Tag: swimming

swimming

  • Asian Games: এশিয়ান গেমসে দ্বিতীয় দিনেও ভারতের দাপট, শুটিংয়ে জোড়া পদক-সহ ঝুলিতে একাধিক সাফল্য

    Asian Games: এশিয়ান গেমসে দ্বিতীয় দিনেও ভারতের দাপট, শুটিংয়ে জোড়া পদক-সহ ঝুলিতে একাধিক সাফল্য

    মাধ্যম নিউজ ডেস্ক: জাপানে চলতি ২০২৬ এশিয়ান গেমসে (Asian Games) দ্বিতীয় দিনেই দুর্দান্ত পারফরম্যান্স দেখাল ভারত। শুটিংয়ে এল তিনটি পদক। মিক্সড মার্শাল আর্টস থেকেও মিলল আরও একটি ব্রোঞ্জ। মহিলা হকি, কবাডি, টেবিল টেনিস-সহ একাধিক খেলায়ও জয় পেল ভারতীয় দল (India)।

    দিনের সবচেয়ে বড় সাফল্য এল পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে। ব্যক্তিগত ফাইনালে জোড়া পদক জিতল ভারত। হিমাংশু ধিলোঁ রুপোর পদক দখল করেন, আর রুদ্রাংশ পাটিল জেতেন ব্রোঞ্জ। এর আগে ধিলোঁ ও পাটিল পার্থ মানের সঙ্গে মিলে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল দলগত বিভাগেও রুপোর পদক জিতেছিলেন।

    মার্শাল আর্টস বিভাগেও মেডেল (Asian Games)

    মহিলাদের ঐতিহ্যবাহী ৬০ কেজি মিক্সড মার্শাল আর্টস বিভাগেও ব্রোঞ্জ এল ভারতের ঘরে। সেমিফাইনালে সিঙ্গাপুরের হুই হুন তেও-র কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারেন সুচিকা তারিয়াল। ম্যাচের সিদ্ধান্তের বিরুদ্ধে ভারতীয় দল আবেদন জানালেও সেই সিদ্ধান্ত বদলায়নি। ফলে ব্রোঞ্জ পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয় সুচিকাকে।

    হকিতে অবশ্য ভারতের জয়ের ধারা অব্যাহত। পুল বি-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়াকে ১৭-১ গোলে উড়িয়ে দিয়েছে ভারতের মহিলা দল। প্রতিযোগিতায় এটি ভারতের টানা দ্বিতীয় জয়। শুরু থেকেই দুরন্ত পারফরম্যান্স করে টুর্নামেন্টে নিজেদের শক্ত অবস্থান স্পষ্ট করেছে ভারত।

    কবাডিতেও জয় দিয়ে অভিযান শুরু করল ভারতের পুরুষ দল। গ্রুপ এ-র ম্যাচে জাপানকে ৪৯-২৪ পয়েন্টে হারায় ভারত। ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ বজায় রেখে দাপটের সঙ্গে জয় তুলে নেয় ভারতীয় দল।

    মহিলাদের টেবিল টেনিসেও সাফল্য এসেছে। পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ এফ-এর শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে ভারত। ব্যাডমিন্টনে পুরুষদের শেষ ষোলো পর্বে বাংলাদেশের বিরুদ্ধে শুরুতেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।

    জয় সাঁতারেও

    সাঁতারে পুরুষদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকের ফাইনালে জায়গা করে নিয়েছেন শ্রীহরি নটরাজ। ঋষভ দাস রিজার্ভ হিসেবে শেষ করেন। অন্যদিকে, পুরুষদের ৫০ মিটার ফ্রিস্টাইলের ফাইনালে উঠতে পারেননি আকাশ মণি ও গীতেশ শাহ। ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের ফাইনালেও জায়গা হয়নি ধনুষ সুরেশের (Asian Games)।

    সফট টেনিসের মিক্সড ডাবলসে গ্রুপ বি-র ম্যাচে কম্বোডিয়ার ভিভা চাও ও চানরোসেকা খুনকে ৫-০ ব্যবধানে হারিয়ে শুরু করেছিলেন আধ্যা তিওয়ারি ও জয় মীনা। তবে পরের ম্যাচে দক্ষিণ কোরিয়ার কিম ইয়ন-হোয়া ও জ্যাকিউ পার্কের কাছে ১-৫ ব্যবধানে হারেন তাঁরা। সেপাকটাকরোতেও জয় পেল জাপান। গ্রুপ বি-র ম্যাচে ভারতকে ২-১ ব্যবধানে হারায় আয়োজক দেশ।

    উশুতে মহিলাদের চাংছুয়ান ফাইনালে ১৫তম স্থানে শেষ করেন নিয়েমান ওয়াংসু। সব মিলিয়ে এশিয়ান গেমসের দ্বিতীয় দিনটি (India) একাধিক খেলায় সাফল্যে ভরা ছিল ভারতের। শুটিংয়ে পদক জয়ের পাশাপাশি দলগত খেলাগুলিতেও একের পর এক জয় আত্মবিশ্বাস বাড়াচ্ছে (Asian Games) ভারতীয় শিবিরে।

     

  • Swimming: মুর্শিদাবাদে ৮১ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় প্রথম হলেন বর্ধমানের প্রত্যয়

    Swimming: মুর্শিদাবাদে ৮১ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় প্রথম হলেন বর্ধমানের প্রত্যয়

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনার পর এই প্রথম এবার চেনা ছন্দে ফিরল মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যবাহী ৮১ কিলোমিটার সাঁতার (Swimming) প্রতিযোগিতা। ৩রা সেপ্টেম্বর সমস্ত প্রতিকূলতা কাটিয়ে এদিন সকাল ৬টা নাগাদ আহিরণ থেকে শুরু হয় এই প্রতিযোগিতা। ফলে, গঙ্গার দুপারে এদিন লক্ষ লক্ষ মানুষ ভিড় করেন। গঙ্গায় নৌকা করে প্রতিযোগীদের নজরদারি করা হয়।

    প্রতিযোগিতায় কোন কোন দেশ অংশগ্রহণ করেছিল?

    দেশের দীর্ঘতম সাঁতার (Swimming) প্রতিযোগিতায় মালেশিয়ার তিনজন, স্পেনের দুজন এবং শ্রীলঙ্কা, থাইল্যান্ডের একজন করে অংশগ্রহণ করেছেন। দেশের মধ্যে এই রাজ্যের পাশাপাশি চেন্নাই, গুজরাট,ঝাড়খন্ড ও অন্যান্য রাজ্যের প্রতিযোগীরাও অংশগ্রহণ করেছেন। জানা গিয়েছে, বিশ্বের দীর্ঘতম ৮১ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা আহিরণ ঘাট থেকে শুরু হয়ে শেষ হয় বহরমপুর গোরাবাজার ঘাটে। একইদিনে জিয়াগঞ্জ থেকে গোরাবাজার ঘাট পর্যন্ত ১৯ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা জিয়াগঞ্জ থেকে শুরু হয়। ৮১ এবং ১৯ কিলোমিটারে পুরুষ বিভাগে ৩১ জন এবং মহিলা বিভাগে ১৬ জন সাঁতারু অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণকারী গঙ্গায় সাঁতার কেটে যাওয়ার সময় দুপাশে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে। সবাই করতালির সাহায্যে, কেউ আবার চিৎকার করে সাঁতারুদের উৎসাহ দান করেছেন।বিশ্বের দীর্ঘতম ৮১ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন বর্ধমানের ছেলে প্রত্যয় ভট্টাচার্য এবং দ্বিতীয় হয়েছেন স্পেনের দানিয়াল পন্স ডিভেন্স। আর ১৯ কিলোমিটারে প্রথম হয়েছেন নিউ টাউনের গৌরব কাবেরী। আর দ্বিতীয় হয়েছেন বাংলাদেশের পলাশ চৌধুরী।

    কী বললেন মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের সচিব?

    মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের সচিব দেবেন্দ্রনাথ দাস বলেন, গত তিন বছর কোভিডের কারণে এই সাঁতার (Swimming) প্রতিযোগিতা করা যায়নি। এদিন সব প্রতিকূলতা কাটিয়ে আবার শুরু হয়েছে দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা। ৮১ এবং ১৯ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় এবারের বাজেট রয়েছে ২৫ লক্ষ টাকা। করোনার পর এই প্রথম সাঁতার প্রতিযোগিতা হওয়ায় সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share