Tag: T20 World Cup

T20 World Cup

  • T20 WORLD CUP: ঝড়ো ব্যাটিং হার্দিকের! সংযমী বিরাট, ইংল্যান্ডের সামনে জয়ের জন্য ১৬৯ রানের লক্ষ্য

    T20 WORLD CUP: ঝড়ো ব্যাটিং হার্দিকের! সংযমী বিরাট, ইংল্যান্ডের সামনে জয়ের জন্য ১৬৯ রানের লক্ষ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় সেমি ফাইনালে (T20 WORLD CUP) টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত ৬ উইকেটে ১৬৮ রান তুলল। দুরন্ত ব্যাটিং করলেন হার্দিক পান্ডিয়া ও বিরাট কোহলি। তবে ভারতের শুরুটা ভালো হয়নি। ওপেনার লোকেশ রাহুল মাত্র ৫ রান করে আউট হন। অধিনায়ক রোহিত শর্মা ভালোই খেলছিলেন। কিন্তু ২৭ রানে তাকে ডাগ আউটে ফিরতে হয় জর্ডনের বলে আউট হয়ে। প্রত্যাশা পূরণে ব্যর্থ সূর্য কুমার যাদব। তিনি ১৪ রান করে মাঠ ছাড়েন। পর পর উইকেট হারাতেই রানের গতি মন্থর হয়ে যায় ভারতের। তবে বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়ার যুগলবন্দী ভারতকে বড় ইনিংস খাড়া করতে সাহায্য করে। কোহলির সংগ্রহ ৪০ বলে ৫০ রান। অন্যদিকে ঝড় তোলেন হার্দিক। মাত্র ৩৩ বলে করেন ৬৩ রান। পন্থ (৬) রান আউট হন। টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে আজ ৪২ রান করলেই রেকর্ড গড়তেন বিরাট। তাঁর ব্যাট থেকে এদিন আসে সংযমী অর্ধশতরান। এর সুবাদে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৪ হাজার রানের মাইলস্টোন ছুঁয়ে ফেললেন কোহলি। 

    এদিন টস-ভাগ্য সঙ্গ দিল না রোহিতের। ভারতের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল ইংল্যান্ড। ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠালেন ব্রিটিশ অধিনায়ক জোস বাটলার। নিউজিল্যান্ডকে কার্যত একপেশে ম্যাচে হারিয়ে ইতিমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WORLD CUP) ফাইনালে পৌঁছে গিয়েছে পাকিস্তান। এবার ভারতের সামনে ফাইনালে ওঠার লড়াই। প্রতিপক্ষ ওয়ানডে বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ধারে-ভারে ভারত অনেকটাই এগিয়ে। তবে খেলাটা ক্রিকেট আর ম্যাচটা টি-টোয়েন্টি। তাই যেকোনও দিন, যে কেউ ম্যাচ বার করে নিতে পারে। 

    অপরিবর্তিত ভারতীয় দল

    ভারতীয় দল অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ জিম্বাবোয়ের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে যাঁরা খেলেছিলেন, তাঁরাই সুযোগ পেয়েছেন। দীনেশ কার্তিক নয়, ঋষভ পন্থেই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। ইংল্যান্ড দলের একাধিক তারকা থাকছেন না মহাযুদ্ধে। মার্ক উড, দাভিদ মালানের মত টি২০ স্পেশ্যালিস্টরা অনিশ্চিত চোটের কারণে। জনি বেয়ারস্টো তো বিশ্বকাপেই আসেননি। কার্যত ভাঙাচোরা দল নিয়েই ভারতের মোকাবিলা করতে হবে ইংরেজদের। অন্যদিকে, ভারতীয় দলে কোনও চোট-আঘাতের সমস্যা নেই। নেট অনুশীলনে রোহিত-কোহলি আহত হলেও ফিট হয়েই খেলতে নামছেন দুজনে।

    চলতি মহারণে ৫ ম্যাচের ৪টিতে জিতে ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে। অন্যদিকে নেট রান-রেটের নিরিখে নিউজিল্যান্ডের কাছে পিছিয়ে পড়ায় অন্য গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ চারে জায়গা পাকা করে ইংল্যান্ড। উভয় দলের খেলাই নজর কেড়েছে। ফলে ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল ব্যাট-বলে রুদ্ধশ্বাস হতে চলেছে বলেই মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। 

    বৃষ্টি এলে কী হবে

    চলতি বিশ্বকাপে (T20 WORLD CUP) বারবার ব্যাঘাত ঘটিয়েছে বৃষ্টি। বৃহস্পতিবার অ্যাডিলেডে বৃষ্টির জন্য ভারত ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ ভেস্তে গেলে পরদিন রিজার্ভ ডে-তে ওই খেলা হবে। নির্ধারিত দিনে প্রতি ইনিংসে ন্যূনতম ১০ ওভার খেলা সম্ভব না হলেই ম্যাচ গড়াবে রিজার্ভ ডে-তে। রিজার্ভ ডে-তেও ম্যাচ আয়োজন করা না গেলে, সুপার টুয়েলভের লিগ টেবিলে যে দলের অবস্থান ভাল, তারা ফাইনালের টিকিট হাতে পাবে। সেক্ষেত্রে গ্রুপ টুয়ের এক নম্বর দল ভারত ফাইনালে যাবে।

    আরও পড়ুন: নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান

    ইংল্যান্ডের প্রথম একাদশ
    জোস বাটলার (ক্যাপ্টেন ও উইকেটকিপার), অ্যালেক্স হেলস, ফিল সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মইন আলি, স্যাম কারান, ক্রিস জর্ডন, ক্রিস ওকস ও আদিল রশিদ।

    ভারতের প্রথম একাদশ
    লোকেশ রাহুল, রোহিত শর্মা (ক্যাপ্টেন), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্ত (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি ও অর্শদীপ সিং।

  • T20 World Cup: দলীয় সংহতির প্রমাণ! শামিদের জন্য বিমানের বিজনেস ক্লাসের টিকিট ছেড়ে দিলেন কোহলি-রোহিতরা

    T20 World Cup: দলীয় সংহতির প্রমাণ! শামিদের জন্য বিমানের বিজনেস ক্লাসের টিকিট ছেড়ে দিলেন কোহলি-রোহিতরা

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T-20 World Cup) সেমিফাইনালে বৃহস্পতিবার ইংল্যান্ডের (England) মুখোমুখি হচ্ছে ভারত (India)। গ্রুপ শীর্ষে থেকে শেষ চারে জায়গা করে নেওয়ায় ইংরেজদের বিরুদ্ধে এগিয়ে টিম ইন্ডিয়া। তবে লড়াই যেহেতু ফাইনালে ওঠার তাই কঠোর চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সেটা ভালোই জানেন রোহিত শর্মারা। খেলাটি হবে অ্যাডিলেডে। যেখানে গ্রুপের ম্যাচে বাংলাদেশকে হারাতে বেগ পেতে হয়েছিল ভারতীয় দলকে। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে রোহিত শর্মারা সতর্ক এবং সতীর্থদের জন্য সহানুভূতিশীল। সোমবার তারই ছবি ধরা পরল ভারতীয় শিবিরে। বিরাট কোহলিরা বিমানের বিজনেস ক্লাসের টিকিট ছেড়ে দিলেন মহম্মদ শামিদের জন্য। পরপর ম্যাচ খেলার ফলে পেশারদের অনেক বেশি পরিশ্রম হয়েছে। তাই সেমিফাইনালের আগে দলের চার পেশারকে সুস্থ ও সতেজ রাখার জন্য কোহলিদের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

    আরও পড়ুন: বোলারের মন বুঝে ব্যাট করার চেষ্টা করি! নিজের সাফল্যের রসায়ন সম্পর্কে কী বললেন সূর্য?

    আইসিসির (ICC) নিয়ম অনুযায়ী প্রত্যেক দল বিমানের বিজনেস ক্লাসের চারটি করে টিকিট পায়। সাধারণত কোচ রাহুল দ্রাবিড়, ক্যাপ্টেন রোহিত শর্মা, ভাইস ক্যাপ্টেন লোকেশ রাহুল এবং আইকন ক্রিকেটার হিসেবে বিরাট কোহলির এই সুবিধা পাওয়ার কথা ছিল। সেই মতো বিজনেস ক্লাসের টিকিট ইস্যু হয়েছিল তাদের নামে। কিন্তু তারা কেউই সেই সুবিধা ভোগ করলেন না। উল্টে যা করলেন তা নজিরবিহীন। বিজনেস ক্লাসের চারটি টিকিট তুলে দেওয়া হয় চার পেশার শামি, অর্শ্বদীপ সিং, ভুবনেশ্বর কুমার ও হার্দিক পান্ডিয়ার হাতে। যাতে তাঁরা মেলবোর্ন থেকে অ্যাডিলেড যাওয়ার পথে বিমানে একটু ছড়িয়ে ছিটিয়ে বসতে পারেন। ছোট্ট একটি ঘটনা হলেও রোহিত শর্মা, বিরাট কোহলিদের ভূমিকা প্রশংসিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয় বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে নামার আগে ভারতীয় দলে সংহতি এবং সহানুভূতিশীলতার যে ছবি ধরা পড়েছে তা তারিফ যোগ্য। এর ইতিবাচক প্রভাব মাঠে পড়বে বলেই আশা করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

    আরও পড়ুন: ইংল্যান্ড শক্তিশালী দল! সেমিফাইনালে লড়াই হবে সমানে সমানে, অভিমত রোহিতের

    আসলে ২০০৭ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। আর সেটাই ছিল শেষ। তারপর একাধিক টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসেছে, ভারতের পারফরম্যান্স সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। এবার রোহিত শর্মাদের ঘিরে অনেকেই আশাবাদী। তার একটা বড় কারণ দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি, সূর্য কুমার যাদব। রানে ফিরেছেন লোকেশ রাহুল। বোলিং বিভাগও দুর্দান্ত পারফর্ম করছে। চ্যাম্পিয়ন হতে ভারতকে আরও দুটি বাধা টপকাতে হবে। তাই কাঁধে কাঁধ মিলিয়ে স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ রোহিত বাহিনী।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • T20 World Cup: শেষ চারে যেতে গেলে জিততে হবে ভারতকে! না হলে নানান অঙ্ক, জেনে নিন কোন দল কোন জায়গায়

    T20 World Cup: শেষ চারে যেতে গেলে জিততে হবে ভারতকে! না হলে নানান অঙ্ক, জেনে নিন কোন দল কোন জায়গায়

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃষ্টি বিঘ্নিত ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩৩ রানে হারিয়ে টি-২০ বিশ্বকাপের (T-20 World Cup) সেমি-ফাইনালে ওঠার আশা জাগিয়ে রাখল পাকিস্তান (Pakistan)। আইসিসি’র নিয়ম অনুযায়ী দু’টি গ্রুপ থেকে দু’টি করে দল সেমি-ফাইনালে উঠবে। এই মুহূর্তে দু’নম্বর গ্রুপে চারটি ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার ঝুলিতে সমসংখ্যক ম্যাচে ৫ পয়েন্ট। অনেকটা পিছিয়ে থেকে তৃতীয় স্থানে উঠে এসেছে পাকিস্তান। চার ম্যাচে বাবরদের সংগ্রহ ৪ পয়েন্ট। বাংলাদেশও চার পয়েন্ট নিয়ে রয়েছে চতুর্থ স্থানে।

    আরও পড়ুন: আমার ক্যাপ্টেনের হাসি মুখটা যেন একই রকম থাকে! ইমরানের উপর হামলায় আবেগঘন ট্যুইট মুস্তাকের

    গ্রুপের শেষ ম্যাচে ভারত খেলবে জিম্বাবোয়ের বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকার লড়াই নেদরাল্যান্ডসের বিরুদ্ধে। আর পাকিস্তান মুখোমুখি হবে বাংলাদেশের। ভারত যদি জিম্বাবোয়েকে হারিয়ে দেয় তাহলে রোহিত শর্মারা শীর্ষে থেকেই সেমি-ফাইনালে উঠবেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে জেতা উচিত দক্ষিণ আফ্রিকার। সেক্ষেত্রে বাভুমাদের পয়েন্ট দাঁড়াবে সাত। তাদেরও শেষ চারের টিকিট নিশ্চিত হবে। তবে বৃষ্টিতে যদি এই ম্যাচ ভেস্তে যায়, তাহলে অঙ্ক বদলে যেতে পারে। কারণ, সেক্ষেত্র প্রোটিয়া বাহিনীর হবে ৬ পয়েন্ট। আর পাকিস্তান যদি বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে দেয়, তাহলে তাদেরও ঝুলিতে থাকবে ৬ পয়েন্ট। সেক্ষেত্রে দেখা হবে নেট রান রেট। দক্ষিণ আফ্রিকার নেট রান রেট ১.৪৪১ আর পাকিস্তানের নেট রান রেট ১.১১৭। তাই বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানকে জিতলেই হবে না, মার্জিনও অনেক বড় রাখতে হবে। তবে ভারত যদি কোনওভাবে জিম্বাবোয়ের কাছে হেরে যায়, তাহলে সুবিধা হবে পাকিস্তানের। কারণ, রোহিত শর্মাদের নেট রান রেট (০.৭৩০) পাকিস্তানের তুলনায় খারাপ। আর জিম্বাবোয়ে যেহেতু পাকিস্তানকে হারিয়ে দিয়েছে, তাই রোহিতরা মোটেও সিকন্দর রাজাদের হাল্কাভাবে নেবেন না।  

    আরও পড়ুন: বিরাট রেকর্ড কোহলির! সচিনকে পিছনে ফেলে বিদেশের মাঠে সর্বোচ্চ রান সংগ্রাহক কে জানেন?

    দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নেদারল্যান্ডস যদি অঘটন ঘটিয়ে দেয়, তাহলে সবচেয়ে বেশি খুশি হবে পাকিস্তান। সেক্ষেত্রে বাবর আজমরা শুধু জিতলেই হবে। কারণ, তখন আর নেট রান রেট দেখার প্রয়োজন পড়বে না। দক্ষিণ আফ্রিকা আটকে থাকবে ৫ পয়েন্টে। আর পাকিস্তান জিতলে ৬ পয়েন্ট নিয়ে সেমি-ফাইনালে চলে যাবে। তাই নিশ্চিন্তে নেই কোনও দলই। শেষ পর্যন্ত কারা সেমি-ফাইনালে ওঠে সেটাই দেখার।

  • T20 World Cup: ভারতকে হারাতে পারলে জিম্বাবোয়ের কোন ক্রিকেটারকে বিয়ের প্রস্তাব দেবেন পাক অভিনেত্রী? নজরে কে সিকন্দর রাজা?

    T20 World Cup: ভারতকে হারাতে পারলে জিম্বাবোয়ের কোন ক্রিকেটারকে বিয়ের প্রস্তাব দেবেন পাক অভিনেত্রী? নজরে কে সিকন্দর রাজা?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতকে (India) হারাতে পারলে বিয়ে (marry) করব তোমাদের মধ্যে একজনকে। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) গুরুত্বপূর্ণ ম্যাচের আগে জিম্বাবোয়েন ক্রিকেটারদের এমনই প্রস্তাব দিলেন পাকিস্তানের বিতর্কিত অভিনেত্রী সেহর শিনওয়ারি (Pakistani actress Sehar Shinwari)। রবিবার মেলবোর্নে দু’নম্বর গ্রুপে শেষ ম্যাচে জিম্বাবোয়ের (Zimbabwe) মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। এই ম্যাচটা ভারত হারলে পাকিস্তানের সেমি-ফাইনালে ওঠার সম্ভাবনা জিইয়ে থাকবে। আর সেই কারণেই সিকন্দর রাজাদের জয় চাইছেন শিনওয়ারি। পরিবর্তে তিনি জিম্বাবোয়ে দলের এক ক্রিকেটারকে বিয়ে করতেও রাজি বলে জানিয়েছেন।

    তবে এটাই প্রথম নয়। এর আগেও পাক অভিনেত্রীর ট্যুইট তোলপাড় ফেলেছিল ক্রিকেট মহলে। সম্প্রতি এশিয়া কাপের সময় তিনি বলেছিলেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারত জিতলে আর কখনও ট্যুইট করবেন না। যদিও রোহিত শর্মাদের কাছে গ্রুপের ম্যাচে হেরে গিয়েছিলেন বাবররা। শিনওয়ারি কথা রাখেননি। তাই এবারও তাঁর ট্যুইটকে সেভাবে কেউ পাত্তা দিতে চাইছেন না। অনেকে বলছেন, এটা আসলে সস্তায় প্রচারে আসার একটা উপায়।

    আরও পড়ুন: শেষ চারে যেতে গেলে জিততে হবে ভারতকে! না হলে নানান অঙ্ক, জেনে নিন কোন দল কোন জায়গায়

    মাঠের ভিতরে পাকিস্তানের বিরুদ্ধ ঝাঁঝ দেখা গিয়েছিল কোহলির ব্যাটে। মাঠের বাইরে ভারতীয় সমর্থকরাও একই মেজাজে। পাক অভিনেত্রীর ট্যুইট ভাইরাল হওয়ার পর টিম ইন্ডিয়ার সমর্থকরা শিনওয়ারিকে খোঁচা দিতে ছাড়েননি। তবে ক্রিকেট দেবতার কী নিষ্ঠুর পরিহাস যে জিম্বাবোয়ের কাছে হেরে পাকিস্তানের সেমি-ফাইনাল ভাগ্য এখন বিশবাঁও জলে, সেই জিম্বাবোয়ের হয়েই এখন পাক সমর্থকরা সাফল্য প্রার্থনা করছেন।

    ট্যুইটারে ব্যাপকভাবে ট্রোলড হচ্ছেন সেহর শিনওয়ারি। কেউ লিখেছেন, ‘মনের কথা খুলে বলতেই পারতেন যে জিম্বাবোয়ের সিকন্দর রাজাকে ভালো লেগেছে। তাঁকে বিয়ে করতে চান। এত নাটকের কোনও প্রয়োজন নেই।’ আসলে বাবরদের বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করেছিলেন পাক বংশোদ্ভূত জিম্বাবোয়ের অলরাউন্ডার সিকন্দর রাজা। তাঁর লক্ষ্য ছিল পাক এয়ারফোর্সে চাকরি করা। কিন্তু চোখের সমস্যার কারণে সেই স্বপ্ন পূরণ হয়নি। পরে ইঞ্জিনিয়ারিং পড়তে চলে যান গ্লাসগো। সেখানেই ক্রিকেটের প্রতি তাঁর ভালোবাসা জন্মায়। আর বাকিটা ইতিহাস।

  • Suryakumar Yadav: সূর্যের তেজ! প্রথমবার আইসিসি টি-২০ ব্যাটারদের তালিকায় শীর্ষে সূর্যকুমার

    Suryakumar Yadav: সূর্যের তেজ! প্রথমবার আইসিসি টি-২০ ব্যাটারদের তালিকায় শীর্ষে সূর্যকুমার

    মাধ্যম নিউজ ডেস্ক: সূর্যকুমার যাদবের দুরন্ত ফর্ম অব্যাহত। চলতি টি-২০ বিশ্বকাপে চার ম্যাচে ১৬৪ রান করে ফেলেছেন তিনি। যাতে রয়েছে দু’টি অর্ধশতরানের ইনিংসও। সেই সুবাদে প্রথমবার আইসিসি টি-২০ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন তিনি। সিংহাসনচ্যুত করলেন পাকিস্তানের মহম্মদ রিজওয়ানকে। ‘স্কাই’-এর সংগৃহীত রেটিং পয়েন্ট ৮৬৩।  রিজওয়ানের ৮৪২। দশম স্থানে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (৬৩৮)। ভারতের জার্সিতে অভিষেকের পর থেকেই ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন সূর্যকুমার। ক্রিজে এসে প্রথম বল থেকে মারমুখী মেজাজে থাকেন ‘স্কাই’। চলতি  বিশ্বকাপের প্রথম ম্যাচে  পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ১৫ রানে আউট হয়েছিলেন তিনি। দ্বিতীয়  ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ঘুরে দাড়ান। উপহার দেন ৫১ রানের ইনিংস। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও দলের কঠিন পরিস্থিতিতে হাল ধরেছিলেন তিনি। হাঁকিয়েছিলেন আরও একটি দুর্দান্ত হাফ সেঞ্চুরি। বাংলাদেশ ম্যাচেও সূর্যের ব্যাট থেকে বেরিয়েছে  রানের ফুলঝুরি। ১৬ বলে করেন ৩০ রান।

    ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আইসিসি টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান দখলের জন্য সূর্যকে অভিনন্দন জানানো হয়েছে। বিসিসিআই ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে সূর্য কুমারের ছবি। তার প্রত্যুত্তরে ভারতীয় ব্যাটসম্যানটি লিখেছেন, “আপনাদের ভালোবাসা ও সমর্থনে আমি গর্বিত। যা আমাকে আরো কঠোর পরিশ্রম করার অনুপ্রেরণা যোগায়।”

    আরও পড়ুন: বিরাট রেকর্ড কোহলির! সচিনকে পিছনে ফেলে বিদেশের মাঠে সর্বোচ্চ রান সংগ্রাহক কে জানেন?

    দুরন্ত ছন্দে রয়েছেন বিরাট কোহলি। তবে বিসিসিআই-এর (BCCI) ভারতের এবার বিশ্বকাপ জয় অনেকটাই নির্ভর করছে সূর্য কুমার যাদবের উপর। কারণ যে কোনও পিচে তিনি রান করতে সক্ষম। হাতে রয়েছে রকমারি শট। সেই কারণেই তো সূর্যকে বলা হয় থ্রি সিক্সটি ডিগ্রি ব্যাটসম্যান। ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সূর্য কুমারকে। তিনি বলেছেন, শুধু টি-টোয়েন্টি (T- 20) ফরম্যাট নয় ওয়ানডের (ODI) পাশাপাশি টেস্ট ক্রিকেটেও এরকম চমকপ্রদ ইনিংস খেলার ক্ষমতা রয়েছে সূর্য কুমারের। তাই ওকে অবিলম্বে লাল বলের ক্রিকেটে দেশের জার্সি গায়ে খেলানোর চিন্তা ভাবনা করা উচিত।

     

  • T20 World Cup:  জয়ের কাছাকাছি ছিলাম, তবে ম্যাচ শেষ করতে পারিনি! ভারতের কাছে হারের জন্য অনভিজ্ঞতাকেই দায়ী করলেন শাকিব

    T20 World Cup: জয়ের কাছাকাছি ছিলাম, তবে ম্যাচ শেষ করতে পারিনি! ভারতের কাছে হারের জন্য অনভিজ্ঞতাকেই দায়ী করলেন শাকিব

    মাধ্যম নিউজ ডেস্ক: সমর্থকরা যা-ই বলুন, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে পাঁচ রানে হারের জন্য নিজেদের অভিজ্ঞতার অভাবকেই দুষছেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। ম্যাচ শেষে তিনি বলেন, “আমরা এই ধরনের ক্লোজ ম্যাচ খুব একটা খেলিনি। ফলে কীভাবে স্নায়ুর চাপ ধরে রেখে এই ধরনের ম্যাচ জিততে হয়, সে বিষয়ে আমরা অনভিজ্ঞ। ১৮৫ হোক বা ১৫১ রান, তাড়া করাটা অসম্ভব ছিল না। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেটা করতে পারিনি। আবেগ নিয়ন্ত্রণের অক্ষমতা এবং অভিজ্ঞতার অভাবেই আমরা হারলাম।” 

    [fb]https://fb.watch/gzqtY_eIBW/[/fb]

    বৃষ্টির জেরে ব্যাটিং টিম বাড়তি সুবিধা পায় বলেও দাবি করেন শাকিব, “ভেজা মাঠে সবসময় ব্যাটাররা সুবিধা পায়। কারণ সেসময় রান করা সহজ হয়। উল্টে আমরা বৃষ্টির পর মোমেন্টামটাই হারিয়ে ফেলি। আবেগ নিয়ন্ত্রণে রাখতে না পারার কারণেই হারতে হল। কী ভাবে ম্যাচটা শেষ করতে হবে, সে সম্পর্কে আমাদের কোনও ধারণা ছিল না।” ম্যাচ হারের জন্য কোনও বিশেষ মুহূর্তের কথা জিজ্ঞাসা করা হলে শাকিব জানান,  “লিটনের রান আউটটা গুরুত্বপূর্ণ ছিল। বৃষ্টির পরেই আমরা ছন্দ হারালাম। কিন্তু বৃষ্টিকে তো আর নিয়ন্ত্রণ করা যায় না।”

    আরও পড়ুন: বিরাট রেকর্ড কোহলির! সচিনকে পিছনে ফেলে বিদেশের মাঠে সর্বোচ্চ রান সংগ্রাহক কে জানেন?

    বৃষ্টির পর বাংলাদেশ কি আর খেলতে চাইছিল না? সে কথাই কি আম্পায়ারকে বলছিলেন তিনি? এক সাংবাদিকের এই প্রশ্নকেও দারুণভাবে সামলে দেন শাকিব। বাংলাদেশ অধিনায়ক হাসতে হাসতে জবাব দেন, “আমাদের হাতে কি কোনও সুযোগ ছিল? আম্পায়ারকে কি বোঝানোর ক্ষমতা আছে আমার?” ওই সাংবাদিক পুনরায় জানতে চান, তাহলে আপনি কি আম্পায়ারের সঙ্গে বাংলাদেশের নদী নিয়ে আলোচনা করছিলেন? তখনও মাথা ঠান্ডা রেখেই শাকিব ঘটনার বিবরণ দেন। বলেন, দুই দলের অধিনায়ককে ডেকেছিলেন আম্পায়ার এবং লক্ষ্যমাত্রা, কত ওভার বাকি ও খেলার নিয়ম বলছিলেন। সেই অনুযায়ীই খেলা এগিয়েছে।

     

  • T20 World Cup: ভারত বনাম বাংলাদেশ ম্যাচে টিম ব্লু- র অসামান্য জয়,  উচ্ছ্বসিত ক্রিকেট বিশ্ব

    T20 World Cup: ভারত বনাম বাংলাদেশ ম্যাচে টিম ব্লু- র অসামান্য জয়, উচ্ছ্বসিত ক্রিকেট বিশ্ব

    মাধ্যম নিউজ ডেস্ক: টি টোয়েন্টি বিশ্বকাপে (T 20 World Cup) বাংলাদেশের বিরুদ্ধে ৫ রানে অনবদ্য জয় ভারতের (INDvsBAN)। বিশেষজ্ঞরা বলছেন, এই ম্যাচের মাধ্যমেই হল ভারতের প্রত্যাবর্তন। গত রবিবার মেলবোর্নের মাঠে টানটান হয়ে উঠেছিল ভারত-পাক ম্যাচ। ভারত-বাংলাদেশ ম্যাচেও স্নায়ুর চাপ একটুও কমল না। টি টোয়েন্টি বিশ্বকাপের মাঠে শেষ বার ২০১৬ সালে মুখোমুখি হয়েছিল দুই দেশ। শেষ বলে লেখা হয়েছিল ভাগ্য। এবারও ঠিক তাই হল। শেষ বলেই বাংলাদেশের থেকে জয় ছিনিয়ে আনল ভারত। ভারতের এই জয়ে উচ্ছ্বসিত ক্রিকেট বিশ্ব। সামাজিক মাধ্যম ভরে গেল অভিনন্দন, প্রতিক্রিয়ার বন্যায়। 

    দেখে নেওয়া যাক টানটান ম্যাচের শেষে কে কেমন প্রতিক্রিয়া দিলেন।  

    আরও পড়ুন: অ্যাকশনে ভরপুর সিনেমা দিয়ে প্রত্যাবর্তন বলিউড বাদশার, মুক্তি পেল ‘পাঠান’- এর টিজার

     

    — VVS Laxman (@VVSLaxman281) November 2, 2022

     

  • Imran Khan: আমার ক্যাপ্টেনের হাসি মুখটা যেন একই রকম থাকে! ইমরানের উপর হামলায় আবেগঘন ট্যুইট মুস্তাকের

    Imran Khan: আমার ক্যাপ্টেনের হাসি মুখটা যেন একই রকম থাকে! ইমরানের উপর হামলায় আবেগঘন ট্যুইট মুস্তাকের

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) উপর আততায়ী হামলায় স্তম্ভিত ক্রিকেট দুনিয়া (Cricket World)। বৃহস্পতিবারের ঘটনা অনেকেই বিশ্বাস করতে পারছেন না। সোশ্যাল মিডিয়ায় ইমরানের সভায় বন্দুক উঁচিয়ে দুই যুবকের দৌড়ে পালিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে অনেকেই শিহরিত ও শঙ্কিত। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা ১৯৯২ সালে বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের অধিনায়ক ইমরান খানের পায়ে গুলি লেগেছে। তিনি হাসপাতালে ভর্তি। প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই অধিনায়কের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

    আরও পড়ুন: নতুন জীবন পেলাম! বললেন ইমরান, সরকার বিরোধী বিক্ষোভে ফুঁসছে করাচি থেকে পেশোয়ার

    পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে যখন ইমরানের উপর হামলা হয়, তখন বাবর আজমরা টি-২০ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে ব্যস্ত ছিলেন সিডনিতে। ম্যাচ জেতার পর খবরটা জানতে পারেন পাক অধিনায়ক। পরে বাবর ট্যুইট করেন, ‘ইমরান খানের উপর হামলার তীব্র নিন্দা করছি। আল্লহ যেন দ্রুত সুস্থ করে তোলেন আমাদের ক্যাপ্টেন ইমরান খানকে। নিরাপদে থাকুক দেশ।’ বিরানব্বই সালে পাকিস্তানের বিশ্বকাপ জয়ের অন্যতম কাণ্ডারি ছিলেন ওয়াসিম আক্রাম। তিনি এখন অস্ট্রেলিয়ায়। বিশ্বকাপে কমেন্ট্রি করছেন। ঘটনা জানার পর আক্রাম বলেন, ‘ওয়াজিরাবাদে যা ঘটল তা খুবই দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা। ইমরান ভাই ও তাঁর সঙ্গীদের জন্য প্রার্থনা করছি। দেশের জন্য আমাদের একজোট হতে হবে। দেখতে হবে কোনওভাবেই যেন ঐক্যে ফাটল না ধরে। আমার বিশ্বাস সেটা কেউ নষ্ট করতে পারবে না।’

    আরও পড়ুন: এফএটিএফ-এর ধূসর তালিকা থেকে মুক্ত পাকিস্তান! ক্ষুব্ধ ভারত, জানেন তার কারণ?

    পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের উপর হামলার ঘটনা টিভি’তে দেখে শিহরিত শোয়েব আখতার। প্রাক্তন পেসারটি বলেছেন, ‘আমি টিভি দেখছিলাম। তখনই খবরটা চোখে পড়ে। প্রথমে বিশ্বাসই হচ্ছিল না। আমার কাছে এটা বেশ বড় ধাক্কা। প্রথমে কিছুই বুঝতে পারিনি। পরে দেখলাম ইমরানভাইকে চ্যাংদোলা করে গাড়িতে তোলা হচ্ছে। শুনলাম পায়ে গুলি লাগলেও ভয়ের কিছু নেই।’ পাকিস্তানের প্রাক্তন লেগ স্পিনার মুস্তাক আহমেদের ট্যুইট হৃদয় ছুঁয়ে গিয়েছে ক্রিকেট দুনিয়ার। তিনি লিখেছেন, ‘আল্লাহর কাছে একটাই প্রার্থনা, আমার ক্যাপ্টেনের হাসি মুখটা যেন একই রকম থাকে। তোমার সুস্থতা কামনা করে প্রার্থনা করছি।’

  • t20 world cup: আমরা জিততে আসিনি, তাই চাপটা ওদের, আমাদের নয়! ভারতের বিপক্ষে নিজেদের সেরাটা দেওয়াই লক্ষ্য শাকিবের

    t20 world cup: আমরা জিততে আসিনি, তাই চাপটা ওদের, আমাদের নয়! ভারতের বিপক্ষে নিজেদের সেরাটা দেওয়াই লক্ষ্য শাকিবের

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার অ্যাডিলেডে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T-20 World Cup) গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ভারত-বাংলাদেশ। এই ম্যাচের ফলের ওপর অনেকটাই নির্ভর করছে দুই দলের সেমিফাইনাল ভাগ্য। তিনটি ম্যাচ খেলে টিম ইন্ডিয়া সংগ্রহ চার পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে বাংলাদেশও ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যাওয়ায় কিছুটা হলেও চাপে রোহিত শর্মারা। কাগজে-কলমে ভারত শক্তিশালী হলেও ফরম্যাট যেহেতু টি-টোয়েন্টি তাই ম্যাচের ফল যা কিছু হতে পারে। তবুও বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান ভারতকেই এগিয়ে রাখছেন। তিনি বলেছেন, ” এই ম্যাচ আমরা জিতলে সেটা হবে বড় অঘটন। ভারত সবদিক থেকেই আমাদের চেয়ে এগিয়ে। তবুও আমরা নিজেদের সেরা খেলাটা মেলে ধরার চেষ্টা করব। চাপটা থাকবে ভারতের ওপর। কারণ রোহিত শর্মারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলছে। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। কঠিন লড়াই হলেও না জেতার কোনও কারণ দেখছি না। গ্রুপের বাকি দুটি ম্যাচ আমাদের খেলতে হবে ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে। কাগজে-কলমে দুটি দলই আমাদের থেকে এগিয়ে। তবে আমরা যদি সেরা পারফরম্যান্সটা মেলে ধরতে পারি তাহলে দিনটা আমাদের হতেই পারে। আয়ারল্যান্ড বা জিম্বাবোয়েকে দেখে শেখা উচিত দলের প্রত্যেক ক্রিকেটারের। ওরা ইংল্যান্ড, পাকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়েছে। তাহলে আমরা ভারতকে হারাতে পারবো না কেন?’

    আরও পড়ুন: ছাত্র রাহুলের উপর ভরসা রাহুল স্যারের! বৃষ্টির আশঙ্কা ভারত-বাংলাদেশ ম্যাচে

    দুরন্ত ফর্মে আছেন ভারতীয় ব্যাটসম্যান সূর্য কুমার যাদব। তাঁকে দ্রুত ফেরানোই বড় চ্যালেঞ্জ বাংলাদেশের বোলারদের। এই প্রসঙ্গে শাকিব বলেছেন, “সূর্য কুমার সত্যিই দুর্দান্ত ব্যাটিং করছে। রেকর্ডের বিচারে আমার মনে হয় সূর্যই এখন ভারতের এক নম্বর ব্যাটসম্যান। এছাড়াও আরও অনেক বিশ্বমানের ব্যাটসম্যান আছে ওদের। আমরা এখনও টিম মিটিং করিনি। তাই বিপক্ষের ব্যাটসম্যানদের নিয়ে আলাদা আলাদা কোনও পরিকল্পনা তৈরি হয়নি। আমাদের যদি এই ম্যাচ জিততেই হয় তাহলে সব বিভাগেই সেরাটা দিতে হবে।”

    আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দল এখনও পর্যন্ত মুখোমুখি হয়েছে তিনবার। ভারতের পক্ষে ফল আপাতত ৩-০। ডনের দেশে শাকিবরা ৩-১ করতে পারেন না ভারত প্রত্যাশামতোই জয়ের হাসি হাসতে পারে তা-ই দেখার।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • T20 world cup: তিন ফরম্যাটের ক্রিকেটের জন্যই তৈরি সূর্য কুমার! জানেন কী বললেন রবি স্যার?

    T20 world cup: তিন ফরম্যাটের ক্রিকেটের জন্যই তৈরি সূর্য কুমার! জানেন কী বললেন রবি স্যার?

    মাধ্যম নিউজ ডেস্ক: থ্রি সিক্সটি ব্যাটসম্যানের তকমা আগেই পেয়েছিলেন সূর্য কুমার যাদব। এবার তার নামের পাশে যোগ হল আরও এক বিশেষণ। ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী প্রশংসায় ভরিয়ে দিলেন সূর্য কুমারকে। তিনি বলেছেন, সূর্য হল থ্রি ফরম্যাট প্লেয়ার। অর্থাৎ শুধু ওয়ানডে কিংবা টি টোয়েন্টি নয় টেস্ট খেলার উপযুক্ত ব্যাটসম্যান সূর্য কুমার যাদব। শাস্ত্রীর কথাতে সেটাই যেন ধরা পড়ল।

    আরও পড়ুন: ‘ভুয়ো মিস্টার বিন!’ ম্যাচের পর ট্যুইট-যুদ্ধে পাক, জিম্বাবোয়ের রাষ্ট্রপ্রধানরা

    অল্প সময়ের মধ্যেই সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন সূর্য কুমার যাদব। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T-20 World Cup) পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে প্রথম ম্যাচে হতাশ করেছিলেন তিনি। তবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২৫ বলে অপরাজিত একান্ন রান করে সূর্য কুমার বুঝিয়ে দিয়েছেন এবারের কাপযুদ্ধে আরও বড় চমক দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন তিনি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণ মঞ্চে কমেন্টেটার রবি শাস্ত্রী সূর্য কুমার যাদবের উদ্দেশ্যে বলেন, ‘আগামী দিনে আমি তোমাকে দেশের হয়ে তিন ফরম্যাটে খেলতে দেখলে অবাক হব না। লাল বলের ক্রিকেটেও তুমি এরকম অনেক চমকপ্রদ ইনিংস উপহার দেওয়ার ক্ষমতা রাখো।’ যা শুনে মুচকি হাসেন সূর্য কুমার। কারণ রবি শাস্ত্রী কার্যত তাঁর মনের কথাটি বলে দিয়েছেন। ভারতীয় দলের প্রাক্তন কোচ আরও বলেন, “আমি জানি টেস্ট দলের জন্য সূর্য কুমারকে নিয়ে খুব বেশি আলোচনা হয় না। বিশ্বাস করুন, ছেলেটা তিন ফরম্যাটে সমান দক্ষতায় সেরা পারফরম্যান্স মেলে ধরার ক্ষমতা রাখে। পাঁচ দিনের ক্রিকেটেও ও অনেককে চমকে দেবে। টেস্টে ওকে পাঁচ নম্বরে ব্যাট  করতে পাঠানো উচিত।”

    আরও পড়ুন: ফের দুর্দান্ত ইনিংস কোহলির, ৫৬ রানে নেদারল্যান্ডকে হারাল ভারত

    রবি শাস্ত্রী যখন ভারতীয় দলে কোচিং করছিলেন তখন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সূর্য কুমার যাদবের। তাই তাঁদের সম্পর্কের রসায়ন বেশ মজবুত। প্রাক্তন কোচ রবি শাস্ত্রী প্রসঙ্গে সূর্য কুমার বলেছেন, “জীবনে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামার আগে রবি স্যারের সেই কথাগুলো আমার কানে আজও বাজে। টিম হোটেলে একটা পুলের ধারে বসে ছিলেন উনি। আমাকে ডেকে বললেন, যাকে বিন্দাস দেনা। অর্থাৎ মনের খুশিতে ব্যাট করো। দারুন লেগেছিল ওই কথাগুলো। আজও তাই মনে গেঁথে রয়েছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share