Tag: T20 World Cup

T20 World Cup

  • T20 World Cup: ভারত-আমেরিকা ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলেই ছিটকে যাবে পাকিস্তান

    T20 World Cup: ভারত-আমেরিকা ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলেই ছিটকে যাবে পাকিস্তান

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃষ্টির কারণে গত রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ দেড় ঘণ্টা দেরিতে শুরু হয়েছিল। বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারত-আমেরিকা ম্যাচেও (India vs USA) বৃষ্টির হালকা সম্ভাবনা রয়েছে। গত দুটি ম্যাচে আয়ারল্যান্ড এবং পাকিস্তানকে হারিয়ে বুধবার জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে নামছে টিম ইন্ডিয়া। এই ম্যাচ যদি বৃষ্টির কারণে ভেস্তে যায় তাহলে পাকিস্তানের স্বপ্নও জলে ভেসে যাবে।

    বৃষ্টির আশঙ্কা

    বুধবার সকালে নাসাউ কাউন্টিতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। অ্যাকুওয়েদার জানাচ্ছে, বুধবার সকাল ৮ থেকে ১০টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৪০ শতাংশ। ১০টার পর ৩৭ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলা বাড়লে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম। ১১টা থেকে ১টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ১৪ শতাংশ। ১টার পর তা খানিকটা বেড়ে হবে ১৮ শতাংশ। ২টো থেকে আবার বৃষ্টি বাড়তে পারে। ২টো থেকে ৪টে পর্যন্ত ৩২ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, খেলা চলাকালীন পুরো সময়টাতেই বৃষ্টি বিঘ্ন ঘটাতে পারে।

    বৃষ্টি হলে কী হবে

    বুধবার ভারতীয় সময় অনুসারে রাত আটটা থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারত-আমেরিকা ম্যাচ শুরু হবে। যদিও স্থানীয় সময় অনুসারে শুরু হবে সকাল ১০টা থেকে।  আমেরিকার আবহাওয়ার উপর কোনও ভরসা করা যায় না। এদিন যদি কোনও কারণে ম্যাচ ভেস্তে যায় তাহলেই সুপার এইটের দৌড় থেকে ছিটকে যাবে পাকিস্তান। যদি ভারত-আমেরিকা ম্যাচ (India vs USA) বৃষ্টিতে ভেস্তে যায় তা হলে দু’দলই পৌঁছে যাবে সুপার ৮-এ। কারণ, সে ক্ষেত্রে দু’দলেরই পয়েন্ট হবে ৫। কানাডা সর্বোচ্চ ৪ পয়েন্ট পেতে পারে। আয়ারল্যান্ডও ৪ পয়েন্টের বেশি পাবে না। পাকিস্তানও পরের ২টি ম্যাচ জিতলে ৪ পয়েন্টে পৌঁছবে।

    নিউইয়র্কের আকাশে মেঘ

    নিউইয়র্কের আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, খেলার প্রথম ইনিংসেই বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে টস জিতে ফিল্ডিং নিলে ভাল হবে, তেমনটাই বলেছেন বিশেষজ্ঞরা। কারণ বৃষ্টি ভেজা পিচে বুমরা, অর্শদীপদের বোলিং বিপক্ষ দলের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। বুধবার সকাল থেকেই আকাশ মেঘলা থাকবে। সকালের দিকে তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস। ফলে ঠান্ডায় সমস্যা হবে ক্রিকেটারদের। বেলা বাড়লে অবশ্য তাপমাত্রা কিছুটা বাড়বে। কিন্তু ২৪-২৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে তা যাবে না। ফলে খেলা হলেও ঠান্ডা পরিবেশে খেলতে হবে দু’দলকে। মেঘ থাকায় আবহাওয়ায় আর্দ্রতা থাকবে। ফলে পিচ থেকে সুবিধা পাবেন বোলারেরা। এমনিতেই এই মাঠে বোলারেরা দাপট দেখাচ্ছেন।

    আরও পড়ুন: সুপার ৮-এর লক্ষ্যে রোহিতরা, “ভারতের বিপক্ষে খেলা আবেগের”, বললেন সৌরভ

    আত্মবিশ্বাসী বুমরা-সিরাজরা 

    রোহিত-কোহলিদের কাছেও টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) এই ম্যাচের গুরুত্ব রয়েছে। নাসাউ স্টেডিয়ামের পিচে অসমান বাউন্স রয়েছে। কোনও বল আসছে গড়িয়ে, আবার কোনও ডেলিভারিতে বাউন্স হচ্ছে বুক সমান উচ্চতায়। যে কারণে রান করা ব্যাটারদের কাছে চ্যালেঞ্জ হয়ে গিয়েছে। গত পাক ম্যাচেও ভারতের ব্যাটিং ব্যর্থ হলেও বোলিংয়ে বাজিমাত করেছে। সেই কারণেই পাক দলকে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে আমেরিকার (India vs USA)  বিরুদ্ধে নামছেন বুমরা, সিরাজরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup: জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ভারতের, চিন্তায় রাখল রোহিতের চোট

    T20 World Cup: জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ভারতের, চিন্তায় রাখল রোহিতের চোট

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রত্যাশামতোই আয়ারল্যান্ডের বিপক্ষে সহজ জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) যাত্রা শুরু ভারতের। বুধবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারাল টিম ইন্ডিয়া। একপেশে ম্যাচে ৪৬ বল বাকি থাকতে জয় পেয়ে যায় রোহিতরা (Rohit Sharma)। এই ম্যাচে ব্যাটে বলে দাপট দেখায় ভারত। বল হাতে জ্বলে ওঠেন হার্দিক, বুমরা। ব্যাটে রোহিত, ঋষভের ধামাকা। তবে ভারত-পাকিস্তান ম্যাচের আগে অধিনায়ক রোহিতের চোট চিন্তায় রাখল ভারতীয় সমর্থকদের। 

    পিচ নিয়ে সংশয়

    টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) নিউইয়র্কের পিচ নিয়ে আগেই চর্চা শুরু হয়ে গিয়েছে। এদিন সেটা আরও জোরদার হল। এই উইকেটে বাউন্স থমকে আসে, ব্যাটে বল ঠিকভাবে আসে না। বাঘা বাঘা ব্যাটার সমস্যায় পড়ে। সেখানে নবাগতদের নাস্তানাবুদ হওয়া অস্বাভাবিক নয়। টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাট করতে পাঠান রোহিত। একেবারে সঠিক সিদ্ধান্ত। এই উইকেটে শুরু থেকে চালিয়ে খেলা যায় না। সেটা করতে গিয়ে একের পর এক উইকেট খোয়ায় আইরিশরা।‌ এদিন নতুন বলে শুরু করেন অর্শদীপ সিং এবং মহম্মদ সিরাজ। শুরুতেই জোড়া উইকেট তুলে নেন অর্শদীপ। তারপর নিয়মিত উইকেট হারায় আইরিশরা।‌

    বুম বুম বুমরা

    এদিন বুমরাকে নতুন বল না দিয়ে অবাক করেন অধিনায়ক রোহিত। পঞ্চম ওভারে তাঁকে বল দেন। বল হাতে পেয়েই বিশ্বরেকর্ড। শুরুতেই মেইড ইন ওভার। তাতেই ভেঙে দিলেন ভুবনেশ্বর কুমারের রেকর্ড। টি-২০ আন্তর্জাতিকে কোনও টেস্ট খেলিয়ে দেশের বোলার হিসেবে সবচেয়ে বেশি মেইড ইন ওভার দেওয়ার নজির গড়লেন। বুমরার মেইড ইন ওভারের সংখ্যা ১১।

    সফল হার্দিক

    টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) দেশের জার্সিতে ফিরেই সফল হার্দিক পাণ্ডিয়া। তুলে নেন তিন উইকেট। জোড়া উইকেট নেন অর্শদীপ সিং এবং যশপ্রীত বুমরা। একটি করে উইকেটে পান মহম্মদ সিরাজ এবং অক্ষর প্যাটেল। জয়ে জন্য ৯৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই অর্ধশতরান করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ৩৬ বলে অর্ধশতরানে পৌঁছে যান হিটম্যান। ৫২ রান করে রিটায়ার্ড হার্ট হন। ইনিংসে ছিল ৩টি ছয়, ৪টি চার। প্রথমে ব্যাট করে ১৬ ওভারে ৯৬ রানে শেষ হয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস। জবাবে ১২.২ ওভারে জয়সূচক রানে পৌঁছে যায় ভারত। 

    ওপেনিংয়ে বিরাট-কোহলি

    এদিন জল্পনার অবসান ঘটিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা-বিরাট কোহলি। আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকলেও এদিন ব্যর্থ কিং কোহলি। ৫ বল উইকেটে ছিলেন। মাত্র ১ রান করেন। পাঁচদিন পর দলের সঙ্গে নিউইয়র্কে যোগ দেন কোহলি। বাংলাদেশ ম্যাচ খেলেননি। পিচের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ হয়নি। বাংলাদেশ ম্যাচের পর এদিনও সফল ঋষভ। ২৬ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন। 

    আরও পড়ুন: “দয়া করে কেমন লাগছে জিজ্ঞাসা করবেন না”, বিদায়ী ম্যাচের আগে কী বললেন সুনীল?

    রোহিতের রেকর্ড

    টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) আয়ারল্যান্ডের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করেন ক্যাপ্টেন রোহিত (Rohit Sharma)। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। তার আগে অধিনায়কের ব্যাটিং পারফরম্যান্স স্বস্তিতে রাখবে ভারতীয় দলকে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটের জয়ে একাধিক রেকর্ড গড়লেন রোহিত।

    ক্যাপ্টেন-কিং: টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতীয় দলের ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড ছিল মহেন্দ্র সিং ধোনির দখলে। ৭২ ম্যাচে ৪১টি জিতেছিলেন মাহি। তাঁকে ছাপিয়ে গেলেন রোহিত শর্মা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্যাপ্টেন হিসেবে ৫৫টি ম্যাচে ৪২তম জয় রোহিতের।

    ৬০০টি ৬: বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০টি ৬ মারার রেকর্ড গড়েন রোহিত। এই ম্যাচের আগে ৫৯৭টি ছয় ছিল। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩৭ বলে ৫২ রানের ইনিংসে তিনটি ছয় মারেন। টেস্টে ৮৪টি, ওয়ানডেতে ৩২৩টি ও টি-টোয়েন্টিতে ১৯৩টি ছক্কা রয়েছে তার।

    ৪ হাজারের মাইলফলক: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় ব্যাটার হিসেবে ৪ হাজারের মাইলফলক পেরোলেন। এর আগে বিরাট কোহলি এবং বাবর আজম এই রেকর্ড গড়েছেন।

    রানের বন্যা: টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রানের রেকর্ড বিরাট কোহলির (Virat Kohli) দখলে। এই টুর্নামেন্টে ১১৪২ রান করেছেন তিনি। ১০১৫ রান নিয়ে রোহিত শর্মা (Rohit Sharma) এখন তিন নম্বরে। ১০১৬ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন মাহেলা জয়াবর্ধনে। রোহিত তার থেকে মাত্র ১ রান দূরে।

    ৫০ প্লাস স্কোর: ভারত অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ৫০ প্লাস স্কোরও রোহিতের দখলে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T-20 World Cup 2024: স্টেডিয়ামে থাকছে স্নাইপার, জঙ্গি হুমকির জেরে ভারত-পাক ম্যাচে অভূতপূর্ব নিরাপত্তা

    T-20 World Cup 2024: স্টেডিয়ামে থাকছে স্নাইপার, জঙ্গি হুমকির জেরে ভারত-পাক ম্যাচে অভূতপূর্ব নিরাপত্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের যে কোনও প্রান্তে বাইশ গজে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়া মানেই উত্তেজনা তুঙ্গে। একে অপরকে টেক্কা দেওয়ার পালা। সঙ্গে সাট্টা বাজার আর সন্ত্রাসী হামলার আশঙ্কা। বাদ পড়েনি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপে (T-20 World Cup 2024) মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান (India vs Pakistan)। সেই ম্যাচে নাশকতার হুমকি দিয়েছে আইএসআইএস। ঘনিয়েছে দুশ্চিন্তার কালো ছায়া। যদিও কড়া নিরাপত্তার মধ্যেই ম্যাচের আশ্বাস দিলেন নাসাউ কাউন্টির এক্সিকিউটিভ ব্রুস ব্লেকম্যান।

    কড়া নিরাপত্তার আশ্বাস

    সোমবার নাসাউ কাউন্টি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা ম্যাচে দেখা গেল নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এই প্রথম কোনও আন্তর্জাতিক ম্যাচ হল নাসাউ কাউন্টিতে। জানা গিয়েছে, স্টেডিয়ামকে ঘিরে বিভিন্ন জায়গায় স্নাইপার বসানো হয়েছে। যেখানে টেলস্কোপিক রাইফেল নিয়ে পাহারায় থাকবে পুলিশ। এ ছাড়া কাজে লাগানো হবে সোয়াট (এসডব্লিউএটি)-ইউনিটকেও। যে ইউনিটকে জঙ্গিহানা থামানোর ক্ষেত্রে খুবই পারদর্শী মনে করা হয়। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T-20 World Cup 2024) নাসাউ কাউন্টিতে আটটা ম্যাচ হবে। যার মধ্যে রয়েছে ভারত বনাম পাকিস্তান দ্বৈরথও। যে ম্যাচ ঘিরে এর আগে হুমকি দিয়েছিল আইএসআইএস-খোরাসান। যার পরে নিউ ইয়র্ক পুলিশ নিরাপত্তা আরও জোরদার করে। যার প্রভাব ম্যাচ শুরু হওয়ার আগেই দেখা গিয়েছে।

    আরও পড়ুন: “কোচ হিসেবে প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি, তবে আর নয়”, স্পষ্ট বার্তা দ্রাবিড়ের

    ভারত-পাক ম্যাচ নিয়ে বার্তা

    টি-টোয়েন্টি বিশ্বকাপে (T-20 World Cup 2024) ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচে হতে পারে বড়সড় হামলা। লোন উলফ হামলায় প্রাণ হারাতে পারে বহু মানুষ। এ বিষয়ে মুখ খুললেন নাসাউ কাউন্টির এক্সিকিউটিভ ব্রুস ব্লেকম্যান। তিনি বলেন, “আমরা বহুদিন ধরেই এর জন্য প্রস্তুতি নিচ্ছি। নিউ ইয়র্ক পুলিশ বিভাগ থেকে এফবিআই সকলের সঙ্গেই আমরা যোগাযোগ রাখছি। নিরাপত্তার সব দিকেই কড়াকড়ি থাকবে। অগ্নিনির্বাপণ ব্যবস্থা কিংবা ডাক্তার-নার্স সবই সবসময় উপস্থিত থাকছে। এটুকু নিশ্চিত করতে পারি, ওদিনের ম্যাচ নিরাপদ আর দারুণ উপভোগ্য হবে।” শুধু মাঠ ঘিরেই নয়, নিরাপত্তা বাড়ানো হয়েছে চারটে ড্রপ-ইন পিচ ঘিরেও। নিউ ইয়র্কে বিশ্বকাপের ম্যাচ হচ্ছে ড্রপ-ইন পিচে। অর্থাৎ, অন্য জায়গায় তৈরি করা পিচ নিয়ে আসা হচ্ছে মাঠে। এ রকম চারটে পিচ বানানো হয়েছে বিশ্বকাপের জন্য। সেই চারটে পিচ ঘিরেই নিরাপত্তা বাড়ানো হয়েছে। যাতে পিচের ক্ষতি কেউ করতে না পারে। নিউ ইয়র্ক পুলিশের নার্কোটিক্স ডিভিশনের বেশ কয়েক জন অফিসারকে পিচ পাহারার কাজে লাগানো হয়েছে বলে খবর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Rahul Dravid: “কোচ হিসেবে প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি, তবে আর নয়”, স্পষ্ট বার্তা দ্রাবিড়ের

    Rahul Dravid: “কোচ হিসেবে প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি, তবে আর নয়”, স্পষ্ট বার্তা দ্রাবিড়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: জল্পনার অবসান। টি-টোয়েন্টি বিশ্বকাপই (T20 World Cup) কোচ হিসেবে তাঁর শেষ অ্যাসাইনমেন্ট, জানালেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। গত ওয়ান ডে বিশ্বকাপের পরে রাহুল দ্রাবিড়কেই সিনিয়র দলের হেড কোচের চেয়ারে রেখে দেয় বিসিসিআই। সেবার বোর্ডের অনুরোধ রেখেছিলেন রাহুল। এবার তাঁর দ্বিতীয় দফার মেয়াদ শেষের পথে। জুন মাসেই শেষ হচ্ছে তাঁর চুক্তি। তার আগে, নতুন করে ভারতের কোচ হতে চেয়ে আবেদন করবেন না বলে জানিয়ে দিলেন মিস্টার ডিপেন্ডেবল।

    কী বললেন দ্রাবিড়

    ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) প্রথম ম্যাচ খেলতে নামবে বুধবার। তার আগে সোমবার রাহুল দ্রাবিড় (Rahul Dravid) বলেন, ‘এই বিশ্বকাপেই আমি শেষবার ভারতীয় টিমের দায়িত্বে রয়েছি। যে ধরনের সূচি আগামী দিনে রয়েছে এবং আমি নিজে জীবনের যে পর্যায়ে রয়েছি, তাতে আমার মনে হয় না যে আমি আর কোচের পদের জন্য আবেদন করব।’  রাহুলের কথায়, ‘আমি এই কাজটা করতে ভালোবাসি। আমি সত্যিই ভারতের কোচিং উপভোগ করেছি। আমি মনে করি এটা একটা বিশেষ কাজ। আমি এই টিমের সঙ্গে কাজ করা প্রতিটি সময় উপভোগ করেছি। সব প্রতিযোগিতাই গুরুত্বপূর্ণ। তবে আমি বলব না এটা আমার শেষ প্রতিযোগিতা বলে এ বারের বিশ্বকাপ বেশি গুরুত্বপূর্ণ। তেমনটা মোটেও নয়।’

    বিশ্বকাপই লক্ষ্য

    ২০২১ সালে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) পর রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব গ্রহণ করেছিলেন। রবি শাস্ত্রীর হাত থেকে ব্যাটন আসে তাঁর হাতে। জাতীয় দলের কোচ হিসেবে রাহুল দ্রাবিড় বেশ সফল। তিনি ভারতীয় টিমের দায়িত্বে থাকাকালীন টিম ইন্ডিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, বিশ্বকাপ ফাইনালে খেলেছিল। কিন্তু তাঁর কোচিংয়ে কোনও ট্রফি এখনও ভারতীয় শিবিরে আসেনি। বারবার কাপের খুব কাছে গিয়েও ফিরে আসতে হয়েছে তাঁকে। ঘোচেনি কাপ আর ঠোঁটের দুরত্ব। তাই এবার সেই ব্যবধান মেটাতে বদ্ধ পরিকর তিনি। বিদায় লগ্নে আমেরিকা থেকে সুখকর স্মৃতি নিয়েই দেশে ফিরতে চান দ্রাবিড়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup: আজ ভারত-বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ, রোহিতের চিন্তায় পিচ ও অলরাউন্ডার

    T20 World Cup: আজ ভারত-বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ, রোহিতের চিন্তায় পিচ ও অলরাউন্ডার

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) প্রস্তুতি ম্যাচে আজ, শনিবার ভারতের মুখোমুখি হবে (India vs Bangladesh) বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে দুই দলই। যদিও বাংলাদেশের কাছে এই প্রস্তুতি ম্যাচ তুলনামূলকভাবে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আগের ম্যাচেই আমেরিকার একেবারে আনকোরা দল দলের কাছে হেরেছে টাইগার (Bangladesh Team) ব্রিগেড। অন্যদিকে টানা আইপিএল খেলে ভারতীয় ক্রিকেট দল মেজাজে থাকলেও হালকা ভাবে নিতে চাইছে না বাংলাদেশকে।

    রোহিতের প্রশংসা সাকিবের মুখে

    চলতি টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) শেষ বিশ্বকাপ হতে পারে রোহিতের। ম্যাচের আগে রোহিত শর্মার প্রশংসায় পঞ্চমুখ হলেন শাকিব আল হাসান। ভারতের হয়ে রোহিতের নেতৃত্বে মুগ্ধ বাংলাদেশের প্রাক্তন ক্যাপ্টেন। রোহিতের লড়াকু মনোভাবের প্রশংসা করলেন তিনি। বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক বলেছেন, “গত কয়েক বছরে রোহিত শর্মা (Rohit Sharma) যেভাবে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছে তা খুবই প্রশংসনীয়। অধিনায়ক হিসেবে তাঁর ভালো রেকর্ড রয়েছে। নেতা হিসেবে দলের প্রত্যেক ক্রিকেটারকে সমান গুরুত্ব দেয়। বিপক্ষের হাত থেকে ম্যাচ কেড়ে নেওয়ার ক্ষমতা রয়েছে তাঁর।  

    বাংলাদেশের বিরুদ্ধে রোহিতের দুর্দান্ত ফর্ম

    টি-২০ (T20 World Cup) থেকে একদিনের ক্রিকেট। রোহিতের রেকর্ড খুব (Hit Man Rohit) ভালো। তবে ভাগ্যের পরিহাস ক্যাপ্টেন রোহিতের হাতে কোনও ফরম্যাটে একটিও বিশ্বকাপ নেই। তবে বাংলাদেশের বিরুদ্ধে রোহিতের রেকর্ড উল্লেখযোগ্য। ১২ টি-টোয়েন্টি ম্যাচে ৪৫৪ রান করেছেন ভারতের ক্যাপ্টেন। পাঁচটি অর্ধশত রান রয়েছে তাঁর ঝুলিতে। অন্যদিকে ওয়ানডে ম্যাচে তিনটি শত রান ও তিনটি অর্ধ শতরান সহ ৭৮৬ রান রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে (India vs Bangladesh)।

    সমস্যার দুই কারণ পিচ ও অলরাউন্ডার

    ক্যাপ্টেন রোহিতের চিন্তার বড় কারণ দলের এক নম্বর অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার অফ ফর্ম। তাঁর বিকল্প হিসেবে শিবম দুবেকে চাইছেন রোহিত। তাঁকে দিয়ে নেটে বোলিং করানো হচ্ছে। হার্দিক কাজে না লাগলে শিবম যাতে বোলিংয়ে ভেলকি দেখাতে পারেন সেই জন্যই অধিনায়ক হার্দিকের বিকল্প তৈরি রাখতে চাইছেন।

    আরও পড়ুন: : মার্কিন মুলুকে অনুশীলনের ব্যবস্থা দেখে অখুশি রোহিতরা, কী বলছে আইসিসি?

    অন্যদিকে পিচ নিয়েও যথেষ্ট ভাবনা রয়েছে দুই দলের মধ্যে। আমেরিকায় দুটো দলই অচেনা পিচে ম্যাচ খেলতে নামবে (T20 World Cup)। বাংলাদেশ একটি ম্যাচ পেলেও ভারত এখন অবধি আমেরিকায় কোন ম্যাচ খেলেনি। পিচ সম্পর্কে ভাল ধারণা নেই প্লেয়ারদের কাছে। আমেরিকার পিচ ঘূর্ণি ইউকেট, না বাউন্সি, না স্লো, কিছুই জানে না কোনও দল। লিগ পর্ব শেষ হলে সুপার এইট পর্বের ম্যাচ, সেমিফাইনাল ও ফাইনাল হবে ওয়েস্ট ইন্ডিজে। ওয়েস্ট ইন্ডিজের পিচ সম্পর্কে ভালই ধারণা রয়েছে ভারতীয় প্লেয়ারদের মনে মধ্যে। তবে আমেরিকায় যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে পিচ নিজের চরিত্র ধরে রাখতে পারবে কী না সেটাই এখন দেখার। পিচ নিয়ে সমস্যা হলে দু দলেরই সমস্যা হওয়ার কথা টি-টোয়েন্টি ম্যাচে। বাংলাদেশের বর্তমান এই দলকে প্রস্তুতি (India vs Bangladesh) ম্যাচে সহজ প্রতিপক্ষ মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট-মূল্য ১৭ লক্ষ! কী বলছে আইসিসি?

    T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট-মূল্য ১৭ লক্ষ! কী বলছে আইসিসি?

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হতে চলেছে আইসিসি টি-টয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024)। টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্য়াচটি আছে আগামী ৯ তারিখ। সেদিন ২২ গজে ভারত-পাকিস্তান (India vs Pakistan) দ্বৈরথ। কিন্তু এই ম্য়াচের টিকিটের দাম নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এই ম্যাচের টিকিটের দাম নাকি আকাশ ছোঁয়া, দাবি প্রাক্তন ক্রীড়াপ্রশাসক ললিত মোদির। যদিও আইসিসি-র দাবি কম দামের টিকিটও ছিল কিন্তু তা সব শেষ। বেশি দামের টিকিটেরও কালো বাজারি চলছে, বলে অনুমান। তাই টিকিট নিয়ে ত হাহাকার।

    ললিত মোদির দাবি

    আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) ভারত-পাকিস্তান ম্য়াচের টিকিটের দাম নাকি ধার্য করা হয়েছে ১৭ লক্ষ টাকা। নিজের এক্স হ্যান্ডেলে এই ইস্যুতে আইসিসিকে একহাত নিয়েছেন প্রাক্তন আইপিএল কর্তা ললিত মোদি। তিনি লেখেন, ”আমি সত্যি অবাক হয়ে গিয়েছি, আইসিসি ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি করছে ২০ হাজার ডলারে (প্রায় ১৭ লক্ষ টাকা)। ক্রিকেটের প্রসারের জন্য, সমর্থকদের আনন্দ দেওয়ার জন্য এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে আমেরিকায়। টিকিট বিক্রি করে লাভ করার জন্য নিশ্চয় প্রতিযোগিতা করা হচ্ছে না।”

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Lalit Modi (@lalitkmodi)

    আইসিসি-র যুক্তি

    আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে জানানো হয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ বরাবরই আকর্ষণের কেন্দ্রে। এই ম্যাচের টিকিটের নূন্যতম দাম ছিল ৩০০ ডলার। কিন্তু সেই টিকিট সব শেষ। এরপর টিকিটের দাম নাকি ১০ হাজার ডলার। যা-ও এখন অমিল। চড়া দামে কালোবাজারে টিকিট বিক্রি হচ্ছে, বলে আইসিসি সূত্রে খবর। এজন্যই টিকিটের হাহাকার চোখে পড়ছে। আমেরিকার এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। কিছু কিছু টিকিটের দাম এক কোটি টাকা। সেই খবর প্রকাশ্যে আসার পরেই ললিতের এই বক্তব্য জানা যায়।

    আরও পড়ুন: নিউ ইয়র্কে হালকা মেজাজে রোহিতরা! গেলেন না বিরাট, কবে যাবেন কিং কোহলি?

    ভারত-পাকিস্তান দ্বৈরথ

    ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) অস্ট্রেলিয়ার মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল (India vs Pakistan)। সেদিন বিরাট কোহলির ব্য়াটে জয় এসেছিল। কেরিয়ারের অন্যতম সেরা একটি টি২০ ম্য়াচ খেলেছিলেন কিং কোহলি। এবারও তাঁর ব্যাট জ্বলে উঠুক, এমনটাই চাইবেন ভারতীয় সমর্থকরা। রোহিত শর্মা, বিরাট কোহলির এটাই হয়ত শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ, তাই টুর্নামেন্ট স্মরণীয় করে রাখতে চাইবেন ২ তারকা। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত প্রথম ম্যাচ খেলতে নামবে ৫ জুন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচ খেলবে ভারত। দ্বিতীয় ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। ভারতের গ্রুপে রয়েছে আমেরিকা এবং কানাডাও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup: জায়গা হল না গিল, রিঙ্কুর! কাম ব্যাক পন্থ-হার্দিকের, টি-২০ বিশ্বকাপের ভারতীয় দল ঘোষিত

    T20 World Cup: জায়গা হল না গিল, রিঙ্কুর! কাম ব্যাক পন্থ-হার্দিকের, টি-২০ বিশ্বকাপের ভারতীয় দল ঘোষিত

    মাধ্যম নিউজ ডেস্ক: জল্পনার অবসান। অবশেষে আসন্ন টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) স্কোয়াড ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। দলে একঝাঁক চমক রয়েছে। আমেদাবাদে বোর্ডের দল নির্বাচনী বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন বোর্ড সচিব জয় শাহ, নির্বাচক প্রধান অজিত আগরকর। বৈঠকে দল বাছাইয়ের ক্ষেত্রে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পারফরম্যান্সকে যে গুরুত্ব দেওয়া হয়েছে তা বোঝা যায়।  ১৫ জনের মূল স্কোয়াডে জায়গা হল না রিঙ্কু সিংয়ের। সুযোগ পেলেন না শুভমন গিলের মতো তারকা ওপেনার। বাদ পড়লেন অভিজ্ঞ লোকেশ রাহুল। দলে ফিরলেন ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া।

    বিরাট ভরসা রোহিতের

    রোহিত শর্মার জন্মদিনের দিনেই ভারতীয় দল ঘোষণা করল বোর্ড। ২ জুন থেকে শুরু এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে হবে সেই প্রতিযোগিতা। রোহিত শর্মার নেতৃত্বে খেলবে ভারত। ১৫ জনের দলে রয়েছেন বিরাট কোহলি, যশপ্রীত বুমরার মতো অভিজ্ঞ ক্রিকেটারেরা। রয়েছেন যশস্বী জয়সওয়ালের মতো তরুণ ক্রিকেটারেরা। ১৬ মাস পর ভারতীয় দলে প্রত্যাবর্তন ঋষভ পন্থের। এ বারের আইপিএলে ফর্মে রয়েছেন বিরাট। সব থেকে বেশি রান তাঁর ব্যাট থেকেই এসেছে। বিরাটকে দলে চেয়েছিলেন রোহিতও। তাই তাঁকে বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না।

    আরও পড়ুন: ইডেনে সৌরভের দিল্লিকে হারিয়ে জয়ী শাহরুখের কেকেআর, প্লে-অফের আরও কাছে নাইটরা

    সহ অধিনায়ক হার্দিক

    ভারতীয় দলে (Team India) রয়েছেন টি-টোয়েন্টি (T20 World Cup) ক্রমতালিকায় এক নম্বরে থাকা ব্যাটার সূর্যকুমার যাদব। উইকেটরক্ষক হিসাবে দলে জায়গা হল পন্থের। সেই সঙ্গে দলে রয়েছেন সঞ্জু স্যামসনও। আইপিএলে ভাল খেলে ভারতীয় দলে জায়গা করে নিলেন তিনি। হার্দিকের ওপর ভরসা রেখেছে বোর্ড। তাঁকে সহ-অধিনায়ক করা হয়েছে। উল্লেখ্য, ভারত আসন্ন টি-২০ বিশ্বকাপের এ-গ্রুপে রয়েছে। যুগ্ম আয়োজক আমেরিকার সঙ্গে এই গ্রুপে রয়েছে পাকিস্তান, কানাডা ও আয়ারল্যান্ড। ভারত তাদের চারটি গ্রুপ ম্যাচই খেলবে আমেরিকায়।  ভারত পাকিস্তান ম্যাচ রয়েছে ৯ জুন।

    পুরো টিম: রোহিত শর্মা (ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (কিপার), সঞ্জু স্যামসন (কিপার), হার্দিক পান্ডিয়া (ভাইস ক্যাপ্টেন), শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।

    রিজার্ভ: শুভমন গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ, আবেশ খান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে কারা, বৈঠকে নির্বাচকরা, কী ভাবছেন রোহিত-দ্রাবিড়?

    T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে কারা, বৈঠকে নির্বাচকরা, কী ভাবছেন রোহিত-দ্রাবিড়?

    মাধ্যম নিউজ ডেস্ক: আসন্ন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) দল ঘোষণার আগে বৈঠকে বসতে পারেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও বিসিসিআই নির্বাচক প্রধান অজিত আগরকর। দেশে এখন আইপিএল জ্বর। তার মধ্যেই আসন্ন বিশ্বকাপের জন্য দল ঘোষণা করতে হবে বিসিসিআইকে। উল্লেখ্য, আইসিসি-র নিয়ম অনুসারে, আগামী ১ মে-এর মধ্যে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করতে হবে।

    কবে হতে পারে বৈঠক

    আগামী ২৭ এপ্রিল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রোহিত শর্মা, অজিত আগরকর এবং নির্বাচনী কমিটির (T20 World Cup) বাকি সদস্যদের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করা হবে। এই বৈঠকের পরই বিশ্বকাপের জন্য ১৫ জন সদস্যের নাম ঘোষণা করা হবে। ওই সময় রোহিত শর্মাও দিল্লিতে উপস্থিত থাকবে। আগামী শনিবার, ২৭ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালস খেলতে নামছে। এই ম্যাচটি দিল্লিতে হবে।

    আরও পড়ুন: কর্নাটকে লাভ জিহাদ কাণ্ডে সিবিআই তদন্তের দাবি, কংগ্রেস কাউন্সিলরের বাড়িতে নাড্ডা

    দলে কারা কারা

    আগামী ৫ জুন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) অভিযান শুরু করবে ভারতীয় ক্রিকেট দল। বিশ্বকাপে ভারতের হয়ে ইনিংস শুরু করতে পারেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের ওপরই আস্থা রাখছেন নির্বাচকরা। সমর্থকদেরও প্রথম পছন্দ রোহিত-কোহলি জুটি। দুজনেই চলতি আইপিএলে দুরন্ত ফর্মে আছেন। পেস আক্রমণে মহম্মদ শামির না থাকাটা ভারতীয় দলের কাছে ধাক্কা। তবে ক্যারিবিয়ান পিচে যশপ্রীত বুমরাহ ছাড়া ভারতের পেস বিভাগ এখনও অনিশ্চিত। সিরাজের সঙ্গে অর্শদীপ সিং প্রথম পছন্দ। চলতি আইপিএলে গতির ভেলকি দেখানো মায়াঙ্ক যাদবেরও দলে ঢোকার সম্ভাবনা রয়েছে। স্পিনার হিসেবে রবীন্দ্র জাদেজা,  কুলদীপ যাদবের সঙ্গে যুজবেন্দ্র চাহাল দলে যোগ দেবে কি না তা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। চলতি আইপিএল টুর্নামেন্টে পারফরম্যান্সের নিরিখে হার্দিক পান্ডিয়া বা ঈশান কিষাণ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাবে কি না তা নির্ভর করবে। উইকেটরক্ষক হিসেবে দলে কে থাকছেন, সেটি ঠিক করতেও ভারতকে সমস্যায় পড়তে হচ্ছে। ‘বুড়ো’ বয়সেও কব্জির জোর দেখাচ্ছেন দীনেশ কার্তিক, তার সঙ্গে লড়াইয়ে আছেন ঋষভ পান্ত, লোকেশ রাহুল, ইষাণ কিষান ও সঞ্জু স্যামসনের মতো ক্রিকেটাররা। ভাল পারফরম্যান্স করছেন ধ্রুব জুরেলও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup: বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি পাকিস্তান

    T20 World Cup: বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি পাকিস্তান

    মাধ্যম নিউজ ডেস্ক:  বাংলাদেশকে ৫ উইকেটে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নিল পাকিস্তান। অপরদিকে প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল নিউজিল্যান্ড। বুধবার ৯ নভেম্বর নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। সেমিফাইনালে জয়ী দলই পৌঁছাতে পারবে ফাইনালে।

     ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম থেকেই ধুকছিল। নিউজিল্যান্ড প্রথম দল যে সেমিফাইনালে সবার আগেই পৌঁছাতে পেরেছিল। নেট রানরেটের নিরিখে গ্রুপেরও টপার হয়েছেন নিউজিল্যান্ড। শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিতে উঠে গিয়েছে ইংল্যান্ড। নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো পাঁচ ম্যাচে সাত পয়েন্ট থাকলেও নেট রানরেটের নিরিখে পিছিয়ে থাকায় এবার বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।২০১৬ সালে সেমিফাইনালে আটকে গেলেও নিউজিল্যান্ড ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল খেলেছিল যদিও ম্যাচে জিতেছিল অস্ট্রেলিয়া। 

     

    এবারের বিশ্বকাপে অ্যাডিলেডে প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। ৫ ম্যাচে ৭ পয়েন্ট ও ২.১১৩ নেট রানরেট ছিল কিউইদের। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শুরুর আগে টেবিলের তিনে থাকা অস্ট্রেলিয়ার নেট রানরেট ছিল -০.৩০৪। নিউজিল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ান দল প্রথম ম্যাচে বিরাট ব্যবধানে হারায় প্রথম থেকে টুর্নামেন্ট থেকে পিছিয়ে পড়ছিল। পরবর্তীতেও বিরাট সুযোগ হারিয়ে ছিল অস্ট্রেলিয়ান দল।কারণ গ্রুপের শেষ দুটি ম্যাচে নেট রানরেট বাড়ানোর দুর্দান্ত সুযোগ ছিল অজিদের সামনে। ২৪ রানে পাঁচ উইকেট ফেলে দেওয়ার পরও আয়ারল্যান্ডকে ১৩৭ রান তুলতে দিয়েছিল অস্ট্রেলিয়া। মাত্র ৪২ রানে হারানোয় নেট রানরেট তেমন বাড়েনি। আফগানিস্তানের বিরুদ্ধে   বিরাট ব্যবধানে জিতলে কিছুটা হলেও ম্যাচে ফেরার সম্ভাবনা থাকত কিন্তু মাত্র ৪ রানে আফগানিস্তানকে হারানোয় সেমিফাইনালে পৌঁছানোর রাস্তা বন্ধ করে ফেলে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড শ্রীলঙ্কাকে হারিয়ে রানরেট নিয়ে +০.৫৪৭ সহজেই সেমিফাইনালে পৌছে গিয়েছে।

    অপরদিকে, বাংলাদেশের বিরুদ্ধে আজ সহজ জয় পেয়েছে পাকিস্তান। এই নিয়ে ষষ্ঠবার সেমিফাইনালে উঠল পাকিস্তান। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর পর মাত্র ২ বার সেমিফাইনালে পৌঁছাতে পারেনি পাকিস্তান। এবার গ্রুপ থেকে ছিটকে যাওয়ার অবস্থা হয়েছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেদারল্যান্ডসের অবিশ্বাস্য জয়ের ফলে পাকিস্তানের সামনে দুর্দান্ত সুযোগ আসে। আজ বাংলাদেশকে হারিয়ে সুযোগে সদ্ব্যবহার করেছেন বাবররা।

    নেদারল্যান্ডসের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা হেরে যাওয়ায় পাকিস্তান-বাংলাদেশ ম্যাচে যে দল জিতত, সেই দলই সেমিফাইনালের টিকিট পেত। সেই পরিস্থিতিতে পাঁচ উইকেটে বাংলাদেশকে হারিয়ে সেমিতে উঠে গিয়েছে পাকিস্তান। 

     

    আজ প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে মাত্র ১২৭ রান তোলে বাংলাদেশ। বাংলাদেশ দলের খারাপ ফিল্ডিংয়ের সুবাদে সহজেই সেই লক্ষ্যমাত্রার দিকে এগোতে পাকিস্তান। শেষপর্যন্ত ১১ বল বাকি থাকতেই জিতে যান বাবররা। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন শাহিন আফ্রিদি। চার ওভারে ২২ রান দিয়ে চার উইকেট নেন। বাংলাদেশের ক্যাপ্টেন সাকিবের আউট নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। আম্পায়ার তাঁকে লেগ বিফোর দেন।সাকিব রিভিউও নেন। রিপ্লে-তে ধরা পড়ে ব্যাট ক্রিজে লাগার আগে ব্যাটে বল লেগেছে। তৃতীয় আম্পায়ারও মাঠের আম্পায়ারের সিদ্ধান্তে অটল থাকেন। প্রথম বলেই সাকিব ফিরে যায়। বাংলাদেশের টিমে মিডল ও লোয়ার অর্ডারে আর তেমন উল্লেখযোগ্য রান নেই।
    শুধু ওপেনার নাজমুল হাসান শান্ত ৪৮ বলে ৫৪ রান করেন। তবে পাকিস্তানেরও কোনো ব্যাটসম্যান উল্লেখযোগ্য রান করতে পারেনি। অধিনায়ক বাবর আজম ৩৩ বলে ২৫ রান করেন। তবে সকলের সৌজন্যে ১৮.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছায় পাকিস্তান। ফাইনালে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার হাড্ডাহাড্ডি ম্যাচের অপেক্ষায় রইল ক্রিকেট প্রেমীরা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • T20 World Cup: ভিন গ্রহের ক্রিকেটার কোহলি! অভিমত আক্রামের, বিরাট বন্দনায় মেতে পাক ক্রিকেটাররা

    T20 World Cup: ভিন গ্রহের ক্রিকেটার কোহলি! অভিমত আক্রামের, বিরাট বন্দনায় মেতে পাক ক্রিকেটাররা

    মাধ্যম নিউজ ডেস্ক: মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের নায়ক বিরাট কোহলি। একার হাতেই তিনি দলকে জিতিয়েছেন। তাঁর প্রশংসায় পঞ্চমুখ গোটা বিশ্ব। তবে আশ্চর্যের বিষয়, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররাও সোশ্যাল মিডিয়ায় কোহলি বন্দনায় মেতেছেন। যা মূলত দেখা যেত শচীন তেন্ডুলকরের ক্ষেত্রে। বর্তমানে বিরাট কোহলিও প্রতিপক্ষ দলের থেকেও সমীহ ও সম্মান পাচ্ছেন একইভাবে।

    রোমাঞ্চকর ম্যাচে ভারতের কাছে ৪ উইকেটে হেরেছে পাকিস্তান। উত্তেজনা ছিল শেষ বল পর্যন্ত। একটা সময় অবশ্য কিছুটা পাল্লা ভারি ছিল পাকিস্তানের। কিন্তু হার্দিক পান্ডিয়ার সঙ্গে ১১৩ রানের পার্টনারশিপ গড়ে বাবর আজমদের মুখের গ্রাস কেড়ে নেন কোহলি একাই। ম্যাচ শেষে পাকিস্তানের প্রাক্তন পেসার ওয়াসিম আক্রাম কোহলির প্রশংসা করে বলেন, ‘বর্তমান সময়ে আমার দেখা সেরা ব্যাটসম্যান কোহলি। ওর ব্যাটিং থেকে চোখ ফেরানো যায় না। গত ১৫ বছর ধরে রান করছে। রান তাড়া করার ক্ষেত্রে ওর ব্যাটিং গড় অতুলনীয়। কোহলিকে দেখে মনে হয় যেন ভিন গ্রহের ক্রিকেটার।’ 

    আরও পড়ুন: বিরাট-ব্যাটে মুগ্ধ ক্রিকেট বিশ্ব! পাক-বধে কোহলির ইনিংসে আপ্লুত শচীন থেকে যুবি

    স্বভাবতই হতাশ পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, ‘বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়ার পার্টনারশিপই আমাদের জয়ের আশা জল ঢেলে দিল। কোহলির ইনিংসটা সত্যিই অনবদ্য।’ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজা ট্যুইটবার্তায় বলেন, কোহলি একজন ক্লাসিক ক্রিকেটার।

    পাকিস্তানে প্রাক্তন ক্রিকেটার মহম্মদ হাফিজ পাক ক্রিকেটারদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি কোহলির প্রশংসা করেছেন….

    প্রাক্তন পাক পেসার ওয়াহাব রিয়াজ লিখেছেন—-

    দেশের পরাজয়ে মন খারাপ পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার শোয়েব মালিকের। তবে এমন একটি উপভোগ্য ম্যাচ দেখে তিনি কতটা খুশি, ধরা পড়েছে তাঁর ট্যুইটে

LinkedIn
Share