Tag: south bengal

south bengal

  • Weather Update: দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস, কতদিন চলবে জানেন?

    Weather Update: দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস, কতদিন চলবে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: দিন কয়েক হল বর্ষা (Weather Update) ঢুকেছে রাজ্যে। তার জেরে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ব্যাপক বৃষ্টি হচ্ছে। তবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় চলছিল তাপপ্রবাহ। বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছিল বটে, তবে তা রাজ্যের সর্বত্র নয়। তাই তাপমাত্রার পারদও তেমন নামেনি। যার নিট ফল, দুঃসহ গরমে রাজ্যবাসীর চরম ভোগান্তি। তবে রাজ্যে বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় আবহাওয়া কিছুটা হলেও সহনীয় হয়েছে। আজ, বুধবার বৃষ্টি হয়েছে কলকাতায়। বয়েছে ঝোড়ো হাওয়াও। এমতাবস্থায় দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

    বেশি বৃষ্টির পূর্বাভাস 

    বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে (Weather Update) বৃষ্টি একটু বেশিই হতে পারে। আকাশ থাকবে আংশিক মেঘলা। তাই নামবে তাপমাত্রার পারাও। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণের বেশিরভাগ জেলায় বর্ষা প্রবেশ করলেও, বাকি রয়েছে পশ্চিমের জেলাগুলির একটা অংশ। দু তিন দিনের মধ্যে বর্ষা ঢুকে যাবে ওই জায়গাগুলিতেও।

    উত্তরে লাল সতর্কতা

    হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্রবার থেকে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে বুধ ও বৃহস্পতিবারের জন্য উত্তরের জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় বৃহস্পতিবার পর্যন্ত জারি করা হয়েছে লাল সতর্কতা।

    এদিকে, গত কয়েকদিন মুষলধারে (Weather Update) বৃষ্টি হয়েছে উত্তরের বিভিন্ন জেলায়। দার্জিলিং সহ বিভিন্ন জেলার পরিস্থিতি ভয়াবহ। নাগাড়ে বৃষ্টির জেরে উত্তরের জেলাগুলিতে বেড়ে গিয়েছে নদীর জলস্তর। দিন দুয়েকের মধ্যে জলস্তর আরও বাড়তে পারে। টানা বৃষ্টির জেরে ভূমিধসের আশঙ্কা জোরালো হচ্ছে দার্জিলিং ও কালিম্পংয়ের বিভিন্ন এলাকায়।

    আরও পড়ুুন: “২০১৩-র চেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট”, কড়া নির্দেশ হাইকোর্টের

    আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার দফায় দফায় বৃষ্টি হতে পারে কলকাতা ও তার আশপাশের জেলাগুলিতে। সেই বৃষ্টি চলতে পারে রবিবার পর্যন্ত। আগামী কয়েক ঘণ্টার জন্য দক্ষিণের সব জেলার জন্যই জারি হয়েছে হলুদ সতর্কতা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতার পাশাপাশি বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনায়। এই জেলাগুলিতে বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Forecast: কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায় তুমুল বৃষ্টিপাতের পূর্বাভাস, বাড়বে ট্রাফিকজনিত সমস্যা

    Weather Forecast: কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায় তুমুল বৃষ্টিপাতের পূর্বাভাস, বাড়বে ট্রাফিকজনিত সমস্যা

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ সকাল থেকেই তিলোত্তমার আকাশের মুখ ভার। সঙ্গে রয়েছে আদ্রতাজনিত অস্বস্তি। সারাদিন এমনটাই থাকবে আকাশ। কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলিতে তুমুল বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস (Weather Department)। জল জমে বাড়তে পারে ট্রাফিকজনিত সমস্যা। জানতে পারা গিয়েছে কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনার বিস্তৃত এলাকায় ঝড়বৃষ্টি হতে পারে ৷ চলতি সপ্তাহে উত্তরবঙ্গে বৃষ্টি কম, দক্ষিণবঙ্গে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে। 

    আরও পড়ুন: রাজীব ভট্টাচার্য কি কেষ্টর ‘বেনামি’, কার চিকিৎসার জন্য ৬৬ লাখ দিয়েছিলেন? তদন্তে ইডি-সিবিআই

    দক্ষিণ দিনাজপুর, মালদহ, পূর্ব বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎসহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সাধারণ মানুষকে বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার অনুরোধ করা হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। 

    এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ২৪ অগাস্ট বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

    পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৫ অগাস্ট বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকলেও বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টিপাত হবে। আপাততউত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

    আরও পড়ুন: ভারতের হাতে আসছে আমেরিকার হানাদার ড্রোন ‘এমকিউ-৯ রিপার’! জানেন এর ক্ষমতা?

    আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৫ অগাস্ট বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।   

    গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।

    কলকাতা ও আশপাশের এলাকায় আগামী ২৪ ঘণ্টা আকাশ মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ।

       

  • Weather Forecast: উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ, প্রবল বৃষ্টিপাতের সম্ভবনা দক্ষিণবঙ্গে

    Weather Forecast: উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ, প্রবল বৃষ্টিপাতের সম্ভবনা দক্ষিণবঙ্গে

    মাধ্যম নিউজ ডেস্ক: বেশ কিছুদিন ধরেই কম-বেশি বৃষ্টিতেই কেটেছে দক্ষিণবঙ্গবাসীর (South Bengal)। শেষ দুদিন ফের সূর্যের মুখ দেখা গিয়েছে বটে। কিন্তু বর্ষা বিদায় নিচ্ছে না এখনই। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। রবিবার থেকেই ফের বদলাবে আবহাওয়া। নেপথ্যে নিম্নচাপ (Depression)। শনিবার বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ তৈরি হওয়ার কথা। এরফলেই রবিবার থেকে দুই বঙ্গে বাড়বে বৃষ্টিপাত। 

    আরও পড়ুন: ফের রক্তাক্ত কাশ্মীর! জঙ্গিদের গুলিতে খুন বিহারের পরিযায়ী শ্রমিক

    এবছর এখন অবধি সেভাবে ভারী বৃষ্টিপাতের মুখ দেখেনি দক্ষিণবঙ্গ। ফলে বৃষ্টিপাতের ব্যাপক ঘাটতি তৈরি হয়েছিল। সম্প্রতি মধ্য বঙ্গোপসাগরে (Bay of Bengal) একটি নিম্নচাপ তৈরি হয়েছিল। সেই নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত (Heavy Rain) হতে পারে বলে জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর (Weather Department)। কিন্তু পরবর্তীতে সেই নিম্নচাপ শক্তি হারিয়ে ফেলে। ফলে বৃষ্টিপাত থেকে বঞ্চিত হয় দক্ষিণবঙ্গ। তবে নতুন করে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। শনিবার এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এই নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে এর শক্তি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

    আরও পড়ুন: খয়রাতির রাজনীতি বন্ধ হওয়া প্রয়োজন, মত সুপ্রিম কোর্টের 
     
    প্রাথমিকভাবে জানা যাচ্ছে, উপকূলের জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাত হতে পারে। শনিবারও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের কারণে ওড়িশা, ঝাড়খণ্ডেও বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। যদিও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ বদল হবে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বাড়বে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। 

    সকাল থেকেই শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা। এদিন শহরে ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বৃষ্টি বাড়বে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। এদিন শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি এবং শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৬৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে ৪.৫ মিলিমিটার। শনিবার দিনভর শহরের আকাশ থাকবে মেঘলাই। রবিবার ভারী বৃষ্টিপাত পেতে পারে কলকাতা। 

    সকাল থেকেই তিলোত্তমার আকাশ আংশিক মেঘলা। এদিন শহরে অল্প বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিন মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৬৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে ৪.৫ মিলিমিটার। শনিবার দিনভর শহরের আকাশ মেঘলাই থাকবে। রবিবার ভারী বৃষ্টিপাত পেতে পারে শহর। 

LinkedIn
Share