Tag: Special Trains

Special Trains

  • PM Modi Brigade Rally: ২০২৬-এর লক্ষ্যে মোদির ব্রিগেড, বিজেপির তুরুপের তাস উত্তরবঙ্গ, ৫০ হাজার কর্মীর জন্য ১০টি ট্রেন ও কয়েকশো বাসের ব্যবস্থা

    PM Modi Brigade Rally: ২০২৬-এর লক্ষ্যে মোদির ব্রিগেড, বিজেপির তুরুপের তাস উত্তরবঙ্গ, ৫০ হাজার কর্মীর জন্য ১০টি ট্রেন ও কয়েকশো বাসের ব্যবস্থা

    মাধ্যম নিউজ ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi Brigade Rally) মেগা সমাবেশের ডাক দিয়েছে বিজেপি। এই সমাবেশকে সফল করতে গেরুয়া শিবিরের উত্তরবঙ্গ থেকে আসবে বহু রাজনৈতিক কর্মী। আগামী ১৪ মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই মহাসভা অনুষ্ঠিত হতে চলেছে, যা একইসঙ্গে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র শেষ কার্যক্রম। পর্যাপ্ত ট্রেন (Special Trains) এবং বাসের পরিষেবা দেওয়া হবে দলের তরফে, এমনটাই জানিয়েছে বিজেপি।

    বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ (PM Modi Brigade Rally)

    রাজ্য বিজেপি নেতৃত্ব শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলো থেকেই অন্তত ৫০ হাজার কর্মী-সমর্থককে কলকাতায় আনার লক্ষ্যমাত্রা (PM Modi Brigade Rally) নিয়েছে। এর মধ্যে শিলিগুড়ি থেকেই প্রায় ১০ হাজার মানুষ যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এই বিপুল সংখ্যক মানুষের যাতায়াতের সুবিধার্থে কোচবিহার, এনজেপি (NJP) এবং মালদা থেকে ১০টি বিশেষ ট্রেন (Special Trains) ও কয়েকশ বাসের ব্যবস্থা করা হয়েছে।

    জনসভায় ভিড় উপচে পড়বে

    উত্তরবঙ্গ ঐতিহাসিকভাবেই বিজেপির শক্ত ঘাঁটি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই অঞ্চলের ৫৪টি আসনের মধ্যে ৩০টিতেই বিজেপি জয়লাভ করেছিল। সেই দাপট বজায় রাখাই এখন দলের প্রধান চ্যালেঞ্জ। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক বাপি গোস্বামী ব্রিগেডে জনসভার ভিড় নিশ্চিত করার দায়িত্বে রয়েছেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে বাপি বলেন, “প্রত্যেক জেলার নেতৃত্বকে কলকাতায় লোক নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর জনসভায় ভিড় (PM Modi Brigade Rally) উপচে পড়বে। অনেক সংখ্যায় ট্রেন (Special Trains), বাস থাকবে। শুধু উত্তরবঙ্গ নয়, রাজ্যের সমস্ত এলাকার মানুষের উপস্থিতি থাকবে।”

    মোদির এই সভাই অক্সিজেন

    গত পঞ্চায়েত নির্বাচন এবং উপনির্বাচনগুলোতে উত্তরবঙ্গে বিজেপির সেই একচ্ছত্র আধিপত্যে কিছুটা ভাটা লক্ষ্য করা গেছে। সাংগঠনিক ভাবে দলকে আরও মজবুত করে আগামী জয়ের লক্ষ্যে মোদির এই সভাকেই ‘অক্সিজেন’ হিসেবে দেখছেন কর্মীরা। তবে উত্তরবঙ্গের জেলা সভাপতিদের দাবি, কোনো টার্গেট বা বাধ্যবাধকতা নয়, মোদিকে (Special Trains) দেখতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবেই ব্রিগেডে (PM Modi Brigade Rally) ভিড় জমাবেন। সেই সঙ্গে দলীয় সূত্রে খবর, ভোটের আগে কোচবিহার ও মালদায় প্রধানমন্ত্রীর আরও দুটি জনসভা করার পরিকল্পনা রয়েছে। শিলিগুড়িতেও এমন সভা হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।

  • Special Trains: আগামীকাল টেট, ৩২টি বিশেষ ট্রেন চালাবে রেল, কোন কোন রুটে?

    Special Trains: আগামীকাল টেট, ৩২টি বিশেষ ট্রেন চালাবে রেল, কোন কোন রুটে?

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামীকাল হতে চলেছে বহু প্রতীক্ষিত প্রাথমিক টেট পরীক্ষা। এই বছর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১৭ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে একগুচ্ছ লোকাল ট্রেন (Special Trains) চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। ব্যারাকপুর, নৈহাটি, বারাসাত, হাসনাবাদ, দত্তপুকুর, মধ্যমগ্রাম, ডানকুনি, বজবজ, বারুইপুর, ক্যানিং, সোনারপুরের মতো জায়গা থেকে স্পেশাল ট্রেন চালানো হবে।  

    শুক্রবার পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, ব্যারাকপুর, নৈহাটি, বারাসাত, হাসনাবাদ, দত্তপুকুর, মধ্যমগ্রাম, ডানকুনি, বজবজ, বারুইপুর, ক্যানিং, সোনারপুর রুটে রবিবার টেট উপলক্ষে ৩২টি অতিরিক্ত ট্রেন (Special Trains) চালানো হবে। দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২:৩০ পর্যন্ত চলবে পরীক্ষা।  

    আরও পড়ুন: ‘তাড়াতে হবে না, চোদ্দ তলা থেকে নিজেই পালাবে’, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দুর

    কোন কোন রুটে ট্রেন চলবে?

    ১) শিয়ালদহ-ব্যারাকপুর লোকাল: পাঁচ জোড়া ট্রেন চলবে। সকাল ৮ টা, সকাল ৯ টা ৫ মিনিট, সকাল ৯ টা ২৮ মিনিট, সকাল ৯ টা ৪০ মিনিট এবং সকাল ১০ টা ৫ মিনিটে শিয়ালদহ থেকে ট্রেন ছাড়বে। ব্যারাকপুর থেকে সকাল ৮ টা ৪৮ মিনিট, সকাল ৯ টা ৫৭ মিনিট, সকাল ১০ টা ১৬ মিনিট, সকাল ১০ টা ৩০ মিনিট এবং সকাল ১১ টায় শিয়ালদহ উদ্দেশে ট্রেন ছাড়বে বলে জানিয়েছে পূর্ব রেল।  

    ২) শিয়ালদহ-নৈহাটি লোকাল: এক জোড়া ট্রেন দেওয়া হয়েছে। সকাল ৯ টা ৩৪ মিনিটে শিয়ালদহ থেকে ট্রেন ছাড়বে। সকাল ১০ টা ৪৭ মিনিটে নৈহাটি থেকে ট্রেন ছাড়বে বলে জানিয়েছে পূর্ব রেল। 

    ৩) শিয়ালদহ-ডানকুনি লোকাল: এক জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। সকাল ১০ টা ১৫ মিনিটে শিয়ালদহ থেকে লোকাল ট্রেন ছাড়বে। সকাল ১১ টা ২৬ মিনিটে ডানকুনি থেকে ছাড়বে বিশেষ ট্রেন।

    ৪) শিয়ালদহ-মধ্যমগ্রাম লোকাল: এক জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে। সকাল ৭ টা ৩২ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে। সকাল ৮ টা ৫২ মিনিটে মধ্যমগ্রাম থেকে শিয়ালদহর উদ্দেশ্যে ছাড়বে একটি লোকাল ট্রেন।

    ৫) শিয়ালদহ-বারাসত লোকাল: সকাল ৯ টা ৪০ মিনিটে শিয়ালদহ থেকে ট্রেন ছাড়বে। সকাল ১০ টা ৪০ মিনিটে বারাসত থেকে একটি ট্রেন ছাড়বে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। 

    ৬) শিয়ালদহ-দত্তপুকুর লোকাল: সকাল ৮ টা ৩০ মিনিটে দত্তপুকুর থেকে ছাড়বে। সকাল ৯ টা ৪৩ মিনিটে দত্তপুকুর থেকে ট্রেন ছাড়বে বলে জানিয়েছে পূর্ব রেল। 

    ৭) শিয়ালদহ-বজবজ লোকাল: এক জোড়া স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে। সকাল ৯ টা ৪৫ মিনিট শিয়ালদহ থেকে বজবজের উদ্দেশে একটি ট্রেন ছাড়বে। আবার সকাল ১০ টা ৫৩ মিনিটে বজবজ থেকে ছাড়বে স্পেশাল একটি ট্রেন।

    ৮) শিয়ালদহ-সোনারপুর লোকাল: শিয়ালদহ-সোনারপুর লাইনে চলবে দু জোড়া স্পেশাল ট্রেন। সকাল ৯ টা ৩০ মিনিট এবং সকাল ৯ টা ৫০ মিনিটে বিশেষ ট্রেন ছাড়বে। সকাল ৮ টা ৪২ মিনিট এবং সকাল ১০ টা ১১ মিনিটে সোনারপুর থেকে ছাড়বে ট্রেন।  

    ৯) শিয়ালদহ-ক্যানিং লোকাল: শিয়ালদহ থেকে দুপুর ২ টো ২ মিনিটে ছাড়বে। ক্যানিং থেকে ছাড়বে দুপুর ৩ টে ৪৫ মিনিটে।

    ১০) শিয়ালদহ-বারুইপুর লোকাল: সকাল ১০ টা ১২ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে। সকাল ১১ টা ৮ মিনিটে বারুইপুর থেকে ছাড়বে একটি স্পেশাল ট্রেন (Special Trains)। 

    ১১) শিয়ালদহ-হাসনাবাদ লোকাল: সকাল ১১ টা ৭ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে। দুপুর ১ টা ১৫ মিনিটে হাসনাবাদ থেকে ছাড়বে একটি ট্রেন।

    এছাড়াও মেট্রোরেলের সংখ্যাও বাড়ানো হয়েছে। রবিবার মেট্রো কম চললেও টেটের জন্য আপ-ডাউন মিলিয়ে বাড়তি আরও ৮টি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। পরীক্ষা শুরুর আগে ৭ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। বিকেলে ১০ মিনিট অন্তর চলবে। রবিবার উত্তর-দক্ষিণ শাখায় মোট ১৩৮টি ট্রেন চালানো হবে। প্রয়োজনে আরও বাড়ানো হতে পারে মেট্রোর সংখ্যা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share