Tag: Syria

Syria

  • Syria War: রাশিয়ায় আসাদ, সিরিয়ার আইএস ঘাঁটিতে হামলা আমেরিকার, শান্তিপূর্ণ সমাধানের পক্ষে ভারত

    Syria War: রাশিয়ায় আসাদ, সিরিয়ার আইএস ঘাঁটিতে হামলা আমেরিকার, শান্তিপূর্ণ সমাধানের পক্ষে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: সিরিয়ার (Syria War) দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধের সমাপ্তি ঘটেছে। প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল আসাদ সিরিয়া ছেড়েছেন। রাজধানী দামাস্কাস এখন বিদ্রোহীদের দখলে। ২০০০ সাল থেকে সিরিয়ার কুর্সিতে ছিলেন আসাদ। তাঁর পরিবার ছয় দশক ধরে সিরিয়ার ক্ষমতায় ছিল। ২০১১ সালে সেখানে গৃহযুদ্ধ শুরু হয়, যা বার বার রক্তক্ষয়ী সংগ্রামের সাক্ষী থেকেছে। অবশেষে তাতে ইতি পড়ল। পরিবার নিয়ে রাশিয়ায় পৌঁছেছেন সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তাঁকে আশ্রয় দিয়েছে মস্কো। মানবিক কারণে আসাদকে আশ্রয় দেওয়া হয়েছে, জানিয়েছে রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম স্পুটনিক ইন্টারন্যাশনাল। এই আবহে সিরিয়ায় যাতে ফের আইসিস সক্রিয় না হতে পারে তাই সতর্ক রয়েছে আমেরিকা। সিরিয়ার এই উদ্ভূত পরিস্থিতিতে সে দেশে বসবাসকারী ভারতীয়রা নিরাপদেই রয়েছেন, বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে বিদেশ মন্ত্রক।

    সিরিয়ায় বসবাসকারী ভারতীয়রা নিরাপদে

    সিরিয়ার রাজধানী দামাস্কাসে সচল রয়েছে ভারতীয় দূতাবাস। সে দেশে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখছেন দূতাবাসের কর্মীরা। তাঁদের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপও করছে দামাস্কাসের ভারতীয় দূতাবাস। সোমবার বিদেশ মন্ত্রক থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়। সিরিয়ার সাম্প্রতিক পরিস্থিতির উপরেও নজর রাখছে বিদেশ মন্ত্রক। পশ্চিম এশিয়ার ওই দেশের একতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার পক্ষেও সওয়াল করেছে দিল্লি। সরকারি হিসাবে সিরিয়ায় প্রায় ৯০ জন ভারতীয় রয়েছেন। তাঁদের মধ্যে ১৪ জন রাষ্ট্রপুঞ্জের বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত। 

    আইসিস ঘাঁটিতে হামলা

    রবিবার রাতে সিরিয়ায় আইসিস ঘাঁটি (US Hits ISIS Camp) লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকা। হোয়াইট হাউস জানিয়েছে, সিরিয়ায় অবস্থিত অন্তত ৭৫টি আইসিস ঘাঁটিতে গোলাবর্ষণ করেছে তারা। হোয়াইট হাউস থেকে বাইডেন বলেন, ‘‘আইসিস ঘুরে দাঁড়ানোর জন্য সিরিয়ার মসনদের যে কোনও শূন্যতাকে কাজে লাগানোর চেষ্টা করবে। আমেরিকা সে সম্পর্কে অবহিত। আমেরিকা কখনওই তা হতে দেবে না।’’ আসাদের পতন প্রসঙ্গেও রবিবার হোয়াইট হাউস থেকে মন্তব্য করেছেন বাইডেন। তাঁর কথায়, ‘‘এত দিনে ন্যায়বিচার হয়েছে। সিরিয়ার পীড়িত জনগণের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।’’

    রাশিয়ায় আসাদ

    সিরিয়ার রাজধানী দামাস্কাস এখন বিদ্রোহীদের দখলে। রবিবার সকালে সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন আসাদ। তাঁকে বিমানে উঠতে দেখা গিয়েছিল। কিন্তু তিনি কোথায় গিয়েছেন, তা স্পষ্ট হচ্ছিল না।  তবে সোমবার সকালে সে সব জল্পনার অবসান হয়েছে। রাশিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, ‘বন্ধু’র কাছে আশ্রয় পেয়েছেন আসাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মানবিক কারণে তাঁকে নিজের দেশে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সপরিবার মস্কোয় পৌঁছেও গিয়েছেন আসাদ। রাশিয়ার একটি সরকারি সূত্র সংবাদমাধ্যমকে বলেছে, ‘‘সিরিয়া সঙ্কটের একটি সুষ্ঠু রাজনৈতিক সমাধানের কথা দীর্ঘ দিন ধরেই বলে আসছে রাশিয়া। আমরা চাই, রাষ্ট্রপুঞ্জের তৎপরতায় এ বিষয়ে আবার কথাবার্তা শুরু হোক।’’ সিরিয়ায় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গেও রাশিয়া যোগাযোগ রেখেছে, দাবি সে দেশের সংবাদমাধ্যমের। বিদ্রোহী নেতারা সিরিয়ায় অবস্থিত রুশ সেনাঘাঁটি এবং দূতাবাস সুরক্ষিত রাখার আশ্বাস দিয়েছেন। মস্কো এ-ও জানিয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে সিরিয়ার জনগণের স্বার্থ সুরক্ষিত এবং রাশিয়া-সিরিয়া সম্পর্কের উন্নতিতে আগ্রহী পুতিন। এ বিষয়ে রাজনৈতিক সংলাপ চালিয়ে যেতে চান তিনি।

    মুক্ত সিরিয়া!

    সিরিয়ার দুই বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী ‘হায়াত তাহরির আল-শাম’ (এইচটিএস) এবং তাদের সহযোগী ‘জইশ আল-ইজ্জা’র যৌথবাহিনী রবিবার সকালে দামাস্কাসে ঢুকে পড়ে। গত কয়েক দিন ধরেই সিরিয়ার একের পর এক শহর দখল করতে শুরু করে বিদ্রোহীরা। রবিবার এক প্রকার বিনা বাধায় রাজধানী ‘দখল’ করে নেয় বিদ্রোহীরা। প্রতিরোধ গড়ে তুলতে পারেনি সরকার। রবিবার দামাস্কাসের দখল নেওয়ার পরেই আসাদের ‘স্বৈরাচারী শাসন’ থেকে সিরিয়া মুক্ত হয়েছে বলে জানায় বিদ্রোহীরা। আসাদ দামাস্কাস ছাড়তেই উল্লাস শুরু করেছে বিদ্রোহী গোষ্ঠী এবং তাদের সমর্থকরা। রবিবার রাতে জানা যায়, দামাস্কাসে পৌঁছে গিয়েছে বিদ্রোহী গোষ্ঠী এইচটিএসের নেতা আবু মহম্মদ আল-জুলানিও। দামাস্কাসের উমায়েদ মসজিদের সামনে দাঁড়িয়ে বিজয় ভাষণ দেন তিনি। আসাদের পতনকে সমগ্র সিরিয়াবাসীর জয় বলে মন্তব্য করেন তিনি।

    সিরিয়ার বিদ্রোহী নেতা জুলানির পরিচয়

    আক্রমণাত্মক নেতৃত্ব দিয়ে আসাদের শাসনের অবসান ঘটিয়েছেন আবু মহম্মদ আল-জুলানি (Mohammed AL-Julani)। যিনি বর্তমানে সিরিয়ার সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বিদ্রোহী শক্তি হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এর প্রধান। এই ইসলামিক গোষ্ঠীর সঙ্গে একসময় আল-কায়েদার সম্পর্ক ছিল। গোপন আস্তানা থেকে জুলানি বলেছেন, সিরিয়ায় বিপ্লবের প্রাথমিক উদ্দেশ্য ছিল প্রেসিডেন্ট আসাদের সরকারকে উৎখাত করা। এমন একটি সরকার প্রতিষ্ঠা করা যেখানে জনগণের দ্বারা নির্বাচিত কাউন্সিলের নেতৃত্ব থাকবে। ২০১৮ সালে এই জুলানির মাথার দাম এক কোটি ডলার ধার্য করেছিল আমেরিকা। ভারতীয় মুদ্রায় প্রায় ৭৪ কোটি টাকা। পরে আমেরিকার সংবাদমাধ্যমে তিনিই দাবি করেছিলেন, নিরীহদের খুনকে তিনি কখনওই সমর্থন করেন না।

    আরও পড়ুন: ‘‘লাশ চাইনি আমি! নতুন সূর্যের উদয় হবে’’, লন্ডনে হাসিনার বক্তব্যে সংখ্যালঘু হত্যা প্রসঙ্গ

    ১৯৮২ সালে সৌদি আরবে জন্ম জুলানির। জন্মের পরে প্রথম সাত বছর কেটেছিলে রিয়াধে। জুলানির বাবা ছিলেন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার। ১৯৮৯ সালে সিরিয়ায় ফিরে আসে জুলানির পরিবার। ২০০৩ সালে আল-কায়দায় যোগ দিয়েছিলেন জুলানি। ২০১১ সালে আল-কায়েদার অধীনের নতুন ‘জাভাত আল-নুসরা’ গঠন করেন জুলানি। পরে তার নামই হয় এইচটিএস। ২০১৩ সালে আল-কায়দা ও আইসিস-এর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে জুলানি জানান, নিরীহ মানুষের হত্যা তিনি পছন্দ করেন না। এরপর ২০২২ সালে সিরিয়ার ইদলিব প্রদেশে নিজের সরকারও গঠন করেন জুলানি। এবার দামাস্কাস দখল করল তাঁর এইচটিএস।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Syrian President: হত্যা করা হয়েছে সিরিয়ার প্রেসিডেন্টকে!

    Syrian President: হত্যা করা হয়েছে সিরিয়ার প্রেসিডেন্টকে!

    মাধ্যম নিউজ ডেস্ক: হত্যা করা হয়েছে সিরিয়ার প্রেসিডেন্টকে (Syrian President)! আস্ত বিমান-সহ অদৃশ্য হয়ে গিয়েছেন তিনি (Plane Crash)। সংবাদ সংস্থা রয়টার্সের দাবি, হত্যা করা হয়েছে সিরিয়ার প্রেসিডেন্টকে। গৃহযুদ্ধের জেরে অশান্ত গোটা দেশ। তার জেরে পতন হয়েছে সিরিয়া সরকারের। প্রেসিডেন্ট বাশার আল-হাসাদ দেশ ছেড়ে পালিয়েছিলেন। তবে তিনি কোথায় যাচ্ছিলেন, এর কোনও তথ্য মেলেনি। তাঁর বিমান র‌্যাডারের বাইরে চলে যায়। এর পরেই রয়টার্স দাবি করে, হত্যা করা হয়েছে প্রেসিডেন্টকে।

    ফ্লাইট র‌্যাডারের তথ্য (Syrian President)

    ফ্লাইট র‌্যাডারের তথ্য অনুযায়ী, সিরিয়ার বিদ্রোহী সংগঠনের কিছু সদস্য দামাসকাস বিমানবন্দর থেকে সিরিয়ার একটি বিমান নিয়ে যায়। জানা গিয়েছে, সেই বিমানে উড়িয়ে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্টকেও। বিমান নিয়ে যাওয়া হচ্ছিল সিরিয়ার উপকূল অঞ্চলের দিকে। আচমকাই ইউটার্ন নেয় বিমান। আর র‌্যাডারে ধরা পড়েনি বিমানের অস্তিত্ব। বিমান অদৃশ্য হতেই ছড়ায় জল্পনা। সংবাদ সংস্থার দাবি, সিরিয়ার দুটি সূত্র তাদের জানিয়েছে, হঠাৎ করে বিমানকে র‌্যাডারের বাইরে নিয়ে যাওয়ায় জোরালো সম্ভাবনা রয়েছে, তাঁকে হত্যা করা হয়েছে।

    দামাসকাসে ঢুকে পড়ে বিদ্রোহীরা

    শনিবার প্রেসিডেন্টের কার্যালয়ের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়, কিছু বিদেশ গণ মাধ্যমে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। রবিবার সকালেই দামাসকাসে ঢুকে পড়ে বিদ্রোহীরা। তার পরেই খবর ছড়ায় রাজধানী ছেড়েছেন প্রেসিডেন্ট। তবে তিনি কোথায় গিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। গত কয়েক দিন ধরেই সিরিয়ার একের পর এক শহর দখল করতে শুরু করে সিরিয়ার দুই বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শাম ও তাদের সহযোগী জইশ আল ইজ্জার যৌথবাহিনী (Syrian President)। তার পরেই নিখোঁজ হয়ে যান প্রেসিডেন্ট। অনেকের দাবি, গুলি করে নামানো হয় প্রেসিডেন্টের বিমান। তবে এ খবরের সত্যতা স্বীকার করা হয়নি প্রেসিডেন্টের তরফে কিংবা বিদ্রোহী গোষ্ঠীর তরফে।

    আরও পড়ুন: হিন্দু নির্যাতনের মাশুল! বাংলাদেশিদের জন্য বন্ধ ত্রিপুরার হোটেলের দ্বার

    এদিকে, দামাসকাসকে স্বাধীন বলে ঘোষণা করল সে দেশের বিদ্রোহী গোষ্ঠী। এদিনই সকালে রাজধানীতে ঢুকে পড়ে বিদ্রোহীরা। প্রধানমন্ত্রী মহম্মদ গাজি জালালিও (Plane Crash) জানান, তিনি ক্ষমতা হস্তান্তরের জন্য প্রস্তুত (Syrian President)।

      

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Syria: ‘‘দ্রুত ফিরে আসুন, থাকলেও বেশি বাইরে বেরোবেন না”, সিরিয়ার ভারতীয়দের বার্তা নয়াদিল্লির

    Syria: ‘‘দ্রুত ফিরে আসুন, থাকলেও বেশি বাইরে বেরোবেন না”, সিরিয়ার ভারতীয়দের বার্তা নয়াদিল্লির

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের সতর্কবার্তা বিদেশ মন্ত্রকের। ইউক্রেন, ইজরায়েলের পরে এবার সিরিয়ায় (Syria) বসবাসকারী ভারতীয় (Indians) নাগরিকদের উদ্দেশে। পশ্চিম এশিয়ার ওই গৃহযুদ্ধ বিধ্বস্ত দেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য শুক্রবার মধ্যরাতে নির্দেশিকা জারি করেছে সাউথ ব্লক। সেখানে ‘প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনো’, ‘সাবধানে চলাফেরা করা’ এবং ‘নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা’র কথা বলা হয়েছে। সেই সঙ্গে সুযোগ থাকলে সিরিয়া ছাড়ার বার্তাও দিয়েছে নরেন্দ্র মোদি সরকার।

    অশান্ত সিরিয়া! (Syria)

    গৃহযুদ্ধে ক্ষতবিক্ষত সিরিয়ার (Syria) পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার নিয়েছে। সেদেশের প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীর লড়াইয়ে বিশ্বের অন্যতম প্রাচীন শহর আলেপ্পো কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রতি মুহূর্তে বোমা, গুলির হামলায় ঝরছে রক্ত। গত এক সপ্তাহের যুদ্ধে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো এবং সামরিক কৌশলগত অবস্থানের দিক থেকে গুরুত্বপূর্ণ জনপদ হামা দখল করে নিয়েছে দুই বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী ‘হায়াত তাহরির আল-শাম’ (এইচটিএস) এবং তাদের সহযোগী ‘জইশ আল- ইজ্জা’র যৌথবাহিনী। দুই মিত্র দেশ রাশিয়া এবং ইরানের সাহায্য সত্ত্বেও ক্রমাগত পিছু হটছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনা। এদিকে কর্মসূত্রে বহু ভারতীয় সিরিয়ায় বসবাস করেন। তাঁদের নিয়েই উদ্বিগ্ন ভারত সরকার।

    আরও পড়ুন: এবার ঢাকার ইসকন মন্দিরে আগুন লাগাল মৌলবাদীরা, পুড়ল লক্ষ্মী-নারায়ণের মূর্তি

    কী নির্দেশ দিল ভারত?

    এই পরিস্থিতিতে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিবৃতিতে বলেছেন, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত ভারতীয় নাগরিককে সিরিয়া (Syria) ভ্রমণ এড়াতে বলা হচ্ছে। সে দেশে থাকা ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সব রকম পদক্ষেপ করবে সিরিয়ার ভারতীয় দূতাবাস।” তারপরই গভীর রাতে বিদেশ মন্ত্রকের তরফে সিরিয়া ছাড়ার বিশেষ বার্তা দেওয়া হয়েছে। সে দেশে যে ভারতীয় নাগরিকেরা রয়েছেন, তাঁদের সাহায্য করতে একটি হেল্পলাইন নম্বর এবং ইমেল আইডিও দিয়েছেন তিনি। সেই সঙ্গে তাঁর পরামর্শ- “যাঁদের পক্ষে সম্ভব, তাঁরা দ্রুত সিরিয়া ছেড়ে ফিরে আসুন।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Israel: আর্থিকভাবে কোনঠাসা করাই লক্ষ্য! ইজরায়েলের হামলায় নিহত হিজবুল্লার প্রধান ‘ফান্ড ম্যানেজার’

    Israel: আর্থিকভাবে কোনঠাসা করাই লক্ষ্য! ইজরায়েলের হামলায় নিহত হিজবুল্লার প্রধান ‘ফান্ড ম্যানেজার’

    মাধ্যম নিউজ ডেস্ক: আর্থিক দিক থেকে হিজবুল্লাকে (Hezbollah) কোনঠাসা করার লক্ষ্য নিয়েছে ইজরায়েল। লেবাননে (Lebanon) হিজবুল্লাকে অর্থ সাহায্য করা প্রতিষ্ঠানে এবার হামলা চালাল ইজরায়েল (Israel)। সোমবার, ইজরায়েলি সেনার তরফে জানানো হয়েছে, হিজবুল্লার আর্থিক দিক দেখাশোনা করার দায়িত্বে যিনি ছিলেন সিরিয়ায়, সেই প্রধান ‘ফান্ড ম্যানেজার’-কেও হত্যা করা হয়েছে। ইজরায়েল সেনাবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি জানান ওই ব্যক্তির নাম এখনই প্রকাশ করা হচ্ছে না। তবে হিজবুল্লার আর্থিক বিষয়গুলি দেখতেন তিনি। সংগঠনের ভিত্তি মজবুত করতে অর্থের ব্যবস্থা করার দায়িত্ব ছিল তাঁর উপর। 

    কোথায় কোথায় হামলা

    ইজরায়েল (Israel) সেনা সূত্রে খবর, হিজবুল্লাকে (Hezbollah) অর্থ সাহায্য করার অভিযোগে লেবাননের আর্থিক প্রতিষ্ঠান আল কার্দ আল হাসানের একাধিক শাখায় হামলা চালানো হয়েছে। যাতে আর্থিক দিক থেকেও হিজবুল্লাহকে গুটিয়ে দেওয়া যায়। বেইরুটের দক্ষিণ শহরতলিতে ১১ বার হামলা চালানো হয়েছে। সেগুলির বেশ কয়েকটির লক্ষ্যবস্তু ছিল আল কার্দ আল হাসান। বেইরুট বিমানবন্দরের কাছেও হামলা হয়েছে। এই বিষয়ে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট জানিয়েছেন, ইজরায়েলে হামলা চালাতে হিজবুল্লা যেসব স্থান ব্যবহারের পরিকল্পনা করেছে সেসব স্থান ধ্বংস করা হচ্ছে।

    আরও পড়ুন: “কাশ্মীর কখনওই পাকিস্তান হবে না”, সাফ জানিয়ে দিলেন ফারুক আবদুল্লা

    কেন হামলা

    পাশাপাশি, সিরিয়ার দামাস্কাসেও নির্দিষ্ট লক্ষ্যে হামলা চালানো হয়। সেখানেই ওই জঙ্গিকে নিকেশ করা হয়। তিনি ইরান-সমর্থিত হিজবুল্লার ইউনিট ৪৪০০-এর প্রধান ছিলেন। সোমবার একটি টিভি চ্যানেলে ইজরায়েলি সেনার মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানান, হিজবুল্লার ইউনিট ৪৪০০ এর প্রধান কাজ ছিল ইরান থেকে তেল নিয়ে সিরিয়ায় পাঠানো। পরে, তা লেবাননে বিক্রি করা হত। যা করে লক্ষ লক্ষ ডলার আয় করত হিজবুল্লা। যার দায়িত্বে ছিলেন ওই ‘ফান্ড ম্যানেজার’। গত সপ্তাহে গাজায় নিহত হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারের জন্য আয়োজিত মেমোরিয়ালে গিয়েছিলেন ওই অর্থ-প্রধান। সেই সময় তাঁর গাড়ি লক্ষ্য করে রকেট হামলা চালানো হলে, সেখানেই মারা যান ওই জঙ্গি-নেতা।

    উল্লেখ্য, রবিবার রাতেও ৩০টি হিজবুল্লা ঘাঁটিতে আক্রমণ শানায় ইজরায়েল। তার মধ্যে রয়েছে আল কার্দ আল হাসানের অধীনস্থ বেশ কয়েকটি ভবন। উল্লেখ্য, আল কার্দ আল হাসানকে ইজরায়েল (Israel) এবং আমেরিকা দুই দেশই হিজবুল্লার (Hezbollah) অর্থভাণ্ডার হিসাবে চিহ্নিত করেছিল। হাগারি বলেন, “আমাদের গোয়েন্দা বিভাগের পরামর্শ মতো হিজবুল্লার কয়েকটি নির্দিষ্ট ঘাঁটিতে হামলা করি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lebanon Blast: পেজারের পরে ওয়াকিটকি! ফাটছে মোবাইল, ল্যান্ডফোনও, লেবাননে নিহত অন্তত ৩২

    Lebanon Blast: পেজারের পরে ওয়াকিটকি! ফাটছে মোবাইল, ল্যান্ডফোনও, লেবাননে নিহত অন্তত ৩২

    মাধ্যম নিউজ ডেস্ক: বৈদ্যুতিন যন্ত্রে বিস্ফোরণ! পেজার, ওয়াকি-টকির পর এবার মোবাইল, ল্যান্ডফোন লেবাননে ধারাবাহিকভাবে বিস্ফোরণ (Lebanon Blast) চলছে দু’দিন ধরে। ঘটনায় এখনও পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত তিন হাজারেরও বেশি মানুষ। লেবাননের বিভিন্ন জায়গায় হিজবুল্লাকে নিশানা করে এই হামলা চালানো হয়েছে। পেজার বিপর্যয়ের পরে একসঙ্গে শতাধিক ওয়াকি-টকি বিস্ফোরণ ঘটেছে বলে খবর। একসঙ্গেই বহু মানুষের মোবাইলেও বিস্ফোরণ হয়েছে বলে জানা গিয়েছে। হামলার দায় স্বীকার করেছে ইজরায়েল।

    শতাধিক ওয়াকি-টকি বিস্ফোরণ

    মঙ্গলবারই লেবাননের (Lebanon Blast) রাজধানী বেইরুট সহ একাধিক অঞ্চল কেঁপে উঠেছিল ধারাবাহিক বিস্ফোরণে। সাধারণ মানুষের ব্যবহার করা পেজারে বিস্ফোরণ হতে থাকে। রাস্তাঘাট-শপিং মলেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে ছিন্নভিন্ন দেহ। বুধবার যখন বিস্ফোরণে নিহত হিজবুল্লা সদস্যদের শেষকৃত্য চলছে, সেই সময় ওয়াকি-টকি ও মোবাইল ফোনেও বিস্ফোরণ হয়। একাধিক বহুতলে আগুন জ্বলতে দেখা গিয়েছে বিস্ফোরণের কারণে। বেইরুট সহ দক্ষিণ লেবানন জুড়ে বিস্ফোরণ হয়েছে, বলে খবর। যেভাবে একসঙ্গে পেজার বিস্ফোরণ হয়েছিল, ঠিক সেই ভাবেই ওয়াক-টকি ও মোবাইলেও বিস্ফোরণ হতে থাকে। সঠিক সংখ্য়া জানা না গেলেও, প্রায় শতাধিক ওয়াকি-টকি বিস্ফোরণ হয়েছে বলেই জানা গিয়েছে। 

    হামলা পাল্টা হামলা, আতঙ্কের বাতাবরণ

    লেবাননের (Lebanon Blast) সংবাদমাধ্যম সূত্রের খবর, জাপানের সংস্থা আইকমের তৈরি আইসি-ভি৮২ মডেলের ওয়াকিটকিগুলিতে এই বিস্ফোরণ ঘটেছে। অথচ আইকম জানিয়েছে, ওই মডেলের ওয়াকি-টকি তৈরি তারা অনেক আগেই বন্ধ করে দিয়েছে। একথা সংস্থার ওয়েবসাইটেও লেখা আছে। লেবাননে সেগুলি তারা বিক্রিও করেনি সরকারি মাধ্যমে। ফলে সেগুলি দেশে চোরাপথে সরবরাহ করা হয়েছে এই বিস্ফোরণের পরিকল্পনা করেই। দেশের নিরাপত্তা সংস্থাও সেগুলি পরীক্ষা করে দেখেনি। ইজরায়েলের এই হামলার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে লেবাননের হিজবুল্লা গোষ্ঠী। ইতিমধ্যেই তারা ইজরায়েলের সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে বলে খবর। তবে, লেবানন-সিরিয়ার আর কোথায় কোথায় কোন কোন বৈদ্যুতিন যন্ত্রে এমন বিস্ফোরক লুকিয়ে রাখা আছে, তা নিয়ে ছড়িয়েছে আতঙ্ক।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • US Airstrike: জঙ্গি হামলায় ৩ মার্কিন সেনার মৃত্যু, ইরাক-সিরিয়ার ৮৫ ঘাঁটিতে প্রত্যাঘাত আমেরিকার

    US Airstrike: জঙ্গি হামলায় ৩ মার্কিন সেনার মৃত্যু, ইরাক-সিরিয়ার ৮৫ ঘাঁটিতে প্রত্যাঘাত আমেরিকার

    মাধ্যম নিউজ ডেস্ক: ইরাক এবং সিরিয়ার ৮৫টি স্থানে এয়ারস্ট্রাইক (US Airstrike) চালাল মার্কিন যুক্তরাষ্ট্র। প্রসঙ্গত, গত সপ্তাহেই জর্ডনে জঙ্গি হামলায় তিন মার্কিন সেনার মৃত্যু হয়। তার প্রত্যাঘাত ছিল এদিনের এয়ারস্ট্রাইক।

    গতকালই মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘‘যদি তোমরা আমেরিকার ক্ষতি করো, তাহলে তার ফল ভুগতে হবে।’’ এরপরেই প্রত্যাঘাতের খবর প্রকাশ্যে আসে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই এয়ারস্ট্রাইকের নিন্দা জানিয়েছে ইরাক। তাদের মতে, ‘‘এটি হল সার্বভৌমত্বের উপর হামলা।’’ জানা গিয়েছে, ইরাক সীমান্তে গজিয়ে ওঠা ইরান সমর্থিত সন্ত্রাসবাদীদের ঘাঁটিগুলিকে গুঁড়িয়ে দিতে এই এয়ারস্ট্রাইকে (US Airstrike) মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করে বি-ওয়ান বোমারু বিমান।

    মার্কিন সেনা কী জানাল?

    মার্কিন যুক্তরাষ্ট্রের সেনার তরফ থেকে বিবৃতি সামনে এসেছে। সেখানে তারা জানিয়েছে, ইরাক ও সিরিয়ায় অবস্থিত ইরানের ইসলামিক রিভোলিউশনারি গার্ড কোর কুর্দ বাহিনী ও তার সহযোগীদের ঘাঁটি লক্ষ্য করে এয়ারস্ট্রাইক (US Airstrike) চালানো হয়েছে। জঙ্গি কার্যকলাপ নিয়ন্ত্রিত হত এবং মিসাইল, রকেট সমেত অস্ত্রসামগ্রী মজুদ রাখা হত এমন ৮৫টি ঘাঁটিতে এই হামলা হয়েছে। যার মধ্যে সিরিয়ার চারটি স্থানে বেছে নেওয়া হয়েছিল এবং ইরাকের তিনটি স্থান অর্থাৎ মোট সাতটি অঞ্চলে এই এয়ারস্ট্রাইক চলেছে বলে জানা গিয়েছে।

    আরও চলবে এমন এয়ার স্ট্রাইক

    মার্কিন যুক্তরাষ্ট্রের লেফটেন্যান্ট জেনারেল ডগলাস সিম জানিয়েছেন যে, এই এয়ারস্ট্রাইক সফল হয়েছে। যদিও এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি এই এয়ার স্ট্রাইকের ফলে ঠিক কতজন জঙ্গি মারা গিয়েছে। অন্যদিকে, সিরিয়ার সংবাদ মাধ্যমগুলির মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছে এবং তারা জানিয়েছে যে, মরুভূমি অঞ্চলে (US Airstrike) ইরাক-সিরিয়ার বর্ডারে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন মার্কিন হামলায়। পেন্টাগনের তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে জানানো হয়েছে যে, ইরাকের সঙ্গে আমেরিকা যুদ্ধ চায় না, তবে আগামী দিনে জঙ্গিঘাঁটি লক্ষ্য করে এই ধরনের এয়ারস্ট্রাইক আরও চলবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Turkey Earthquake: ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে চলছে দেদার লুটপাট, গ্রেফতার ৪৮

    Turkey Earthquake: ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে চলছে দেদার লুটপাট, গ্রেফতার ৪৮

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার ভোরে ভয়ঙ্কর ভূমিকম্পে (Turkey Earthquake) কেঁপে ওঠে তুরস্ক। প্রভাব পড়ে সিরিয়াতেও। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। দুই দেশ মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ৩৪ হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। চারিদিকে শুধুই হাহাকার। আর এর মাঝেই এক অমানবিক ঘটনার সাক্ষী হল তুরস্ক। আর এরই মধ্যে চলছে দেদার লুটতরাজ। বিপর্যন্ত মানুষদের বোকা বানিয়ে জালিয়াতি এবং চুরির অভিযোগে গত ৬ দিনে মোট ৪৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।      

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ হাতায় লুটতরাজের (Turkey Earthquake) অভিযোগে ৪২ জনকে গ্রেফতার করেছে তুরস্ক পুলিশ। অন্যদিকে গাজিয়ানটেপ এলাকায় এক ব্যক্তিকে ফোনের মাধ্যমে প্রতারণা করার চেষ্টার অভিযোগে আটক করা হয়েছে আরও ৬ জনকে।   

    সোমবারের ভূমিকম্পের পর দক্ষিণ-পূর্ব তুরস্কের দশটি এলাকায় আগামী তিন মাসের জন্য জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট তায়ইপ এর্দোগান। এই অবস্থায় লুঠতরাজের অভিযোগে ৭ দিনের জন্যে আটক করা হয়েছে অভিযুক্তদের।

    শনিবার ডিয়ারবাকির প্রদেশে ভূমিকম্প পরবর্তী অবস্থা পরিদর্শনে গিয়েছিলেন প্রেসিডেন্ট (Turkey Earthquake)। সেদিনই তিনি সাফ বলেন, লুঠতরাজের ঘটনা কড়া হাতে দমন করা হবে। তিনি আরও জানান, ইতিমধ্যেই জরুরি অবস্থা জারি করা হয়েছে যার অর্থ হল, লুঠপাট এবং অপহরণের সঙ্গে জড়িতদের জানা উচিত, রাষ্ট্র এই ধরনের অপরাধ কোনওভাবেই বরদাস্ত করবে না।

    আরও পড়ুন: ‘পার্থ’-কে টাকা দিয়েও মেলেনি চাকরি! আত্মহত্যা যুবকের, সিবিআই-নির্দেশ হাইকোর্টের

    আফটারশক 

    এখনও বার বার আফটার শকে কেঁপে উঠছে তুরস্ক। গত রবিবারও এমনই ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক (Turkey Earthquake)। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৭। ভূমিকম্পে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তুরস্কের শহর কাহরামানমারাস৷ এর পাশাপাশি আদিয়ামান, মালাটিয়া, দিয়ারবাকির শহরগুলিতেও ক্ষয়ক্ষতির ছবি সামনে এসেছে৷

    পৃথিবীর ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলির মধ্যে অন্যতম তুরস্ক৷ গত একশো বছরে এই অঞ্চলে এটিই অন্যতম ভয়াবহ ভূমিকম্প (Turkey Earthquake) বলে দাবি করা হচ্ছে৷ ১৯৯৯ সালে এই তুরস্কেই ভয়াবহ ভূমিকম্পে প্রায় ১৭ হাজার মানুষ প্রাণ হারান৷ তার মধ্যে ইস্তানবুলেই ১০০০ মানুষের মৃত্যু হয়৷ ২০২০ সালেও তুরস্কে দু’টি বড় ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যু হয়৷

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Turkey Earthquake: বিপদের দিনে বন্ধুর পাশে, তুরস্ক-সিরিয়ায় আরও ত্রাণ পাঠাল ভারত

    Turkey Earthquake: বিপদের দিনে বন্ধুর পাশে, তুরস্ক-সিরিয়ায় আরও ত্রাণ পাঠাল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার তুরস্ক- সিরিয়ায় (Turkey Earthquake) আরও ত্রাণ পাঠাল ভারত। প্রাণদায়ী ওষুধ এবং ত্রাণ নিয়ে সে দেশে উড়ে গিয়েছে সি-১৭ মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। এ নিয়ে ভারত থেকে সাত নম্বর বিমান ত্রান নিয়ে গেল সে দেশে। তুরস্কে ভূমিকম্পে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছে ২৮ হাজার। ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য ভারতীয় সেনাবাহিনী একটি ফিল্ড হাসপাতাল তৈরি করেছে। হাতায়ে একটি স্কুল ভবনে ভারতীয় সেনাবাহিনীর হাসপাতাল তৈরি করেছে। এই ৬০ পারা ফিল্ড হাসপাতালের কাজ শুরু করেছে। সেকেন্ড-ইন-কমান্ড লেফটেন্যান্ট কর্নেল আদর্শ জানান, “শনিবার পর্যন্ত ৩৫০ জন রোগী পেয়েছি এবং রবিবার সকাল থেকে ২০০ রোগী পেয়েছি।”

    এদিকে উদ্ধারকাজের (Turkey Earthquake) জন্য ভারত সরকার চালু করেছে ‘অপারেশন দোস্ত’। তার অধীনেই ভারতের বায়ুসেনা উদ্ধারকারী দল, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম পাঠায়। উদ্ধারকাজ চালানোর জন্য প্রয়োজনীয় আধুনিক সরঞ্জামও রয়েছে তালিকায়।

    ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক 

    গত ৬ ফেব্রুয়ারি শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্পের জেরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তুরস্ক (Turkey Earthquake) এবং সিরিয়া। তুরস্কের দক্ষিণ ও মধ্যাঞ্চলে প্রায় ছয় হাজার বাড়ি ভেঙে পড়েছে। বড় ভূমিকম্পের পর শতাধিক ছোট ছোট কম্পন অনুভূত হয় সে দেশে। ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় মৃত্যু হয়েছে ২৮ হাজারের বেশি মানুষের।

    আরও পড়ুন: ১২৮ ঘণ্টার লড়াইয়ে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার তুরস্কের ২ মাসের ‘বিস্ময় শিশু’  

    প্রথমবার রিখটার স্কেলে ৭.৮ কম্পন অনুভূত হয়। তারপর ৭.৬ ও তৃতীয়বার ৬.০। বড় ভূমিকম্পে পর পর তিনবার কেঁপে ওঠে দুই দেশ, তুরস্ক- সিরিয়া। তুরস্ক যে ভূমিকম্পের প্রাণঘাতী আক্রমণের জেরে কার্যত পরিণত হয়েছে মৃত্যুনগরীতে।

    ভূমিকম্পের (Turkey Earthquake) কেন্দ্রবিন্দু ছিল তুরস্কের গাজিয়ানটেপ এলাকা। এই এলাকায় সিরিয়া সীমান্তের কাছাকাছি হওয়ায় প্রভাব পড়েছে সেখানেও। শুধু তুরস্ক বা সিরিয়াই নয়, প্রবল ভূমিকম্পের কেঁপে উঠেছে পার্শ্ববর্তী লেবানন, ইজরায়েলের মতো দেশও।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  • Earthquake: ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়াল ২১ হাজার, প্রবল ঠান্ডায় নেই আশ্রয়, খাবার

    Earthquake: ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়াল ২১ হাজার, প্রবল ঠান্ডায় নেই আশ্রয়, খাবার

    মাধ্যম নিউজ ডেস্ক: তুরস্ক (Turkey) ও সিরিয়ায় (Syria) ভূমিকম্পে (Earthquake) মৃতের সংখ্যা ছাড়াল ২১ হাজার। দুই দেশের হাসপাতালগুলিতে ভর্তি রয়েছেন হাজার চল্লিশেক মানুষ। প্রচুর মানুষ নিখোঁজ। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রবল ঠান্ডায় উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে। বিপর্যয়ের পাঁচ দিন পরে এখনও চলছে উদ্ধারকাজ। সন্ধান মিলছে একের এক লাশের। এদিকে, সিরিয়ার বিদ্রোহীদের দখলে থাকা এলাকাগুলিতে রাষ্ট্রসংঘের প্রথম চিকিৎসক দল পৌঁছেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস বৃহস্পতিবার জানান তিনি সিরিয়া যাচ্ছেন। প্রসঙ্গত, ভূমিকম্প কবলিত এলাকায় প্রয়োজনীয় চিকিৎসা প্রদানের কাজে নিয়োজিত রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।  

    ভূমিকম্প…

    সোমবার কাকভোরে ভূমিকম্পের (Earthquake) জেরে কেঁপে ওঠে তুরস্ক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। কম্পনের উৎসস্থল ছিল দক্ষিণ তুরস্কের গাজিয়ান্তেপ প্রদেশের পূর্ব দিকে নুরদাগি শহর থেকে ২৬ কিলোমিটার পূর্বে, ভূগর্ভের প্রায় ১৮ কিলোমিটার গভীরে। প্রথমবার ওই কম্পনের পর অন্তত শতাধিকবার কেঁপে উঠেছে তুরস্ক ও সিরিয়া।

    তুরস্ক ও সিরিয়ায় এখন শীতকাল। প্রবল ঠান্ডায় কাঁপছে দুই দেশ। কোথাও কোথাও তাপমাত্রা মাইনাসেরও নীচে। যাঁরা আশ্রয়হীন হয়েছেন, তাঁদের অনেকেই পথের পাশে দাঁড়িয়ে থাকা গাড়ি কিংবা অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছেন। গৃহহীন অনেকেরই আবার সে সুযোগ হয়নি। প্রবল ঠান্ডায় খোলা আকাশের নীচেই দিন কাটাতে বাধ্য হচ্ছেন হাজার হাজার মানুষ। খাবার ও পানীয় জলের অভাবে তাঁদের অনেকেরই প্রাণ বিপন্ন। ফলে ক্রমেই দানা বাঁধছে সরকারের বিরুদ্ধে ক্ষোভ।

    আরও পড়ুুন: ‘ইডি একেবারে মমতার পরিবারের কাছে পৌঁছে গিয়েছে’, সুকান্ত কেন বললেন জানেন?

    ভূমিকম্প (Earthquake) বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ার পাশে দাঁড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। বিশ্বব্যাঙ্ক জানিয়েছে, তারা ত্রাণ ও উদ্ধার অভিযানে সহায়তার জন্য তুরস্ককে ১.৭৮ বিলিয়ন সাহায্য দেবে। দুটি প্রকল্প থেকে অবিলম্বে দেওয়া হবে ৭৮০ মিলিয়ন। ত্রাণ এবং পুনর্গঠনের জন্য আলাদাভাবে দেওয়া হবে ১ বিলিয়ন। ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে ত্রাণ, আর্থিক সাহায্য, ওষুধ ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। ছ’ টি বিমানে করে ত্রাণ সামগ্রী এবং বিপর্যয় মোকাবিলা দফতরের সদস্যদের তুরস্কে পাঠিয়েছে ভারত। পাঠানো হয়েছে ভ্রাম্যমাণ হাসপাতালও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Earthquake: ভূমিকম্পে মৃতের সংখ্যা পেরল ১৫ হাজার, তুরস্ক-সিরিয়ার পাশে ইউরোপীয় ইউনিয়নও

    Earthquake: ভূমিকম্পে মৃতের সংখ্যা পেরল ১৫ হাজার, তুরস্ক-সিরিয়ার পাশে ইউরোপীয় ইউনিয়নও

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রবল ভূমিকম্পের (Earthquake) জেরে বিধ্বস্ত তুরস্ক (Turkey) ও পড়শি দেশ সিরিয়ার (Syria) বিস্তীর্ণ অংশ। সোমবার কাকভোরে অনুভূত হয় প্রথম ভূমিকম্প। তার পর আরও দুবার। বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৫ হাজার। অসংখ্য বাড়ি পড়েছে ভেঙে। এর আগে ২০১৫ সালে নেপালেও হয়েছিল এরকম ধ্বংসাত্মক একটি ভূমিকম্প। প্রাণ হারিয়েছিলেন ৮ হাজার ৮০০ মানুষ। ধ্বংসস্তূপ সরিয়ে প্রাণের স্পন্দন খুঁজে বেড়াচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা। ভূমিকম্প বিপর্যস্ত সিরিয়ার পাশে দাঁড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। তাইওয়ানের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি এক মাসের বেতন দান করেছেন তুরস্কের ত্রাণ তহবিলে। অন্যান্য সাহায্যও পাঠিয়েছে তাইওয়ান। তুরস্ক ট্যুইটার অ্যাক্সেস ফিরিয়ে এনেছে। সিরিয়ায় যাতে আরও বেশি করে ত্রাণ আসতে পারে তাই দুটো নতুন বর্ডার খুলে দেওয়া হয়েছে। হাসান নামে সিরিয়ার এক বাসিন্দা বলেন, জিন্দেইরিশ শহরে হাজার হাজার বাড়িতে ধরেছে ফাটল। ধ্বংসস্তূপের নীচে এখনও চাপা পড়ে রয়েছেন অনেকে।

    তুরস্কের পাশে ভারত…

    এদিকে ত্রাণ সামগ্রী নিয়ে ভারতের ছ নম্বর বিমানটিও পৌঁছে গিয়েছে তুরস্কে (Earthquake)। উদ্ধারকারী দল, ডগ স্কোয়াড এবং প্রয়োজনীয় ওষুধপত্র পাঠানো হয়েছে এই বিমানেও। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এ খবর জানিয়েছেন। এর আগে ৩০ শয্যা বিশিষ্ট একটি ভ্রাম্যমাণ হাসপাতালও তুরস্কে পাঠিয়েছে ভারত। ধ্বংসস্তূপের মধ্যে থেকে জীবিতদের উদ্ধার করতে ডগ স্কোয়াডের বিশেষ প্রশিক্ষিত চারটি কুকুর আগেই পাঠিয়েছিল ভারত। পাঠানো হয়েছিল বিপর্যয় মোকাবিলা দফতরের ১০১ জন বিশেষ প্রশিক্ষিত সদস্যকেও। তুরস্কের উদ্ধারকারী দলকে সহযোগিতা করতেই গিয়েছে ভারতের এই দল। তাঁদের সঙ্গে পাঠানো হয়েছিল জীবনদায়ী বিভিন্ন ওষুধও।    

    এদিকে, ফের কম্পন হতে পারে এই আশঙ্কায় হাজার হাজার শহরবাসীকে বসতবাড়িতে ফিরে যেতে নিষেধ করেছেন তুরস্কের প্রশাসন। জানা গিয়েছে, শহরাঞ্চলেই ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। সিরিয়া এবং তুরস্কের কম্পন বিধ্বস্ত অঞ্চলে জীবন্ত মানুষের সন্ধান পেতে আঁতিপাঁতি করে খুঁজছেন উদ্ধারকারী দলের সদস্যরা। বিশেষজ্ঞদের মতে, গুরুতর জখম না হলে এখনও অনেকেরই বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, প্রবল ঠান্ডায় উদ্ধার কাজে ঘটছে বিঘ্ন। তুরস্কের গাজিয়ান্তেপ অঞ্চলে বর্তমানে তাপমাত্র রয়েছে ৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাধ্য হয়ে সব হারানো মানুষগুলো ঠাঁই নিয়েছেন পথে দাঁড়িয়ে থাকা কোনও গাড়ি কিংবা অস্থায়ী তাঁবুতে। তুরক্সের অ্যাক্সেস দ্রুত খুলে দেওয়া হবে জানিয়ে দিয়েছেন ট্যুইটারের সিইও ইলন মাস্ক।

    আরও পড়ুুন: ‘ভারতের অগ্রগতি সহ্য করতে পারছেন না কেউ কেউ’, বিরোধীদের খোঁচা প্রধানমন্ত্রীর

    অন্যদিকে, ভূমিকম্পের (Earthquake) খবর আগাম দিতে না পারায় এবং উদ্ধারকাজ ঠিকঠাক না হওয়ায় সরকারের সমালোচনায় মুখর হয়েছে তুরস্কের বিরোধী দলগুলি। বুধবার তার জবাবে সরকারের তরফে প্রেসিডেন্ট রিসেপ তাইওয়্যাপ আর্দোগাঁ স্বীকার করে নিয়েছেন সরকারের খামতির কথা।  

    এদিকে, ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ার পাশে দাঁড়িয়েছে ইউরোপীয় ইউনিয়নও। অর্থ সংগ্রহ করতে আগামী মাসে ইউনিয়নের পক্ষ থেকে ডোনার কনফারেন্স করা হবে। ইউরোপীয় ইউনিয়নের কমিশনের প্রেসিডেন্ট উরশুলা ভন দার লেয়েন পাশে থাকার বার্তা দিয়েছেন সিরিয়া ও তুরস্ক সরকারকে। তিনি বলেন, এরকম একটি বিপদের দিনে কেউই একা থাকবেন না।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share