভুয়ো এবং মৃত ভোটারদের নাম রাখছে (SIR)। তাঁর প্রশ্ন, “নির্বাচন কমিশন কি এই প্রশাসনিক অন্তর্ঘাত উপলব্ধি করতে পারছে না?”

    দলদাস প্রশাসনের কীর্তি

    রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগ, “দলদাস প্রশাসনের কীর্তি দেখুন। এই ভয়েস ক্লিপিং ফলতারই একজন বিএলওর যিনি পরিষ্কার অভিযোগ করেছেন, ফলতার বিডিও এবং এআরও গতকাল বিকেল তিনটের পর সব বিএলওদের ফোন করে নির্দেশ দেন, ডেথ সার্টিফিকেট ছাড়া কোনও মৃত ব্যক্তির নাম কাটা যাবে না। অথচ পরিবারের লোক মৃতদের এনুমারেশন ফর্মে ডিক্লিয়ারেশন স্বাক্ষর করেছেন (Suvendu Adhikari)। বিএলওদের বলা হচ্ছে, ফর্মগুলি আপলোড না করে, অ্যানিম্যাপিং করে ছেড়ে দিতে, কেন যাতে পরে জোচ্চুরি করা যায়!” শুভেন্দু বলেন, “ফলতা নিয়ে অডিও ট্যুইট করেছি। তার পরে কুলতলিতে স্ক্রিনশট দিয়েছি। বলছে, ডেথ সার্টিফিকেট ছাড়া মৃত ভোটারের নাম কাটা যাবে না। অথচ তাঁর বাড়ির লোক লিখে দিচ্ছেন ডেড। তবুও রাখতে হবে। এরা হাইকোর্ট, কাউকে মানে না। এদের কপালে অনেক দুঃখ আছে (SIR)।”

    অডিও ক্লিপ জমা দিয়েছিল সিপিএমও

    এদিকে, মৃত ভোটারদের নাম তালিকায় রেখে দেওয়ার মরিয়া চেষ্টা করছে তৃণমূল। এমন মারাত্মক অভিযোগ করে নির্বাচন কমিশনে অডিও ক্লিপ জমা দিয়েছিল সিপিএমও (Suvendu Adhikari)। এর প্রায় ২৪ ঘণ্টার ব্যবধানে এক্স হ্যান্ডেলে একটি অডিও ক্লিপ পোস্ট করে কার্যত একই অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা। তাঁর দাবি, এই অডিও ক্লিপে একটি কণ্ঠস্বর এক বিএলওর। যিনি ফলতার বিডিও এবং এআরওর নামে চাঞ্চল্যকর অভিযোগ করছেন। সোমবার সিইওর দফতরে সিপিএমের তরফে যে অডিও ক্লিপ জমা দেওয়া হয়েছে, সেখানেও শোনা গিয়েছে, মৃতদের নাম ভোটার লিস্টে রেখে দিতে, ডেথ সার্টিফিকেট না দেওয়ার প্রসঙ্গ।

    এদিকে, নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে, রাজ্যে ২ হাজার ২০৮টি পোলিং স্টেশনে ১০০ শতাংশ পূরণ করা এনুমারেশন ফর্ম ফেরত এসেছে। অর্থাৎ এই পোলিং স্টেশনগুলিতে না কোনও মৃত ভোটার আছে, না কোনও স্থানান্তরিত ভোটার। এমনটা কি আদৌ সম্ভব? এই পরিসংখ্যান নিয়ে হইচইয়ের মধ্যেই বারংবার প্রশ্ন উঠছে, তাহলে কি ভোটার তালিকায় মৃতদের ‘জ্যান্ত’ করে রাখার মরিয়া (SIR) চেষ্টা চালাচ্ছে রাজ্যের শাসক দল (Suvendu Adhikari)?

  • PMAY: ক্ষমতা দেখালেন তৃণমূল নেত্রী! ছেলে- আত্মীয় পরিজন মিলে ৯ জনের আবাস যোজনার তালিকায় নাম, সরব বিজেপি

    PMAY: ক্ষমতা দেখালেন তৃণমূল নেত্রী! ছেলে- আত্মীয় পরিজন মিলে ৯ জনের আবাস যোজনার তালিকায় নাম, সরব বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: কাঁচা বাড়ি থাকলেও আবাসের তালিকায় নাম নেই গ্রামের অনেকেরই, অথচ তৃণমূলের পঞ্চায়েত সদস্যের পাকা বাড়ি থাকা সত্ত্বেও তাঁর ছেলে সহ পরিবার ও আত্মীয় পরিজন মিলে ৯ জনের প্রধানমন্ত্রী আবাস যোজনার (PMAY) তালিকায় নাম রয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) কুলপির ঢোলা গ্রাম পঞ্চায়েতের দ্বারি কৌতলা গ্রামে। বিষয়টি জানা জানি হতেই স্থানীয় বাসিন্দারা জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    ঠিক কী অভিযোগ?(PMAY)

    তৃণমূলের ঢোলা গ্রাম পঞ্চায়েতের সদস্যা মমতাজ বিবি মিস্ত্রির বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন এলাকার বাসিন্দারা। অভিযোগ, আবাসের তালিকায় পঞ্চায়েত সদস্যার নিজের পুত্রসহ পরিবার ও আত্মীয় পরিজন মিলে ৯ জনের নাম আবাস (PMAY) তালিকায় রয়েছে। অথচ তাদের প্রত্যেকের পাকা বাড়ি রয়েছে। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি ও আই এস এফের পক্ষ থেকে জানানো হয়, শুধুমাত্র ঢোলা গ্রাম পঞ্চায়েতে নয়, প্রত্যেকটি জায়গায় তৃণমূল নেতারা স্বজন পোষণ করেছেন। প্রশাসন অবিলম্বে সঠিকভাবে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করুক। ইতিমধ্যেই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

    আরও পড়ুন: বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘুরা, হিন্দুদের জেগে ওঠার ডাক দিলেন শুভেন্দু

    পঞ্চায়েত সদস্য কী বললেন?

    এই বিষয় নিয়ে পঞ্চায়েত সদস্য মমতাজ বিবি বলেন, “আমি কিছুদিন আগে পঞ্চায়েত সদস্যা হয়েছি। কিন্তু, যখন আবাসের (PMAY) তালিকা তৈরি করা হয়. তখন আমাদের মাটির বাড়ি ছিল। পরে, পাকা বাড়ি হয়েছে। প্রশাসন সার্ভে করছে। এ বিষয়ে আমার আর কিছু বলার নেই।” তবে প্রশ্ন উঠছে যখন তিনি জানতে পারলেন তার পাকা বাড়ি এসেছে, তখন কেন নিজের থেকে ব্লক প্রশাসনকে বিষয়টি জানালেন না।

    আন্দোলনে নামার হুঁশিয়ারি বিজেপির

    বিজেপি নেতা কৃত্তিবাস সর্দার বলেন, আবাসের (PMAY) তালিকা নিয়ে ঘুঘুর বাসা তৈরি হয়েছে। যদি পঞ্চায়েত সদস্যাই ৯ খানা বাড়ি পান, তাহলে সাধারণ উপভোক্তারা কি আর বাড়ি পাবে? এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। আমরা শাস্তির দাবি জানাচ্ছি। আমরা দুর্নীতির তদন্তের দাবিতে আন্দোলনে নামব। আইএসএফের জেলা কমিটির সাধারণ সম্পাদক বাহাউদ্দিন মোল্লা বলেন, এই বিষয় নিয়ে আমরা বারে বারে ব্লক প্রশাসনকে জানিয়েছি। তারপরেও কাজ হয়নি। এবারে কাজ না হলে বিডিও অফিস ঘেরাও করব।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পে

  • Bangladesh: বাংলাদেশের জেলে বন্দি ৯৫ ভারতীয় মৎস্যজীবী, আতঙ্কে দিন কাটছে পরিবারের

    Bangladesh: বাংলাদেশের জেলে বন্দি ৯৫ ভারতীয় মৎস্যজীবী, আতঙ্কে দিন কাটছে পরিবারের

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশে (Bangladesh) ক্রমাগত রাজনৈতিক অস্থিরতা বাংলার দক্ষিণ চব্বিশ পরগণার ৯৫ জন ভারতীয় জেলেদের ভাগ্যের ওপর দীর্ঘ ছায়া ফেলেছে। সামুদ্রিক সীমানা অতিক্রমের অভিযোগে বাংলাদেশি কর্তৃপক্ষের হাতে গ্রেফতার হওয়া এই জেলেরা বাংলাদেশের কারাগারে বন্দি রয়েছেন। আতঙ্কে পরিবারের লোকজন।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Bangladesh)

    জানা গিয়েছে, কাকদ্বীপ ও নামখানার (Bangladesh) জেলেদের আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। প্রথম ঘটনাটি ঘটে ১৩ অক্টোবর, যখন ৩১ জন জেলেকে আটক করা হয়। একইসঙ্গে দুটি নৌকা, ‘মা বাসন্তী’ এবং ‘জয় জগন্নাথ’  কে আটক করা হয়। এরপর ১৪ অক্টোবর ‘অভিজিৎ’, ‘অভিজিৎ-৩’ ও ‘নারায়ণ’ নামের তিনটি নৌকাসহ আরও ৪৮ জেলেকে গ্রেফতার করা হয়। এরপর নভেম্বর মাসে ফের নতুন করে আরও ১৬ জন মৎস্যজীবীকে (Indian Fishermen) গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, গত ১৫ নভেম্বর সমুদ্রে মাছ ধরার জন্য রওনা দিয়েছিল ‘এফবি ঝড়’ নামক ট্রলারটি। কাকদ্বীপের হারউড পয়েন্ট এলাকা থেকে এটি যাত্রা শুরু করেছিলেন মৎস্যজীবীরা। এরপর ২২ নভেম্বর তাদের আটক করা হয়। ধৃত সব মৎস্যজীবীরা দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের বাসিন্দা।

    আরও পড়ুন: বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তার দাবিতে পেট্রাপোল সীমান্তে আজ প্রতিবাদ-সভা শুভেন্দুর

    পরিবারের লোকজনের কী বক্তব্য?

    কাকদ্বীপের (Bangladesh) পশ্চিম গঙ্গাধরপুর এলাকার বাসিন্দা তেজেন্দ্র মাঝিকে আটক করেছে বাংলাদেশের প্রশাসন। বিষয়টি জানতে  পেরে উদ্বেগে রয়েছেন পরিবারের লোকজন। কাকদ্বীপের অক্ষয় নগর বসন্তপুরের বাসিন্দা প্রসেনজিৎ দাসও বাংলাদেশের জেলে রয়েছেন। তিনি পরিবারের একমাত্র কর্মঠ ছিলেন। ছোট্ট একটি দরমার ঘরে কোনও ক্রমে ত্রিপল ঘিরে মা-বোনকে নিয়ে একসঙ্গে থাকতেন। হঠাৎ করে বাংলাদেশ প্রশাসনের হাতে আটকে পড়ে প্রসেনজিৎ সেই খবর পরিবারের কাছে এসে পৌঁছাতে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। হাউ হাউ করে কাঁদছেন প্রসেনজিতের মা। কিছু বলতে পারছেন না। অক্ষয় নগর বসন্তপুরের বাসিন্দা রাধা দাস। মাসখানেক আগেই তাঁর স্বামী মাছ ধরতে গিয়ে আটকে পড়েন বাংলাদেশ প্রশাসনের হাতে। এবার তাঁর ভাই অভি দাস গিয়েছিলেন মাছ ধরতে, তিনিও আটকে পড়েন বাংলাদেশের জেলে। স্বামী ও ভাই দুজনে আটকে পড়ায় এখন দিশেহারা এই পরিবার।

    মৎস্যজীবি শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি কী বললেন?

    দক্ষিণ ২৪-পরগনা জেলার জেলেদের সংগঠন সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবি শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি সতীনাথ পাত্র বলেন, ‘‘আমরা জেলেদের মুক্তির জন্য কেন্দ্র ও রাজ্যের সঙ্গে যোগাযোগ করছি। যাইহোক, আমরা জানতে পেরেছি যে তাদের (বাংলাদেশে বন্দি জেলেদের) বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও অভিযোগপত্র দেওয়া হয়নি। জেলেদের আইনি সহায়তা দিতে আমরা আমাদের লোক পাঠিয়েছি বাংলাদেশে (Bangladesh)। কিন্তু সেখানে বর্তমান প্রশাসনের ভূমিকা আমাদের কাছে স্পষ্ট নয়।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • South 24 Parganas: অ্যাসিস্ট্যান্ট সুপারকে প্রাণনাশের হুমকি, দলবল নিয়ে হাসপাতালে দাপালেন তৃণমূল নেতা!

    South 24 Parganas: অ্যাসিস্ট্যান্ট সুপারকে প্রাণনাশের হুমকি, দলবল নিয়ে হাসপাতালে দাপালেন তৃণমূল নেতা!

    মাধ্যম নিউজ ডেস্ক: হাসপাতালে ঢুকে দাদাগিরি করার অভিযোগ উঠল তৃণমূল (Trinamool Congress) নেতার বিরুদ্ধে। প্রাণ নাশের হুমকি দেওয়া হল অ্যাসিস্ট্যান্ট সুপারকে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ক্যানিং মহকুমা হাসপাতালে। নিরাপত্তাহীনতায় ভুগছেন অ্যাসিস্ট্যান্ট সুপার।

    ঠিক কী অভিযোগ? (South 24 Parganas)

    অ্যাসিস্ট্যান্ট সুপার সৌরভকুমার দাস বলেন, “তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য বহিরাগতদের নিয়ে এসে আমাকে প্রাণনাশের হুমকি দেন। তৃণমূল নেতার সঙ্গে ছিলেন হাসপাতালের চুক্তিভিত্তিক সাফাইকর্মী এবং নিরাপত্তা রক্ষীদের একাংশ। আসলে ডিউটি রস্টারে রদবদল হলেও চুপ করে থাকা, কাউকে না জানিয়ে একজনের ডিউটি অন্যজন করা, কাজে না এসেও বেতনের বিলে সই করা, ওয়ার্ডে আয়াকে ঢুকতে দেওয়ার মতো একাধিক ক্ষেত্রে চাপ সৃষ্টি করা হয় আমার ওপরে। ৭-৮ মাস ধরে সিকিউরিটি স্টাফের রস্টারটা আমি চাইছিলাম। পাচ্ছিলাম না। কারণ সেটা দেখে বিল সই করতে হয়। ওদের দাবি, ওরা ডিউটি না করলেও বকেয়া স্লিপে আমাকে সই করে দিতে হবে। একজনের ডিউটি আরেকজন করবে, সেসব মেনে নিতে হবে। কিন্তু, আমি মাথা নত না করায় এদিন হুমকি দেওয়া হয়। আমাকে বলেছে, আপনার অত রোস্টার দেখার দরকার নেই। আয়াদের হাসপাতালের ভিতরে ঢুকতে দিতে হবে। বেশি নিয়ম দেখালে কী করে ক্যানিং থেকে বের হন, দেখে নেব।”

    আরও পড়ুন: কোড অফ কনডাক্টকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে লক্ষ্মীর ভাণ্ডার-জব কার্ডের ফর্ম ফিলাপ

    কী বললেন তৃণমূল বিধায়ক?

    অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা দিঘিরপারা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য তন্ময় দাস। তিনি ক্যানিং পশ্চিম বিধানসভার তৃণমূলের বিধায়ক পরেশরাম দাসের ঘনিষ্ঠ। গোটা ঘটনার কথা দক্ষিণ ২৪ পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে চিঠি দিয়ে জানিয়েছেন ওই আধিকারিক। ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। যদিও এই বিষয় ক্যানিং পূর্বের বিধায়ক ও তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক শওকত মোল্লা বলেন, “হাসপাতালে যদি এমন হুমকি দেওয়ার ঘটনা ঘটে থাকে, তা অত্যন্ত নিন্দনীয়। চিকিৎসক মানে ভগবানের সমতুল্য। তৃণমূল এইরকম হুমকির রাজনীতিতে বিশ্বাস করে না। প্রশাসন সঠিক তদন্ত করুক এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের দলমত নির্বিশেষে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • BJP: নৃশংসভাবে খুন উস্তির বিজেপি নেতা, মমতাকে ‘রক্তপিপাসু মুখ্যমন্ত্রী’ তোপ সুকান্তর

    BJP: নৃশংসভাবে খুন উস্তির বিজেপি নেতা, মমতাকে ‘রক্তপিপাসু মুখ্যমন্ত্রী’ তোপ সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি (BJP) নেতাকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার দ্বীপের মোড় এলাকায়। বাইরে থেকে তালাবন্ধ অবস্থায় থাকা বিজেপির কার্যালয়ের ভিতর থেকে তাঁর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। মৃত বিজেপি নেতার নাম পৃথ্বীরাজ নস্কর। তিনি দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর লোকসভার বিজেপির সোশ্যাল মিডিয়া কনভেনার ছিলেন। তাঁর বাড়ি আটপাড়া এলাকায়। বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই খুন করেছে। এই ঘটনার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘রক্তপিপাসু মুখ্যমন্ত্রী’ বলে আক্রমণ করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

    পাঁচদিন ধরে নিখোঁজ ছিলেন বিজেপি নেতা (BJP)

    গত ৫ দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। দীর্ঘ সময় খোঁজ না পেয়ে গত ৭ তারিখ সন্ধ্যায় উস্তি থানায় নিখোঁজ ডায়েরি করে পুলিশ। শুরুতে খোঁজ না মিললেও পৃথ্বীরাজের ফোন চালু রাখা ছিল বলে পরিবারের দাবি। তাতেই ঘনায় রহস্য। শুক্রবার রাতে সন্দেহের বশে পরিবারের লোকজনেরা বন্ধ পার্টি (BJP) অফিসের জানালা দিয়ে কাপড় জড়ানো অবস্থায় কিছু পড়ে দেখতে দেখে পুলিশে খবর দেন। জানা গিয়েছে, তালা ভেঙে বিজেপির ওই কার্যালয়ে পুলিশ ঢোকে। সেখানে বিজেপি নেতার রক্তাক্ত দেহটি পড়ে ছিল। বিবস্ত্র অবস্থায় পড়েছিল দেহটি। জামাকাপড় পড়ে ছিল দেহের পাশেই। দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলেও জানা গিয়েছে। তবে, পৃথ্বীরাজের মোবাইল নম্বরের টাওয়ার লোকেশন জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। শেষবার তিনি কার সঙ্গে কথা বলেন, তা-ও জানার চেষ্টা চলছে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যে জায়গায় দেহ উদ্ধার হয়েছে সেখান থেকে পৃথ্বীরাজের বাড়ির দূরত্ব মেরেকেটে ১ কিলোমিটার। বাড়ির এত কাছে এই কাণ্ড ঘটে গেল, অথচ কেউ কীভাবে কিছু টের পেল না তা ভাবাচ্ছে পুলিশকে। তাহলে কী অন্যত্র মেরে ওখানে দেহ রাখা হয়েছে? সেই প্রশ্নও উঠছে।

    আরও পড়ুন: ‘‘তৃণমূলের রুচিবোধ নিম্নমানের, থ্রেট কালচারের জনক মমতা’’, তোপ শুভেন্দুর

    পরিবারের লোকজনের কী বক্তব্য?

    গত লোকসভা নির্বাচনে মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির (BJP) পরাজিত প্রার্থী অশোক পুরকাইতের ছায়া সঙ্গী ছিলেন পৃথ্বীরাজ। তখন থেকেই শাসক তৃণমূলের টার্গেট হয়ে গিয়েছিলেন বলে পরিবারের দাবি। পরিবারের অভিযোগ, পরিকল্পনা করেই পৃথ্বীরাজকে অপহরণ করে তৃণমূলের দুষ্কৃতীরাই। ওরাই খুন করেছে। তারপর দেহ নিয়ে এসে বিজেপির দলীয় কার্যালয়ে ফেলে রেখে গিয়েছে। পরিবার সূত্রে খবর, ৪ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন পৃথ্বীরাজ। বার বার যোগাযোগের চেষ্টা করা হয়। ফোন করলেও পাওয়া যায়নি। এর পর ৭ নভেম্বর থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন। পৃথ্বীরাজের দাদা বলেন, ‘‘আমি সবসময় বাড়িতে থাকি না। ১২টার সময় স্ত্রী ফোন করে বলল, ভাই খুন হয়েছে। সঙ্গে সঙ্গে আসতে পারিনি। সকালে এসে শুনলাম নিয়ে গিয়েছে। সাময়িকভাবে ব্যবহার করা হত কার্যালয়টি। বিজেপির আইটি সেলের কর্মী ছিল ভাই। ঠিক ভাবে বলতে পারছি না। কিন্তু আমাদের একটা দুর্গাপুজো হয়। সেখানে জাস্টিস ফর আরজি কর লেখা ব্যানার টাঙানো হয়। বাড়িতে এসে হুমকি দিয়ে যান সমাজবিরোধীরা। ভাইয়ের কাছে পার্টি অফিসের চাবি থাকত। অথচ পার্টি অফিসে বাইরে থেকে তালা দেওয়া ছিল। আমার ভাইকে খুন করা হয়েছে। আমরা ঘটনার প্রকৃত তদন্ত করে দোষীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।’’

    মমতাকে নিশানা সুকান্তর

    দলীয় কর্মীকে খুনের ঘটনায় রাজ্যের শাসক দলকে নিশানা করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নিজের এক্স হ্যান্ডলে সুকান্ত দাবি করেন, কয়েকদিন আগে তাঁকে তাঁর নিজের এলাকা থেকেই তুলে নিয়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীবাহিনী। নৃশংস খুনের আগে পৃথ্বীরাজের উপর অকথ্য নির্যাতন চালানো হয়েছে। সমাজমাধ্যমে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে লেখেন, ‘‘এই ঘটনা আরও একবার প্রমাণ করে দিল রাজ্যের জনবিচ্ছিন্ন, নৃশংস এবং রক্তপিপাসু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কতটা ভয় পেয়েছেন ভারতীয় জনতা পার্টিকে। আমরা আমাদের সর্বশক্তি প্রয়োগ করেও রাজ্যের প্রতিটি বিজেপি কর্মীর সুরক্ষার জন্য লড়বো। রাজ্যকে বাঁচানোর সংকল্পে রক্তপিপাসু মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে, চলবে।’’

     

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kali Puja 2024: ১০৮টি নরমুণ্ড দিয়ে চলত তন্ত্রমতে দেবীর উপাসনা! পুজো হয় মদ, কাঁচা মাংস দিয়ে

    Kali Puja 2024: ১০৮টি নরমুণ্ড দিয়ে চলত তন্ত্রমতে দেবীর উপাসনা! পুজো হয় মদ, কাঁচা মাংস দিয়ে

    মাধ্যম নিউজ ডেস্ক: আদিগঙ্গার পাড়ে কয়েকশো বছরের প্রাচীন মন্দিরবাজারের দক্ষিণ বিষ্ণুপুর শ্মশান। এই শ্মশানেই আগে ভিড় জমাতেন তান্ত্রিক ও সাধকরা। শব সাধনায় বসতেন অনেকেই। এখনও শ্মশানে ঢুকলে গা ছমছমে পরিবেশ। স্থানীয়দের বিশ্বাস, তান্ত্রিকদের সাধনার জোরে আজও রাতের অন্ধকারে জেগে ওঠে শ্মশান। ১১০ বছর আগে এই শ্মশান লাগোয়া জঙ্গলের মধ্যে টালির ছাউনির নীচে কালীপুজো (Kali Puja 2024) শুরু করেছিলেন তান্ত্রিক মণিলাল চক্রবর্তী। ১০৮টি নরমুণ্ড দিয়ে চলত তন্ত্রমতে দেবীর উপাসনা। সেই থেকেই শ্মশানে পূজিত হয়ে আসছেন মা করুণাময়ী কালী।

    কালীর স্বপ্নাদেশ পেয়ে পুজো শুরু (Kali Puja 2024) 

    শ্যামাকালী পুজোর দিন আজও এলাকার হাজার হাজার মানুষ ভিড় জমান এই মন্দিরে। স্থানীয়দের মুখে মুখে প্রচলিত আছে, তন্ত্রের দীক্ষা নিয়ে শ্মশানে সাধনা শুরু করেছিলেন ব্রাহ্মণ মণিলাল চক্রবর্তী। কালীর স্বপ্নাদেশ পেয়ে শ্মশান লাগোয়া জঙ্গলের মধ্যে পুজো শুরু করেন তিনি। দেবী নিত্যপুজোর ইচ্ছা প্রকাশ করলে পাকাপাকি ভাবে তৈরি করা হয় মন্দির। গঙ্গার তীরে ঘন জঙ্গল। সেই জঙ্গলে বাস ছিল হিংস্র জীবজন্তুদের। কোনও ভাবে মানুষের প্রবেশ ছিল না। সেই জঙ্গল সাফ করে জঙ্গলের মধ্যেই তৈরি হয় মন্দির। দেবীমূর্তির পিছনে বসানো হয় ১০৮টি নরমুণ্ড। এইসব নরমুণ্ড হল অপঘাতে মৃত্যু যাদের হয়েছিল, তাদের মাথার খুলি, এমনটাই জানা যায়। সামনে পঞ্চমুণ্ডির আসন মায়ের বেদির নীচে দেওয়া হয় নরমুণ্ড। মায়ের মূর্তি মাটি ছাড়া তৈরি হয় বালি-সিমেন্ট দিয়ে কংক্রিটের। এখানে তন্ত্রমতে দেবীকে পুজো দেওয়া হলেও কঠোরভাবে নিষিদ্ধ বলি। কালীপুজোর দিন প্রথমে শ্মশানে আসা শবদেহকে আত্মার শান্তি কামনা করে পুজো দিয়ে তারপরেই ১০৮টি নরমুণ্ড পুজো দেওয়া হয়। তারপরেই শুরু হয় মা কালীর পুজো (Kali Puja 2024)। পুজোর দিন মদ, কাঁচা মাংস ও শোল মাছ দিয়ে পুজো করা হয়।

    আধুনিকতার ছোঁয়া

    মণিলালের মৃত্যুর পর থেকে তাঁর পুত্র ৮০ ঊর্ধ শ্যামল চক্রবর্তী মন্দিরের দায়িত্ব সামলে আসছেন। তিনিই এখন প্রধান সেবাইত। শ্যামলবাবু বললেন, ‘‘বাবার মৃত্যুর পর কাকা ফণীভূষণ চক্রবর্তীর কাছ থেকে তন্ত্রের শিক্ষা নিতে থাকি। পরে করুণাময়ী মন্দিরে মায়ের নিত্যপুজো (Kali Puja 2024) শুরু করি। পুজোর দিন দূরদূরান্ত থেকে বহু ভক্ত আসেন এই পুজো দেখতে। ভক্তদের মনস্কামনার জন্য মন্দিরের সামনে একাধিক ঢিল বেঁধে রাখা হয়। তবে এক সময় এই মন্দিরে আসতে ভক্তরা ভয় পেত। চারিদিকে গা ছমছমে ভাব। অন্ধকার জঙ্গল এখন অনেকটাই পরিবর্তন হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্ন বসার জায়গা। লাগানো হয়েছে আলো। কিছুটা হলেও আধুনিকতার ছোঁয়া পেয়েছে মন্দির চত্বর (South 24 parganas)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share