Tag: Suvendu Attacks Abhishek

Suvendu Attacks Abhishek

  • Suvendu Attacks Abhishek: ‘বাইরে থাকলে তবে তো হিসেব’, ২১ জুলাইয়ের মন্তব্যে অভিষেককে পাল্টা শুভেন্দুর

    Suvendu Attacks Abhishek: ‘বাইরে থাকলে তবে তো হিসেব’, ২১ জুলাইয়ের মন্তব্যে অভিষেককে পাল্টা শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘২০৩১ সালে হিসেব মেটানোর’ মন্তব্যকে কেন্দ্র করে এবার পাল্টা আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Attacks Abhishek)। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, সাহস থাকলে আগামী লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার থেকেই লড়াই করুন অভিষেক। ২০৩১ সালে তিনি কোথায় থাকবেন, তা বিজেপিই ঠিক করবে বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। দুর্নীতির প্রশ্নে বিধানসভা থেকে বুধবার বাম-তৃণমূল দুই প্রাক্তন শাসক দলকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। তবে তাঁর আক্রমণের ঝাঁঝ অনেক বেশি ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে।

    শুভেন্দুর আল্টিমেটাম

    স্বরাষ্ট্র দফতরের বাজেট আলোচনার জবাবি ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দুর হুমকি, ‘‘ভাইপোপন্থী তৃণমূলের নাম ও নিশান পশ্চিমবঙ্গে থাকবে না। এটা আমার দায়িত্ব।’’ তৃণমূলের শহিদ দিবস নিয়ে খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “কালকে তো শহিদ দিবস হয়নি। কেউ বলছে, ভাইপো প্যারাশুটে নেমেছে। আর ভাইপো বলছে, নোট-খাতা খুলে রাখো, একত্রিশে হিসেব হবে। আরে তুমি বাইরে থাকলে তো হিসাব হবে।” রাজ্যে পালাবদলের পর ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেককে কেন আর তাঁর কেন্দ্রে দেখা যায় না, তা নিয়ে খোঁচা দিয়ে শুভেন্দু বলেন, “৪ মের পর ডায়মন্ড হারবার গিয়েছ? জোকা পেরিয়েছ? যাও না ডায়মন্ড হারবার। পান্নালাল হালদার নিয়ে যান চ্যাম্পিয়ন এমপি-কে।”

    ৩১-এ কোথায় থাকে দেখব

    বুধবার ক্যাথিড্রাল রোডের সভামঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করেছিলেন অভিষেক। কর্মীদের সাহস ও উপস্থিতির প্রশংসা করে তিনি ঘোষণা করেছিলেন, “যাঁরা ভয় উপেক্ষা করে এসেছেন, তাঁদের দেখে মনে হচ্ছে আজ নতুন করে তৃণমূলের জন্ম হল। এই নতুন তৃণমূল আগামী ৪০ বছর বাংলার রাজনীতিতে লড়াই চালিয়ে যাবে এবং ৩১ সালে সব হিসেব বুঝে নেবে।” মন্তব্যের পাল্টা শুভেন্দু বলেন, “গতকাল বড় বড় আওয়াজ দেওয়া হয়েছে। ও ৩১-এ কোথায় থাকে আমি দেখব।”

    ‘‘ফলতার মতো দূরবীন দিয়ে খুঁজতে হবে’’

    অভিষেককে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “ভোটে লড়ুন, তারপর কোথায় থাকবেন, তা দেখবেন। ফলতার মতো দূরবীন দিয়ে খুঁজতে হবে। নির্বাচনের আগে অনেক বড় বড় কথা বলা হয়েছিল। শুভেন্দু অধিকারী, অমিত শাহ—সবাই বলেছিলেন, ডি-জে বাজাবেন। কিন্তু ৪ তারিখে পশ্চিমবঙ্গের মানুষই ডি-জে বাজিয়ে দিয়েছেন।” এরপর আরও কড়া সুরে তিনি মন্তব্য করেন, “এই সরকার ভদ্রতা বজায় রেখেছে বলেই এখনও কেউ ২ হাজার লোকের সামনে নায়কোচিত ভঙ্গিতে পকেটে হাত ঢুকিয়ে ঘুরে বেড়াতে পারছেন। প্রতিষ্ঠিত চোর ভিতরে থাকবেন না বাইরে থাকবেন, তা ভবিষ্যৎই বলবে।”

    ‘‘শওকত, পুষ্পার থেকেও অবস্থা খারাপ হবে’’

    ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ডায়মন্ড হারবারে লড়ুন। সেখানে ৪০ শতাংশ মুসলিম ভোট রয়েছে। তারপরও আপনি যে ব্যবধানে জিতেছেন, সেই ব্যবধানেই যদি আপনাকে হারাতে না পারি, তাহলে আমার কথাই ভুল প্রমাণিত হবে। আপনার অবস্থা শওকত বা পুষ্পার থেকেও খারাপ হবে।’’ বিধানসভায় একাধিক ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে তিনি আগের রাজ্য সরকারেরও সমালোচনা করেন। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, ‘‘পুলিশকে কোথায় নিয়ে গিয়েছিলেন? এই ভাইপোপন্থী তৃণমূলের কোনও অস্তিত্ব পশ্চিমবঙ্গে থাকবে না, সেটাই আমার দায়িত্ব। ফলতা তো সবে শুরু, রেজিনগর ও নন্দীগ্রাম এখনও বাকি।’’

    ‘‘পাশের বাড়ির মানুষও আপনাকে ভোট দেন না’’

    প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘তিনি বলছেন, আবার ফিরে আসবেন। সবাই নাকি গদ্দার, সব চোর নাকি অন্য দলে চলে গিয়েছে। এত বড় নেত্রী হয়েও মিত্র ইন্সটিটিউশনের চারটি বুথেই আমার কাছে হেরেছেন। পাশের বাড়ির মানুষও আপনাকে ভোট দেন না, অথচ নিজেকে জননেত্রী বলেন। একসময় অটল বিহারী বাজপেয়ীর আশীর্বাদ পেয়েছিলেন।’’

    আমফান দুর্নীতি নিয়ে অভিষেককে তোপ

    তার আগেই বিধানসভায় সিএজি (ক্যাগ) রিপোর্ট পেশ করার সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গেই উঠে আসে আমফান নিয়ে দুর্নীতির প্রসঙ্গ। আমপানের পর কেন্দ্রের বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে আসা বিপুল অর্থ নয়ছয় হয়েছে বলে বিভিন্ন সময়ে সরব হয়েছেন শুভেন্দু। এমনকি, দক্ষিণ ২৪ পরগনার ফলতায় পুনর্নির্বাচনে জয়ের পর সভা করার সময়ও আমফান দুর্নীতির প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। এই দুর্নীতি নিয়ে আগেও অভিষেককে নিশানা করেছেন তিনি। সেই আমফান দুর্নীতি নিয়ে সিএজি রিপোর্ট বিধানসভায় পেশ করে রাজ্যপালের কাছে এফআইআর করার অনুমতি চাওয়া হবে বলেও জানান শুভেন্দু।

    পুলিশের দুর্নীতি রুখতে দাওয়াই শুভেন্দুর

    পুলিশমন্ত্রী হিসেবে দুর্নীতির প্রসঙ্গ টেনে শুভেন্দু এদিন বলেন, ‘‘ওটা (অভিষেক) বাঘ না, বেড়াল। যত চুরি করেছে সব গর্ত খুঁড়ে বার করব।’’ ‘আঞ্চলিক দলের’ সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলে অভিষেককে কটাক্ষ করে আক্রমণ শানিয়েছেন মমতার দিকেও। তাঁর নাম না-করে মুখ্যমন্ত্রীর কটাক্ষ, ‘‘আপনি বেঁচে থাকতে থাকতে প্রমাণ করে দেব আপনি প্রতিষ্ঠিত চোর।’’পুলিশমন্ত্রী হিসেবে তাঁর অভিযোগ, বিগত সরকার পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে পুলিশের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য কিছুই করেনি। রাজ্য পুলিশে অনুমোদিত পদের এক তৃতীয়াংশই (৪৩ হাজার ৭৩) শূন্য রয়েছে বলে বিধানসভায় জানান শুভেন্দু। তবে আশ্বাস দেন পুজোর আগেই ১৬ হাজার কনস্টেবল নিযুক্ত হবে। আরও ২০ হাজার পুলিশকর্মী অবিলম্বে নিয়োগ করা হবে বলেও ঘোষণা করেন শুভেন্দু। পুলিশের দুর্নীতি রুখতে তাঁর দাওয়াই, ‘‘হেল্পলাইন নম্বর চালু হয়েছে। কোথাও কাউকে রাস্তায় হাত পাততে দেখলেই জানান।’’

    ‘জিরো টলারেন্সের’ নির্দেশ

    ধানতলা, বানতলা থেকে শুরু করে নন্দীগ্রামে গুলিচালনার ঘটনা বা সূচপুরের ঘটনা উল্লেখ করে শুভেন্দু দাবি করেন, যে ঘটনাগুলিকে ব্যবহার করে ক্ষমতায় এসেছিলেন মমতা, সেই সমস্ত ক্ষেত্রে মানুষকে বিচার পাইয়ে দিতে পারেননি তিনি। মহিলা এবং নারীদের উপর অপরাধের ক্ষেত্রে ফের ‘জিরো টলারেন্সের’ কথা বলে তিনি পুলিশকে নির্দেশ দেন, ‘‘এ ধরনের অপরাধের ক্ষেত্রে নির্দেশের অপেক্ষা করবেন না। যা করার দরকার তাই করবেন। মনে রাখবেন আপনাদের সবচেয়ে বড় ঢাল রাজ্যের মুখ্যমন্ত্রী।’’ বিগত সরকারের জমানায় ধর্ষণের ঘটনায় নিম্ন আদালত একের পর এক ফাঁসির সাজা দিলেও তা কার্যকর কেন হয়নি, সেই প্রশ্ন তুলে মূলত তাদের গাফিলতিকেই দায়ী করেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি বারুইপুরের শিশুকন্যা ধর্ষণ এবং খুনের ঘটনায় পুলিশের ভূমিকাকে কার্যত মডেল হিসেবে ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ঘটনা ঘটলে তা কী ভাবে মোকাবিলা করতে হয় তা বারুইপুরের ঘটনায় প্রমাণ করে দিয়েছে আমাদের সরকার।’’

    দুর্নীতির প্রশ্নে নিশানা তৃণমূলকে

    এর পরেই দুর্নীতির প্রশ্নে নিশানা করেন তৃণমূল কংগ্রেসকে। গত পনেরো বছরে যাঁরা অবৈধ সম্পত্তি করেছেন, সেই সব বাজেয়াপ্ত করে নিলাম করা হবে বলে হুঁশিয়ারি দিয়ে বামেদেরও বিঁধেছেন শুভেন্দু। সিপিএমকে চিটফান্ডের ‘ক্যাম্পেইনার’ বলে অভিযোগ করে, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এ রাজ্যের সিপিএম নেতাদের একাংশের ফাইল খোলার কথাও বলতে শোনা যায় তাঁকে।

    ডায়মন্ড হারবারে লড়বেন!

    কালীঘাট তৃণমূলের শহিদ দিবসের অনুষ্ঠানে ভিড় নিয়ে এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, “বিড়লা তারামণ্ডলে ওইটুকু জায়গায় কত লোক হয়েছে? পুলিশ রিপোর্ট দিয়েছে। আড়াই হাজারের একটু বেশি হয়েছে।” মমতা অভিষেককে বাঘ বলে উল্লেখ করেছেন। এদিন তা নিয়েও কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “ওটা বাঘ না বিড়াল। ওকে আমি কাউন্টার করব না। ও অনেক বড়-বড় কথা বলে। তবে একটাই কথা বলব, সাহস থাকলে আগামী লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে লড়বে। যত ভোটে জিতেছে, তত ভোটে হারাব। আপনার অবস্থা পুষ্পার চেয়েও খারাপ হবে।”

  • Suvendu Adhikari: অভিষেকের একদিনের নিরাপত্তায় মোতায়েন ২২৪৫ পুলিশকর্মী! ট্যুইটে বিস্ফোরক শুভেন্দু

    Suvendu Adhikari: অভিষেকের একদিনের নিরাপত্তায় মোতায়েন ২২৪৫ পুলিশকর্মী! ট্যুইটে বিস্ফোরক শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি, তৃণমূলের নব জোয়ার যাত্রায় কেন রাজ্য পুলিশ নিরাপত্তা দেবে, সেই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার শাসক দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুরক্ষা বলয়ের বহরের তথ্য ফাঁস করলেন রাজ্যের বিরোধী দলনেতা।

    একজনের নিরাপত্তা ২২৪৫ পুলিশকর্মী!

    তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তাতে কত পুলিশ মোতায়েন করা হয় তা নিয়ে এদিন ট্যুইটারে তীব্র কটাক্ষ করেন শুভেন্দু (Suvendu Adhikari)। এদিন মাইক্রো-ব্লগিং সাইটে তিনি লেখেন, ‘‘স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি দেশের প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেয়। দেশের যে কোনও ব্যক্তিকে দেওয়া এটাই সর্বোচ্চ স্তরের নিরাপত্তা হওয়া উচিত। তাই তো? তবে এই তথ্য ঠিক নয়।’’ এর সঙ্গেই রাজ্যের বিরোধী দলনেতার সংযোজন, ‘‘এবার দেখে নিন ভাইপো প্রোটেকশন গ্রুপের বহর। শুধুমাত্র একদিনেই (আজকের দিনে) ২২৪৫ পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে একজনকে সুরক্ষা দেওয়ার জন্য— মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোকে।’’ শুভেন্দুর কটাক্ষ, ‘‘বিশ্বের রাষ্ট্রপ্রধানদের জন্য করা নিরাপত্তা এর তুলনায় ফিকে হয়ে যাবে।’’ 

    সাধারণ মানুষের কী হবে? প্রশ্ন শুভেন্দুর

    বর্তমানে তৃণমূলের ‘নবজোয়ার’ কর্মসূচি নিয়ে পূর্ব মেদিনীপুরে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই এই নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে দাবি শুভেন্দুর (Suvendu Adhikari)। বিরোধী দলনেতার মতে, ‘‘পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছে। গত মাসের দিকে তাকালে আমরা দেখতে পাব শুধু বিস্ফোরণেই প্রচুর মানুষ মারা গিয়েছেন। অগণিত খুন (রাজনৈতিক সহ), নারীদের বিরুদ্ধে একের পর এক নির্যাতন।’’ শুভেন্দু লেখেন, ‘‘দক্ষিণবঙ্গের থানা প্রায় খালি হয়ে গিয়েছে। শুধু একজনের সুরক্ষার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। কারণ তিনি রাজনৈতিক সফরে বেরিয়েছেন। রাজ্যের স্বরাষ্ট্র দফতর সাধারণ মানুষের কথা ভাবছেই না।’’

    প্রশাসনিক নির্দেশে কী কী রয়েছে?

    এখানেই থামেননি শুভেন্দু (Suvendu Adhikari)। অভিষেকের সফরকালে পুলিশ কর্মী ও প্রশাসনিক আধিকারিকদের কী করতে হবে, তাও সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, তাও উল্লেখ করেছেন বিরোধী দলনেতা। সরকারি নির্দেশিকার বেশ কিছু উল্লেখযোগ্য অংশ তিনি তুলে ধরেছেন। ট্যুইটে এদিন পুলিশকে দেওয়া প্রশাসনের নির্দেশনামার ছবি পোস্ট করে লেখেন, পুলিশকে ১৪ পাতা দীর্ঘ নির্দেশ দেওয়া হয়েছিল। বিরোধী দলনেতা দাবি করেন, নির্দেশিকার ৯ নম্বর পাতায় উল্লেখ করা হয়েছে, ৩০ মে থেকে ২ জুন পর্যন্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে সকাল থেকে অভিষেকের সভাস্থলের কাছে থাকার জন্য। নির্দেশ দেওয়া হয় পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের তরফে। 

    আরও পড়ুন: ‘‘কালীঘাটের কাকু’র সহযোগীদের চিনে নিন’’! বিস্ফোরক ট্যুইট শুভেন্দুর, রয়েছে কাদের নাম?

    সাপ, ব্যাঙও যাতে কাছে না ঘেঁষতে পারে!

    শুভেন্দুর (Suvendu Adhikari) পেশ করা তথ্য অনুযায়ী, নির্দেশিকার ১০ নম্বর পাতায় বলা হয়েছে, রাতে থাকার জায়গায় কিংবা সভাস্থল কিংবা রোড শো-এর সময় যাতে সাপ, ব্যাঙ, বাঁদর কিংবা গরু কিংবা কুকুর না পৌঁছতে পারে তার জন্যও সরকারি নির্দেশ দেওয়া হয়েছে। অন্য জায়গায় বলা হয়েছে, পূর্ব মেদিনীপুরে জেলাশাসককে আগেই অনুরোধ করা হয়েছে, যাতে ভিআইপিকে পরিবেশন করার আগে সেইসব জায়গায় খাবার, পানীয় ও স্ন্যাক্স ফুড সেফটি অফিসার পরীক্ষা করে দেখেন।

  • Suvendu Adhikari: ‘‘কালীঘাটের কাকু’র সহযোগীদের চিনে নিন’’! বিস্ফোরক ট্যুইট শুভেন্দুর, রয়েছে কাদের নাম?

    Suvendu Adhikari: ‘‘কালীঘাটের কাকু’র সহযোগীদের চিনে নিন’’! বিস্ফোরক ট্যুইট শুভেন্দুর, রয়েছে কাদের নাম?

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতিকাণ্ডে মঙ্গলবার রাতে ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে ইডি গ্রেফতার করে। তার পরই সুজয়কৃষ্ণর ‘সাহেব’ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফের সরব হলেন শুভেন্দু অধিকারী। 

    ঠিক কি লিখেছেন শুভেন্দু?

    সুজয়কৃষ্ণ গ্রেফতার হতেই একটি ট্যুইট করেন রাজ্যের বিরোধী দলনেতা। সেখানে তিনি লেখেন, ‘‘আইনের লম্বা হাত অবশেষে মাস্টারমাইন্ড পর্যন্ত পৌঁছল। কেউ রেহাই পাবে না। মাথারা ও প্রভাবশালীরাও জেলে যাবে। সময় ঘনিয়ে আসছে।’’ ওই ট্যুইটেই ‘কালীঘাটের কাকুর সহযোগীদের চিনে নিন’ বলে উল্লেখ করেন শুভেন্দু। তাতে ‘লিপস্ অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেড’ (LEAPS & BOUNDS PRIVATE LIMITED) নামের একটি সংস্থার ডিরেক্টরদের তালিকা বলে একটি স্ক্রিনশট পোস্ট করেন শুভেন্দু।

    তালিকায় রয়েছে কাদের নাম?

    শুভেন্দুর পেশ করা তালিকায় যাদের নাম দেখা যাচ্ছে, তাতে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’-র নাম সংস্থার ডিরেক্টর হিসেবে দেখা যাচ্ছে। এছাড়া, ওই তালিকা অনুযায়ী, সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়, মা লতা বন্দ্যোপাধ্যায়, স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। রয়েছে বিশ্বনাথ ভট্টাচার্য নামে আরেকজনের নাম।

    আরও পড়ুন: অভিষেককে ‘সাহেব’ বলে সম্বোধন করা ‘কালীঘাটের কাকু’র পরিচয় কী?

    গ্রেফতার ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র

    মঙ্গলবার শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ‘কালীঘাটের কাকু’র ভূমিকা জানতে সুজয়কৃষ্ণ ভদ্রকে সিজিও কমপ্লেক্সে তলব করেছিল ইডি। সকাল ১১টা নাগাদ তিনি সেখানে পৌঁছে যান। তারপর থেকেই সুজয়কৃষ্ণকে জেরা করতে থাকে কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। দীর্ঘ ১২ ঘণ্টা ধরে ম্যারাথন জেরার পর অবশেষে তাঁকে গ্রেফতার করে ইডি। আজ, বুধবার তাঁকে আদালতে পেশ করা হবে। তাঁর হেফাজত চাইতে পারে ইডি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Attacks Abhishek: ‘৮ ব্যাগ সোনা ছিল, একটা আটকেছে কাস্টমস…’, অভিষেককে আক্রমণ শুভেন্দুর

    Suvendu Attacks Abhishek: ‘৮ ব্যাগ সোনা ছিল, একটা আটকেছে কাস্টমস…’, অভিষেককে আক্রমণ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়লাকাণ্ডে (Coal Smuggling scam) অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) একহাত নিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার খয়রাশোলের (Khairasol) সভা থেকে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তুলোধনা করেন। ফের উত্থাপন করেন সোনা পাচারের বিষয়টি।

    ঠিক কী বলেছেন শুভেন্দু? গতকাল অভিষেক দাবি করেছিলেন, ইডি-সিবিআই-কে বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। এপ্রসঙ্গে জবাব দেন রাজ্যের বিরোধী দলনেতা। শুক্রবার খয়রাশোলের গোষ্ঠডাঙাল মাঠে সভা ছিল শুভেন্দুর। সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এখানে প্রতিহিংসা বা রাজনীতির কোনও সম্পর্ক নেই। যা হচ্ছে, আদালতের নির্দেশে ও নজরদারিতে। শুভেন্দু জানিয়ে দেন, ইডি কারও বিরুদ্ধে এমনি-এমনিই ব্যবস্থা নেয় না। 

    আরও পড়ুন: এবার তৃণমূল পুর-চেয়ারম্যানের বাড়ি থেকে উদ্ধার ৮০ লক্ষ নগদ! কে এই রাজু সাহানি?

    বিরোধী দলনেতার প্রশ্ন, যিনি (অভিষেক) সিজিও কমপ্লেক্সে গিয়ে এত বড় বড় কথা বলছেন, তিনি এটা আগে বলুন যে, রুজিরা নারুলার সঙ্গে তাঁর সম্পর্ক কী? প্রত্যেক মাসে তাইল্যান্ড থেকে ভাট (তাইল্যান্ডর টাকা) ব্যাংক ট্রান্সফার হয়েছে। গত লোকসভা নির্বাচনের আগে রুজিরা ও মানেকা গম্ভীর তাঁদের সব অ্যাকাউন্ট বন্ধ করেন। ২৪টা কলকাতা-ব্যাংকক ফ্লাইটের টিকিট রয়েছে। 

    এখানেই থেমে থাকেননি শুভেন্দু। তিনি বলেন, ‘’কলকাতায় আটটা সোনার ব্যাগ নিয়ে আসা হয়েছিল। একটা ধরা পড়ে কাস্টমসের হাতে। সেই সময় বিধাননগর কমিশনারেটের প্রধান ছিলেন জ্ঞানবন্ত সিং (Gyanwant Singh)। তিনি গ্রিন করিডর করে তাঁদের বের করে এনেছিলেন। রাজ্যের বিরোধী দলনেতা জানান, ৮টি সোনা ভর্তি ব্যাগ সব গিয়ে ওঠে কালীঘাট (Kalighat) অঞ্চলের ‘শান্তিনিকেতন’-এ।’

    আরও পড়ুন: মানিকের অপসারণ বহাল, এখনই চাকরি পাবেন না ২৬৯ জন, নির্দেশ হাইকোর্টের

    কয়লা পাচারকাণ্ডে শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা সংক্ষেপে ইডির দফতরে সাত ঘণ্টা জেরার মুখোমুখি হওয়ার পর বেরিয়ে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে এই মামলায় ফেরার বিনয় মিশ্রর সঙ্গে শুভেন্দু অধিকারীর নিয়মিত যোগাযোগ আছে। খয়রাশোল থেকে পাল্টা দেন রাজ্যের বিরোধী দলনেতা। জানিয়ে দেন, যিনি এধরনের অভিযোগ করছেন, তা প্রমাণ করার দায়ও তাঁরই। নন্দিগ্রামের বিধায়ক বলেন, ‘বিনয় মিশ্রকে যুব ভাইস প্রেসিডেন্ট করেছিলেন অভিষেক। যুব দলের সাধারণ সম্পাদকও করেছিলেন। বিনয় মিশ্রের সঙ্গে ওঁর কী সম্পর্ক, সবাই জানে। আমার ফোন নম্বরও সবাই জানে।’

     

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

LinkedIn
Share