Tag: suri

suri

  • West Bengal Elections 2026: “বগটুইয়ে যা হয়েছে তা শুধু একটি ঘটনা নয়, সেটি মানবতার কলঙ্ক’’, সিউড়িতে আক্রমণ মোদির

    West Bengal Elections 2026: “বগটুইয়ে যা হয়েছে তা শুধু একটি ঘটনা নয়, সেটি মানবতার কলঙ্ক’’, সিউড়িতে আক্রমণ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে আসন্ন বিধানসভার (West Bengal Elections 2026) ভোটে তৃণমূলকে ধরাশায়ী করতে নির্বাচনী প্রচারে এসেছেন দেশের প্রধানমন্ত্রী। হলদিয়া, আসানসোল ও সিউড়িতে পরপর তিন জায়গায় সভা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। বীরভূমের বগটুই হত্যাকাণ্ড এবং বোমাবাজির কথা মনে করিয়ে জঙ্গলরাজ সমাপ্ত করার ডাক দিলেন তিনি। এদিন সিউড়ির জনসভায় তারা মায়ের নাম নিয়ে ভাষণ শুরু করেছেন। তিনি বললেন, ‘‘জয় মা তারা, জয় নিতাই।’’ বীরভূমের মাটিতে দাঁড়িয়ে তারাশঙ্করকেও শ্রদ্ধা জানান তিনি।

    আওয়াজ শোনা যাচ্ছে, পাল্টানো দরকার (West Bengal Elections 2026)

    প্রধানমন্ত্রী (PM Modi) বীরভূমের সভায় বললেন “এই মাটি অনেক মণীষীদের। ওই বীরভূমেই পরিবর্তনের ঝড় আসতে চলেছে। এই যে বিশাল সমাগম, এটা দেখেই বোঝা যাচ্ছে যে, ঝড় আসছে। হেলিকপ্টার থেকে দেখছিলাম, কত উৎসাহ নিয়ে এখানে আপনার এসেছে। আমাকে আশীর্বাদ করবেন। আমাদের এই বীরভূম বাউল সঙ্গীতে মাটি। এখন এখানে শোনা যায় একটা শব্দ, গান, আওয়াজ শোনা যাচ্ছে, পাল্টানো দরকার। বীরভূমের লালমাটিতে পরিবর্তনের ঝড় উঠেছে। তৃণমূলের জঙ্গলরাজের সাক্ষী বীরভূম। তৃণমূল জমানায় বগটুইয়ে নৃশংস ঘটনা ঘটেছিল। বগটুইয়ে যা হয়েছে তা শুধু একটি ঘটনা নয়। সেটি মানবতার কলঙ্ক। এটা জঙ্গলরাজ নয় তো কী? এই মহাজঙ্গলরাজের (West Bengal Elections 2026) শেষ হওয়া দরকার।’’

    মালদায় কী ঘটেছে গোটা দেশ দেখেছে

    বীরভূমের বালি পাচার, পাথর পাচার এবং কয়লা পাচার নিয়ে তৃণমূলের মাফিয়ারাজকে সমাপ্ত করার কথা জোর দিয়ে বলেন নরেন্দ্র মোদি (PM Modi)। তিনি বলেন,‘‘তৃণমূলের আমলেই বীরভূমে বালি, পাথর, কয়লা লুট। মা-মাটি-মানুষদের মধ্যে মায়ের অবস্থা খারাপ। অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে। অনুপ্রবেশকারীদের মাথাদের জেলে ভরা হবে। অনুপ্রবেশকারীরা স্থানয় মানুষের কাছ থেকে কাজ ছিনিয়ে নিচ্ছে। আর স্থানীয়দের বাইরে কাজে যেতে হচ্ছে। আর এই দিন চলবে না। মালদায় কী ঘটেছে গোটা দেশ দেখেছে। বিচারকদের বন্ধক বানানো হয়েছিল। বাংলায় ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে। এই ভয় থেকে বাংলার মানুষকে মুক্তি (West Bengal Elections 2026) দেওয়ার প্রয়োজন।’’

    অহংকারী তৃণমূল সরকার

    রাষ্ট্রপতিকে চরম অপমান করেছিলেন তৃণমূল সরকার, এই বিষয়কে হাতিয়ার করে প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, ‘‘মাননীয় রাষ্ট্রপতি এ রাজ্যে এসেছিলেন। সাওতাঁল সমাজের একটি অনুষ্ঠানে এসেছিলেন তিনি। যে সরকারই থাকুক না কেন, রাষ্ট্রপতিকে উচিত সম্মান দেওয়া সাংবিধানিক দায়িত্ব। কিন্তু এই অহংকারী তৃণমূল সরকার দেশের রাষ্ট্রপতিকেও কিছু মনে করেননি। গত বছরের ঘটনা আপনাদের সকলের মনে আছে। বীরভূমে স্কুলে এক আদিবাসী মেয়ের সঙ্গে যা হয়েছে, তা বিচলিত করার মতো। যাঁরা নিজেদের মেয়েদের হারিয়েছেন, কোনও টাকাপয়সা তা পূরণ করতে পারবে না। আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনাও নিশ্চয়ই আপনাদের মনে আছে। কথা দিয়ে যাচ্ছি, বাংলাকে ভয়মুক্ত করব। এখানে এক এক করে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। যেখানে স্কুল বন্ধ, ভবিষ্যৎ বন্ধ। বাংলা (West Bengal Elections 2026) চায় ভরসা। তৃণমূলের নির্মম সরকারকে বিদায় দেবে বাংলার যুবশক্তি। কেন্দ্রীয় সরকার রোজগার মেলার আয়োজন করে। যেখানে বিজেপি সরকার সেখানে এই মেলার আয়োজন করা হয়। গত আড়াই বছরে ৭০ লক্ষের বেশি সরকারি চাকরি দেওয়া হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে চাকরি লুটের খেলা চলছে।’’

    তাজা বোমার কারখানা তৈরি হচ্ছে

    রাজ্যের গ্রামে গ্রামে বোমা কারখানার মূলে তৃণমূল। এই ইস্যুকে হাতিয়ার করে নরেন্দ্র মোদি (PM Modi) বলেন, ‘‘তৃণমূল এখানে গলি গলিতে তাজা বোমার কারাখানা তৈরি করছে। এটিকে তৃণমূল সরকার ক্ষুদ্রশিল্পে পরিণত করেছে। রাজ্যে ক্ষুদ্রশিল্প বন্ধ হয়েছে। তাজা বোমার কারখানা তৈরি হচ্ছে। এই সব বন্ধ হয়ে যাবে। তৃণমূল কী ভাবে মনরেগার নামে গরিব, দলিত, আদিবাসী পরিবারকে ঠকিয়েছে আপনারা জানেন। কেন্দ্রীয় সরকার আইন নিয়ে এসেছে। গরিবদের রোজগার দেব। কৃষক, পশিপাক, মৎস্যজীবীদের নতুন সুবিধা মিলবে (West Bengal Elections 2026)। গ্রামে ১২৫ দিনের রোজগার মিলবে। কাজের পুরো টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে। কোনও সিন্ডিকেট হাত লাগাতে পারবে না। কোনও কাটমানি নয়, সিন্ডিকেট নয়। এটা মোদির গ্যারান্টি।’’

  • Birbhum: আইসির কলার ধরে টান তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর, পাল্টা ঘুসি পুলিশ কর্তার, ধুন্ধুমার সিউড়িতে

    Birbhum: আইসির কলার ধরে টান তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর, পাল্টা ঘুসি পুলিশ কর্তার, ধুন্ধুমার সিউড়িতে

    মাধ্যম নিউজ ডেস্ক: সিউড়িতে তাণ্ডব তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর। আইসির কলারে ধরে টান। এর পাল্টা আবার দুষ্কৃতীকে ঘুসি মারলেন আইসি। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা বীরভূমের (Birbhum) সিউড়িতে। সিউড়ির মিনিস্টিল এলাকার ঘটনা। জানা গিয়েছে, সিউড়ির মিনিস্টিল এলাকায় বাবু আনসারির সঙ্গে ইকবাল আনসারির দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল। বাবু আনসারি এলাকায় যুব তৃণমূল নেতা বলে পরিচিত। ইকবালের দাবি, সেও তৃণমূলকর্মী। অভিযোগ, মঙ্গলবার সকালে সশস্ত্র অবস্থায় গ্রামে ঢুকে স্থানীয়দের হুমকি দিতে থাকে বাবু ও তার এক শাগরেদ। এর পর একজোট হয়ে গ্রামবাসীরা তাদের ধরে ফেলেন। তৃণমূলের গোষ্ঠীকোন্দলের উত্তেজনা ছড়ায় এলাকায়।

    গ্রামে জমি নিয়ে বিবাদ চলছে দীর্ঘদিন ধরেই (Birbhum)

    গ্রামবাসীদের অভিযোগ, গ্রামে জমি নিয়ে বিবাদ চলছে দীর্ঘদিন ধরেই। জমি দখল করতে প্রায়ই গ্রামে ঢুকে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। মঙ্গলবারও সিউড়ির মিনিস্টিল এলাকায় জমি দখল করতে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢোকে দুই দুষ্কৃতী। তাদের হাতে ছিল আগ্নেয়াস্ত্র। তবে এদিন গ্রামে জমি মাফিয়ারা যেতেই, তাদের ঘিরে ফেলেন গ্রামবাসীরা। শুরু হয় গণপিটুনিও। এই ঘটনায় ২ সশস্ত্র দুষ্কৃতীসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রামবাসীদের অভিযোগ, তৃণমূল নেতাদের মদতেই বাবু আনসারির এত বাড়বাড়ন্ত। এর আগেও গ্রামে ঢুকে তাণ্ডব চালিয়েছিল সে। তখন পুলিশে অভিযোগ জানিয়েও লাভ হয়নি।

    আইসির সঙ্গে দুষ্কৃতীর ব্যাপক ধস্তাধস্তি (Birbhum)

    ঘটনার খবর পেয়ে সিউড়ি থানার আইসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী যায় গ্রামে। দুই দুষ্কৃতীকে আটক করে পুলিশ। তারপরেই দেখা যায় এক দুষ্কৃতী আইসির কলার ধরে টান দেয়। তাকে পালটা ঘুসি মারেন আইসি। এরপরে ফের শুরু হয় আইসির সঙ্গে দুষ্কৃতীর ব্যাপক ধস্তাধস্তি।

    টানা হেঁচড়ার দৃশ্য দেখে সকলেই চমকে যায় (Birbhum)

    পুলিশ কর্তাকে দুষ্কৃতীর হাতে হেনস্থা হতে দেখে তাজ্জব বনে যান এলাকাবাসী। তৃণমূলের শাসনে মজার এই দৃশ্য দেখতে ভিড় জমে যায়। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় বীরভূমের সিউড়িতে। জমি মাফিয়াদের বিরুদ্ধে বিভিন্ন সংবাদমাধ্যমের সামনে নিজেদের ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। সিউড়ির ওই ঘটনাস্থল থেকে বন্দুক ও কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

  • Birbhum: কেওয়াইসি আপডেটের নামে প্রতারণা, ব্যবসায়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে চুরি লক্ষাধিক টাকা

    Birbhum: কেওয়াইসি আপডেটের নামে প্রতারণা, ব্যবসায়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে চুরি লক্ষাধিক টাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: কেওয়াইসি আপডেটের নামে এক ব্যবসায়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা প্রতারকরা চুরি করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার একটি অচেনা নম্বর থেকে ফোন আসে আর তারপর এই বিপত্তি ঘটে। ঘটনা ঘটেছে বীরভূমের (Birbhum) সিউড়িতে। এলাকায় এই নিয়ে তীব্র চাঞ্চাল্য তৈরি হয়েছে। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

    কীভাবে ঘটল ঘটনা (Birbhum)?

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার সিউড়ির (Birbhum) ব্যবসায়ী রামকৃষ্ণ সাহার কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। বলা হয় কেওয়াইসি জমা করা হয়নি তাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। সেই সঙ্গে আরও বলা হয়, ব্যাঙ্ক অ্যাকাউন্টের পরিষেবা চালু রাখতে গেলে কিছু তথ্য দিতে হবে। এপর যা ঘটে, প্রতারকের ফাঁদে পা দিয়ে দিলেন সোজাসুজি। ফোনের ওপার থেকে যা যা করতে বলা হয় রামকৃষ্ণবাবু ঠিক তাই তাই করেন। ঠিক ১২ টা ২ মিনিট এবং ১২ টা ৫ মিনিটে পরপর দুইবারে মোট ৩০ হাজার এবং ৬৮ হাজার টাকা তুলে নেয় প্রতারকরা।

    অভিযোগ সাইবার থানায়

    এই ভাবে কেওয়াইসি আপডেটের নামে আর্থিক প্রতারণার শিকার হয়ে রামকৃষ্ণবাবু সঙ্গে সঙ্গে ছুটে যান ব্যাঙ্কে। কিন্তু গতকাল স্বামীজির জন্মদিনের জন্য ব্যাঙ্ক বন্ধ থাকায় আরও সমস্যায় পরে যান তিনি। উপায় না বুঝে সিউড়ি (Birbhum) সাইবার ক্রাইম থানায় গিয়ে অভিযোগ করেন। কীভাবে তাঁর সঙ্গে এই জালিয়াতির ঘটনা ঘটল সবটা লিখিত ভাবে জানিয়ে অভিযোগ দায়ের করেন। ঘটনার কথা শুনে পুলিশ দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে চুরি যাওয়া টাকার সন্ধান এখনও পাননি বলে জানা গিয়েছে।

    সরকার, প্রশাসন এবং ব্যাঙ্ক কর্তৃপক্ষ বার বার গ্রাহকদের সর্তক করলেও প্রতারকদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। গ্রাহকেরা জালিয়াতির শিকার কোনও না কোনও ভাবে হয়েই চলেছে। অ্যাকাউন্ট বন্ধের ভয়কে হাতিয়ার করে কেওয়াইসি আপডেটের নামে প্রতারকদের এই ধরনের জালিয়াতির ঘটনা গ্রাহকদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি করেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share